এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২৩ শুক্রবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৩শে ডিসেম্বর ২০২২ খ্রি:।

আজকের শিরোনাম


* ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২—তম জাতীয় সম্মেলন আগামীকাল — সকল প্রস্তুতি সম্পন্ন।

 


* শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই দেশের একমাত্র দল যেটি অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে ——— মন্তব্য দলের সাধারণ সম্পাদকের।

 


* আকাশ সংস্কৃতির হিংস্র থাবা থেকে দেশের সংস্কৃতিকে রক্ষার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

 


*  দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের বাকী আর মাত্র ৫দিন — বিদ্যুৎ চালিত আধুনিক এই সেবা কমাবে পরিবেশ দূষণ।

 


*  ভারতের সিকিম রাজ্যে  সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১৬ সেনা সদস্যের প্রাণহানী।


*  এবং মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৮৭ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করলো সফররত ভারত।

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২৩ শুক্রবার

 সকাল ৭ টার সংবাদ।

তারিখ: ২৩শে  ডিসেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম:


জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রেখে আগামী নির্বাচনে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ -- আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার।


শেখ হাসিনা ছাড়া কেউ আওয়ামী লীগের জন্য অপরিহার্য নয় -- বললেন দলের সাধারণ সম্পাদক।


২০-দল ভেঙে ১২-দলীয় জোট গঠন করেও বিএনপি সামনে এগোতে পারবে না -- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের ক্ষণগণনা চলছে -- সাধারণ মানুষের কর্মঘণ্টা বাঁচাবে আন্তর্জাতিক মানের সেবা। 


ভারতের বিমানবন্দরগুলোতে আগত যাত্রীদের ব্যাপকভাবে করোনা পরীক্ষা শুরু। 


এবং মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে গতকালের বিনা উইকেটে ১৯ রান নিয়ে আজ আবার প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করবে ভারত।

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ থেকে ২০২২/১২/২২ বৃহস্পতিবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২২শে ডিসেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম:……


দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নৌ—বাহিনীর  নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ।

 


শেখ হাসিনা ছাড়া কেউ আওয়ামী লীগের জন্য অপরিহায্যর্ নয়—বললেন দলের সাধারণ সম্পাদক।

 


১২—দলীয় জোট গঠনের মাধ্যমে বিএনপি সামনে যেতে পারবে না— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের ক্ষণ গণনা চলছে— সাধারণ মানুষের কর্মঘণ্টা বাঁচাবে আন্তর্জাতিক মানের সেবা।

 


বিদ্যুতের খুচরা মূল্য বৃদ্ধির বিষয়ে গণশুনানি হবে আগামী ৮ ও ৯ই জানুয়ারি—জানালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।


ইউক্রেন কখনো রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না— অঙ্গীকার দেশটির প্রেসিডেন্টের।

 


এবং মিরপুরে সফরকারী ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২২৭ রান।

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২২ বৃহস্পতিবার

 সকাল ৭ টার সংবাদ।

তারিখ: ২২শে  ডিসেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম:…


দেশের ৫০ জেলায় একশোটি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী - এসব সড়ক-মহাসড়ক বিজয়ের মাসে জনগনের জন্য উপহার - বললেন শেখ হাসিনা। 


জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে দায়বদ্ধতা রয়েছে এবং তাদের জনকল্যাণে কাজ করতে হবে - বলেছেন প্রধানমন্ত্রী। 


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ পাতাল রেল নির্মাণ করা হবে - জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।  


বিএনপির ২৭ দফা জনগণের সঙ্গে ভাঁওতাবাজি, দলটিরই মেরামত দরকার -মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


মিয়ানমার সম্পর্কিত প্রস্তাবে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে মুক্তি দেয়ার আহবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের।


এবং আজ ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট।

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২১ বুধবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: তারিখ: ২১শে ডিসেম্বর ২০২২ খ্রি:।

আজকের শিরোনাম:…… 


দেশের ৫০ জেলায় একশোটি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করলেন  

প্রধানমন্ত্রী — এসব সড়ক—মহাসড়ক বিজয়ের মাসে জনগনের জন্য উপহার — বললেন শেখ হাসিনা।  


 

জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে দায়বদ্ধতা রয়েছে এবং তাদের জনকল্যাণে কাজ করতে হবে — বলেছেন প্রধানমন্ত্রী। 


 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, ২১ কিলোমিটার দীর্ঘ পাতাল রেল নির্মাণ করা হবে — জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।           


 

বিএনপির ২৭ দফা জনগণের সঙ্গে ভাঁওতাবাজি, দলটিরই মেরামত দরকার — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


 

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র ব্যবস্থা সরবরাহ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।         


এবং আগামীকাল ঢাকায় শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট।

বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

সংখ্যা-,,, ,,,,,,,

 #জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর সন্তানাদীর সংখ্যা-,,,

       

1- আবু বকর (রাঃ)- 3 ছেলে + 3 মেয়ে=6 

2- উমার (রাঃ)- 9 ছেলে + 3 মেয়ে =12

3- উসমান (রাঃ)- 9 ছেলে + 8 মেয়ে =17 

4- আলী (রাঃ)-12 ছেলে + 5 মেয়ে =17 

5- আবু উবায়দাহ (রাঃ)- 2 ছেলে। 

6- যুবাইর (রাঃ)- 11ছেলে + 9 মেয়ে = 20

7- ত্বলহা (রাঃ)-11 ছেলে + 4 মেয়ে = 15 

8- আব্দুর রহমান (রাঃ)-20ছেলে+ 8 মেয়ে=28

9- সাঈদ (রাঃ)-11 ছেলে + 18 মেয়ে = 31

10- সা'দ (রাঃ) -18 ছেলে +18 মেয়ে = 36 


এবং আনাস (রাঃ)- ছেলে 80 +মেয়ে 2 = 82 (এক বর্ণনায় বলা হয়েছে 106 জন)

📗(سير أعلام النبلاء:3/400) 


#উপরের 11 জন সাহাবীর 2 জন ছাড়া বাকি কেউ ডাবল ডিজিটের নিচে নামেন নি অথচ আমাদের স্লোগানই হলো শুধু ডাবল (2 জন ) ডাবল ডিজিটের স্হানে শুধু ডাবল! আবার সেও দুইটা নিতেও কুতাকুতি শুরু হয়ে যায়-ডাক্তারের কাছে যাওয়া লাগে দু'শ বার। 


#রসুল (সাঃ)বলেনঃ

তোমরা অধিক সন্তান দেয় এমন নারীকে বিয়ে করো। (নাসায়ী :3227) 


বিয়ের আগে কিভাবে বুঝবেন অধিক সন্তান জন্ম দিবে কিনা❓এর মাধ্যম হলো ঐ মেয়ের কতগুলো ভাই বোন এবং বোনদের কতগুলো সন্তান আছে ইত্যাদি দেখে বুঝতে হবে। 


#রসুল (সাঃ) কিয়ামতের দিন এ উম্মতের সংখ্যাধিক্যের কারণে গর্ব করবেন এজন্যই অধিকহারে সন্তান নিতে বলেছেন। (আবু দাউদ : 2050) 


#ইমাম ইবনু উসাইমীন (রহঃ) বলেনঃ আরশের রবের কসম তাদের ধারণা মন্দ এবং তারা মিথ্যুক যারা খাদ্যের ভয়ে সন্তান নিতে চায় না !

📙(شرح رياض الصالحين؛ 320) 


#আর বেশি সন্তান নিতে চাইলে দ্রুত বিয়ে করা উচিত ইসলামে বিয়ের ক্ষেত্রে মেয়ের সর্বনিম্ন বয়স 9 (আয়েশা রাঃ) আর ছেলের 11 (আমর ইবনুল আস রাঃ)|


11 বছর বয়সে বিয়ে করলেন আমর (রাঃ) 1 বছরের মাথায় জন্ম নেয় আব্দুল্লাহ (পিতা পুত্রের বয়সের পার্থক্য মাত্র 12 বছর) 

তবে, বাধ্য হলে রাষ্ট্র কর্তৃক বয়সসীমা মেনে চলতে পারেন-জায়েজ। 


"জনসংখ্যা হুমকি নয় বরং সুষ্ঠুভাবে প্রতিপালন করতে পারলে জনসংখ্যাই রাষ্ট্রের জন্য আশীর্বাদ"


আমরা অর্থবল, মনোবল ইত্যাদি বুঝি ও তা বৃদ্ধি করতে সচেষ্ট থাকি কিন্তু জনবল সম্পর্কে বুঝেও না বোঝার ভান করি।

সংগৃহীত ।,,,,আল্লাহ তায়ালা সকলকে সঠিক বুজ দান করুন,,,

হাটহাজারী মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস,,, তাবলীগ জামাত ফেইসবুকে হাসিবুল রহমান লেখা,,,

 উম্মুল মাদারিস দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী : ঐতিহাসিক পটভূমি 


ভারত উপমহাদেশে ইসলামের আগমন হয় দ্বিতীয় খলীফা হযরত উমর ফারূক রাদি.-এর যুগে। অপর বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ ﷺ এর হিজরতের পূর্বেই ভারত উপমহাদেশে ইসলামের আগমন ঘটে। সাহাবায়ে কিরাম রাদি.-এর ছোট্ট একটি জামা'আতের প্রচেষ্টায় ইসলামী শাসন ব্যবস্থা প্রিতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয় এ অঞ্চলে। ইসলামী শিক্ষা, সভ্যতা ও ইসলামী কৃষ্টি কালচার এ অঞ্চলের মানুষের নিজস্ব সভ্যতা ও কৃষ্টি কালচারে পরিণত হয়।


বিভিন্ন সূত্রে পাওয়া যায়–দিল্লি শহরেই ছিল এক হাজারেরও বেশি এবং ভারত উপমহাদেশে ছিল–বারো লক্ষ আর শুধু বঙ্গ প্রদেশেই ছিল আশি হাজার মাদরাসা। ভারত উপমহাদেশে ইসলাম ও মুসলমানদের এমন উত্থান উপলব্ধি করে ইংরেজ বেনিয়াগোষ্ঠী এ অঞ্চলে যে কোনো মূল্যে তাদের প্রভাব ও সম্রাজ্য বিস্তারে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছিল এবং তৎকালীন বিশ্বের সবচে' সমৃদ্ধ নগরী বাংলা-পাক-ভারত উপমহাদেশে একটি রাস্তা আবিস্কারের পর তাদের সামনে এক নয়াদিগন্ত খোলে গিয়েছিল। সুযোগের সদ্ব্যবহার করে একদিন চলে, বলে, কৌশলে এ উপমহাদেশকে গ্রাস করে নিয়েছিল তারা। ফলশ্রুতিতে এ উপমহাদেশে সর্বাঙ্গে সৃষ্টি হয় এক ধরনের অস্থিরত। সাথে সাথে ইসলামী তাহযীব-তামাদ্দুন ও ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে মারাত্মক ধ্বস নেমে আসে। সেই ইতিহাস আমাদের সকলেরই জানা থাকার কথা। এক পর্যায়ে দখলদার ক্ষমতাসীন সম্রাটের পক্ষ থেকে ফরমান জারী হয়– "এখন থেকে বাদশাহর এ রাজত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুম চলবে"। সঙ্গে সঙ্গে শাহ আবদুল আযীয মুহাদ্দিসে দেহলাভী রাহ. দ্ব্যর্থহীন ভাষায় ফাতাওয়া জারী করলেন–

❝আজ থেকে ভারত 'দারুল হারব' (শত্রুকবলিত এলাকা)। প্রত্যেক মুসলমানের ওপর দেশকে স্বাধীন ও শত্রুমুক্ত করা ফরয হয়ে গেছে❞। 

দাবানল হয়ে ছড়িয়ে পড়ল এই ফাতাওয়ার ঘোষণা। আঠারোশ' সাতান্ন সালে স্বাধীনতা আন্দোলন তথা সিপাহী বিদ্রোহের নামে সর্বত্রে ছড়িয়ে পড়ে এই ফাতাওয়ার মর্মবাণী। এক পর্যায়ে আন্দোলন ব্যর্থ হয়। থানাভবন সরকারের পতনও ঘটে। নেতৃবৃন্দের মধ্যে অনেকেই শাহাদাত বরণ করেন। অপরাপর নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যান। পৃথিবীর ইতিহাসে সবচে' লোমহর্ষক নির্যাতনের স্টিম রোলার চালানো হয় মুসলমানদের উপর। লাখো-লাখো আলিমদের গলা কে*টে শহীদ করা হয়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কী রাহ. , হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতূবী রাহ. , ইমামে

রাব্বানী রাশীদ আহমদ গাংগুহী রাহ. নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেন। তাঁরা ভাবতে থাকেন—চাপিয়ে দেয়া বিজাতীয় শিক্ষার প্রভাবে যুবসমাজ যদি ধ্বংস হয়ে যায় ভবিষ্যত বংশধর বিভ্রান্ত হয়ে হারাতে পারে হিদায়াতের পথ ও পাথেয়। বিজাতীয় সভ্যতা সংস্কৃতি দখল করে নিতে পারে নিজেদের সভ্যতা, সংস্কৃতির স্থান। তাহলে, আমাদের ভবিষ্যৎ আরো সাংগীন হয়ে পড়বে — এসব চিন্তা করে স্বাধীনতা আন্দোলনের বলিষ্ঠ চেতনায় উজ্জীবিত ও দ্বীনী চেতনায় উদ্দীপ্ত একদল আত্মত্যাগী সিপাহসালার তৈরির মহান লক্ষ্য সামনে রেখে দ্বীনী ইলম ও ইসলামী তাহযীব-তামাদ্দুনের সংরক্ষণ, প্রচার ও প্রসারের সুমহান উদ্দেশ্যে নতুন এক আন্দোলন সূচনা করেন এবং দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। ভারত উত্তর প্রদেশে দেওবন্দ নামক বস্তির 'সাত্তা মসজিদ'এ একটি ডালিম গাছের নিচে একজন ছাত্র ও একজন শিক্ষক দ্বারা ৩০ মে ১৮৬৬ ঈ. ; ১৫ মুহাররাম ১২৮৩ হিজরী সনে প্রতিষ্ঠিত হয় কওমী মাদরাসার সূতিকাগার ঐতিহ্যবাহী 'দারুল উলূম দেওবন্দ'। 


সরকারী অনুদান ছাড়াই এমন অভিনব কায়দায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার এবং ইসলামী তাহযীব-তামাদ্দুন টিকিয়ে রাখার পাশাপাশি নিজেদের হারানো ঐতিহ্য পূণরুদ্ধারের যে অভিনব ধারার সূচনা করলেন এই সকল মনীষীরা—তা জাতির ইসলামী ইতিহাসকে এক নতুন ধারায় পরিচালিত করে। অল্প দিনেই এই প্রতিষ্ঠানের সুনাম-সুখ্যাতি ও অবদান  ছড়িয়ে পড়ে চতুর্দিকে, বাড়তে লাগে দিন দিন প্রতিষ্ঠানের পরিধি,  মাদরাসার পরম শ্রদ্ধেয় আসাতিযায়ে কিরামের সততা, নিষ্ঠা, খোদাভীতি, পরহেজগারি ও সমূহ ইসলামী জ্ঞানগভীরতার কথা মুখে মুখে চর্চা হতে শুরু হয়। ভারত উপমহাদেশসহ ইউরোপ, আফ্রিকা, আরব-আজম সর্বত্রে ছড়িয়ে পড়ে এর সৌরভ। ফলে সারা বিশ্ব থেকে ইলমে-দ্বীন পিপাসু ছাত্ররা দারুল উলূমে ভীড় জমাতে থাকে। সেখানে থেকে ইলমের "শারাবান ত্বাহুরা " আহরণ করে দেশ দেশান্তরে ছড়িয়ে দিতে থাকে এর অবদানকে। দারুল উলূম দেওবন্দের আদলে যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় মূলত সেসব প্রতিষ্ঠানই কওমী মাদরাসা নামে পরিচিত। দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় ৩০ মে ১৮৬৬ ঈ.তে। দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার তিরিশ বছর পর বাংলার উম্মুল মাদারিস দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা প্রতিষ্ঠিত হয়—২০শে ফেব্রুয়ারি ১৮৯৬ ঈসায়ী সনে। উভয় মাদরাসা প্রতিষ্ঠিত হয় মসজিদকেন্দ্রীক। দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল একজন শিক্ষক ও একজন ছাত্র দিয়ে। শিক্ষকের নাম—মোল্লা মাহমুদ, ছাত্রের নাম—শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী। হাটহাজারী মাদারাসাও প্রতিষ্ঠিত হয় একজন শিক্ষক, একজন ছাত্র দিয়ে, হাটহাজারী চারিয়া কাজি পাড়া মসজিদে, শিক্ষকের নাম—হাবীবুল্লাহ কুরাইশী। ছাত্রের নাম—মাওলানা আবদুল আজীজ জনাবওয়ালা (প্রকাশ বট তলীর হুজুর)। রাহিমাহুমুল্লাহ! 


যেহেতু দারুল উলূম দেওবন্দকে কেন্দ্র করে, দারুল উলূম দেওবন্দের আদলেই বাংলাদেশে সর্বপ্রথম দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা প্রতিষ্ঠিত হয় এজন্যই হাটহাজারী মাদরাসাকেই বাংলাদেশের উম্মুল মাদারিস বলা হয়।

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২১ বুধবার

 সকাল ৭ টার সংবাদ।

তারিখ: ২১শে  ডিসেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম:…


বিজিবিকে বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে "বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন- ২০৪১" পরিকল্পনা গ্রহণ করেছে সরকার - বিজিবি দিবসের বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী। 


আজ দেশের ৫০টি জেলায় উন্নয়নকৃত ১০০টি সড়ক মহাসড়ক উদ্বোধন করবেন শেখ হাসিনা । 


বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা তাদের স্টান্টবাজি ছাড়া আর কিছু নয় - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 


রাষ্ট্র ও গণতন্ত্র ধ্বংসকারী, ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণকারী বিএনপি নেতাদের মুখে রাষ্ট্র সংস্কারের কথা হাস্যকর - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত নতুন পাঠক্রম চালু হবে - বললেন শিক্ষামন্ত্রী। 


আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ ঘোষণা করেছে তালেবান।


এবং টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান।

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২০ মঙ্গলবার

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২০ ডিসেম্বর ২০২২ খ্রি:।

আজকের শিরোনাম:…… 


বিজিবিকে বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে "বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন— ২০৪১" পরিকল্পনা গ্রহণ করেছে সরকার —— বিজিবি দিবসের বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী। 


 

আগামীকাল দেশের ৫০টি জেলায় উন্নয়নকৃত ১০০টি সড়ক মহাসড়ক উদ্বোধন করবেন শেখ হাসিনা । 


 

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা তাদের স্টান্টবাজি ছাড়া আর কিছু নয় - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 


 

রাষ্ট্র ও গণতন্ত্র ধ্বংসকারী, ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণকারী বিএনপি নেতাদের মুখে রাষ্ট্র সংস্কারের কথা হাস্যকর — মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর।

 


আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত নতুন পাঠক্রম চালু হবে — বললেন শিক্ষামন্ত্রী। 


 

শুরু হলো করোনার চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম — ষাটোর্ধ্বরা পাচ্ছেন অগ্রাধিকার। 


 

গত বছর ক্যাপিটল দাঙ্গাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অভিযোগের সম্মুখীন হতে হবে — বলেছে মার্কিন কংগ্রেস তদন্ত কমিটি। 


এবং লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল — রাজধানী বুয়েনোস আইরেস এ দেওয়া হচ্ছে বীরোচিত সংবর্ধনা।

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/১৮ রবিবার

 সকাল ৭ টার সংবাদ।

তারিখ: ১৮ই  ডিসেম্বর ২০২২ খ্রি:।

আজকের শিরোনাম:…


সংবিধান বিরোধী যেকোনো অপতৎপরতা এবং দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে রাষ্ট্রপতির আহবান।


জনগণের শক্তিতে বলিয়ান হয়েই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশ হবার পথে এগিয়ে যাবে, কেউ দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না - দলের জাতীয় কমিটির সভায় বললেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিএনপি জাতির সাথে সবসময় প্রতারণা করে, আওয়ামী লীগ নয় - মন্তব্য ওবায়দুল কাদেরের। 


বিজয়ের মাসে পাকিস্তানের মতো ১০ই ডিসেম্বর বিএনপি’র পরাজয় হয়েছে - বিজয় র‌্যালিতে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


দেশের স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে আজ। 


ইউক্রেনে কয়েকদফা রুশ ক্ষেপনাস্ত্র হামলার পর সেখানকার প্রায় ৬০ লাখ অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুন:প্রতিষ্ঠিত।


এবং কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ রাতে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা - মরক্কোকে দুই-এক গোলে হারিয়ে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া।

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...