এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৩ জুন, ২০২৫

৩৫০টি ছবিতে অভিনয় করেও অশ্লীল তকমা পেয়েছেন নায়ক= মেহেদী 

 ৩৫০টি ছবিতে অভিনয় করেও অশ্লীল তকমা পেয়েছেন নায়ক= মেহেদী 

নায়ক মেহেদীর জন্ম কিশোরগন্জ জেলায় মিয়াবাড়ীতে জন্ম গ্রহন করেন - কিন্তু তার বেড়ে উঠা সব কিছু ঢাকা টিকাটুলিতে - আর হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে বি এ পাশ করেছেন - 

নায়ক মেহেদী ছোট বেলা থেকেই খুবই ট্যালেন্ট ছিলেন, তার স্কুলের এক অনুষ্টানে বিখ্যাত পরিচালক জহিরুল হক তাকে দেখেন এবং তার বাবাকে অভিনয়ের প্রস্তাব দেন - মেহেদীর বাবা রাজী হন - 

তিনি - ১৯৮১ সালে প্রথম অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে - জহিরুল হক পরিচালিত " চেনামুখ " ছবিতে - ছবিটির প্রযোজক ছিলেন - নায়ক ফারুক 

শিশু শিল্পী হিসেবে তিনি প্রায় ৫০টির ও ছবিতে অভিনয় করেন - 

উল্লেখযোগ্য ছবি গুলো হলো - 

১. চেনামুখ 

২. জন্ম থেকে জ্বলছি 

৩. কাবিন 

৪. বিধাতা 

৫. ভাইবন্ধু 

৬. অন্যায় 

৭. নাগ জ্যোতি 

৮. চেতনা 

৯. নবাব 

১০. নান্টুঘটক 

১১. শরীফ বদমাশ 

১২. তিন বাহাদুর 

১৩. অহিংসা 

১৪. উনিশ বিশ 

১৫. দিদার 

১৬. কসম 

১৭. বিস্ফ্রোরন 

কিন্তু শিশু শিল্পী শামিম সবচেয়ে বেশি আলোচনায় আসেন - প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন - পরিচালিত " জন্ম থেকে জ্বলছি " ছবিতে অভিনয় করে। 

এই ছবির তার লিপে " বাবা বলে গেলো আর কোন দিন গান করো না " গানটি এতোটা জনপ্রিয় হয় যে, সারা দেশের সবার মুখে মুখে গানটি স্হান পায় -  

ছবিটি ৩১-১২-১৯৮১ সালে মুক্তি পায় - 

নায়ক মেহেদী বড় হয়ে নায়ক হয়েছেন প্রায় ৩৫০টি ছবিতে- 

নায়ক হিসেবে তার অভিনীত উল্লেখযোগ্য ছবি গুলো হচ্ছে- 

১. পাগল মন 

২. নতিজা 

৩. বালিকা হলো বধু 

৪. শত জনমের প্রেম 

৫. পরান কোকিলা 

৬. মর্যাদার লড়াই 

৭. অচেনা মানুষ 

৮. শুধু তোমারী 

৯ প্রিয়া আমার প্রিয়া 

১০. তুমি আমার ভালোবাসা 

১১. বাস্তব 

১২. ভালোবাসা কারে কয় 

১৩. আমার স্বপ্ন আমার সংসার 

১৪. অবৈধ সন্তান 

আমার সঙ্গে নায়ক মেহেদীর আত্তার সম্পর্ক ছিলো - আমি যখন- প্রধান সহকারী পরিচালক - তখন এক সাথে অনেক ছবিতে কাজ করেছি - সেই সুবাদে আমাদের মধ্যে দু এক দিন পর পর ফোনে কথা হতো - 

কিন্তু আমি পরিচালক হবার পর আমার কোন ছবিতে তাকে নিতে পারি নাই - তবে আগামী ছবি গুলোতে তাকে নিয়ে কাজ করবো - 

তাকে অশ্লীল নায়কের তকমা দেওযা হয়েছিল এবং তার নামে মামলা এবং সরকারী ভাবে এফ ডি সি তে ঢোকার নিষেধাক্কা ছিলো - 

কিন্তু আমার প্রশ্ন - সে কি নিজে নিজে কাপড় খুলে ল্যাংটা হয়েছিল ক্যামেরার সামনে - না কি তাকে কাপড় খুলতে বাধ্য করা হয়েছিল, না কি তিনি ফিল্ম পলেটিক্সের স্বীকার - এর উত্তরটি আপনারাই জানেন - 

মেহেদী আপনি যেখানেই থাকবেন, ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন, দোয়া রইল - 

                          রবিউল ইসলাম রাজ 

                           চলচ্চিত্র পরিচালক 

       .              .      01948-329383

রাত ৮টা ৩০মিনিটের সংবাদ তারিখ ২১-০৬-২০১৫

 রাত ৮টা ৩০মিনিটের সংবাদ

তারিখ ২১-০৬-২০১৫


আজকের সংবাদ শিরোনাম


আগামী জাতীয় নির্বাচনের তারিখ ও নির্বাচনী তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে --- জানালেন প্রধান নির্বাচন কমিশনার।


সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ সৃষ্টি করতে চায় অন্তর্বর্তী সরকার --- বললেন উপদেষ্টা ফরিদা আখতার।


উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফি বিভাগ আরও সক্রিয় ভূমিকা পালন করবে --- বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের সেমিনারে নৌ পরিবহন উপদেষ্টার আশাবাদ।  


বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা ও তাদের বিনিয়োগকে সুরক্ষিত করতে কাজ করছে সরকার --- বলেছেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান।


সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক খাতে সুশাসন ও স্থিতিশীলতা জোরদারে বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।


ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে একজোট হয়ে সরকারকে সহযোগিতার আহ্বান বিএনপি মহাসচিবের।  


ইসরাইলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে চারশোর বেশি নিহত ---  ইসরাইল আঞ্চলিক শান্তির সবচেয়ে বড় বাধা --- ওআইসি শীর্ষ সম্মেলনে বললেন তুরস্কের প্রেসিডেন্ট।


এবং গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ড্র --- দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ২০-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ২০-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


সরকার জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশসমূহ শিগগিরই বাস্তবায়ন করবে।


২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ২০ শতাংশ পরিবেশবান্ধব উৎস থেকে উৎপাদনের জন্য নবায়ণযোগ্য জ্বালানী নীতি হালনাগাদ করছে সরকার।


দেশের খাদ্য পরিস্থিতি খুবই সন্তোষজনক অবস্থায় রয়েছে --- জানালেন খাদ্য উপদেষ্টা।


রোহিঙ্গা সংকট আশু সমাধান না হলে নতুন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে --- পররাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারী।


শিশুদের বিরুদ্ধে মারাত্মক অপরাধের জন্য ইসরাইলকে কালো তালিকাভুক্ত করলো জাতিসংঘ।


ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত --- ইরানের পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে জেনেভায় বৈঠক করবেন।


এবং এশিয়া কাপ আর্চারির পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয় করেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।

সকাল ৭টার সংবাদ তারিখ ২০ -০৬-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ ২০ -০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি ‍উপলক্ষে ৫ই আগস্ট ‘‘সরকারি ছুটি’’ ঘোষণার নীতিগত সিদ্ধান্ত।


বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিত ও গণমাধ্যম নীতিমালা পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি গঠন। 


আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধির খসড়া অনুমোদন করলো নির্বাচন কমিশন --- পোস্টার ব্যবহার নিষিদ্ধ।


দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সংশোধনে একমত সকল রাজনৈতিক দল --- জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি।


এক হাজার আটশো পঞ্চাশটি গুমের অভিযোগের মধ্যে দুশো ৫৩টির অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন --- বাকিগুলোর তদন্ত চলছে --- জানালেন কমিশনের সভাপতি।


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ আইসিটির।


রোহিঙ্গা সংকট সমাধান না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে --- জাতিসংঘে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। 


গাজায় একদিনে ইসরাইলী হামলায় ৯২ ফিলিস্তিনি নিহত। 


এবং গল-এ প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে আজ আবার ব্যাটিং শুরু করবে শ্রীলঙ্কা।

                                 ##

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১৯-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১৯-০৬-২০২৫

আজকের সংবাদ শিরোনাম


ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি ‍উপলক্ষে ৫ই আগস্ট সরকারি ছুটি ঘোষণার নীতিগত সিদ্ধান্ত।


আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধির খসড়া অনুমোদন করলো নির্বাচন কমিশন --- পোস্টার ব্যবহার নিষিদ্ধ।


দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সংশোধনে একমত সকল রাজনৈতিক দল --- জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি।


এক হাজার আটশো পঞ্চাশটি গুমের অভিযোগের মধ্যে দুশো ৫৩টির অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন --- বাকিগুলোর তদন্ত চলছে --- জানালেন কমিশনের সভাপতি।


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ আইসিটির।


‘‘দেশি ফল বেশি খাই; আসুন, ফলের গাছ লাগাই’’ প্রতিপাদ্যে রাজধানীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু।


ইরান-ইসরাইল যুদ্ধে পাল্টাপাল্টি বিমান হামলা অব্যাহত --- চলমান যুদ্ধ নিয়ে আগামীকাল বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।


এবং গল-এ প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

সকাল ৭টার সংবাদ তারিখ -১৯-০৬-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ -১৯-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


এসএসএফকে রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে

পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


 উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষার আহ্বান

অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের।


রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ অব্যাহত ---

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে

সাংবিধানিক কাউন্সিল প্রয়োজন বলে অধিকাংশ দলের মত।


 রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয়

ফল মেলা।


১৫ বছরের শাসনামলে দেশজুড়ে দুঃশাসন চালিয়েছে আওয়ামী লীগ,

সেইসঙ্গে ধ্বংস করেছে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান --- মন্তব্য বিএনপি

মহাসচিবের।


ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত --- সংঘাত নিয়ে

আলোচনার জন্য আগামীকাল জরুরী বৈঠক করবে জাতিসংঘ নিরাপত্তা

পরিষদ।


 এবং আজ রাজধানীতে অনুষ্ঠিত হবে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বালক ও বালিকা অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৮-০৬-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৮-০৬-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


এসএসএফকে রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত --- সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি সাংবিধানিক কাউন্সিল প্রয়োজন বলে অধিকাংশ দলের মতামত।  


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ।


রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।


১৫ বছরের শাসনামলে দেশজুড়ে দুঃশাসন চালিয়েছে আওয়ামী লীগ, সেইসঙ্গে ধ্বংস করেছে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান --- মন্তব্য বিএনপি মহাসচিবের।


ইরান-ইসরাইল যুদ্ধে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে --- ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।


গাজায় ইসরাইলি হামলায় একদিনে অন্তত ১৪৪ ফিলিস্তিনি নিহত।


এবং গল-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান।০

সকাল ৭টার সংবাদ তারিখ - ১৮-০৬- ২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ - ১৮-০৬- ২০২৫

আজকের সংবাদ শিরোনাম


রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের দ্বিতীয়

পর্যায় শুরু --- জুলাই মাসের মধ্যে 'জাতীয় সনদ' চূড়ান্ত করার চেষ্টা চলছে

--- মন্তব্য ডক্টর আলী রিয়াজের।


 জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন

অধ্যাদেশ-এর গেজেট প্রকাশ।


 জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ

ট্রাইব্যুনাল-২ এর যাত্রা শুরু --- গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক

মানদণ্ডে, বললেন অ্যাটর্নি জেনারেল।


 বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও দেশে এখনই জ্বালানির দাম

বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের --- জানালেন অর্থ উপদেষ্টা।


 যুদ্ধ পরিস্থিতিতে তেহরানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তার ব্যাপারে

উদ্বেগ প্রকাশ সরকারের --- নিরাপদ এলাকায় স্থানান্তর শুরু হয়েছে ---

জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।


 ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা অব্যাহত --- ইসরাইলী গোয়েন্দা

সংস্থার সদরদপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।


 এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে শান্ত এবং

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২।

অদৃশ্যকরণ প্রযুক্তি: আলো, তাপ আর শব্দ লুকানোর বিজ্ঞান

 অদৃশ্যকরণ প্রযুক্তি: আলো, তাপ আর শব্দ লুকানোর বিজ্ঞান


বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এমন প্রযুক্তি বানানোর চেষ্টা করছেন যা আমাদের দৃষ্টির আড়ালে রাখবে। কিন্তু আসলেই কি আমরা অদৃশ্য হওয়ার কাছাকাছি চলে এসেছি?


অদৃশ্য হওয়ার ইচ্ছা অনেক পুরোনো। শিকারি আর সৈনিকরা শত শত বছর ধরে নিজেদের লুকাতে নানা রকম কৌশল ব্যবহার করে আসছেন, কিন্তু এখন বিজ্ঞানীরা সত্যিকার অর্থে কিছু জিনিস অদৃশ্য করার কাছাকাছি চলে এসেছেন। আজকের আধুনিক স্টেলথ টেকনোলজি শুধু প্লেনকে রাডার থেকে আড়াল করতেই পারে না, বরং ইনফ্রারেড ক্যামেরায় দেখা যাওয়া তাপের চিহ্নও লুকিয়ে ফেলতে পারে, এমনকি শব্দও গোপন করতে পারে। তাহলে অদৃশ্য হওয়ার প্রযুক্তি কতটা কাছাকাছি?

.


অদৃশ্য করার বৈজ্ঞানিক ভিত্তি


আমরা কোনো বস্তু দেখি, কারণ আলো যখন ওই বস্তুতে পড়ে, তখন সেটা কিছুটা শোষিত হয় আর কিছুটা প্রতিফলিত হয়। কিন্তু কাচের মত স্বচ্ছ জিনিস আলোকে প্রায় বিনা বাধায় পার হতে দেয়। কিন্তু যদি কোনো অস্বচ্ছ বস্তুকে লুকাতে হয়, তাহলে আলোকে ওই বস্তু ঘিরে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, যেন মনে হয় ওখানে কিছু নেই!


২০০৬ সালে ডিউক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা প্রথম এক ধরনের ক্লোকিং ডিভাইস (Cloaking Device) তৈরি করেন। এটি এক ধরনের তামার সিলিন্ডার, যেটিকে মাইক্রোওয়েভ দিয়ে ঘিরে রাখা হয়েছিল, যাতে তা মাইক্রোওয়েভ ডিটেক্টরের কাছে অদৃশ্য মনে হয়। এই ডিভাইসটি বানানো হয়েছিল মেটাম্যাটেরিয়াল দিয়ে—এটি এমন এক ধরনের বিশেষ কাঠামো যেটা ত্রিমাত্রিক ভাবে বার বার এক রকম প্যাটার্নে সাজানো হয়। এর ফলে এটি কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য পায়।


তবে এই ক্লোক শুধু মাইক্রোওয়েভে কাজ করত—যেটা তুলনামূলকভাবে অনেক বড় তরঙ্গ। কিন্তু দৃশ্যমান আলোতে (যেটার তরঙ্গ অনেক ছোট) অদৃশ্য হওয়া অনেক কঠিন। কারণ একদিকে ন্যানো-স্কেলে কোয়ান্টাম ইফেক্ট চলে আসে, অন্যদিকে সব রঙের আলোকে একসাথে ঘুরিয়ে দেওয়া ভীষণ কঠিন কাজ। আর একটি বড় সমস্যাও ছিল—এই ক্লোকটি কেবল ছোট একটি বস্তুর জন্য কাজ করত, মানুষের মত বড় কিছুর জন্য নয়।

.


মেটালেন্স: আলোকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ


২০১৮ সালে হার্ভার্ড ও কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু’র গবেষকরা একটি অত্যাধুনিক ডিভাইস তৈরি করেন, যেটি মেটালেন্স (metalens) নামে পরিচিত। মেটালেন্স মূলত একধরনের অতি পাতলা ও চ্যাপ্টা লেন্স, যা দেখতে প্রায় কাচের পাতলা চাকতির মত, কিন্তু তার কাজ অনেক বেশি জটিল।


এই লেন্সের পৃষ্ঠে বসানো থাকে ন্যানোফিন (nanofin)—মানে, অতিক্ষুদ্র "পাখার মত" গঠন। প্রতিটি ন্যানোফিনের আকার এতটাই ছোট যে একটির প্রস্থ একটি চুলের প্রস্থের হাজার ভাগের এক ভাগের চেয়েও কম। এই ন্যানোফিনগুলি বিশেষভাবে সাজানো থাকে, যেন তারা আলোকে নির্দিষ্টভাবে বাঁকাতে পারে।


আমরা জানি, কোনো বস্তু দেখতে হলে আলো সেই বস্তু থেকে আমাদের চোখে পৌঁছায়। আর আলো এক ধরনের তরঙ্গ, যার বিভিন্ন রঙের জন্য তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন হয়। কিন্তু সাধারণ লেন্স সব রঙের আলোকে সমানভাবে বাঁকাতে সক্ষম না, ফলে বিভ্রান্তি তৈরি হয় (যেমন, রঙ বিকৃতি বা ফোকাসের সমস্যা)।


মেটালেন্সের ন্যানোফিনগুলি এই সমস্যার সমাধান করে। এগুলি এমনভাবে কাজ করে যে, একাধিক রঙ বা তরঙ্গদৈর্ঘ্যের আলোও সঠিকভাবে বাঁকানো যায়—একই পয়েন্টে ফোকাস করা যায়। ফলে, এটি অনেক বেশি নিখুঁতভাবে আলো নিয়ন্ত্রণ করতে পারে।


এই কারণে, মেটালেন্স স্টেলথ প্রযুক্তিতে আলোকে ঘুরিয়ে দিয়ে বস্তুকে "অদৃশ্য" করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।


তবে এই প্রযুক্তি এখনও উন্নয়নের পর্যায়ে। মেটালেন্স দিয়ে দৃশ্যমান আলো নিয়ন্ত্রণ করা গেলেও, এখনও এমন একটি ক্লোক তৈরি হয়নি, যেটা পরে মানুষ হেঁটে বেড়াতে পারে—কারণ এটি এখনও ছোট আকারের বস্তুর জন্যই কার্যকর।


ইউনিভার্সিটি অব এক্সেটার-এর থিওরেটিক্যাল ফিজিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর সাইমন হর্সলি বলেন, “সবাই চায় এমন একটা ক্লোক যা গায়ে পরা যাবে… কিন্তু ওগুলিকে নরম ও নমনীয় করা এখনও সম্ভব হয়নি।”


তিনি আরো বলেন, “এখনকার ক্লোক বলতে আপনি যা বুঝবেন, সেটা অনেকটা একটা সিলিন্ডার যেটা নিজের চারপাশে পরতে হয়। কিন্তু আপনি যদি এমন কিছু চান যেটা পরে ঘুরে বেড়াতে পারবেন, সেটা একদম ভিন্ন ডিজাইনের ব্যাপার।”

.


রাডার থেকে লুকাতে স্টেলথ বিমানের কৌশল


যদিও আমরা এখনও এমন কোনো জিনিস বানাতে পারিনি যা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, তবুও কিছু প্রযুক্তি ইতিমধ্যেই এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে জিনিসগুলি অন্য তরঙ্গদৈর্ঘ্যে কার্যত অদৃশ্য হয়ে যেতে পারে। যেমন—স্টেলথ জেট। এসব জেট এমনভাবে বানানো হয় যেন রাডারে ধরা না পড়ে।


রাডার আসলে একটা রেডিও তরঙ্গ পাঠায়, তারপর দেখে সেটি কোনো কিছুর গায়ে লেগে ফেরত আসে কিনা। যদি ফেরে, তাহলে সেই সময় আর দিক দেখে বোঝা যায় ওই বস্তুটা কোথায় আছে। বিমান সাধারণত ধাতবে তৈরি, তাই এগুলি রাডার তরঙ্গ খুব ভালভাবে প্রতিফলিত করে—যার মানে হল, রাডার সহজেই এগুলিকে ধরতে পারে।


তবে দুটি জিনিস আছে যা প্লেনকে রাডার থেকে লুকাতে সাহায্য করে: প্রথমত, প্লেনের গঠন বা আকার। বিমানগুলি যদি গোল-গোল হয় (যেমন যাত্রীবাহী প্লেন), তাহলে যে দিকেই রাডার তরঙ্গ আসুক, তা কিছুটা ফেরত যাবেই। কিন্তু স্টেলথ প্লেনগুলি একদম বিপরীত—এসবের পৃষ্ঠ একেবারে চ্যাপ্টা, ধারালো কোণযুক্ত। এতে রাডার তরঙ্গগুলি এমনভাবে প্রতিফলিত হয় যে, তারা রাডারের উৎসে আর ফিরে যায় না—ফলে রাডারে ধরা পড়ে না।


দ্বিতীয়ত, বিমান তৈরির উপাদান। বিমান যদি ধাতব বা কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়, তাহলে সেটি রাডার তরঙ্গ খুব সহজে প্রতিফলিত করবে। তাই রাডার-প্রুফ করতে গেলে এমন উপাদান ব্যবহার করতে হয় যেগুলি বিদ্যুৎ পরিবাহক না। আর যদি ধাতব ব্যবহার করতেই হয়, তাহলে বিমানের গায়ে এমন এক ধরনের পেইন্ট ব্যবহার করা হয়, যা রাডার তরঙ্গ শোষণ করে।


এরকম একটি রাডার শোষণকারী পেইন্টের নাম ‘iron ball paint’। এতে থাকে ছোট ছোট আয়রন বল, যেগুলির তরঙ্গ কম্পন রাডারের মতই। রাডার সিগনাল প্লেনের গায়ে লাগলেই, এই ছোট ছোট বলগুলি কম্পিত হয়ে সেই শক্তিকে তাপে রূপান্তর করে চারপাশে ছড়িয়ে দেয়। ফলে, রাডার যখন ফিরে আসা তরঙ্গ খুঁজছে, তখন কিছুই খুঁজে পায় না—প্লেন কার্যত অদৃশ্য হয়ে যায়। অনেক সময় এমন হয় যে, প্লেনকে দেখে মনে হয় কোনো পাখি উড়ছে!


তবে এসব প্রযুক্তি নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্যের জন্যই কাজ করে। আর আজকের আধুনিক রাডার কম্পিউটারগুলি এতটাই শক্তিশালী হয়ে গেছে যে, বিমান লুকিয়ে থাকলেও তারা সেগুলি চিনে ফেলতে পারে।


শুধু রাডার নয়, স্টেলথ বিমানগুলিকে দৃশ্যমান আলো থেকেও লুকাতে হয়। এ জন্য এসব বিমান সাধারণত কালো রঙে রঙ করা হয় এবং রাতের বেলায় ওড়ানো হয়। এমনকি প্লেনগুলি এমন উচ্চতায় চালানো হয়, যেখানে কনডেনসেশন ট্রেইল (বিমানের  পেছনে সাদা রেখা) কম তৈরি হয়। কারণ এটাও অনেক দূর থেকে দেখা যায়।


আরেকটি সমস্যা হল তাপ। বিমানের ইঞ্জিন থেকে প্রচণ্ড উত্তাপ বের হয়, যেটা ইনফ্রারেড ক্যামেরায় সহজেই ধরা পড়ে। তাপ গোপন করতে কিছু বিমান ঠাণ্ডা বাইরের বাতাস ইঞ্জিনের গরম এক্সহস্টে মিশিয়ে দেয়। কেউ কেউ সরু-আকৃতির পাইপ ব্যবহার করে, যাতে গরম বাতাস বেশি ছড়িয়ে যায়। আবার কিছু বিমান এমনভাবে ডিজাইন করা হয়, যাতে এক্সহস্ট উপরের দিকে বের হয়—নিচ থেকে কেউ দেখতে না পায়।


নতুন প্রজন্মের ইলেকট্রোম্যাগনেটিক মেটাসারফেস নামের প্রযুক্তি এসেছে, যা আরও ভালভাবে রাডার বা আলোকে ঘুরিয়ে দিতে পারে। কিন্তু চ্যালেঞ্জ হল—সব রকম তরঙ্গদৈর্ঘ্যে একসাথে লুকানো এখনও সম্ভব হয়নি।

.


তাপ গোপন করার কৌশল


যুদ্ধে বা গোপন মিশনে সৈনিকদের জন্য এক বড় চ্যালেঞ্জ হল ইনফ্রারেড (IR) ক্যামেরা থেকে লুকানো। কারণ মানুষের শরীর স্বাভাবিকভাবেই প্রায় ২০০ ওয়াট তাপ বিকিরণ করে, যা প্রায় তিনটা ঘরের লাইটবাল্বের সমান। আর এই তাপ সহজেই ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে।


একটা সহজ, সস্তা উপায় হল অ্যালুমিনিয়াম ফয়েল কম্বল ব্যবহার করা। এই ধরনের কম্বলকে "ইমারজেন্সি ব্ল্যাঙ্কেট" বা "স্পেস কম্বল"ও বলা হয়। এর চকচকে ধাতব পৃষ্ঠ তাপ বের হতে দেয় না।


এর পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক ধারণা—ইমিসিভিটি (emissivity)। সহজভাবে বললে, ইমিসিভিটি হল কোনো বস্তু কতটা সহজে তাপ বিকিরণ করে সেটা মাপার একটি মান। একে ০ থেকে ১ পর্যন্ত স্কেলে মাপা হয়। যেখানে ১ মানে সেই বস্তু খুব সহজেই তাপ বিকিরণ করে (যেমন মানুষের ত্বক বা কাপড়), আর ০ মানে তাপ প্রায় বের হয় না (যেমন চকচকে ধাতু)।


অ্যালুমিনিয়ামের ইমিসিভিটি প্রায় ০.০৩ থেকে ০.০৫—মানে প্রায় শূন্যের কাছাকাছি। তাই এই ফয়েল কম্বল শরীরের তাপ বাইরে বের হতে দেয় না। এর ফলে ইনফ্রারেড (IR) ক্যামেরা বুঝতেই পারে না যে ভেতরে কেউ আছে—কারণ তাপের চিহ্ন দেখা যায় না।


কিন্তু সমস্যা হল, শরীরের তাপ যেহেতু বাইরে বের হতে পারছে না, সেটা ভেতরেই জমা হতে থাকে। কিছুক্ষণ পর এই অতিরিক্ত তাপ পুরো কম্বল গরম করে ফেলে। তখন পুরো কম্বলটাই ইনফ্রারেড ক্যামেরায় গরম বস্তু হিসেবে দেখা যায়।


আর আশেপাশের পরিবেশ যদি অনেক ঠাণ্ডা বা অনেক গরম হয়, তাহলে কম্বলটা চারপাশের তুলনায় আলাদা দেখায়—যেটা ইনফ্রারেড ক্যামেরার জন্য একটি পরিষ্কার সংকেত হিসাবে ধরা পড়ে।


ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার-এর প্রফেসর কসকুন কোকাবাস আর তার টিম এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যেটা আশেপাশের পরিবেশের সঙ্গে মিলিয়ে নিজেকে বদলে ফেলতে পারে—একেবারে গিরগিটির মত! “প্রথমে ভাবনা ছিল, গিরগিটির মত স্মার্ট সারফেস বানানো যায় কি?”—বলেন কোকাবাস। উত্তর হল: হ্যাঁ, যায়! আর সেটা সম্ভব গ্রাফিন দিয়ে।


গ্রাফিন একধরনের ২D ম্যাটেরিয়াল (মাত্র এক পরমাণু পুরুত্বের) যেখানে অসংখ্য চলমান ইলেকট্রন থাকে। আর এই ইলেকট্রনগুলিই আলো আর তাপের সঙ্গে প্রতিক্রিয়া করে। এই ইলেকট্রনগুলিকে নিয়ন্ত্রণ করলেই আপনি বস্তুটির আলোক প্রতিফলন, শোষণ আর তাপ বিকিরণ—সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। গ্রাফিনের স্তরগুলির মধ্যে আয়ন গুঁজে দেওয়া হয়—যাকে বলে ইন্টারক্যালেশন। এতে ইলেকট্রনের চলাফেরা বদলে যায়, ফলে আপনি পুরো সারফেসের অপটিক্যাল প্রপার্টি বদলে ফেলতে পারেন—মানে, আলো বা তাপ কেমনভাবে প্রতিফলিত হবে, সেটি নিয়ন্ত্রণ করা যায়।


২০২২ সালে কোকাবাসের টিম ৪২টি গ্রাফিন প্যাচ দিয়ে একটা জ্যাকেট বানায়, যেটা একেকটা পিক্সেলের মত কাজ করে। এই জ্যাকেট এমনভাবে আশেপাশের পরিবেশের তাপমাত্রা অনুকরণ করতে পারে, যে ইনফ্রারেড ক্যামেরায় লোকটিকে দেখা যায় না! যদিও গ্রাফিন মাত্র ২০ বছর আগে আবিষ্কৃত হয়েছে, আর এখনও এটি বড় থ্রিডি ম্যাটেরিয়ালের সঙ্গে ভালভাবে মিশিয়ে কাজ করানো কঠিন। কিন্তু একবার এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারলে, অদৃশ্য জ্যাকেট বা ক্লোক বাস্তবে পরা সম্ভব হবে—যা দৃশ্যমান আলো এবং ইনফ্রারেড দুই থেকেই মানুষকে লুকিয়ে রাখতে পারবে।

.


শব্দ গোপন করার কৌশল


এই জায়গায় আমাদের চেয়ে প্রকৃতির কিছু প্রাণী অনেক বেশি এগিয়ে। এর একটা দুর্দান্ত উদাহরণ হল আফ্রিকান ক্যাবেজ ট্রি এম্পেরর মথ (African cabbage tree emperor moth)। এটি আফ্রিকার নির্জন বনাঞ্চলে পাওয়া যায়, এবং সাধারণত রাতে সক্রিয় থাকে। এর ডানার রঙ ধূসর আর বাদামির মিশেল, দেখতে সুন্দর হলেও সহজেই গাছের গায়ে মিশে যেতে পারে।


তবে এর আসল স্টেলথ গুণ লুকানো আছে তার ডানার গঠনে। এর ডানায় রয়েছে সূক্ষ্ম আঁশ ও লোম, যা শুধু দেখতেই হালকা নয়—এটি আসলে আশ্চর্য প্রাকৃতিক সাউন্ড ক্লোক (sound cloak) হিসাবে কাজ করে।


এই মথের শত্রু হল বাদুড়, যারা দেখতে পায় না, কিন্তু "ইকোলোকেশন" (echolocation) ব্যবহার করে শিকার করে। ইকোলোকেশন এক ধরনের জৈবিক সোনার প্রযুক্তি—বাদুড় নিজের মুখ দিয়ে উচ্চ-তরঙ্গ (আল্ট্রাসোনিক) শব্দ পাঠায়, আর সেই শব্দ কোনো কিছুর গায়ে লেগে ফিরে এলে বুঝে নেয় আশেপাশে কী আছে, কোথায় আছে।


কিন্তু ক্যাবেজ ট্রি এম্পেরর মথের ডানার আঁশ সেই শব্দ শুষে নেয়—ফলে কোনো প্রতিফলন হয় না, এবং শব্দ ফিরে না যাওয়ায় বাদুড় বুঝতেই পারে না যে সামনে তার প্রিয় শিকারটি উড়ছে!


ইউনিভার্সিটি অব ব্রিস্টল-এর প্রফেসর মার্ক হোল্ডারিড এই দারুণ ব্যাপারটি আবিষ্কার করেছেন। এটিই প্রথম প্রাকৃতিকভাবে পাওয়া অ্যাকোস্টিক মেটাম্যাটেরিয়াল। এগুলি এমন ধরনের কাঠামো যা শব্দের তরঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আলো নিয়ন্ত্রণে মেটাম্যাটেরিয়াল কাজ করে ইলেকট্রনের মাধ্যমে, তেমনি শব্দে এগুলি কাজ করে পিরিয়ডিক স্ট্রাকচার দিয়ে—মানে, ছোট ছোট একরকম গঠন বার বার সাজানো।


ইউনিভার্সিটি অব সাউথ্যাম্পটন-এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফেলিক্স ল্যাংফেল্ড বলছেন—“এগুলি এমনভাবে বানানো যায়, যেখানে গঠন, জ্যামিতি আর উপাদান সব নিয়ন্ত্রণ করে শব্দতরঙ্গ কীভাবে চলবে তা নিয়ন্ত্রণ করা যায়। শব্দকে প্রতিফলিত, মোড়ানো বা শোষণ—সবই সম্ভব।” এই গঠনগুলি এতই দক্ষ যে খুবই পাতলা স্তরেও অনেক শব্দ শোষণ করা যায়, যা আগে করতে হলে পুরু ফোম দরকার হতো। “ভাবুন তো, একটা কাগজের মত পাতলা কিছু, যেটা কংক্রিটের দেয়ালের মত শব্দ আটকায়।”


এই স্ট্রাকচারগুলি ব্যবহার করা যেতে পারে বড় দালানে শব্দ কমাতে, বা বিমানগুলিকে নিঃশব্দ করতে—আর সেটাই এখন ল্যাংফেল্ডের গবেষণার বিষয়। শব্দ বা ভাইব্রেশন শুধু কানে বাজে না, এগুলি শক্তি। যদি মেটাম্যাটেরিয়াল দিয়ে এগুলির দিক ঠিকমত ঘুরানো যায়, তাহলে সেই শক্তিকে ধরে রাখা সম্ভব।


ইউনিভার্সিটি অব এক্সেটার-এর ড. গ্রেগরি চ্যাপলেইন এখন এই টেকনোলজি নিয়ে কাজ করছেন। তিনি বলেন, “গাড়ির মধ্যে অনেক শব্দ বা কম্পন হয়, যা আসলে অপচয় হওয়া শক্তি। আপনি যদি মেটাম্যাটেরিয়াল দিয়ে সেই শক্তির দিক ঘুরিয়ে দেন, আর সেখানে একটা যন্ত্র রাখেন যা শক্তি শুষে নেয়—তাহলে ওই অপচয় কাজে লাগানো যায়।” এই টেকনোলজি দিয়ে এমন ছোট ডিভাইস বানানো যাবে যেগুলি ভাইব্রেশন থেকে শক্তি নিয়ে চলবে—যেমন ব্রিজ, পারমাণবিক চুল্লি বা বিমানের ভেতরের নানা সেন্সর।


তাহলে ভাবুন, ভবিষ্যতের শহরগুলি এমন হতে পারে: একদম শব্দহীন, পরিবেশ থেকে শক্তি সংগ্রহে সক্ষম, ভূমিকম্প প্রতিরোধী, এমনকি হয়ত চোখে দেখা যায় না এমন—পুরোটাই মেটাম্যাটেরিয়ালের কল্যাণে!


সব দিক মিলিয়ে—আলো, তাপ আর শব্দ—এই তিন জায়গায় আমরা অনেকটাই এগিয়ে গেছি। যদিও এখনও ইনভিজিবিলিটি ক্লোক পরে হেঁটে বেড়ানো সম্ভব হয়নি, তবুও এটা নিশ্চিত যে আমরা আগের চেয়ে অনেক বেশি কাছে পৌঁছে গেছি। মেটাম্যাটেরিয়াল, গ্রাফিন, আর স্মার্ট ডিজাইন আমাদের এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছে, যেখানে অদৃশ্য হওয়া আর শুধু গল্পের বিষয় নয়—বরং একেবারে বাস্তবের প্রযুক্তি।


#অদৃশ্যকরণ #প্রযুক্তি #বিজ্ঞান

সত্তর ভাসায় ভালবাসি

 বাংলা= আমি তোমাকে ভালবাসি 

২.ইংরেজি = আই লাভ ইউ। 

৩.ইতালিয়ান = তি আমো

 ৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ 

৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হাইয়ো। 

৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন। 

৭.জার্মান = ইস লিবে দিস। 

৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে। 

৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন। 

১০.ফার্সি = দুস্তাত দারাম। 

১১.তিউনিশিয়া = হাহে বাক। 

১২.ফিলিপিনো = ইনবিগ কিটা 

১৩.লাতিন = তে আমো। 

১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত। 

১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে।

 ১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ। 

১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।

 ১৮.জুলু = মেনা তান্দা উইনা। 

১৯.তুর্কি = সেনি সেভিউর ম। 

২০.মহেলি = মহে পেন্দা। 

২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।

 ২২.সহেলি = নাকু পেন্দা। 

২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।

 ২৪.হিব্রু = আনি ওহেব ওটচে 

২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু। 

২৬.চেক = মিলুই তে। 

২৭.পোলিশ = কোচাম গিয়ে। 

২৮.পর্তুগিজ = ইউ আমু তে। 

২৯.বসনিয়ান = ভলিম তে। 

৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ। 

৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই। 

৩২.আলবেনিয়া = তে দুয়া 

৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ। 

৩৪.চাইনিজ = ওউ আই নি। 

৩৫.তাইওয়ান = গাউয়া আই লি। 

৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।

 ৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু। 

৩৮.মায়ানমার = মিন কো চিত তাই। 

৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম 

৪০.থাইল্যান্ড = চান রাক খুন 

৪১.গ্রিক = সাইয়াগাপো। 

৪২.চেক = মিলুই তে। 

৪৩.বর্মিজ = চিত পা দে। 

৪৪.পোলিশ = কোচাম গিয়ে।

 ৪৫.মালয়ি = আকু চিন্তা কামু। 

৪৬.ব্রাজিল = চিতপাদে। 

৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ।

 ৪৮.জাপানি = কিমিও আইশিতের। 

৪৯.পাকিস্তান = মুঝে তুমছে মহব্বত হায় 

৫০.ফার্সি = ইয়ে তাইমে। 

৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই। 

৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা। 

৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ 

৫৪.তামিল = নান উন্নাহ কাদা লিকিরেণ।

৫৫.রোমানিয়া = তে ইউবেস্ক। 

৫৬.স্লোভাক = লু বিমতা। 

৫৭.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই। 

৫৮.স্প্যানিশ = তে কুইয়েবু। 

৫৯.ফিলিপাইন = ইনি বিগকিটা। 

৬০.বুলগেরিয়া = অবি চামতে। 

৬১.আলবেনিয়া = তে দাসরোজ।

 ৬২.গ্রিক = সাইয়াগাফু। 

৬৩.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ। 

৬৪.ইরান = সাহান দুস্তাহত দোহরাম

৬৫.লেবানিজ = বহিবাক।

 ৬৬.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া। 

৬৭.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া। 

৬৮.গ্রিনল্যান্ড= এগো ফিলো সু। 

৬৯.আরবি = আনা বেহিবাক 

৭০.ইরিত্রয়ান = আনা ফাতওকি।🥺☹️

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...