🥒 শশার সাদা মাছি(White Fly) দমন কৌশল A to Z
🗣️. এটি Hemiptera বর্গের অন্তর্ভূক্ত পোকা
যা বাংলাদেশে প্রায় সকল সবজি ফসল
সহ অনেক ফল গাছেও আক্রমণ করে।
এরা দেখতে সাদা, আকারের ছোট এবং
পাতার নিচে অবস্থান করে।
#সাদা_মাছির_জীবনচক্র:
সাদা মাছির জীবনচক্র সম্পন্ন হতে সময়
লাগে ১৫-২০ দিন। এদের জীবনচক্রে
ধাপ তিনটি। যথা:-
!) ডিম: ৫-৬ দিন
!!) বাচ্চা/নিম্ফ: ৫-৭ দিন
!!!) পূর্ণাঙ্গ পোকা: ৪-৫ দিন
#সাদামাছির_ক্ষতির_ধরন:-
♦️ সাদা মাছি তাদের সূচালো মুখপাঙ্গ দিয়ে
পাতার ফ্লোয়েম টিস্যু থেকে রস চুষে খায়।
ফলে পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়।
♦️ এরা চিনি সমৃদ্ধ একটি তরল মল ত্যাগ
করে যা “হানিডিউ” নামে পরিচিত। এই
হানিডিউর কারণে পাতা শুঁটি মোল্ড দ্বারা
আক্রান্ত হয়। ফলে পাতা কালো হয়ে যায়।
হানিডিউ পিঁপড়া কেও আকৃষ্ট করে ফলে
আক্রান্ত গাছে অনেক পিঁপড়া দেখা যায়।
♦️ সাদা মাছি ফসলে নানা রকম ভাইরাস রোগ
ছড়ায়। এদের কারণে মরিচ, টমেটো,
বেগুন, শসা, পটল, তরমুজ, মিষ্টি কুমড়া
সহ অন্যান্য ফসলে ভাইরাসের আক্রমন
দেখা যায়।
♦️ বাংলাদেশে ফসলের অত্যন্ত ক্ষতিকর
একটি পোকা যা ফসলের মোজাইক এবং
অন্যান্য ভাইরাস রোগ ছড়ায়।
#সাদা_মাছি_দমন_ব্যবস্থাপনা:
🗣️ সাদামাছি শুরুতেই দমন করতে হয় তা
না হলে ফসলের নানা রকম রোগ ছড়িয়ে
পড়ে ফলে তখন দমন করা কঠিন হয়ে পড়ে।
#জৈবিক_পদ্ধতিতে_সাদা_মাছি_দমন:
!) ইয়োলো স্টিকি ট্রাপ ব্যবহার করলে ভালো
ফল পাওয়া যায়।
!!) ব্লু স্টিকি ট্রাপ ব্যবহার করলে ভালো ফল
পাওয়া যায়।
!!!) সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা
আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার
পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা
ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত
গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে
পোকা নিয়ন্ত্রন করা যায়।
এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের
গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি
লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।
🚯 সাদা মাছি পোকার আক্রমণ দেখা দিলে নিচের যে কোন একটি কীটনাশক মাত্র অনুযায়ী ব্যবহার করুন
🔸 “ব্যাসিয়ানা 1.15WP” গ্রুপের জৈব
বালাইনাশক ইস্পাহানী কম্পানির
“বায়ো ভেরিয়া”
প্রতি ১০ লিটার পানিতে ৫০ গ্রাম
🔸 ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের
এসিআই কম্পানির কীটনাশক
“টিডো প্লাস৭০WDG”
প্রতি ১০ লিটার পানিতে ২গ্রাম
🔸 এসিফেট গ্রুপের
স্কয়ার কম্পানির কীটনাশক
“ফরচুনেট75SP”
প্রতি ১০ লিটার পানিতে ১৫ গ্রাম
🔸ক্লোরফেনাপির + এমামেকটিন বেনজয়েট
গ্রুপের ন্যাশনাল কম্পানির
“ফেনজেড25EC”
প্রতি ১০ লিটার পানিতে ৫ মিলি
বিঃদ্রঃ সাদা মাছি দমনে পাতার নিচের দিকে স্প্রে করতে হবে।
⚠️সতর্কতা: স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্প্রে করার সময় মুখে মাস্ক,হাতে গ্লাভস, চোখে চশমা,ফুল হাতা জামা পরিধান করে নিবেন।
সোহেল রানা
উপসহকারী কৃষি অফিসার
সময়োচিত কৃষি বিষয়ক পরামর্শ পেতে Shuhal Rana আইডি অনুসরণ করুন এবং আপনার ফসলের কোন সমস্যা বিষয়ে জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখুন।
#শশা #cucumber #চাষ #পদ্ধতি #insectcontrol #pestcontrol #পোকা #রোগ #AgricultureTips #IPM #biopesticides #brinjal #BrinjalFry