এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

সিভির অর্ধশত ভুল,,

 দৈনিক যুগান্তর (২৫।০২।২০১৬)

সিভির অর্ধশত ভুল

১। বড় ভাইয়ের সিভি নিয়ে তার মধ্যে নিজের নাম ঠিকানা বসিয়ে সিভি তৈরিকে আমি বলবো প্রথম ভুল। ক্যারিয়ারের শুরুতেই নির্ভরশীলতা কি ঠিক? আমরা প্রত্যেকেই ইউনিক, প্রত্যেকের সিভিও ইউনিক।   

২। সিভি কপি করার সময় অনেকের পিতার নাম, মোবাইল নম্বর ওই বড় ভাইয়ের টাই থেকে যায়। একবার এক ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারকে সিভি পেয়েছিলাম। সিভিতে লেখা ছিলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সব বড়ভাইদের দোয়া। 

৩। সিভি সাহিত্যচর্চার জায়গা নয়। মনে রাখবেন, সিভি যত বড়, সিভি ছুড়ে ফেলে দেওয়ার সম্ভাবনাও তত বেশি। ফ্রেশার থেকে শুরু করে ৬-৭ বছর যারা চাকরী করছেন, তাদের সিভি হবে ২ পেজ। ৬-১৫ বছর যাদের অভিজ্ঞতা তাদের সিভি হবে তিন পেজ। প্রতি ১০ বছরের কাজ লিখতে একটি পেজ পাবেন।  

৪। চক চক করলেই যেমন সোনা হয় না, তেমনি সিভিতে কালারিং করলেই যে সিভি চোখে পড়বে তা কিন্তু না। বরং সেটা আপনার রুচিহীনতা প্রকাশ করে। সিভি হবে সাদা কাগজে কালো লেখা। মনে রাখবেন, “What is simple, that is Beauty”

৫। ফরমেট ভালো হলে সিভি ভালো হবে সম্পূর্ণ ভুল ধারনা। “বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়” তদ্রুপ, আপনি যদি কাজ করেন, তাহলে যে কোন ফরমেটেই সেটা বসালে চলবে। কাজই আপনার হয়ে সুপারিশ করবে, ফরমেট নয়। 

 ৬। সিভিতে নামের পর বর্তমান ঠিকানা লিখতে হয়। বর্তমান ঠিকানা হচ্ছে আপনি যেখানে রাতে ঘুমান সেই ঠিকানা। বাবার বাড়ী, স্থায়ী ঠিকানা, শ্বশুর বাড়ীর ঠিকানাও সিভিতে পাওয়া যায়। এগুলো থাকলে হবে না।   

৭। ফোন নম্বরে কান্ট্রি কোড না দেওয়া বিরাট ভুল। সিভি দিচ্ছেন দুবাই। দুবাই গিয়ে ইন্টারভিউ দিবেন? দুবাই থেকে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? 

৮। সিভিতে অনেকেই মেইল আইডি পাওয়া যায়ঃ voboghure@yahoo.com , paglababa@gmail.com  নিশ্চিত থাকতে পারেন, এরকম আজে বাজে মেইল আইডি থাকলে ইহ জনমে ইন্টারভিউর ডাক পাবেন না।   

৯। স্কাইপি আইডি অবশ্যই সিভিতে দিয়ে রাখুন। কোন রিক্রুইটারের সময় নেই, আপনাকে খুঁজে বের করে আপনার সাথে অনলাইনে ইন্টারভিউ অ্যারেঞ্জ করবে। হোয়াটস আপ ও ভাইবারও একটিভ রাখুন।  

 ১০। লিঙ্কডইন রেডি রাখবেন সব সময়। যে কেউ যেন ভিজিট করলেই আপনার সম্পর্কে জেনে যায়। লিঙ্কডইন তৈরির জন্যে তৃতীয় পর্বের লিখাটি পড়ুন। 

১১। স্কুলের ছবি দিয়ে চাকরীর জন্য আবেদন করা মস্ত বড় ভুল। আপনাকে একজন লোক যে ইন্টারভিউর জন্যে ডাকবে, সিভি খুলে সে যখন আপনার স্কুলের ছবি দেখবে, সে কি আপনাকে ডাকবে আর?   

১২। একই সিভি চালিয়ে দিচ্ছেন সেলস, মার্কেটিং, ব্রান্ডিং, একাউন্ট যে কোন চাকরীর জন্য। ধরুন, আপনি মুরগী রাধবেন। একই মশলা দিয়ে কি গ্রিল, তান্দুরি, রোস্ট, কাবাব তৈরি সম্ভব? নিশ্চয়ই না। আপনাকেও প্রতিবার আবেদন করার সময় মশলা চেঞ্জ করতে হবে। নয়তো কেউ ডাকবে না।    

১৩। আপনি চট্টগ্রাম যাবেন। যে বাসে লেখা যে বাসটি চট্টগ্রাম যাবে আপনি কি সেটিতে চড়বেন নাকি বাসস্ট্যান্ডের  যে কোন বাসে চড়ে বসবেন? ভেবে দেখুনতো। লক্ষ্যহীন বাসে যদি আপনি না চড়েন তাহলে কিভাবে আশা করেন যে, যার ক্যারিয়ারের কোন লক্ষ্য নেই তার সিভি ফেলে দেয়া হবে না?   

১৪। অনেকে ক্যারিয়ার অবজেক্টিভের মধ্যে "Seeking", "Need", "Looking for Position", "Good Organization" এই সব ওয়ার্ড ব্যবহার করেন। এগুলো মারাত্মক ভুল। অবজেক্টিভ হতে হবে শুধুই কাজ করার মেন্টালিটি। চাই, প্রয়োজন, দেন, খুঁজছি এগুলো দুর্বলদের কথা।  

১৫। পিতার নাম, মাতার নাম, উচ্চতা, নাকের সংখ্যা, চোখের সংখ্যা, এগুলো আপনার চাকরীর সাথে সম্পর্কিত নয়। এগুলোর দরকার নেই। আড়াই ফিট লোককেও চাকরী পেতে দেখেছি তার যোগ্যতাবলে। অপ্রয়োজনীয় তথ্য দিয়ে লাভ নেই। সিভি বাছাইকারী পচা আলু পটলের মত সিভি ছুড়ে ফেলে দিবে। তার কাছে সিভি বাছাই নিত্যদিনের বোরিং কাজ। আপনার কাছে কিন্তু এটা আপনার ক্যারিয়ার।  

১৬। গ্রামার ও বানান ভুল সিভির মারাত্মক আরেকটি ভুল। অনেকে বড় ভাইয়ের সিভিতে কি লিখা আছে তার বাংলা অর্থও জানেন না অথচ সেই সিভি পাঠিয়ে দিচ্ছেন। 

১৭। সিভির ফন্ট, বানান, মার্জিন, স্টাইল সব সময় একই রকম হতে হবে। এক এক জায়গায় এক এক ফন্ট, এক এক স্টাইল হলে বাজে দেখায়।    

১৮। সিভির স্টেটমেন্ট গুলো SMART না হওয়া চাকরিজীবীদের সিভির খুব মারাত্মক ভুল। SMART দ্বারা বুঝাচ্ছে S= Specific (সুনির্দিষ্ট) M=Measurable(পরিমাপযোগ্য)  A=Achievable (সাধনযোগ্য) R= Realistic (বাস্তব) T=Time Bounded (নির্দিষ্ট সময়ের মধ্যে)। আগের একটি পর্বে SMART সম্পর্কে লিখেছিলাম। দয়া করে পড়ে নিবেন। SMART স্টেটমেন্টের মাধ্যমে সিভিতে আপনার কাজগুলো এমন ভাবে দিন যাতে চাকরীদাতা বোঝে যে আপনি কত বড় বনের বাঘ।  

১৯। নিজের ব্যাপারে বাড়িয়ে এমন কিছু লিখা যাবে না যেটা ডিফেন্স দিতে পারবেন না। 

২০। সিভিতে স্ট্রং ওয়ার্ড না থাকা আরেকটি দুর্বল দিক। গুগল করে স্ট্রং ওয়ার্ড বসিয়ে নিন সিভিতে। সামনে এই সম্পর্কে একটি পুরো লিখা দিবো। 

২১। ফ্রেশাররা সিভিতে ফুটিয়ে তুলতে পারে না যে তারাও কাজ করেছে ও কাজ জানে। ফ্রেশাররা কিভাবে এক্সপেরিয়েন্স লিখবেন জানতে প্রথম পর্বের লেখাটি পড়ুন।     

২২। শিকার করা, মাছ ধরা এই ধরনের উদ্ভট শখের কথা সিভিতে থাকা যাবে না যার সাথে কাজের কোন সম্পর্ক নেই। 

২৩। সিভিতে অনেকে চাকরীরত কোম্পানির ইতিহাস লিখে ফেলেন। কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিন। যার দরকার সে জেনে নিবে।  

২৪। ফ্রেশারদের সিভিতে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ থাকতে হবে। চার বছরে এক বছর সকলে ছুটিই কাটান। কিছু না কিছু এই সময়ে করতে হবে। মনে রাখবেন, মৃত্যুর পর ঘুমানোর অনেক সময় পাবেন। আলসেমি করে, ঘুমিয়ে মূল্যবান সময় নষ্ট করবেন না। 

২৫। ট্রেনিং না থাকাটা সিভির আরেকটি বড় দুর্বলতা। ট্রেনিং করুন। সিভি স্ট্রং হবে। কাজে দিবে। 

২৬। নিজের প্রফেশনাল এক্সপার্টজ গুলো ফুটিয়ে তুলতে না পারার কারনেও সিভি রিজেক্ট হয়। 

২৭। কোন কোন ক্ষেত্রে আপনি পারদর্শী এবং কোন কোন ক্ষেত্রে কাজ করতে চান উল্লেখ না করাও সিভির বড় ভুল। 

২৮। ভুল তারিখ থাকা সিভির আরেকটি ভুল। অনেকে এক চাকরী থেকে অন্য চাকরীতে গিয়ে তারিখ লিখতে ভুল করেন। এই ভুল ধরা পড়লে সিভি বাদ হবে।

২৯। চাকরীর গ্যাপ সিভি রিজেক্ট হওয়ার বড় কারন। চাকরীতে গ্যাপ পড়েছে হয়তো, কিন্তু কাজতো করেছেন। কি কি করেছেন গুছিয়ে লিখুন। কাজ দিয়ে গ্যাপ পুরা করে ফেলুন। 

৩০। হয়তো বিক্রয় কর্মীর পদের জন্যে আবেদন করবেন। কিন্তু সিভির মধ্যে সাপ্লাই চেইন সম্পর্কে এতো কথা লিখা যে, সিভি বাছাই কারী কনফিউজ হয়ে গেল। পরিনামে আপনার সিভিটি তিনি বাদ দিয়ে দিবেন। 

৩১। সিভির তথ্য গুলো পর্যায়ক্রমে না সাজালেও বাদ পড়ে যেতে পারে আপনার সিভিটি। ধরুন, আপনি বিবিএ পড়ার সময় ইন্টার্নশীপ করেছেন। তার মানে ইন্টার্নশীপটা বিবিসএ পড়ার একটা পার্ট। তাই আগে থাকবে বিবিএ পড়ার তথ্য, এরপর আসবে ইন্টার্নশীপ। 

৩২। একটি ছেলের ছবি সিভিতে যুক্ত থাকার পরেও সে যখন আলাদা ভাবে লিখে যে তার সেক্স Male, সেটা খুব অদ্ভুত দেখায়। 

৩৩। কত টাকা বেতন পান ও কত টাকা বেতন চান উল্লেখ করা সিভির আরেকটি ভুল। আগে হবে যাচাই বাছাই করতে হবে, সবশেষে আসবে মূল্য।  

৩৪। থার্ড পার্সন ব্যবহার করে সিভি লিখবেন না। She, He এগুলো লিখবেন না। আপনি সিভিতে আপনাকে পরিচয় করাচ্ছেন। তাই সব কিছু ফাস্ট পার্সনে লিখুন।

৩৫। কেন আমি সেরা? কেন আমাকেই ডাকবেন ইন্টারভিউর জন্যে? এটা যদি সিভিতে ফুটে না ওঠে, আপনি ইন্টার্ভিউ কল পাবেন না। কিভাবে নিজেকে যোগ্য ভাবে তুলে ধরতে হবে তার জন্যে গত সপ্তাহের লেখাটি পড়ুন।  

৩৬। আত্মীয় স্বজন, বেয়াই, কুটুম এদের সিভির রেফারেন্স বানাবেন না। সিভিতে দুইটি রেফারেন্স রাখুন যাদের সাথে পড়াশুনার সময় অথবা কর্মক্ষেত্রে পরিচয় হয়েছে।      

৩৭। ভাষাগত দক্ষতা অংশে অনেকে টেবিল তৈরি করেন। এটা খুব বাজে লাগে দেখতে। আপনি বাংলা ও কাজ চালিয়ে নেবার মত ইংরেজি জানেন। এইটুক লিখলেই হবে।

৩৮। এমন কোন কম্পিউটার স্কিল দিবেন না যা আপনি জানেন না। এমন কোন সফটওয়ার স্কিল দিবেন না যা আপনি জানেন না।  

৩৯। যাকে রেফারেন্স বানাচ্ছেন, তাদের অনুমতি নিন ও তাদের ফোন নম্বর ও মেইল আইডি দিন। 

৪০। সবশেষে সাইন দিন যাতে বোঝা যায় সিভিটি আপনার। যেদিন সিভিটি পাঠাচ্ছেন, ওইদিনের ডেট দিন। 

৪১। কভার লেটার না দিলে অনেক সময় আপনার সিভি বাদ পড়ে যাবে। অনেক জায়গায় তো কভার লেটার ছাড়া আপনি আবেদনই করতে পারবেন না।

৪২। কেউ জেপিজি ফরম্যাটে সিভি পাঠাবেন না। কারো সময় নেই, একাধিক ইমেজ নামিয়ে জোড়া দিয়ে দিয়ে আপনার সিভি দেখবে। সিভি পিডিএফে পাঠাবেন। 

৪৩। যে পদের জন্য আবেদন করা হচ্ছে সেটি খামের উপর বা ইমেইলের সাবজেক্টে না লেখা আরেকটি বড় ভুল। তাড়াহুড়ার কারনে এই ভুলটি হয়। 

৪৪। অনেকে মেইল করেন “My cv” নামের ফাইল। এবার আমি যদি ১০টা একই নামের ফাইল পাই, আমি কি করবো বলেন তো? ১০টা সিভিই খুলে না দেখে ফেলে দিবো। ইমেইলের ক্ষেত্রে অ্যাটাচমেন্টের ফাইল নেম চেঞ্জ করে দিন। ফাইল নেম হতে পারে নাম_সি জি পি এ_কোম্পানি নেম_পজিশন।  

৪৫। সিভি অফসেটে প্রিন্ট করে পাঠানো ভালো। সব জায়গায় কৃপণতা ঠিক না।  

৪৬। বেশি পুরানো তথ্য সিভিতে রাখবেন না। নতুন নতুন কাজ প্রোফাইলে যুক্ত হলে পূর্বের কাজগুলো সরিয়ে ফেলুন।  

৪৭। সিভি ও ছবি আলাদা করে পাঠাবেন না। যিনি সিভি যাচাই বাছাই করেন, উনাকে কয়েকশ সিভি যাচাই বাছাই করতে হয়। আপনার সিভির সাথে ছবি জোড়াতালি উনি কোনদিন দিবেন না। 

৪৮। ওয়ার্ড ফাইল কাউকে দিবেন না। এটা এডিট করা যায়। ইনফো সিকিউরিটির ব্যাপার আছে। যাকে তাকে সিভি দিবেন না।    

৪৯। সিভি আপডেট করবেন প্রতিমাসে, নয়তো কি কাজ করেছেন মনে থাকবে না। আজ করি কাল করি করে করে সময় নষ্ট করবেন না।  

৫০। নিয়মিত পোর্টালগুলোতে সিভি আপডেট না করা আরেকটি ভুল। অনেক সময় দেখা যায়, কোন কোম্পানি হয়তো ৫ বছরের এক্সপেরিয়েন্স ওয়ালা লোক চাচ্ছে। আপনারও ৫ বছরের অভিজ্ঞতাও আছে হয়তো। কিন্তু পোর্টালের সিভি লাস্ট ৬ মাস আপডেট করেননি। আপনি কিন্তু এমনিতেই পুল থেকে বাদ পড়ে যাবেন। সিস্টেম আপনার সিভি রিজেক্ট করে দিবে। সিস্টেমকে আপনি আপডেট দেননি। সিস্টেম কিন্তু আপনাকে ৪.৫ বছরের চাকরীর ক্ষেত্রে আপনার সিভি দেখাবে। ৫ বছরের অভিজ্ঞতা যারা চাচ্ছে তাদের থেকে আপনি বাদ পড়ে গেলেন। মনে রাখবেন, ভুল আপনার, সিস্টেমের নয়।   

ভুলগুলো শুধরে ফেলুন, নয়তো মাশুল দিতে হবে। মনে রাখবেন, শরীরের যত্ন না নিলে যেমন শরীর অসুস্থ হয় তেমনি সিভির যত্ন না নিলে ক্যারিয়ার অসুস্থ হয়ে পড়বে।  সকলকে অসংখ্য ধন্যবাদ লেখা পড়ার জন্যে।

প্রফেশনাল সিভি তৈরির জন্য বুকিং দিতে কল করুন 01975409545 নম্বরে।

কপি
পেস্ট

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ থেকে ২০২২/১২/২৮ বুধবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২৮শে ডিসেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম:


* বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু আজ - উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - শুরুতে মেট্রোরেল চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, ভাড়া ৬০ টাকা। 


* রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইলো বাংলাদেশ। 


* জামালপুর ও রংপুরে পৃথক পল্লী উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠার জন্য খসড়া আইনে মন্ত্রিসভার অনুমোদন।

 

* কার্ফিউ জারি করে দেশকে কারাগার বানিয়ে রেখেছিলেন জিয়াউর রহমান - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 


* রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তাফিজার রহমান বেসরকারিভাবে নির্বাচিত। 


* পশ্চিমাদের বেঁধে দেওয়া মূল্যসীমা অনুসরণকারীদের কাছে তেল বিক্রি নিষিদ্ধ করেছে রাশিয়া। 


* এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২০শে ফেব্রুয়ারি ঢাকা আসছে ইংল্যান্ড ক্রিকেট দল।

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২৭ মঙ্গলবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৭শে ডিসেম্বর ২০২২ খ্রি:।

আজকের শিরোনাম:… …


* বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু আগামীকাল — উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 


* শুরুতে মেট্রোরেল চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, ভাড়া ৬০ টাকা — বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

 


* রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইলো বাংলাদেশ।

 


* জামালপুর ও রংপুরে পৃথক পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠার জন্য খসড়া আইনে মন্ত্রিসভার অনুমোদন।

 


* কারফিউ জারি করে দেশকে কারাগার বানিয়ে রেখেছিলেন জিয়াউর রহমান — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


* শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত — চলছে ভোট গণনা।


* উত্তর আমেরিকাজুড়ে তীব্র তুষার ঝড়ে প্রাণহানি ৫৬।

 


* এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি—টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২০শে ফেব্রুয়ারি ঢাকা আসছে ইংল্যান্ড ক্রিকেট দল।

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

আমি হিন্দু থেকে মুসলমান হলাম কেন,,,, গিয়াস উদ্দিন ফেইসবুক থেকে নেওয়া

 আমি হিন্দু থেকে মুসলমান হলাম কেন.❓

______________হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন না.!

আমি শুধু জানতে চাই :যদি পারেন উত্তর দিবেন.

:1st- শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে

মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন❓

:

একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায়

তার স্ত্রী_দুধ দিয়ে শিবের গোপন_অঙ্গ

ধৌত করে কেন.❓

:

এটা কি কোন সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.❓


এমন কুরুচি পূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে

পারেন.❗

-

2nd- শিব তার নিজের ছেলে গনেশকে

চিনতে পারেনি কেন.❓


চিনতে না পারার জন্য ছেলের

গর্দান_কেটে ফেলেছিলেন.!

:

তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে

চিনবেন.?

:

ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার

বৈশিষ্ট্য.❓

_

3rd- দেবদাসীর ও যোগিনীর মত

পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মনগন কি অশ্লীলকর্মে লিপ্ত হন.❓

:

যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে

থাকেন❓

_

4th- অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ_নারী ,,,

মুখে দাতেঁ রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার.!

কি করে সৃষ্টিকর্তা হতে পারে.❓

উদাহরন-

দূর্গা.❗

_

5th- কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয়। তবে

সে কেন তার মামীর সাথে

অবৈধ_সম্পর্ক রাখলো...❓

:

তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে

এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তারা নিজেরাই আইনের

বর্হিভূত.❓

_

6th- কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে

পারে.❓

কারন,,,

সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম

গেছে,

অনেক বিয়ে করেছে, দৈহিক তারনায়,

রাম

নিজের স্ত্রীকে সন্দেহ করেছে.!

এসব কি সৃষ্টিকতার কর্ম হতে পারে ❓

_

7th- যদি রাম সৃষ্টিকর্তাই হন তবে কেন

তিনি হনুমানের সাহায্য চাইবেন.❓

:

তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি

আছে.❓

:

_

8th- রাম হনুমানের দু’ভাইকে কেন

অকারনে খুন করলেন.❓

:

যেখানে রামের সাথে তাদের কোন

শত্রুতা ছিল না ❓

:

সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব.❓

_

9th- রাবন যদি শয়তান হয়ে একদিনে

লঙ্কায় পৌছাঁতে পারে.❗


তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন ১২ বছর লাগলো.❓

:

তাও আবার হনুমানের সাহায্যে❗


শয়তানের শক্তি সৃষ্টির্কতা হতে কি

করে বেশি হওয়া সম্ভব❓

_

10th- কৃষ্ণা একজন সৃষ্টিকর্তা হয়ে কি

ভাবে নারীদের স্নানরত_দৃশ্য উপভোগ করেন.❓

:ও তাদের পোষাক_ লুকিয়ে রেখে

দেন❓


11th- গরু হিন্দুদের মা, গরুর পেট থেকে

তো গরুর_বাচ্চা হয়.!

কিন্তু

মানুষের_বাচ্চা তো হয় না.❓

:

তাহলে গরু কি করে মানুষের মা হয়❓


12th- আপনি যাকে বানিয়েছেন সে

বড় নাকি আপনাকে

যে বানিয়েছে সে বড় ❓

উদাহরনঃ

মুর্তি

:

একটু বিবেক দিয়ে চিন্তা করুন কে বড়!

যদি

জানা থাকে

জানাবেন কিন্ত... আমি কিন্তু ধর্ম

নিয়ে বাড়াবাড়ি করিনি❗


আগেও বলেছি just জানতে চাইছি


ভাইরে এক বার শান্তির ধর্মের মধ্যে

ডুকে দেখ আর পিছনে ফিরতে ইচ্ছা হবে না।


আল্লাহ সবাই কে হেদায়ত দান করেন( আমিন)

হাট হাজারী আরাবিক ইউনিভার্সিটি ফেইসবুক থেকে নেওয়া

 আলহামদুলিল্লাহ,,,,,,,, ।

সনদের এজাযতের মাধ্যমে শেষ হলো আজ উস্তাদে মুহতারাম আল্লামা শেখ আহমদ সাহেব হাফিঃ হুজুরের বুখারি শরীফ আওয়াল ও তিরমিযী শরীফ আওয়াল এর আখেরী দরস।


হুজুর তিনটি শর্তে দারুল হাদীসের সকল ছাত্রদেরকে হুজুরের সকল প্রকারের সনদের এজাযত প্রদান করেন।


১. মৃত্যু পর্যন্ত আহলে সুন্নত ওয়াল জামায়াতের উপর অটল থাকতে হবে।

২. হাদীসের কিতাবের দরস প্রদানের আগে মোতালায়াকে আবশ্যক করতে হবে।

৩. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর উপর অটল থাকতে হবে।


#হাদিসের_সনদ 

আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহ সম্পূর্ণ বুখারী শরীফ ও তিরমিযী শরীফ পড়েছেন আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহঃ এর কাছে

ওনার সনদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহঃ থেকে

ওনার সনদ শায়খুল হিন্দ  মাহমুদ হাসান দেওবন্দী রহ. থেকে, 

তাঁর সনদ আহমদ আলী সাহারানপুরী রহ. থেকে,

তাঁর সনদ শাহ ইসহাক দেহলভী রহ. থেকে।


হুজুরের সবচেয়ে আ'লী সনদ ৩ টি


১. হুজুরের হাদীসের সনদ ক্বারী তৈয়্যব সাহেব রহ. থেকে, 

তাঁর সনদ খলীল আহমদ সাহারানপুরী রহ. থেকে,

তাঁর সনদ শায়খ আব্দুল কাইয়ুম বুদহানবী রহ. থেকে,  

তাঁর সনদ শাহ ইসহাক দেহলভী রহ. থেকে


২. হুজুরের হাদীসের সনদ আব্দুর রশিদ লক্ষিপুরী (নোয়াখালবী) রহ. থেকে, 

তাঁর সনদ শায়খুল হিন্দ  মাহমুদ হাসান দেওবন্দী রহ. থেকে, 

তাঁর সনদ আহমদ আলী সাহারানপুরী রহ. থেকে,

তাঁর সনদ শাহ ইসহাক দেহলভী রহ. থেকে।


৩. হুজুরের হাদীসের সনদ মুফতিয়ে আজম মুফতি ফয়জুল্লাহ রহ. থেকে, 

তাঁর সনদ শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ. থেকে, 

তাঁর সনদ আব্দুল গণী মুজাদ্দিদী রহ. থেকে, 

তাঁর সনদ শাহ ইসহাক দেহলভী রহ. থেকে।


হুজুরের আখেরী গুজারিশ


১. আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত  আমাকে দ্বীনের খেদমতের সাথে লাগাইয়া রাখেন। এর জন্য সবাই দোয়া করবেন।

২. আমার মৃত্যুর খবর শুনলে কাছে থাকলে জানাজায় অংশগ্রহণ করবেন, যে যেখানে থাকবেন,  তিনবার সূরা এখলাছ পড়ে আমার জন্য ইসালে সওয়াব করবেন।😭


এভাবেই শেষ হয়ে যাচ্ছে সকল কিতাবের দরস, বিদায়ের ঘন্টা বেজে উঠার সময় ঘনিয়ে আসছে, এক সময় ছিলাম উর্দু খানায়, আর এখন দাওরায়ে হাদিসের প্রায় শেষের দিকে। আল্লাহ যেন সবাইকে দ্বীনের খেদমতের সাথে লাগাইয়া রাখেন, এই দোয়াই করি।       আমীন।


লেখক :আবু রায়হান 

তিলমিয: দাওরায়ে হাদিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম,,

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২৬ সোমবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৬শে ডিসেম্বর ২০২২ খ্রি:।

আজকের শিরোনাম: 


* জাতির পিতার হত্যার বিচারের মাধ্যমে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে, বললেন প্রধানমন্ত্রী —সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান। 

 


* বিরোধীদলের শান্তিপূর্ণ আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলার শক্তি ও সামর্থ্য আওয়ামী লীগের রয়েছে, তবে অশান্তির উস্কানি দিলে ব্যবস্থা নেবে সরকার— বললেন দলের সাধারণ সম্পাদক। 

 


* বিএনপিকে সাংঘর্ষিক রাজনীতির পথ পরিহারের আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, দলটি যেভাবে কর্মীদের সাংঘর্ষিক রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে তা সমীচীন নয়।  

 


* রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 

 


* স্বপ্নের মেট্রোরেল চালু হতে আর বাকি মাত্র একদিন — দেশের আর্থ—সামাজিক উন্নয়নে মেট্রোরেল রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা —বলেছেন বিশেষজ্ঞরা। 


* ইউক্রেন যুদ্ধের সঙ্গে জড়িত সকল পক্ষের সঙ্গে আলোচনায় ক্রেমলিন প্রস্তুত —জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

 


* এবং বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব—২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ — রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন।

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

মুহিউসসুন্নাহ শাহ মুফতি নূরুল আমীন সাহেব দাঃ বাঃ এর সংক্ষিপ্ত জীবনী,,,,,, পারিবারিক ওয়েবসাইট থেকে কপি করা,,, আমার চাচা

 মুহিউসসুন্নাহ শাহ মুফতি নূরুল আমীন সাহেব দাঃ বাঃ এর সংক্ষিপ্ত জীবনী

নাম:

নূরুল আমীন

জন্ম:

তিনি ১৯৫৫ ঈ সনে মাগুরা জেলার শাজিরকান্দী গ্রামের ঐতিহাসিক মুন্সি পরিবার ওরফে হাজী বাড়ীতে জন্ম গ্রহন করেন।

পিতা:

জনাব আলহাজ্ব আবু বকর সিদ্দিক (রহ.) যিনি বহুমুখী প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। যিনি আপন উস্তাদ, শাইখ ও মুরব্বীগণের নেক নজর ও আপন ইখলাস ওয়ালা মেহনতের বদৌলতে ‘বড় উস্তাদজী’ উপধীতে ভুষিত হন।

মাতা:

তাঁর মাতার নাম ‘চেমন আফরোজ’ জিনি একজন রত্নগর্ভা মহিয়সী রমনী ছিলেন। যিনি মাগুরার শাজিরকান্দী গ্রামের এক সম্ভ্রান্ত দ্বীনি পরিবারে জন্ম গ্রহন করেন। পারিবারিক জীবনে তিনি ছিলেন একজন আদর্শ বধু, আদর্শ মা, সম্ভ্রান্ত ও শিক্ষিত রমনী এবং দ্বীনি পরিবার গঠনের সুদক্ষ কারিগর।

শিক্ষাদীক্ষা:

প্রাথমিক শিক্ষা: তিনি প্রথমিক শিক্ষা অর্জন করেন মাগুরার শিমুলিয়া মাদরাসা ও যশোর রেল স্টেশন মাদরাসা হতে।
দাওরাতুল হাদিস: জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারী (১৯৭৯) এবং দারুল উলূম দেওবন্দ ভারত (১৯৮০)
উচ্চতর শিক্ষা: উচ্চতর ইসলামী আইন (ইফতা) দারুল উলুম দেওবন্দ (১৯৮১)

কর্মজীবন:

দারুল উলুম খুলনা এ (১৯৮২-২০০২) পর্যন্ত সিনিয়র উস্তাদ ও মুফতী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিবাহ:

১৯৮১ সনে মাগুরা জেলার সত্যপুর গ্রামের সম্ভ্রান্ত ব্যাক্তি জনাব মাষ্টার হাফিজুর রহমান সাহেব এর বড় কন্যার সাথে তাঁব শুভ বিবাহ হয়।

সন্তান সন্ততি:

৪ ছেলে ও ৬ মেয়ে। (এক ছেলের ওফাত হয়েছে)
কন্যাদের সকলের বিবাহ হয়ে গেছে এবং তিন ছেলের মাঝে বড় ছেলের বিবাহ সম্পন্ন হয়েছে। বাকী দুইজন অধ্যায়রত আছে। তারা দুইজন হাফেজে কুরআন।
ছেলেদের নামের তালিকা 

বড় ছেলে: মরহুম আবরারুল হক
মেজো ছেলে: মিয়াজি মুহাম্মাদুল্লাহ
সেজো ছেলে: হাফেজ আনাস আমীন (অধ্যায়নরত)
ছোট ছেলে: হাফেজ যায়েদ আবরার (অধ্যায়নরত)

মেয়ের জামাতাগনের নামের তালিকা:
বড় জামাতা: মুফতি আব্দুর রহীম (মুহাদ্দিস: গোয়ালখালী রশিদিয়া মাদরাসা, খুলনা)
মেজো জামাতা: মুফতি আঃ আউয়াল (শিক্ষক: ……………….. খতীব : …………)
সেজো জামাতাঃ মুফতি রায়হান (মুহতামীম: ……   )
৪র্থ জামাতা: মুফতি জাহিদুল ইসলাম (ইমাম ও খতীব…….)
৫ম জামাতা: মুফতি মাহদী হাসান (মুহতামীম: …………..)
৬ষ্ঠ জামাতা: মাওলানা সাদিকুর রহমান সাইম  (মারকাযুদ দাওয়ায় ইফতা বিভাগে অধ্যায়নরত)

ভাই বোন:

 তাঁরা নয় ভাই ও পাঁচ বোন। (এক বোনের ওফাত হয়েছে) আল্লাহর রহমতে বাকীরা সবাই এখনো জীবিত আছেন।

নিম্নে ভাইদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো-
এক:
মাওলানা রূহুল আমীন
তিনি ভাই বোনদের মধ্যে সবার বড়। তিনি হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস পাশ করে প্রথমে মাগুরার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিমুলিয়া মাদরাসায় কয়েক বছর শিক্ষকতা করেন। তখন তিনি বাড়ি থেকে আসা যাওয়া করতেন। তাই সকালে পাশের গ্রাম ঘোড়ানাছ এ মক্তবেও পড়াতেন। তিনার নিকট মক্তবে পড়া ছাত্রদের মধ্যে এলাকার অনেকেই হাফেজ আলেম মুফতী মুহাদ্দিস হয়ে দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন। এরপর তিনি চলে আসেন ঢাকার কামরাঙ্গির চরে, হাফেজ্জী হুজুর (রহ.)-এর মাদারাসায়ে নূরিয়াতে। এখানে তিনি সুনামের সাথে দীর্ঘ ৩২ বছর যাবত শিক্ষকতার কাজে নিয়োজিত আছেন। এ ছাড়াও মাদরাসার উন্নয়নমূলক যাবতীয় কাজের তদারকী তারই উপর ন্যস্ত থাকে।

সাংগঠনিক পদ:  আস- সিদ্দিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা

দুই:
পীরে কামেল মুফতী নূরুল আমীন সাহেব

তিন:
মাওলানা ফজলুল করীম যশোরী
১৯৮৮ সালে লালবাগ মাদরাসা থেকে দাওরায়ে হাদীস কোর্স সমাপ্তকারী। আলহামদুলিল্লাহ বয়স্ক কোরআন শিক্ষার জগতে আবু বকর সিদ্দিক (রহ.) এর পদ্ধতির আলোকে প্রতিষ্ঠিত ও বাংলাদেশ মাদানী তালীমুল কোরআন বোর্ড ও ইসলামিক এডুকেশন রিসার্চ একাডেমীর নামে কার্যক্রম শুরু করার পর সীমিত সময়ের মধ্যে ৭দিনে কোরআন শিক্ষার কোর্সে শরীক হয়ে যারা সহীশুদ্ধ কোরআন শিক্ষার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। শিশু ও প্রথমিক শিক্ষার জগতে আলোড়ণ সৃষ্টিকারী পদ্ধতী আবিষ্কার করে এবং চমৎকার পুস্তক রচনা করে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে।

সাংগঠনিক পদ: আস- সিদ্দিক ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক।

চার:
মুফতী মুমতাজুল করীম
তার শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ:
১. দাওরায়ে হাদীস, দারুল উলূম দেওবন্দ ভারত।
২. ইফতা, দারুল উলূম খুলনা, বাংলাদেশ।
৩. কামিল হাদীস, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।
তিনি বর্তমানে দ্বীনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। যথা-
ক. শাইখুল হাদীস ও প্রতিষ্ঠাতা মুহতামিম খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, খুলনা।
খ. খতীব, শেখপাড়া জামে মসজিদ, খুলনা।
গ. পরিচালক, হজ্জ কাফেলা, খুলনা।
ঘ. প্রধান সহকারী, খানকায়ে ইমদাদিয়া, খুলনা।
আল্লাহ তাআলা তাকে যথেষ্ট মেধা, জ্ঞান-বুদ্ধি ও বিচক্ষণতার অধিকারী বানিয়েছেন। বলা চলে জ্ঞান-বুদ্ধি ও অর্থ সম্পদে তিনি বংশের সকলের  চেয়ে অগ্রগামী।

সাংগঠনিক পদ: আস- সিদ্দিক ফাউন্ডেশনের সভাপতি

পাঁচ:
আহমদ করিম সিদ্দীক সিদ্দীক
শিক্ষাগত যোগ্যতা:
১. হাফিযুল কুরআন
২. দাওরায়ে হাদীস [ফার্স্ট ক্লাশ] (দারুল উলূম, দেওবন্দ, ভারত)
৩. উচ্চতর আরবী সাহিত্য, [ফার্স্ট ক্লাশ] (দারুল উলূম দেওবন্দ ভারত)
৪. কামিল হাদীস [ফার্স্ট ক্লাশ] (মাদরাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ)
শিক্ষকতা: সুদীর্ঘ ২০ বছর যাবৎ বুখারী শরীফ প্রথম খণ্ডের পাঠদানে কর্মরত। [বর্তমানে একাধিক মাদরাসার শাইখুল হাদীস।
স্বরচিত ও অনূদিত গ্রন্থবালী
১. মুকাম্মাল লুগাতুল কুরআন, [স্বরচিত] বিষয়: আরবী-বাংলা কুরআনের অভিধান, খন্ড: ১ ও ২ প্রকাশকাল: ২০১৫ প্রকাশনায়: ইসলামিয়া কুতুবখানা, বাংলাবাজার, ঢাকা
২. তুহফাতুল বারী শরহু সহীহিল বুখারী [স্বরচিত] বিষয়: বুখারী শরীফের ভাষ্যগ্রন্থ, খন্ড: ১-১৮, [প্রতি খন্ডে ৯০০-১০০০ পৃষ্ঠা] প্রকাশকাল: ২০১৪ ইং, প্রকাশনায়: মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ, ১১/১, বাংলাবাজার ঢাকা
৩. ফরহাঙ্গে কাসেমী, [স্বরচিত] বিষয়: উর্দূ-বাংলা অভিধান, প্রকাশকাল: ২০০০, প্রকাশনায়: কাসেমিয়া লাইব্রেরী, বাংলাবাজার, ঢাকা
৪. মুখতাসারুল কুদুরী, [স্বরচিত] বিষয়: ইসলামী ফিকহ ভাষ্যগন্থ, প্রকাশকাল: ২০১৫, প্রকাশনায়: মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ, ১১/১, বাংলাবাজার ঢাকা।
৫. মুখতাসারুল মা‘আনী, [স্বরচিত] বিষয়: অলংকারশাস্ত্র, প্রকাশকাল: ২০১৫, প্রকাশনায়: মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ, ১১/১, বাংলাবাজার ঢাকা
৬. আল কামূসুল ওয়াহিদ, [আরবী থেকে অনুবাদ] বিষয়: আরবী অভিধান, খণ্ড : ১ ও ২, [প্রায় ২০০০ পৃষ্ঠা] পরিচিতি, আরবি অভিধান রচনার ধারবাহিকতার সর্বশেষ উল্লেখযোগ্য সংযোজন হলো দারুল উলূম দেওবন্দ-এর উসতাযুল আদব ওয়াল হাদীস অভিধানবিদ আল্লামা ওয়াহিদুজ্জামান কিরানবী (র.) [১৯৩০-১৯৯৫] রচিতالقاموس الوحيد; এটি معجم بين المعاجم [অনেকগুলি অভিধানের সমন্বিত] জাতীয় একটি অভিধান। এটি এখনও অপ্রকাশিত: তবে প্রকাশের অপেক্ষায় আছে।
৭. নাসরুল বারী, সহীহ বুখারীর ভাষ্যগ্রন্থ [ উর্দু থেকে অনুবাদ] বিষয়: হাদীসের ভাষ্যগ্রন্থ, ১-১০ খন্ড, [প্রতি খন্ড ৮০০-৯০০ পৃষ্ঠা] প্রকাশনার সাল, ২০১৬, প্রকাশনায়: ইসলামিয়া কুতুবখানা, বাংলাবাজার, ঢাকা।
৮. মিসবাহুল্লগাত, [আরবী-বাংলা] বিষয়: আরবী-বাংলা অভিধান, খণ্ড : ১, প্রকাশনার সাল, ২০১০, প্রকাশনায়: ইসলামিয়া কুতুবখানা, বাংলাবাজার, ঢাকা।
৯. আল কামূসুল জাদীদ, [আরবী-বাংলা] বিষয়: আধুনিক আরবী-বাংলা অভিধান, খন্ড: ১, প্রকাশকাল: ২০০৫, প্রকাশনায়: ইসলামিয়া কুতুবখানা, বাংলাবাজার, ঢাকা
১০. আল কামূসুল ইসতিলাহী [আরবী-বাংলা অনুবাদ] বিষয়: ব্যবহারিক আরবী-বাংলা অভিধান,
এছাড়াও অসংখ্যা অনুবাদ ও রচনা রয়েছে যা এই স্বল্প পরিসরে উল্লেখ করা সম্ভব নয়।

সাংগঠনিক পদ: আস- সিদ্দিক ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি।

ছয়:
হাফেজ মোহাম্মদ রিজাউল করিম
সে একজন ভালো হাফেজ। কিতাবখানাতে জলালাইন পর্যন্ত অধ্যায়ন করেছে। নিজ এলাকার মাদরাসা এবং বাবার প্রতিষ্ঠিত ঘোড়ানাছ মসজিদের ইমাম ও খতিব হিসেবে খেদমতে নিয়োজিত আছে। এছাড়া মাগুরা জেলার হাফেজী ও নূরানী মাদরাসাসমূহের তদারকীর জিম্মাদারীসহ ধর্মীয় সকল ইন্তেজামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাগুরা জেলার ওলামায়ে কেরামের সাথে সব কর্মসূচীতেই অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

সাংগঠনিক পদ: আস- সিদ্দিক ফাউন্ডেশনের সহ সভাপতি।

সাত:
হাফেজ ইমাম উদ্দীন
সে সবার চেয়ে ব্যতিক্রম। অনেক বড় বড় মনিষিদের দেখা যায়, প্রয়োজনীয় দ্বীনি এলেম শিখার পর কোন এক ছেলেকে ব্যবসা-বানিজ্য নিয়োজিত করেছেন। সে একজন ভাল হাফেজ হেদায়া পর্যন্ত কিতাব খানায় পড়ে তাবলীগ জামাতে তিন চিল্লা দিয়েছে। দ্বীনি ফিকির এবং দাওয়াতী কর্মকান্ডে তার রয়েছে সক্রিয় ভূমিকা। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী কার কোথায় কি সমস্যা, কে হাসপাতালে ভর্তি আছে, তার দেখাশুনা, সাথে আগত লোকদের থাকা-খাওয়া, ইত্যাদির ব্যবস্থা করা।

সাংগঠনিক পদ: আস- সিদ্দিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।

আট:
মাওলানা মোসলেহ উদ্দীন
সে হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদীসের সনদপ্রাপ্ত। মাশাআল্লাহ সে বহু গুণের অধীকারী। নিঃস্বার্থ খেদমতে খালকের গুণ তার মাঝে রয়েছে।বর্তমানে সে ঢাকায় ব্যাবসায় নিয়োজিত আছে।

সাংগঠনিক পদ: আস- সিদ্দিক ফাউন্ডেশনের কোষাধ্যাক্ষ।

নয়:
হাফেজ মাওলানা মুফতি মিসবাহুদ্দীন
ক. হাফিজুল কুরআন
খ. দাওরাতুল হাদিস: বসুন্ধরা মাদরাসা থেকে দাওরা হাদীসের সনদপ্রাপ্ত।
গ. ইফতা: বড় কাটারা মাদরাসায় ইফতা বিভাগে অধ্যায়ন করেছে। আলহামদুলিল্লাহ!
ঘ. আরবী ভাষা ও সাহিত্যের প্রতি বেশ অনুরাগী।
সে অনেক মেধাবী। বর্তমানে সে জামিয়া আরাবিয়া লিল বানাত সোনারং টংগিবাড়ী মুন্সিগঞ্জ এর সিনিয়র শিক্ষক ও মুহাদ্দিস এবং সহকারী নাজেমে তালীমাত। উক্ত মাদরাসার কমিটির শিক্ষক প্রতিনিধি পদে রয়েছে।
সাংগঠনিক পদ: আস- সিদ্দিক ফাউন্ডেশনের যুগ্ম সাধারাণ সম্পাদক।

ভগ্নিপতিগণ:

এক:
মরহুম মাষ্টার গাউসুর রহমান

দুই:
মরহুম মোঃ রিজাউল কবীর

তিন:
আলহাজ্ব হাফেজ মাওলানা বদরুদ্দীন (শিক্ষক: জামিয়া ইসলামিয়া দড়াটানা যশোর, খতীব: মোল্লাপাড়া গোস্থান জামে মসজিদ, যশোর)

তিন:
আলহাজ্ব মাওলানা আব্দুল আজীজ (রহ.) [যিন হজ্র ব্রত পালনরত অবস্থায় মৃত্যু বরণ করেন এবং তাঁর কবর মক্কার হাজী সাহেবগণের কবরস্থানে]

আসাতিযাগণ:

স্বদেশে: মুফতি আব্দুল্লাহ মাগুরার হুজুর দা. বা, মুফতি আলী আকর রহ., মাওলানা রজব আলী রহ., মাওলানা আবুল হাসান রহ., মুফতি ফয়জুল্লাহ রহ, মুফতি আহমাদুল হক রহ. মাওলানা শাহ আহমাদ শফী দা. বা. প্রমুখ যুগশ্রেষ্ঠ বুজুর্গ আলেমগণ।

দেওবন্দে: কারী তৈয়্যব রহ. মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহী রহ. মাওলানা ফখরুল হাসান রহ., মাওলানা নাসির আহমাদ খাঁন রহ. মাওলানা আনযার শাহ কাশ্মীরী রহ. মাওলানা ওয়াহিদুযযামান কিরানভী রহ. মুফতি সাঈদ আহমাদ পালনপূরী রাহিমাহুমুল্লাহ।

তিনি যার খলীফা:

তিনি আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মাদ আখতার (রহ.) ও হযরত মাওলানা শাহ মাহমুদুল হাসান দা. বা. এর খলীফা।

শাইখের সহচর্য:

১৯৮২-৮৩ সালে বাইআত হওয়ার পর থেকে করাচী হযরত রহ. বাংলাদেশে আসলেই তিনি সার্বক্ষণিক তার শাইখের সোহবতে থাকতেন। এছাড়া চারবার করাচীর খানকায় সফর করেছেন। এর মঝে ১৯৯৭ ও ২০০২ করাচীর খানকায় চিল্লা দিয়েছেন। অন্য দুইবার ২০/২২ দিন খানকায় থেকে নিজ শাইখের সোহবতে ধন্য হয়েছেন।

খেলাফত লাভ:

নব্বইয়ের দশকেই যশোর ঝিকরগাছা বাকুড়া মাদরাসায় বসেই করাচী হযরত রহ. তাঁকে খেলাফত প্রদান করেন।পরবর্তীতে যাত্রাবাড়ীর হযরতও তাঁকে খেলাফত প্রদান করেন।

শাগরেদ:

তিনি যাদেরকে বাইয়াত ও ইসলাহের অনুমতি দিয়েছেন (খেলাফত দিয়েছেন) তাদের সংখ্যা শাতাধিক হবে। যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আপন আপন যায়গায় ইসলাহে উম্মতের কাজ আঞ্জাম দিচ্ছেন।

বংশে উলামায়ে কেরাম:

তাঁর ভাই বোন এবং সন্তান সন্ততি সহ পরিবারের সদস্যদের সংখ্যা ২৩৮ জন। যাদের মধ্যে হাফেজ ৬৭ জন এবং মাওলানা ৬৫ জন ও মুফতি ২৬ জন। এদের মাঝে অনেকে অধ্যায়ন রত তথা আলেম হওয়ার পথে।

খানকাহ ও ঠিকানা:

খানকাহ ইমদাদিয়া আশরাফিয়া, গুলশানে শাইখ হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ আখতার সাহেব দা. বা. রহ. ফাতেমাবাগ, জিরো পয়েন্ট, খুলনা।

ওয়েব সাইট:

ওয়েব সাইট: www.nurbd.net
ফেসবুক পেজ: https://facebook.com/khanqahimdadiakhulna

দ্বীনি প্রগ্রাম:

প্রতি আরবী মাসের ২য় শুক্রবার মাসিক ইজতেমা। প্রতি বৃহঃবার বাদ আসর ইসলাহী মজলিস ও শবগুজারী। প্রতি শুক্রবার বাদ ফজর মজলিসে দাওয়াতুল হক এর সাপ্তাহিক মজলিস। এছাড়া প্রতিদিনই দেশব্যাপী বিভিন্ন মসজিদ, মাদরাসা ও খানকায় হযরতের প্র্রগ্রাম চলমান।

পারিবারিক সংগঠন:

আস-সিদ্দীক ফাউন্ডেশন
শাহজিরকান্দি, মুসাপুর বাজার, মাগুরা।
মোবাইল : 01712-544865, 01712-572359, 01967-119283
ওয়েসবাইট: www.assiddik.com
ইমেইল : info@assiddik.comassiddik.com@gmail.com

সাংগঠিনিক পদ: উপদেষ্টা আস-সিদ্দিক ফাউন্ডেশন

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ থেকে ২০২২/১২/২৬ সোমবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২৬শে ডিসেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম: 


আওয়ামী লীগ জনগণের আস্থা ও শক্তিতে বিশ্বাস করে - বললেন প্রধানমন্ত্রী।


শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যগণ।


চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই দলের নেতৃত্বে রাখা হয়েছে - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


জনগণের জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে বর্তমান সরকার - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ।


বিপুল আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে উদযাপিত হয় খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’- অসাম্প্রদায়িক দেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান রাষ্ট্রপতির।


দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের বাকি আর মাত্র এক দিন - সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে চালু হবে সুবিধাজনক টিকেট ব্যবস্থা।


উত্তর আমেরিকা জুড়ে প্রচন্ড তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ২৪ । 


এবং ঢাকায়, আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে বিকেলে বাংলাদেশ - কিরগিস্তানের মোকাবেলা করবে।

রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২৫ রবিবার

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৫শে ডিসেম্বর ২০২২ খ্রি:।

আজকের শিরোনাম:


* আওয়ামী লীগ জনগণকে সঠিকভাবে পথ দেখালে দেশের উন্নয়ন—অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না — বললেন প্রধানমন্ত্রী।


* শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যগণ। 


* চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই দলের নেতৃত্বে রাখা হয়েছে — বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


* জনগণের জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে বর্তমান সরকার — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর । 


* বিপুল আনন্দ—উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান স¤প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’—— অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি।


* দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের বাকি আর মাত্র দুই দিন — সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে চালু হবে সুবিধাজনক টিকেট ব্যবস্থা। 


* আফগানিস্তানে নারীদের এনজিওতে কাজ করার ওপর তালেবানের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা। 


* এবং ঢাকায় শেষ ক্রিকেট টেস্টে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নিলো ভারত।

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/২৫ রবিবার

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ: ২৫শে ডিসেম্বর ২০২২ খ্রি:।


আজকের শিরোনাম: 


সকল আঘাত ও ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে আওয়ামী লীগ - ২২তম জাতীয় কাউন্সিলে বক্তৃতায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয়।


দশম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত।


বাংলাদেশের উন্নয়ন ও অর্জনে শেখ হাসিনার বিকল্প নেই, আগামী নির্বাচনেও তাকে ক্ষমতায় আনতে হবে - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ - রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। 


বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধনের বাকি আর মাত্র দুই দিন - আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহণে চালু হবে বিআরটিসির শাটল বাস।


দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানী।


এবং মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে গতকালের চার উইকেটে ৪৫ রান নিয়ে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে সফরকারী ভারত।

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...