এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৯ মে, ২০২৪

সকাল ৭ টার  সংবাদ।  তারিখ: ১৯-০৫-২০২৪ খ্রি:।

 সকাল ৭ টার  সংবাদ। 

তারিখ: ১৯-০৫-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:


আজ শুরু হচ্ছে সপ্তাহব্যাপী একাদশ জাতীয় এসএমই মেলা - উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে ৭১ এর পরাজিত শক্তির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি।


সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে, বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে বাংলাদেশ - মন্তব্য আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের।


বাংলাদেশের জনগণের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলে, শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই -  বললেন পররাষ্ট্রমন্ত্রী ।


গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলী হামলায় ৮৩ জন ফিলিস্তিনী নিহত।


আইপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ হায়দ্রাবাদে পাঞ্জাব কিংস – সানরাইজার্স হায়দ্রাবাদের ও গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস – কোলকাতা নাইট রাইডার্সের মোকাবেলা করবে।

কেয়ামতের আলামত,,, ফেইসবুক থেকে নেওয়া

 হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সা. বলেছেন, 'কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইলম ওঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হারজ বৃদ্ধি পাবে। (হারজ অর্থ খুনখারাবী) তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে।' (বুখারি, হাদিস ৯৭৯)

এ ছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ৫৬ আচরণের প্রকাশ ঘটবে। ১. নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। ২. আমানতের খেয়ানত করবে। ৩. সুদের লেনদের করবে। ৪. মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে।

৫. সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে। ৬. উচু উচু ভবন নির্মাণ করবে। ৭. আত্মিয়তার সর্ম্পক ছিন্ন করবে। ৮. ইনসাফ উঠে যাবে। ৯. জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে। ১০. তালাক বেড়ে যাবে। ১১. আকস্মিক মৃত্যু বেড়ে যাবে।

১২. সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে। ১৩. দুর্নীতি পরায়ন মানুষদের সেবক মনে করা হবে। ১৪. অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে। ১৫. লোকেরা সন্তান নেয়া বন্ধ করে দিবে।

১৬. নীচ লোকেরা সম্পদশালী হবে। ১৭. ভদ্রলোকেরা নিষ্পষিত, লাঞ্চিত হবে। ১৮. আমানতের খেয়ানত হবে। ১৯. শাসক শ্রেণির লোকেরা অহরহমিথ্যা কথা বলবে। ২০. নেতৃবর্গ জালেম হবে।

২১. আলেম ও কারিগণ বদকার হবে। ২২. স্বর্ণের দামকমে যাবে এবং রুপার দাম বেড়ে যাবে। ২৩. গুনাহের পরিমাণ বেড়ে যাবে। ২৪. জান মালের নিরাপত্তা কমে যাবে। ২৫. শরিয়তের দন্ড বিধি অকার্যকর হবে। ২৬. ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে। ২৭. কোরআন শরিফ সঞ্জিত করা হবে।

২৮. দাসি স্বীয় মুনিবকে ভর্ৎসনা দিবে। ২৯. নিচু শ্রেণির লোকেরা দেশের শাসক বনে যাবে। ৩০. নারী-পুরুষ কাধে কাধ মিলিয়ে কাজ করবে। ৩১. পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে। ৩২. গাইরুল্লাহর নামে শপথ করা হবে। ৩৩. মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে। ৩৪. সম্মানের রেওয়াজ উঠে যাবে।

৩৫. দুনিয়া লাভের আশায় দ্বীন ইলম শিক্ষা করা হবে।৩৬. আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে।৩৭. জাতীয় ও রাষ্ট্রিয় সম্পদকে নিজের মনে করা হবে।৩৮. আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। ৩৯.সমাজের নিচ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে। ৪০.সন্তান পিতা-মাতার অবাধ্য হবে। ৪১. বন্ধু বন্ধুর ক্ষতি করবে।

৪২. লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। ৪৩. বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে। ৪৪.গায়িকা মহিলাদের শাসন করা হবে। ৪৫. বাদ্য যন্ত্র ও এর উপকরণের যত্ন নেয়া হবে। ৪৬. মদের দোকান বেড়ে যাবে।

৪৭. জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে। ৪৮.আদালতে ন্যায় বিচার বিক্রি হবে। ৪৯. পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। ৫০. কোরআনকে গানের সুরে তিলাওয়াত করা হবে। ৫১. হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। ৫২. উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে। ৫৩. আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। ৫৪. ভূমিকম্প আসবে। ৫৫. অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে। ৫৬. জাকাতকে জরিমানা মনে করা হবে। (সুরা: ইসরা ৫৯, বুখারি, হাদিস ৯৭৯, তিরমিজি, হাদিস ২২১২, সুরা: হজ, আয়াত ১-২, তিরমিজি, হাদিস

১৪৪৭)


অবহেলা,,,,,,, মুর্খ ফেইসবুক থেকে নেওয়া

 রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়লো তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম


--" সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না।


--" তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না। 


--" এমন নেকামো না করলেও তো পারো! তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার। 


--" ভালো তবুও আমি তোমার বুকেই ঘুমাবো৷ 


--" তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো? রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না৷ এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমাতে পারে?


--" আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমাই আর তো কখনো জ্বালাতন করি না। 


--" তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। 


--" আমার মাথা ব্যাথা করছে একটু হাত বুলিয়ে দেও। 


কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো। হাজারবার বলার পরও এমনকি গায়ে হাত তুলেও ওর এই স্বভাব পরিবর্তন করতে পারিনি৷ আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রী বুকের উপর ঘুমালে আমি এতো বিরক্ত কেন হই! আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না।  আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে।  কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না। মিতা আমার স্ত্রী এর নাম। এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য রাতে কনিকার সাথে তেমন কথা বলতে পারি না। ঘুমাতে এলেই আমাকে ধরে রাখে। 

গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে মনে হচ্ছে।  মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিক ভাবে গরম হয়তো জ্বর এসেছে। শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে। আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম।  ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয় বরং এতো সময় কম্বলের বাইরে রাখা হাতটা নিমেষেই গরম হবে সেই আশায়। 


সকাল আটটায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের ওপরই ঘুমিয়ে আছে।  গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া দিলো না। ওকে বুকের ওপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম আমায় বেশ শক্ত করেই ধরে আছে৷ তবুও ফ্রেশ হতে চলে গেলাম৷ কিন্তু মিতার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম। 


ডাক্তার বললো ঃ- ওর অবস্থা অনেক বেশি খারাপ এখনই আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এতো টাকা নষ্ট করতে পারবো না তাই সাধারণ মহিলা ওয়াডে ভর্তি করে দিয়ে এলাম৷ 

অফিসে এসে কনিকার সাথে গল্প জুড়ে দিলাম। মেয়েটা আমাকে ছাড়া কিছু বুঝতে চায় না৷ কনিকা আমার অফিসের কলিগ।  ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য।  তাই আমিও ওর কাছে চলে এসেছি। 

সারাদিন বেশ ভালো কেটে গেলো। সন্ধ্যা বেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। না আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই। মিতা রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিতো। তারপর নিজের হাতে খাইয়েও দিতো।  কনিকার সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম তোমার আমাকে খাইয়ে দিতে হবেনা। নাকি বিষ মিশিয়ে এইভাবে খাওয়াতে আসো? তারপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি। রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো। 

 আজ মিতা নেই তাই কেউ কিছু বানিয়ে রাখেনি। খাটে গিয়ে শুয়ে কনিকার সাথে কথা বলতে লাগলাম। কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। সারাদিন মিতার কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা ওর কি জ্ঞান ফিরেছে?  নাকি ও আর নেই। না না আমি এইসব কি ভাবছি। আর ও মরে গেলেই তো আমার আর কনিকার জন্য ভালো হয়। কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছি না। সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই। কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছা করছে না। আনমনে বলে উঠলাম


--" মিতা আজ কি রাতে না খাইয়ে রাখবে নাকি? তুমি আসলেই কোনো কাজের না। দুপুরের টিফিনটাও দেও নি আজ। 


হঠাৎ খেয়াল আসলো মিতা হাসপাতালে ভর্তি। মেয়েটার আর কোনো খোঁজ কেন নিলাম না। সকালে একবার যেতে হবে হাসপাতালে দেখি কেমন আছে! এখন ঘুমিয়ে পড়ি। 

কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না। কিছুতেই ঘুম আসছে না। আজ মিতা নেই বলে কি এমন হচ্ছে।  হয়তো বুকের ওপর কেউ না থাকলে ঘুম আসবে না। অভ্যাসটা খারাপ হয়ে গেছে। রাত যতো বাড়ছে মিতার কথা ততো বেশি মনে পড়ছে সাথে ক্ষুধাটাও বেড়ে চলছে। কিছু সময় এপাশ ওপাশ করলাম কিন্তু ঘুমাতে পারলাম না। উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আছে কিনা দেখতে গেলাম। গিয়ে দেখলাম দুইটা চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখা সাথে ভাতও আছে৷ খাবার গুলো নিয়ে টেবিলে খেতে বসলাম। হঠাৎ  মনে হলো মিতা কাল রাতে খাইনি। আমি ওকে চারটা মাছ রান্না করতে দেখেছিলাম।  ভালোই হয়েছে এখন আমি খেতে পারবো। কিন্তু গলা দিয়ে নামছে না। আগে চিংড়ি মাছ রান্না হলে মিতা আমার পাশে এসে বসে থাকতো আর ম্যাও ম্যাও করে ডাকতো। মানে তাকে খাইয়ে দিতে হবে।  চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার৷ 

খাবারগুলো রেখে ঘরে চলে এলাম৷ হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপর এসে শুয়ে পড়ছে৷ কিন্তু না কেউ নেই। মিতাকে খুব দেখতে ইচ্ছে করছে। ফোনটা বের করলাম কিন্তু এতে মিতার কোনো ছবি নেই। কনিকা সব ডিলেট করে দিয়ে ছিলো। 

কিছু ভালো লাগছে না তার বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম।  ওকে দেখে আসবো বলে৷ কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এতো রাতে মহিলা ওয়াডে কোনো ছেলেকে ঢুকতে দিবে না। কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম। 


--" সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়ে ছিলো তার কি অবস্থা? 


--"ওনার অবস্থা খুব খারাপ। শরীর কোনো রেসপন্স করছে না। স্যালাইনও টানতে পারছে না শরীর।  আইসিইউতে না রাখলে যে কোনো সময়ে খারাপ কিছু হতে পারে। 


--" তাহলে আইসিইউতে রাখার ব্যবস্হা করুন। 


--" সরি স্যার এখন আইসিইউতে কোনো সিট খালি নেই৷ আপনাকে অন্য কোথাও দেখতে হবে৷ একটা সিট খালি ছিলো যা বিকালে বুক হয়ে গেছে।


ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে শহরের আর কোনো ভালো হাসপাতাল নেই৷ বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে। আর অনেক টাকা খরচ হবে। বাড়ি ফিরে চলে এলাম। 

কিন্তু বাড়ি ফিরলে মিতাকে বেশি মনে পড়তে থাকলো। কনিকার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিলো না৷ অনেক চিন্তায় ছিলাম তখন মিতা ওর গলার চেন আর নগদ দশহাজার টাকা দিয়ে বলেছিলো ঃ- আমার কাছে এতো টাকা নেই। তোমার তো বিশ হাজার টাকা লাগবে। এতে হয়তো হয়ে যাবে। তুমি চিন্তা করো না। 


ওর দিকে এক পলক তাকিয়ে ছিলাম। ও মুচকি হেসে বলেছিলো তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক আমার এইগুলো লাগবে না তুমি নিয়ে নেও। চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি।  কনিকাকে দিয়ে দিয়েছিলাম।  চোখের কোণে মনে হলো পানি জমে যাচ্ছে। আজ অনেকদিন পর মিতার সাথে কাটানো সকল মুহুর্ত মনে পড়ছে। আমাদের ভালোবাসার তো কোনো কমতি ছিলো না। তাহলে কেন এতো দূরত্ব তৈরি হলো আমাদের ভিতর? মিতা আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিলো তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম। 

অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরতো।  একদিন ওকে বললাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো কিন্তু আমাকে এতো বিরক্ত করবে না। সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না।  শুধু রাতে আমার বুকে ঘুমানোটাই পরিবর্তন করতে পারিনি কোনো কিছু বলে। ওর নাকি আমার বুকে না ঘুমালে ঘুম আসে না। আমিও ওকে একসময় বলতাম তুমি আমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না। আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যা বলতাম না। রাত তিনটা বেজে গেলো এখনো আমি ঘুমাতে পারিনি। 

সকাল হতেই হাসপাতালে চলে গেলাম। আজ মিতাকে আইসিইউতে রাখবো এখানে না হলেও অন্য কোথাও।  মিতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না। আমার সব করা কাজের জন্য মাফ চাইবো। আর কষ্ট দিবো না ওকে। 

হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে। না এটা মিতা হতে পারে না। মিতা আমাকে কথা দিয়েছিলো আমাকে রেখে যাবে না। আমাকে ছাড়া ও থাকতে পারে না। মিতা নিশ্চয়ই ওর কথা রাখবে। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিলো মিতার প্রাণহীন দেহটা।  

কেমন নিষ্পাপ ভাবে ঘুমিয়ে আছে৷ খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম।  শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম


-- তুমি বলতে না তুমি আমাকে ছাড় থাকতে পারো না তাহলে আজ থেকে কি করে থাকবে?  জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি গায়ের উপর এই বস্তাটা না থাকলে আমার ঘুম আসে না।  কে আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দিবে বলো? কে আমাকে এতোটা আগলে রাখবে? আমি তোমাকে আর কষ্ট দিবো না। এই দেখো তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছে আমি আর কথার খেলাপ করবোনা৷ তুমি জানো কাল রাতে আমি তোনাকে ছাড়া কেমন ছিলাম। ভাতও খেতে পারিনি! তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে না? এইবার আর বলবো না তুমি বিষ মিশিয়ে মেরে ফেলতে চাও। বলো না প্লিজ।  আমার খুব ক্ষধা লেগেছে কাল রাতে খাইনি জানো। তোমার কলিজা না খেয়ে আছে আর তুমি নিশ্চিত ভাবে কি করে ঘুমিয়ে আছো? 

আগে প্রতিরাতে আমার বুক ওর চোখের পানিতে ভিজে যেতো আমি যেমন কিছু বলতাম না। ওর চোখ মুছিয়ে দিতাম না। আজ আমার চোখের পানিতে ওর বুক ভিজে যাচ্ছে কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে। সত্যিই কি আমি ওকে আর ফিরে পাবো না। 

বাস্তব  কাল্পনিক নিয়ে গল্প টা লেখা, দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না, যদি গল্পটা ভালো লাগে পেইজটা ফলো করে রাখুন  


অবহেলা👈

সম্পর্ক,,,,,, গল্পের শেষলাইন ফেইসবুক থেকে নেওয়া

 সম্পর্ক 

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।


সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।


সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।


সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।


সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।


সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।


সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।


সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।


সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।


সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"


সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে  শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।


সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়


সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"


সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে


সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....


Abul Islam Alam গল্পের শেষ লাইন


শনিবার, ১৮ মে, ২০২৪

Live wire যদি নদীতে ছিঁড়ে পড়ে আর  প্রটেকশন সিস্টেম যদি কাজ না করে তাইলে কি ঘট

 যদি 132kV, 230kV, 400kV রিভার ক্রসিং ট্রান্সমিশান লাইনগুলোর Live wire যদি নদীতে ছিঁড়ে পড়ে আর  প্রটেকশন সিস্টেম যদি কাজ না করে তাইলে কি ঘটবে? 


পানি একটি উত্তম পরিবাহী। পানির সাথে বিদ্যুৎ এর সম্পর্ক রোমিও জুলিয়েটের মত। তবে এই আমার এই কথায় একটু খাদ আছে। শুধু পানি হলেই হবেনা সেটা হতে হবে অবিশুদ্ধ পানি। অর্থাৎ যে নদী বা লেকের উপর তার ছিড়ে পড়বে সেই নদী বা লেকের পানির বিশুদ্ধতার উপরেও নির্ভর করছে বিদ্যুৎ পরিবহনের ব্যাপার টি।


আচ্ছা ধরেই নিলাম অবিশুদ্ধ পানির উপরেই Live Line ছিড়ে পড়ল। তাইলে কি হবে?


যদি অবিশুদ্ধ পানির উপরে লাইভ লাইনটি ছিড়ে পড়ে তাইলে ত বিদ্যুৎ আনন্দে আত্নহারা হয়ে যাবে এবং সেই ওয়াটার এর সাথে রিলেশান তৈরি করবে। জলাশয়টি হাইড্রোইলেক্ট্রিক ফিল্ড এ রুপান্তরিত হবে। অবিরাম বিদ্যুৎ পরিবহনের দরুণ তাপ সৃষ্টি হয়ে পানিতে বুদবুদ সৃষ্টি করতে পারে। নদীর কতটুকু এরিয়া বিদ্যুতায়িত হবে নির্ভর করবে ভোল্টেজ লেবেলের উপর। 


এবার একটা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে যে যদি ওই মুহূর্তে যদি কেউ সাঁতার কাটে তাইলে সেই বেচারার কি হাল হবে? 


এখন ওই লোকটি বিদ্যুতায়িত হবে কিনা সেটা নির্ভর করবে নদীর গভীরতার উপর। লোকটি যদি জলাশয়ের তলদেশ স্পর্শ করে থাকে তাইলে একটি পূর্ণ বর্তনী তৈরি হতে পারে। আর তখন ই শক খাবে। সাধারণত নদী, লেকের গভীরতা ১০০-৩০০ ফুট পর্যন্ত হয়ে থাকে। তাই এক্ষেত্রে ঝুকি নেই। কিন্তু ছোট খাট বদ্ধ পুকুর ডোবা হলে ঝুকি থাকবে। 


আর এই অনাকাংখিত ঘটনাটি ঘটবার সম্ভবনা খুব ই কম। কারণ রিভার ক্রসিং ট্রান্সমিশান লাইন গুলোর স্যাগ অনেক বেশি। তাই ছিড়ে পড়ার সম্ভবনা খুব কম।


পাওয়ার সিস্টেম নিয়ে এরকম ভিন্ন রকম তথ্যসমৃদ্ধ মজার আর্টিকেল পেতে আমার লিখা "পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা" ই-বুক টি নিতে পারেন। শুরুটা হোক শুরু থেকে হোক। অনেক সদ্য পাস করা ডিপ্লোমা/বিএসসি নবীন ভাইয়েরা চিন্তিত থাকেন ভাইবা নিয়ে। ব্যাসিক ত ভূলে গেছি! আবার অনেক সিনিয়র ভাই প্রফেশনাল কাজে মনে হয়, "ইশ! যদি আবার থিওরিটা জাবর কাটা যেত?!''


আপনাদের জন্য আমার ৮টি স্পেশাল ই-বুকঃ


ই-বুক ১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ


ই-বুক ২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত


ই-বুক ৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা


ই-বুক ৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা


ই-বুক ৫ঃ চা এর আড্ডায় পি এল সি


ই-বুক ৬ঃ ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি


ই-বুক ৭ঃ ডিসি সার্কিট নিয়ে মজার বই


ই-বুক ৮ঃ Electronics এত মধুর কেন?


সামান্য হাদিয়ার বিনিময়ে ৮টি ইবুক পেতে ইনবক্সে নক দিয়ে ইমেইল আইডি শেয়ার করুন অথবা What's app +8801741994646


শুক্রবার, ১৭ মে, ২০২৪

ভুতের গল্প ফেইসবুক থেকে নেওয়া

 এরা হোমো ফ্লোরেন্সিস,  মানুষের এক অবলুপ্ত প্রজাতি। মাত্র ৬০০০০ বছর আগেও এরা বেচে ছলো ,  ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে। একই সময় পৃথিবীতে বাস করছিলো আরো তিন প্রজাতির মানুষ - হোমো সেপিয়েন্স সেপিয়েন্স ( মানে আমরা বা আমাদের পূর্বপুরুষরা ),  ইয়োরোপে ও পশ্চিম এশিয়াতে হোমো নিয়ান্ডারথালেন্সিস ( বা নিয়ান্ডারথাল মানুষ,  যারা ছিলো প্রায় মানুষ,  প্রায় আমাদেরই মতো কিন্তু আলাদা মুনুষ্য প্রজাতি) ,  আর উত্তর এশিয়ায় সাইবেরিয়ায় হোমো ডেনিসোভানিয়ান্সিস।। 

 তখন তুষার যুগ তার চরম অবস্থায়। সারা উত্তর গোলার্ধ ও বিশ্বের এক বিশাল অঞ্চল পুরু বরফের আচ্ছাদনে ঢাকা।  পাথরের কুড়ুল,  পাথরের ছুরি, বরশা, পাথরের ফলা বসানো তীর দিয়ে এই চার মুনুষ্য প্রজাতি শিকার করছে হাতির চেয়ে বড়ো ম্যামথ, বল্গা হরিন, দানবীয় এল্ক হরিন,  গুহা ভল্লুকদের।।  ইয়োরোপের কঠিন ঠান্ডায় চলছে মানুষের নানা প্রজাতির বাচার লড়াই আর আমাদের পূর্ব পুরুষ হোমো সেপিয়েন্স সেপিয়েন্সদের সাথে নিয়ান্ডারথালদের লড়াই। হোমো ফ্লোরেন্সিসরা ছিলো দূরভাগ্যের শিকার। তূষার যুগের শেষের দিকে তাপমাত্রা ভাড়ার সাথে সাথে সমুদ্রের জলস্তরের উচ্চতা বাড়তে থাকে।  দুনিয়ার নানা স্থানে ছডিয়ে ছিটিয়ে থাকা অজস্র দ্বীপের মতো ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপ বিছিন্ন হয়ে পড়ে মূল স্থলভাগ থেকে।  ছোটো দ্বীপের গন্ডিতে আটকে পড়ে হোমো ফ্লোরেন্সিস মানুষরা।  খাদ্যের ভান্ডার সীমিত। এই ভাবে হাজার হাজার বছর ধরে অল্প খাদ্যের ভরসায় জীবন ধারন করতে করতে  প্রাকৃতিক নির্বাচন এদের বানিয়ে দেয় খরবাকৃতি। এদের গড় উচ্চতা ছিলো সাড়ে তিন ফুট।  এখনো অবধি সবচেয়ে ছোটো মানুষ।  আফ্রিকার পিগমী বা বুশম্যান দের থেকে ছোটো। কিন্তু ছোট্ট হলেও এরা ছিলো নিপুন শিকারী এবং এরা দারুন অস্ত্র বানাতে পারতো।  প্রত্নতাত্ত্বিকরা প্রমান পেয়েছেন হোমো ফ্লোরেন্সসিস মানুষররা ইন্দোনেশিয়ার অধুনা অবলুপ্ত পিগমী হাতি শিকার করতো খাদ্যের জন্য। 

এই সবচেয়ে ছোটো ও বুদ্ধিমান মানুষের প্রজাতি আজ অবলুপ্ত। জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন মাত্র ৪০ হাজার বছর আগে এরা অবলুপ্ত হয়েছে।  কারন অজানা।  প্রাকৃতিক নির্বাচন যাদের বাচিয়ে রেখেছিল, প্রকৃতিই তাদের হনন করেছে।  

এক অদ্ভুত অনুভূতি হয় মানুষের এই আত্মীয়দের কথা ভাবলে।


এই হোমো ফ্লোরেন্সিস দের নিয়ে ই 'গালিভারস ট্রাভেলস'এর কাল্পনিক কাহিনী রচিত হয়েছিল..

সকাল ৭ টার  সংবাদ।  তারিখ: ১৭-০৫-২০২৪ খ্রি:।

 সকাল ৭ টার  সংবাদ। 

তারিখ: ১৭-০৫-২০২৪ খ্রি:।


আজকের শিরোনাম:


নানা কর্মসূচিতে আজ পালিত হচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 

৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস।


আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন - বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর।


প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছেন - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


আসন্ন ঈদ-উল-আযহায় কোরবানির পশুর কোন সংকট হবে না - জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। 


মানামা শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানালো আরব লীগ।


আজ মুম্বাইয়ে আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের দিনের একমাত্র খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে লক্ষ্নৌ সুপার জায়ান্টসের ।

বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

গল্পঃ স্বপ্নের ফেরিওয়ালা  তোমায়_পাওয়া অণুগল্প

 "নিজ রুমে বসে ব্যবসার হিসাব করছিলাম। পাশের রুমে স্ত্রী একটা মেয়ের সাথে কথা বলছেন। 

মেয়েটি আমাদের পাশের ফ্ল্যাটে বেশ কয়েক দিন থাকছেন। তারা নানান বিষয় নিয়ে আলোচনা করছেন। ওনাদের কথাগুলো স্পষ্ট আমার কানে ভেসে আসছে। নিজ কাজের দিকে একটু মনোযোগ দিলাম। কিন্তু কিছুতে’ই হিসেব মেলাতে পারছিনা। সবকিছু রেখে দিয়ে বিছানায় শুয়ে একটি বই পড়বো বলে মত পূষন করলাম। কিন্তু ওনাদের কথা বলার কারণে ঠিক মন দিয়ে বই পড়া হলোনা। তাই ভাবলাম কি নিয়ে কথা বলছেন ওনারা তা শুনি।


পাশের ফ্ল্যাটের মেয়েটি বলছেন, ‘আচ্ছা ভাবি আপনার স্বামী সারা দিন বাইরে থাকেন এবং আপনি ত সারাদিন একা বাসায় থাকেন, এতে আপনার খারাপ লাগে না। আপনি চাইলে ত আমার মত একটা ছোটখাটো জব করার মাধ্যমে সময়টা পার করতে পারেন। আমিও ঠিক আপনার মত সারাদিন বাসায় একা থাকতাম। কখনো টিভি দেখতাম, কখনো গান শুনতাম নয়ত ফেসবুক নিয়ে পড়ে থাকতাম। হঠাৎ করেই একদিন সিদ্ধান্ত নিলাম যে একটা জব করলেই ত সময়টা পার করা যাবে। স্বামীর কাছ থেকে নিজের হাত খরচের জন্য টাকা চাওয়াটা নিজের সম্মানে লাগে। বিয়ের পূর্বে তো একেবারে স্বাধীন ছিলাম। আর বিয়ের পর ঘরকুনো হয়ে গেলাম। তাই এখন আর তেমন একাকীত্বের অনুভব হয়না। মাঝে মধ্যে রাতের খাবার বাইরে খেয়ে নেই। চিন্তারও অবসান হল। আপনি চাইলে আমি যেখানে জব করি, সেখানে জবের ব্যাপারে বসের সাথে কথা বলতে পারি। বেতনের দিক দিয়েও ভাল। মাসিক পঁচিশ হাজারের মতন।’


পাশের ফ্ল্যাটের ভাবির কথা শোনার পর আগ্রহ বেড়ে গেল। দেখি এ ব্যাপারে আমার স্ত্রীর মতামত কি!


আমার স্ত্রীর কথা গভীর মনে শুনে যাচ্ছি। তিনি বললেন, ‘আসলে আমার স্বামী বাসায় থাকা অবস্থায় যেমন আমি একাকীত্বের অনুভব করিনা, ঠিক তেমনি তিনি বাসায় না থাকলেও উনার অবর্তমানে

একাকীত্ব অনুভব করিনা।’


ভাবি অবাক হয়ে প্রশ্ন করলেন, ‘মানে?’ আমার স্ত্রী শান্ত ভাবে বললেন, ‘আপনাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। শুরুতে আমার প্রতিদিনকার রুটিন সম্পর্কে একটু বলি। আমার রুটিন অনুযায়ী রাতের শেষ ভাগে তথা ফজরের ওয়াক্ত শুরুর ঘণ্টা খানেক পূর্বে ঘুম থেকে জেগে ওযু করে স্বামীর ওয়ুর পানি উঠিয়ে রাখি। তারপর স্বামীকে জাগিয়ে দিয়ে প্রথমে তওবা করি পরে তাহাজ্জুদের সালাত আদায় করে অল্প কিছুক্ষণ কয়েকটা সূরা তেলাওয়াত করি। আমার স্বামিও তেলাওয়াত করেন। তারপর ফজরের আযানের পূর্বে’ই আমার স্বামীকে মসজিদে পাঠিয়ে দেই। তার কারণ হল সবার প্রথম আযানের পূর্বে মসজিদে গেলে খুব বেশি সওয়াব মিলে। ফজরের আযান হয়ে গেলে সালাত আদায় করি ও আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি। সালাত আদায় করবার পর যিকির করি। মসজিদ হতে স্বামী বাসায় এসে গভীর মনে আমার কোলে মাথা রেখে কোরান তেলাওয়াত শুনেন। সূর্যোদয়ের বারো মিনিট পর আমরা  একসাথে ইশরাকের সালাত আদায় করি। সালাতের পর তিনি আমার সঙে রান্নার কাজে যথেষ্ট সাহায্য করেন। শুরুতে এক কাপে চা বানিয়ে আমরা দুজন খাই। তারপর এক চুলায় আমি তরকারি ও অন্য চুলায় তিনি ভাত রান্নার পাশাপাশি অনেক গল্প করি। ভাত রান্না শেষ হয়ে গেলে ওনাকে ফ্রেশ হতে পাঠিয়ে দেই। তারপর তিনি ফ্রেশ হয়ে ভেজা চুল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকেন। আমি খুব যত্ন সহকারে মাথা মুছে দিয়ে ফ্রেশ হতে যাই। তিনি সুন্দরভাবে সকল খাবার টেবিলে সাজিয়ে রেখে দিয়ে রুমে চলে আসেন। আমাকে কোলে করে খাবার টেবিলে নিয়ে আসেন। আসলে টেবিল বলতে আমি নিচের দিকটা বুঝিয়েছি। আমরা রাসূলের সুন্নাহ্ অনুযায়ী যতটুকু পারি সেটা মেনে চলতে চেষ্টা করি। তারপর তিনি নিজে আমাকে খাইয়ে দেন ও খাওয়া শেষে তিনি তৈরি হতে রুমে যান। এর ফাঁকে আমি অল্প একটু গুছিয়ে নিয়ে দুপুরের খাবার গরম করে টিফিন নিয়ে নিজ রুমে আসি। তিনি তৈরি হয়ে টিফিন হাতে করে নিয়ে ব্যবসার কাজে চলে যান। তারপর দরজা বন্ধ করে সবকিছু গুছিয়ে নেই। সারে নয়টা বা দশটার দিকে জায়নামায বিছিয়ে চাশতের সালাত আদায় করে গোসল করে নেই। যেই যুহরের আযান হয়ে যায় সঙ্গে সঙ্গে সালাত আদায় করে কোরান পাঠ করি এবং যাওয়ালের সালাত পড়ে নেই। কোরান তেলাওয়াত সমাপ্ত করে স্বামীকে ফোন দিয়ে সালাতের ব্যাপারে কথা বলি। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে নেই। সারে তিনটার দিকে আমার স্বামী ফোন দিয়ে আমাকে জাগিয়ে দেন। নয়ত আমি জেগে যাই। হাত মুখ ধোঁয়ে শ্বাশুরির সাথে ফোনে কথা বলার পর বাবা-মায়ের সাথে কথা বলি, ননদের সাথে ফোনে কথা বলা সমাপ্ত করে একটু বই পড়ি। আসরের সালাত আদায় করার পর কয়েকটা সূরা পাঠ করে বাসার সকল জানালা লাগিয়ে নেই। ঠিক মগরীবের সালাত আদায় করে,অল্প কয়েকটা সূরা তেলাওয়াত করবার মধ্যখানে স্বামী ফোন দিয়ে বলেন আমার কিছু লাগবে কিনা। অবশ্য বাজারের দিকটা আমার স্বামীকে আজ পর্যন্ত বলতে হয়নি। কেননা তিনি নিজ থেকেই যা কিছু লাগবে তা আসার সময় নিয়ে আসবেন। কোরআন তেলাওয়াত সমাপ্ত করে রান্নাঘরে গিয়ে রান্না করি। ঈশার সালাত আদায় করে তওবা করার পর ইস্তেখারা সালাত পড়ি। তারপর দুটি সূরা তেলাওয়াত করি। ঈশার সালাতের পর তিনি খুব ক্লান্ত ভাব নিয়ে আসেন। পূর্বে সালাম দিয়ে মুখের ঘামগুলো খুব যত্নসহকারে মুছে দেই। হাত থেকে ব্যাগটা নেই। এক গ্লাস পানি নিয়ে ওনার দিকে এগিয়ে দেই। আমার স্বামি গ্লাসের অর্ধেক পানি পান করে আমার দিকে বাড়িয়ে দেন। বাকিটুকু আমি পান করি। ওনার দিকে টাওয়ালটা এগিয়ে দেই। তিনি ফ্রেশ হতে গেলে আমি এক কাপ চা তৈরি করে নিয়ে আসি। তারপর চা খেতে খেতে গল্প করি। শেষে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। 


আপনাকে এতোকিছু বললাম এই জন্যই যে, আমি কখনোই নিজেকে একা ভাবিনা। আমার স্বামী বাসার বাইরে থাকলেও ওনার ভালোবাসা আমাকে সবসম’য়ই উৎসাহ দেয়। সেই সাথে আমি ওই সময়টাতে সালাত ও কোরআন তেলাওয়াতকে দিনটার একাকীত্বের সঙ্গী হিসেবে গ্রহন করি। এতে করে পরকালের কিছুটা সঞ্চয় করতে সক্ষম হই ও এমন সুযোগ করে দেবার জন্য আল্লাহর দরবারে স্বামীর কল্যাণ কামনা করি। এরকম একটা ভাল সুযোগ থেকে আমি কখনোই বাদ পড়ে যেতে চাইনি কখনো। আমার হাত খরচের সবকিছু তিনি নিজের হালাল উপার্জন থেকে দেন। বিয়ের দিন তিনি আমাকে একটা বাক্সের মতন জিনিস দিয়েছিলেন। রাতের বেলা তিনি বাসায় এসে সেই বাক্সে দশ টাকা পাঁচ টাকা করে দেন। এতে করে অল্প অল্প করে অনেকটা টাকা জমা হয়ে যায়। কি প্রয়োজন বাইরে বের হয়ে পরপরুষের ওই চোখের খোরাক মেটানো। আমার কাছে স্বামী এবং ইবাদাত’ই পরম বন্ধু। আলহামদুলিল্লাহ এই বন্ধুদের নিয়েই বেশ আড্ডা দেই প্রতিদিন। আল্লাহর রহমতে বেশ ভাল আছি।’


গল্পঃ স্বপ্নের ফেরিওয়ালা 

তোমায়_পাওয়া


অণুগল্প

চাঁদে রোবট ট্রেন তৈরি করতে চায় নাসা"

 "চাঁদে রোবট ট্রেন তৈরি করতে চায় নাসা"


চাঁদে একটি রোবট ট্রেন নির্মাণ! শুনে মনে হবে সাই-ফাই উপন্যাসের পাতা থেকে ছেঁড়া কোন গল্প! তবে এটি এখন আর গল্প নয়। চাঁদের চারপাশে নির্ভরযোগ্য পরিবহনের জন্য প্রথম সম্পূর্ণরূপে কার্যকরী রেলওয়ে স্টেশন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসা। শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে যুক্তরাজ্যর সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, এই ট্রেনটি পৃথিবীর তুলনায় কিছুটা আলাদা হবে। রেলওয়ে স্টেশনে, ফ্লেক্সিবল লেভিটেশন অন এ ট্র্যাক, যা মূলত চাঁদের পৃষ্ঠে ভাসমান অবস্থায় প্রতিদিন ১শ’ টন পর্যন্ত পদার্থ পরিবহনের জন্য লেভিটেটিং ম্যাগনেটিক রোবট ব্যবহার করার পরিকল্পনা করছে মহাকাশ গবেষণা সংস্থাটি।


নাসা-র জেট প্রপালশন ল্যাবরেটরির একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার প্রজেক্ট লিডার ড. ইথান শ্যালার বলেছেন, ২০৩০ সালের দিকে শোব ধরনের চন্দ্র অভিযানের ক্ষেত্রে এই রোবোটিক পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গাছেরাও কথা বলে! (পর্ব ১)

 গাছেরাও কথা বলে! (পর্ব ১)

******************************************

নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ও সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ বলেছিলেন, ‘গাছেরা কথা বলে ফিস ফিস করে। সে কথা শুনতে হলে যেতে হবে তাদের কাছে।’ অর্থাৎ গাছেরাও কথা বলে! গাছ কি আসলেই কথা বলে? ওদের ঠোঁট-মুখ-দাঁত নেই যে ওরা কথা বলবে। মানুষের এগুলো আছে বলেই সে অন্যের সঙ্গে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারে। বিভিন্ন প্রাণী প্রজাপতি, পাখি, ঝিঁঝিঁ পোকা—এদেরও নিজস্ব ভাষা আছে। ফুলের কি সেরকম কোনো ভাষা আছে, যা দিয়ে তারা নিজেদের মধ্যে বা অন্য কারো সঙ্গে কথা বলতে পারে? অনেক উদ্ভিদ বিজ্ঞানীই এসব নিয়ে অনেক গবেষণা করেছেন, জানতে চেয়েছেন আসলে উদ্ভিদের ভাষা কী? কীভাবে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে?


ফুলে ফুলে মৌমাছি ঘোরে কেন? পাতায় কেন শুঁয়াপোকার মা এসে বসল, ডিম পাড়ল, আর সেসব ডিম ফুটে সেখানে বাচ্চা বেরিয়ে পাতাটাকে খাওয়া শুরু করল? কেন এসব ঘটছে? লক্ষ্যণীয় বিষয়, কিছু পোকা নির্দিষ্ট গাছ ছাড়া অন্য গাছে বসতেই চায় না। কিছু প্রজাপতি নির্দিষ্ট কিছু গাছের ফুলেই ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরাও তা দেখেছেন। তাঁরা বলছেন, প্রতিটি উদ্ভিদের বিশেষ একধরনের গন্ধ আছে। বলা যায় সিগন্যাল দেওয়ার পদ্ধতি। উদ্ভিদের বিভিন্ন অংশের গন্ধ বিভিন্ন রকম। তাই সেসব গন্ধ শুঁকে গাছের সে অংশ খুঁজে পেতে পোকাদের কোনো অসুবিধা হয় না। এই গন্ধ তৈরি করে উদ্ভিদের কিছু উদ্বায়ী জৈব যৌগ, যাকে ইংরেজিতে বলে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড (VOCs)।


উদ্ভিদ এসব জৈব রাসায়নিক বাতাসে ছড়িয়ে দিলে, সে গন্ধ পেয়ে ছুটে আসে পতঙ্গরা। এমনকি ছাগলও হয়তো তা বোঝে। এ কারণে ছাগলের প্রথম পছন্দ কাঁঠাল পাতা। আর একেবারে অপছন্দ অড়হর গাছের পাতা। কাঁঠাল পাতা ছাগলের দেহে প্রোটিন তৈরিতে দারুণ ভূমিকা রাখে। তাই ছাগল এটা বেশি পছন্দ করে। কিন্তু ছাগল এটা বুঝল কী করে? গাছ এই উদ্বায়ী জৈব যৌগ দিয়ে শুধু যে বিভিন্ন প্রাণীকে তার কাছে টেনে আনে, ব্যাপারটা শুধু তা নয়। কোনো গাছ যখন বিপদে পড়ে, তখন তার কথা সে পাশের গাছকে জানিয়ে দেয় বিশেষ একরকম উদ্বায়ী যৌগ নিঃসরণ করে। আবার অনেক সময় গাছ তার দেহ থেকে এমন কিছু উদ্বায়ী জৈব যৌগ বা জৈব রাসায়নিক দ্রব্য ছাড়ে, যার কারণে আগত প্রাণীরা বিভ্রান্ত ও বিতাড়িত হয়। গাঁদা ফুলগাছের শিকড় এমন একধরনের জৈব রাসায়নিক যৌগ মাটিতে নিঃসরণ করে, যার কারণে গাঁদা ফুলগাছের আশপাশে থাকা গাছেদের শিকড়ের কাছে শিকড়ে গিঁট সৃষ্টিকারী কৃমিরা ঘেঁষতে পারে না। কৃমিদের জন্য গাঁদা ফুলগাছ বিতাড়ক বা বিকর্ষক হিসেবে কাজ করে। ফলে সেসব গাছে আর কৃমির সংক্রমণ হয় না। কৃমি রোগও সৃষ্টি হতে পারে না।


প্রতিটি গাছই প্রকৃতিতে অনেক রকম ধকল ও ঝুঁকির মধ্যে বেঁচে থাকে। গাছকে সইতে হয় রোগের যন্ত্রণা, পোকার কামড়, মানুষের কুঠারের আঘাত ও কাঁচির খোঁচা, আবহাওয়ার চরম তাপদাহ, শৈত্যপ্রবাহ, জলাবদ্ধতা, লবণাক্ততা ইত্যাদি। এজন্য গাছকে এসব ধকল সহ্য করে টিকে থাকতে হলে খাপ খাওয়ানোর কিছু কৌশল রপ্ত করতে হয়। ঘটাতে হয় কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন। কী করতে হবে, তা বুঝতে হলে গাছকে নিজের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য উদ্বায়ী জৈব যৌগভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হয়।


গাছ যখন কোনো বিপদে পড়ে, তখনই তারা এই উদ্বায়ী জৈব যৌগ নিঃসরণ করে বলে জানা গেছে। শুধু বিপদে নয়, গাছের নিজেদের কিছু বিশেষ প্রয়োজনেও সে এটা নিঃসরণ করে। যেমন, একটি উভলিঙ্গ ফুলের ভেতরে থাকে পুরুষ ও স্ত্রী জননাঙ্গ। পুরুষ জননাঙ্গের পরাগধানীতে থাকে পরাগরেণু আর স্ত্রী জননাঙ্গের গর্ভদণ্ডের মাথায় থাকে গর্ভমুণ্ড। যখন ফুল ফোটে তখন গর্ভমুণ্ড একধরনের আঠালো পদার্থ নিয়ে পরাগরেণু গ্রহণের জন্য অধীর হয়ে অপেক্ষা করে। গর্ভমুণ্ডের মাথায় সেই পরাগরেণু পড়লে হয় পরাগায়ন। পরাগায়নের পর হয় গর্ভাধান ও নিষিক্তকরণ। তারপর জন্ম নেয় ফল ও বীজ। প্রাকৃতিকভাবে বাতাস বা অন্যভাবে কিছুর মাধ্যমে ফুলের পরাগায়ন ঘটে। তবে ফুলের পরাগায়ন বেশি ঘটায় পতঙ্গরা। তাই ফুলের এই কাজটি করার জন্য ফুল আমন্ত্রণ জানায় পতঙ্গদের। ফুল তার পাঁপড়ি থেকে বাতাসে এমন একধরনের উদ্বায়ী জৈব রাসায়নিক যৌগ বাতাসে ছেড়ে দেয়, পাঁপড়িতে বিভিন্ন রঞ্জকের সমন্বয়ে এমন রং সৃষ্টি করে, যাতে পতঙ্গকুল সেসব ফুলের দিকে আকৃষ্ট হয়। আবার আমন্ত্রণ দিয়ে ফুল অতিথির কাছ থেকে উপকৃত হলে সেও অতিথিকে আপ্যায়ন করে তার মধু খাইয়ে। পরস্পরের মধ্যে এই যোগাযোগকে প্রকৃতির অমোঘ নিয়ম বললেও আসলে এর পেছনে রয়েছে এক রহস্যময় বৈজ্ঞানিক ঘটনা।


একটা গাছ যখন বিপদে পড়ে বা আক্রান্ত হয়, তখন তার প্রতিক্রিয়া গাছের মধ্যে দেখা যায়। গাছ তখন পাশের গাছকে সে কথা জানিয়ে দেয় একধরনের জৈব যৌগ উত্পাদন ও নিঃসরণের মাধ্যমে। বাতাসে সেই উদ্বায়ী পদার্থ ভেসে ভেসে চলে যায় পাশের গাছগুলোর কাছে। আক্রান্ত গাছটি ওসব গাছকে তখন সেই যৌগের মাধ্যমে বিপদ সংকেত পাঠায়। বলে—ভাই আমি বিপদে পড়েছি, তুমি শিগগিরই তোমার মধ্যে এই বিপদ থেকে বাঁচার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোল। নিজেদের আরও শক্তিশালী করো। ভারী অদ্ভুত বায়ুবাহিত সেসব ভাষা! গ্রহীতা গাছই যে কেবল সে ভাষা বা সংকেত বুঝতে পারে, শুধু তাই না; সেসব গাছের রক্ষাকারীরাও সে ভাষা কিছুটা বুঝতে পারে। তাই তারাও তখন সে গাছকে রক্ষার জন্য এগিয়ে আসে। 


একটা উদাহরণ দেওয়া যাক। জাব পোকা নামে একধরনের ক্ষতিকর পোকা আছে। শিমগাছে এদের প্রচুর দেখা যায়। এরা সেসব গাছ থেকে রস চুষে খেয়ে গাছের সর্বনাশ করে। গাছের মধ্যে ভাইরাস জীবাণু ঢুকিয়ে দেয় সেসব বাহক পোকারা। কিন্তু পোকাদের কাছে এই ভাইরাস আসে কোথা থেকে। জাব পোকা যখন কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত গাছের রস চুষে খায়, তখন সে রসের সঙ্গে গাছের ভাইরাস ওদের মুখের মধ্যে চলে আসে। মুখের মধ্যে তিন ঘণ্টার বেশি সময় সেসব ভাইরাস জীবাণুরা সক্রিয় থাকে। যখন জাব পোকারা অন্য কোনো সুস্থ শিমগাছে বসে ও সেখান থেকে রস চুষে খাওয়া শুরু করে, তখন সেসব ভাইরাস সেই সুস্থ গাছের কোষে ঢুকে পড়ে ও মোজাইক ভাইরাস রোগ রোগ সৃষ্টি করে। এই রোগের কারণে শিমের পাতায় হলদে-সবুজ নকশাতে মোজাইকের মতো দাগ তৈরি হয়। পাতা কুঁকড়ে যায়, ফুল শুকিয়ে যায়, বিকৃত হয় শিম। এটি কোনো গাছে ঘটলে সেসব গাছ অন্য গাছদের খবর পৌঁছে দেয়। অন্য গাছেরা সে খবর জানতে পারে আক্রান্ত গাছ থেকে একধরনের জৈব রাসায়নিক পদার্থের গন্ধ থেকে। তখন গাছেরা সেই শত্রুর বিরুদ্ধে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হয়। দেখা গেছে, লেডি বার্ড বিটল নামে একধরনের পরভোজী পোকা জাব পোকাদের শিকার করে খায়। তখন গাছ এমন একধরনের উদ্বায়ী রাসায়নিক যৌগ নিঃসরণ করে, যার গন্ধে লেডি বার্ড বিটলরা আকৃষ্ট হয় ও সেই গাছে এসে বসে। জাব পোকারা পাশের গাছ থেকে এসে সেই গাছে বসলে তখন লেডি বার্ড বিটল তাদের ধরে শিকার করে। ফলে গাছ জাব পোকার আক্রমণ থেকে রক্ষা পায়। 


গবেষকরা দেখেছেন, প্রতিটি গাছের প্রজাতি ও ঘটনা বা পরিস্থিতির সঙ্গে এসব উদ্বায়ী জৈব রাসাযনিক যৌগের উপাদানও বদলে যায়। কখনো তা এককভাবে, আবার কখনো কয়েকটি যৌগের সংমিশ্রণে হয়। ভারী অদ্ভুত আর নাটকীয় এসব বিষয়! গবেষকরা একই গাছের মধ্যে সংকেত পাঠানো ও একটি গাছ থেকে অন্য গাছে সংকেত আদান প্রদানের এসব ভাষার রহস্য বুঝতে অনেক গবেষণা করেছেন। কিন্তু প্রশ্ন হল, গাছেরা যোগাযোগের জন্য একটি যৌগ ব্যবহার করে, নাকি কয়েকটি জৈব রাসায়নিক যৌগের মিশ্রণ ব্যবহার করে? গবেষকরা আবিষ্কার করেছেন, যখন অক্ষত পপলার ও সুগার ম্যাপল গাছ কোনো ক্ষতিগ্রস্ত গাছের কাছে অবস্থান করে, তখন দেহের মধ্যে কিছু ফেনলিক যৌগ ও ট্যানিন জমা করে। সেজব্রাশ (বৈজ্ঞানিক নাম: Artemisia tridentata) নামে এক প্রজাতির উদ্ভিদ মিথাইল জেসমোনেট (MeJA) নামে এক প্রকার রাসায়নিক যৌগ নিঃসরণ করে, যা পত্রভূক জীবের বিরুদ্ধে উদ্ভিদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। আর ক্ষতিগ্রস্ত গাছ এটা করতে অক্ষত গাছকে উদ্দীপ্ত করে সংকেত পাঠায়। যদিও গবেষকরা আসলে এই ধরনের যোগাযোগের বিষয়ে এখনও খুব স্পষ্ট ধারণা পাননি। তবে এটা যে ঘটছে, তা তাঁরা নিশ্চিত। 

তথ্যসূত্রঃ- প্রথম আলো 

ভূগোলিকা_Bhugolika

ছোটবেলা থেকেই রেডিও শুনতে ভালোবাসতাম। টেপ রেকর্ডারে রেডিও শুনেই বড় হয়েছি। 

 ছোটবেলা থেকেই রেডিও শুনতে ভালোবাসতাম। টেপ রেকর্ডারে রেডিও শুনেই বড় হয়েছি। কিন্তু সেই টেপ রেকর্ডারটি নষ্ট হয়ে যাওয়ার পর আবার একটি ভালো মানের...