এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/১৪ সোমবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।  

(১৪-১১-২০২২) 

আজকের শিরোনাম-


* হজ্বযাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশেই সম্পন্ন করার খসড়া চুক্তিতে মন্ত্রিসভার অনুমোদন - বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় উৎপাদন বাড়ানোর আহবান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। 


* জনপ্রতিনিধিদের দলমত নির্বিশেষে জনসেবার মধ্য দিয়ে দেশের উন্নয়নে নিয়োজিত হওয়ার আহবান শেখ হাসিনার। 


* অসাধারণ উন্নয়নের মাধ্যমে গোটা বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ - প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বললেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট। 


* নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলেছে - মন্তব্য ওবায়দুল কাদেরের। 


* বিএনপি যতই আন্দোলন করছে আওয়ামী লীগ কর্মীরা ততই চাঙ্গা হচ্ছে এবং অপশক্তিকে মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


* আগামীকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। 


* এবং জি-টোয়েন্টি সম্মেলনের প্রাক্কালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা নেতা শি জিনপিং-এর মধ্যে দীর্ঘ-প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত।

দারুল উলুম দেওবন্দ এর ইতিহাস

💠 চমৎকার বর্ণনা শৈলীতে দারুল উলুম দেওবন্দ এর ইতিহাস : 💠


👉[আমার একটু কথা শোনো! 

বেফাক বোর্ড সিলোবাসভুক্ত কওমী মাদরাসার সানাবিয়া উল্ইয়া-শরহে বেকায়া জামাতের জন্য নির্ধারিত আরবী রচনা শিক্ষার অনন্য ও অতুলনীয় একটি কিতাব- `আত্বরীকু ইলাল ইনশা'

যার তুলনা বইটি নিজেই। একজন শিক্ষার্থীর সেরা পাথেয়। যার মাধ্যমে রচনা কাকে? বলে তা না জানা একজন ছাত্রও জগদ্বিখ্যাত লেখক হওয়া সম্ভব। যার লেখক বাংলার এক কিংবদন্তী, উজ্জ্বল নক্ষত্র- মাও. সুলতান যওক নদভী হাফিজাহুল্লাহ। 

তার কথা আজ না হয় রেখেই দিলাম।


🔹এই কিতাবের যে অধ্যায়টি আমাকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সেই মুগ্ধতা আমি কখনই ভুলতে পারিনা। কয়েকটি শব্দেই কোমলমতি শিক্ষার্থীদের জন্য দারুল উলুম দেওবন্দকে তুলে ধরা হয়েছে তাতে। যা পড়ে এই কচি হৃদয়ে দেওবন্দ এর ভালবাসা, শ্রদ্ধা আরো হাজার গুণ বেড়ে যায়।

 সেটিই আজ আপনাদের জন্য পেশ করলাম। মিসবাহ]


انْقَرَضَتْ دَوْلَةُ المُسْلِمِيْنَ فِي الهِنْدِ ، وَرَسَخَتْ قُدَمُ اِنْكِلِيْزَ فِي أَرْضِهَا سنة ١٨٥٧ م....................

🔹প্রেক্ষাপট: 

খ্রিষ্টীয় ১৮৫৭ সালে ভারতবর্ষে মুসলমানদের রাজত্ব শেষ হয়ে যায় এবং

ব্রিটিশ বেনিয়াদের পা মজবুত হয়ে যায়। তথা ইংরেজ শাসনের গোড়াপত্তন হয় ।

তখন খ্রিষ্টান পাদ্রী এবং ধর্ম যাজকরা গ্রাম-গঞ্জে ও শহর-বন্দরে ছড়িয়ে-ছিটিয়ে

পড়ে, তারা মানুষকে খ্রিষ্টধর্মের প্রতি আহ্বান করতে থাকে। সাধারণ মানুষের

অন্তরে সন্দেহ ও বক্রতার বীজ বপন করতে থাকে। মুসলমানগণ তখন দু'টি বিপদাশঙ্কায় ছিলেন, মুরতাদ হওয়ার আশঙ্কা এবং নাস্তিক হওয়ার আশঙ্কা ।

তখন দীনি মাদরাসা এবং দরস ও তাদরীসের হালকাসমূহ যেগুলো থেকে উলামায়ে কেরাম এবং বড় বড় ইমাম বের হতেন, সেগুলো শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় ছিল। 

রাষ্ট্র কর্তৃক কোন সাহায্য সহযোগিতা না থাকা এবং দ্বিনী জ্ঞানের প্রতি মানুষের উৎসাহ উদ্দীপনা কম থাকার কারণে। 

তাছাড়া অবস্থা এমন ছিল যে, যখনই কোনো মাদরাসা বন্ধ হতো তখন অন্য কোনো মাদরাসা এর স্থলাভিষিক্ত হতো না। যখনই কোনো আলেম অথবা বড় কোনো উস্তাদ চলে যেতেন, অন্যজন তাঁর স্থলাভিষিক্ত হতেন না।

 অন্যদিকে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বেড়েই চলছিল । এ জাতীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র এবং জনসাধারণের সাহায্য-সহযোগিতা ভোগ করছিল ।

এ সময়ে উলামায়ে হক দীন এবং উলূমে দীনের ব্যাপারে শঙ্কিত হয়ে পড়লেন ।

ইসলামি রাষ্ট্রের পতন ও কুফরী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করার পর ভারতবর্ষে ইসলামের

ভবিষ্যৎ নিয়ে তারা আশঙ্কা বোধ করলেন। তারা দেখলেন যে, রাষ্ট্র তাদেরকে সাহায্য করবে না, কোনো শক্তি তাদের রক্ষা করবে না, তারা এমন কোনো সম্পদেরও মালিক নয় যা তারা ব্যয় করবে এবং এমন কোনো পদ ও চাকরিরও অধিকারী নয়, যার প্রতি মানুষকে আকৃষ্ট করবে । প্রকৃত পক্ষেই তারা দুর্বল ও নিঃস্ব ছিলেন। 

তাদের সম্পদ ছিল ইলম। পুঁজি ছিল দীন। পাথেয় ছিল তাওয়াক্কুল । অস্ত্র ছিলো ইখলাস । 


🔹যাদের হাতে দারুল উলুমের সূচনা:


ফলে তারা এ সব নিয়েই দাঁড়ালেন, উদ্যোগী

হলেন। আর বললেন যে, আমরা দীনের একটি দুর্গ নির্মাণ করবো, যেখানে ইসলামি শরিয়ত আশ্রয় নিবে, যার শরণাপন্ন হবে উলূমে দীন। এই ঘাঁটিটি হবে সাহারানপুর জেলাধীন দেওবন্দ নামক সাধারণ একটি গ্রামের ছোট এক মসজিদে।

সে লক্ষ্যে খোদাভীরু, আত্মমর্যাদাপূর্ণ, অন্তর্দৃষ্টিসম্পন্ন উলামাদের ছোট একটি

দল সংঘবদ্ধ হলেন ।

তাদের অধিকাংশই ছিলেন শাহ ওয়ালী উল্লাহ মোহাদ্দিসে দেহলভী রহ. এর খান্দানের শিষ্য এবং শায়খে কাবীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর ছাত্র ।

একজন মহান নেতা শায়খ মুহাম্মদ কাসিম নানুতবী তাদের নেতৃত্বে ছিলেন । (মৃত

১২৯৮ হি.) সেখানে তারা একটি ডালিম গাছের নিচে দীনি মাদরাসা প্রতিষ্ঠা করেন,

যা ছিল ১২৮৩ হিজরি সনে ।


🔹দারুল উলুমের প্রথম শিক্ষক এবং প্রথম ছাত্র:


মাত্র একজন শিক্ষক ও একজন ছাত্র দ্বারা মাদরাসাটির সূচনা হয়। শিক্ষক হলেন

মোল্লা মাহমুদ দেওবন্দী আর ছাত্র ছিলেন শাইখ মাহমুদ হাসান দেওবন্দী (শাইখুল

হিন্দ (র.)। 


🔹যাদের দ্বারা ভারতবর্ষে ইসলাম ও ইলমের নতুন দিগন্ত উন্মোচিত হলো:


সে দিনটি ছিলো ভারতবর্ষের ধর্মীয় ইতিহাসে প্রশংসনীয় ও উল্লেখযোগ্য একটি দিন। গরীব, নিঃস্ব ও সাধারণ মুসলমানদের সাহায্য- সহযোগিতায় মাদরাসাটি চালু হয়।


 প্রথম দিন থেকেই নিষ্ঠাবান ও কর্মঠ এ প্রেক্ষাপটে ইমামে রাব্বানী শায়খ রশীদ আহমদ গাংগুহী এবং শাহ রফীউদ্দিন দেওবন্দীর মতো ব্যক্তিত্ব আর মহান সংস্কারক ও ইসলামি লেখক শায়খ আশরাফ আলী থানভী (র.) প্রমুখ। মাদরাসার যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ।


🔹যাঁরা পাঠদানের গুরু দায়িত্বে ছিলেন:


দরস ও তাদরীসের দায়িত্ব গ্রহণ করেছিলেন শাইখ সালেহ মুহাম্মদ ইয়াকুব নানুতুবী, আলিমে রাব্বানী শাইখ মাহমুদ হাসান দেওবন্দী, যিনি এ প্রতিষ্ঠানের সর্ব প্রথম ছাত্র ছিলেন, যুগশ্রেষ্ঠ আলিম, ইমামুল আসর আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি, প্রসিদ্ধ বীর মুজাহিদ শাইখ হুসাইন আহমদ মাদানী রহ. এর মতো প্রমুখ আলেমগণ । 


🔹দারুল উলুম যেমন গুণীজন তৈরি করেছিল?


ফলে আল্লাহভীতির হৃদয়, অল্পে তুষ্টি, বিনয় ও নম্রতা এবং খেদমতের মতো মহান গুণাবলি এদেশে ছড়িয়ে পড়ে। 

তার প্রথম পর্যায়ে যে কেউ তাকে পরিদর্শন করতেন, তিনি মনে করতেন যে, আধ্যাত্মিকতায় আবাদ করা কোনো খানকায় তিনি অবস্থান করছেন। 


🔹দারুল উলুমের প্রসার ও প্রচার:


দিন দিন মাদরাস পরিধি বৃদ্ধি পেতে লাগলো । তার সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো । সততা, আল্লাহভীতি এবং ইলমে হাদীস ও ফিক্বহশাস্ত্রে শিক্ষকদের জ্ঞানগভীরতার প্রশিদ্ধি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। বিধায় ভারতের বিভিন্ন অঞ্চল এবং অন্যান্য ইসলামি দেশসমূহের বিরাট

সংখ্যক শিক্ষার্থী দেওবন্দ মাদরাসার উদ্দেশ্যে আসতে লাগল ।


🔹ভারতবর্ষে ধর্মীয় ও সামাজিক অঙ্গনে দারুল উলুম এর অবদান: 


ভারতবর্ষে মুসলমানদের ধর্মীয় জীবনে দারুল উলূম দেওবন্দের ফারেগীন ছাত্রদের বিরাট প্রভাব । বিদআতের বিলুপ্তি সাধন, নব আবিষ্কৃত প্রথার উচ্ছেদ, আকিদার সংশোধন ও পরিমার্জন, দীনের দিকে দাওয়াত, সুন্নতের অনুসরণ এবং ভ্রান্ত পথের অনুসারীদের সাথে বিতর্ক ও তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার ক্ষেত্রেও এর ছাত্রদের বিরাট অবদান রয়েছে । 


রাজনীতি, দেশ রক্ষা এবংজালিম বাদশাহর সামনে হক কথা বলার ক্ষেত্রেও কোনো কোনো ছাত্রের প্রশংসাযোগ্য পদক্ষেপ রয়েছে।


🔹দারুল উলুমের বিশাল গ্রন্থাগার:


 দারুল উলূম দেওবন্দের বড় একটি গ্রন্থাগার রয়েছে, যেখানে লাখো গ্রন্থ রয়েছে।

এর অধিকাংশ হলো পাঠ্যভুক্ত কিতাবের পুনরাবৃত্তি । এখানে হস্তলিখিত কিছু সংখ্যক

পাণ্ডুলিপিও রয়েছে । 


🔹দারুল উলুমের বৈশিষ্ট্য:


দারুল উলূমের বৈশিষ্ট্য হলো, কুরআন সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা, কঠোরভাবে মাযহাব পালন করা, পূর্বসূরীদের অনুসরণের প্রতি পূর্ণ যত্নবান হওয়া,

পুণ্নাহর প্রতিরক্ষা এবং শাহ ওয়ালী উল্লাহ দেহলবী (র.)-এর কাফেলাকে সাহায্য প্রদান। 


🔹দারুল উলুমের সিলেবাস:


দারুল উলুম সে নেসাবে তা'লীম গ্রহণ করেছিল, দরসে নেজামীর নেসাবে

তা'লীমের ভিত্তিতে যে নেসাব রচনা করা হয়েছে। 


🔹যুগচাহিদা পূরণে দারুল উলুম দেওবন্দ:


পরিশেষে বর্তমান যুগের ডাক দারুল উলূম শ্রবণ করেছে এবং নেসাবে তা'লীম সংস্কার ও উন্নতি সাধনের ডাকে সাড়া দিয়েছে ।


🔹বিশ্ব মুসলিমের কামনা:


দারুল উলুম স্বীয় মহিমায় অমর হয়ে থাকবে এ ধরার বুকে এবং জন্ম দিবে সেসব সূর্য সন্তান যারা আমরণ খেদমত করে যাবে দ্বিন ও পৃথিবী বাসীর। 


মূল লেখক: আল্লামা সুলতান যওক নদভী হাফিজাহুল্লাহ


[পোস্ট এর জন্য কিঞ্চিৎ পরিবর্তন: মিসবাহ ইবনে আবু বকর] 

কপি
পোস্ট

মোশাররফ করিমের বাছাই করা কিছু কাজ,,,,

মোশাররফ করিম আমার কাছে একজন অভিনেতার চেয়ে অনেক বেশি কিছু আমার ছোটবেলার প্রায় আনন্দই ছিলো মোশাররফ করিমের নাটককে ঘিরে সেই শুরু থেকে এখন পর্যন্ত যিনি অসংখ্য সেরা কাজ উপহার দিয়েছেন। এমন কিছু ধারাবাহিক আছে যেগুলো নেশার মতো প্রতি বছরে ২/৩ বার দেখতে হয়।


মোশাররফ করিম অভিনীত আমার দেখা অতি প্রিয় কয়েকটি ধারাবাহিক, ১০টি সাত পর্বের , ১০টি ওয়েব সিরিজ/ওয়েব ফিল্ম/ ফিল্ম/ এবং ৫০ টি একক নাটক / টেলিফিল্ম এর নাম সমূহ নিম্নরুপঃ 

# 📺 ধারাবাহিক


১. সাকিন সারিসুরি


২. ৪২০


৩. চাদের নিজের কোন আলো নেই


৪. হাউজফুল


৫. মাইক


৬. হারকিপটে


৭. এইম ইন লাইফ


৮. রেড সিগন্যাল


৯. কবুলিয়তনামা


১০. ঘর কুটুম

# 📺 ৬/৭ পর্বের ধারাবাহিক


১.সিকান্দার বক্স সিরিজ 


২. পিন্টু মিন্টু সিরিজ 


৩. এভারেজ আসলাম সিরিজ


৪ বাপের বেটা


৬. দুষ্টু ছেলের দল


৭. একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিলো


৮. মহিন সিরিজ 


৯. প্যারা সিরিজ


১০. অফ দ্যা ফুটবল

# 📺 ওয়েব সিরিজ/ ওয়েব ফিল্ম/ফিল্ম...


১. মহানগর 


২. টেলিভিশন


৩. দারুচিনি দ্বীপ 


৪. প্রজাপতি


৫. দৌড়


৬. অমানুষ


৭.আইজ্যাক লিটন 


৮.হালদা 


৯.অজ্ঞাত নামা


১০. মুখোশ

# 📺 একক নাটক/টেলিফিল্ম


১. ক্যারাম 


২.আউট অফ নেটওয়ার্ক


৩.জর্দা জামাল


৪.আবুল কবিরাজ


৫.আমি হিমু হতে চাই


৭.৬.বনলতা সেন


৮.দেনমোহর


৯.ল্যাইছ ফিতা


১০.ঠুয়া


১১.চা অথবা কফি


১২.যমজ


১৩.গরিবের বন্ধু


১৪. চৌধুরি সাহেবের ফ্রী অফার


১৫. পসারি


১৬. গুগল ডট কম


১৭. সিরিয়াস একটা কথা আছে


১৮. সিমিলার টু


১৯. গরু চোর


২০. শোয়া ভাবা


২১. বউচি


২২. সেই রকম ঝাল খোর


২৩. হরতাল


২৪. আতঙ্ক


২৫. শিক্ষা সফর


২৬. ভেজাল মন্ডল 


২৭. দেয়াল আলমারী


২৮. দ্যা নিউ হাতেম আলি


২৯. ঘাউরা মজিদ


৩০. সেই রকম চা খোর


৩১. দানব


৩২. চোরের ভবিষ্যৎ


৩৩. মার্গারেট ও চন্ডীকথক


৩৫. দি জেন্টলম্যান


৩৬. চন্দ্রবিন্দু


৩৭. ব্রেক অফ স্টাডি


৩৮. ঠাডা


৩৯. বউ চোর


৪০. সেলফি


৪১. আদম


৪২. ব্যাঞ্জনবর্ণ  


৪৩. যে_শহরে_টাকা_ওড়ে 


৪৪. বোধ   


৪৫. ধূলোর শহরে রক্তজবা 


৪৬. হ্যামলেটের ফিরে আশা 


৪৭. মায়ার জালে  


৪৮. এখানেতো কোন ভুল ছিল না


৪৯. সাদা মানুষ


৫০. আশ্রয়           


বিঃদ্রঃ এত এতো সেরা কাজ থেকে ৫০ টি বাছাই করা অনেক কঠিন।


ধন্যবাদ সবাইকে 

কপি
পেস্ট

দাগ সিনেমার মূল কথা,,,,

আগে ভাবতাম মানুষ বিয়ের আগে কেন বাচ্চা নেয়,,আবার সেই বাচ্চা প্রসবের পর কেনই বা ডাস্টবিনে / জংগলে ফেলে দেয়, তারা তো চাইলেই কোনো প্রোটেক্ট ব্যবহার করতে পারতো,, কিন্তু কেন? মানুষ এমন কেন করে?

অবশেষে সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এই """ দাগ""" থেকে।

এই ওয়েব ফিল্মে সবাই দুর্দান্ত অভিনয় করেছে,,

Mosharraf Karim ,তার কথা নতুন করে কিছু বলার নাই, তিনি কেমন অভিনয় করেন তা কারো অজানা নয়,,কিন্তু আমি বলবো,,,,,

Aisha Khan,,, এর কথা, এর আগে তাকে একটা নাটকে দেখেছিলাম নাটকের নাম টা জানা নাই,,কিন্তু দাগ নাটক থেকে তিনি মনে রাখার মত একজন আরটিষ্ট হয়ে গেলেন,,, তার অভিনয় টা,, দাগ,,নাটক দেখা সকলের মনে দাগ দিয়ে গেছে। 

আমার দেখা এ বছরের সেরা ওয়েব ফিল্ম,,


সঞ্জয় সমদ্দার মানেই ভিন্ন কিছু,,,

কপি

পেস্ট 

ঢাকা নামকরণের ইতিহাস

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ঢাকার নামকরণের ইতিহাস❤️❤️❤️❤️❤️❤️

রাজা বল্লাল সেন নির্মিত ঢাকেশ্বরী মন্দির নামের ঢাকা+ঈশ্বরী থেকে "ঢাকা" শব্দের উৎপত্তি। ঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর এবং বর্তমানে বাংলাদেশের রাজধানী। বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, খ্রিস্টিয় ৭ম শতক থেকে ঢাকায় লোক বসবাস শুরু করে।ঢাকার সন্নিকটে বিক্রমপুরে সেনদের রাজধানী ছিল।সম্প্রতি বিক্রমপুরের "বল্লাল বাড়ি" গ্রাম থেকে বল্লাল সেনের রাজপ্রাসাদের সন্ধান পাওয়াগেছে।[২] সেন পরবর্তী যুগে ঢাকা তুর্কি ও আফগান শাসনাধীন হয়। এসময় ঢাকা দিল্লী সালতানাত নির্ধারিত শাসকদের দ্বারা শাসিত হয়। ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে। ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়ার সময়ে আঠারো শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে। মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে। পরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানী হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

কপি

পেস্ট 

একটি তেল এর বিজ্ঞাপন,,,,,

আমার তৈরি তেল নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট কারণ এটা আমি নিজে রেগুলার ব্যবহার করি। আমার দুই বাবু, পরিবার-বন্ধুবান্ধব সবাই ব্যবহার করে অনেক অনেক উপকৃত হচ্ছে। এছাড়া আমার শত শত কাস্টোমার তো আছেই। যারা প্রতিদিন আমাকে জানাচ্ছে তাদের চুল পড়া বন্ধ হওয়ার কথা, নতুন চুল গজানোর কথা অথবা অন্য যেকোনো চুলের সমস্যার সমাধানের কথা।


আপনারা যে পরিমাণ দোয়া, আশীর্বাদ এবং শুভকামনা আমাকে দেন তা কখনো Naturals by Rakhi শুরু না করলে পেতাম না। 🙏🙏


🌺 তেলটি দ্রত চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে

🌺 নতুন চুল গজাবে

🌺 অকালপক্কতা দূর করে চুল প্রাকৃতিক ভাবে কালো এবং সিল্কি ও শাইনি করবে

🌺 নিয়মিত ব্যবহারে খুশকি দূর করবে যা চুল পড়ার অন্যতম কারণ

🌺 চুলের গোড়া মজবুত করবে এবং চুল ঘন এবং লম্বা করতে সাহায্য করবে

🌺 প্রাকৃতিক কন্ডিশনিং এর কাজ করে চুলের সব দিক থেকে ভালো করবে

🌺 তেলটি ব্যবহারের অল্প কিছু দিনের মধ্যেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন


✅ বিস্তারিত জানতে ও অর্ডার করতে ইনবক্স করুন অথবা আমাকে কল করতে পারেনঃ

০০০০০০০০০০০০০০০০০

কপি

পেস্ট 

আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব ,,,,, আওয়ার মোটিভেট ফেইসবুক থেকে কপি করা

আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুরের ডক্টরেট হিস্টরি আরাবি ,, ইংরেজি ও বাংলা তিনটি ভাষাতেই দিলাম যেন বুঝার ক্ষেত্রে অসুবিধা না হয়ঃ-


ﻛﻠﻴﺔ ﻟﻐﺖ ﺍﻟﻌﺮﺑﻴﺔ ﻭ ﺍﺩﺍﺑﻬﺎ ﺍﻭﻟﻴﺎ ﺍﻭﻟﻰ ﺍﻭﻟﻴﺎ ﺛﺎﻧﻴﺎ ﺍﺩﺏ ﺍﻟﺪﻛﺘﻮﺭﺓ : ﻣﺼﻨﻔﺎﺕ ﺍﺑﻦ ﺯﻛﺮﻳﺎ ﻓﻰ ﺍﻟﻠﻐﺔ ﺍﻟﻌﺮﺑﻴﺔ , ﻣﻦ ﺟﺎﻣﻌﺔ , ﻟﻜﻬﻨﻮ


Kulliatul Lugatil Arabia Wa Adabiha Ulia Ula , Ulia Sania Adab. Master’s Da’wa ( ﺩﻋﻮﻩ ) & Master’s in Islamic Fundamentals in Islamic University Nadwatul Ulama Lukhnow. thesis : Musannafat Ibne Zakaria Fillugatil Arabia , Lukhnow University. He has ijaza (Licenses or Certificates) from Numerous Scholars , including Shaykh Abul Hasan Ali Al-Nadwi , and received his P.H.D from Lukhnow University…


কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়া ওয়া আদাবিহা উলিয়া উলা ,, উলিয়া সানিয়া আদাব ।। মাস্টার্স দাওয়া ( ﺩﻋﻮﻩ ) এবং মাস্টার্স ইন ইসলামিক ফান্ডামেন্টালস ,, ইসলামিক বিশ্ববিদ্যালয় নাদওয়াতুল উলামা লাখনউ ।। পি.এইচ.ডি. মুসান্নাফাত ইবনে জাকারিয়া ফিল-লুগাতিল আরাবিয়া ,, ইসলামিক বিশ্ববিদ্যালয় নাদওয়াতুল উলামা লাখনাউ ।

 কপি

পেস্ট

হযরত আলী (কঃ) এর মর্তবা সম্পর্কে হরযত রসূল (সঃ) এর বাণী

হযরত আলী (কঃ) এর মর্তবা সম্পর্কে হরযত রসূল (সঃ) এর বাণী-

১। আমি যার মাওলা আলী ও তার মাওলা,

২। আমি আর আলী একই নূর সম্ভূত,

৩। আলী আমা হতে আমি আলী হতে,

৪। আলীর বিরুদ্ধে যে যুদ্ধ করে সে আমার বিরুদ্ধে যুদ্ধ করে, আর আমার বিরুদ্ধে যে যুদ্ধ করে সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে,

৫। আলীর কাছে আখেরাত (বেহেশত)- এর খোরাক আর মুয়াবিয়ার কাছে দুনিয়া (দোজখ)-এর খোরাক পাওয়া যাবে,

৬। আমি আর আলী ছাড়া আল্লাহকে কেউ চিনে না, আল্লাহ আর আলী ছাড়া আমাকে কেউ চেনে না, আল্লাহ আর আমি ছাড়া আলীকে কেউ চিনেনা।


উদ্ধৃতি

আহলে বাইয়াতে কিতাব

ও অন্যান্য প্রসঙ্গ

ফকির চিশতী নিজামী

কপি

পেস্ট 

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/১৪ সোমবার

 সকাল ৭ টার সংবাদ।

(১৪-১১-২০২২)

আজকের শিরোনাম -

*জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ আজ।

*বাংলাদেশে বিনিয়োগের জন্য  বিদেশি ব্যবসায়ীদের আহবান জানালেন প্রধানমন্ত্রী। 

*রোহিঙ্গা ও জ্বালানি তেল সমস্যা সমাধানে সৌদি আরবের সহায়তা চাইলেন শেখ হাসিনা। 

*বিজয়ের মাসে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী  কর্মকান্ড করতে দেবেনা আওয়ামী লীগ -দলের সাধারণ সম্পাদকের হুশিয়ারি।

সরকার চার বছরের মধ্যে ক্যাসলেস সোসাইটি গড়ে তুলতে চায় -জানালেন  প্রধানমন্ত্রীর আাইসিটি উপদেষ্টা। 

*তুরস্কে সন্ত্রাসী হামলায় নিহত ৬, আহত ৮১।

এবং আইসিসি টি -টোয়েন্টি  বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করে শিরোপা জিতলে ইংল্যান্ড।

হ্যান্ড রাইটিং,,,,,,,,, 

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/১৩ রবিবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

(১৩-১১-২০২২)

আজকের শিরোনাম -

*বাংলাদেশে বিনিয়োগের জন্য  বিদেশি ব্যবসায়ীদের আহবান জানালেন প্রধানমন্ত্রী। 

*রোহিঙ্গা ও জ্বালানি তেল সমস্যা সমাধানে সৌদি আরবের সহায়তা চাইলেন শেখ হাসিনা। 

*বিজয়ের মাসে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী  কর্মকান্ড করতে দেবেনা আওয়ামী লীগ -দলের সাধারণ সম্পাদকের হুশিয়ারি।

সরকার চার বছরের মধ্যে ক্যাসলেস সোসাইটি গড়ে তুলতে চায় -জানালেন  প্রধানমন্ত্রীর আাইসিটি উপদেষ্টা। 

*নেভাদায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ের পর মার্কিন সিনেটে বহাল রইলো ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ।

এবং আইসিসি টি -টোয়েন্টি  বিশ^কাপে পাকিস্তানকে পরাজিত করে শিরোপা জিতলে ইংল্যান্ড।

হ্যান্ড রাইটিং,,,, 

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...