এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
৯০ সুরা আল বালাদ নগতথ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
উচ্চারণঃ বিছমিল্লাহির রাহমানির জড়।
অর্থঃ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১
لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ
উচ্চারণঃ লাউকছিমুবিহা-যাল বালাদ।
অর্থঃ আমি এই নগরীর শপথ করি
সূরা আল বালাদ (البلد), আয়াত: ২
وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ
উচ্চারণঃ ওয়া আনতা হিল্লুম বিহা-যাল বালাদ।
অর্থঃ এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ৩
وَوَالِدٍ وَمَا وَلَدَ
উচ্চারণঃ ওয়া ওয়া-লিদিওঁ ওয়ামা-ওয়ালাদ।
অর্থঃ শপথ জনকের ও যা জন্ম দেয়।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ৪
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ
উচ্চারণঃ লাকাদ খালাকনাল ইনছা-না ফী কাবাদ।
অর্থঃ নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ৫
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
উচ্চারণঃ ওয়া ইয়াহছাবুআল্লাইঁ ইয়াকদিরা ‘আলাইহি আহাদ।
অর্থঃ সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?
সূরা আল বালাদ (البلد), আয়াত: ৬
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
উচ্চারণঃ ইয়াকূ লুআহলাকতুমা-লাল লুবাদা-।
অর্থঃ সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ৭
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
উচ্চারণঃ আইয়াহছাবুআল্লাম ইয়ারাহূআহাদ।
অর্থঃ সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
সূরা আল বালাদ (البلد), আয়াত: ৮
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
উচ্চারণঃ আলাম নাজ‘আল্লাহূ‘আইনাইন।
অর্থঃ আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
সূরা আল বালাদ (البلد), আয়াত: ৯
وَلِسَانًا وَشَفَتَيْنِ
উচ্চারণঃ ওয়া লিছা-নাওঁ ওয়া শাফাতাইন।
অর্থঃ জিহবা ও ওষ্ঠদ্বয় ?
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১০
وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ
উচ্চারণঃ ওয়া হাদাইনা-হুন্নাজদাঈন।
অর্থঃ বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১১
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
উচ্চারণঃ ফালাকতাহামাল ‘আকাবাহ।
অর্থঃ অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১২
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
উচ্চারণঃ ওয়ামাআদরা-কা মাল ‘আকাবাহ।
অর্থঃ আপনি জানেন, সে ঘাঁটি কি?
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১৩
فَكُّ رَقَبَةٍ
উচ্চারণঃ ফাক্কুরাকাবাহ ।
অর্থঃ তা হচ্ছে দাসমুক্তি
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১৪
أَوْ إِطْعَٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ
উচ্চারণঃ আও ইত‘আ-মুন ফী ইয়াওমিন যী মাছগাবাহ ।
অর্থঃ অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১৫
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
উচ্চারণঃ ইয়াতীমান যা-মাকরাবাহ।
অর্থঃ এতীম আত্বীয়কে
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১৬
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
উচ্চারণঃ আও মিছকীনান যা-মাতরাবাহ।
অর্থঃ অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১৭
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ
উচ্চারণঃ ছু ম্মা কা-না মিনাল্লাযীনা আ-মানূওয়াতাওয়া-সাও বিসসাবরি ওয়াতাওয়া-সাও বিল মারহামাহ।
অর্থঃ অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১৮
أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
উচ্চারণঃ উলাইকা আসহা-বুল মাইমানাহ।
অর্থঃ তারাই সৌভাগ্যশালী।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ১৯
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
উচ্চারণঃ ওয়াল্লাযীনা কাফারূবিআ-য়া-তিনা-হুম আসহা-বুল মাশআমাহ।
অর্থঃ আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
সূরা আল বালাদ (البلد), আয়াত: ২০
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ
উচ্চারণঃ ‘আলাইহিম না-রুম মু’সাদাহ।
অর্থঃ তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।
,,,,,,,,,,
রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/২৭ রবিবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।
(২৭-১১-২০২২)
আজকের শিরোনাম-
* চলমান প্রকল্পগুলো থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাছাই করে দ্রুত কাজ সম্পন্ন করতে সচিবদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ।
* ঢাকা মহানগরীতে বিএনপি’র ১০-ই ডিসেম্বরের সমাবেশে বাধা দেবে না সরকার - বললেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।
* ব্যস্ত সড়ক বন্ধ করে বিএনপি জনজীবনে বিঘ্ন সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার - তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হুঁশিয়ারি।
* চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল।
* উত্তর কোরিয়ার নেতা বললেন, বিশে^র সবচেয়ে ক্ষমতাধর পারমাণবিক শক্তির অধিকারী হওয়াই তার মূল লক্ষ্য।
* এবং আজ কাতার বিশ্বকাপ ফুটবলে জাপানকে হারিয়েছে কোস্টারিকা - রাতে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে স্পেন ও জার্মানি।
আজকের ম্যাচে আর্জেন্টিনা যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে ,,,২০২২/১১/২৬ বিশ্বকাপের আর্জেন্টিনার দ্বিতীয় দিনের খেলার আগে
আজকের ম্যাচে আর্জেন্টিনা যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে :
১. ভুলেও প্রথমে গোল হজম করা যাবেনা।যদি কোনো মতে মেক্সিকো লিডে যেতে পারে তাহলে তারা তাদের ডিফেন্স শক্তি বাড়িয়ে ফেলবে ও তখন ডিফেন্স ও দানব ওচুয়ার কারনে সাথে চাপে পরে আর্জেন্টিনা ম্যাচে ফিরতে সমস্যা হয়ে যাবে।
২. কোনো চান্স মিস করা যাবেনা।ওচুয়ার মতো গোলরক্ষক বারবার চান্স দিবেনা।তাই সুযোগ পেলেই সেটি গোলে পরিণত করতে হবে। সম্ভব হলে হাফ চান্সকেও ফুল চান্স বানাতে হবে।
৩. প্রত্যেক খেলোয়ার তাদের সামর্থ্য থেকে বেশি ভালো খেলতে হবে।ম্যাক্সিকোর কনফিডেন্স শুরুতেই নষ্ট করে দিতে হবে।ম্যাচের শুরুর ১০ মিনিট তাই অনেক গুরুত্বপূর্ণ।
৪. ডিফেন্ডাররা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যেনো মেক্সিকো গোলবারে কোনো ভয়ঙ্কর শট দিতে না পারে,সাথে পেনাল্টি যেনো না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।
৫. এমি মার্টিনেজ আজ কোপার ফাইনাল ম্যাচের মতো পারফর্ম উপহার দিতে হবে।
৬. মিড মাঠে যারাই থাকবে আগুন ঝড়াতে হবে।পুরো ম্যাচে মিড মাঠের নিয়ন্ত্রন আর্জেন্টিনার হাতে থাকতে হবে।
৭. সর্বশেষ মেসিকে আজ আরো একবার ভযঙ্কর মেসি রুপে উপস্থিত হতে হবে।
উপরের সবগুলো কাজ করার সামর্থ্য আর্জেন্টাইনদের আছে।ইনশাআল্লাহ আজ থেকেই নিজেদের ভয়ঙ্কর রুপে ফিরবে আর্জেন্টিনা ও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই শেষ করবে কাতার বিশ্বকাপ মিশন।
কুকুরের বিশ্বাস্ততা,,,,,,
কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন, এবং ফেরার পর প্রতিবারই উনি দেখতে পেতেন বাচ্চাটি কুকুরটির সাথে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমনই একদিন উনি নিজের বাচ্চাকে তার বিশ্বস্ত কুকুরটির কাছে রেখে শপিং করতে গেলেন।
শপিং সেরে বাসায় ফেরার পর সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য। সে দেখতে পায় তার পুরো বাসা লন্ডভন্ড হয়ে আছে, বাচ্চাটিও তার নিজের খাটে নেই এবং বাচ্চার ডাইপার ও কাপড়চোপড় ছিন্নভিন্ন হয়ে সারা বাসায় ছড়িয়ে আছে, আর ফ্লোরের জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ। প্রচন্ড আতঙ্কে মহিলাটি তার বাচ্চাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে তার সে বিশ্বস্ত কুকুরটিকে খাটের নিচ থেকে বের হতে দেখতে পায়। তার সারা মুখ রক্তে মাখা ছিল। রক্ত তার মুখ বেয়ে বেয়ে এমনভাবে পড়ছিল যেন, এখনই কোন প্রিয় সুস্বাদু খাবার খাওয়া শেষ করে উঠল সে।
মহিলাটির আর বুঝতে বাকি রইলো না যে কুকুরটি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। দ্বিতীয় কোন চিন্তা না করে সে তার কুকুরটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে খুঁজতে থাকে তার বাচ্চার শরীরের কোন অংশ আদৌ বাকি আছে কিনা, আর তখনই সে আবিষ্কার করে আরেক অবাক করা দৃশ্য। সে দেখতে পায় বিছানার ওপাশেই কার্পেটের উপর তার বাচ্চাটি খেলা করছে সম্পুর্ণ সুস্থ অবস্থাতেই। তারপর বিছানার নিচে তাকাতেই মহিলাটি আবিষ্কার করে সেখানে পড়ে আছে একটি সাপের ছিন্নভিন্ন শরীর। মূলত ওখানে সাপটির সাথে কুকুরটির যুদ্ধ হচ্ছিল। বিশ্বস্ত কুকুরটি তার বাচ্চাকে বাঁচাতে তার সর্বশক্তি দিয়ে সাপটিকে প্রতিহত করেছিল। মহিলাটি সবকিছু বুঝতে পারলেও ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তার ধৈর্যহীনতা ও সর্বগ্রাসী ক্রোধ ততক্ষণে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সবথেকে বিশ্বস্ত বন্ধুকে।
এই সত্য ঘটনাটি একটি পোষা কুকুরের সাথে ঘটলেও,
এমন ভুল কি আমাদেরও আমাদের আপনজনদের সাথে হয়ে যায় না?
Even আমাদের পরিবারের মধ্যেও হয়ে যায়। তাই পরিস্থিতি বিচার করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং অহেতুক ভুলগুলি এড়ান, যাতে আমাদের নিজের ভুলে আমরা আমাদের এমন কোন আপনজনকে আর হারিয়ে না ফেলি,আমাদের পরিবার যাতে ভেঙ্গে না পড়ে।
(🤲🏻)আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক.
পেস্ট
সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/২৭ রবিবার
সকাল ৭ টার সংবাদ। তারিখ: ২৭-১১-২০২২ খ্রি:।
আজকের শিরোনাম :
* বদলে যাওয়া বাংলাদেশের চলমান অগ্রগতি কেউ রুখতে পারবে না-বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।
* সরকার বিএনপির আন্দোলনে বাধা দেয় না, তবে আন্দোলনের নামে একজনও আঘাতপ্রাপ্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না - মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনার হুঁশিয়ারি।
* দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ।
* বিদেশীদের কাছে ধর্ণা না দিয়ে তৃণমূলের জনগণের কাছে যাওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান।
* আজ শহীদ ডাক্তার মিলন দিবস - গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ডাক্তার শামসুল আলম খান মিলনের শাহাদাৎ বার্ষিকী স্মরণে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।
* বিশ্বশান্তির জন্য বেইজিং পিয়ংইয়ংয়ের সঙ্গে কাজ করতে চায় - উত্তরকোরীয় নেতাকে চীনা প্রেসিডেন্টের বার্তা।
* এবং ডেনমার্ককে দুই - এক গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ফ্রান্স - বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোকে দুই - শূন্য গোলে হারালো আর্জেন্টিনা।
কুরআন পড়ার উপকারিতা,,,, ফেইসবুক থেকে নেওয়া
এক লোক প্রচুর কুরআন পড়ত। কুরআন নিয়েই ডুবে থাকতে ভালবাসত। কিন্তু কেন যেন কুরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, 'বাবা, আপনি যে এত কুরআন পড়েন, কিছুই তো মনে রাখতে পারেন না। এতে কী লাভ হচ্ছে?'
.
— তোমার এই প্রশ্নের উত্তরটা দিবো। তার আগে এক কাজ করো, তুমি এই বেতের ঝুড়িটা সমুদ্র তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে আসো।
— এটা তো বেতের তৈরি, পানি কীভাবে ধরবে?
— আহা, চেষ্টা করে দেখো না!
.
সাধারণত কয়লা আনা-নেওয়ার কাজে তারা এই ঝুড়ি ব্যবহার করে। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরে গেল এবং পানি ভরল। কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে সব পানি পথেই শেষ। পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে।
.
'দেখলেন? কোনো লাভ হলো? পানি একটুও বাঁচেনি।' ছেলে আফসোস নিয়ে বলল।
লোকটি আশ্বাস দিলো, 'চেষ্টা চালিয়ে যাও সোনা। আরও কয়েকবার চেষ্টা করো।'
.
এভাবে দুইবার, তিনবার, চারবার, সবশেষে পাঁচবার পর্যন্ত চেষ্টা করল ছেলেটি। কিন্তু এক মুঠো পানিও আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, 'এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা অসম্ভব।'
.
এবার লোকটি শান্ত গলায় বলল, 'আচ্ছা, তবে তুমি কি ঝুড়িটার ভিতরের দিকে খেয়াল করেছ? ভিতরের অবস্থার কোনো পরিবর্তন দেখেছ?'
— হ্যাঁ, এটা পানি ধরে রাখতে না পারলেও বার বার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে। ভিতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন।
— ঠিক ধরেছ। এবার বলি, কুরআনও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভিতরে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কলুষিত হয়ে পড়ে, তখন কুরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পকুররিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়।
বাবারে, একটা কথা মনে রেখো, কুরআনের প্রথম অবতীর্ণ আয়াত 'পড়ো', 'মুখস্থ করো' না। কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোঁকায় না ফেলে, কুরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে।
রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/২৬ শনিবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।
(২৬-১১-২০২২)
আজকের শিরোনাম-
* বদলে যাওয়া বাংলাদেশের চলমান অগ্রগতি কেউ রুখতে পারবে না - অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।
* সরকার বিএনপির আন্দোলনে বাধা দেয় না, তবে আন্দোলনের নামে একজন মানুষও আঘাতপ্রাপ্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না - মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনার হুঁশিয়ারি।
* দেশের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
* বিদেশীদের কাছে ধর্ণা না দিয়ে তৃণমূলের জনগণের কাছে যাওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান।
* ইউক্রেনের খেরসন নগরীতে রুশ গোলাবর্ষণে অন্তত ১৫ জন বেসামরিক লোক নিহত।
* এবং কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা।
সাকিব আল হাসান,,,,, খেলা যোগ ফেইসবুক থেকে,,,
সাকিব আল হাসান নিজের দেশের হয়ে খেলে এটা তার গর্ব।কোনো ভাড়াটিয়া হয়ে সাকিব খেলে না।
২০০৯ সালের ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসান যেইভাবে দলকে ফাইনালে নিয়েছিল মুরালি,মেন্ডিসদের পিটিয়ে।ভাড়াটিয়া স্টোকসদের পুরা ক্যারিয়ারেও এইরকম ইম্পেক্ট ইনিংস নাই।
২০১০ সালের নিউজিল্যান্ড সিরিজ সাকিব যেইভাবে একাই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল।ভাড়াটিয়া স্টোকসের পুরা ক্যারিয়ারের এইরকম একটা সিরিজ দেখাও।
২০১২ সালে সাকিব যেইভাবে এশিয়াকাপে ৪ ইনিংসে ৩ ফিফটি ও একটা ৪৯ রানের ইনিংস ও সাথে গুরুত্বপূর্ণ ৬ উইকেট নিয়ে যেইভাবে দলকে ফাইনালে নিয়েছিল।ভাড়াটিয়া স্টোকসের এইরকম একটা টুর্নামেন্ট দেখাও।
২০১৯ বিশ্বকাপের ৬০৬ রান ও ১১ উইকেট টেনে আনলে ভাড়াটিয়া স্টোকস সাকিবের ফু'র সাথে উড়ে যাবে।
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রিয়াদকে নিয়ে সেই ঐতিহাসিক সেঞ্চুরি বললাম না।দলকে নিয়ে গিয়েছে সেমিতে।
২০১০ সালে দেশের শততম টেস্ট জয়ী ম্যাচে সাকিবের সেঞ্চুরি ও ৬ উইকেট।ভাড়াটিয়া স্টোকস ক্যারিয়া ১/২ ম্যাচ এইরকম খেললেই হাইফের অভাব নাই।অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট জয় সাকিবের ইম্পেক্ট ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে সাকিবের ইম্পেক্টের কথা বললে ভাড়াটিয়া স্টোকস আশেপাশেও আসতে পারবেনা।
ক্যারিয়ার বাংলাদেশের হয়ে জয়ী ম্যাচে প্রায় ৭০% অবদান এই সাকিবের।
রান,উইকেট,জয়ী ম্যাচে ম্যাচ সেরা,সিরিজ সেরা সাকিবের আশেপাশে কেউ আছে?
সাকিবের দলীয় অর্জন না পাওয়া সতীর্থদের ব্যর্থতা।সেটা সাকিব দায়ভার নিবে কেন?
মাশরাফি বিন মুর্তজার একটা উক্তি দিয়ে লেখেটা শেষ করতে চাই।মাশরাফি বিন মুর্তজা বলেন,বাংলাদেশ ম্যাচ জিতবে।এইরকম ম্যাচে সাকিবের অবদান থাকবেই।
সাকিব আল হাসান।❤️🇧🇩
বাংলাদেশ।🇧🇩❤️✌️
পেস্ট
শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
রিজিকের টানে,,,,,,, আবু দাউদ শরীফ ফেইসবুক থেকে নেওয়া
👉রিযিক এমন একটা জিনিস। যেটা আপনার নসীব আছে সেটা পূরন না হয়ে আপনার মৃত্যু হবে না।
▪️ রিযিকের টানে
______________________
👉এক লোক কূপে পড়ে গেলো। বিকট আওয়াজে চিৎকার করতে লাগলো:
-বাঁচাও! বাঁচাও!
গ্রামের লোকেরা আর্তচিৎকার শুনে উদ্ধার করতে দৌড়ে এলো। একটা রশি নামানো হলো। লোকটা রশি বেয়ে উঠে এলো। সে হাঁপাচ্ছিলো। বুকটা হাপরের মতো ওঠানামা করছিলো। ভীষণ ক্লান্ত আর অবসন্ন দেখাচ্ছিলো তাকে। একজনের কাছে তাজা দুধ ছিলো। সে একগ্লাস দুধ খেতে দিলো। লোকটা ঢকঢক করের দুধটুকু খেয়ে তৃপ্তির ঢেকুর তুললো। লোকেরা জানতে চাইলো,
-তুমি কূপে পড়ে গেলে কিভাবে?
আমার মেষগুলোকে পানি পান করাতে এসেছিলাম। বালতিটা কূপে ফেলে উপরের দিকে টানছিলাম। তখন আমি এভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিলাম ।
লোকটা কিভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিলো সেটা হুবহু দেখাতে গিয়ে, আবার কূপে পড়ে গেলো। এবার পড়ে আর বাঁচলো না। বেকায়দায় পড়ে বেমক্কা ঘাড় মটকে মারা গেলো। গ্রামের লোকজনের আফসোসের সীমা রইলো না।
গাঁয়ের ইমাম সাহেব পাশেই দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, -লোকটা কূপ থেকে উঠে এসেছিলো মূলতঃ রিযিকের টানে। রিযিকের এক গ্লাস দুধ তার পাওনা রয়ে গিয়েছিলো।🤲
রিযিকের টানে | শায়েখ আতিক উল্লাহ
Servant Of Allah
কপি
পেস্ট
ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলোর সহজ ব্যাখ্যা,,,,ফেইসবুক থেকে নেওয়া
📚 ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলোর সহজ ব্যাখ্যা 🏡📜 ভূমি কেনাবেচা, নামজারী বা খতিয়ান নিয়ে কাজ করার আগে নিচের বিষয়গুলো জানা খুবই জরুর...
-
🧪 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) টেস্ট ফি তালিকা (২০২৫) 🩸 রক্ত ও হেমাটোলজি টেস্ট: ✅ CBC (OPD): ৩০০ টাকা ✅ CBC (IPD): ২০...
-
#কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা: আসল কারণ কোথায়? স্নায়ুর লাইনে ব্যথা: Holistic approach কেন জরুরি- পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা কেন হয়?...
-
✅ কাজের বুয়ার কাহিনীঃ আমাদের বাসার কাজের বুয়া (৫৪) মাসে ১৭ হাজার টাকা আয় করেন। উনি আমাদের বাসায় সকাল ৯ টায় আসার আগে একটা মেসে রুটি বানা...