এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

১০০ বগি নিয়ে ছুটল ২ কিলোমিটার লম্বা ট্রেন

 ১০০ বগি নিয়ে ছুটল ২ কিলোমিটার লম্বা ট্রেন


সুইজারল্যান্ড দীর্ঘ যাত্রীবাহী ট্রেন চালিয়ে নতুন একটি রেকর্ড গড়ে ফেলেছে। এ যাত্রীবাহী ট্রেনে ছিল ১০০ বগি। পরপর ১০০ বগির কারণে ১ দশমিক ৯ কিলোমিটার লম্বা ছিল ট্রেনটি। আলপ্স পর্বতমালার ওপর দিয়ে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েই রেকর্ড গড়ে ফেলেছে ট্রেনটি।


সুইজাল্যান্ডের প্রকৌশল খাতের অর্জনকে বিশ্বের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়। আর এ আয়োজন করা হয় সুইস রেলওয়ের ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে দিবসটি উপলক্ষে গত শনিবার প্রায় দুই কিলোমিটার লম্বা এই যাত্রীবাহী ট্রেনটি চালিয়েছে দেশটির রিহেটিয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। সাড়ে ৪ হাজার আসনের ট্রেনটিতে ট্রেনটিকে বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী ট্রেন বলা হচ্ছে।


ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যর স্বীকৃতি পাওয়া পূর্ব সুইজারল্যান্ডের প্রেডা থেকে আলভ্যানিউ পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথ পাড়ি দিতে ট্রেনটির সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রেডা ও আলভ্যানিউর উচ্চতা যথাক্রমে ১ হাজার ৭৮৮ মিটার ও ১ হাজার মিটার।


প্রেডা থেকে আলভ্যানিউ পর্যন্ত পুরো রেলপথই খুব অসমতল, বিশেষ করে পুরো লাইনটি ন্যারো গেজ হওয়ায় এই ট্রেনের যাত্রা সংশ্লিষ্ট সবাইকে অবাক করেছে। এক হাজার ৯১০ মিটার লম্বা ট্রেনটি যাত্রা পথে ২২টি টানেল ও গভীর উপত্যকার ওপর দিয়ে ৪৮টি সেতু পার হয়েছে।


৭ জন চালক ও ২১ জন প্রকৌশলী এ ট্রেন চালানোয় যুক্ত ছিলেন। প্রথম পরীক্ষায় ট্রেন থামানোর জন্য মূল চালক আন্দ্রেস ক্রামের (৪৬) অন্য চালকদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছিলেন।


পরে বিশেষ যোগাযোগব্যবস্থা চালু করে একই গতিতে ট্রেনটি পরিচালনায় সক্ষম হন চালকেরা। এর আগে সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেনের রেকর্ড ছিল বেলজিয়ামের দখলে।


© 

প্র

ম 

লো

কপি
পেস্ট

শালী মরার পর দুলাভাই,,, তাবলীগ জামাত ফেইসবুক থেকে নেওয়া

_______ #একটি_শিক্ষামূলক_পোস্ট,_______


📕শালী মারা যাওয়ার পর লাশের

চারপাশে মহিলারা

কুরআন তেলোয়াত করতেছে । এমন সময়

তার দুলাভাই এসে দাবি করল, "আমি

আমার

শালীকে শেষ গোসলটা করাইতে

চাই!!"

:

:

এই কথা শুনে আশেপাশের মানুষ

হামলে

পড়ল,

তারা দুলাভাইকে বুঝিয়ে দিল,

ফতোয়া

কত প্রকার কি

কি... একজন তো হেব্বি গরম হয়ে

বলেই

ফেলল, "মরার পরে শালীকার মুখ

দেখাও

নাজায়েয, আর তুই গোসল করাইতে

চাস

মানে?"

:

:

এইবার দুলাভাই বলা শুরু করল, আমার

শালীকা যখন

জীবিত ছিলো, তখন কতবার হাত

চেপে

ধরছে

৫০০ টাকার জন্য, গলা জড়িয়ে ধরছে

মেলায় যাওয়ার

জন্য, আমার মটর সাইকেলের পিছনে

উঠার

জন্য

কত কি যে করেছে! তখন সবই জায়েজ

ছিলো, আর মরার সাথে সাথে মুখ

দেখাও

নাজায়েজ হয়ে গেল? এতদিন

কোথায় ছিল

আপনাদের ফতোয়া??

:

:

তখন একজন বুঝিয়ে দিল, মৃত অবস্থার

তুলনায়

জীবিত থাকা অবস্থাতেই

দুলাভাইয়ের

সামনে

পর্দা মেইনটেইন করা অনেক বেশি

জরুরী

ছিল । দুনিয়াতে জীবিত থাকা

অবস্থায়

তার জন্য

পর্দা করা ফরজ ছিল। কিন্তু আজ যদি

আপনি তার

কাফনের ৫ টুকরা কাপড়ের উপরে

আরও ৬

টুকরা

এক্সট্রা কাপড় দিয়ে ঢেকে দেন,

তাতে

কোনো লাভ হবেনা ।

:

:

আর মরা মানুষকে কুরআন তেলোয়াত

শুনিয়ে

লাভ কি? জীবিত থাকতে কেউ যদি

কুরআন

মেনে চলতে না পারে, তাহলে

মরার পরে

কুরআনকে তাবিজ বানিয়ে তার

কবরে

পাঠিয়ে

দিলেও বিন্দু পরিমাণ লাভ হবে

না।

কোরআন মরা

মানুষের জন্য নাযিল হয় নাই।

কোরআন

নাযিল

হয়েছে আমরা যারা জীবিত আছি

তাদের

হেদায়াতের জন্য।

:

:

আল্লাহ আমাদের সবাইকে

সঠিকভাবে

দ্বীন

বুঝার তৌফিক দান করুন।


   আমিন। 

স্বামী স্ত্রীর শিক্ষনীয় গল্প,,, তাবলীগ জামাত ফেইসবুক থেকে নেওয়া

স্বামী বাজারে গিয়ে স্ত্রীকে

ফোন করছে,

কিন্তু নাম্বার ওয়েটিং, স্বামী

বাসায় এসে

দরজার ওপাশ থেকে স্ত্রীকে সালাম

দিলেন, তারপর জিজ্ঞাসা করলেন

কেমন

আছো??

স্ত্রী বলল ভাল, স্বামী বলল, তোমায়

ফোন

করেছিলাম, কিন্তু নাম্বার ওয়েটিং

ছিলো,

কোথায় কথা বলছিলে, স্ত্রী বলল

আমার

বান্ধবীর সাথে,

স্বামী বলল, আমার আল্লাহ

সুবহানাহু তায়ালা আদেশ করেছেন

সত্য বলার

জন্য, যদিও তোমার জীবন বিপন্ন হয়ে

যায়,

আর বান্দা যখন মিথ্যা কথা বলে, তখন

তাহার

মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা ১

মাইল দূরে

চলে যায়। আর আল্লাহর রাসূল বলেছেন,

আমার উম্মত কখনো মিথ্যাবাদী হতে

পারেনা।

স্ত্রী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমার

এক

বন্ধুর সাথে কথা বলছিলাম,

স্বামী বলল দেখ

আল্লাহ সুবহানাহু তায়ালা, স্বামী

স্ত্রীর

সম্পর্ক হালাল, আর তুমি যে ছেলের

সাথে

কথা বললে, এমন ছেলেদের সাথে কথা

বলা

হারাম, তুমি কি জানো জান্নাত

কোথায়।

স্ত্রী বলল না,

স্বামী বলল, হুজুর পাক (সাঃ)

বলেছেন, জান্নাত তোমার দু উরু ও দু

চোয়ালের মধ্যেখানে, যে ব্যক্তি এই

দুটি

জিনিসের হেফাজত করবে, সে

জান্নাতি।

স্বামী নামাজে দাঁড়ালেন, নামাজ

শেষে

স্ত্রীর জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ

তুমি

যদি হযরত ওয়াশী( রাঃ)মতো কঠিন

হৃদয়ের

মানুষকে, দ্বীনের বুঝ দিতে পারো,

হযরত

উমার ফারুক (রাঃ) মতো কঠিন

মানুষকে

দ্বীনের বুঝ দিতে পারো, তাহলে

আমার

স্ত্রীকে ও তুমি হেদায়েত দাও, তার

মাধ্যমে

আমাকে নেক্কার সন্তান দাও।

স্ত্রী স্বামীর মোনাজাত শুনে,

চিন্তা করলো

আমি যার সাথে কথা বলি সে তো, এই

মানুষের জুতা টানার যোগ্যতা নাই, সব

কিছু

জেনেও আমাকে এতোটা ভালবাসে। 

আর

নয়, আজই তওবা করবো, আর স্বামীর

পায়ে

ধরে ক্ষমা চাইবো।

গভীর রাতে স্ত্রী তার স্বামীর

পায়ে ধরে

ক্ষমা চাইছে, স্বামী বলছে, আমি

জানি তুমি

অবুঝ, তাই ভূল করেছো, আল্লাহ তোমায়

হেফাজত করুন, স্বামী তাহার স্ত্রীকে

বুকে

টেনে নিয়ে চোখের পানি ছেড়ে, আল্লাহর

দরবারে

শুকরিয়া আদায় করলো।


🌺🌺আমিন 🌺🌺

 কপি

পেস্ট

গড়ির যত্ন স্টার অটো এন্ড এসি ফেইসবুকে থেকে কপি করা

 আমাদের দেশে হাইব্রিড গাড়ি ঢোকা শুরু হয়েছে বেশ আগে নয়,কিন্তু এর মধ্যেই এটি আমাদের দেশে বহুল জনপ্রিয় এবং বর্তমানে আমাদের দেশে ইম্পোর্ট হওয়া গাড়িগুলোর একটা বিরাট অংশ দখল করে নিয়েছে।আজকে আলোচনা হবে হাইব্রিড গাড়ির বিভিন্ন বিষয় নিয়ে।

# হাইব্রিড গাড়ির সূচনা ও আমাদের দেশে হাইব্রিড কারঃ

হাইব্রিড আমাদের দেশে তূলনামুলক নতুন হলেও এটি কিন্তু মোটামুটি অনেক আগের টেকনোলোজি।১৮৯৯ সালে ফার্দিন্যান্ড পোর্শা প্রথম হাইব্রিড গাড়ির ধারণা দেন যাকে লোনার পোর্শে মিক্সটে বলা হতো।কিন্তু তখন উন্নতমানের ব্যাটারি ও ইলেক্ট্রিক মোটর ছিলো না বলে,তা জনপ্রিয় হয়ে ওঠেনি।১৯৬০ এর দশকে আমেরিকার গভর্মেন্ট এয়ার পলিউশন কমানোর জন্য হাইব্রিড গাড়ির প্রতি সবাইকে মনোযোগ দেওয়ার কথা বললে সারা বিশ্বে সব ম্যানুফ্রাকচার এর হাইব্রিড গাড়ির দিকে চোখ যায়।হাইব্রিড গাড়ির বিপ্লব শুরু হয় মূলত ৯০ এর দশকে।তখন টয়োটা লঞ্চ করে তাদের মোস্ট এফিসিয়েন্ট হাইব্রিড কার প্রিয়াস,১৯৯৭ সালে। টয়োটাকে ফলো করে হোন্ডা লঞ্চ করে তাদের ইনসাইট হাইব্রিড,১৯৯৯ সালে।তখনকার এই হাইব্রিড গাড়িগুলো তাদের ফিউল এফিসিয়েন্সি এর জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।২০০৩ সালে আমাদের দেশে আনা হয় ৩০ টির মতো হাইব্রিড কার,কিন্তু আফটার সেলস সার্ভিস এর অভাবে বন্ধ হয়ে গিয়েছিলো হাইব্রিড গাড়ির ইম্পোর্ট।এইতো কয়েকবছর আগেই আমাদের দেশে হাইব্রিড গাড়ির ট্যাক্স কমানোর পরেই ইম্পোর্টার রা আনতে থাকেন প্রচুর হাইব্রিড কার,দেশেই গড়ে ওঠে হাইব্রিড গাড়ির মানসম্মত ওয়ার্কশপ।

# হাইব্রিড গাড়ি কিভাবে কাজ করেঃ

হাইব্রিড গাড়ির কাজের ব্যাপারে ডেপথ এ যাওয়ার আগে প্রিন্সিপাল গুলো জানা প্রয়োজন।হাইব্রীড গাড়িতে নিকেল মেটাল অথবা লিথিয়াম আয়ন হাইব্রিড ব্যাটারি থাকে যা ইঞ্জিনের পরিত্যক্ত কর্মশক্তি ও রিজেনারেটিভ ব্রেকিং এর মাধ্যমে চার্জ হয়। রিজেনারেটিভ ব্রেকিং এ ব্রেক করার পর চাকার ফ্রিকশন থেকে যে তাপশক্তি উৎপন্ন হয় তার মোটামুটি ৪০℅ শক্তিকে স্পেশাল মোটরকে উল্টা ডিরেকশনে ঘোরানোর মাধ্যমে ইলেক্ট্রিকাল এমপাথপাটিক এম্পেল এনার্জি হিসাবে ব্যাটারিতে জমা করে।অন্যদিকে ইঞ্জিনের পরিত্যক্ত কর্মশক্তিকে জেনারেটর ইলেক্ট্রিক এনার্জিতে কনভার্ট করে ব্যাটারিকে চার্জ করে।হাইব্রিড গাড়ি মূলত ৩ টি মোড এ চলে।একটিতে ইঞ্জিন শুধু চলে ব্যাটারি চার্জ হয়,আরেকটিতে ব্যাটারি শুধু চলে ইঞ্জিন বন্ধ থাকে (Ev Mode), অন্যটিতে ব্যাটারি ও ইঞ্জিন কম্বাইন্ডলি পাওয়ার দিয়ে গাড়িকে চালায়।

হাইব্রিড গাড়িকে মোট ৬ ভাগে ভাগ করা যায়।এগুলো হলো- (১) সিরিজ হাইব্রিড (২) প্যারালাল হাইব্রিড (৩) সিরিজ প্যারালাল হাইব্রিড (৪) মাইল্ড হাইব্রিড (৫) মাইক্রো হাইব্রিড ও (৬) প্লাগ ইন হাইব্রিড।

সিরিজ হাইব্রিডে ইঞ্জিনের সাথে লাগানো থাকে জেনারেটর,জেনারেটর এর সাথে লাগানো থাকে কন্ট্রোলার ডিভাইস,কন্ট্রোলার ডিভাইস এর সাথে সংযুক্ত থাকে হাইব্রিড ব্যাটারি এবং একটি মোটর যা এক্সেলের ফাইনাল ড্রাইভের সাথে যুক্ত থাকে।

সিরিজ হাইব্রিডে EV (Electronic Vehicle) মোড এ ব্যাটারি কন্ট্রোলার এর মাধ্যমে ইঞ্জিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে মোটরকে ঘোরায় যা এক্সেলের ফাইনাল ড্রাইভকে ঘোরানোর মাধ্যমে গাড়িকে চালায়।ইঞ্জিন চালু হলে এর সাথে লেগে থাকা জেনারেটর ইঞ্জিনের পরিত্যক্ত শক্তিকে ইলেক্ট্রিক এনার্জিতে কনভার্ট করে যা হাইব্রিড ব্যাটারিকে চার্জ করে (উদাহরণ -Fisker Karma)।অন্যদিকে প্যারালাল হাইব্রিডে ইলেক্ট্রিক মোটরই জেনারেটর হিসাবে কাজ করে এবং প্যারালাল হাইব্রিডে ইঞ্জিন সরাসরি ট্রান্সমিশনের মাধ্যমে ড্রাইভ ট্রেইনের সাথে যুক্ত থাকে,কিন্তু আমরা দেখেছি সিরিজ হাইব্রিডে ইঞ্জিন সরাসরি চাকায় পাওয়ার দেয় না,এতে তাকে ইনভার্টার হয়ে ফাইনাল ড্রাইভে যেতে হয়।অর্থাৎ প্যারালাল হাইব্রিডে Ev মোডে ব্যাটারি ট্রান্সমিশনের মাধ্যমে চাকায় পাওয়ার দেয়,অন্যদিকে ইঞ্জিন চালু থাকলে পাওয়ার ইঞ্জিন থেকে সাধারণ গাড়ির মতোই ট্রান্সমিশনের মাধ্যমে গাড়িকে চালায়,আর এর সাথে লেগে থাকা জেনারেটর ব্যাটারি চার্জ করে(উদাহরণ-আমাদের দেশের বেশিরভাগ হাইব্রিড কার- এক্সিও,প্রিয়াস,আকুয়া,এক্স ট্রেইল,ভেজেল,নোয়াহ)।সিরিজ প্যারালাল হাইব্রীড সিরিজ ও প্যারালাল হাইব্রিডের সমন্বিত একটি রূপ।অন্যদিকে মাইল্ড হাইব্রিডে শুধুমাত্র রিজেনারেটিভ ব্রেকিং এর মাধ্যমে ব্যাটারি চার্জ হয় পাশাপাশি যা গাড়ি চালু করতে স্টার্টার মোটরকে পাওয়ার দেয়। মাইক্রো হাইব্রিডকে মূলত হাইব্রিড গাড়ি বলা যায় না,কারণ এই গাড়িগুলোতে রিজেনারেটিভ ব্রেকিং এর মাধ্যমে একটি স্পেশাল ব্যাটারি চার্জ হয় যা গাড়িতে পাওয়ার দেয় শুধুমাত্র গাড়ির পাওয়ার বাড়ানোর জন্য। অন্যদিকে প্লাগ ইন হাইব্রিড এ আলাদাভাবে হাইব্রিড ব্যাটারিকে চার্জ দিয়ে তারপর অনেক্ষণ তা Ev মোডে চালানো যায়। (উদাহরণ -Prius PHv,Outlander PHv).

অন্যদিকে হাইব্রিড গাড়ির এই জটিল সিস্টেম এর কোনটি কখন কাজ করবে তা নির্ধারণ করে PCU (POWER CONTROL UNIT).অনেকেই বলে "হাইব্রিড গাড়ির ব্যাটারি ৪০ kph এর পরে চলে না,এটা নেহাত ভুল কথা- বিবিসি"

# হাইব্রিড গাড়ির মেইন্টেইনেন্স ও উপযোগিতাঃ

অনেকেই মনে করেন হাইব্রিড গাড়ির মেইন্টেইনেন্স বেশি,যেকোনো সময় ব্যাটারি নষ্ট হলে বাড়তি খরচ,আমাদের দেশে হাইব্রিড গাড়ি উপযোগি নয়।প্রকৃতপক্ষে হাইব্রিড গাড়ির রেগুলার মেইনটেইনেন্স উল্টো কম,কেননা একদিকে যেমন হাইব্রিড সিস্টেমের জন্য আলাদা কোনো রেগুলার মেইন্টেইনেন্স লাগে না,অন্যদিকে হাইব্রিড গাড়ি সারাক্ষণ ইঞ্জিনে চলে না বলে ইঞ্জিনের কম্পোনেন্টস গুলোর লঞ্জিভিটি বেশি হয়,ইঞ্জিনে কম কার্বন বিল্ড আপ হয়,ওভারহিটিং কম হয়।হাইব্রিড গাড়ির সবচেয়ে বড় সুবিধা কম পরিবেশ দূষণ এবং ফিউল এফিসিয়েন্সি।আমাদের দেশের পপুলার হাইব্রিড কার এক্সিও, আকুয়া তে সিটিতে অনায়েসে ১৫+ এবং হাইওয়েতে ২২-২৩ এবং ৩২ মাইলেজ পাওয়ার ও নজির আছে।হাইব্রিড ব্যাটারি সাধারণত ২ লক্ষ কিমি টেকে বলে ধরা হয়। কখনো কখনো তা ৩ লক্ষ পর্যন্ত ও টেকে,কখনো দেড় লক্ষের মাথায় প্রবলেম দেওয়া শুরু করে। হাইব্রিড ব্যাটারির যদি ২ লক্ষ কিমি ও চলে, তারপর ধীরে ধীরে ব্যাটারির সেলগুলো নষ্ট হতে শুরু করে।আপনি চাইলে আলাদা আলাদা সেল রিপ্লেস করতে পারবেন,চাইলে পুরো ব্যাটারি চেঞ্জ করতে পারবেন।কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের মেকানিকেরা হাইব্রিড গাড়ির ভোল্টেজ মেইন্টেইন করতে পারে না সেল রিপ্লেসমেন্টের সময়+ দেখা যায় একটি সেল নষ্ট হলে কিছু সময়ের মধ্যেই অন্যান্য সেলগুলো ও নষ্ট হতে শুরু করে।তো সেল নষ্ট হতে শুরু করলে পুরো ব্যাটারি চেঞ্জ করাটাই বেস্ট।বাজারে চাইনিজ ও জাপানিজ দুই ধরণের ব্যাটারি পাওয়া যায়।চাইনিজ ব্যাটারি লাগাতে সোয়া লক্ষ টাকা লাগে,যেটা ২-৩ বছর খুব ভালো চলবে।আর জাপানিজ ব্যাটারি লাগাতে প্রায় ৪ লক্ষ টাকা লাগে যেটা ২ লক্ষ কিমি পর্যন্ত চলবে সঠিক পরিচর্যা করলে।

অনেকেই বলেন আমাদের দেশে হাইব্রিড গাড়ি উপোযোগী নয়।কথাটা ঠিক নয়। আশির দশকে আমাদের দেশে অটোমেটিক ট্রান্সমিশন আসার পরও অনেক মানুষ বলেছিলো অটোমেটিক গিয়ার ভালো না,যা এখন কেউ বলে না।২ লক্ষ কিমি পর এমনিতেই দেখা যায় নন হাইব্রিড গাড়িতে ও ইঞ্জিনে বড় টাকার কাজ করানো লাগতে পারে।হাইব্রিড গাড়িতে ২ লক্ষ কিমি চলতে আপনার যেই টাকার তেল বাচবে,সেই টাকা দিয়ে আপনি পুরোটা না হলেও হাইব্রিড ব্যাটারির অন্তত ৭৫% টাকা তুলতে পারবেন।আর পুরো ওয়ার্ল্ড এখন হাইব্রিড গাড়িকে পেছনে ফেলিয়ে ইলেক্ট্রিক কার ও হাইড্রোজেন ফিউল সেল কার এর দিকে মনোযোগ দিচ্ছে।২০৩০ এর পর টয়োটা জানিয়েছে তারা কোনো নন হাইব্রিড গাড়ি প্রোডাকশন করবে না।আর আমাদের দেশে হাইব্রিড গাড়ির অনেক স্পেশালাইজড ওয়ার্কশপ ও গড়ে উঠেছে যেমনঃ আই ওয়ার্কস,কার ডক্টর, আরো অনেক।তাই হাইব্রিড গাড়িকে আমাদের দেশের জন্য অনুপযোগী বলা যুক্তিসংগত নয়।

পরিশেষে বলতে চাই,একজন হাইব্রিড গাড়ি ইউজার হিসাবে (Axio hybrid 2013) হাইব্রিড গাড়ির ব্যাপারে কিছু টিপস-

(১) হাইব্রিড গাড়ি সবসময় লো মাইলেজ কেনার ট্রাই করবেন,অন্তত ৮০ হাজার কিমি এর নিচে,৬০ এর নিচে হলে খুবই ভালো।

(২) হাইব্রিড গাড়িতে এসি চালিয়ে রাখার ট্রাই করবেন।কেননা হাইব্রিড গাড়ির এসি সিস্টেম কোনো এক্সট্রা তেল খায় না,জেনারেটর এর মাধ্যমেই এসির কম্প্রেশর রান হয়। এই এসির বাতাস পিছের সিটের এয়ার ভেন্টস দিয়ে ব্যাটারিকে ঠান্ডা রাখে,এই ক্ষেত্রে এয়ার ভেন্টস গুলো ও ক্লিন রাখবেন।

(৩) হাইব্রিড গাড়িতে সর্বদা টায়ার প্রেশার ঠিক রাখবেন। রিম সাইজ চেঞ্জ করবেন না অতি প্রয়োজনীয় না হলে। ভালো মাইলেজ পেতে Eco মোড এ চালাতে পারেন।এতে থ্রটল রেসপন্স কিছুটা বাজে হবে,কিন্তু পিসিউ পারতে ইঞ্জিন চালু করবে না।জ্যাম এ N গিয়ারের বদলে P গিয়ারে গাড়ি রাখতে পারেন কেননা নিউট্রাল গিয়ারে Hv ব্যাটারি চার্জ হয় না।

(৪) সর্বদা 0W-20 গ্রেডের ইঞ্জিন ওয়েল ইউজ করবেন। 

ধন্যবাদ সবাইকে😍😍

কপি
পেস্ট

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/০১ মঙ্গলবার

 সকাল ৭ টার সংবাদ। তারিখ: ০১-১১-২০২২


আজেকের শিরোনাম:


অফিস সময় ৯টা থেকে ৪টা পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা, আগামী ১৫ই নভেম্বর থেকে কার্যকর - ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর পরিষ্কার রাখার আহবান প্রধানমন্ত্রীর।

 

আজ দেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস - কর্মসূচির উদ্বোধন  করে জাতীয় যুব পুরস্কার প্রদান করবেন শেখ হাসিনা।


সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ৩০ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে সরকার - জাতীয় সংসদে তথ্য প্রকাশ।


বিএনপি হচ্ছে এ দেশের নালিশ পার্টি এবং জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক -  মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।  


নির্বিঘ্নে আয়কর রিটার্ন জমা দেয়ার সুবিধার্থে আজ থেকে কর সেবা মাস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড।


গুরুত্বপূর্ন স্থাপনায় রাশিয়ার ৫০টির বেশি ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত।


রাজধানীতে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে আজ ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ।

আকাশের উপরে আকাশ বই,,,,রুহুল অনিক,,,, সারওয়া আল মামুন (ময়মনসিংহ)ভায়ের ফেইসবুক থেকে নেওয়া

 ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বাদ দেই। কিছু সামাজিক বাস্তবতার কথা বলি। এক বিভাগীয় শহরে ১৬-১৯ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মধ্যে জরিপ চালান শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহরিন।দেখতে পান তাদের মধ্যে (ছেলে মেয়ে উভয়ই) শতকরা প্রায় ৬০ জন যৌন মিলন করেছে। 

.

বিভিন্ন ঘটনার সাক্ষী হবার কারণে সাংবাদিকদের অবাক হবার ক্ষমতা সাধারণত নষ্ট হয়ে যায়। তবে শাবনাজ জাহরিনের এই বক্তব্য শুনে এটিএন বাংলার সাংবাদিকও নিজের বিস্ময় গোপন রাখতে পারলেন না।

ঠিক একই রকম ভয়ঙ্কর তথ্য দিয়েছেন ড. সাইয়েদ জাহাঙ্গীর হায়দার ও তাঁর গবেষক দল। তাঁরা গবেষণা চালিয়ে দেখেছেন যে, ১৯+ বছর বয়সী অবিবাহিত ছেলেদের প্রতি ১০ জনে ৬ জনই যৌন মিলন করে ফেলেছে। একই বয়সী প্রতি ১০০ জন নারীর মধ্যে ২৪ জনই বিছানায় শুয়ে পড়েছে। শহরাঞ্চলের নারীদের মধ্যে এই হার প্রতি ১০ জনে প্রায় ৫ জন! 

.

গর্ভপাত, ডাস্টবিনে কুকুরের মুখে নবজাতক লাশের সংখ্যা বাড়ছে হু হু করে। শুধু ২০১৪ সালেই বাংলাদেশে প্রায় ১২ লাখ অনিরাপদ গর্ভপাত করানো হয়। আর এর বেশিরভাগই অবিবাহিতদের। আমাদের দেশে বিবাহিতদের চেয়ে অবিবাহিত কিশোরীদের গর্ভপাত করানোর হার পঁয়ত্রিশ ভাগ বেশি! 

.

এই গা শিউরে উঠা পরিসংখ্যানগুলোর সত্যতা নিশ্চিত করে রয়েছে একাধিক মনোরোগবিদ আর চিকিৎসকের বক্তব্য। তারা বলছেন, এই প্রজন্ম ১৫/১৬ বছর বয়স থেকেই যৌনতায় লিপ্ত হয়ে যাচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের সাথে, কাজিনদের সাথে। প্রেমের সম্পর্কগুলোতে আজ অবিচ্ছেদ্যভাবে জড়িত হয়ে পড়ছে যৌনতা! 

.

কিছুদিন আগেও প্রেম করার জন্য পাগল ছিল তরুণ প্রজন্ম। এখন এক লেভেল আপডেট হয়ে শুরু হয়েছে যৌনতা নিয়ে উন্মাদনা। যৌনতাই যেন জীবনের সবকিছু। এক-দু’দিনের প্রেম, অনলাইনে পরিচয়, তবু বিছানায় যেতে দুইবার ভাবছে না। যিনা করছে, ছবি তুলে রাখছে, ইনবক্সে অশ্লীল ছবি শেয়ার করছে, ব্ল্যাকমেইল করছে।  পোকামাকড়ের মতো ছুটে যাচ্ছে আগুনের দিকে। মরছেও দলে দলে। 

.

লিটনের ফ্ল্যাটের পর্ব শেষ করে এখন শুরু হয়েছে লঞ্চের কেবিন আর ছেলেমেয়েদের একসাথে গ্রুপ ট্যুর পর্ব। অভিভাবককে না জানিয়ে, এমনকি অভিভাবকের সম্মতিতে চলে যাচ্ছে দূরদূরান্তের ট্যুরে। গ্রুপ ট্যুর এখন আলাদা একটা কালচার, আলাদা একটা লাইফস্টাইলে পরিণত হয়েছে। হয়ে উঠেছে জাতে ওঠার, স্মার্ট হবার সিঁড়ি! 

.

তাই তো আজ গ্রুপ স্টাডির কথা বলে বাসা থেকে বের হওয়া স্কুলছাত্রী আনুশকা (১৭) বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় বন্ধু দিহানের বাসায়। বান্ধবীর বাসায় বেড়াতে যাবার কথা বলে বাসা থেকে বের হওয়া আরেক স্কুল শিক্ষার্থীর লাশ পাওয়া যায় কুয়াকাটার সস্তা হোটেলের বদ্ধ রুমে।  

.

মোবাইল ফোনে মাত্র তিন দিনের প্রেমের সম্পর্কের সূত্রে প্রেমিক ও তার বন্ধুর হাতে ধর্ষিত হয়ে খুন হয় ফুলতলার মেয়ে মুসলিমা খাতুন। খুন হবার পরও রেহাই মেলেনি তার। মৃতদেহের উপরেই চলে আরো একবার ধর্ষণের তাণ্ডব!  মামার বাড়িতে যাবার কথা বলে ১০/১১ জন বন্ধুর সাথে কক্সবাজারে হোটেলে মাদকের আসরে মারা যায় ২১ বছরের স্বর্ণা। 

.

প্রতিনিয়ত শ’য়ে শ’য়ে, হাজারে হাজারে ঘটছে এমন ঘটনা। আবাসিক হোটেলগুলোতে অভিযান চালালেই দলে দলে ধরা পড়ছে স্কুলের ছাত্রছাত্রী।  ৯০ শতাংশ মুসলিমের দেশ হিসেবে বড়াই করা বাংলাদেশের তরুণ-তরুণীর এই হলো অবস্থা! ©Asif Adnan  

.

((((বই পরিচিত ,, লেখক এর নাম,,,,  বয়ের দম,,, বই প্রাপ্তি স্থান ডিলিট করে দেওয়া))))

কপি
পেস্ট 

মানবিক পুলিশ,,,,, বাইক বিডি ফেইসবুক থেকে নেওয়া

 মানবিক পুলিশ!😍

সময় - সকাল ০৯ঃ২২ মিনিট, স্থান - উত্তরা আজমপুর ওভার ব্রীজের নীচে।


চিত্রপট - দুজন পুলিশ সাব ইন্সপেক্টর সকালের কর্মব্যস্ত সময়ে দায়িত্তরত অবস্থায় পরস্পর কথা বলছেন।


১ম জন - আপনি একটু বসুন আমি বৃদ্ধা মহিলাটিকে রাস্তা পার করে দিয়ে আসছি। 

২য় জন - কি দরকার ওপারে যাবার ওভার ব্রীজের সিঁড়ি দিয়ে পার করে দেন।

১ম জন -  তাঁর শরীরের যে অবস্থা তাতে সিঁড়ি বেয়ে উঠলে আর গন্তব্যে যেতে পারবে না। পাশে দাঁড়ানো ৭০ ঊর্ধ্ব বয়সী বোরখা পরা অসহায় বৃদ্ধা নারী হাতে একটি ব্যাগ।  


পরবর্তী চিত্র -  মুহূর্তেই ১ম সাব ইন্সপেক্টর পাশে দাঁড়ানো বৃদ্ধার বাগটি এক হাতে নিয়ে অন্য হাতে বৃদ্ধার হাতটি ধরে চলমান গাড়ীর সারি দাঁড় করিয়ে ধীরে ধীরে রাস্তা পার করে অপর পাড়ে বাসের জন্য অপেক্ষামান। 

কিছুক্ষণের মধ্যে নির্দিষ্ট রুটের বাস আগমন ও হেল্পারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে  বৃদ্ধাকে  গন্তব্যে সাবধানে নামিয়ে দেবার পরামর্শ প্রদান।

আসলে এমন পুলিশই তো দেশের মানুষ চায়। যাঁরা বিপদে আপদে বন্ধুর মত দেশের মানুষের পাশে দাঁড়াবে। পথে ঘাটে বিপদগ্রস্থ মানুষ কোন কিছু না ভেবেই সাহায্যের জন্য থানা পুলিশের কাছে যাবেন।

দিন শুরুতেই এমন মহতী ঘটনার সাক্ষী হয়ে মনে মনে ভাবলাম, নিশ্চয় আজ আমার দিনটি খুব ভালো কাটবে.!!


©️

 M

d

 M

i

j

a

n

u

r

 R

a

h

m

a

n

কপি
পেস্ট 

জমির পরিমাপ সম্পর্কে বিস্তারিত,,,

 জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ

১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ

১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার

১ কাঠা = ১.৬৫ শতাংশ

১ কাঠা = ১৬ ছটাক

১ কাঠা = ৩২০ বর্গহাত

২০ কাঠা = ১ বিঘা

৬০ কাঠা = ১ একর

১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার

১৪৮.২ কাঠা = ১ হেক্টর

কানি পরিমাপক

১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা

১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ

১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ 

১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক

১ কানি = ২৪ কাঠা

বিঘা পরিমাপক

১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি

১ বিঘা =২০ কাঠা

১ বিঘা = ৬৪০০ বর্গহাত

১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক

১ বিঘা = ১৬০০ বর্গগজ

১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার

১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি

৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড

৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=

২৪৭একর

৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর

জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?

পাকি পরিমাপক

১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ

১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ

শতাংশ নির্ণয়ের সুত্র

১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)

১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)

১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক

৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা

১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত

২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের

একর পরিমাপক

১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট

১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট

১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক

১ একর = ১৯৩৬০ বর্গহাত

১ একর = ৪৮৪০ বর্গগজ

১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর

৬৪০ একর = ১ বর্গমাইল

১ একর = ৩ বিঘা ৮ ছটাক

১ একর = ৬০.৫ কাঠা

১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)

২৪৭ একর = ১ বর্গকিলোমিটার

হেক্টর পরিমাপক

১ হেক্টর=২.৪৭একর

১ হেক্টর = ৭.৪১বিঘা

১ হেক্টর = ১৪৮.২কাঠা

১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট

১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার

১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ

১ হেক্টর = ১.৪৭ একর

১ আয়ের = ২৮.৯ বিঘা

১ হেক্টর = ২৪৭.১০৫ শতক

১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত

১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট

১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ

১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা

১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

কপি
পেস্ট 

ঢাকা থেকে কক্সবাজার রেল স্টেশনের নাম,,,,, কপি পে্স্ট

 ঢাকা থেকে কক্সবাজার রেলপথে সবগুলো স্টেশনের নাম এবং ঢাকা থেকে দূরত্ব - 

১) ঢাকা  ০০

২) তেজগাঁও  ৬.৪৪

৩) বনানী  ১০.৮৬

৪) ঢাকা ক্যান্টনমেন্ট   ১৩.২৭

৫) ঢাকা বিমানবন্দর  ১৮.২৮

৬) টঙ্গী  জংশন  ২২.৯৩

৭) পুবাইল   ৩১.৯৯

৮) নলছাটা বিলুপ্ত  

৯) আড়িখোলা  ৩৯.৬৩

১০) ঘোড়াশাল ফ্লাগ ৪৬.৮৭

১১) ঘোড়াশাল  ৪৮.০৮

১২) জিনারদী ৫২.৫১

১৩) নরসিংদী  ৫৭.৩৪

১৪) আমিরগঞ্জ ৬২.৫৭

১৫) খানাবাড়ী  ৬৫.৭৯

১৬) হাঁটুভাঙা  ৭০.২২

১৭) মেথিকান্দা ৭৩.৮৪

১৮) শ্রীনিধি ৭৭.৮৬

১৯) দৌলতকান্দি ৮৩.০৯

২০) ভৈরব বাজার জংশন  ৮৭.১১

২১) আশুগঞ্জ  ৯০.৩১

২২) তালশহর  ৯৪.৭৩

২৩) বি বাড়িয়া ১০৩.৯৯

২৪) পাঘাচং ১১০.৮৩

২৫) ভাতশালা ১১৪.৮৫

২৬) আখাউড়া জংশন  ১২০.০৮

২৭) গঙ্গাসাগর  ১২৪.৫০

২৮) ইমামবাড়ী ১৩০.৫৪

২৯) কসবা ১৩৫.৩৭

৩০) মন্দাবাগ ১৪১.৮১

৩১) সালদানদী ১৪৩.৮২

৩২) শশীদল ১৪৭.৪৫

৩৩) রাজাপুর ১৫৩.৮৯

৩৪) সদর রসুলপুর  ১৬১.১৩

৩৫) কুমিল্লা  ১৬৭.৫৭

৩৬) ময়নামতি ১৭১.১৯

৩৭) লালমাই ১৭৯.৬৫

৩৮) আলিশ্বর ১৮৫.২৪

৩৯) লাকসাম জংশন  ১৯১.১৯

৪০) নাওটি ১৯৮.৮৪

৪১) লাঙ্গল কোট ২০৪.৪৭

৪২) হাসানপুর ২০৯.৭০

৪৩) গুনবতি ২১৭.৭৫

৪৪) শর্শদী ২২২.৯৯

৪৫) ফেনি জংশন  ২৩১.৪৪

৪৬) কালিদহ  ২৩৬.২৭

৪৭) ফাজিলপুর ২৪১.৯০

৪৮) মুহুরীগঞ্জ ২৪৫.৫৩

৪৯) চিন কি আস্তানা ২৫১.৯৭

৫০) মাস্তান নগর  ২৫৭.২০ 

৫১) মীরের সরাই ২৬২.৮৩

৫২) বারতাকিয়া ২৬৮.০৭

৫৩) নিজামপুর কলেজ ২৭৩.৩০

৫৪) বাবৈয়া ঢালা ২৭৭.৩২

৫৫) সীতাকুণ্ড  ২৮৩.৭৬

৫৬) বাড়বকুণ্ড  ২৮৯.০০

৫৭) কুমিরা ২৯৭.৮৫

৫৮) ভাটিয়ারী  ৩০৭.১১

৫৯) ফৌজদার হাট ৩০৯.৫২

৬০) কৈবলাধাম ৩১৪.৭৭

৬১) পাহাড়তলী ৩১৬.৭৮

৬২) চট্টগ্রাম কেবিন ৩১৯.১৯

৬৩) চট্টগ্রাম  ৩২০.৭৯

৬৪) ঝাউতলা ৩২৪.১

৬৫) চট্টগ্রাম পলিটেকনিক  ৩২৫.৬৪

৬৬) ষোলশহর  জংশন  ৩২৬.৯৫

৬৭) জান আলীর হাট  ৩৩৩.২৫

৬৮) গোমদন্ডি  ৩৩৮.৩৩

৬৯) বেঙ্গুড়া ৩৪২.৫৩

৭০) ধলঘাট ৩৪৬.১৫

৭১) খান মোহনা ৩৪৮.৯৬

৭২) পটিয়া ৩৫১.৩৭

৭৩) চক্রশালা ৩৫৪.১৮

৭৪) খরনা ৩৫৫.৭৯

৭৫) কাঞ্চন নগর ৩৫৯.১

৭৬) খানহাট ৩৬১.০২

৭৭) হাসিমপুর ৩৬৪.২৪

৭৮) দোহাজারী  ৩৬৭.৮৬


⭕ দোহাজারীর পর থেকে  নতুন  রেলপথ বসানো হচ্ছে, এ রুটে নির্মানাধীন স্টেশন সমুহ-


৭৯) সাত কানিয়া ৩৭৬.৬২১

৮০) লোহাগাড়া  ৩৮৯.৪৬০

৮১) হারবং ৪০৫.৩৬০

৮২) চকোরিয়া  ৪১৬.৯২৫

৮৩) ডুলহাজারা ৪২৭.৫৮৬

৮৪)  ইসলামাবাদ   ৪৪০.৪৪১

৮৫) রামু  ৪৫৭.১০১

৮৬) কক্সবাজার  ৪৬৯.৪৩০


দোহাজারী - কক্সবাজার রেলপথে ১০০ কিলোমিটার মধ্যে  প্রায় ৭০কিমি রেললাইন বসানো হয়েছে,এবং স্টেশন ভবন নির্মানের কাজও এগিয়ে চলছে।


সৌজন্যে:- রা

শে

 রা

জু

কপি
পেস্ট 

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১০/৩১ সোমবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।  

(৩১-১০-২০২২) 

আজকের শিরোনাম-


* অফিস সময় ৯টা থেকে ৪টা পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা, আগামী ১৫ই নভেম্বর থেকে কার্যকর - ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর পরিষ্কার রাখার আহবান প্রধানমন্ত্রীর। 


* আগামীকাল দেশে পালিত হবে জাতীয় যুব দিবস - কর্মসূচির উদ্বোধন  করে জাতীয় যুব পুরস্কার প্রদান করবেন শেখ হাসিনা। 


* সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ৩০ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে সরকার - জাতীয় সংসদে তথ্য প্রকাশ। 


* বিএনপি হচ্ছে এ দেশের নালিশ পার্টি এবং জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। 


* নির্বিঘ্নে আয়কর রিটার্ন জমা দেয়ার সুবিধার্থে আগামীকাল থেকে কর সেবা মাস পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড। 


* তৃতীয় বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দা সিলভা - রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। 


* এবং ব্রিসবেনে আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপ ক্রিকেটে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারালো স্বাগতিক অস্ট্রেলিয়া।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০৩-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: এক মাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, উদ্দী...