এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ০৬-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৬-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ - বুথফেরত জরিপে গণতন্ত্র ও অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা।


প্রধান উপদেষ্টাকে চেয়ারপার্সন করে পরিকল্পনা কমিশন পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার।


পিলখানা হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত কমিশন গঠনের আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের।


আটটি গোপন আটক কেন্দ্রের সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন - মিলেছে গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্টতা। 


বায়ু দূষণ মোকাবেলায় জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা কর্ম পরিকল্পনা প্রকাশ করলেন পরিবেশ উপদেষ্টা। 


হজের সার্বিক ব্যয় কমাতে বিমান ভাড়ায় আবগারি শুল্ক ও তিন প্রকার সার্ভিস চার্জের ওপর ভ্যাট প্রত্যাহার। 


আজ শারজায় তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ ০৫-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৫-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক - পুরোদমে এগিয়ে চলছে রাষ্ট্র সংষ্কার কার্যক্রম, জানালেন কমিশন প্রধানগণ।


শিগগিরই শুরু হবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কার্যক্রম, সীমান্ত নিরাপত্তায় কোনো ছাড় নয় - বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করা হবে - বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 


বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার - জানালেন স্বাস্থ্য উপদেষ্টা।


জানুয়ারি থেকে ঢাকার ১০টি রাস্তা হর্নমুক্ত ঘোষণা করা হবে - জানালেন পরিবেশ উপদেষ্টা।


৩১শে জানুয়ারি শুরু হবে আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব - চলবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত।


কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।


মেলবোর্নে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে দুই উইকেটে হারালো অস্ট্রেলিয়া।

সকাল ৭টার সংবাদ তারিখ ০৪-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৪-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করা ও স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


আগামী সপ্তাহে অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করবে সংবিধান সংস্কার কমিশন।


জাতীয় অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের ওপর পরিবেশ ‍উপদেষ্টার গুরুত্বারোপ।


অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে প্রযুক্তিগত সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন।


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকী আর মাত্র একদিন - শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ডেমোক্র্যেটিক ও রিপাবলিকান প্রার্থী।


আজ মেলবোর্নে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক অষ্ট্রেলিয়ার মোকাবেলা করবে পাকিস্তান।


ছাগলের খামার ছোট থেকে বড় করার কৌশলঃ

 ছাগলের খামার ছোট থেকে বড় করার কৌশলঃ


1) খামারের সবচেয়ে ভালো ও স্বাস্থ্যবান ছাগল গুলোকে বাচ্চা উৎপাদনের জন্য নির্বাচন করতে হবে। কারণ ভালো মানের বাচ্চা পাওয়ার জন্য ভালো জাতের ছাগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বাচ্চা উৎপাদনের জন্য নির্দিষ্ট কিছু পালন করে ভালোভাবে যত্ন নিতে হবে।


2) খামারে ছাগলের বাচ্চা উৎপাদনের জন্য যে পাঁঠা দিয়ে ব্রিড করানো হবে সেই পাঁঠার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। এছাড়াও ঐ পাঁঠা দিয়ে আগে যেসব বাচ্চা উৎপাদন হয়েছে সেই বাচ্চাগুলো কেমন হয়েছে সেই বিষয়েও তথ্য সংগ্রহ করতে হবে।


3) খামারের যেই ছাগি গুলোর মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হবে সেগুলোর বাচ্চা দেওয়ার হার থাকতে হবে দুইটি। ছাগি গুলোকে সময় মতো হিটে আসতে হবে ও বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণ দুধের যোগান দিতে সক্ষম হতে হবে। সবার আগে মনে রাখতে হবে ফার্মিং এর সফলতা নির্ভর করবে ভালো গুনাগুন সম্পন্ন মা ছাগলের উপর।


4) খামারে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতে পারে এমন ভাবে অবকাঠামো নির্মাণ করতে হবে কারন অবকাঠামো নির্মাণ এর ভুল হলে ছাগল ঠান্ডা কাশি, ম্যাসটাইটিস, কৃমি, সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। আর ছাগল সুস্থ না থাকলে খামারের উৎপাদন কমে যাবে এবং খামারের খরচ বৃদ্ধি পাবে।


5) খামারে তুলনামূলকভাবে সহজলভ্য খাদ্য উপকরণ দিয়ে ছাগল এর খাদ্য তালিকা তৈরি করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে যে খাদ্য তালিকা তৈরি করছেন তার পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে।


6) ছাগলের চিকিৎসায় নিকটস্থ পশু হাসপাতাল এর উপর নির্ভর করতে হবে। ছাগলের যেকোনো রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। আর প্রাথমিক চিকিৎসাগুলো দ্রুত আয়ত্ব করতে হবে। প্রতিকার এর আগে অবশ্যই প্রতিরোধ করা সবচেয়ে ভালো।


7) খামারের ছাগলগুলোকে বিভিন্ন রোগের টিকা সময়মতো দিতে হবে। সময়মতো ছাগলের টিকা প্রদান করা না হলে ছাগল নানা জটিল রোগের দ্বারা আক্রান্ত হতে পারে।


8) যদি সম্ভব হয় ছাগলের গলায় দড়ি না দিয়ে  চারন ভুমির ব্যবস্থা করতে হবে। কারণ ছাগলকে পর্যাপ্ত চলাফেরা ও খেলাধুলার জায়গা করে দিতে পারলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ছাগল শারীরিকভাবে সুস্থ ও স্বাস্থ্যবান হবে।


শেষাংসে বলব সঠিক পরিকল্পনা আর সঠিক ব্যবস্থাপনাতেই আপনার খামারের দিন দিন উন্নতি হবে ইনশাআল্লাহ।


সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

ভোজন রসিকদের জন্য ঢাকার বিখ্যাত খাবার তালিকা➤

 ভোজন রসিকদের জন্য ঢাকার বিখ্যাত খাবার তালিকা➤


১. বংশাল এর হোটেল আল-রাজ্জাক এর কাচ্চি, গ্লাসি, মোরগ পোলাও।

২.লালবাগ রয়্যাল এর কাচ্চি, জাফরান বাদামের শরবত, চিকেন টিক্কা, সেরা লাবান, কাশ্মীরী নান।

৩.নবাবপুর রোডে স্টার হোটেল এর খাসির লেগ রোস্ট, চিংড়ি, ফালুদা।

৪.নবাবপুর আরজু হোটেল এর মোরগ পোলাও, নাস্তা আর কাচ্চি।

৫.নবাবপুরের মরণচাঁদ মিষ্টির দোকানের ভাজি, পরোটা, মিষ্টি ও টক দই।

৬.নাজিরা বাজারের হাজীর বিরিয়ানি।

৭.নাজিরা বাজারের হাজীর বিরিয়ানির বিপরীতে হানিফের বিরিয়ানি।

৮.নাজিরা বাজার মোড়ে বিসমিল্লাহর বটি কাবাব আর গুরদার।

৯.নাজিরা বাজারের ডালরুটি।

১০.বংশালের শমসের আলীর ভুনা খিচুড়ি, কাটারী পোলাও।

১১.বেচারাম দেউরীতে অবস্থিত নান্না বিরিয়ানি এর মোরগ পোলাও।

১২.বেচারাম দেউরীতে হাজী ইমাম এর বিরিয়ানি।

১৩.ঠাঁটারী বাজারের গ্রীন সুইটস এর আমিত্তি, জিলাপি।

১৪.ঠাঁটারীবাজার স্টার হোটেল এর কাচ্চি বিরিয়ানি, লেগ রোস্ট আর ফালুদা।

১৫.ঠাঁটারী বাজারের বটতলার কাবাব।

১৬.সূত্রাপুর বাজারের রহিম মিঞার খাসির বিরিয়ানি।

১৭.সূত্রাপুর ডালপট্টির বুদ্ধুর পুরি।

১৮.দয়াগঞ্জের সিটি বিরিয়ানি ও কাচ্চি।

১৯.দয়াগঞ্জের ঢাকা কাবাব।

২০.আরমানিটোলার তারা মসজিদের পাশে জুম্মন মামার চটপটি।

২১.সিদ্দিক বাজারের মাজাহার সুইটস।

২২.পুরান ঢাকার গেন্ডারিয়ার রহমানিয়া এর কাবাব।

২৩.পুরান ঢাকার গেন্ডারিয়ার সোনা মিঞার দই।

২৪.গেন্ডারিয়ার আল্লাহর দান বিরিয়ানি এবং রহমান এর কাবাব।

২৫.গেন্ডারিয়া ভাটিখানার হাসেম বাঙ্গালির ডালপুরি।

২৬.গেন্ডারিয়ার 'কিছুক্ষণ' রেঁস্তোরার মোগলাই পরোটা, কাটলেট, কর্ন স্যুপ।

২৭.গেন্ডারিয়ার বুদ্ধুর বিরিয়ানি।

২৮.আবুল হাসনাত রোডের কোলকাতা কাচ্চি ঘর।

২৯.আবুল হাসনাত রোডের দয়াল সুইটস এর মিষ্টি।

৩০.রায় সাহেব বাজারের বিউটি লাচ্ছি।

৩১.রায়সাহেব বাজারের আল ইসলামের মোরগ পোলাও, চিকেন টিক্কা।

৩২.রায়সাহেব বাজারের ক্যাফে ইউসুফের নান ও চিকেন টিক্কা।

৩৩.রায় সাহেব বাজারের গলিতে মাখন মিঞার বিরিয়ানি।

৩৪.চকবাজারের নূরানী শরবত বা লাচ্ছি, শাহ্ সাহেবের বিরিয়ানি, Bombay এর আফ্লাতুন, আমানিয়ার খাসির গ্লাসি, বিসমিল্লাহ হোটেলের মোগলাই পরোটা এবং আলাউদ্দীন এর ভাজি পুরি।

৩৫.লালবাগ মোড়ের মীরা মিঞার চিকেন ফ্রাই আর গরুর শিক।

৩৬.লালবাগ চৌরাস্তার খেতাপুরি ও মদিনা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি।

৩৭.লালবাগের পাক-পাঞ্জাতন এর মজার তেহারি।

৩৮.লালবাগের ভাটের মসজিদের কাবাব বন।

৩৯.নাজিমুদ্দিন রোডের নীরব হোটেলের অনেক ধরণের ভর্তা।

৪০.বাংলাবাজারের ক্যাফে কর্ণার এর কাটলেট ও চপ।

৪১.বাংলাবাজারের নর্থব্রুক হলে রোডের চৌরঙ্গী হোটেলের লুচি, ডাল, পরোটা।

৪২.তাঁতীবাজারের কাশ্মীরের কাচ্চি।

৪৩.লক্ষীবাজারের মাসহুর সুইটমিট এর লুচি, ভাজি আর ডাল।

৪৪.লক্ষীবাজার পাতলা খান লেন এর লুচি-ভাজি।

৪৫.পুরান ঢাকার নারিন্দার সফর বিরিয়ানি।

৪৬.নারিন্দার শাহ্ সাহেবের ঝুনু বিরিয়ানি।

৪৭.নারিন্দার সৌরভ এর মাঠা আর ছানা।

৪৮.নারিন্দায় অবস্থিত রাসেল হোটেল এর নাস্তা।

৪৯.নারিন্দার মহান চাঁদের লুচি, হালুয়া, সবজির লাবরা, কাঁচা ছানা।

৫০.পুরান ঢাকার ওয়াইজ ঘাটের নানা রেঁস্তোরা।

৫১.শাঁখারীবাজারের অমূল্য সুইটস এর পরোটা ভাজি, হালুয়া আর সন্দেশ।

৫২.কলতাবাজারের নাসির হোটেলের বিখ্যাত গরুর মাংস আর পরোটা।

৫৩.টিপু সুলতান রোডের খান হোটেল এর টাকি মাছের পুরি।

৫৪.টিপু সুলতান রোডের 'দিল্লী সুইটমিট' এর সন্দেশ, পরোটা ও টকভাজি।

৫৫.হোসনী দালান রোডে রাতের বেলার পরোটা আর কলিজা ভুনা।

৫৬.চানখাঁরপুলের মামুন হোটেল এর স্পেশাল কাচ্চি। (প্রতি মাসের প্রথম শুক্রবার)

৫৭.হাজারিবাগ বাজারের মারুফ বিরিয়ানি।

৫৮.মিটফোর্ড এর দিগু বাবু লেন এর মানিক চানের পোলাও।

৫৯.খিঁলগাও তালতলা- ফাস্টফুডে একের ভেতর সব। বিশেষত, খিঁলগাওয়ের ভোলা ভাই বিরিয়ানির গরুর চপ এবং মুক্তা বিরিয়ানির গরুর চপ, খাসির চপ ও ফুল কবুতর। খিলগাঁও বাজারের উল্টো পাশে আল রহমানিয়ার গ্রিল চিকেন আর তেহারি।

৬০. পুরান ঢাকার আগুন পান এবং রোজার দিনের ইফতার আইটেম।

৬১.মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝিলের ভুনা খিচুড়ি। মতিঝিল সিটি সেন্টারের পেছনের বালুর মাঠের পেছনের মামার খিচুড়ি।

৬২.লালমাটিয়ার 'স্বাদ' এর তেহারি।

৬৩.নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে ৭০টি আইটেমের বুফে।

৬৪.হাতিরপুল মোড়ে হেরিটেজের শর্মা।

৬৫.ধানমন্ডির কড়াই গোশতের ইলিশ সস।

৬৬.মোহাম্মদপুর জেনেভা/বিহারী ক্যাম্পের গরু ও খাশির চপ, গরুর মগজ ফ্রাই এবং মুস্তাকিমের চপ।

৬৭.মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনের বিহারী ক্যাম্পের “মাঞ্জারের পুরি”।

৬৮.মিরপুর-১০ এর শওকতের কাবাব।

৬৯.গুলশানের কস্তুরির শর্মা।

৭০.পুরান ঢাকার মদিনা হোটেলের লুচি-ডাল।

৭১.জেলখানা গেইটের পাশে হোটেল নীরব এর ব্রেন ফ্রাই।

৭২.নয়া বাজারের করিমের বিরিয়ানি।

৭৩.চানখারপুলের নীরব হোটেলের ভুনা গরু আর ভর্তার সাথে ভাত।

৭৪.ধানমন্ডি লায়লাতির খাসির ভুনা খিচুড়ি।

৭৫.পুরানা পল্টনে খানা-বাসমতির চাইনিজ প্যাকেজ।

৭৬.গুলশান ২-এর খাজানার মাটন দম বিরিয়ানি এবং হায়দ্রাবাদি বিরিয়ানি।

৭৭.মৌচাকের 'স্বাদ' রেঁস্তোরার ভাতের সাথে ৩৬ রকমের ভর্তা।

৭৮.সায়েন্স ল্যাবে 'মালঞ্চ' রেঁস্তোরার কাচ্চি বিরিয়ানি।

৭৯.বেইলি রোডে স্টামফোর্ড ইউনিভার্সিটির সামনের গরু, খাশির চপ+স্যুপ।

৮০.পুরানা পল্টনের ভাই ভাই রেস্টুরেন্টের কাচ্চি।

৮১.গ্যান্ড নওয়াবের কাচ্চি বিরিয়ানি।

৮২.নবাবী ঝালমুড়ি (রামপুরা)

৮৩.নীলক্ষেতের ইয়াসিন আর ঢাকা বিরিয়ানির গরুর কাচ্চি।

৮৪.নীলক্ষেতের সুলতানী ভোজের তেহারি, মোরগ পোলাও, ভুনা খিচুড়ি।

৮৫.কাঁটাবন ঢালে অষ্টব্যঞ্জনের চিকেন খিচুড়ি।

৮৬.গুলশানের পিংক সিটিতে 'Baton Rouge' এর বুফে।

৮৭.ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের পেছনের ফুসকা মামার ফুসকা।

৮৮.সুলতান ডাইন মেন্যু সেট।

৮৯.মিরপুর ঝুট পট্টির রাব্বানির চা।

৯০.বিউটি বোর্ডিং এর আলুর দম, লুচি আর চা।

৯১.গোপীবাগের খাজা হালিম ও টিটির কাচ্চি।

৯২.বায়তুল মোকাররমে অলিম্পিয়া কনফেকশনারীর “চকলেট পেস্টি”।

৯৩.মধ্য বাড্ডায় (গুদারাঘাট) নয়ন বিরিয়ানি হাউজের কাচ্চি, মোরগ পোলাও ও তেহারি (স্পেশাল)।

১৪.ডিসেন্ট (মতিঝিল, হাতিরপুল, বনশ্রী, ধানমন্ডি, চকবাজার, নওয়াব- এর ডেজার্ট আইটেম।)

৯৫.আগামাসিহ লেনের মাকসুদের খাসির পায়ার নেহারি।

৯৬.ফকরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি, বোরহানি।

৯৭.আরমানিটোলা তারা মসজিদের পাশে জুম্মন মামার চটপটি।

৯৮.পলাশীর মোড়ের ফ্রেশ ফলের জুস ৷

৯৯.উর্দু রোডের খেতাপুরি, বাখরখানি ৷

১০০.প্লাটিনাম ক্লাবের জুসি নুডুলস।


সকাল ৭টার সংবাদ তারিখ ০৩-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০৩-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা জানালেন প্রধান উপদেষ্টা -খেলোয়াড়দের বিভিন্ন দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণের প্রতিশ্রুতি।


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু - সহায়তা পেলো ঢাকা বিভাগের দুইশো পরিবার।


গণভবনকে ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি জাদুঘর হিসেবে নির্মাণে প্রাথমিকভাবে ১৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার - জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 


সকল খাতে দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক সংস্কার কাজ শুরু করেছে - বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।


ডেঙ্গুতে দেশে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু।


স্পেনে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১৪ জনে পৌঁছেছে।


হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।


সকাল ৭টার সংবাদ তারিখ ০২-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০২-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


তরুণ প্রজন্মই দেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দেবে - জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


চালের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক প্রত্যাহার। 


পলিথিন শপিং ব্যাগ বন্ধে আগামীকাল থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধে জোরালো অভিযান। 


ভোলায় আরো ১৯টি গ্যাসকুপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের - জানালেন জ্বালানি উপদেষ্টা।


সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী ৫ দিনের রিমান্ডে। 


গাজায় ইসরাইলের নতুন দুটি হামলায় ৫০টি শিশুসহ ৮৪ জন নিহত।


সাফ চ্যাম্পিয়ন নারীদের আজ সংবর্ধনা প্রদান করবেন প্রধান উপদেষ্টা।


সকাল ৭টার সংবাদ তারিখ ০১-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ০১-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


বিসিএস পরীক্ষায় কোন প্রার্থী সর্বোচ্চ ৪ বার অংশ নিতে পারবেন - সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।


পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের।


নতুন নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি।


আজ থেকে কাঁচাবাজারে বন্ধ হচ্ছে পলিথিন ব্যাগের ব্যবহার - নিষেধাজ্ঞা বাস্তবায়নে জোরদার হচ্ছে অভিযান।


রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান - বললেন পররাষ্ট্র উপদেষ্টা। 


বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আরো দুটি মামলা হাইকোর্টে বাতিল। 


স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮।


সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় - আগামীকাল সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা।


সকাল ৭টার সংবাদ তারিখ ৩১-১০-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ৩১-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন চূড়ান্ত করবে -প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানালেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।


সাত কলেজের শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে ধৈর্য্য ধারণ এবং নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানালেন শিক্ষা উপদেষ্টা।


সরকার আগামী দুই বছরে পাঁচ লাখ তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় - বললেন শ্রম উপদেষ্টা।


খরচ কমিয়ে আগামী বছরের জন্য দু’টি হজ প্যাকেজ ঘোষণা করলো সরকার।


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মোট ১১টি ফৌজদারি মামলা বাতিল করেছে হাইকোর্ট - তার যুক্তরাজ্য ভ্রমণে ভিসা সহায়তা দেবে সরকার। 


স্পেনে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫-এ। 


কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ - প্রধান উপদেষ্টার অভিনন্দন।


সকাল ৭টার সংবাদ তারিখ ৩০-১০-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ৩০-১০-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


বাংলাদেশের বন্দর ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত।


নির্বাচন কমিশন পুনর্গঠনে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত।


নতুন বাংলাদেশের রাষ্ট্রকাঠামো এমনভাবে তৈরি করতে হবে যাতে ফ্যাসীবাদী সরকার আর ফিরে আসতে না পারে - বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা রিট প্রত্যাহার।


অর্জিত স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সফল হলেই ভারতের স্বার্থ রক্ষিত হবে - ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য ওয়্যার’-এ নিবন্ধ প্রকাশ।


হিজবু্ল্লাহ’র নতুন নেতা হলেন নাঈম কাসেম।


আজ কাঠমাণ্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।


নারীর স্তন দেখতে ভালো লাগে? আমারো লাগতো, কিন্তু একদিন ....... ফেইসবুক থেকে নেওয়া,, তিনি ও নিয়েছেন ফেইসবুক থেকে

 নারীর স্তন দেখতে ভালো লাগে? আমারো লাগতো, কিন্তু একদিন ....... ছেলেবেলায়, আমি ভাবতাম—নারীর সৌন্দর্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ নাকি তার ...