এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
বিয়ের আগে বোনদের মানসিক প্রস্তুতি:,,,,,
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সকাল ৭টার সংবাদ তারিখ: ১৯-০৯-২০২৪
সকাল ৭টার সংবাদ
তারিখ: ১৯-০৯-২০২৪
আজকের সংবাদ শিরোনাম:
এক হাজার দুশো কোটি টাকারও বেশি ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্প একনেক সভায় অনুমোদিত।
অন্তবর্তী সরকারের সংস্কার উদ্যোগে সমর্থন দেবে জার্মানি - বাংলাদেশের নবায়ণযোগ্য জ্বালানির জন্য ৬০ কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি।
যেসব পুলিশ কর্মকর্তা এখনো চাকরিতে যোগ দেননি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না - নেওয়া হবে শৃংখলামূলক ও আইনগত ব্যবস্থা।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় উস্কানীদাতাদের আইনের আওতায় আনা হবে -বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য "অন অ্যারাইভাল ভিসা" পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছে ঢাকা।
লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণে ২০ জনের প্রাণহানি।
চেন্নাইয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট শুরু হচ্ছে আজ।
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
সকাল ৭টার সংবাদ তারিখ- ১৮-০৯-২০২৪
সকাল ৭টার সংবাদ
তারিখ- ১৮-০৯-২০২৪
আজকের সংবাদ শিরোনাম:
আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য দেশব্যাপী বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার।
একশো কোটি টাকা সরকারি অনুদান নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাত্রা শুরু।
অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তায় বিশ্বব্যাংকের দু’শো কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি।
বিশ্বব্যাংকের বাজেট সহায়তা আশা করছে সরকার - জানালেন অর্থ উপদেষ্টা।
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে একশো কোটি ইউরো দিচ্ছে জার্মানি।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ২৪ বিলিয়ন মার্কিন ডলার।
লেবাননজুড়ে একযোগে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত ও দুই হাজার সাতশো জনের বেশি আহত।
গলে স্বাগতিক শ্রীলংকা ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে আজ।
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
সকাল ৭টার সংবাদ তারিখ- ১৭-০৯-২০২৪
সকাল ৭টার সংবাদ
তারিখ- ১৭-০৯-২০২৪
আজকের সংবাদ শিরোনাম:
রাজধানীর যানজট নিরসনে দ্রুত ও কার্যকর উপায় বের করতে পুলিশ এবং বুয়েটের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।
নৌ পথে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার।
বিগত সরকারের আমলে পদোন্নতি-বঞ্চিত সরকারি কর্মকর্তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন।
পহেলা জুলাই থেকে ১৫ই আগষ্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ফ্যাক্ট-ফাইন্ডিং দল।
মধ্য ইউরোপের বন্যা পরিস্থিতির অবনতি - মৃতের সংখ্যা বেড়ে ১৬।
আজ কলম্বোয় চতুর্থ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে শ্রীলংকা নারী “এ” দলের মোকাবেলা করবে বাংলাদেশ নারী “এ” দল।
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
সকাল ৭টার সংবাদ তারিখ- ১৫-০৯-২০২৪
সকাল ৭টার সংবাদ
তারিখ- ১৫-০৯-২০২৪
আজকের সংবাদ শিরোনাম:
দরগাহ ও মাজারে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা - জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ।
চাপ সৃষ্টি না করে স্বেচ্ছায় কর দিতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অর্থ উপদেষ্টার আহ্বান।
দেশে সারের কোনো সংকট নেই - মজুতদারদের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর নির্দেশ কৃষি উপদেষ্টার।
চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০৪ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মার্কিন প্রতিনিধিদল এখন ঢাকায়।
আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম।
স্থলহামলার আশঙ্কায় গাজার উত্তরাঞ্চল থেকে হাজারো ফিলিস্তিনিকে সরে যাবার আদেশ ইসরাইলী সেনাবাহিনীর।
আজ কলম্বোয় তৃতীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে শ্রীলংকা ‘এ’ দলের মোকাবেলা করবে বাংলাদেশ।
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
সকাল ৭টার সংবাদ তারিখ- ১৪-০৯-২০২৪
সকাল ৭টার সংবাদ
তারিখ- ১৪-০৯-২০২৪
আজকের সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ভারী বর্ষণে জলাবদ্ধতা, পাহাড়ধস - আটকা পড়েছেন সহস্রাধিক পর্যটক।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দিনের সফরে আজ ঢাকায় আসছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মার্কিন প্রতিনিধিদল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫, আহত তিন সহস্রাধিক - জানালো মানবাধিকার সংগঠন এইচ আর এস এস।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটে আবার উৎপাদন শুরু।
বিএসএফের সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানালো বিজিবি।
টাইফুন ইয়াগির ফলে সৃষ্ট বন্যার কারণে মিয়ানমারে ১৯ জনের প্রাণহানি।
কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারালো স্বাগতিক ইংল্যান্ড।
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
সকাল ৭টার সংবাদ তারিখ- ১২-০৯-২০২৪
সকাল ৭টার সংবাদ
তারিখ- ১২-০৯-২০২৪
আজকের সংবাদ শিরোনাম:
একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ - জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা।
দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সংশ্লিষ্টদের প্রতি শিল্প-কারখানা চালু রাখার আহ্বান ডক্টর মুহাম্মদ ইউনূসের।
শ্রম পরিস্থিতি উন্নয়নে ‘শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি’ গঠন।
বৈষম্যহীন ও গতিশীল অর্থনীতির জন্য ১২ সদস্যের টাস্কফোর্স গঠন - ব্যাংকিং খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংকের ছয় সদস্যের টাস্কফোর্স গঠন।
বাংলাদেশে পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণে সহায়তা বাড়াবে চীন - জানালেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা।
গাজায় নুসেইরাত শিবিরে সর্বশেষ ইসরাইলি হামলায় ছয় জাতিসংঘ কর্মীসহ ১৮ জন ফিলিস্তিনি নিহত।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক ইংল্যান্ডকে ২৮ রানে হারালো অস্ট্রেলিয়া।
সকাল ৭টার সংবাদ তারিখ- ১৩-০৯-২০২৪
সকাল ৭টার সংবাদ
তারিখ- ১৩-০৯-২০২৪
আজকের সংবাদ শিরোনাম:
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে সরকারের সাথে একত্রে কাজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।
উপদেষ্টা পরিষদের সভায় ডক্টর মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠন।
বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফেরত আনতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে একশো দিনের কর্মপরিকল্পনা ঘোষণা।
জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে সরকার - মন্তব্য অ্যাটর্নি জেনারেলের।
নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আরেকটি বিতর্ক অনুষ্ঠান নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশের বিয়েবাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই:-
বাংলাদেশের বিয়েবাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই:-
১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ অনুপস্তিত। খুঁজতে গেলে পাওয়া যাবে শেভ করতে সেলুনে নয়তো জুতা পলিশ করতে গেছে।
২. যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগে দু'একজন আত্মীয় অনুষ্ঠান বর্জন করবে।
৩. বর/কনের চাচা ও মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে সেটা নিয়ে অঘোষিত প্রতিযোগীতাও চলবে।
৪.গুরুত্বপূর্ণ সময়ে বর/কনের দুলাভাই কিংবা মামা টাইপের কেউ অভিমান করবে। তার মান ভাঙাতে অন্য মুরুব্বিরা অক্লান্ত পরিশ্রম করে যাবে।
৫. কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা দেয়া নিয়ে ব্যাপক দেনদরবার হবেই। কখনও কখনও এটা মারামারির পর্যায়ে চলে যায়।
৬. বরযাত্রীরা কখনই যথা সময়ে কনের বাড়ি পৌছতে পারবে না। এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রী বেশি হবেই। এটা নিয়ে কনে পক্ষের খোটাও শুনতে হবে।
৭. পাত্র পক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হবে। এক্ষেত্রে সাধারণত কনের খালা/ফুফুরা বেশি ভুমিকা পালন করে।
৮. মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ি 'খুশি করে দেয়া'(যৌতুক নয় কিন্তু) নিয়েও বাদানুবাদ হবে।
৯.খাবার নিয়ে একটা ঝামেলা হবে, অনেক সময় অতিরিক্ত মেহমানের কারণে কোন একটা নির্দিষ্ট আইটেমের শর্ট পড়বে, আর তাতেই শোরগোল ও হুলস্তূল পড়ে যাবে। অনেকেই গরুর মাংস খায়না অজুহাত দেখিয়ে মুরগির রোস্ট ডাবল নেওয়ার চেষ্টা করবে । পরে আবার গরুর মাংসের ঐ আইটেমটাও নেবে।
১০.কোন তরুণীকে বিরক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শোরগোল এবং বাক্যবিনিময় হবে।
১১.বর বা কনে যতই সুন্দর হোক না কেন দাওয়াতে আসা মানুষজন খুঁত বের করবেই।
১২. নতুন বউয়ের দোষ প্রথম খুজে পাবে বউ দেখতে আসা পাশের বাড়ির মহিলারা। এটা গ্রামে চাউর হবেও তাদের মাধ্যমে। খাবারের মান নিয়েও এরা প্রশ্ন তুলবে।
১৩. বরের জুতা চুরির ঘটনা ঘটবে, তা থেকে জিম্মি করে টাকাও ভাগিয়ে নেওয়া হতে পারে।
১৪. রং দিয়ে একে অপরকে রাঙ্গানোর নামে হালকা মল্লযুদ্ধ ও হতে পারে!
সব শেষে সবাই সবাইকে বলবে- কিছু মনে করবে না ভাই, বিয়ে-শাদীতে এরকম টুকটাক হয়েই থাকে। আমরা আমরাই তো।
😅😅
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
সকাল ৭টার সংবাদ তারিখ- ১১-০৯-২০২৪
সকাল ৭টার সংবাদ
তারিখ- ১১-০৯-২০২৪
আজকের সংবাদ শিরোনাম:
অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন প্রদান এবং বাংলাদেশের কৃষি, সামুদ্রিক ও শিল্পসহ বিস্তৃত ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে নেদারল্যান্ড।
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নিরসনে কাজ করছে সরকার - জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা - অব্যাহত থাকবে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্প।
দেশের উন্নয়নে জাতীয় স্বার্থরক্ষা করে যে কোন বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হবে - বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে - জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদকে হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্য চার দিনের রিমান্ডে - ফারহান ফাইয়াজকে হত্যার দায়ে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের।
রাশিয়াকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের দায়ে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া, বলিভিয়া ও ইকুয়েডর।
বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া
🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...
-
🧪 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) টেস্ট ফি তালিকা (২০২৫) 🩸 রক্ত ও হেমাটোলজি টেস্ট: ✅ CBC (OPD): ৩০০ টাকা ✅ CBC (IPD): ২০...
-
#কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা: আসল কারণ কোথায়? স্নায়ুর লাইনে ব্যথা: Holistic approach কেন জরুরি- পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা কেন হয়?...
-
✅ কাজের বুয়ার কাহিনীঃ আমাদের বাসার কাজের বুয়া (৫৪) মাসে ১৭ হাজার টাকা আয় করেন। উনি আমাদের বাসায় সকাল ৯ টায় আসার আগে একটা মেসে রুটি বানা...