এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ১৬-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৬-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


পূর্ণ হলো ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০ দিন - নানা কর্মসূচিতে দিনটি পালন করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


অন্তর্বর্তী সরকার গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে - ১০০ দিন পূর্তি উপলক্ষে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 


আগামী বছর নাগাদ সরকারি নির্মাণ কাজে পোড়া ইটের ব্যবহার বন্ধ করা হবে - জানালেন পরিবেশ উপদেষ্টা।


ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে লেবাননের যেকোনো সিদ্ধান্তকে সমর্থন করবে ইরান।


ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে সফররত মালদ্বীপ।

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৭*

 # ***চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৭***


**নৈতিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা**


কৃত্রিম বুদ্ধিমত্তা যখন সাধারণ লোকজনের হাতে পৌঁছে যায়, তখন স্বভাবতই  এর ব্যবহারের সাথে নৈতিকতার ব্যাপারটিও উঠে আসে। যেমন, কৃত্রিম  বুদ্ধিমত্তাকে জিজ্ঞেস করলেন, নিজেকে কিভাবে মেরে ফেলা যায়? শুরুতে কৃত্রিম  বুদ্ধিমত্তা আপনাকে আটকাতে চেষ্টা করতে।


কিন্তু মানুষ সবচাইতে শক্তিশালী এবং জ্ঞানী। তাঁরা চাইলেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিভ্রান্ত করে উত্তর বের করে আনতে পারবে।


আবার মনে করুন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটা কেস স্টাডি দিলেন।


রফিক নামে এক ব্যক্তি সর্বোচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে। গাড়িতে মোট বিশজন  যাত্রী, বেশকিছু শিশুও আছে সেখানে। হঠাৎ করে গাড়ির সামনে বাইসাইকেলে বসা এক  লোক চলে আসলো।


এখন যদি রফিক ব্রেক কষে তাহলে গাড়িটি থামানোর মতো সময় পাবে না, এতে আরও বড় দূর্ঘটনা ঘটবে।


রফিক যদি গাড়ি না থামায় তাহলে বাইসাইকেলে বসা লোকটি মারা পড়বে কিন্তু  গাড়ির মধ্যে থাকা সবাই বেঁচে যাবে। আবার, রফিক যদি ডানদিকে মোড় নিতে যায়,  তাহলে গাড়িটি খাদে পড়বে এবং গাড়িতে থাকা সবাই মারা পড়বে। সবদিক বিশ্লেষণ  করে রফিকের কি করা উচিত? গাড়িতে থাকা বিশজনের জীবন বাঁচানো, নাকি গাড়ির  সামনে বাইসাইকেলে বসা একজনের জীবন?


এরকম কেস স্ট্যাডি যেখানে মানুষের জীবন মরণ সম্পর্কিত, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সরাসরি আপনাকে সিদ্ধান্ত জানাবে না।


সে কিছু ফ্যাক্ট তুলে ধরবে এবং নৈতিকতার বেশকিছু তত্ত্ব আপনার সামনে হাজির করবে।


যেমন, অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম (Act Ulitarisanism)। এর মানে সহজ ভাষায়  Choose the less evil, বাংলায় বলা যেতে পারে কম খারাপটাকে বেঁচে নেওয়া।  আপনার সামনে দু'টো অপশন রয়েছে, যার দুটোই ক্ষতিকারক। এখন কোনটি বেছে নিবেন  আপনি? অবশ্যই কম ক্ষতির সম্ভাবনাময় অপশনটিই বেছে নেওয়া উচিত।


এক্ট ইউলিটারিয়ানিজম এটাই বলে।


কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত কাজ করে ইন্টারনেটে থাকা নানান তথ্য এবং  শব্দের উপর ভিত্তি করে। আমরা সবাই জানি, ইন্টারনেটে অনেক মিথ্যা, বানোয়াট,  ক্ষতিকর, ম্যানুপুলেটেড বা কারসাজি মূলক তথ্য রয়েছে।


অনেক সময় এসব তথ্যকে সত্যি বলে ধরে নিয়ে আপনার সামনে উপস্থাপন করার একটা  প্রবণতা রয়েছে চ্যাটজিপিটির। এই অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে আপনি ঠিক  কিভাবে ব্যবহার করবেন, সেটা নির্ভর করছে আপনার উপর।


উদাহরণস্বরূপ, যখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্ট্যান্ড-আপ কমেডি করতে বলা  হয়, তখন প্রায়শই সমাজের সন্মানিত ব্যক্তিবর্গকে নিয়েও কমেডি করে থাকে।  আবার, নারীবিদ্বেষী, স্টেরিওটাইপ কমেডিও বাদ দেয় না। এক্ষেত্রে ওপেন এআই  আপনার প্রশ্নের উপর বেশকিছু সতর্কতা জারি করেছে।


চ্যাটজিপিটিকে আপনি জিজ্ঞেস করবেন, কাউকে কিভাবে ধমক দিতে হয়? সে আপনাকে  জানাবে, 'ধমক দেয়া খারাপ। আমাদের সবারই উচিত ভালো আচরণ করা।' আপনি তাকে  জিজ্ঞেস করবেন, 'কিভাবে কাউকে খুন করা যায়?' সে আপনার সাথে চ্যাট করাই বন্ধ  করে দিবে। এভাবেই নৈতিকতার সাথে মিলিয়ে কাজ করছে চ্যাটজিপিটি, যা  প্রশংসনীয়।


চলবে...


সূত্র: নিউ সায়েন্টিস্ট


সকাল ৭টার সংবাদ তারিখ ১৫-১১-২০২৪ খ্রি:

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৫-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজারবাইজান থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা।


প্রবাসীদের স্বজনদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন ডক্টর মুহাম্মদ ইউনূস।


আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা।


কুইক রেন্টাল আইনের দায়মুক্তি সংক্রান্ত বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়।


অনলাইনে আয়কর প্রদানে খরচ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।


ভারতের দিল্লীতে ভয়াবহ বায়ু দূষণের কারণে সবধরণের অপ্রয়োজনীয় নির্মাণকাজ বন্ধের নির্দেশ - প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস অনলাইনে।


সিরিয়ার দামেস্কে আবাসিক ভবনে ইসরাইলি হামলায় নিহত অন্তত ১৫ জন।


ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ভেনিজুয়েলার সঙ্গে এক – এক গোলে ড্র করলো ব্রাজিল - এখন প্যারাগুয়ের মোকাবেলা করছে আর্জেন্টিনা।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

এই হিসাব যদি মাথায় ডুকাতে পারেন তাহলে দুধের গাভীর খামার করে কখনো লসে পড়বেন না,তবে এলাকা ভিত্তিক দুধের চাহিদা ও দাম ঠিক থাকতে হবে,

 "এই হিসাব যদি মাথায় ডুকাতে পারেন তাহলে দুধের গাভীর খামার করে কখনো লসে পড়বেন না,তবে এলাকা ভিত্তিক দুধের চাহিদা ও দাম ঠিক থাকতে হবে,


 *ধরুন একটি গাভীর ওজন ৪০০ কেজি এবং সে দুধ দেয় ১৪ কেজি,


 *তাহলে এই গাভীকে কত কেজি দানাদার দিতে হবে?

উত্তরঃ সাত কেজি + 


*কত কেজি ঘাস দিতে হবে ?

উত্তরঃ ২০ কেজি + 


*এই গাভীর জন্য কত মেঘাজুল শক্তি দরকার?

উত্তর ১১০ মেঘাজুল,


*কত গ্রাম প্রোটিন দরকার?

উত্তরঃ ১৮০০ গ্রাম,


*এক কেজি উন্নত মানের ঘাসে কত মেঘাজুল শক্তি থাকে?

উত্তরঃ ২ মেঘাজুল,

২০*২=৪০ মেঘাজুল,


*এক কেজি দানাদারে কত মেঘাজুল শক্তি থাকে?

উত্তর ১০ মেঘাজুল,

১০*৭=৭০ মেঘাজুল,


*এক কেজি উন্নত মানের ঘাসে কত গ্রাম প্রোটিন থাকে?

উত্তরঃ ১৩ -২০ গ্রাম বা %

২০*২০= ৪০০ গ্রাম


*এক কেজি দানাদারে কত গ্রাম প্রোটিন থাকে?

উত্তরঃ ২০০ গ্রাম,

২০০*৭=১৪০০গ্রাম,


*১০০ কেজি বডি ওয়েটের জন্য কত মেঘাজুল শক্তি দরকার?

উত্তরঃ ১০ মেঘাজুল,

১০*৪=৪০ মেঘাজুল,


*এক কেজি দুধের জন্য কত মেঘাজুল শক্তি দরকার?

উত্তরঃ ৫ মেঘাজুল,

১৪*৫=৭০ মেঘাজুল,


*১০০ কেজি ওজনের জন্য কত গ্রাম প্রোটিন দরকার?

উত্তরঃ ১০০ গ্রাম,

৪০০ কেজি বডি ওয়েট=৪০০গ্রাম প্রোটিন,


*এক কেজি দুধের জন্য কত গ্রাম প্রোটিন দরকার?

উত্তরঃ ১০০ গ্রাম,

১০০*১৪=১৪০০ গ্রাম প্রোটিন,


শুকনো খড় কম দিলেও হবে,কারন এতে প্রোটিন মাত্র ৩ %,অথচ এর দাম কেজি প্রতি ২০-২২ টাকা,


অপর দিকে কাঁচা ঘাসে প্রোটিন থাকে ১৩-২০ % গ্রাম,অথচ নিজে চাষ করলে এর দাম পড়ে কেজি প্রতি মাত্র ২ টাকা,অথবা সামান্য কম বেশি হতে পারে,


লক্ষ করে দেখুন ২০ টাকার খড়ে পেলেন মাত্র ৩ গ্রাম প্রোটিন,আর ২ টাকার ঘাসে পেলেন ১৩-২০ % বা গ্রাম প্রোপিন,


আপনি যদি এই গাভীকে ২০ কেজির জায়গায় ২৫ কেজি বেশি প্রোটিন সমৃদ্ধ কাঁচা ঘাস দিতে পারেন তাহলে আপনার এই গাভীকে ৬ কেজি দানাদার দিলেও চলবে,এটি প্রমানিত,তাহলে আপনার খরচ কিছুটা কমে আসবে,এখানেই খামারের আসল লাভ,যে ভাবে পারেন খরচ কমাতে হবে,


এই হিসাব নিয়ে কারো অমত থাকলে জানাবেন,সংশোধন করে নেব,


শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন।

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

 

গাভী গরুর সঠিক পরামর্শ পেতে যোগাযোগ করুনঃ০১৭১০-১০০৮০৫ ইমো হোয়াটসঅ্যাপ



হুমায়ুন আহমেদ নাটক এর লিষ্ট,,,, ফেইসবুক থেকে নেওয়া

 শুভ জন্মদিন যে নাটক গুলোর কারনে আমি তার ভক্ত 

 হুমায়ুন আহমেদ নাটক এর লিষ্ট 

১.২৪ ক্যারেটম্যান

২.অাজ জরির বিয়ে

৩.অাবারও তিন জন

৫.অচিন বৃক্ষ

৬.অালাউদ্দিনের ফাঁসি

৭.অামি অাজ ভেজাবো চোখ সমুদ্রজলে

৮.অামরা তিন জন(টি মাস্টার)

৯.অংটি

১০.বাদল দিনের প্রথম কদম ফুল

১১.চৌধুরি কামরুজ্জান এর মিত্যু চিন্তা

১২.নিশিকাব্য

১৩.পুষ্পকথা

১৪.চেরাগের দৈত্য

১৫.পিশাচ মকবুল

১৬.জহির কারিগর

১৭.জলে ভাসা পদ্ম

১৮.জুতার বাক্স

১৯.মিস্ডকল

২০.সংসার

২১.অন্তরার বাবা

২২.বিলাতি জামাই

২৩.বন বাতাসি

২৪.বনুর গল্প

২৫.বৃহন্নলা

২৬.নীমফুল

২৭.বুয়া বিলাস

২৮.চিপাভুত

২৯.চোর

৩০.চরনরেখা

৩১.এই বরষায়

৩২.একা

৩৩.একদিন হঠাৎ

৩৪.একটি অলৌকিক ভ্রমন কাহিনী

৩৫.এনায়েত অালীর ছাগল

৩৬.এসো

৩৭.এভারেস্ট ভয়

৩৮.গন্ধ

৩৯.গুড়ামরিচ পার্টি

৪০.হাবলংগের বাজারে

৪১.হামিদ মিয়ার ইজ্জত

৪২.হিমু

৪৩.এই বৈশাখে

৪৪.নুরুদ্দিন স্বর্নপদক

৪৫.ঘটনা সামান্য

৪৬.অঙ্গিল

৪৭.অগুন মজিদ

৪৮.দ্বিতীয় জন্ম

৪৯.মাটিন পিন্জিরার মাঝে

৫০.তাহারা

৫১.উট্ভট উট

৫২.আজ দুপুরে তোমার নিমন্ত্রন

৫৩.জামাই রত্ন

৫৪.ওপেনটি বায়োস্কোপ

৫৫.বৃক্ষ মানব

৫৬.চন্দ্রগ্রহন

৫৭.প্রিয় পদরেখা

৫৮.রুপালী ঘন্টা

৫৯.একজন কৃতদাস

৬০.একি কান্ড

৬১.লীলাবতি

৬২.পিপিলিকা

৬৩.অাজ অামাদের ছুটি

৬৪.করোটি

৬৫.কুসুম

৬৬.অন্য ভুবনের ছেলে

৬৭.রহস্য

৬৮.জাদুকর

৬৯.যমুনার জল দেখতে কালো

৭০.যাত্রা

৭১.জীবন যাপন

৭২.জিন্দাকবর

৭৩.জলতরঙ্গ

৭৪.জনক

৭৫.জননী

৭৬.খোয়াব নগর

৭৭.কনে দেখা

৭৮.মায়াবতি

৭৯.মদিনা.

৮০.মৃত্যুর ওপারে

৮১. নাট্যকার হামিদ সাহেবের একদিন

৮২.নীল বোতাম

৮৩.নীলচুড়ি

৮৪.নিষাদ

৮৫.অনিশ্চত মেঘের যাত্রা

৮৬.অপরাহ্ন

৮৭.পাপ

৮৮.প্যাকেজ সংবাদ

৮৯.পক্ষিরাজ

৯০.প্রজেক্ট হিমালয়

৯১.রুপা

৯২.রুপকথা

৯৩.সমুদ্র বিলাস

৯৪.সম্পর্ক

৯৫.সপ্ন সঙ্গিনী

৯৬.জুতাবাবা

৯৭.তিন প্রহর

৯৮.তিথীর নীল তোয়ালে

৯৯.তৃতীয় নয়ন

১০০.তুরুপের তাস

১০১.ভালবাসা

১০২. হাবিবের সংসার

১০৩. মফিজ মিয়ার চরিত্র ফুলের মত পবিত্র

১০৪.পাথর

১০৫.অনুসন্ধান

১০৬.চাদের অালোয় কয়েকজন যুবক

১০৭.চার দুকোনে চার

১০৮.ছেলেদেখা

১০৯.ফুসকা বিলাস

১১০.ইবলিশ

১১২.মিরার দিনরাত্রি

১১৩.মন্ত্রী

১১৪.নাট্যমঙ্গল

১১৫.সবাই গেছে বনে

১১৬.ভাইরাস

১১৭.অাজ রবিবার

১১৮.অয়োময়

১১৯.বহুব্রীহি

১২০.কালা কইতর

১২১.কোথাও কেউ নেই

১২২.নক্ষত্রের রাত

১২৩.অচিন রাগিনী

১২৪.সেদিন চৈত্রমাস

১২৫.সেইসব দিনরাত্রি

১২৬.সবুজ ছায়া

১২৭. যদি ভালো না লাগে তো দিও না মন,

১২৮.ওয়াং পি

১২৯.বাদল দিনের দ্বিতীয় কদম ফুল, 

১৩০.অন্যভুবন, 

১৩১.কবি, 

১৩২.তারা তিনজন ঝামেলায় আছি, 

১৩৩.তারা তিনজন এবং ঝুনু খালা,

১৩৩.জোছনার ফুল

১২৭.উড়ে যায় বক পক্ষি (most fvt)

১২৮. মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।

ফেইসবুক থেকে নেওয়া 

সকাল ৭টার সংবাদ তারিখ ১৪-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৪-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


জলবায়ু সংকট মোকাবেলা এবং এক নতুন সভ্যতা গড়ে তোলার প্রচেষ্টায় বিশ্বের নতুন অর্থনৈতিক কাঠামো প্রয়োজন - বলেছেন প্রধান উপদেষ্টা ।


নেপাল ও ভুটানে উত্পাদিত জলবিদ্যুৎ শেয়ার করার জন্য দক্ষিণ এশীয় গ্রিড নির্মাণের আহ্বান জানালেন ডক্টর মুহাম্মদ ইউনূস।


অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে স্বল্পমেয়াদি সংস্কার করছে - বললেন অর্থ উপদেষ্টা।


আইসিটি আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা বাতিল করেছে হাইকোর্ট। 


গত তিন মাসে প্রবাসীদের কাছ থেকে সাতশো কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। 


মার্কিন কংগ্রেসে নিরংকুশ বিজয়ের পর প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পেল রিপাবলিকান দল।


সেঞ্চুরিয়নে তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যা চে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়েছে ভারত।


বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ব্যবসা সফল করার গোপন ৪ মন্ত্র 🟠

 ব্যবসা সফল করার গোপন ৪ মন্ত্র 🟠



একটি গাছকে যেমন দীর্ঘদিন যত্ন করে বড় করতে হয় তেমন ব্যবসাকেও দীর্ঘদিন পরিচর্যার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হয়। অনেকেই মনে করতে পারেন একটি নির্দিষ্ট ফর্মুলা প্রয়োগ করে ব্যবসাকে সফল করে তুলবেন। কিন্তু এটি কখনোই পরিকল্পনামতো কাজ করে না। অবস্থার প্রেক্ষিতে প্রতিনিয়ত ব্যবসায় নিত্যনতুন কৌশল অবলম্বন করতে হয়। এক্ষেত্রে চারটি কৌশল তুলে ধরা হলো এ লেখায়, যা বিচক্ষণভাবে প্রয়োগ করে ব্যবসা সফল করা সম্ভব বলে জানিয়েছে বিজনেস নিউজ ডেইলির এক প্রতিবেদনে।


১. বিশ্বাস অর্জন করা:

ব্যবসার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি গ্রাহক কিংবা ক্রেতাদের বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে ব্যবসায়ী হিসেবে সফল হবেন, এটা নিশ্চিত করে বলা যায়। কিন্তু বিশ্বাস অর্জন করা কোনো সহজ কাজ নয়। এজন্য বহুদিন সময়ের প্রয়োজন হয়। এছাড়া সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে ক্রেতাকে সঠিক সেবা দিতে হয়।


২. ছোট লক্ষ্য:

বহু ব্যবসা প্রতিষ্ঠানই ০ থেকে ১০০ তে পৌছাতে চায় অত্যন্ত দ্রুত। যদিও বাস্তবে সে অগ্রগতি সম্ভব হয় না। এতে ব্যবসাও বন্ধ হয়ে যায়। কিন্তু লক্ষ্য যদি থাকে নির্দিষ্ট একটি এলাকা তাহলে তা সাফল্য লাভে সহায়তা করে। এক্ষেত্রে প্রথমেই বাজারের সম্পূর্ণ অংশকে টার্গেট করা ঠিক নয়। বাজারের নির্দিষ্ট একটি অংশকে লক্ষ্য করে সে অনুযায়ী দৃষ্টি নিবদ্ধ করতে হয়। এটি ব্যবসায় সাফল্য আনতে দারুণ সহায়ক।


৩. অনলাইনে প্রসার:

আগের তুলনায় এখন প্রতিনিয়ত ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে। অতীতে যেমন ক্রেতাদের কাছে পৌছানো কঠিন ছিল এখন অনলাইনের প্রসারে তা সহজ হয়ে গিয়েছে। ফলে অনলাইন ব্যবহার করে যে কেউ ব্যবসায় সফলতা পেতে পারে।


৪. ঝুঁকি নিন:

ব্যবসায় ঝুঁকি নেয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের নিরাপদ স্থানে থেকে আরাম করে ব্যবসা হয় না। এজন্য পথে নামতে হয়। ব্যাপক পরিশ্রম ও ঝুঁকি নিয়ে তবেই সফল হওয়া যায়। এক্ষেত্রে ঝুঁকি নেয়া যেমন প্রয়োজনীয় তেমন সবক্ষেত্রে ঝুঁকি নেয়াও কার্যকর নয়। তাই নিজের বিচক্ষণতা ব্যবহার করে ঠিক করতে হবে কোন বিষয়ে ঝুঁকি নেয়ার ফলাফল ভালো হবে। এরপর সে বিষয়ে ঝুঁকি নিয়ে হলেও এগিয়ে যেতে হবে। সঠিক পথে এগোলে একপর্যায়ে সফলতা ধরা দেবেই।


শিক্ষামূলক বা বাস্তবিক জ্ঞানের পোস্ট ও ভিডিও পেতে Shakil Sir  || ইংরেজি শিখতে Alada English পেজ ফলো করুন এবং  নোটিফিকেশন পেতে বা অন্যকেও জানাতে এই পোস্টটিতে রিয়াক্ট,কমেন্ট ও শেয়ার করুন।

.

সকাল ৭টার সংবাদ তারিখ ১৩-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৩-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-টোয়েন্টি নাইন’-এ আজ বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা।


জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন - বললেন ডক্টর মুহাম্মদ ইউনূস -  বাকুতে ২০ বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ। 


জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্বনির্ভর করে তুলতে সহায়তা দিচ্ছে সরকার - বললেন অর্থ উপদেষ্টা। 


বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপতথ্য রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে গণমাধ্যমের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান। 


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি। 


লেবাননে ইসরাইলী হামলায় অন্তত ২৮ জনের প্রাণহানি।


আজ ঢাকায় দুই ম্যাচ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের প্রথমটিতে মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশ।


মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ১২-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১২-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


আজ়ারবাইজানে কপ-টোয়েন্টি নাইন বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু - আজ মূল সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।


প্রবাসী শ্রমিকদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘প্রবাসী লাউঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা।


দেশীয় উদ্ভিদের সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় এক হাজার উদ্ভিদ প্রজাতির তালিকা করেছে সরকার - কক্সবাজারে জনপ্রশাসন একাডেমির সাতশো একর বনভূমির অবৈধ বরাদ্দ বাতিল। 


জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ।


রুশ প্রেসিডেন্টের সঙ্গে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনালাপের খবর অস্বীকার করেছে ক্রেমলিন। 


শারজায় তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশেকে পাঁচ উইকেটে হারিয়ে ২-১-এ সিরিজ জিতে নিল আফগানিস্তান।


সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ১১-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১১-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ - রদবদল হলো উপদেষ্টাদের দায়িত্বে।


জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজারবাইজান যাচ্ছেন আজ।


দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডক্টর মুহাম্মদ ইউনূস।


জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করতে যাচ্ছে সরকার - জানালেন আইন উপদেষ্টা।


দেশের মেয়েরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে - সাইবার বুলিং বন্ধে আলাদা ফ্রেমওয়ার্ক তৈরি করছে সরকার - বললেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা।


ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  গণজমায়েত - ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি।


গাজা ও লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষাপটে আজ সৌদি আরবে মিলিত হচ্ছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা।


শারজায় তৃতীয় ও সিরিজ নির্ধারণী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আজ আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।


কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...