এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
রবিবার, ৬ নভেম্বর, ২০২২
ট্রেনে শিশুর জন্ম
ট্রেনে শিশুর জন্ম
ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমিল্লা স্টেশনের অদূরে রসুলপুর ক্রসিং এলাকায় সন্তান জন্ম দেওয়ার এই ঘটনা ঘটে।
প্রসূতির নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তানিয়া আক্তারের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর এলাকায়। তিন বছর আগে বিয়ে হয় তাদের। খবর ঢাকা মেইলের।
বর্তমানে মা ও শিশুকে কুমিল্লা নগরীর শাসনগাছা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতাল ভর্তি করা হয়েছে। নবজাতক ও মা দু’জনই সুস্থ রয়েছেন বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
ওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু জানান, নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দ্যেশ্যে উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নং সিটে উঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর ক্রসিং এলাকায় আসতেই প্রসব বেদনা উঠে তানিয়ার। বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির অন্য যাত্রীদের সরিয়ে নেন এবং সেখানে থাকা মহিলা যাত্রীদের সহযোগীতায় তার প্রসবের ব্যবস্থা করেন। সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন তানিয়া। পরে, ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে একটি হাসপাতালে ভর্তি করেন।
নবজাতকের বাবা এরশাদ মিয়া জানান, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আমার স্ত্রী এবং বাচ্চা দুজনই সুস্থ আছেন। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।
আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ছবি ইনবক্সে করেছেন সেই কোচের একজন যাত্রী- Md Rabiul Sunny
© উপকূল এক্সপ্রেস - Upakul Express পেইজ
শনিবার, ৫ নভেম্বর, ২০২২
মানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো সুইসাইডের কথা চিন্তাও করতো না।
মানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো সুইসাইডের কথা চিন্তাও করতো না।
আজকে দ্বিতীয়বার অটোপসি দেখার সুযোগ হয়।অনেক এক্সাইমেন্ট নিয়ে দেখতে গিয়েছিলাম।
তিনটা লাশ (কেস) ছিলো তখন।
একজন ২৩ বছর বয়সি মেয়ের ফাসি দিয়ে আত্মহত্যার কেস।
আরেকজন ৩০ বছর বয়সি মহিলার বিষ খেয়ে আত্মহত্যার কেস।
এবং আরেকজন ৩০-৩২ বছর বয়সি পুরুষকে দা দিয়ে কুপিয়ে মার্ডার কেস।
প্রথমেই ডোম মামা গায়ের সব জামা কাপর কেটে খুলে ফেলে ২৩ বছর বয়সি মেয়েটার।আহা...আজ সেই পর্দা,লজ্জা,সম্ভ্রম সবই যেন অসহায়। তারপরেই গলা থেকে নাভির নিচ পর্যন্ত একটানে দুইভাগ করে দেয়।হয়তো আমরা কুরবানির সময়ও গরুকে অনেক কেয়ার করে কাটি।বাট এখানে দুইপাশে টেনে চামড়া ছিলে ফেল্লো।পাজরের কার্টিলেজ টা নাইফের একটানে কেটে ভেতরের সব অর্গান দেখা হলো।পেটে বাচ্চা ছিলো কিনা চেক করলো।
মাথার পেছনে একটা ইনসিশন দিয়ে নারিকেলের ছোবড়া ছোলার মত টেনে মাথার চামড়া টা কপাল পর্যন্ত ছোলে খুলিটা কুপিয়ে ভাঙ্গছিলো।কেমন যেনো গরুর হাড্ডি কুপানোর কথা মনে পরে যাচ্ছিলো🙂
এমন ভাবেই পয়সনিং এর মহিলাটারও এভাবেই কেটে স্টমাক,লিভার,কিডনি,ব্রেন বের করে ফেরিনসিক এর জন্য পাঠিয়ে দিলো।
মার্ডার কেসটা তো চোখের দেখাতেই মার্ডার কেস।তাও কাটাকাটি করতেই হলো।
সব শেষে আবার বস্তা সেলাইয়ের এর মত নিচ থেকে উপরে সেলাই করে লাশ খালাস।
বাথরুমে নাকি আরেকটা নতুন লাশ আসছে।সেটাকে আনতে চলে গেলো মামারা।
কোথায় গেলো এত সম্ভ্রম এত দাম্ভিকতা?
বার বার একটা কথাই মনে হচ্ছিলো...মরে গেলে শরীরটার যেন আর একপয়সার ও দাম নেই।
বেচে থাকতে হয়তো ওই দুইটা মহিলার দিকে কেউ তাকানোর সাহস ও পেত না।বাট এখন মরার পরে নিথর দেহ পরে আছে।বিবস্র অবস্থায় লাশ ঘরে ধারালো ছুড়ি আর কড়াতের ধারে মাথার খুলি আলাধা হওয়ার অপেক্ষায়।
আত্মহত্যার পরে তার শরীরটার সাথে কি করা হয় যদি কেউ কখনও দেখতো তাহলে হয়তো দেশে আত্মহত্যার পরিমান অনেকটা কমে যেতো।
অবশ্য মানুষের বডির মূল্য আর কত?!
মারা গেলে পশুরাও খায় না।
#এখন মনে হচ্ছে আখেরাতটাই আসল"।এই দুনিয়ায় আমরা শুধু ব্যাটারি লাগানো একটা শরীর।
আত্মা ছাড়া শরীরের কোনো দাম নাই।আর বাপদাদার টাকা না থাকলে ডেডবডিটার ও কোনো সম্মান নাই। 🙂
©সাব্বির বিন এনাম
ঘূর্নিঝর সিত্রাং নিহত ৮ শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তা।
ঘূর্নিঝর সিত্রাং
নিহত ৮ শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তা।
-
জহিরুল ইসলাম, খবর পটুয়াখালীঃ
সিত্রাং এর কবলে চট্টগ্রামের মিরসরাইতে বালুর ঢ্রেজার ডুবে নিহত ৮ শ্রমিকের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের চর জৈনকাঠী গ্রামে নিহতদের পরিবারের হাতে অর্থ সহায়তা তুলেদেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেল এবং কেকে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কবির হোসেন।
এসময় প্রত্যেক পরিবারকে নগদ দশহাজার টাকা, দুইটি পরিবারকে দীর্ঘ মেয়াদী মাসিক চাল খরচ ও শিশুদের পড়াশোনার খরচ বহনের ঘোষণাও দেন তারা।
এর আগে নিহতদের পরিবারকে পটুয়াখালী জেলা প্রশাসন থেকে বিশ হাজার টাকা ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০হাজার টাকা করে দেওয়া হয়েছে।
গত ২৬ অক্টোবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে পরে বালুর ঢ্রেজার ডুবে নিখোঁজ হন পটুয়াখালী সদর উপজেলার ৮ শ্রমিক। পরে ২৭ অক্টোবর তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোল্লা বাড়ির আ. রহমানের ছেলে মো. তারেক মোল্লা, আনিচ মোল্লার দুই ছেলে ছেলে শাহীন মোল্লা ও ইমাম মোল্লা এবং আ. হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা।
একই ইউনিয়নের গ্রামের হাওলাদার বাড়ির ইউসুফ হাওলাদারের ছেলে মো.বসার হাওলাদার, নুরু সর্দারের ছেলে মো.আলম সর্দার, সেকান্দার রারির ছেলে মো.জাহিদ রারি এবং ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে মো.আল-আমিন ফকির।
-----------------------
রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/০৫ শনিবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।
(০৫-১১-২০২২)
আজকের শিরোনাম-
* জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করে যুবকদের চাকরির পিছনে না ছুটে সমবায়ে এগিয়ে আসার আহবান জানালেন প্রধানমন্ত্রী।
* আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু।
* বিএনপির ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয় - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
* দেশের চলচ্চিত্র অচিরেই বিশ্ব দরবারে মর্যাদার আসনে আসীন হবে - আশাবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
* ২০১৩ থেকে ২০১৫ সালে বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আগামীকাল ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক এক কর্মসূচির আয়োজন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
* মিশরের শারম-আল-শেখ নগরীতে আগামীকাল শুরু হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কপ-টোয়েন্টি সেভেন শীর্ষ সম্মেলন।
* এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা।
একটি উপজেলায় ১১ টি রেল স্টেশন
একটি উপজেলায় ১১ টি রেল স্টেশন
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সিমানার মধ্যে রয়েছে ১১ টি রেল স্টেশন, যা দেশের আর কোন উপজেলাতে নেই-
১)চট্টগ্রাম ক্যান্টনমেন্ট
২)চৌধুরীহাট
৩)ফতেয়াবাদ জংশন
৪)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৫)জোবরা ( বন্ধ)
৬)হাটহাজারী
৭)চারিয়া মাদ্রাসা
৮)সরকারহাট
৯)কাটিরহাট
১০)নাজিরহাট
১১)নাজিরহাট ঘাট ( বন্ধ)
© রাশেদ রাজু ভাই
ফাইভ জি-র পর এ বার সিক্স জি! কতটা দ্রুত, কী ভাবে দুনিয়া বদলে দেবে পরবর্তী প্রযুক্তি? আনন্দবাজার পত্রিকা থেকে কপি
আরোও গভির হচ্ছে নিম্নচাপ টানা ৫ দিন বৃষ্টি চলবে ঘুর্ণিঝড়ের বিরাট পরিবর্তন
আরোও গভির হচ্ছে নিম্নচাপ টানা ৫ দিন বৃষ্টি চলবে ঘুর্ণিঝড়ের বিরাট পরিবর্তন
ইতিহাস সংরক্ষণে উদাসীনতা কেন...?
ইতিহাস সংরক্ষণে উদাসীনতা কেন...?
১৯৬৫ সাল । বাষ্পীয় ইঞ্জিনের রেল গাড়ি ( কু ঝিক কু ঝিক বলতাম আমরা ছোটবেলায় ) এই রেল গাড়িটি ইস্ট পাকিস্তান ঢাকা থেকে কলকাতা গিয়ে আর ফেরত আসেনি ঢাকায় । কারণ ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ বেধে গিয়েছিল ।
কলকাতা মিউজিয়ামে পরে থাকা ইস্ট পাকিস্তান তথা বাংলাদেশের একটি রেলগাড়ি... এটি এখন কোলকাতার হাওরা রেলওয়ে যাদুঘরে শোভা পাচ্ছে ! এটি ছিল তখন শেষ রেল গাড়ি কলকাতায় যাওয়া !
১৯৪৭ সালে স্বাধীনতার পর পাক সরকার বাংলার রেল সার্ভিসকে পুনর্গঠন করে নাম দেয় "ইস্ট পাকিস্তান রেলওয়ে"। সেই সাথে ব্রিটিশ আমলের পুরোনো কয়লাচালিত ইঞ্জিন রিপ্লেস করতে ক্রয় করে ৪০ টি আধুনিক ডিজেল ইঞ্জিন লোকমোটিভ।
সেসময় ঢাকা এবং কলকাতার ভেতর সরাসরি রেল সার্ভিস চালু ছিলো। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধ চলাকালে ছবির রেলটি কলকাতার যাত্রী নিয়ে গিয়েছিল। কিন্তু যুদ্ধের উছিলায় ভারতীয়রা ট্রেনটিকে আটকে রাখে এবং পরবর্তীতে আর ফেরত পাঠায়নি। এরপর থেকে গত ৫৬ বছর ধরে ট্রেনটি সেখানেই রয়ে গেছে। তারা ট্রেনটিকে কলকাতা মিউজিয়ামে প্রদর্শনের জন্য রেখে দেয়। বাংলাদেশ সরকারও কখনো ঐতিহাসিক এই ট্রেনটি দেশে ফিরিয়ে এনে যাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেয়নি।
কপি
পেস্ট
বরিশাল বিভাগীয় গণসমাবেশ ইশরাকের গাড়ীবহরে হামলা MD মুস্তাফিজ রহমান ফেইসবুক থেকে
বরিশাল বিভাগীয় গণসমাবেশ
ইশরাকের গাড়ীবহরে হামলা
———
বরিশাল বিএনপির সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার হয়েছে। এসময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বরিশাল বিএনপির সমাবেশের উদ্দেশ্যে ঢাকা থেকে একটি গাড়ি বহর নিয়ে রওয়ানা হন। ভোরে রওয়ানা হয়ে পথে পথে ব্যাপক বাধার শিকার হয় তার গাড়ি বহরটি। একসময়, গাড়ি বহরটি বরিশালের কাছেকাছি গৌরনদীর মাহিরা বাজারে পৌঁছালে সেখানে হামলা করেন আওয়ামী সন্ত্রাসীরা। এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাংচুর করা হয় তার পেছনে থাকা তারই বহরের বেশ কয়েকটি গাড়ি।
গাড়ি বহরে হামলার বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ এবং ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে, কাপুরুষের মতো রাতের আধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছে। কিন্তু আমরা দমে যাবার পাত্র নই। সকল বাধা মোকাবিলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি। যত হামলায় করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপি নেতা-কর্মীদের দমাতে পারবে না বলেও দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা। আহতরা হলেন, ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা কর্মী মো. রাসেল, মো. বাবুল ও খোকন। ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা, ইমরান ৪২ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন প্রমুখ।
বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া
🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...
-
🧪 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) টেস্ট ফি তালিকা (২০২৫) 🩸 রক্ত ও হেমাটোলজি টেস্ট: ✅ CBC (OPD): ৩০০ টাকা ✅ CBC (IPD): ২০...
-
#কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা: আসল কারণ কোথায়? স্নায়ুর লাইনে ব্যথা: Holistic approach কেন জরুরি- পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা কেন হয়?...
-
✅ কাজের বুয়ার কাহিনীঃ আমাদের বাসার কাজের বুয়া (৫৪) মাসে ১৭ হাজার টাকা আয় করেন। উনি আমাদের বাসায় সকাল ৯ টায় আসার আগে একটা মেসে রুটি বানা...