এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ২৪-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৪-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


আজ শপথ নেবেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার।


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার - জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


ঢাকায় শুরু হলো বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী - স্থান পেয়েছে ১২টি জেলার ছাত্র ও তরুণদের আঁকা দেয়াল চিত্র ও লিখন।


ব্যাপক আন্তর্জাতিক সমর্থন অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সাফল্য  - বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা।


পতিত স্বৈরাচার দেশি-বিদেশি প্রভুদের সাথে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে - বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২০ জনের প্রাণহানি।


নর্থ সাউন্ডে প্রথম টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকালের দুই উইকেটে ৪০ রান নিয়ে আজ আবারো প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।

শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ২৩-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২৩-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


দেশে ফিরেছেন লেবাননে আটকে পড়া আরও ৮২ বাংলাদেশি - ৫ দেশে যাওয়ার বিষয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতা।


আওয়ামী লীগ সরকার রেলের উন্নয়নের নামে অপচয় করেছে কোটি কোটি টাকা - মন্তব্য রেলপথ উপদেষ্টার।


মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদ - বললেন ধর্ম উপদেষ্টা।


আফগানিস্তানে মসজিদে গুলিতে নিহত ১১ । 


ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া।


নর্থ সাউন্ডে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে গতকালের ৫ উইকেটে ২৫০ রান নিয়ে আজ পুনরায় ব্যাট করবে।


শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কবি কাজী নজরুলের নারী কবিতাটি একবার পরে দেখুন মন ভালো হয়ে যাবে।  সংক্ষিপ্ত দেওয়া হলো

 কবি কাজী নজরুলের নারী কবিতাটি একবার পরে দেখুন মন ভালো হয়ে যাবে। 

সংক্ষিপ্ত দেওয়া হলো


নারী

- কাজী নজরুল ইসলাম


সাম্যের গান গাই -

আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।

বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।


বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি

অর্ধেক তার আনিয়াছে নর,অর্ধেক তার নারী।


নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান? 

তারে বল,আদি-পাপ নারী নহে,

সে যে নর-শয়তান।

অথবা পাপ যে - শয়তান যে - নর নহে নারী নহে, 

ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।

এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল,

ফলিয়াছে যত ফল 

নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল


তাজমহলের পাথর দেখেছে,

দেখিয়াছ তার প্রাণ?

অন্তরে তার মোমতাজ নারী,

বাহিরেতে শা-জাহান।


জ্ঞানের লক্ষ্ণী, গানের লক্ষ্ণী, শস্য-লক্ষ্ণী নারী,

সুষমা-লক্ষ্ণী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।

পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ,

কামিনী এনেছে যামিনী-শান্তি, সমীরণ, বারিবাহ।

দিবসে দিয়াছে শক্তি-সাহস,নিশীথে হয়েছে বধু,

পুরুষ এসেছে মরুতৃষা লয়ে,নারী যোগায়েছে মধু।

শস্যক্ষেত্র উর্বর হ’ল,পুরুষ চালাল হাল

নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।

নর বাহে হল,নারী বহে জল,সেই জল-মাটি মিশে’

ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে।

স্বর্ণ-রৌপ্যভার

নারীর অঙ্গ-পরশ লভিয়া হয়েছে অলঙ্কার।

নারীর বিরহে,নারীর মিলনে,নর পেল কবি-প্রাণ

যত কথা তার হইল কবিতা,শব্দ হইল গান।

নর দিল ক্ষুধা,নারী দিল সুধা,সুধায় ক্ষুধায় মিলে’

জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে।

জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান

মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহীয়ান।

কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,

কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।

কত মাতা দিল হৃদয় উপাড়ি’ কত বোন দিল সেবা

বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?


কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি,

প্রেরণা দিয়াছে,শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্ণী নারী।

রাজা করিতেছে রাজ্য-শাসন,রাজারে শাসিছে রানী

রানির দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।


পুরুষ হৃদয়হীন,

মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ।

ধরায় যাঁদের যশ ধরে না ক’ অমর মহামানব,

বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব।

খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা।

লব-কুশে বনে তাজিয়াছে রাম,পালন করেছে সীতা।

রবীন্দ্রনাথ ঠাকুর ও হেলেন কেলার।

 রবীন্দ্রনাথ ঠাকুর ও হেলেন কেলার।


এক না জানা অসাধারন সাক্ষাৎ।

হেলেন কেলার ছিলেন বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধি। 

এই নিয়ে মাত্র চব্বিশ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 

তিনি প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। 

একই সাথে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ন লেখক ও রাজনৈতিক কর্মী।


১৯৩০ সালে নিউইয়র্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত হয় এই বিখ্যাত মার্কিন লেখিকা ও শ্রমিক দরদী কর্মী হেলেন কেলারের। লেখিকা যেহেতু অন্ধ তাই তিনি রবীন্দ্রনাথকে স্পর্শের মাধ্যমে অনুধাবন করেন।

সাক্ষাতে রবীন্দ্রনাথ 'আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী' গানটি নিজে গেয়ে তাকে শুনিয়েছিলেন। যেহেতু হেলেন কেলার দেখতে বা শুনতে পারতেন না তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ঠোট স্পর্শ করে গানটি বোঝার চেষ্টা করেন !!!!


তথ্য এবং ছবি :সংগৃহীত

সকাল ৭টার সংবাদ তারিখ ২২-১১-২০২৪ খ্রি:

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২২-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


 মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ - বললেন প্রধান উপদেষ্টা।


একযুগ পর বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগদান।


এ এম এম নাসির উদ্দীনকে প্রধান করে ৫-সদস্যের নির্বাচন কমিশন গঠন - মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি। 


জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা। 


পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪১ জন নিহত। 


নর্থ সাউন্ডে প্রথম টেস্ট ম্যাচে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ২১-১১-২০২৪ খ্রি:।

 


আজকের সংবাদ শিরোনাম:


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।


ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চায় বাংলাদেশ - বলেছেন প্রধান উপদেষ্টা।


বাজারে সরবরাহ বৃদ্ধির মাধ্যমে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার - বললেন বাণিজ্য উপদেষ্টা। 


যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ দেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। 


সাবেক আইজিপি ও এনটিএমসি’র মহাপরিচালকসহ আট কর্মকর্তার তদন্ত শেষ করতে এক মাস সময় দিয়েছে আইসিটি । 


গাজায় যুদ্ধ বিরতির নিরাপত্তা পরিষদের প্রস্তাবে চতুর্থবার ভেটো দিল যুক্তরাষ্ট্র।

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

গোয়েন্দা মুভি দেখতে পছন্দ করেন? এগুলো দেখতে পারেন।

 গোয়েন্দা মুভি দেখতে পছন্দ করেন? এগুলো দেখতে পারেন।


 Movies from 2015 to 2024 with IMDb ratings of 7.0 and above:


1. Bridge of Spies (2015) - 7.6

2. Mission: Impossible – Rogue Nation (2015) - 7.4

3. Sicario (2015) - 7.6

4. Spectre (2015) - 7.0

5. Eye in the Sky (2015) - 7.3

6. Spy (2015) - 7.0

7. The Man from U.N.C.L.E. (2015) - 7.3

8. Jason Bourne (2016) - 7.2

9. Mission: Impossible – Fallout (2018) - 7.7

10. The Night Manager (2016) - 8.0

11. Snowden (2016) - 7.3

12. Jack Ryan: Shadow Recruit (2014) - 7.0

13. American Made (2017) - 7.1

14. Atomic Blonde (2017) - 7.0

15. The Spy Who Dumped Me (2018) - 7.0

16. Sicario: Day of the Soldado (2018) - 7.1

17. Red Sparrow (2018) - 7.0

18. Beirut (2018) - 7.1

19. The Report (2019) - 7.2

20. Tinker Tailor Soldier Spy (2011) - 7.1

21. Three Days of the Condor (2015) - 7.7

22. The Spy Gone North (2018) - 7.2

23. The Informer (2019) - 7.2

24. The Spy (2020) - 7.1

25. The Old Guard (2020) - 7.1

26. Tenet (2020) - 7.4

27. The Courier (2020) - 7.2

28. Extraction (2020) - 7.2

29. Spies in Disguise (2019) - 7.0

30. 21 Bridges (2019) - 7.0

31. The Good Liar (2019) - 7.1

32. The Traitor (2019) - 7.1

33. Hunter Killer (2018) - 7.1

34. Triple Frontier (2019) - 7.0

35. Bodyguard (2018) - 8.1

36. Without Remorse (2021) - 7.0

37. The King’s Man (2021) - 7.0

38. Wrath of Man (2021) - 7.1

39. The Spy (2019) - 7.0

40. Outside the Wire (2021) - 7.1

41. No Time to Die (2021) - 7.3

42. Infinite (2021) - 7.0

43. Beckett (2021) - 7.1

44. No Sudden Move (2021) - 7.0

45. The Contractor (2022) - 7.0

46. The Gray Man (2022) - 7.0

47. The 355 (2022) - 7.0

48. Blacklight (2022) - 7.1

49. The Man from Toronto (2022) - 7.0

50. The Terminal List (2022) - 7.1

51. 6 Underground (2019) - 7.0

52. Secret Headquarters (2022) - 7.0

53. The Diplomat (2023) - 7.2

54. Citadel (2023) - 7.2

55. Mission: Impossible – Dead Reckoning Part One (2023) - 7.7

56. Heart of Stone (2023) - 7.1

57. Ghosted (2023) - 7.1

58. Hypnotic (2023) - 7.0

59. Extraction 2 (2023) - 7.3

60. Tyler Rake (2023) - 7.2

61. Narcos: Mexico


সকাল ৭টার সংবাদ তারিখ ২০-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২০-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হবে - জানালেন আইন উপদেষ্টা।


আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে শক্তিশালী করা হবে অর্থঋণ আদালত - বললেন অর্থ উপদেষ্টা।


আদানি বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের।


জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য ভোটের অধিকার নিশ্চিত করা প্রয়োজন - বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আজ থেকে রাজধানীতে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে টিসিবি - ৪০ টাকা দরে একজন কিনতে পারবেন সর্বোচ্চ তিন কেজি।


যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে হামলা চালালো ইউক্রেন।


চলমান ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত।

 এমন এক খাদ্য যা থামিয়েছিল  "যুদ্ধ"!

 এমন এক খাদ্য যা থামিয়েছিল  "যুদ্ধ"!


খাবারের  জন্য যুদ্ধ হতেই পারে। কিন্তু

একটি  খাবার  কিন্তু যুদ্ধকে করেছিল 

বন্ধ। সেই খাদ্য হোলো "স্যুপ"। যুদ্ধকে

থামিয়েই দিয়েছিল  দুধের স্যুপ । সেই 

দিন কোন উপকরণে তৈরি হোয়েছিল 

স‍্যূপ ?  আজও  তা অজানাই ।  তবুও

জেনে নিই ইতিহাসের ঐ মজার ঘটনা।


সুস্বাদু খাদ‍্য কি কখনও যুদ্ধ থামিয়ে দিতে পারে ? হ্যাঁ , ইতিহাসে তেমন উদাহরণও আছে । আহার্যের জন্য যুদ্ধ তো হতেই পারে । সৃষ্টির আদিম যুগ থেকেই তো আহার্যের জন‍্য লড়াই হল প্রকৃতপক্ষে টিকে থাকা অথবা অস্তিত্ব বজায় রাখারই লড়াই । এবং তারই জন্য তো হয়ে থাকে এলাকা দখলের লড়াইও ।


কিন্তু খাদ‍্য কি কখনো যুদ্ধকে থামিয়ে দিতে পারে ? হ্যাঁ, ইতিহাসে তেমন উদাহরণও আছে । এবং সেই খাবারটি আর কিছুই নয় । মিল্ক স্যুপ । কীভাবে সেই যুদ্ধ থামিয়ে দিয়েছিল এই স্যুপ ?


সেটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ১৫২৯ সালে । তখন খৃস্টধর্মের ওপর কাদের আধিপত্য বহাল থাকবে , তা নিয়ে যুযুধান রয়েছে ইউরোপের দুই পক্ষ । জুরিখের প্রোটেস্ট্যান্ট এবং জুগের ক্যাথলিক দল লড়ে চলেছে পরস্পরের বিরুদ্ধে ।


যুদ্ধের দামামা সর্বদা বেজেই চলেছে সুইৎজারল্যান্ডের কাপেল এলাকাতে । একের পর এক প্রাণ যাচ্ছে । যুদ্ধ চলতে চলতে তখন দুই পক্ষই ক্লান্ত । রণক্লান্ত সেনাদের পেটে ছুঁচোয় ডন মারছে খিদের চোটে । ফলে দুই পক্ষই ঠিক করলো , কিছুটা বিশ্রাম নেবে ।


আর এই সময়েই খাওয়া হবে স্যুপ । দুধের তৈরী স্যুপ । কীভাবে বানানো হয়েছিল সেই স্যুপটি ? সেই রেসিপিই এখন ইতিহাসের পৃষ্ঠাতে খুঁজে বের করা খুব মুশকিল । তবে ফলমূলের সঙ্গে কিছুটা মাংসও দুধে ফেলেই সেই স্যুপ তৈরী হয়েছিল বলে অভিমত বহু ঐতিহাসিকের ।


যাই হোক , যুদ্ধের ময়দানেই বানানো হল স্যুপ । খেতে বসলো দুইপক্ষ । ঠিক হল , স্যুপ খাওয়া যতোক্ষণ ধরে চলবে , যুদ্ধও ততোক্ষণ থেমে থাকবে ।


এমনই সেই স্যুপের মাহাত্ম্য ,যে , কয়েকঘণ্টা যে যুদ্ধের থেমে থাকার কথা ছিল , তা থেমে গেল কয়েক বছরের জন্যই ।


পরবর্তীকালের সুইৎজারল্যান্ডের ইতিহাসে এমন মিল্ক স্যুপ তাই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই স্থান করে নিয়েছে ।


এখন অনেকেই এই স্যুপ তৈরি করেন বাড়ীতে । পাওয়া যায় রেস্তরাঁতেও  । কাপেলের মিল্ক স্যুপ নামে খ্যাত এই খাবার ।


তবে কাপেলের যুদ্ধের ময়দানে সেই দিনে এই স্যুপটির কেমন স্বাদ ছিল বা তার সঙ্গে আজকের তৈরী স্যুপের স্বাদের কতোটা পার্থক্য—এসব কথা এখন আর বিশেষ জানা যায় না।                                                                                       সূত্র .. এবিপি

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সকাল ৭টার সংবাদ তারিখ ১৯-১১-২০২৪ খ্রি:।

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৯-১১-২০২৪ খ্রি:।


আজকের সংবাদ শিরোনাম:


জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে দুটি মামলায় এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ আইসিটির।


সংস্কার কাজ ত্বরান্বিত করতে গণমাধ্যমসহ পাঁচটি কমিশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। 


ঢাকার সাথে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে বাংলাদেশে বিনিয়োগে অস্ট্রিয়ার আগ্রহ প্রকাশ। 


সংস্কার কাজে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো কমনওয়েলথ।


সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে - বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


রুশ ভুখন্ডে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া দূর পাল্লার ক্ষেপনাস্ত্র ব্যবহার করলে সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।


আজ পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে স্বাগতিক শ্রীলংকা।


নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...