এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৬ জুলাই, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৯-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৯-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম 


১৬ই জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হবে -- সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের-- ৮ই আগস্ট বিশেষ দিবস পালন করা হবে না।

 

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে কর্মস্থলে ফেরার আহ্বান – দেশের জনগণ ও অর্থনীতি রক্ষায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের। 

 

ভুয়া মামলা দায়ের এবং নিরপরাধীদের হয়রানি বন্ধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজিত করেছে সরকার – জানালেন আইন উপদেষ্টা।

 

সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শহীদ আবু সাঈদের শাহাদাত দিবসে জুলাই সনদ স্বাক্ষরের আশাবাদ জাতীয় ঐকমত্য কমিশন ভাইস চেয়ারম্যানের।

 

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে যথাযথ নিরাপত্তা ও চিকিৎসা প্রদানের নির্দেশ হাইকোর্টের – মূল আসামীসহ পাঁচজন গ্রেফতার। 

 

মার্কিন হামলা সত্ত্বেও ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে – বললেন জাতিসংঘের পারমানবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান।

 

এবং মিয়ানমারে এএফসি নারী এশীয় কাপ ফুটবলের বাছাইপর্বে বাহরাইনের বিরুদ্ধে ৭-০ গোলে বাংলাদেশের জয়।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ২৮-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ২৮-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন  --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


আগামী আগস্ট থেকে প্রাথমিকভাবে রাজধানীর পল্টন, ধানমণ্ডি ও উত্তরায় চলবে ব্যাটারি চালিত ই-রিকশা --- জানালেন এলজিআরডি ও সমবায় উপদেষ্টা --- দুর্নীতি রোধে চালকদের লাইসেন্স দেয়া হবে অনলাইনে।


দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ-বান্ধব নতুন ওয়েবসাইট চালু করলো বিডা।  


মৌলিক রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ

১৬ দফা দাবি উত্থাপন ইসলামী আন্দোলন বাংলাদেশের।


আজ তেহরানে ইরান-ইসরাইল যুদ্ধে নিহত সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও অন্যান্যদের জানাজা অনুষ্ঠিত।


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত।


এবং কলম্বোতে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে এক-শূন্যতে সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা --- টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ -২৭-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ -২৭-০৬-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


সামাজিক ব্যবসার মাধ্যমে বর্তমানের হতাশা থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ রূপান্তর ঘটিয়ে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


গত তিনটি জাতীয় নির্বাচনের ব্যাপারে অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।


নির্বাচনে কারচুপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আরও চার দিনের রিমান্ডে।


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু।


ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ডাকাতদের আস্তানায় পরিণত করতে চেয়েছিলেন, তবে শিক্ষার্থীরা সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে --- মন্তব্য বিএনপি নেতা রুহুল কবির রিজভীর।


সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে --- জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।


এবং কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দরকার আরো  ৯৬ রান, হাতে রয়েছে চারটি উইকেট।ো

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ২৬-০৬-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ২৬-০৬-২০২৫


দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে পরিবশে বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা।


এ বছরের হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রশংসা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের --- আগামী বছরের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রস্তুতি গ্রহণের নির্দেশ।


সাংবাদিকতার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়নি, হয়েছে অপরাধে প্ররোচণার জন্য --- তাদের জামিনের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হয়নি --- মন্তব্য আইন উপদেষ্টার।


জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলার তদন্ত শেষ --- ৩০ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে।


সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু --- অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখের বেশি পরীক্ষার্থী।


ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করা হবে --- হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির।


এবং বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে আজ।

শনিবার, ৫ জুলাই, ২০২৫

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!  

 ৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!  


বয়ঃসন্ধি এর মত ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই সংসারি ছয়/সাত বছর ধরে। দুই-তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর। 


যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিসে? দিন শেষে না পাওয়া গুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিন শেষে মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চাকাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা ত্রিশ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে।


ত্রিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারনে অকারনে শুধু পুরনো কথা মনেহয়। ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনও না ফুরানো কত গল্প, বৃষ্টি বিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কস্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনেহয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের     মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়ত শাড়ি-গয়নায় মেতে থাকতে চাওয়া মেয়েদের। 


জীবনের অর্ধেকটা পার করে এসে ত্রিশ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সব নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই। 


ত্রিশ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে। প্রতিনিয়ত। অনেকের বাবা, মা হয়তো এতদিনে আল্লাহর কাছে, যাদের আছে, কাছে-দূরে। যা করতে ইচ্ছা করে, তাঁদের জন্য চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে ব্যাপারটা খুব ভাবায়। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজের প্রত্যাশা করে ত্রিশ পেরোনো মন। 


ত্রিশ পেরোনো মেয়ে বিয়ে করেনি? বাচ্চা হয়নি? ডিভোর্সি?   শুভাকাংখির অভাব নেই। অথচ এই ত্রিশ পেরোনো মেয়ের বাচ্চা হবার পর তার মনের খবর কেউ রাখে না। বিয়ের পর মেয়েটা কিভাবে এডজাস্ট করছে নতুন সংসারে কে কবে জিজ্ঞেস করে! 


আজকাল নতুন শ্লোগান, মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের। ত্রিশ পেরোনো মেয়েটা বুঝে যায়, এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয়। সময় অথবা অর্থ, যে কোন একটাই পাওয়া যায়। আর শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেনডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না। 


ত্রিশ পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়। নিজের মত করে, নিজের জন্য। পরমুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায়, তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় সাধ হয়, সেই কান্না কেউ শুনতে পাবেনা, এমন জায়গা খোঁজার অভিযানেই মনেহয় জীবনটা পার হয়ে যায়। 


ত্রিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে, হাল্কা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। এক সময়, বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেক চুন খসতেই যে মেয়ের চোখের পানি, নাকের পানি এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টের পায় না। ত্রিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়।


ত্রিশ পেরোনো শরিরটাও আগের মত সাপোর্ট দেয় না। দুই/তিনবার করে আট/নয় দিন না, নয় মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের এর ধকল, মেরুদন্ডে দেয়া ইঞ্জেকশন শরিরটাকে অকেজো করে দেয়। ভাঙ্গা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের-বাইরের কাজ, জার্নি সব করে যায়। সবার বাসায়ই বয়ঃজেষ্ঠ কেউ না কেউ থাকেন, অসুস্থ। তাঁদের অসুস্থতার কাছে নিজের কষ্ট গুলো নস্যি ভেবেই মেয়েগুলা কষ্ট সহ্য করে। কিংবা কে কি ভাবল সেই চিন্তা। পুরো পরিবারের খেয়াল রাখা মেয়েটাও চায় কেউ বলুক, আজকে কেমন আছো?তুমি অনেক কষ্ট করো।  তোমার মনটা কেমন আছে আজ? অথবা মলিন দেখাচ্ছে, কি হয়েছে? 


 ত্রিশ পেরোনো মেয়ের মন চায় কারো উপর দাবী খাটাতে অথচ ত্রিশ পেরোলেই সে বুঝতে পারে, মেয়েদের কারো উপর দাবী রাখতে নেই। ত্রিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক…

সংগৃহীত

পবিত্র আল-কুরআনের ৮১টি উপদেশ মূলক বাণী

 📖 পবিত্র আল-কুরআনের ৮১টি উপদেশ মূলক বাণী 📖

July 06, 2024

📗১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। [সূরা বাকারা ২:৪২]

📗২। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। [সূরা বাকারা ২:৪৪]

📗৩। পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:৬০]

📗৪। কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:১১৪]

📗৫। কারো অন্ধানুসরণ করো না। [সূরা বাকারা ২:১৭০]

📗৬। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। [সূরা বাকারা ২:১৭৭]

📗৭। ঘুসে লিপ্ত হয়ো না। [সূরা বাকারা ২:১৮৮]

📗৮। যারা তোমাদের সঙ্গে লড়াই করবে, শুধু তাদের সঙ্গে তোমরা লড়াই করো। [সূরা বাকারা ২:১৯০]

📗৯। লড়াইয়ের বিধি মেনে চলো। [সূরা বাকারা ২:১৯১]

📗১০। অনাথদের রক্ষণাবেক্ষণ করো। [সূরা বাকারা ২:২২০]

📗১১। রজঃস্রাব কালে যৌনসঙ্গম করো না। [সূরা বাকারা ২:২২২]

📗১২। শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও। [সূরা বাকারা ২:২৩৩]

📗১৩। সৎগুণ দেখে শাসক নির্বাচন করো। [সূরা বাকারা ২:২৪৭]

📗১৪। দ্বিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। [সূরা বাকারা ২:২৫৬]

📗১৫। প্রতিদান কামনা করে দাতব্য বিনষ্ট করো না। [সূরা বাকারা ২:২৬৪]

📗১৬। প্রয়োজনে তাদের সহযোগিতা করো। [সূরা বাকারা ২:২৭৩]

📗১৭। সুদ ভক্ষণ করো না। [সূরা বাকারা ২:২৭৫]

📗১৮। যদি ঋণীঅভাবগ্রস্তহয়তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। [সূরা বাকারা ২:২৮০]

📗১৯। ঋণের বিষয় লিখে রাখো। [সূরা বাকারা ২:২৮২]

📗২০। আমানত রক্ষা করো। [সূরা বাকারা ২:২৮৩]

📗২১। গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। [সূরা বাকারা ২:২৮৩]

📗২২। সমস্ত নবির প্রতি বিশ্বাস স্থাপন করো। [সূরা বাকারা ২:২৮৫]

📗২৩। সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দিও না। [সূরা বাকারা ২:২৮৬]

📗২৪। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না। [সূরা আল-ইমরান ৩:১০৩]

📗২৫। ক্রোধ সংবরণ করো। [সূরা আল-ইমরান ৩:১৩৪]

📗২৬। রূঢ় ভাষা ব্যবহার করো না। [সূরা আল-ইমরান ৩:১৫৯]

📗২৭। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো। [সূরা আল-ইমরান ৩:১৯১]

📗২৮। পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। [সূরা আল-ইমরান ৩:১৯৫]

📗২৯। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যসের মাঝে বন্টন করতে হবে। [সূরা নিসা ৪:৭]

📗৩০। উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে। [সূরা নিসা ৪:৭]

📗৩১। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। [সূরা নিসা ৪১০]

📗৩২। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। [সূরা নিসা ৪:২৩]

📗৩৩। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। [সূরা নিসা ৪:২৯]

📗৩৪। পরিবারের উপর কর্তৃত্ব চালাবে পুরুষ। [সূরা নিসা ৪:৩৪]

📗৩৫। অন্যদের জন্য সদাচারী হও। [সূরা নিসা ৪:৩৬]

📗৩৬। কার্পণ্য করো না। [সূরা নিসা ৪:৩৭]

📗৩৭। বিদ্বেষী হয়ো না। [সূরা নিসা ৪:৫৪]

📗৩৮। মানুষের সাথে ন্যায়বিচার করো। [সূরা নিসা ৪:৫৮]

📗৩৯। একে অপরকে হত্যা করো না। [সূরা নিসা ৪:৯২]

📗৪০। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। [সূরা নিসা ৪:১০৫]

📗৪১। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো। [সূরা নিসা ৪:১৩৫]

📗৪২। সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো। [সূরা মায়িদা ৫:২]

📗৪৩। সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। [সূরা মায়িদা ৫:২]

📗৪৪। মৃত পশু, রক্ত ও শূয়োরের মাংসা নিষিদ্ধ। [সূরা মায়িদা ৫:৩]

📗৪৫। সৎপরায়ণ হও। [সূরা মায়িদা ৫:৮]

📗৪৬। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। [সূরা মায়িদা ৫:৩৮]

📗৪৭। পাপ ও অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করো। [সূরা মায়িদা ৫:৬৩]

📗৪৮। মাদক দ্রব্য ও আলকোহল বর্জন করো। [সূরা মায়িদা ৫:৯০]

📗৪৯। জুয়া খেলো না। [সূরা মায়িদা ৫:৯০]

📗৫০। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না। [সূরা মায়িদা ৫:১০৮]

📗৫১। আধিক্য সত্যের মানদণ্ড নয়। [সূরা আন’আম ৬:১১৬]

📗৫২। মানুষকে প্রতারণা দেওয়ার জন্য ওজনে কম দিও না। [সূরা আন’আম ৬:১৫২]

📗৫৩। অহংকার করো না। [সূরা আ’রাফ ৭:১৩]

📗৫৪। পানাহার করো, কিন্তু অপচয় করো না। [সূরা আ’রাফ ৭:৩১]

📗৫৫। সালাতে উত্তম পোশাক পরিধান করো। [সূরা আ’রাফ ৭:৩১]

📗৫৬। অন্যদের ত্রুটিবিচ্যুতি ক্ষমা করো। [সূরা আ’রাফ ৭:১৯৯]

📗৫৭। যুদ্ধে পশ্চাদ্‌মুখী হয়ো না। [সূরা আনফাল ৮:১৫]

📗৫৮। যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। [সূরা তওবা ৯:৬]

📗৫৯। পবিত্র থেকো। [সূরা তওবা ৯:১০৮]

📗৬০। আল্লাহ্‌ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। [সূরা ইউসুফ ১২:৮৭]

📗৬১। যারা অজ্ঞতাবশত ভুলত্রুটি করে আল্লাহ্‌ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। [সূরা নাহ্‌ল ১৬:১১৯]

📗৬২। প্রজ্ঞা ও উত্তম নির্দেশনা দ্বারা আল্লাহ্‌ তাআলার প্রতি আহ্বাব করা উচিত। [সূরা নাহ্‌ল ১৬:১১৯]

📗৬৩। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। [সূরা ইসরা ১৭:১৫]

📗৬৪। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। [সূরা ইসরা ১৭:২৩]

📗৬৫। পিতামাতাকে অশ্রদ্ধা করে কোনো কথা বলো না। [সূরা ইসরা ১৭:২৩]

📗৬৬। অর্থ অপচয় করো না। [সূরা ইসরা ১৭:২৯]

📗৬৭। দারিদ্রের আশঙ্কায় সন্তানসন্ততিকে হত্যা করো না। [সূরা ইসরা ১৭:৩১]

📗৬৮। অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ো না। [সূরা ইসরা ১৭:৩২]

📗৬৯। যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হয়ো না। [সূরা ইসরা ১৭:৩৬]

📗৭০। শান্তভাবে কথা বলো। [সূরা ত্বা-হা ২০:৪৪]

📗৭১। অনর্থ জিনিস থেকে দূরে থেকো। [সূরা মু’মিনুন ২৩:৩]

📗৭২। অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না। [সূরা নূর ২৪:২৭]

📗৭৩। যারা শুধু আল্লাহ্‌ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেন তিনি তাদেরকে নিরাপত্তা দেন। [সূরা নূর ২৪:৫৫]

📗৭৪। বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না। [সূরা নূর ২৪:৫৮]

📗৭৫। বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো। [সূরা ফুরকান ২৫:৬৩]

📗৭৬। এই পৃথিবীতে তুমি তোমার অংশকে উপেক্ষা করো না। [সূরা কাসাস ২৮:৭৭]

📗৭৭। আল্লাহ্‌র সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না। [সূরা কাসাস ২৮:৮৮]

📗৭৮। সমকামিতায় লিপ্ত হয়ো না। [সূরা আন্‌কাবুত ২৯:২৯]

📗৭৯। সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো। [সূরা লোকমান ৩১:১৭]

📗৮০। দম্ভভরে ভুপৃষ্ঠে বিচরণ করো না। [সূরা লোকমান ৩১:১৮]

📗৮১। কণ্ঠস্বর অবনমিত রেখো। [সূরা লোকমান ৩১:১৯]

📘 মহান রব আমাদের উপরে বর্ণিত সকল বিষয় সম্পর্কে সচেতন করুন

এবং কুরআন ও সহীহ হাদীসের আলোকে আমল করার তৌফিক দান করুন আমীন

#Collected#

স্তন ক্যান্সার (Breast Cancer) নারীদের মধ্যে সবচেয়ে প্রচলিত এবং গুরুতর একটি রোগ

 স্তন ক্যান্সার (Breast Cancer) নারীদের মধ্যে সবচেয়ে প্রচলিত এবং গুরুতর একটি রোগ। সঠিক সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব।


🌸 স্তন ক্যান্সারের কারণসমূহ:


১. জেনেটিক বা বংশগত কারণ:

যদি পরিবারের মা, বোন বা নিকট আত্মীয়দের স্তন ক্যান্সার হয়ে থাকে, তবে ঝুঁকি বেশি থাকে।


২. বয়স:

বয়স বাড়ার সাথে স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, বিশেষ করে ৪০ বছরের পর থেকে।


৩. হরমোনাল কারণ:

সময়ের আগে মাসিক শুরু হওয়া বা অনেক দেরিতে বন্ধ হওয়া।

মেনোপজের পর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া।


৪. জীবনযাপনের অভ্যাস:

অতিরিক্ত ওজন, শরীরচর্চার অভাব, ধূমপান বা অতিরিক্ত মদ্যপান।


৫. প্রথম সন্তান জন্মদানে বিলম্ব অথবা সন্তান না হওয়া।


৬. দুধ না খাওয়ানো


সন্তানকে স্তন্যদান না করাও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।


✅ স্তন ক্যান্সার থেকে উত্তরণের করণীয়:


১. নিয়মিত স্ব-পরীক্ষা (Self-Examination)


প্রতি মাসে স্তনে কোনো গাঁট, অস্বাভাবিক ফোলা, ব্যথা, নিঃসরণ বা গঠনগত পরিবর্তন আছে কি না দেখে নিন।


২. মেডিকেল স্ক্রিনিং


ম্যামোগ্রাফি: ৪০ বছরের পর থেকে প্রতি বছর ম্যামোগ্রাফি করা ভালো।


ডাক্তারি পরামর্শ: বছর অন্তর একজন স্তন বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করা উচিত।


৩. সুস্থ জীবনধারা অনুসরণ


প্রতিদিন হালকা ব্যায়াম করুন।


স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।


ফলমূল, শাকসবজি ও কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করুন।


৪. স্তন্যদান (Breastfeeding)


সন্তানকে নিয়মিত স্তন্যপান করানো স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।


৫. হরমোন চিকিৎসা থেকে বিরত থাকা


দীর্ঘমেয়াদী হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এড়িয়ে চলুন।


৬. মানসিক সচেতনতা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত


স্তন ক্যান্সার নিয়ে ভয় না পেয়ে, সময়মতো পরীক্ষা ও প্রয়োজনে চিকিৎসা গ্রহণ করুন।


📢 মনে রাখুন:

"সময়মতো পরীক্ষা করান, নিজেকে ও প্রিয়জনকে রক্ষা করুন।"


"মানব জীবন + হোমিওপ্যাথি" 

এই পেজটির সাথে থাকার জন্য ধন্যবাদ।

এন্টিবায়োটিকের বিকল্প হোমিওপ্যাথিক ঔষধ-  ---------------

 এন্টিবায়োটিকের বিকল্প হোমিওপ্যাথিক ঔষধ-

 ---------------------------------

Alternative medicine list of homeopathy

কিছু হোমিও ঔষধ আছে যাদেরকে লক্ষণ মিলিয়ে প্রয়োগ করতে পারলে দেখা যাবে,এরা বাজারের যে-কোন হাই-পাওয়ারের এন্টিবায়োটিকের চাইতেও ভালো এবং দ্রুত কাজ করছে।যেমন-একোনাইট নেপিলাস, আর্সেনিকএলবম, বেলেডোনা, ব্যাপটেসিয়া, ফসফরাস,ল্যাকেসিস, ফেরমফস, পালসেটিলা,হিপার সালফার,মার্কসল,আর্নিকা,ভেরেট্রাম এলবম, 

কেলি বাইক্রম, পাইরোজিনাম,ইচিনিসিয়া ঔষধগুলিকে বিপদজ্জনক পরিস্থিতিতে হোমিও এন্টিবায়োটিক রূপে ব্যবহার করতে পারেন।এদের বাইরেও আরো অনেক হোমিও ঔষধ আছে, যাদেরকে লক্ষণ মিলিয়ে প্রয়োগ করলে এন্টিবায়োটিকের মতো ফল পাবেন।সাধারণত মারাত্মক কোন জীবাণুর আক্রমণ নিয়ন্ত্র্রণ এবং নিমূর্ল করতে যে-কোন হাই-পাওয়ারের এন্টিবায়োটিকেরও দুই থেকে তিন দিন সময় লেগে যায় ; কিন্তু যদি ঠিক-ঠাক মতো লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধগুলো উচ্চ শক্তিতে প্রয়োগ করতে পারেন, তবে দেখবেন দু’য়েক ঘণ্টার মধ্যেই যে-কোন মারাত্মক ইনফেকশানও কন্ট্রোলে এসে যায়। 

আরেকটি কথা হলো এন্টিবায়োটিকগুলো সাধারণত ব্যাকটেরিয়া নিধন করতে পারে কিন্তু ভাইরাস দমন করতে পারে না;কিন্তু হোমিও ঔষধগুলো যথাযথ ভাবে ব্যবহার করতে পারলে সেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস সবই মুহূর্তের মধ্যে বিনাশ করে দিবে। এ‍্যালোপ্যাথিতে যদিও অল্পকিছু এন্টিভাইরাল ঔষধও আছে, কিন্তু দাম এতো বেশী যে তাতে রোগীদের ভিটেমাটি বিক্রি করা লাগতে পারে। অনেক ক্ষেত্রে এন্টিবায়োটিক কাজ না করলে রক্তের কালচার টেস্ট করে জানতে হয়, কোন জাতের কোন বেজাতের জীবাণু আক্রমণ করেছে এবং কোন এন্টিবায়োটিকে তাকে মারা সম্ভব ! কিন্তু হোমিও ঔষধগুলো ঠিকমতো, লক্ষণ মিলিয়ে দিতে পারলে, জীবাণু নিশ্চিতই বিনাশ হবে, তাদের জীবাণুর জাতকুল জানা যাক আর না যাক।তাছাড় উচ্চ শক্তির এন্টিবায়োটিক গুলোর সাইড ইফেক্ট এতই মারাত্মক যে, তাতে যে কারও অকাল মৃত্যুও হয়ে যেতে পারে। এগুলো মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের এবং হাড়ের মেরুমজ্জার এতই ক্ষতি করে যে, তাতে যে কেউ প্যারালাইসিস, ব্রেন ড্যামেজ, ব্লাড ক্যানসার, সারাজীবনের জন্য কংকালসার হয়ে যেতে পারেন। কিন্তু হোমিও ঔষধগুলোর মধ্যে এমন জঘন্য ধরনের কোন সাইড ইফেক্ট নাই, এমনকি ছোট্ট শিশুরাও যদি ভুল ঔষধ খেয়ে ফেলে তাতেও না। আরেকটি কথা হলো, এন্টিবায়োটিকগুলো ক্ষতিকর জীবাণুর সাথে সাথে আমাদের শরীরের অনেক উপকারী জীবাণুকেও বিনাশ করে দেয়, কিন্তু হোমিও ঔষধগুলো উপকারী জীবাণু হত্যা করে না।এজন্য অনেক বিজ্ঞানী এন্টিবায়োটিককে মনে করেন আন্দাজে বোমা মারার সমান, যাতে দুশমনও মরে আবার নিরীহ মানুষও মরে আবার কখনও কখনও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও মরে সাফ হয়ে যায়।


#একোনাইট নেপিলাস:

যে-কোন রোগই হউক না কেন, যদি সেটি হঠাৎ শুরু হয় এবং শুরু থেকেই মারাত্মকরূপে দেখা দেয় অথবা দুয়েক ঘণ্টার মধ্যে সেটি মারাত্মক আকার ধারণ করে, তবে একোনাইট হলো শ্রেষ্ট এন্টিবায়োটিক। রোগের উৎপাত এত বেশী হয় যে, তাতে রোগী মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়ে। এক ফোটা বা ৫টি বড়ি করে রোজ তিনবেলা বা আরো ঘন ঘন খেতে পারেন যতদিন প্রয়োজন মনে করেন।সাধারণত ৩০ বা ২০০ শক্তি হইল স্ট্যান্ডার্ড পাওয়ার।


#ব্রাইয়োনিয়া এলবম:

যদি রোগীর গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে,নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায়, পায়খানা শক্ত হয়ে যায়ইত্যাদি লক্ষণ থাকে, তবে হোক না তা টাইফয়েড-নিউমোনিয়া-এপেন্ডিসাইটিস বা আরো মারাত্মক কোন ইনফেকশান, ব্রায়োনিয়া হবে তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। উচ্চ শক্তিতে (১০০০, ১০০০০, ৫০০০০) এক ডোজ ব্রায়োনিয়া খাইয়ে দিন, সম্ভবত দ্বিতীয় ডোজ খাওয়ানোর আর প্রয়োজন হবে না। 


#রাসটক্স: 

রাস টক্সের প্রধান প্রধান লক্ষণ হলো প্রচণ্ড অস্থিরতা, রোগী এতই অস্থিরতায় ভোগে যে এক পজিশনে বেশীক্ষণ স্থির থাকতে পারে না, রোগীর শীতভাব এমন বেশী যে তার মনে হয় কেউ যেন বালতি দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ঢালতেছে, নড়াচড়া করলে (অথবা শরীর টিপে দিলে) তার ভালো লাগে অর্থাৎ রোগের কষ্ট কমে যায়, স্বপ্ন দেখে যেন খুব পরিশ্রমের কাজ করতেছে। বর্ষাকাল, ভ্যাপসা আবহাওয়া বা ভিজা বাতাসের সময়কার যে-কোন জ্বরে (বা অন্যান্য রোগে) রাস টক্স এক নাম্বার ঔষধ। রাস টক্স খাওয়ার সময় ঠান্ডা পানিতে গোসল বা ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে শরীর মোছা যাবে না। বরং এজন্য কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। কেননা ঠান্ডা পানিতে গোসল করলে রাস টক্সের একশান নষ্ট হয়ে যায়। 

(* ব্রায়োনিয়া এবং রাস টক্সের প্রধান দুটি লক্ষণ মনে রাখলেই চলবে ; আর তা হলো - নড়াচড়া করলে ব্রায়োনিয়ার রোগ বেড়ে যায় এবং রাস টক্সের রোগ হ্রাস পায় / কমে যায়।) 


#বেলেডোনা:

যে-কোন রোগেযদি সারা শরীরে বা আক্রান্ত স্থানে উত্তাপ বেশী থাকে, যদি আক্রান্ত স্থান লাল হয়ে যায়, শরীর জ্বালা পোড়া করতে থাকে, তবে বেলেডোনা হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। যে-কোন রোগের সাথে যদি রোগী প্রলাপ বকতে থাকে (অর্থাৎ এলোমেলো কথা বলতে থাকে), তবে বুঝতে হবে যে রোগীর ব্রেনে ইনফেকশান হয়েছে এবং এসব ক্ষেত্রে বেলেডোনা হলো তার সেরা এন্টিবায়োটিক। 


#আর্সেনিক এলবম:

যে-কোন রোগে বা ইনফেকশনের সাথে যদি রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা (অর্থাৎ রোগী নড়াচড়া ছাড়া থাকতে পারে না), শরীরের বিভিন্ন স্থানে ভীষণ জ্বালা-পোড়া ভাব, অল্পতেই রোগী দুর্বল-কাহিল-নিস্তেজ হয়ে পড়ে,অতিমাত্রায় মৃত্যুভয়, রোগী মনে করে ঔষধ খেয়ে কোন লাভ নেই- তার মৃত্যু নিশ্চিতইত্যাদি লক্ষণ থাকে, তবে আর্সেনিক হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। 


#ব্যাপটেসিয়া টেনাক্স :

যদিও ব্যাপটিশিয়া ঔষধটি হোমিওপ্যাথিতে টাইফয়েড জ্বরের চিকিৎসায় বেশী ব্যবহৃত হয় কিন্তু এই ঔষধটির লক্ষণসমূহ পাওয়া গেলে যে-কোন মারাত্মক ধরনের ইনফেকশনে এটি চমৎকার এন্টিবায়োটিকের কাজ দেবে। ব্যাপটিশিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো অবশ অবশ ভাব, এখনই প্যারালাইসিস হয়ে যাবে এমন ভয় হওয়া, চেতনা আধা লোপ পাওয়া (অনেকটা মাতালদের মতো), সারা শরীরে যেন ঘা হয়ে গেছে এমন ব্যথা, মুখ থেকে এবং নিঃশ্বাসে মরা লাশের গন্ধ, ঘুমঘুম ভাব, কথা শেষ করার আগেই ঘুমিয়ে পড়ে, মনে হয় তার শরীর টুকরা টুকরা হয়ে সারা ঘরে ছড়িয়ে আছে ইত্যাদি ইত্যাদি। 


#ফেরম ফস:

ফেরাম ফস ঔষধটি যে-কোন নতুন ইনফেকশানে ব্যবহার করে দারুণ ফল পাবেন। ইনফেকশনের মূল ঝামেলা হলো স্থানীয় রক্ত সঞ্চয় এবং ফেরাম ফস কনজেশান দূর করতে সেরা ঔষধ। সাধারণত অন্যকোন ঔষধের লক্ষণ পাওয়া না গেলে যে-কোন ইনফেকশনে ফেরাম ফস একটি উৎকৃষ্ঠ এন্টিবায়োটিকের কাজ দেবে। 


#হিপার সালফ: 

হিপার সালফ চর্ম এবং কোমল কলাতন্তু একটি শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। সাধারণত ফোড়া , দাঁতের গর্তের ইনফেকশান, ইরিসিপেলাস , কান পাকা ইত্যাদি রোগে ইহার প্রয়োগ বেশী হয়ে থাকে। পাশাপাশি ফুসফুসের রোগেও এটি একটি সেরা এন্টিবায়োটিক।কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, হুপিং কাশি ইত্যাদি রোগেও হিপারের কথা এক নাম্বারে মনে রাখা দরকার। হিপার সালফের প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এতো ব্যথা থাকে যে স্পর্শই করা যায় না এবং ঠান্ডা বাতাসে রোগের মাত্রা বৃদ্ধি পায়। 


#আর্নিকা মন্টেনা: 

আমরা সবাই জানি যে, আঘাতের ব্যথার জন্য আনির্কা একটি শ্রেষ্ঠ ঔষধ।কিন্তু আনির্কা যে একটি শক্তিশালী এন্টিবায়োটিক বা জীবাণু বিনাশী ঔষধ তা আমরা অনেকেই জানি না। টাইফয়েড, নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদির মতো মারাত্মক ইনফেকশনেও লক্ষণ থাকলে চোখ বুজে আনির্কা দিতে পারেন। সাধারণত যে-কোন ধরনের আঘাত, থেতলানো, মচকানো, মোচড়ানো, ঘুষি, লাঠির আঘাত বা উপর থেকে পড়ার কারণে কোন ইনফেকশান বা ক্ষত হলে; এমনকি গ্যাংগ্রিন হলেও আনির্কাহবে তার শ্রেষ্ঠ এন্টিবায়োটিক।আনির্কার প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এমন তীব্র ব্যথা থাকে যে, কাউকে তার দিকে আসতে দেখলেই সে ভয় পেয়ে যায় (কারণ ধাক্কা লাগলে ব্যথার চোটে তার প্রাণ বেরিয়ে যাবে), রোগী ভীষণ অসুস্থ হয়েও মনে করে তার কোন অসুখ নেই, সে ভালো আছ।


#মার্ক সল: মার্ক সল একটি বহুমুখী কার্যসম্পন্ন হোমিওপ্যাথিক এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয় কিন্তুরোগী আরাম পায় না, ঘামে এবং মুখে দুর্গন্ধ থাকে, পায়খানা করার সময় কোথানি লাগে, অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায় ইত্যাদি। মারকারী গ্রুপের অন্যান্য ঔষধগুলিও একই রকম এন্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন ঔষধ।যেমন- মার্ক কর, মার্ক ডলসিস, মার্ক আইয়োড, আইয়েডেট, মার্ক পডো আইয়োড ইত্যাদি প্রয়োজনের সময় যে-টাই হাতের কাছে পান,ব্যবহার করতে পারেন।


রোগীর ধাতুগত লক্ষণ, মানসিক লক্ষণ, রোগীর লক্ষণসমষ্টির সাদৃশ্যে সর্বাপেক্ষা অধীক সদৃশ ঔষধ নির্বাচন করতে সক্ষম হলেই দ্রুত রোগ নিরাময় সম্ভব। এ কাজটি অত্যন্ত কঠিন তাই নিজের ঔষধ নিজে নির্বাচন না করে একজন দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারের সাহায্য নিন।

---------------------

লেখা-- ডাঃ ইয়াকুব আলী সরকার

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিতের ১১০টি গুরুত্বপূর্ণ সূত্র ও সংজ্ঞা:----

 📘 পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিতের ১১০টি গুরুত্বপূর্ণ সূত্র ও সংজ্ঞা:----

🔢 গুরুত্বপূর্ণ গণিত সূত্র (Math Formula)

১। গুণফল = গুণ্য × গুণক

২। গুণক = গুণফল ÷ গুণ্য

৩। গুণ্য = গুণফল ÷ গুণক

৪। ভাগফল = ভাজ্য ÷ ভাজক (নিঃশেষে বিভাজ্য হলে)

৫। ভাজক = ভাজ্য ÷ ভাগফল

৬। ভাজ্য = ভাজক × ভাগফল

৭। ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ (নিঃশেষে বিভাজ্য না হলে)

৮। ভাজক = (ভাজ্য – ভাগশেষ) ÷ ভাগফল

৯। ভাগফল = (ভাজ্য – ভাগশেষ) ÷ ভাজক

১০। গড় = রাশিগুলোর যোগফল ÷ রাশিগুলোর সংখ্যা

১১। লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য

১২। ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য

১৩। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

১৪। সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

১৫। ত্রিভুজের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) ÷ ২

১৬। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ

১৭। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য

১৮। ভূমি = (ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা

১৯। উচ্চতা = (ক্ষেত্রফল × ২) ÷ ভূমি

২০। পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)

২১। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন

২২। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব

২৩। গড় = রাশিগুলোর যোগফল ÷ সংখ্যা

২৪। রাশিগুলোর যোগফল = গড় × সংখ্যা


📏 একক রূপান্তর (Unit Conversion)

২৫। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন

২৬। ১ কুইন্টাল = ১০০ কেজি

২৭। ১ মেট্রিক টন = ১০০০ কেজি

২৮। ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার

২৯। ১ এয়ার = ১০০ বর্গমিটার

৩০। ১ লিটার = ১০০০ মিলিলিটার

৩১। ১ ঘনমিটার = ১০০০ লিটার

৩২। ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি

৩৩। ১০০০ গ্রাম = ১ কেজি

৩৪। ১ পক্ষ = ১৫ দিন

৩৫। ১ সপ্তাহ = ৭ দিন

৩৬। ১ মাস = ৩০ দিন

৩৭। ১ বছর = ১২ মাস = ৩৬৫ দিন

৩৮। ১ জোড়া = ২টি

৩৯। ১ হালি = ৪টি

৪০। ১ ডজন = ১২টি

৪১। ১ কুড়ি = ২০টি

৪২। ১ দিস্তা = ২৪টি

৪৩। ১ রীম = ২০ দিস্তা


📚 গণিতের সংজ্ঞা ও ব্যাখ্যা

৪৪। ভাগ = পুনঃপুনঃ বিয়োগ

৪৫। খোলা বাক্য = সত্য/মিথ্যা নির্ণয় করা যায় না এমন বাক্য

৪৬। গাণিতিক বাক্য = সত্য বা মিথ্যা যাচাই করা যায় এমন বাক্য

৪৭। অক্ষর প্রতীক = অজানা সংখ্যা নির্দেশক প্রতীক

৪৮। গাণিতিক প্রতীক = ➕, ➖, ✖, ➗

৪৯। সংখ্যা প্রতীক = (মোট ১০টি।যথা-০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯)

৫০। প্রক্রিয়া প্রতীক = ➕, ➖, ✖, ➗

৫১। সম্পর্ক প্রতীক = >, <, =, ≠, ≥, ≤

৫২। গুণিতক = নির্দিষ্ট সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগযোগ্য সংখ্যাসমূহ

৫৩। গ.সা.গু. = সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক

৫৪। ল.সা.গু. = সর্বনিম্ন সাধারণ গুণিতক

৫৫। মৌলিক সংখ্যা = গুণনীয়ক ১ ও নিজেই

৫৬। যৌগিক সংখ্যা = গুণনীয়ক ১ ও নিজে ছাড়া আরও রয়েছে

৫৭। গুণনীয়ক = যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়

৫৮। সংখ্যা রাশি = প্রক্রিয়া চিহ্ন দিয়ে গঠিত সংখ্যার সমষ্টি

৫৯। ভগ্নাংশ = বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করে

৬০। প্রকৃত ভগ্নাংশ = লব < হর

৬১। অপ্রকৃত ভগ্নাংশ = লব > হর

৬২। মিশ্র ভগ্নাংশ = পূর্ণ সংখ্যা + ভগ্নাংশ

৬৩। সমহর ভগ্নাংশ = হর সমান

৬৪। সমলব ভগ্নাংশ = লব সমান

৬৫। বিপরীত ভগ্নাংশ = লব ও হর বদলে দিলে যা হয়

৬৬। দশমিক ভগ্নাংশ = দশমিক বিন্দু ব্যবহার করে লেখা ভগ্নাংশ

৬৭। শতকরা = ১০০ ভাগের ভিত্তিতে পরিমাপ

৬৮। শতকরা = শতাংশ

৬৯। আসল = বিনিয়োগকৃত টাকা

৭০। পরিধি = বৃত্তকে ঘিরে থাকা রেখা

৭১। ব্যাসার্ধ = কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব

৭২। ব্যাস = পরিধির দুই প্রান্তে কেন্দ্র অতিক্রমকারী রেখা

৭৩। জ্যা = বৃত্তের দুই প্রান্তের সংযোগকারী রেখাংশ

৭৪। কর্ণ = বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখা

৭৫। আয়ত = বিপরীত বাহু সমান ও সমান্তরাল

৭৬। বর্গ = চার বাহু সমান এবং কোণ সমান

৭৭। রম্বস = চার বাহু সমান, কোণ সমান নাও হতে পারে

৭৮। চতুর্ভুজ = চার বাহুবিশিষ্ট আকৃতি

৭৯। অধিবর্ষ = চার দিয়ে বিভাজ্য বছর

৮০। ১ দশক = ১০ বছর

৮১। ১ যুগ = ১২ বছর

৮২। ১ শতাব্দি = ১০০ বছর

৮৩। উপাত্ত = সংখ্যায় প্রকাশিত তথ্য

৮৪। উপাত্ত প্রকার = ২টি (বিন্যস্ত ও অবিন্যস্ত)

৮৫। বিন্যস্ত উপাত্ত = শ্রেণি অনুসারে সাজানো

৮৬। অবিন্যস্ত উপাত্ত = এলোমেলো তথ্য

৮৭। লেখচিত্র = রেখার মাধ্যমে উপস্থাপন

৮৮। শ্রেণি ব্যবধান = উর্ধ্বসীমা – নিম্নসীমা

৮৯। ঘটনসংখ্যা = গণসংখ্যা

৯০। ক্যালকুলেটর = গণনার ইলেকট্রনিক যন্ত্র

৯১। বৈজ্ঞানিক ক্যালকুলেটর = মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ব্যবহৃত

৯২। কম্পিউটার = উন্নত গণনা যন্ত্র

৯৩। ঐকিক নিয়ম = একটির হিসাব করে সমস্যার সমাধান

৯৪। পরিসর = (সর্বোচ্চ – সর্বনিম্ন) + ১

৯৫। গুণ্য = যাকে গুণ করা হয়

৯৬। গুণক = যে সংখ্যা দিয়ে গুণ করা হয়

৯৭। গুণফল = গুণ্য × গুণক

৯৮। ভাজ্য = যাকে ভাগ করা হয়

৯৯। ভাজক = যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়

১০০। ভাগশেষ = ভাগ করার পর অবশিষ্ট

১০১। ভাগফল = ভাগ করে যে মান পাওয়া যায়

১০২। উৎপাদক = মৌলিক সংখ্যার আরেক নাম

১০৩। শতকরাকে বলা হয় শতাংশ

১০৪। রাশির যোগফল = গড় × সংখ্যা

১০৫। আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা

১০৬। ক্ষেত্রফল = ২D; আয়তন = ৩D

১০৭। শতাংশ = ১০০-এর ভিত্তিতে হিসাব

১০৮। মেট্রিক টন = ১০০০ কেজি

১০৯। ঘনমিটার = ১০০০ লিটার

১১০। মিলিলিটার = ০.০০১ লিটার

#abubakarsiddik 

#শেখা_হোক_আনন্দময়

#গণিত_সূত্র

#পঞ্চম_শ্রেণি

#প্রাথমিক_শিক্ষা

#MathForClass5

#স্মার্ট_শিক্ষার্থী

ইউরেনিয়াম দিয়ে সরাসরি বিদ্যুৎ উৎপাদন হয়না, এই সত্যটি অনেকেই জানেনা।

 ইউরেনিয়াম দিয়ে সরাসরি বিদ্যুৎ উৎপাদন হয়না, এই সত্যটি অনেকেই জানেনা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে, টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর এই টারবাইনকে ঘুরানোর জন্যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যাকে বলা হয় পারমাণবিক বিভাজন।


পারমাণবিক বিভাজন (Nuclear Fission) দ্বারা উৎপন্ন তাপ জলকে উত্তপ্ত করতে এবং বাষ্প উৎপন্ন করতে ব্যবহৃত হয়। এই বাষ্পটি জেনারেটরের সাথে সংযুক্ত টারবাইনগুলিকে চালিত করে, যা বিদ্যুৎ উৎপন্ন করে।


ব্যাখ্যা:


পারমাণবিক বিভাজন:


পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে তাপ নির্গত হয়।


Nuclear Fission কিভাবে হয়:


নিউক্লিয়ার ফিশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি পরমাণুর নিউক্লিয়া দুটি বা ততোধিক ছোট নিউক্লিয়ায় বিভক্ত হয় এবং শক্তি নির্গত করে। এই প্রক্রিয়াটি সাধারণত ঘটে যখন একটি নিউট্রন ইউরেনিয়াম-২৩৫ এর মতো একটি ফিসাইল পরমাণুতে আঘাত করে, যার ফলে এটি অস্থির এবং বিভক্ত হয়ে যায়। এই বিভাজন আরও নিউট্রন নির্গত করে, যা পরবর্তীতে আরও ফিশন ঘটনা ঘটাতে পারে, যার ফলে একটি শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়, এবং এই বিক্রিয়া থেকেই তাপ নির্গমন হয়।


এখানে আরও বিস্তারিত তথ্য দেওয়া হল:


১. নিউট্রন শোষণ:


একটি নিউট্রন, যা একটি মুক্ত নিউট্রন হতে পারে অথবা পূর্ববর্তী ফিশন ঘটনা থেকে মুক্তিপ্রাপ্ত নিউট্রন, ইউরেনিয়াম-২৩৫ এর মতো একটি ফিসাইল নিউক্লিয়ার সাথে সংঘর্ষে লিপ্ত হয়।


২. নিউক্লিয়াস অস্থিরতা:

নিউক্লিয়া নিউট্রনকে শোষণ করে, যা এটিকে অত্যন্ত অস্থির করে তোলে। এই অস্থির নিউক্লিয়াকে প্রায়শই "যৌগিক নিউক্লিয়া" বলা হয়।


৩. বিভিন্ন খণ্ডে বিভক্ত হওয়া:

অস্থির নিউক্লিয়ার অবিলম্বে দুটি ছোট নিউক্লিয়ায় (ফিশন খণ্ড) বিভক্ত হয় এবং অতিরিক্ত নিউট্রন এবং শক্তি নির্গত করে।

৪. শৃঙ্খল বিক্রিয়া:

এই নির্গত নিউট্রনগুলি পরবর্তীতে অন্যান্য বিদারণ নিউক্লিয়াসে আঘাত করতে পারে, যার ফলে তাদের বিদারণ ঘটে এবং আরও নিউট্রন নির্গত হয়, যার ফলে একটি শৃঙ্খল বিক্রিয়া তৈরি হয়।


৫. শক্তি নিঃসরণ:


বিদারণ খণ্ড এবং নির্গত নিউট্রনের মোট ভর মূল নিউক্লিয়াস এবং শোষিত নিউট্রনের তুলনায় সামান্য কম। আইনস্টাইনের সমীকরণ E=mc² অনুসারে ভরের এই পার্থক্যটি প্রচুর পরিমাণে শক্তিতে রূপান্তরিত হয়।


পারমাণবিক চুল্লিতে, তাপ উৎপন্ন করার জন্য এই প্রক্রিয়াটি সাবধানতার সাথে নিয়ন্ত্রিত হয়, যা পরে বাষ্প এবং সেই বাষ্প দিয়ে টার্বাইন ঘোরানো হয় ও শেষ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। পারমাণবিক অস্ত্রে, শৃঙ্খল বিক্রিয়া অনিয়ন্ত্রিত থাকে, যার ফলে দ্রুত শক্তি নির্গত হয়।


তাপ স্থানান্তর:


এই তাপ জলকে উত্তপ্ত করতে ব্যবহৃত হয়, বাষ্প উৎপন্ন করে।


টারবাইন কিভাবে ঘুরে:


চাপযুক্ত বাষ্প একটি ঘূর্ণায়মান টারবাইন চালায়।

জেনারেটরের ব্যবহার:


টারবাইনটি একটি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে, যা তার ঘূর্ণন গতির মাধ্যমে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে।


বিদ্যুৎ উৎপাদন:


জেনারেটর টারবাইনের যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, যা পরে পাওয়ার গ্রিডে সরবরাহ করা হয়।

সংক্ষেপে, পারমাণবিক বিভাজন তাপ সরবরাহ করে, টারবাইন এই তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে এবং জেনারেটর এটি ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে।

নারীর স্তন দেখতে ভালো লাগে? আমারো লাগতো, কিন্তু একদিন ....... ফেইসবুক থেকে নেওয়া,, তিনি ও নিয়েছেন ফেইসবুক থেকে

 নারীর স্তন দেখতে ভালো লাগে? আমারো লাগতো, কিন্তু একদিন ....... ছেলেবেলায়, আমি ভাবতাম—নারীর সৌন্দর্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ নাকি তার ...