এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

অভিনেতা মাছুম আজিজের সাক্ষাৎকার,,,, মৃত্যুর পর প্রকাশিত হয়

একবার এক টকশোতে অভিনেতা মাসুম আজিজকে প্রশ্ন করা হয়, "আপনি তো জীবনে অনেক পুরষ্কার লাভ করেছেন, এর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি গর্বিত করে?"

তিনি বললেন,

"একবার আমি গ্রামের বাড়িতে গিয়েছি, অনেক দূর থেকে এক বুড়ি মা আমার সাথে দেখা করতে আসলেন, তার হাতে ছিল একটি টিফিন ক্যারিয়ার, সেটি আমাকে দিয়ে বললেন,

" বাবা নাটকে সিনেমায় দেখি তুমি ভালো মত খেতে পাও না, দুঃখ কষ্টে দিনাতিপাত কর, আমি তোমার জন্য একটু মুরগির ছালুন রেঁধে এনেছি, তুমি খাও বাবা, আমি তোমার খাওয়া দেখতে চাই"

বুড়িমার রেঁধে আনা ঐ মুরগির ছালুন ছিল আমার জীবনের শ্রেষ্ঠ পুরষ্কার "


বাংলাদেশ একজন কিংবদন্তীকে হারালো, পরপারে ভালো থাকবেন বীর মুক্তিযোদ্ধা মাসুম আজিজ.........

কপি

পেস্ট 

নোবেল পুরস্কার ২০২২

 ⛲নোবেল পুরস্কার 2022👑


🔫চিকিৎসা বিজ্ঞানঃ সুভান্তে প্যাবো

জন্মস্থান ঃসুইডেন 


✈️পদার্থ বিজ্ঞান ঃমোট তিন জন

🟪অ্যালান আসপেক্ট

জন্মস্থান - ফ্রান্স 


🟪জন ক্লাউসার

জন্মস্থান - যুক্তরাষ্ট্র


🟪অ্যান্টর জেইলিঙ্গার

দেশ - অস্ট্রিয়া 


⚗️রসায়ন বিজ্ঞান ঃতিন জন 

🟪মর্টেন মেলডাল

দেশঃ ডেনমার্ক 


🟪ক্যাবোলিন আর বারতোজি

দেশ-যুক্তরাষ্ট্র


🟪কে ব্যারি শার্পলেস

দেশ-যুক্তরাষ্ট্র


📚📚সাহিত্য ঃঅ্যানি এর্নো

দেশ-ফ্রান্স


⚖️শান্তিতে ঃঅ্যালেস বেয়েলাৎস্কি

দেশ-বেলারুশ

কপি
পেস্ট

কিছু ইংরেজী প্রবাদ বাক্য

✪ As much as - যত দূর সম্ভব।

✪ Learn by heart - মুখস্থ করা।

✪ Aware of - সচেতন।

✪ Slow and steady - ধীরস্থির ব্যক্তি।

✪ Bad names - দুর্ব্যবহার।

✪ All in all - সর্বেসর্বা।

✪ So to say - বলতে কি।

✪ Common run - সাধারণ।

✪ Crying need - অতি প্রয়োজনে।

✪ Day dream - দিবাস্বপ্ন।

✪ Fair play - ন্যায় বিচার।

✪ Cats and dogs - মুষলধারে।

✪ Free and easy - সহজ-সরল।

✪ A gala day - আনন্দের দিন।

✪ Hard times - দুঃসময়।

✪ Hey day - সুসময়।

✪ Lose heart - নিরাশ হওয়া।

✪ Of course - অবশ্যই।

✪ A far cry - অনেক ব্যবধান।

✪ Come to life - জ্ঞান ফিরে পাওয়া।

✪ Open mind - খোলা মনে।

✪ Take over - দায়িত্ব নেয়া।

✪ To look to - নির্ভর করা।

✪ Out break - বিস্তার।

✪ At all cost - যে কোনো মূল্যে।

✪ Silver spoon - প্রাচুর্যে জন্ম।

✪ Safe and sound - নিরাপদে।

✪ Man of straw - অপদার্থ।

✪ Make good - ক্ষতিপূরণ করা।

✪ Equal to - সমান।

✪ Blow for blow - ইট-টির বদলে পাটকেল-টি।

ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস ,,, ফেইসবুক থেকে নেওয়া

 ভারতবর্ষের জমিনে বিখ্যাত একজন আল্লাহ ওয়ালা ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী (রহমাতুল্লাহ আলাইহি)

 তিনি খাজা মঈনুদ্দীন চিশতী রহিমাহুল্লাহর  শিষ্য এবং খলিফা ছিলেন। তার নামেই দিল্লীর বিখ্যাত কুতুব মিনার উৎসর্গ করা হয়।

উনার জন্ম-১১৭৩ সালে আউশ নামক জায়গায় , বর্তমানে কিরিগিজিস্তান।

উনি প্রিয় নবীজি মুহাম্মাদ (ﷺ) এর বংশধর ছিলেন।

 মৃত্যুর বেশ কয়েকদিন আগে খাদেম কে ডেকে বলেন,

'আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তায়ালার কাছে চলে যাবো কিন্তুু যাওয়ার পূর্বে আমার দুইটা ওছিয়ত সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করবা'

 

প্রথম ওছিয়ত-  “মৃত্যুর পর আমার জানাযা খুব দ্রুত সম্পন্ন করা। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন 'মাইয়াতকে যত দেরি করে জানাজা দেওয়া হয় মাইয়াত তত কষ্ট পায়। তাই আমার জানাযা দ্রুত শেষ করা।”


দ্বিতীয় ওছিয়ত- “আমার জানাযা যে পরাবে অন্তত তার চারটি গুন থাকতে হবে।যদি কারও এই চারটা বৈশিষ্ট্য না থাকে তাহলে আমার লাশ কে মাঠের মধ্যেই রেখে যাওয়া এবং জানাযা না পরানো।”অবশ্য তিনি জানতেন এক জন লোকের মধ্যে এই চারটা বৈশিষ্ট্য অবশ্যই বিদ্যমান থাকবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহিমাহুল্লাহ আখিরাতের  পথে পাড়ি জমালেন। 

তার জানাযার দিন,গোটা ভারত বর্ষ থেকে বিখ্যাত বিখ্যাত আলেমগন আসলেন তার জানাযায় শরিক হওয়ার জন্য। সবার মধ্যে এক প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি হল যে কে তার জানাজা পড়াবে। 


কিন্তু তখনই তার খাদেম ফরমান করলেন চারটা বৈশিষ্ট্য গুনের সম্পন্ন হলেই তার জানাযা পরাতে পারবে কেও,তা হলো-

১.যে ব্যক্তি আসরের চার রাকাত ফরজের নামাযের আগের  চার রাকাত সুন্নত নামায কখনো ছাড়েনি। 

২.যে ব্যক্তি কখনো জবান দিয়ে মিথ্যা কথা বলে নি। 

৩.যে ব্যক্তি কখনো বেগানা নারীর দিকে তাকায় নি। 

৪.যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত জীবনেও ত্যাগ করেনি। 

এই কঠিন চারটি গুণের কথা শুনে পুরো ময়দান স্তব্ধ হয়ে গেল। খাদেম অতঃপর বললেন- হুজুর বলেছেন যদি উপস্থিত লোকদের মধ্যে এই চারটা গুণের বৈশিষ্ট্য না থাকে তাহলে আমার লাশ এখানেই রেখে যাওয়া এবং জানাজার নামাজ সম্পন্ন না করা। 


পুরো নিস্তব্ধ ময়দানে হঠাৎ করে পিছনের কাতার হতে

একজন চাদর পরিহিত লোক আওয়াজ করে বললেন আমাকে একটু জায়গা করে দিতে মাইয়াতের সামনে যাওয়ার। তিনি মাইয়াতের সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলেন-“একি করলেন আপনি, আমার এই গোপন চারটা গুনের কথা তো আমার স্ত্রীও জানতো না,কিন্তু আপনি সবার সামনে তা ফাঁস করে দিলেন।

আমি ভয় করি; আমার আমলগুলো প্রকাশ হয়ে যাওয়ায় না জানি আমি ধ্বংস হয়ে যাই।"


উপস্থিত লোকবৃন্দ অধীর আগ্রহে সাথে দেখতে চাইলেন উনি কে! অতঃপর তিনি তার চাদর খুললেন 

সবাই দেখে অবাক হয়ে গেলেন যে তিনি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা এবংমামলুক সালতানাতের সুলতান (শামসুদ্দিন আলতামাশ) যাকে আমরা ইলতুতমিশ নামেও চিনি।


একদিকে তিনি ভারতবর্ষ রাজত্ব করতেন অন্যদিকে এই  কঠিন চারটা গুণের একটিও তার ছোঁটে নি।

এমনি জীবন হয় আল্লাহ ওয়ালা মুত্তাকী বান্দাদের, 

যে সময় যে অবস্থাই হোক না কেন আল্লাহ তায়ালার নির্দিষ্ট হুকুম পালন থেকে তারা কখনোই বিরত থাকেন না।

কপি
পোস্ট

কিছু ইং সমর্থক শব্দ

ইংরেজিতে Smartly কথা বলতে চাইলে সমার্থক শব্দ বেশি বেশি জানতে হবে।

গুরুত্বপুর্ণ কিছু সমার্থক শব্দ

⛔মূল্যবান= Valuable, precious, costly, useful, beneficial,

⛔চমৎকার= Excellent, superb, outstanding, splendid.

⛔আন্তরিক= Cordial, friendly, affectionate, warm- heated.

⛔আকর্ষণীয়= Cute, adorable, pretty, catchy, appealing

⛔বিরক্তিকর= Boring, tedious, dull, disgusting, annoying,

⛔বিখ্যাত= Famous, popular, well known, prominent, famed.

⛔মন্দ/খারাপ= Bad, inferior, unsatisfactory, nasty, imperfect.

⛔সুখী/আনন্দিত= Happy, cheerful, cheery, merry, joyful, jovial

⛔ধৈর্যশীল= Patient, tolerant, calm, forbearing, persistent,

⛔বোকা/নির্বোধ= Silly, foolish, stupid, unintelligent, idiotic

⛔দক্ষ = Efficient, proficient, skilled, competent, productive.

⛔বিশ্বাস = Believe, trust, faith, confidence, admit, regard

⛔সাহায্য = Help, aid, assist, support, serve, encourage, attend

⛔দেখা = Look, see, notice, watch, observe, view, recognize,

⛔আগ্রহী = Eager, keen, interested, fervent, enthusiastic,

⛔ভুল/ত্রুটি= Wrong, incorrect, mistaken, error, fault,

⛔কল্পনা করা= Imagine, fancy, fantasy, envision, envisage.

⛔ধারনা করা= Idea, concept, belief, opinion, perception, view,

⛔তৈরি/সৃষ্টি করা= Create, make, build, produce, generate

⛔বড়/বৃহৎ= Big, large, vast, huge, immense, massive.

⛔শুরু/আরম্ভ= Start, launch, begin, inception, dawn, opening

⛔প্রশংসা করা= Admire, praise, appreciate, adore, honor,

⛔সন্তুষ্ট= Satisfaction, pleasure, amusement, cheerfulness.

⛔চিন্তা/উদ্বেগ= Worry, anxiety, concern, anguish, uncertainty,

Online English Language Club-OELC

⛔শেষ= End, conclusion, termination, finish, close, edge,

⛔সঠিক= Correct, perfect, appropriate, right, accurate, exact.

⛔বিশেষ= Special, exceptional, exclusive, uncommon, extraordinary

⛔গুরুত্বপূর্ণ= Important, significant, principal, momentous,

⛔চেষ্টা/প্রচেষ্টা= Effort, struggle, attempt, intention, try

⛔দ্রুত= Fast, quick, rapid, speedy, swift, brisk, fleet, active.

⛔শান্ত= Calm, quite, cool, peaceful, tranquil, serene, mild

⛔আবেগ= Emotion, sentiment, reaction, response, passion, feeling.

⛔বিশস্ত= Faithful, devoted, loyal, trustworthy, reliable, trusty, true.

⛔উপকারী= Beneficent, helpful, favourable, useful, beneficent.

⛔ক্রয় করা= Buy, purchase, investment, acquisition, gain, deal.

⛔বুদ্ধিমান= Intelligent, bright, smart, brilliant, creative, quick-witted.

⛔ভদ্র, মার্জিত= Polite, well- mannered, modest, gentle, courteous.

English Therapy 

⛔হতাশ= Disappointed, upset, depressed, hopeless, let down.

⛔অসাধারণ= Awesome, impressive, stunning, amazing, mind- blowing.

⛔দুঃখিত= Sorry, sad, unhappy, sorrowful, downcast, penitent.

⛔ধন্যবাদ= Thanks, gratitude, appreciation, gratefulness, thanksgiving.

⛔আশাবাদী= Optimistic, hopeful, confident, promising, expectant.

⛔খুশি /সন্তুষ্ট= Glad, pleased, happy, joyful, delighted, thrilled, merry.

⛔ঘৃণা= Hate, loathing, detestation, dislike, distaste, antipathy.

⛔যাওয়া = Go, proceed, move, recede, depart, fade, disappear, travel

⛔মিথ্যা = False, fake, bogus, counterfeit, spurious, untrue

⛔সামান্য = Little, tiny, small, diminutive, shrimp, runt, puny

⛔বর্ণনা করা = Describe, represent, characterize, narrate, relate,

⛔ধ্বংস = Destroy, ruin, demolish, raze, waste, slay, end

⛔হাস্যকর = Funny, humorous, amusing, comic, comical, laughable

⛔নতুন = New, current, recent, modern, unique, up-to-date, dewy

⛔সব = all, full, whole, every, everyone, entire, total, complete

⛔সর্বদা = always, constantly, ever, permanently, evermore, eternally

⛔সুলভ = available, handy, convenient, common, attainable, obtainable,

⛔সাধারণ = General, common, ordinary, usual, normal, simple, typical

⛔বিশুদ্ধ = Pure, fresh, natural, Perfect, authentic, genuine

💥

কপি
পেস্ট

ফেইসবুক থেকে নেওয়া শিক্ষানীয় গল্প

⭕ ঘটনা - ১

ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২


আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !


⭕ ঘটনা - ৩

বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !


⭕ ঘটনা - ৪

বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !


⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!

প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র) 

সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!

সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

-

সংগৃহীত পোস্ট। 

কপি
পেস্ট

জাল হাদিসের বিধান,,,, মেসবাহউদ্দীন ফেইসবুক থেকে কপি করা

 জাল হাদীসের বিধান:


যেহেতু জাল হাদীস হাদীস নয়। তাই সুনিশ্চিতভাবে জাল ও বানোয়াট জানার পরও উক্ত বক্তব্যটিকে রাসূল সাঃ এর হাদীস বলে প্রচার করা জায়েজ নয়। হারাম। তবে এটি জাল হাদীস তা জানানোর জন্য বর্ণনা করা জায়েজ। যেমন কুফরী কথা বলা জায়েজ নয়। কিন্তু কথাটি কুফরী সেটি বুঝানোর জন্য কুফরী কথা উল্লেখ করা জায়েজ আছে।


জাল হাদীসকে রাসূল সাঃ এর হাদীস বলে প্রচার করা মানে হল রাসূল সাঃ এর নামে মিথ্যা কথা বলা। 

আর রাসূল সাঃ এর নামে মিথ্যা কথা বলার ব্যাপারে কঠোর হুশিয়ারী এসেছে হাদীসে। যেমন-


عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছেকৃত আমার উপর মিথ্যারোপ করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। {মুসনাদুল হুমায়দী, হাদীস নং-১২০০, মুসনাদে ইবনুল জিদ, হাদীস নং-১৪৮০, মুসনাদে দারেমী, হাদীস নং-৬১৩, সহীহ মুসলিম, হাদীস নং-৩}


عَنِ المُغِيرَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


হযরত মুগীরা রাঃ থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেছেন, আমার উপর মিথ্যারোপ করা অন্য কারো উপর মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি ইচ্ছেকৃত আমার উপর মিথ্যারোপ করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। {সহীহ বুখারী, হাদীস নং-১২৯১, ১২২৯, সহীহ মুসলিম, হাদীস নং-৪, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-১২৭৬}






কপি
পেস্ট

দাম্পত্য জীবনেসুখি হওয়ার কিছু গোপন টিপস,,,, ফেইসবুক থেকে নেওয়া

 দাম্পত্য জীবনে সুখী হওয়ার কিছু সিক্রেট

বিষয়ঃ


একদিন এক ভদ্রলোক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞেস করলেন,


-আচ্ছা, আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি, তা একটু বলবেন ?

সহকর্মী উত্তরে বললেন,

- সংসারের দায়িত্বটা শ্রদ্ধা আর ভালবাসার মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনে শেয়ার করলে আর কোনো সমস্যা থাকে না ।


ভদ্রলোকটি বললেন,

- আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ?


সহকর্মী:


- যেমন আমাদের সংসারে সব বড় বড় ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই, আর সব ছোট-খাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী ।


আমরা কেউ কারো সিদ্ধান্তে নাক গলাইনা।


ভদ্রলোক :


- আমি আপনার কথা সঠিক বুঝতে পারছি না, দয়া করে একটু উদাহরণ দিয়ে বলুন না।


সহকর্মী :


-ছোট -খাটো বিষয় যেমন, কোন গাড়িটা কিনব, কত টাকা সঞ্চয় করব, সুপার মার্কেট-এ কখন যাব, ছুটিতে কখন ও কোথায় বেড়াতে যাব, কি রকমের সোফা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনব, মাসের খরচ, কাজের লোক রাখব কি না ইত্যাদি ছোট -খাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন, আমি শুধু তাতে আমার সমর্থন জানিয়ে দিই।


ভদ্রলোক জিজ্ঞেস করলেন, " তাহলে সংসারে আপনার ভূমিকা টা আসলে কি?!!! "


সহকর্মী :

- আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে । যেমন, আমেরিকার ইরানকে আক্রমন করা উচিত কিনা, তেলেঙ্গানা নামে আলাদা রাজ্য সৃষ্টি হওয়া উচিত কিনা, ভারতে বিজেপি শাসন কতটুকু ফলপ্রসু হবে, ব্রাজিল ফুটবল দলের কোচ কাকে বানানো উচিত, বাংলাদেশ ক্রিকেট দলে কোন কোন প্লেয়ারকে রাখা উচিত ইত্যাদি, ইত্যাদি।


এবং আমার স্ত্রী আমার এসব সিদ্ধান্তে কোনদিন মাথা গলায়না।

©

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০/১০/২০২২

 বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ

(২০-১০-২০২২)

আজকের শিরোনাম -


* রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লির প্রেশার ভেসেল স্থাপন কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বললেন, এটি নির্মাণের মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন ও শান্তির জন্য পরমাণু শক্তির ব্যবহারে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। 


* রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই - ডিসেম্বরে বিজয়ের পতাকা হাতে নিয়ে লাখ লাখ মানুষ রাজপথে নামবে - বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। 


* আইনজ্ঞদের মতে ভোটের গোপন বুথে সিসি ক্যামেরা স্থাপন ব্যক্তিগত গোপনীয়তা লংঘন ও মৌলিক অধিকারে হস্তক্ষেপ - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


* এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী ৬ই নভেম্বর - ৩ রা নভেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার - জানালেন শিক্ষামন্ত্রী। 


* রুশ ক্ষেপনাস্ত্র হামলার কারণে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রান্তির ব্যাপারে দেশবাসীকে সতর্ক করেছে ইউক্রেন। 


* এবং ময়মনসিংহে ৪৯-তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ।

বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

শিক্ষা মূলক গল্প ফেইসবুক থেকে নেওয়া

___ ছোট্ট একটি পিপীলিকা হেটে যাচ্ছিল। হটাত সে 


এক ফোঁটা মধু মাটিতে পড়ে তাকতে দেখলো। 

মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!

ভাবলো একটু মধু খেয়ে নেই!

তারপর না হয় সামনে যাবো!


এক চুমুক খেলো! বাহ্! খুব মজা তো!

আর একটু খেয়ে নেই! আরেক চুমুক খেলো!

তারপর সামনে চলতে লাগলো!

হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল!

ভাবলো,এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়?

আবার পিছনে ফিরলো!

পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল!

এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা!

এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল!

বসে বসে আরামছে মধু খাচ্ছে!

খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল!

ঐ দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে!

তখনই হঠাৎ টনক নড়লো তার!

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে!

মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে!

কিন্তু নাহ্! মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা!

 অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না!

নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল!

অবশেষে.. পিপীলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যু বরণ করল!!


এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোটা মধুর মত!

 যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে গেল!

আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল-হারাম বাচ-বিচার না করে শুধু খেয়েই গেল,আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে!

 তখন আর কেউই উদ্ধার করতে পারবে না!

ধ্বংস অনিবার্য!

তার দুনিয়া ও আখেরাত দু'টোই শেষ!


হে আল্লাহ্ তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালাবাসায় অন্ধ করে দিওনা! আমাদেরকে হালাল-হারাম বেছে চলার তাওফিক দান করুন।আমিন!!! 


উৎস : সংগৃহিত 

কপি
পেস্ট

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...