এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ

 অনেকেরই পছন্দের এই পিঠা ।  নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ । তাই আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম এই পিঠার সবচেয়ে সহজ এবং বেষ্ট রেসিপি ।


নারিকেল পুলি পিঠা


আটার খামির তৈরীর জন্য


টাটকা চালের গুঁড়া ৬ কাপ

পানি পরিমাণ মতো

লবণ সামান্য


পুর তৈরীর জন্য –


কোড়ানো নারিকেল ২ টা ,

চিনি দেড় কাপ,

সাদা তিল ২ টেবিল চামচ ( দিলে ভালো, তবে না দিলেও চলবে )

তেল বা ঘি ১ টেবিল চামচ

সাদা এলাচ ৪ টা

তেজপাতা ছোট দুইটা

আর ডুবো তেলে ভাজার জন্য তেল পরিমান মত ।


 প্রণালী


( ১ ) প্রথমে একটি কড়াই বা প্যান এ ঘি বা তেল দিয়ে গরম করে তার মধ্যে কোড়ানো নারিকেল, চিনি, এলাচ, তেজপাতা একসাথে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিতে হবে । পুর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে তিল মেশাতে হবে ।


( ২ ) পুর তৈরীর সময় চুলার আঁচ অল্প থাকবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে যেন পুড়ে বা লেগে না যায় । পুর তৈরী হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন ।


( ৩ ) এরপর চুলায় একটি পাত্রে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ফুটাতে হবে । পানি ফুটে উঠলে চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে সুন্দর কাই তৈরী করতে হবে । এরপর আটা সিদ্ধ হবার জন্য কিছুক্ষণ একদম অল্প আঁচে ঢেকে রাখতে হবে ।


( ৪ ) আটা সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে মসৃন খামির তৈরী করতে হবে । এবার বানিয়ে রাখা খামির থেকে অল্প অল্প করে আটার লেচি নিয়ে হাতে পুলি বানিয়ে তার মাঝে নারিকেলের পুর ভরে পুলির মুখ বন্ধ করে নকশা কেটে দিন । এভাবে সবটুকু খামির দিয়ে পুলি বানিয়ে ফেলুন ।


( ৫ ) আর যদি আপনার পুলি বানানোর ডাইস থাকে তবে অল্প অল্প করে লেচি নিয়ে রুটি বেলে নিন। পিঠা বানানোর ডাইসে রুটি দিয়ে ভেতরে নারিকেলের পুর দিন। এরপর ডাইস চেপে পিঠা কেটে নিন। এভাবে সবগুলো পুলি তৈরী করে নিন ।


( ৬ ) এরপর ডুবো তেলে হালকা আঁচে নারিকেল পুলি বাদামী করে ভেজে নিতে পারেন বা ভাপ  দিয়ে সিদ্ধ করে নিতে পারেন।


পরিবেশন

একবার বানিয়ে রেখে দিলে বেশ কয়েক দিন ধরে খাওয়া যায় নারিকেল পুলি । এই উপকরণে ৮ -১০ জন কে পরিবেশন করা যাবে ।

ছুটির ঘণ্টা --- ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী শিশুতোষ চলচ্চিত্র

 ছুটির ঘণ্টা ---

১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী শিশুতোষ চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে সকলের অজান্তে তালাবদ্ধ হয়ে আটকে পড়ে একটি ১২ বছর বয়সের ছাত্র।


আর তালাবদ্ধ বাথরুমে দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার প্রতিক্ষার মধ্য দিয়ে হৃদয় বিদারক নানা ঘটনা ও মুক্তির কল্পনায় ১০ দিন অমানবিক কষ্ট সহ্য করার পর কীভাবে একটি নিষ্পাপ কচি মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে এমনই একটি করুন দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবিতে।


ছবির মূল ভূমিকায় অভিনয় করেছে শিশু শিল্পী সুমন ও অন্যান্য চরিত্রে নায়ক রাজ রাজ্জাক,শাবানা,

সুজাতা,শওকত আকবর এবং এ টি এম শামসুজ্জামান।


কাহিনী সংক্ষেপ -----

জেলখানায় দুপুরে খাবারের জন্যে ঘণ্টা বেজে উঠল আর তখনই একজন বৃদ্ধ আব্বাস "রাজ্জাক" চিৎকার করে বলতে থাকে - আমি কতো বার বলেছি তোমরা এই ঘণ্টা বাজাইও না,আমি এই ঘণ্টার শব্দ শুনতে চাই না এই শব্দ আমাকে খোকা সাহেবের কচি মুখের কথা মনে করিয়ে দেয়।


এক পুলিশ জিজ্ঞেস করে-কেন আপনি এই ঘণ্টার শব্দ শুনে প্রতিদিন পাগলের মতো চিৎকার করে উঠেন? "সে বলে আমি খুনী" আমি খোকা সাহেবকে খুন করেছি। পুলিশ সব জানতে চাইলে সে বলে। একটি চঞ্চল উচ্ছল হাসিখুশি ছেলে আসাদুজ্জামান খোকন বয়স ১২ বছর। সে স্কুলের খুব ভাল ছাত্র এবং স্কুলের অনন্যা ছাত্র,শিক্ষক সহ সবাই ভালোবাসে ওকে,বিশেষ করে স্কুলের দপ্তরি আব্বাস মিয়া।


ঈদে স্কুল ছুটিতে খোকন নানা বাড়িতে বেড়াতে যাবে,তাই খোকন এর "নানা"ও শওকত আকবর দুদিন আগেই চলে এসেছে,মেয়ে "সুজাতা খোকনের মা" ও নাতিকে নিয়ে যেতে। এসেই মেয়ে ও খোকনকে নিয়ে কেনাকাটায় বেরিয়ে পড়েছে “জাদুকর” জুয়েল আইচ এর জাদু প্রদর্শনী হবে জেনে খোকন বায়না ধরল জাদু দেখবে। জুয়েল আইচ দেখাল একটি তালা বন্ধ বাক্স থেকে কীভাবে বের হতে হয়,খোকন তার কাছে জানতে চায় তালা বন্ধ ঘর থেকে বের হতে পারবে কিনা,সে বলে - যেকোনো বন্ধ ঘর বা জেলখানা থেকেও বের হতে পারবে।


খোকন জাদু শিখতে চাইলে সে বলে বড় হলে শিখিয়ে দেবে,খোকনকে ঠিকানা দিয়ে যেতে বলে। আজ স্কুলের ছুটি ঘোষণার দিন,খোকনের ভাল লাগছেনা মন চাইছেনা স্কুলে যেতে,তবুও মা ছেলেকে আদর করে বুঝিয়ে স্কুলে পাঠায়। স্কুলে শিক্ষক যখন পড়াচ্ছিল - মরিতে চাইনা আমি সুন্দর ভূবনে... তখনই ছুটির নোটিশ এলো,শিক্ষক ছুটির কথা জানিয়ে দিতেই ছুটির ঘণ্টা বেজে উঠল। ছাত্র,শিক্ষক সহ সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে "১১ দিন" ছুটি। খোকন চলে এলো দপ্তরি চাচার কাছে,তাকে একটি নতুন জামা দিয়ে বিদায় নিল তার কাছ থেকে।


ওর গাড়ি আসতে আজ দেরি হচ্ছে,ওর বন্ধু পিকলু,রবার্ট,গণেশ ওকে গাড়িতে উঠিয়ে বিদায় জানাতে দাড়িয়ে আছে। কিন্তু গাড়ি আসতে দেরি খোকনই ওদের বেবীতে উঠিয়ে বিদায় জানায়। তখনই প্রকৃতির ডাকে সে স্কুলের বাথরুমে যায়। এদিকে দপ্তরি আব্বাস মিয়া সব কক্ষ তালা মেরে চলে যায়। খোকন বাথরুমের কাজ সেরে দরজা খুলতে গিয়ে দেখে ওপাশ থেকে আটকানো,প্রথমে ভেবেছিল ওর কোন বন্ধু দুষ্টুমি করছে,কিন্তু অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরও যখন খুলতে পারেনি তখন সে বুঝতে পারে স্কুল তালা মেরে সবাই চলে গেছে।


ওর ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়,ভাবে- তাহলে আমাকে কি এই ১১ দিন এই বাথরুমেই থাকতে হবে? এতদিন মাকে দেখতে পারব না। দিন গড়িয়ে সন্ধা হয়,খোকন এখনো বাড়ি ফেরেনি,এদিকে আবার ছেলেধরাদের উৎপাত। ওর মা পাগলের মতো ছেলেকে খুঁজতে থাকে দপ্তরি আব্বাস মিয়াকে সাথে নিয়ে। খোকনের বন্ধুদের বাড়ি,হাসপাতাল,থানা কোথাও নেই খোকন আর এতে মায়ের আহাজারি আরও বেড়ে যায়।


এদিকে খোকন একা তালা বন্ধ বাথরুমে পোকা-মাকড় দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি করে ব্যাগের আড়ালে মুখ লুকায়। এক সময় নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। হঠাৎ খোকনের কানে ভেসে এলো - "একটি বিশেষ ঘোষণাঃ গতকাল খোকন নামে একটি ১২ বছরের ছেলে হারানো গিয়েছে" খোকনের ঘুম ভেঙ্গে গেলে মনে পড়ে যায় - সে সারা রাত এই বাথরুমে ছিল।


মাইকে ঘোষণা শুনে সে চিৎকার করে বলে - "আমি এখানে,আমি এখানে" কিন্তু কেউ তার আওয়াজ শুনলো না,তাই মনে অনেক কষ্ট নিয়ে বাথরুমের দেওয়ালে দেওয়ালে নিজের কষ্টের কথাগুলো লিখতে থাকে। একদিন বুদ্ধি করে একটা চিঠি লিখে বাথরুমের ওয়াল ম্যাটের ফাঁক দিয়ে বাহিরে ফেলে কল্পনা করে- ওর বন্ধুরা খেলতে এসে চিঠিটা পেয়ে দপ্তরী চাচাকে খবর দিলে সে সহ বন্ধুরা এসে তালা খুলছে,ভেঙ্গে যায় কল্পনা,চিঠিটা কুড়িয়ে নিয়ে যায় এক টোকাই। আজ কয়েক দিন যাবত খোকন শুধু পানি খেয়ে বেঁচে আছে। এদিকে তার মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ছেলে হারানোর শোকে।


এদিকে দপ্তরি আব্বাস মিয়া একরাতে স্বপ্ন দেখে খোকন বাথরুমে আটকে আছে, ঘুম থেকে জেগেই ছুটে যায় প্রাধান শিক্ষকের কাছে চাবি আনতে। এবং তার স্বপ্নের কথা জানালে শিক্ষক বলেন - "আসলে তুমি ওকে বড্ড বেশি ভালবাসোতো তাই এমন স্বপ্ন দেখছ, যাও এখন গিয়ে ঘুমাও" ঈদের আগের দিন বিকেলে মাইকে ঘোষণা দেয়- ঈদের নামাজ অনুষ্ঠিত হবে স্কুল মাঠে।


শুনে খোকন খুশি হয়ে আশায় বুক বাঁধে আর বলে- "কাল সবাই নামাজ পড়তে এলে আমি চিৎকার করে সবাইকে ডাকলে ওরা নিশ্চয়ই শুনতে পেয়ে আমাকে এখান থেকে মুক্ত করবে। "কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস- কিছুক্ষন পরই আকাশে বজ্রপাত সেই সাথে বৃষ্টি,স্কুল মাঠে পানি জমে গেলে রাতেই ঈদের নামাজের স্থান পরিবর্তনের কথা জানিয়ে দেয়। এটা শুনে খোকনের বিলাপ - মা,সন্তান কোথায় থাকে,কি করে- মায়েরা নাকি সব জানতে পারে,তাহলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না কেন মা।


আজ ছুটির ১০ম দিন,খোকন পানি খেতে গেল কিন্তু কলে হঠাৎ পানি আসছে না,কল অনেক ঝাঁকাঝাঁকি করেও কোনো লাভ হলো না। এবার কি হবে - মাথায় এলো ফ্লাশ ট্যাংকে জমে থাকা পানির কথা,সেই পানি সংগ্রহ করতে গিয়ে শিকলে হাতের টান লেগে সব পানি যথাস্থানে পড়ে গেল আর ও শুধু চেয়ে দেখল। সব আশা শেষে হঠাৎ জাদুকরের কথা মনে পড়ে,সে বলেছিল- বন্দি ঘর থেকে মুক্তির কথা,ভাবতেই জাদুকর এসে হাজির সে ওকে মুক্ত করে স্বপ্নের দেশে নিয়ে যায়- আর ও আনন্দে নাচছে গাইছে,এক সময় দেখে এর সবই ওর কল্পনা।


এতোদিন ধরে পানি খেয়ে নাম মাত্র বেঁচে আছে,পানির পিপাসায় ওর গলা শুকিয়ে যাচ্ছে, নিশ্বাস বন্ধ হয়ে আসছে,দেহের তেজও ধীরে ধীরে কমে যেতে লাগলো। ক্ষুদার জ্বালা সইতে না পেরে শেষ পর্যন্ত বই-খাতা,

কাগজ,টাকা খেয়েও নিজেকে জীবনের ছুটির ঘণ্টার হাত থেকে বাচাতে পারল না খোকন - আস্তে আস্তে কচি শরীর ঢলে পড়লো মেঝেতে, নিথর চোখ দুটি বন্ধ হয়ে গেল চিরতরে।


আর এই মৃত্যুর জন্যেই দপ্তরি আব্বাস মিয়া স্বেচ্ছায় মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে জেলে যায়।


ছুটির ঘণ্টা ছবির সংগীত পরিচালনা করেন বিখ্যাত সংগীত পরিচালক সত্য সাহা।


-- সংগৃহীত

গুগল থেকে পিডিএফ বই ডাউনলোডের কৌশল!!

 গুগল থেকে পিডিএফ বই ডাউনলোডের কৌশল!!

 

ইন্টারনেটের সহজলভ্যতায় প্রয়োজনীয় প্রায় সব ধরনের তথ্য ও বই এখন গুগলে খুঁজে পাওয়া যায়। তবে প্রায়ই দেখা যায়, বই খুঁজে পেলেও সেটি পিডিএফ ফরম্যাটে পাওয়া কঠিন হয়ে পড়ে। কিছু সহজ কৌশল অনুসরণ করলে গুগল থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করা অনেক সহজ হয়। এই কৌশলগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের বই সহজে ডাউনলোড করা যায়, যেমন একাডেমিক বই, গবেষণাভিত্তিক বই, ইতিহাস বিষয়ক বই, জীবনী, উপন্যাস, গল্পের বই, জীবনধর্মী বই, প্রযুক্তি ও সায়েন্স ফিকশন, ধর্মীয় গ্রন্থ, ভাষা শিক্ষার বই, কিশোর সাহিত্য এবং স্ব-উন্নয়নমূলক বই। পিডিএফ বই ডাউনলোড করার সময় অবশ্যই কপিরাইট আইন মেনে চলা এবং ফাইলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এতে অবৈধ ফাইল ডাউনলোড এবং ম্যালওয়্যারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়। 


কীভাবে নির্দিষ্ট বই খুঁজে পাওয়া যায়?

  

নির্দিষ্ট কোনো বইয়ের পিডিএফ ডাউনলোড করতে চাইলে গুগলের সার্চ বারে বইয়ের নামের সঙ্গে 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛 যোগ করতে হয়। উদাহরণ হিসেবে, 𝘼𝙩𝙤𝙢𝙞𝙘 𝙃𝙖𝙗𝙞𝙩𝙨 বইটির পিডিএফ খুঁজতে হলে সার্চ বারে লিখতে হবে 𝘼𝙩𝙤𝙢𝙞𝙘 𝙃𝙖𝙗𝙞𝙩𝙨 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛। এই কৌশল ব্যবহার করলে গুগল শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে বইটির লিংক দেখাবে, যা খুব সহজেই ডাউনলোড করা সম্ভব।


কীভাবে বিষয়ভিত্তিক বই খুঁজে পাওয়া যায়?

  

নির্দিষ্ট কোনো বিষয়ে পিডিএফ বই খুঁজতে হলে, সেই বিষয়ের নামের শেষে 𝐟𝐢𝐥𝐞𝐭𝐲𝐩𝐞:𝐩𝐝𝐟 যুক্ত করতে হয়। উদাহরণস্বরূপ, মেশিন লার্নিং বিষয়ের পিডিএফ বই খুঁজতে হলে সার্চ বারে লিখতে হবে 𝙈𝙖𝙘𝙝𝙞𝙣𝙚 𝙇𝙚𝙖𝙧𝙣𝙞𝙣𝙜 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛। এভাবে সার্চ দিলে মেশিন লার্নিং সম্পর্কিত বিভিন্ন বইয়ের পিডিএফ লিংক প্রদর্শিত হবে, যেখান থেকে পছন্দের বইটি ডাউনলোড করা সম্ভব।


কীভাবে ফ্রি এবং ওপেন সোর্স বই খুঁজে পাওয়া যায়?

  

ফ্রি বা ওপেন সোর্স পিডিএফ বই খুঁজে পেতে কিছু সহজ কৌশল অনুসরণ করলে কাঙ্ক্ষিত বই সহজেই পাওয়া সম্ভব। গুগল সার্চ বারে বইয়ের নামের সঙ্গে নির্দিষ্ট কিছু শব্দ যোগ করলে বইয়ের পিডিএফ ফাইল দ্রুত খুঁজে পাওয়া যায়। যেমন, যদি 𝘼𝙧𝙩𝙞𝙛𝙞𝙘𝙞𝙖𝙡 𝙄𝙣𝙩𝙚𝙡𝙡𝙞𝙜𝙚𝙣𝙘𝙚 বিষয়ক ফ্রি পিডিএফ বই খুঁজতে হয়, তাহলে সার্চ বারে লিখতে হবে 𝘼𝙧𝙩𝙞𝙛𝙞𝙘𝙞𝙖𝙡 𝙄𝙣𝙩𝙚𝙡𝙡𝙞𝙜𝙚𝙣𝙘𝙚 𝙛𝙧𝙚𝙚 𝙙𝙤𝙬𝙣𝙡𝙤𝙖𝙙 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛। এর ফলে শুধুমাত্র সেই পিডিএফ ফাইলগুলো দেখাবে যেগুলো বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব। এছাড়াও, ওপেন সোর্স বই খুঁজতে সার্চের সঙ্গে open source শব্দটি যোগ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, 𝙈𝙖𝙘𝙝𝙞𝙣𝙚 𝙇𝙚𝙖𝙧𝙣𝙞𝙣𝙜 𝙤𝙥𝙚𝙣 𝙨𝙤𝙪𝙧𝙘𝙚 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛 লিখলে গুগল ওপেন সোর্স পিডিএফ বইগুলো দেখাবে, যেগুলো কপিরাইট মুক্ত এবং বিনামূল্যে ডাউনলোড করা যায়।   


এছাড়াও কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে বিনামূল্যে বই ডাউনলোড করা বা অনলাইনে পড়া সম্ভব, যেমন:


𝟏. 𝐀𝐧𝐧𝐚’𝐬 𝐀𝐫𝐜𝐡𝐢𝐯𝐞 (https ://annas-archive .org)  

𝟐. 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 𝐆𝐞𝐧𝐞𝐬𝐢𝐬 (http ://libgen .is)  

𝟑. 𝐙-𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 (https ://z-lib .id/)  

𝟒. 𝐏𝐃𝐅 𝐃𝐫𝐢𝐯𝐞 (https ://www .pdfdrive .com)  

𝟓. 𝐎𝐩𝐞𝐧 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 (https ://openlibrary .org)  

𝟔. 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐆𝐮𝐭𝐞𝐧𝐛𝐞𝐫𝐠 (https ://www .gutenberg .org)  

𝟕. 𝐅𝐫𝐞𝐞-𝐄𝐛𝐨𝐨𝐤𝐬.𝐧𝐞𝐭 (https ://www .free-ebooks .net)  

𝟖. 𝐁𝐨𝐨𝐤𝐛𝐨𝐨𝐧 (https ://bookboon .com)  

𝟗. 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐞𝐭 𝐀𝐫𝐜𝐡𝐢𝐯𝐞 (https ://archive .org)  

𝟏𝟎. 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞𝐃𝐢𝐫𝐞𝐜𝐭 (https ://www .sciencedirect .com)  

𝟏𝟏. 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐁𝐨𝐨𝐤𝐬 (https ://books .google .com)  

𝟏𝟐. 𝐁𝐃𝐞𝐛𝐨𝐨𝐤𝐬 (https ://bdebooks .com/books/)


সতর্কতা: কপিরাইট সংক্রান্ত সমস্যা এড়াতে, প্রতিটি লিঙ্কের ডট (., : ) এর আগে একটি white space যোগ করা হয়েছে। লিঙ্কটি অনুসন্ধান করার আগে, white space টি সরিয়ে নিন। 


ডাইরেক্ট লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে!!

©️

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

শুভ জন্মদিনে শুভ কামনা ও অভিনন্দন জানাই।,,,, আফরোজা বানু। আজ ১৫ ডিসেম্বর তার জন্মদিন।

 শুভ জন্মদিনে শুভ কামনা ও অভিনন্দন জানাই। 


কুষ্টিয়ার ভেড়ামারা থানার গোপীনাথপুর গ্রামের সেই ছোট্ট বেলিই নাট্যাঙ্গনের দাপুটে ও জনপ্রিয় অভিনেত্রী আফরোজা বানু। আজ ১৫ ডিসেম্বর তার জন্মদিন।


ছোটবেলায় বেলি, মঞ্জুলিকা কিংবা বলাকাসহ আরও বেশক’টি পারিবারিক নাম থাকলেও দর্শকের কাছে এখন তিনি আফরোজা বানু নামেই পরিচিত। রাজধানীর অগ্রণী বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়ার পরপরই বাংলাদেশ বেতারে নাটকে অভিনয় এবং অনুষ্ঠান উপস্থাপনার কাজ শুরু করেন আফরোজা বানু। স্কুল জীবনে যে শিক্ষিকার সাহচর্যে এসে অভিনয়ে অনুপ্রেরণা পান তিনি জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তার সরাসরি ছাত্রী আফরোজা বানু। রেডিওতে কাজ করার সময় জ্যেষ্ঠ শিল্পী হিসেবে রেডিওতে আসতেন ফেরদৌসী মজুমদার। তিনিই মূলত একসময় আফরোজা বানুকে ‘থিয়েটার’র সঙ্গে সম্পৃক্ত করেন। তারই নির্দেশনায় এবং মমতাজ উদ্দীন আহমদের নাট্যরূপে রবিঠাকুরের ‘দুই বোন’ মঞ্চ নাটকে প্রথম অভিনয় করেন। সেই থেকে এখন পর্যন্ত আফরোজা বানু ‘থিয়েটার’র সঙ্গে সম্পৃক্ত। ছোটপর্দায় আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় আফরোজা বানু প্রথম অভিনয় করেন ‘মরা মানুষের পাঠশালা’ নাটকে। তবে অভিনেত্রী হিসেবে তিনি দর্শকপ্রিয়তা এবং তারকাখ্যাতি পান বেগম মমতাজ হোসেনের রচনায় ও রহমতুল্লাহ’র প্রযোজনায় ‘সকাল সন্ধ্যা’ ধারাবাহিক নাটকে শিমু চরিত্রে অভিনয় করে। একই লেখকের ‘বেলা অবেলা’, আবদুল্লাহ আল মামুনের রচনা ও প্রযোজনায় ‘কুমুর নিজের জীবন’, জিয়া আনসারীর ‘আধুলী’, রবিঠাকুরের ‘বেনু গোপালের মাস্টার’ ইত্যাদি নাটকে ভিন্নধর্মী চরিত্রে আফরোজা বানুর অনবদ্য অভিনয়ে মুগ্ধ হন দর্শক। মঞ্চ আর ছোটপর্দাই নয়, বড় পর্দাতেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওয়াকিল আহমেদের নির্দেশনায় ‘কে অপরাধী’ চলচ্চিত্রে আফরোজা প্রথম বড়পর্দায় নিজের সম্পৃক্ততা ঘটান। এরপর ‘ভুলোনা আমায়’সহ আরও বেশকিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সর্বশেষ মুক্তি পাওয়া সোহেল আরমান পরিচালিত ‘এইতো প্রেম’ চলচ্চিত্রে তিনি নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।

ঔপনিবেশিক ভারতের এক পেশাজীবী শ্রেণী ছিল 'পাঙ্খাওয়ালা' নামে। জানেন কি তাদের সম্পর্কে আপনি?

 ঔপনিবেশিক ভারতের এক পেশাজীবী শ্রেণী ছিল 'পাঙ্খাওয়ালা' নামে। জানেন কি তাদের সম্পর্কে আপনি?


ভারতবর্ষে আসার প্রথমদিকে ব্রিটিশদের জন্য এই অঞ্চলে মানিয়ে নেওয়া সহজ ছিল না। দীর্ঘ সময়েও এই অঞ্চলের যে জিনিসে ব্রিটিশরা কখনোই অভ্যস্ত হতে পারেনি, তা হলো ভারতের অসহনীয় গরম। 


পর্তুগিজরাই নাকি সর্বপ্রথম এ অঞ্চলে টানা পাখা নিয়ে আসে। তবে টানা পাখাকে জনপ্রিয় করে তোলে ব্রিটিশরা। পর্তুগিজদের অনুসরণ করে গরম থেকে বাঁচতে তারা গির্জা, বাসাবাড়ি ও দপ্তরে টানা পাখার ব্যবস্থা করে। সময়ের সঙ্গে দেশীয় অভিজাত বাড়িতেও এই পাখার ব্যবহার শুরু হয়। একইসঙ্গে পাখা টেনে বাতাস করতে পাঙ্খাওয়ালা নামে নতুন এক পেশাজীবী শ্রেণির উদ্ভব ঘটে।


ঘরের সিলিং থেকে বড় কাঠের ফ্রেমে পাখার কাপড় আটকানো থাকত। পাখার নিচের অংশে থাকত মসলিনের ঝালর। সিলিং থেকে ঝুলানো পাখাগুলো লম্বায় ৮ থেকে ১২ ফিট এমনকি অনেকসময় ২০ থেকে ৩০ ফিটও হতো। সিলিংয়ের ৩-৪টি হুক থেকে বাহারি দড়ির সঙ্গে পাখার কাপড় ঝুলিয়ে দেওয়া হতো।


পাঙ্খাওয়ালাদের দিন-রাত ২৪ ঘণ্টাই অবিরাম পাখা টানার কাজ করতে হতো। আর তাই যে ঘরে ইংরেজ সাহেব-বিবিরা অবসর যাপন করতেন সেখানে তাদের উপস্থিতি কাম্য ছিল না। অধিকাংশ সময় বারান্দা কিংবা বাইরের ঘরেই তাদের ঠাঁই মিলত।


সময়ের সঙ্গে পাঙ্খাওয়ালা নিয়োগে এক নতুন প্রবণতা দেখা দেয়। বধির, বয়স্ক কিংবা শ্রবণ শক্তি কম, এমন ব্যক্তিদের পাঙ্খাওয়ালা হিসেবে নিয়োগ দেওয়া শুরু হয়। ঘরের বাইরে ছাড়াও অনেক সময় ঘরের ভেতরে এক কোণায় পাঙ্খাওয়ালার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ ছিল।


১৮ শতকে সারাদিন পাখা টানার জন্য পাখাওয়ালারা তিন আনা করে মাইনে পেত। রাতে কাজ করলেও একইহারে বেতন থাকত। পাখা টানা ছাড়াও তাদের বাড়ি ও দপ্তরের বিভিন্ন ফুটফরমায়েশ খাটতে হতো।


বিদ্যুৎ আসার সঙ্গেই কমতে থাকে টানা পাখার ব্যবহার। ১৯ শতকের শেষ দিকে উপমহাদেশে বিদ্যুৎ আসে। ১৮৭৯ সালে কলকাতায় প্রথম বিজলিবাতি জ্বালানো হয়। ১৮৯৯ সালে চালু হয় বৈদ্যুতিক পাখা। ফলে সময়ের সঙ্গে হারিয়ে যেতে থাকে টানা পাখা। বিংশ শতাব্দীতে এসে পাঙ্খাওয়ালা পেশাটিও বিলুপ্ত হয়।


এইরকম তথ্যবহুল পোস্ট এবং ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন।


#information #gk #generalknowledge #সাধার

একটি নদীর সাগর হওয়ার গল্প

 একটি নদীর সাগর হওয়ার গল্প


একদিন নদীর খুব ইচ্ছে হলো মহাসাগরের সাথে যুক্ত হয়ে যাওয়ার। দিনক্ষণ ঠিক করে সে বেড়িয়ে পরলো সাগরের সাথে মিলিত হওয়ার জন্য।অনেক  দীর্ঘপথ পাড়ি দিতে হবে জেনেও নদীর পথ চলা থেমে থাকলো না, এক মুহুর্তের জন্যও।নদী যেন আরও বেশি গতি দিয়ে সামনে এগিয়ে যেতেই থাকলো।


অবশেষে  নদী যখন সাগরের খুব নিকটে এসে দাড়ালো। সাগরের বিশালতা দেখে  নদী এবার তার  ইচ্ছেটাকে হারিয়ে ফেলল।ভয়ে অনবরত কাঁপতে শুরু করলো। 


মনে মনে ভাবতে লাগলো এখন সে কী করবে? যাত্রাপথের দিকে তাঁকিয়ে সে ভাবতে লাগলো অনেকটা  পথ অতিক্রম করে এসেছে সে।পথে পথে পাড়ি দিতে হয়েছে শৃঙ্গ,পাহাড়, জঙ্গল। অতিক্রম করতে হয়েছে কত বাঁধা বিপত্তি। 


নদী মনে মনে এটাও ভাবলো এই বিশাল সাগরে প্রবেশ করা মানে চিরতরে অদৃশ্য হয়ে যাওয়া। নিজেকে হারিয়ে ফেলা।কিন্তু সে তো আর ফিরে যেতে পারবে না।ফিরে যাওয়ার কোনো পথ আর খোলা নেই।প্রকৃতির নিয়ম মেনে তাকে সাগরের বুকেই ডুবে যেতে হবে।


প্রকৃতির নিয়ম মেনে অবশেষে নদী সাগরে প্রবেশ করলো। অতঃপর সে অনুভব করলো সে আরও বিশাল  জায়গা জুড়ে নিজেকে ছড়িয়ে দিতে পেরেছে।একটা সময় নদী অনুভব করতে শুরু করলো যে সে সাগরের বিশালতার মাঝে নদী পরিচয় হারিয়েছে। সে তখন বিশালতম  সাগরে পরিণত হয়েছে।


গল্পটির শিক্ষা হলো,বড় বড় স্বপ্ন দেখতে আমরা ভয় পাই।অথচ সাহস করে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি অবশেষে  সফলতা আমাদের হাতেই ধরা দেবে।


ফারহানা সুমনা

শিরোনাম***রাজপথে রানি               কলমে***দুলাল বালা                 তারিখ 17--12--24                  ১লা পৌষ ১৪৩১

 শিরোনাম***রাজপথে রানি

              কলমে***দুলাল বালা

                তারিখ 17--12--24

                 ১লা পৌষ ১৪৩১


        রাজা-রানি ফিরছে দেশের রাজপথে,

        পারিষদবর্গ চলে তার সাথে সাথে।

        মহা-ধুমধাম রাজ আড়ম্ভর কতো!

        রানির অঙ্গে মূল্যবান রত্নভূষণ যতো।

        অঙ্গে কুসুম গন্ধ-সুবাস বাতাসে ভাসে।


        হঠাৎ মহারানি স্বর্ণরথ থেকে নেমে।

        খুলেছে যতো গরীবের অঙ্গ-ভূষণ!

        ক্রোধে রানির অঙ্গ-ভূষণ পড়লো খসে!

        পারিষদ দল বলে শাবাস শাবাস!

        এটাই গরীবের দুঃখের-নির্মম পরিহাস?


        কে করবে প্রতিবাদ? ঘাড়ে ক'টা মাথা!

         লাগুক লজ্জা লাগুক মরমে ব্যথা!

         অসহায় দুর্বল চিরদিনই রাজ-রোষে!

        শকুনি মন্ত্রী রাজা দুর্যোধন যে দেশে।


        যুবতীর পোশাক ধরে চলে টানাটানি।

        বিস্ময়ে অবাক!এ-কোন কুসিৎ-ভণ্ডামি?

        কেনো কর'ছে নারীর শীলতা হানি?

        তুমি মহারানি? বড্ড জিদ্দি-ভিখারিণী! 


        দূরে দাড়িয়ে অতিসাধারণ গ্রাম‍্য-বালিকা

        উচ্চস্বরে প্রতিবাদে করে জোর-চিৎকার।

        সমেবেত প্রতিবাদে ওঠে উচ্চ-কণ্ঠস্বর।

        ভাগে রাজ প্রহরি যতো চাটুকার।

        প্রতিবাদে ভাঙ্গলো রানির অহংকার!


       ভাঙ্গলো ঘুম, ফিরলো রানির হুঁশ।

       ছুটে গেলো চাটুকারের রাতের ঘুম!

       গণদেবতা রাজ দণ্ড নিলো রানির কেড়ে!

       উমেদার-চাটুকার-পেটুয়ারা কারাগারে!


একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে।,,,, ফেইসবুক থেকে নেওয়া

 একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো। এভাবে দীর্ঘদিন কেটে যায়। 


একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে।

 

কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, "তোমার শরীর যেমন কালো রঙের, তেমনি তোমার রুচিও কালো। তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে কালো ফুল পাঠিয়েছো!"

কাক ময়ূরের কথা শুনে দু:খ পেয়ে চলে গেল।

 

বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করে নি। 


কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, "আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে। তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন?"


কাক জবাব দিল, "তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলো নি; ততদিন মনে হয়েছিল, সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম, ফুলের মতো জিনিসকেও তুমি রঙ দেখে বিচার করো; তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে চলেছি। তাইতো নিজেকে সরিয়ে নিলাম।"


ময়ূর বলল, "এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে?"


কাক বলল, "চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতা-ই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাব।"


কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল। ধীরে ধীরে দু'জনার দূরত্ব বাড়তে লাগল। এ দূরত্ব যত বাড়বে "জীবন" নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে।

পারিজাত সাপ্তাহিক প্রতিযোগিতা:-৩৮০ বিষয়: ভয়/ ঘুড়ি/ তামসা/ চতুর/ অর্থ পিপাসু/ কম্পিউটার  কবিতার বিষয়: ভয় বিভাগ: ক(কবিতা) তারিখ: ১৬/১২/২০২৪

 পারিজাত সাপ্তাহিক প্রতিযোগিতা:-৩৮০

বিষয়: ভয়/ ঘুড়ি/ তামসা/ চতুর/ অর্থ পিপাসু/ কম্পিউটার 

কবিতার বিষয়: ভয়

বিভাগ: ক(কবিতা)

তারিখ: ১৬/১২/২০২৪

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


                        ভয়ার্ত পরিবেশ 

                      জ্যোতিষ চন্দ্র সাউ 


বেশ ছিল পরিবারগুলো একে অপরের সাথে মিলেমিশে,

বিভিন্ন ধর্ম হলেও একই ভাষা, একই সংস্কৃতি, 

ধর্মাচরণ যে যার মতো, অবাধ অংশগ্রহণ,

সংখ্যাগুরু, সংখ্যালঘু, কাগজ কলমের হিসাব মাত্র,

একে অপরের দুঃখে পাশে দাঁড়াত, সুখের সাথী হতো,

সহাবস্থানে বিশ্বাসী ছিল তারা, ছিল না হিংসা, দ্বেষ;

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে বাস করতো তারা,

মানবতার প্রতীকে, পশুর পরিচয়ে নয়।

ভারতীয় উপমহাদেশ ছিল এমন একটি জায়গা,

যেখানে বাজতো শুধু শান্তির জয়গান।


ঘটনার সূত্রপাত বিংশ শতাব্দী শুরুর কিছু পর থেকে,

ইংরেজ শাসক যখন বুঝলো আর বেশিদিন নয়,

এবার পাততাড়ি গোটাতে হবে তাদের,

ভাবলো, মরণ কামড় একটা দিয়ে যাওয়া যাক;

ধর্মের বিষ-ধান বপন করতে শুরু করলো তারা,

খুচে দিল নিরপেক্ষ ধর্মের মাটি হিংসার নিড়ানি দিয়ে।

যার ফলশ্রুতি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা, মারামারি,

এক অবিশ্বাস ও ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়ে গেল,

সংখ্যাগুরু, সংখ্যালঘু তত্ত্ব প্রকট হয়ে দেখা দিল,

ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল দুই গোষ্ঠী, হিন্দু মুসলমান।


উনিশশো সাতচল্লিশের পঁনেরই আগষ্ট ভাগ হয়ে গেল

বৃহৎ ভারত, 'হিন্দুস্তান', যা রয়ে গেল ভারত নামেই,

'পাকিস্তান', হয়ে উঠলো মুসলমানদের ভরসাস্থল;

তাও আবার দুটি ভাগে, পূর্ব এবং পশ্চিম, লেজ ও মাথা।

কিছু দিন যেতে না যেতেই সব ভরসা বিলীন,

শুরু হয়ে গেল ভাষার ভিত্তিতে আন্দোলন ও নিপীড়ন,

পূর্ব পশ্চিমের লড়াইয়ে ভীত সন্ত্রস্ত পূবের মানুষ জন,

জাত ধর্ম নির্বিশেষে ঢেউয়ের মতো আছড়ে  পড়লো

ভারত সাগরের তীরে, তাদের বুকে তুলে নিল হিন্দুস্থান।

মুজিবের হাত ধরে জন্ম নিল আর এক রাষ্ট্র, 'বাংলাদেশ'।


হায়রে বাংলাদেশ! আবার তোমার উপর হায়নার নজর,

ডাক্তারি পড়ুয়া ছাত্রদের মতো কাটাছেঁড়া করছে শরীর,

মৌলবাদী, তালিবানি ফতোয়া জারি সারা দেশে,

নারকীয় অত্যাচার চলছে সংখ্যালঘু মানুষের উপর,

যে ভারতের অংশ ছিল ওরা, যে ভারত এনে দিল

একাত্তরের স্বাধীনতা, যার আর্থিক আনুকুল্য ছাড়া

এক পা-ও নড়ার ক্ষমতা ছিল না জন্মের পর,

তাকে ভাবছে চরম শত্রু, কৃতঘ্নতার কদর্য রূপ।

নিজের পায়ে  কুড়ুল মেরে করছে সর্বনাশ,

কে বোঝাবে,  মত্ত ওরা সংখ্যালঘুর ত্রাস।


সদ্য নোবেল শান্তি পুরস্কার যাঁর পকেটে,

তাঁর রাজত্বে নেই সংখ্যালঘুর অধিকার,

নেই ধর্ম স্থানের সুরক্ষা, ধর্মাচরণের সুযোগ।

আতঙ্ক, ভয়, সন্ত্রাসের আগুন জ্বলছে বাংলাদেশে,

শিশুর চীৎকার, নারীর আর্তনাদ, পুরুষের হাহাকার,

শুনতে কি পাচ্ছো না ইউনুস সরকার?

হিন্দু বলে থাকবে না তার জন্মভূমির অধিকার?

পদের লোভে জলাঞ্জলি দিলে বিবেক, বুদ্ধি , ন্যায়নীতি?

শান্তির দূত হিসাবে সারা বিশ্ব চেনে যাকে,

রাতারাতি জহ্লাদ রূপ তার করেছে হতবাক।


***********************************************

পারিজাত সাহিত্য প্রতিযোগিতা  বিষয় -  ভয়/ঘুড়ি/তামাশা/চতুর/অর্থ পিপাসু/কম্পিউটার বিভাগ - কবিতা ,পর্ব - ৩৮০ শিরোনাম - মৃত্যুর পারে  কলমে - আরতী ব্যানার্জী  তারিখ - ১৪/১২/২০২৪

 পারিজাত সাহিত্য প্রতিযোগিতা 

বিষয় -  ভয়/ঘুড়ি/তামাশা/চতুর/অর্থ পিপাসু/কম্পিউটার

বিভাগ - কবিতা ,পর্ব - ৩৮০

শিরোনাম - মৃত্যুর পারে 

কলমে - আরতী ব্যানার্জী 

তারিখ - ১৪/১২/২০২৪


ছেড়ে যেতে ইচ্ছে না করলেও ছেড়ে যেতে হয়

ক্ষণস্থায়ী জীবন 

একটু একটু করে ছাড়তে ছাড়তে

দেহটাকেও যে ছাড়তে হয় বুঝতে 

চায়না মন,

মায়া মোহ দিয়ে প্রাণপণে যতই আগলে ধরি 

ততই বিদায় ঘণ্টা দূর থেকে শুনতে পাই যেন

হাহাকারের অন্তিম মুহূর্তের সন্ধিক্ষণ 

অদৃশ্য হাতছানিতে কাছে টেনে নেয়,

মায়াবিনীর মতো শিয়রে শমন হাসে

কখন করবে সমাপন করাল গ্রাসে।


সজ্ঞানে চেষ্টা নেই মৃত্যুকে জানার 

শুধু ভয় আর ভয়!

হুড়কো লাগিয়ে দিলে বুঝি কেউ টের পাবে না,

বোধবুদ্ধি লুপ্ত হতে হতে মরীচিকার মতো তৃষিত

অবকাশ নেই পিছন ফিরে একবার 

শুধু একবার নিজের কর্মকে দেখার!

জীব ভেসে চলে অজ্ঞানের প্রেত সায়রে-

এর শেষ কোথায় কোন সুদূরে --!!

টাকা না মনুষ্যত্ব কোনটা দামি কোনটা জীবনকে

বয়ে নিয়ে যাবে সেই সত্য দর্শনের 

জীবনচক্রের নিশ্চিত মৃত্যুর পারে?


এর উত্তরও আছে! 

ভোরের কুয়াশা সরিয়ে হঠাৎই যখন জ্বলে ওঠে জ্যোতির্ময়-

জ্ঞানআকাশ উজ্জ্বল হয়ে ওঠে 

প্রতিটি মুহূর্তের চির সাক্ষীস্বরূপ সত্তাখানি 

চোরকুঠুরিতে আবদ্ধ থাকা অনুভূতি তখন প্লাবিত হয় জোয়ারে।

ঠিক তখনই সেই মায়ার বেষ্টনী ভেদ করে 

জীব পেতে চায় অনন্তের মধুর স্পর্শখানি,

হ্যাঁ, তখনি সে ক্ষুদ্র গণ্ডির বাইরে এসে

দেখতে পায় সেই অসীম আকাশ

আনন্দের সঙ্গী হয়ে চলে যেতে পারে মৃত্যুর পারে!

মাসনা, সুলাসা, রুবা' حامدا ومصليا أما بعد শরীআতের সকল বিষয় সুস্পষ্ট বর্ণিত ও নির্ধারিত।  বিবাহ ও একাধিক বিবাহের বিধানও নির্ধারিত।

 মাসনা, সুলাসা, রুবা' حامدا ومصليا أما بعد শরীআতের সকল বিষয় সুস্পষ্ট বর্ণিত ও নির্ধারিত।  বিবাহ ও একাধিক বিবাহের বিধানও নির্ধারিত। এই অব...