এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বাংলা যুক্তাক্ষর শেখার একটি খুব ভাল উপায় এটি। বিশেষ করে বিজয় কীবোর্ড দিয়ে যারা বাংলা লিখতে চান তাদের জন্য খুবই প্রয়োজনীয় তালিকা এটি।

 বাংলা যুক্তাক্ষর শেখার একটি খুব ভাল উপায় এটি। বিশেষ করে বিজয় কীবোর্ড দিয়ে যারা বাংলা লিখতে চান তাদের জন্য খুবই প্রয়োজনীয় তালিকা এটি। সব চেয়ে সুবিধা হলো এতে শব্দের দৃষ্টান্তও দেয়া আছে। মনে রাখতে হবে, বিজয় কীবোর্ডে এই পদ্ধতিতেই বাংলা টাইপ করতে হয়। তবে বিজয় কীবোর্ডে র ফলা, য ফলা ও রেফ স্বতন্ত্র দেয়া থাকে বলে এগুলো সরাসরি টাইপ করা যায়। তবে কখনও ইউনিকোড পদ্ধতিতে রেফ নিয়ে সমস্যা হয়। তখন র+জি+র টাইপ করতে হয়। বিজয় কীবোর্ডে ইংরেজি জি বোতামটি যেখানে হসন্ত আছে সেটি দিয়ে যুক্তাক্ষর ও স্বরবর্ণ তৈরি হয়।

১. ক্ষ = ক+ষ

২. ষ্ণ = ষ+ণ

৩. জ্ঞ = জ+ঞ

৪. ঞ্জ = ঞ+জ

৫. হ্ম = হ+ম

৬. ঞ্চ = ঞ+চ

৭. ঙ্গ = ঙ+গ

৮. ঙ্ক = ঙ+ক

৯. ট্ট = ট + ট

১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম

১১. হ্ন = হ + ন

১২. হ্ণ = হ + ণ

১৩. ব্ধ = ব + ধ

১৪. ক্র = ক + ্র (র-ফলা)

১৫. গ্ধ = গ + ধ

১৬. ত্র = ত + ্র (র-ফলা)

১৭. ক্ত = ক + ত

১৮. ক্স = ক + স

১৯. ত্থ = ত + থ (উদাহরণ: উত্থান,

উত্থাপন)

২০. ত্ত = ত + ত (উদাহরণ: উত্তম, উত্তর,

সত্তর)

২১. ত্ম = ত + ম (উদাহরণ: মাহাত্ম্য)

নিচের যুক্তবর্ণের

তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে সহায়ক হতে পারে।

এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর

বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়।

ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা

ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়

ক্ত = ক + ত; যেমন- রক্ত

ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র, অক্ত্র

ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ

ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী

ক্য = ক + য; যেমন- বাক্য

ক্র = ক + র; যেমন- চক্র

ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি

ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ

ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ

ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু

ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী

ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য

ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য

ক্স = ক + স; যেমন- বাক্স

খ্য = খ + য; যেমন- সখ্য

খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান

গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ

গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ

গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য

গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী

গ্ন = গ + ন; যেমন- ভগ্ন

গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,

অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়

গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী

গ্ম = গ + ম; যেমন- যুগ্ম

গ্য = গ + য; যেমন- ভাগ্য

গ্র = গ + র; যেমন- গ্রাম

গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট

গ্ল = গ + ল; যেমন- গ্লানি

ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন

ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য

ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ

ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক

ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি

ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য

ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা

ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ

ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ

ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,

ব্যঙ্গ্যোক্তি

ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ

ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য

ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি

ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়

চ্চ = চ + চ; যেমন- বাচ্চা

চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা

চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস

চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়

চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা

চ্ব = চ + ব; যেমন- চ্বী

চ্য = চ + য; যেমন- প্রাচ্য

জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক

জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল

জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা

জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান

জ্ব = জ + ব; যেমন- জ্বর

জ্য = জ + য; যেমন- রাজ্য

জ্র = জ + র; যেমন- বজ্র

ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল

ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা

ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ

ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা

ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম

ট্ব = ট + ব; যেমন- খট্বা

ট্ম = ট + ম; যেমন- কুট্মল

ট্য = ট + য; যেমন- নাট্য

ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ড্ড = ড + ড; যেমন- আড্ডা

ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান

ড্য = ড + য; যেমন- জাড্য

ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম

(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ

ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য

ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:

অত্যন্ত বিরল)

ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা

ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ

ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য

ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল

ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য

ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র

ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ

ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ

ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর

ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়

ণ্য = ণ + য; যেমন- পূণ্য

ৎক = ত + ক; যেমন- উৎকট

ত্ত = ত + ত; যেমন- উত্তর

ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব

ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত

ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ

ত্ন = ত + ন; যেমন- যত্ন

ত্ব = ত + ব; যেমন- রাজত্ব

ত্ম = ত + ম; যেমন- আত্মা

ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য

ত্য = ত + য; যেমন- সত্য

ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ

ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য

ৎল = ত + ল; যেমন- কাৎলা

ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব

থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী

থ্য = থ + য; যেমন- পথ্য

থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

দ্গ = দ + গ; যেমন- উদ্গম

দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন

দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য

দ্দ্ব = দ + দ + ব; যেমন- তদ্দ্বারা

দ্ধ = দ + ধ; যেমন- রুদ্ধ

দ্ব = দ + ব; যেমন- বিদ্বান

দ্ভ = দ + ভ; যেমন- অদ্ভুত

দ্ভ্র = দ + ভ + র; যেমন- উদ্ভ্রান্ত

দ্ম = দ + ম; যেমন- ছদ্ম

দ্য = দ + য; যেমন- বাদ্য

দ্র = দ + র; যেমন- রুদ্র

দ্র্য = দ + র + য; যেমন- দারিদ্র্য

ধ্ন = ধ + ন; যেমন- অর্থগৃধ্নু

ধ্ব = ধ + ব; যেমন- ধ্বনি

ধ্ম = ধ + ম; যেমন- উদরাধ্মান

ধ্য = ধ + য; যেমন- আরাধ্য

ধ্র = ধ + র; যেমন- ধ্রুব

ন্ট = ন + ট; যেমন- প্যান্ট (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ন্ট্র = ন + ট + র; যেমন- কন্ট্রোল (মন্তব্য:

এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ন্ঠ = ন + ঠ; যেমন- লন্ঠন

ন্ড = ন + ড; যেমন- গন্ডার, পাউন্ড

ন্ড্র = ন + ড + র; যেমন- হান্ড্রেড

ন্ত = ন + ত; যেমন- জীবন্ত

ন্ত্ব = ন + ত + ব; যেমন- সান্ত্বনা

ন্ত্য = ন + ত + য; যেমন- অন্ত্য

ন্ত্র = ন + ত + র; যেমন- মন্ত্র

ন্ত্র্য = ন + ত + র + য; যেমন- স্বাতন্ত্র্য

ন্থ = ন + থ; যেমন- গ্রন্থ

ন্থ্র = ন + থ + র; যেমন- অ্যান্থ্রাক্স

(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ন্দ = ন + দ; যেমন- ছন্দ

ন্দ্য = ন + দ + য; যেমন- অনিন্দ্য

ন্দ্ব = ন + দ + ব; যেমন- দ্বন্দ্ব

ন্দ্র = ন + দ + র; যেমন- কেন্দ্র

ন্ধ = ন + ধ; যেমন- অন্ধ

ন্ধ্য = ন + ধ + য; যেমন- বিন্ধ্য

ন্ধ্র = ন + ধ + র; যেমন- রন্ধ্র

ন্ন = ন + ন; যেমন- নবান্ন

ন্ব = ন + ব; যেমন- ধন্বন্তরি

ন্ম = ন + ম; যেমন- চিন্ময়

ন্য = ন + য; যেমন- ধন্য

প্ট = প + ট; যেমন- পাটি-সাপ্টা,

ক্যাপ্টেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত

ইংরেজি/বিদেশী কৃতঋণ

শব্দে ব্যবহৃত)

প্ত = প + ত; যেমন- সুপ্ত

প্ন = প + ন; যেমন- স্বপ্ন

প্প = প + প; যেমন- ধাপ্পা

প্য = প + য; যেমন- প্রাপ্য

প্র = প + র; যেমন- ক্ষিপ্র

প্র্য = প + র + য; যেমন- প্র্যাকটিস

(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

প্ল = প + ল; যেমন-আপ্লুত

প্স = প + স; যেমন- লিপ্সা

ফ্র = ফ + র; যেমন- ফ্রক, ফ্রিজ,

আফ্রিকা, রেফ্রিজারেটর (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ফ্ল = ফ + ল; যেমন- ফ্লেভার (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ব্জ = ব + জ; যেমন- ন্যুব্জ

ব্দ = ব + দ; যেমন- জব্দ

ব্ধ = ব + ধ; যেমন- লব্ধ

ব্ব = ব + ব; যেমন- ডাব্বা

ব্য = ব + য; যেমন- দাতব্য

ব্র = ব + র; যেমন- ব্রাহ্মণ

ব্ল = ব + ল; যেমন- ব্লাউজ

ভ্ব =ভ + ব; যেমন- ভ্বা

ভ্য = ভ + য; যেমন- সভ্য

ভ্র = ভ + র; যেমন- শুভ্র

ম্ন = ম + ন; যেমন- নিম্ন

ম্প = ম + প; যেমন- কম্প

ম্প্র = ম + প + র; যেমন- সম্প্রতি

ম্ফ = ম + ফ; যেমন- লম্ফ

ম্ব = ম + ব; যেমন- প্রতিবিম্ব

ম্ব্র = ম + ব + র; যেমন- মেম্ব্রেন (মন্তব্য:

এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ম্ভ = ম + ভ; যেমন- দম্ভ

ম্ভ্র = ম + ভ + র; যেমন- সম্ভ্রম

ম্ম = ম + ম; যেমন- সম্মান

ম্য = ম + য; যেমন- গ্রাম্য

ম্র = ম + র; যেমন- নম্র

ম্ল = ম + ল; যেমন- অম্ল

য্য = য + য; যেমন- ন্যায্য

র্ক = র + ক; যেমন - তর্ক

র্ক্য = র + ক + য; যেমন- অতর্ক্য (তর্ক

দিয়ে যার সমাধান হয় না)

র্গ্য = র + গ + য; যেমন - বর্গ্য (বর্গসম্বন্ধীয়)

র্ঘ্য = র + ঘ + য; যেমন- দৈর্ঘ্য

র্চ্য = র + চ + য; যেমন- অর্চ্য (পূজনীয়)

র্জ্য = র + জ + য; যেমন- বর্জ্য

র্ণ্য = র + ণ + য; যেমন- বৈবর্ণ্য

(বিবর্ণতা)

র্ত্য = র + ত + য; যেমন- মর্ত্য

র্থ্য = র + থ + য; যেমন- সামর্থ্য

র্ব্য = র + ব + য; যেমন- নৈর্ব্যক্তিক

র্ম্য = র + ম + য; যেমন- নৈষ্কর্ম্য

র্শ্য = র + শ + য; যেমন- অস্পর্শ্য

র্ষ্য = র + ষ + য; যেমন- ঔৎকর্ষ্য

র্হ্য = র + হ + য; যেমন- গর্হ্য

র্খ = র + খ; যেমন- মূর্খ

র্গ = র + গ; যেমন- দুর্গ

র্গ্র = র + গ + র; যেমন- দুর্গ্রহ, নির্গ্রন্হ

র্ঘ = র + ঘ; যেমন- দীর্ঘ

র্চ = র + চ; যেমন- অর্চনা

র্ছ = র + ছ; যেমন- মূর্ছনা

র্জ = র + জ; যেমন- অর্জন

র্ঝ = র + ঝ; যেমন- নির্ঝর

র্ট = র + ট; যেমন- আর্ট, কোর্ট, কম্ফর্টার,

শার্ট, কার্টিজ, আর্টিস্ট,

পোর্টম্যানটো, সার্টিফিকেট,

কনসার্ট, কার্টুন, কোয়ার্টার (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

র্ড = র + ড; যেমন- অর্ডার, লর্ড, বর্ডার,

কার্ড (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত

ইংরেজি/বিদেশী কৃতঋণ

শব্দে ব্যবহৃত)

র্ণ = র + ণ; যেমন- বর্ণ

র্ত = র + ত; যেমন- ক্ষুধার্ত

র্ত্র = র + ত + র; যেমন- কর্ত্রী

র্থ = র + থ; যেমন- অর্থ

র্দ = র + দ; যেমন- নির্দয়

র্দ্ব = র + দ + ব; যেমন- নির্দ্বিধা

র্দ্র = র + দ + র; যেমন- আর্দ্র

র্ধ = র + ধ; যেমন- গোলার্ধ

র্ধ্ব = র + ধ + ব; যেমন- ঊর্ধ্ব

র্ন = র + ন; যেমন- দুর্নাম

র্প = র + প; যেমন- দর্প

র্ফ = র + ফ; যেমন- স্কার্ফ (মন্তব্য: মূলত

ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ

শব্দে ব্যবহৃত)

র্ভ = র + ভ; যেমন- গর্ভ

র্ম = র + ম; যেমন- ধর্ম

র্য = র + য; যেমন- আর্য

র্ল = র + ল; যেমন- দুর্লভ

র্শ = র + শ; যেমন- স্পর্শ

র্শ্ব = র+ শ + ব; যেমন- পার্শ্ব

র্ষ = র + ষ; যেমন- ঘর্ষণ

র্স = র + স; যেমন- জার্সি, নার্স,

পার্সেল, কুর্সি (মন্তব্য: মূলত

ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ

শব্দে ব্যবহৃত)

র্হ = র + হ; যেমন- গার্হস্থ্য

র্ঢ্য = র + ঢ + য; যেমন- দার্ঢ্য (অর্থাৎ

দৃঢ়তা)

ল্ক = ল + ক; যেমন- শুল্ক

ল্ক্য = ল + ক + য; যেমন- যাজ্ঞবল্ক্য

ল্গ = ল + গ; যেমন- বল্গা

ল্ট = ল + ট; যেমন- উল্টো

ল্ড = ল + ড; যেমন- ফিল্ডিং (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ল্প = ল + প; যেমন- বিকল্প

ল্ফ = ল + ফ; যেমন- গল্ফ (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

ল্ব = ল + ব; যেমন- বিল্ব, বাল্ব

ল্ভ = ল + ভ; যেমন- প্রগল্ভ

ল্ম = ল + ম; যেমন- গুল্ম

ল্য = ল + য; যেমন- তারল্য

ল্ল = ল + ল; যেমন- উল্লাস

শ্চ = শ + চ; যেমন- পুনশ্চ

শ্ছ = শ + ছ; যেমন- শিরশ্ছেদ

শ্ন = শ + ন; যেমন- প্রশ্ন

শ্ব = শ + ব; যেমন- বিশ্ব

শ্ম = শ + ম; যেমন- জীবাশ্ম

শ্য = শ + য; যেমন- অবশ্য

শ্র = শ + র; যেমন- মিশ্র

শ্ল = শ + ল; যেমন- অশ্লীল

ষ্ক = ষ + ক; যেমন- শুষ্ক

ষ্ক্র = ষ + ক + র; যেমন- নিষ্ক্রিয়

ষ্ট = ষ + ট; যেমন- কষ্ট

ষ্ট্য = ষ + ট + য; যেমন- বৈশিষ্ট্য

ষ্ট্র = ষ + ট + র; যেমন- রাষ্ট্র

ষ্ঠ = ষ + ঠ; যেমন- শ্রেষ্ঠ

ষ্ঠ্য = ষ + ঠ + য; যেমন- নিষ্ঠ্যূত

ষ্ণ = ষ + ণ; যেমন- কৃষ্ণ

ষ্প = ষ + প; যেমন- নিষ্পাপ

ষ্প্র = ষ + প + র; যেমন- নিষ্প্রয়োজন

ষ্ফ = ষ + ফ; যেমন- নিষ্ফল

ষ্ব = ষ + ব; যেমন- মাতৃষ্বসা

ষ্ম = ষ + ম; যেমন- উষ্ম

ষ্য = ষ + য; যেমন- শিষ্য

স্ক = স + ক; যেমন- মনোস্কামনা

স্ক্র = স + ক্র; যেমন- ইস্ক্রু (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্খ = স + খ; যেমন- স্খলন

স্ট = স + ট; যেমন- স্টেশন (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্ট্র = স + ট্র; যেমন- স্ট্রাইক (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্ত = স + ত; যেমন- ব্যস্ত

স্ত্ব = স + ত + ব; যেমন- বহিস্ত্বক

স্ত্য = স + ত + য; যেমন-অস্ত্যর্থ

স্ত্র = স + ত + র; যেমন- স্ত্রী

স্থ = স + থ; যেমন- দুঃস্থ

স্থ্য = স + থ + য; যেমন- স্বাস্থ্য

স্ন = স + ন; যেমন- স্নান

স্প = স + প; যেমন- আস্পর্ধা

স্প্র = স + প +র; যেমন- স্প্রিং (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্প্ল = স + প + ল; যেমন- স্প্লিন (মন্তব্য: এই

যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/

বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)

স্ফ = স + ফ; যেমন- আস্ফালন

স্ব = স + ব; যেমন- স্বর

স্ম = স + ম; যেমন- স্মরণ

স্য = স + য; যেমন- শস্য

স্র = স + র; যেমন- অজস্র

স্ল = স + ল; যেমন- স্লোগান

হ্ণ = হ + ণ; যেমন- অপরাহ্ণ

হ্ন = হ + ন; যেমন- চিহ্ন

হ্ব = হ + ব; যেমন- আহ্বান

হ্ম = হ + ম; যেমন- ব্রাহ্মণ

হ্য = হ + য; যেমন- বাহ্য

হ্র = হ + র; যেমন- হ্রদ

হ্ল = হ + ল; যেমন- আহ্লাদ

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :

 সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :



প্রিয় অভিভাবক,

কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।


👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।


👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।


👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷


👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।


👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।


👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।


👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!


👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!


👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

সেইখানে ৩ দিন স্কুলে না গেলে জরিমানা দিতে হয় যার জন্য অসুস্থ ফাইয়াজ স্কুলে গিয়ে আজকে লাশ হয়ে ফিরলো ।

👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷ আল্লাহ্ আমাদের এই ছোট ছোট বাচ্চাদের জান্নাতে নিয়ে গেছেন হয়তো তারা আল্লাহ্ এর কাছে ছুটি চেয়েছিল 😢

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

আলেমরা রাষ্ট্র চালাবে কিভাবে? তারা কি অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান ও আইন পড়ে?

 আলেমরা রাষ্ট্র চালাবে কিভাবে? তারা কি অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান ও আইন পড়ে?


আরে কূপমন্ডুক! আলেমরা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে যা পড়ে তোরা ডক্টর হয়েও তা চোখে দেখিসনি!


মাদ্রাসায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আইন বিচার অর্থনীতি মোটকথা একটি দেশ জাতি পরিচালনা করতে যত জ্ঞান দরকার তা পড়ানো হয়। নিম্নে সেগুলোর সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো!


كتاب الطهارة : পবিত্রতার পর্ব

ওযূর ফরযসমূহ

ওযূর সুন্নত ও মুস্তাহাবসমূহ”

ওযু ভঙ্গের কারণসমূহ

গোসলের ফরয ও সুন্নতসমূহ

গোসল ফরয হওয়ার কারণসমূহ

পানিতে নাপাকী পড়লে তা পাক করার বিধান

উচ্ছিষ্টের বিধান

তায়াম্মুমের অধ্যায়

মোজার ওপর মাসাহের অধ্যায়

হায়েযের অধ্যায়

অপবিত্রতার অধ্যায়

كتاب الصلاة : সালাতের পর্ব

সালাতের ওয়াক্তসমূহ

আযানের অধ্যায়

সালাতের পূর্ব শর্তসমূহের অধ্যায়

সালাতের রুকনসমূহ

জামাআতের অধ্যায়

কাযা সালাতের অধ্যায়

সালাতের মাকরূহ ওয়াক্তসমূহের অধ্যায়

নফল সালাতের অধ্যায়

সাহু সিজদার অধ্যায়

রুগ্‌ণ ব্যক্তির সালাতের অধ্যায় :

তিলাওয়ার্ডে সিজদার অধ্যায়

মুসাফিরের সালাতের অধ্যায়

জুমুআর সালাতের অধ্যায়

দুই ঈদের সালাতের অধ্যায়

সূর্য গ্রহণের সালাতের অধ্যায়

বৃষ্টি প্রার্থনার সালাতের অধ্যায় :

রমযান মাসে তারাবীহ পড়ার অধ্যায়

ভয়কালীন সালাতের অধ্যায়

জানাযার সালাতের অধ্যায়

শহীদের অধ্যায়

কাবা শরীফের ভিতরে সালাতের অধ্যায়


অর্থ ব্যবস্থা ১

كتاب الزكاة : যাকাতের পর্ব

যাকাত কার ওপর ওয়াজিব

উটের যাকাতের অধ্যায়

গরুর যাকাতের অধ্যায়

ছাগলের যাকাতের অধ্যায়

ঘোড়ার যাকাতের অধ্যায়

রৌপ্যের যাকাতের অধ্যায়

স্বর্ণের যাকাতের অধ্যায়

আসবাবপত্রের যাকাতের অধ্যায়

ফসল ও ফলের যাকাতের অধ্যায়

যাকাত কাকে দেয়া জায়েয আর কাকে দেয়া জায়েয নয় সে সম্পৰ্কীয় অধ্যায়

সদকায়ে ফিতরের অধ্যায়


كتاب الصوم : সাওমের পর্ব

সাওমের প্রকারভেদ

সাওমের কাফ্ফারা

রমযান ও ঈদের চাঁদ দেখার হুকুম

ই'তিকাফের অধ্যায়


كتاب الحج : হজ্জের পর্ব

হজ্জ কাদের ওপর ওয়াজিব

মীকাতসমূহের বর্ণনা

হজ্জ করার নিয়মাবলী

হজ্জে কিরানের অধ্যায়

হজ্জে তামাত্তুর অধ্যায়

ত্রুটি-বিচ্যুতির অধ্যায়

অবরুদ্ধ করার অধ্যায়

হজ্জ না পাওয়ার অধ্যায়

হাদী প্রেরণ অধ্যায়


অর্থনীতি ২

كتاب البيوع : বেচাকেনার পর্ব

খেয়ারে শর্ত-এর অধ্যায়

খেয়ারে রুইয়াত-এর অধ্যায়

খেয়ারে আয়েব-এর অধ্যায়

ফাসিদ বেচাকেনার অধ্যায়

এক্বালার অধ্যায়

মুরাবাহা ও তাওলিয়া-এর অধ্যায়

সুদী কারবারের অধ্যায়

সলম বিক্রির অধ্যায়

সরফ বিক্রির অধ্যায়-

বন্ধক পর্ব, হাজর পর্ব, স্বীকারোক্তি পর্ব, ইজারা পর্ব, শুফআ পর্ব, অংশীদারিত্ব পর্ব, মুদারাবা পর্ব, ওকালাত পর্ব, জামানত পর্ব, হাওয়ালাহ পর্ব, আপস-মীমাংসা পর্ব, হিবার পর্ব, ওয়াফের পর্ব, অপহরণ পর্ব, আমানত পৰ্ব, আরিয়ত পর্ব, পতিত শিশু পর্ব, পতিত সম্পদ পর্ব, হিজড়া পর্ব, নিরুদ্দেশ ব্যক্তির পর্ব, পলাতক কৃতদাসের পর্ব, পতিত ভূমি পর্ব, অনুমতি প্রাপ্ত দাসের পর্ব, পারস্পরিক চাষাবাদ পর্ব, বাগান বর্গা পর্ব


আইন শাস্ত্র:

كتاب النكاح- বিবাহ পর্ব

কুরআন ও হাদীসের আলোকে বিবাহ

বিবাহের উদ্দেশ্য

বিবাহের হিকমত ও যৌক্তিকতা

বিবাহ ও আধুনিক বিজ্ঞান

কি কারণে একজন পুরুষকে নপুংসক আখ্যা দেওয়া যায়?

বিবাহ-এর রোকন টেলিফোনে বিবাহের বিধান

ফ্যাক্স ও চিঠির মাধ্যমে বিবাহের বিধান

বিবাহ ও বেচাকেনার মধ্যে পার্থক্য


نكاح-এর শর্ত

বিবাহের সাক্ষীদ্বয়ের আবশ্যকীয় গুণাগুণ 

বিবাহে সাক্ষী নির্ধারিত হওয়ার রহস্য -

যাদেরকে বিবাহ করা হারাম তাদের বয়ান- 

দুগ্ধদান ও দুগ্ধ পানের কারণে যাদেরকে বিবাহ করা হারাম 

যুক্তির আলোকে দুগ্ধ পান-এর দ্বারা হারাম হওয়ার রহস্য

যুক্তির আলোকে দু'বোনকে একত্রে বিবাহ করা হারাম

বংশগত কারণে হারামকৃতা নারীর তালিকা

দুগ্ধ সম্পর্কিত কারণে হারামকৃতা নারীদের তালিকা

مصاهرة ও معلقي-এর কারণে হারামকৃতা নারীদের তালিকা

حرمت معلقي সম্পর্কীয় একটি মূলনীতি 

সাবিয়া নারীদের বিবাহকরণ প্রসঙ্গে মতভেদ 

আহলে কিতাব মহিলার সাথে বিবাহ জায়েজ হওয়ার যুক্তি

যে সব শব্দাবলী দ্বারা বিবাহ সংঘটিত হয়

যে সব শব্দাবলী দ্বারা বিবাহ সংঘটিত হবে না 

ওলী বা অভিভাবকের পরিচয়

গায়বতে মুনকাতেআহ-এর বিবরণ 

كفؤ-এর গুরুত্ব এবং তার বিধানাবলী

যুক্তির আলোকে মোহর

মোহরের নিম্নতম পরিমাণ

خلوة কাকে বলে?

نكاح شغار-এর সংজ্ঞা

متعه বিবাহের বিধান

متعه ও موقت বিবাহের মধ্যকার পার্থক্য

যুক্তির আলোকে متعه বিবাহ হারাম হওয়ার রহস্য

হাদীসের আলোকে মুতআহ বিবাহ হারাম হওয়ার প্রমাণ

মুত'আহ্ বিবাহ হারাম হওয়ার ওপর মনস্তাত্ত্বিক প্রমাণ

মোহর পরিশোধযোগ্য ঋণ

প্রতারণামূলক মোহর নির্ধারণ করলে

ব্যভিচারী বলে সাব্যস্ত হবে

নিকাহে ফাসেদের সংজ্ঞা -

যুক্তির আলোকে একাধিক বিবাহের রহস্য

যুক্তির আলোকে পুরুষের একাধিক বিবাহ চার পর্যন্ত সীমিত হওয়ার কারণ

সাধারণ লোকদের চেয়ে হুযূর (সা.)-এর অধিক বিবাহ করার কারণ

ইসলাম একাধিক বিবাহে পূর্ণ স্বাধীনতা দেয়নি 

যৌন বিজ্ঞানের দৃষ্টিতে নারীকে একই সময়ে একাধিক স্বামী দিতে আপত্তি

মোহর মাফ চাওয়া স্বামীর আত্মমর্যাদার পরিপন্থী

স্ত্রীকে মোহর না দিয়ে উল্টো যৌতুকের চাপ দেওয়া প্রচণ্ড জুলুম

মুরতাদের সংজ্ঞা ও ইসলাম ধর্ম ত্যাগ করার অর্থ

মোহরের শর্তে আল্লাহ বিবাহ বৈধ করেছেন

একাধিক স্ত্রী গ্রহণের শর্তাবলী 

সফর অবস্থায় স্ত্রীদের বণ্টনের বিধান

ইসলামে লটারীর বিধান


كتاب الرضاع- দুগ্ধ পান পর্ব

মনোবিজ্ঞান ও স্বাস্থ্য বিজ্ঞানীদের দৃষ্টিতে

মায়ের দুধের উপকারিতা

رضاعي বোনের মা হারাম না হওয়ার কারণ-

মা কর্তৃক ছেলে বৌকে দুধ পান করানো

মিশ্রিত দুধের ব্যাপারে ইমামগণের মতামত

মৃত্যুর পরে মহিলার স্তন হতে দুধ পান করা

ثبوت رضاع এর-এর সাক্ষ্য নিয়ে মতানৈক্য

মিশ্রিত দুধের ব্যাপারে ইমামগণের মতামত

মৃত্যুর পরে মহিলার স্তন হতে দুধ পান করা

ثبوت رضاع -এর সাক্ষ্য নিয়ে মতানৈক্য


كتاب الطلاق - তালাক পৰ্ব


কুরআন ও হাদীসের আলোকে তালাক

যুক্তির আলোকে তালাক বৈধ হওয়ার হিকমত ও রহস্য

যুক্তির আলোকে তালাক তিন পর্যন্ত সীমাবদ্ধ হওয়ার রহস্য ও হিকমত

ইসলামি শরিয়তে তালাক ও অন্যান্য ধর্মের বিবাহ বিচ্ছেদের মধ্যকার পার্থক্য

জোরপূর্বক তালাক আদায় করার ব্যাপারে মতানৈক্য 

অনৈসলামিক আদালতে বিবাহ বিচ্ছেদ করার বিধান

ইনশাআল্লাহ বলে তালাক দেওয়ার বিধান

باب الرجعة - প্রত্যাহারযোগ্য তালাক অধ্যায়

তালাকের প্রকারভেদ

رجعت-এর সাক্ষীর ব্যাপারে মতভেদ

তিন তালাক ও তার বিধান

হালাল করার শর্তে বিয়ে দেওয়ার বিধান-

كتاب الايلاء - ঈলা পর্ব

কুরআনের আলোকে ঈলা 

সর্বসাধারণের মাঝে ঈলার ব্যাপারে একটি ত্রুটি

ايلاء-এর কাফফারা দেওয়ার ব্যাপারে মতভেদ

ايلاء-এর সময়

كاتب الخلع - খোলা পর্ব

কুরআনে কারীমের আলোকে خلع -এর প্রমাণ

ইসলাম-পূর্ব সমাজে নারীর স্থান

কখন খোলা করা জায়েজ

خلع ও نكاح-এর মধ্যকার পার্থক্য

খোলা ও মোবারাত সম্পর্কীয় বিধানাবলী।

كتاب الظهار - জেহার পর্ব

কুরআনের আলোকে ظهار -এর প্রমাণ 

জেহারকারী কাফ্ফারা দেওয়ার পূর্বে চুম্বন করা সম্পর্কে মতভেদ

كتاب اللعان - লেআন পর্ব -

কুরআনের আলোকে লেআন

লেআন কার ওপর প্রয়োগ হবে

لعان-এর উদ্দেশ্য

সতী স্ত্রীকে জেনার অপবাদ দেওয়ার বিধানাবলী 

যে সব রমণীর ওপর লেআন হয় না

লেআনের পর বিবাহ বিচ্ছেদের বিধান

كتاب العدة - ইদ্দত পৰ্ব

সহবাসে কনডম ও কপটি ব্যবহার 

অস্ত্র প্রয়োগে সন্তান ভূমিষ্ঠকরণ

كتاب النفقات - খোরপোশ পর্ব

কুরআনের আলোকে নফকার প্রমাণ 

স্বীয় ভরণ পোষণে ব্যর্থ হলে তার বিধান 

كتاب العتاق – কৃতদাস মুক্ত করা পর্ব

ইসলামি শরিয়তে দাসদের প্রতি আচরণ

দাস-দাসী প্রথার ইসলামি দর্শন

كتاب التدبير - কৃতদাসকে মোদাব্বার করা অধ্যায় 

مدبر-এর বিধান

مدبر مقيد-এর বিধান

باب الاستيلاد- ইস্তীলাদ অধ্যায়

كتاب المكاتب - মুকাতাব পর্ব

كتاب الولاء - ওয়ালা পর্ব

كتاب الجنايات - অপরাধ পর্ব

অন্যায় হত্যা হারাম হওয়ার কারণ

কেসাসের তাৎপর্য

كتاب الديات - দিয়ত (রক্ত ঋণ) পর্ব -

হত্যার প্রমাণের জন্য দু'জন সাক্ষী জরুরি হওয়ার হিকমত

شجاج সর্বমোট ১০টি

جائفة-এর ব্যাখ্যায় মতভেদ

হাতের তালু ও আঙ্গুল কাটার বিধান-

غره এর পরিমাণে মতভেদ

غره কার ওপর আসবে ও কতদিনে উসুল করবে

باب القسامة - (বিশেষ) হলফ অধ্যায়

قسامة- এর নিয়ম ও বিধান 

আহলে খিত্তাহ্-এর সংজ্ঞা

كتاب المعاقل- মা আকেল পর্ব

যুক্তির আলোকে অন্যায় হত্যা হারাম হওয়ার হিকমত ও রহস্য

كتاب الحدود- শান্তি পর্ব

ইসলামি দণ্ডবিধি ও অমানবিক নয়

حد - تغزير ও কাফফারার মধ্যে পার্থক্য

জেনার সংজ্ঞা


باب حد الشرب - মদ্য পানের শান্তির অধ্যায়

কুরআনের আলোকে মদের নিষিদ্ধতা

মদ্য পানের হৃদ

এক বিন্দু মদ্য পানের দরুন হৃদ ওয়াজিব হওয়ার হিকমত

শরিয়তে হদ নির্ধারিত হওয়ার হিকমত

ইসলামে মদ ইত্যাদি হারাম হওয়ার কারণ

মদ্য পান ইত্যাদিতে কাফফারা নির্ধারিত না হওয়ার কারণ

باب حد القذف - অপবাদের শাস্তির অধ্যায়

অপবাদ দাতাকে প্রমাণ উপস্থিত করতে সময় দেওয়ার বিধান

تغزير - এর মূলনীতি 

কোন কোন গুনাহে تغزير রয়েছে?

كتاب السرقة وقطاع الطريق - চুরি ও ডাকাতি পর্ব

কি পরিমাণ মালে হাত কাটা হবে

আল কুরআন ও লটারীর মাধ্যমে চোর সাব্যস্ত করা

চুরির শাস্তি স্বরূপ চোরের হাত কাটার রহস্য

চুরির মধ্যে কাফ্ফারা নির্ধারিত না হওয়ার কারণ

মসজিদ থেকে চুরি করলে তার বিধান

মেহমান চোরের বিধান

كتاب الاشربة - পানীয় পর্ব

বেহেশতের শরাব হালাল হওয়ার কারণ

মদ্যপানে কাফ্ফারা নির্ধারিত না হওয়ার কারণ

خمر- এর সংজ্ঞা

সিরকা-এর বিধান

كتاب الذبائح والصيد - শিকার ও জবাই

কুরআনের আলোকে শিকারি জানোয়ার শিকার

শিকারির জন্য শর্ত 

প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ও বাজপাখির পরিচয়

তীর নিক্ষেপের মাধ্যমে শিকার হালাল হওয়ার জন্য শর্ত

শিকার পলায়ন করলে তার বিধান

معراض - এর বিধান

ভারী বন্দুকের বিধান

জবাইয়ের মধ্যে ইচ্ছাকৃত 'বিসমিল্লাহ' পরিহার করার বিধান

জবাইয়ের রগসমূহের বর্ণনা

দাত ও নখ দ্বারা জবাইয়ের বিধান

শূকরের গোশত ও চিকিৎসা বিজ্ঞান

মাছ ও টিডি জবাই ব্যতীত হালাল হওয়ার কারণ

كتاب الاضحية - কুরবানি পর্ব

যুক্তির আলোকে কুরবানি

কুরবানিতে মানুষ জবাই নিষিদ্ধ হওয়ার রহস্য

কুরবানি কি ওয়াজিব না সুন্নত

কুরবানি কি ও কেন?

শিশু সন্তানের পক্ষ হতে কুরবানি দেওয়ার বিধান

ছাগল, গরু ও উট কত জনের পক্ষ থেকে কুরবানি করবে

ফকির ও মুসাফিরের কুরবানির বিধান

কুরবানির পশু জবাই করার সময়

ত্রুটিযুক্ত পশুর কতিপয় বিধান

كتاب الايمان - শপথ পর্ব

কুরআনের আলোকে শপথ

আঞ্চলিক ভাষার ওপর শপথের প্রভাবে মতভেদ

كتاب الدعوي - দাবি পর্ব

كتاب الشهادات - সাক্ষ্যদান পর্ব

কুরআনের আলোকে শাহাদাত

সাক্ষ্য রুজু করার বিধান

মিথ্যা সাক্ষ্য দানকারীর বিধান


বিচার বিভাগ:

كتاب اداب القاضي - বিচারকের শিষ্টাচার পর্ব

বিচারক হওয়ার উপযুক্ততা

বিচারক হওয়ার দাবি করা ও প্রত্যাশা করা ঠিক নয়।

বিচারক কোন স্থানে বিচার করবে?

كتاب القسمة - ভাগ বণ্টন পর্ব

যে সব বস্তু বণ্টন করা যাবে না


كتاب الاكراه - বাধ্য করার পর্ব 

كتاب السير - যুদ্ধ পর্ব

জিহাদের হুকুমের মধ্যে মতভেদ

জিহাদের অপরিহার্যতা সামর্থ্যের সাথে সম্পর্কিত

কাফিরদেরকে দাওয়াত দেওয়ার নিয়ম

ক্ষেপণাস্ত্র ও অগ্নি সংযোগ ইত্যাদির প্রমাণ

যুদ্ধে কুরআন শরীফ সাথে নেওয়ার বিধান

মোছলা তথা লাশে দেহ বিকৃত করা যাবে কিনা?

অক্ষম ও দুর্বলদের হত্যা না করার বিধান

فئ - এর বিধান 

যুদ্ধে সংশ্লিষ্ট সাহায্যকারীদের গনিমতের বিধান

প্রাসঙ্গিক ব্যবসায়ীদের গনিমত প্রাপ্তির বিধান

জবর দখলের দ্বারা কাফিররা আমাদের সম্পদে মালিক হওয়ার বিধান

বণ্টনের পূর্বে গনিমতের মাল বিক্রি করার বিধান

অশ্বারোহীর অংশ নির্ধারণে মতভেদ

গনিমতের পঞ্চমাংশ বণ্টন পদ্ধতি ও মতভেদ

ব্যবসার উদ্দেশ্যে দারুল হরবে প্রবেশ করলে তার বিধান

বিশ্বাসঘাতকতা ও যুদ্ধের প্রতারণার মধ্যে পার্থক্য

হরবীকে মুসলিম দেশে বসবাস করতে দেওয়ার বিধান

আরব ভূমির ভৌগোলিক সীমা রেখা

অক্ষম দরিদ্রের জিজিয়ার বিধান

مرتده মহিলাকে হত্যা না করার ব্যাপারে মতভেদ

মুরতাদের সম্পদের মালিকানার বিধান

বিদ্রোহের প্রকারভেদ

كتاب الخطر والاباحة - অবৈধ (হারাম) ও বৈধ পর্ব

পুরুষের জন্য স্বর্ণ ও রেশম হারাম হওয়ার কারণ-

كتاب الوصية - অসিয়ত পর্ব -

অসিয়তের বিধান

হত্যাকারীর জন্য অসিয়ত করা বৈধ নয়

মুসলমান ও কাফির পরস্পর অসিয়ত করা বৈধ

সম্পত্তির এক-তৃতীয়াংশের কমে অসিয়ত করা মোস্তাহাব

নফল-এর অসিয়তের বিন্যাসের বিধান

ইবাদতের মধ্যে প্রতিনিধিত্বের বিধান

প্রতিবেশীর জন্য অসিয়ত করলে তার বিধান

নিকটাত্মীয়ের জন্য অসিয়তের কতিপয় শর্ত

গর্ভের বাচ্চার জন্য বা গর্ভের বাচ্চাকে অসিয়ত করার বিধান

কৃতদাসের সেবা ও বাড়িতে বসবাসের অসিয়তের বিধান

কারো ওয়ারিশের জন্য অসিয়ত করলে তার বিধান


ভূমি আইন:

كتاب الفرائض - ফারায়েয পর্ব

ইলমে ফারায়েযের রোকন ও গুরুত্ব

ইলমে ফারায়েযের সংকলন

উত্তরাধিকার সম্পদ বণ্টনের তাৎপর্য

স্বামী মৃত স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক কখন পাবে? 

باب العصبات - আসাবা অধ্যায়

আসাবা-এর বিন্যাস

باب الحجب - হাজব অধ্যায়

باب الرد - রদ অধ্যায়

باب ذوي الارحام - জাবিল আরহাম অধ্যায়

জাবিল আরহাম ওয়ারিশ পাবে কিনা?

باب حساب الفرائض ফারায়েয এর হিসাব অধ্যায়

ফাইলে রিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা ___


 📚 ফাইলে রিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা -


✍️ ফাইলেরিয়া (Filariasis) একধরনের পরজীবীঘটিত রোগ যা সাধারণত মশার মাধ্যমে ছড়ায়। এটি Wuchereria bancrofti, Brugia malayi, বা Brugia timori নামক ফাইলেরিয়াল ওয়র্ম দ্বারা হয়। এটি প্রধানত লসিকা (lymphatic) সিস্টেমকে আক্রান্ত করে এবং ধীরে ধীরে হাত, পা, যৌনাঙ্গ প্রভৃতিতে ফোলা (elephantiasis) সৃষ্টি করতে পারে।


🩺 ফাইলেরিয়ার লক্ষণসমূহ:


* পা, হাত, অণ্ডকোষ, স্তন ইত্যাদি অঙ্গের অস্বাভাবিক ফোলা

* উচ্চ জ্বর (প্রায়শই সন্ধ্যাবেলা বাড়ে)

* কাঁপুনি ও ঘাম

* লসিকা গ্রন্থির ব্যথা (Lymphadenitis)

* ত্বকে ঘা বা সংক্রমণ

* দীর্ঘমেয়াদি ক্ষেত্রে ত্বকে মোটা ও শক্ত পরিবর্তন

⚕️  ফাইলে রিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা-


হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণভিত্তিক এবং রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে করা হয়। নিচে ফাইলেরিয়ার জন্য ব্যবহৃত কিছু সাধারণ হোমিও ঔষধ দেওয়া হলো:


🌿 1. Hydrocotyle Asiatica


* অতিরিক্ত লসিকাজনিত ফোলাভাব

* চামড়া মোটা হয়ে যাওয়া

* হস্ত ও পায়ে elephantiasis টাইপ ফোলা


🌿 2. Arsenicum Album


* ত্বকে ঘা, পুঁজ পড়া বা জ্বালাভাব

* রোগী দুর্বল, অস্থির ও উদ্বিগ্ন

* রাতের বেলায় জ্বর ও ফোলা বাড়ে


🌿 3. Silicea


* দীর্ঘস্থায়ী ফোলা ও পুঁজ পড়া

* শরীরে প্রতিরোধক্ষমতা কমে গেলে কার্যকর

* ফিস্টুলা বা ঘা হলে উপকারী


🌿 4. Graphites


* মোটা, শুষ্ক, চামড়া সহ elephantiasis

* নির্গত তরলে আঠালো ভাব

* ত্বকে ফাটল, ফোড়া বা ঘা


🌿 5. Calcarea Fluorica


* কঠিন টিউমার টাইপ ফোলা

* চামড়া মোটা ও শক্ত

* ধীরে ধীরে হওয়া ফোলাভাব


 6. Thuja Occidentalis


* দীর্ঘস্থায়ী পরজীবী সংক্রমণে উপকারী

* লসিকা গ্রন্থি বড় হয়ে গেলে

* অনাকাঙ্ক্ষিত ও বেমানান ফোলা হলে


 📝 পরামর্শ-


* ফাইলেরিয়া অনেক সময়ে দীর্ঘমেয়াদি হয়, তাই চিকিৎসা দীর্ঘদিন চলতে পারে।

* চিকিৎসা শুরুর আগে হোমিওপ্যাথিক অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

* আক্রান্ত অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার কামড় থেকে বাঁচা অত্যাবশ্যক।


✍️ ডাঃ ইয়াকুব আলী সরকার, সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম, ইভা হোমিও হল, আশুলিয়া থানা বাসস্ট্যান্ড, বাইপাইল, সাভার, ঢাকা। মোবাইল নাম্বার 01716-651488

থানকুনি পাতার উপকারিতা

 👉👉থানকুনি পাতার উপকারিতা


👇👇👇👇(Centella Asiatica Benefits):


1. হজম শক্তি বাড়ায় ও অ্যাসিডিটির সমস্যা দূর করে


2. লিভার পরিষ্কার করে


3. ত্বক উজ্জ্বল করে ও ব্রণ কমায়


4. মানসিক চাপ ও দুশ্চিন্তা হ্রাস করে


5. স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক


6. রক্ত পরিষ্কার করে


7. শরীর ঠান্ডা রাখে


8. ইনফ্লামেশন কমায়


9. পেটের গ্যাস কমাতে সাহায্য করে


10. রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে


✅ থানকুনি পাতার ৩০টি চমৎকার টিপস 🍃


🥗 স্বাস্থ্য ও খাবার:


1. প্রতিদিন সকালে খালি পেটে ৫টি পাতা খেলে হজমশক্তি ভালো থাকে


2. থানকুনি পাতার রস খেলে পাইলসের উপকারে আসে


3. পাতার রস ১ চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে লিভার পরিষ্কার হয়


4. থানকুনি পাতা ভর্তা করে ভাতের সঙ্গে খেলে গ্যাস্ট্রিক দূর হয়


5. পাতার রস পান করলে ত্বকের ফুসকুড়ি কমে


6. পাতার রস নারকেল পানির সঙ্গে মিশিয়ে পান করলে শরীর ঠান্ডা থাকে


7. পাতার সঙ্গে কালোজিরা বাটা খেলে পেটের ব্যথা উপশম হয়


8. থানকুনি পাতার রস গরম পানিতে মিশিয়ে খেলে ইউরিন ইনফেকশন কমে


9. ডায়াবেটিস নিয়ন্ত্রণে দিনে একবার থানকুনি পাতার রস উপকারী


10. মুখের দুর্গন্ধ কমাতে পাতার রস দিয়ে গার্গল করুন


💆‍♀️ রূপচর্চা ও ত্বক পরিচর্যা:


11. থানকুনি পাতা বেটে মধু মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন


12. ব্রণর ওপর পাতার রস দিলে ব্রণ শুকিয়ে যায়


13. থানকুনি গুঁড়ো ও বেসনের মিশ্রণে স্ক্রাব তৈরি করুন


14. মাথার ত্বকে থানকুনি রস দিয়ে ম্যাসাজ করলে খুশকি কমে


15. চোখের নিচে কালো দাগে পাতার রস তুলো দিয়ে লাগান


16. পিগমেন্টেশন কমাতে সপ্তাহে ২ দিন পেস্ট ব্যবহার করুন


17. লিপ ডার্কনেস কমাতে পাতার রস লাগান রাতে


18. পা ফাটার উপরে পাতার বাটা দিয়ে রাখলে ফাটল সারে


19. চুল পড়া রোধে পাতার রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন


20. ত্বক টানটান করতে পাতার পেস্ট নিয়মিত লাগান


🏡 ঘরোয়া ব্যবহার ও প্রাকৃতিক চিকিৎসা:


21. পাতার গুঁড়ো শুকিয়ে সংরক্ষণ করে সবজিতে মিশিয়ে খান


22. শরবতে পাতার রস মিশিয়ে শরীর ঠান্ডা রাখুন


23. শরীরে ঘা হলে পাতা বেটে লাগান


24. পাতার রস দিয়ে ললিপ্যাচ বানিয়ে মাথাব্যথা কমান


25. ছোট শিশুদের পেট ব্যথায় পাতার রস এক চামচ করে দিন


26. পাতার পেস্ট লাগালে মশার কামড়ের জ্বালা কমে


27. পেটের কৃমি দূর করতে রস খাওয়া উপকারী


28. হালকা জ্বর হলে পাতার রস খেলে উপশম হয়


29. গরমকালে ঘামাচি কমাতে পাতার পেস্ট লাগান


30. ত্বকে র‍্যাশ হলে পাতার রস তুলায় নিয়ে লাগান


📌 টিপস সংরক্ষণের আইডিয়া:


থানকুনি পাতা শুকিয়ে গুঁড়ো করে বয়ামে রাখুন


ফ্রিজে পাতার রস বরফ বানিয়ে সংরক্ষণ করতে পারেন


স্কিন প্যাক তৈরির জন্য পেস্ট করে আইস কিউব করে রাখুন


👉 "একটি পাতায় হাজারো গুণ — থানকুনি পাতাকে রাখুন প্রতিদিনের রুটিনে!"

খুইরাকাটা গাছের উপকারিতাঃ

 খুইরাকাটা গাছের উপকারিতাঃ



 ১. প্রস্রাবের জ্বালাপোড়া ও কষ্টে

এই গাছের পাতার রস প্রস্রাবের সমস্যা, ইনফেকশন ও জ্বালাপোড়া দূর করতে সাহায্য করে।

 নিয়ম: পাতার রস সামান্য পানি মিশিয়ে খেতে পারেন ২ চামচ করে।


 ২. কিডনির সমস্যায় উপকারী

খইরাকাটা গাছ কিডনি পরিষ্কার করে, বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে।

 এটি কিডনির কার্যক্ষমতা বাড়াতে পারে।


 ৩. জন্ডিস বা পিত্ত রোগে উপকারী

এই গাছের রস যকৃত লিভার পরিষ্কার করে এবং জন্ডিসে দারুণ উপকারী।

 কাঁচা পাতার রস খালি পেটে কিছুদিন খেলে উপকার পাওয়া যায়।


 ৪. রক্ত পরিশোধক

গাছটি রক্তের টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বক সতেজ রাখে।


 ৫. অর্শ/পাইলসে উপকারী

খইরাকাটা পাতার রস অর্শ বা পাইলস রোগে উপকারী হিসেবে পরিচিত।

 নিয়ম: সকালে খালি পেটে খাওয়া যায়।


 ৬. চর্মরোগ, চুলকানি ও ফোড়ায়

পাতা বেটে বা রস লাগালে ঘা, ফোড়া, চুলকানিতে উপকার হয়।


 ৭. পেটের কৃমিনাশক হিসেবে

গাছের রস শিশুদের পেটের কৃমি দূর করতেও ব্যবহৃত হয় সীমিত পরিমাণে।


 ৮. রক্তশূন্যতা ও দুর্বলতায়

এই গাছ শরীরে শক্তি বাড়ায় এবং রক্ত তৈরি করতে সাহায্য করে।


 খাওয়ার সহজ নিয়ম:


কাঁচা পাতা বা ডাঁটা ধুয়ে রস করে খাওয়া যায়


ভর্তা বা ঝোল শাক হিসেবেও রান্না করা যায়


পাতার রস চর্মরোগে বাইরে প্রয়োগ করা যায়


 সতর্কতা:


খুব বেশি খাওয়া উচিৎ নয়, কারণ এটি শরীর গরম করে।


"যে গাছকে তুমি উপেক্ষা করো, সে তোমার রক্ত, কিডনি আর যকৃতের রক্ষক!"

 খুইরাকাটা গ্রাম বাংলার নিঃশব্দ ডাক্তার

 পাইলস, কিডনি, লিভার, প্রস্রাবের সমস্যা, জন্ডিস  সবকিছুরই প্রাকৃতিক সমাধান!

স্পঞ্জ মিষ্টি (রসগোল্লা) রেসিপি

 🍥 স্পঞ্জ মিষ্টি (রসগোল্লা) রেসিপি


🧂 উপকরণ:


ছানার জন্য:


দুধ – ১ লিটার (ফুল ফ্যাট)


লেবুর রস/sirka – ২ টেবিল চামচ (পানি মিশিয়ে হালকা করে নিন)


চিনির সিরার জন্য:


চিনি – ২ কাপ


পানি – ৪ কাপ


এলাচ – ২টি (ঐচ্ছিক)


গোলাপ জল – ১ চা চামচ (ঐচ্ছিক)


🧑‍🍳 প্রস্তুত প্রণালী:


➤ ১. ছানা তৈরি:


১. দুধ চুলায় জ্বাল দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে লেবুর রস/ভিনেগার দিন।

২. দুধ ছানা ও পানি আলাদা হয়ে গেলে ছানাটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন।

৩. ঠান্ডা পানিতে ধুয়ে দিন যেন টকভাব চলে যায়।

৪. কাপড়ে মুড়ে ৩০ মিনিট ঝুলিয়ে রাখুন যেন অতিরিক্ত পানি ঝরে যায়।


➤ ২. ছানা মেখে বল বানানো:


১. ছানা হাতের তালুতে ভালোভাবে মাখুন ৮-১০ মিনিট, যতক্ষণ না মসৃণ ও নরম হয়ে আসে।

২. মাখা ছানা থেকে ছোট ছোট গোল বল বানান (খেয়াল রাখুন ফাটল না থাকে)।


➤ ৩. চিনির সিরা বানানো:


১. প্যানে পানি ও চিনি দিন, ফুটে উঠলে এলাচ ও গোলাপ জল দিন।

২. সিরা ফুটতে থাকুক, এবার একে একে ছানার বলগুলো দিন।

৩. ঢেকে দিন ও মিডিয়াম আঁচে ২০ মিনিট রান্না করুন।


⏱️ ২০ মিনিট পর বলগুলো ২-৩ গুণ বড় হয়ে স্পঞ্জি হয়ে যাবে।


📝 টিপস:


ছানা যেন বেশি শুকনা না হয়, নরম নরম থাকতে হবে।


সিরা যেন ফুটতে থাকে, ঠান্ডা সিরায় বল দিলে ফুলবে না।


সিরা পাতলা রাখুন, ঘন সিরায় বল ফেটে যেতে পারে।


পৃথিবীর প্রথম পার'মা'ণবিক বোমা। নাম দেওয়া হয়েছিল 'ট্রিনিটি টেস্ট'। যা বদলে দিয়েছিল যু'দ্ধে'র ধরন, বিশ্ব রাজনীতির মানচিত্র।

 আজ থেকে ঠিক ৮০ বছর আগে, ১৯৪৫ সালের ১৬ জুলাই ভোর ৫ টা ২৯ মিনিটে আমেরিকার নিউ মেক্সিকোতে এক ভয়াবহ ইতিহাস লেখা হয়েছিল। সেই শান্ত ভোরটাকে চুরমার করে দিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পরীক্ষা চালিয়েছিল পৃথিবীর প্রথম পার'মা'ণবিক বোমা। নাম দেওয়া হয়েছিল 'ট্রিনিটি টেস্ট'। যা বদলে দিয়েছিল যু'দ্ধে'র ধরন, বিশ্ব রাজনীতির মানচিত্র।


বি'স্ফো'রণের নির্গত শক্তি ছিল ২১ কিলোটন টিএনটির সমান। মুহূর্তেই বাষ্প হয়ে গিয়েছিল ৩০ মিটার টাওয়ার আর আশেপাশের মাইলজুড়ে ছড়ানো তামার তার। ভয়ংকর উত্তাপে বালু, তামা আর রাস্তার পিচ মিলে তৈরি হয় একধরনের সবুজ কাঁচ। যার নাম দেওয়া হয় ‘ট্রিনিটাইট’।


এর কয়েক দশক পর বিজ্ঞানীরা এই ট্রিনিটাইটের মধ্যে খুঁজে পান এক আশ্চর্য বস্তু—‘কোয়াসিক্রিস্টাল’। সাধারণ ক্রিস্টাল বা স্ফটিকের অণুগুলো একটি নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে, যেমন: লবণ, বরফ বা হীরা। কিন্তু কোয়াসিক্রিস্টালের অণুগুলো এমনভাবে সাজানো থাকে যে তাদের প্যাটার্ন কখনোই পুনরাবৃত্তি করে না (ইউনিক) !


প্রথম ১৯৮৪ সালে বিজ্ঞানীরা কোয়াসিক্রিস্টালের ধারণা দেন। কিন্তু তখন অনেকেই ভেবেছিলেন প্রকৃতিতে এমন জিনিস থাকা অসম্ভব। পরবর্তীতে ল্যাবে বিজ্ঞানীরা নিজেরাই তৈরি করে ফেলেন কোয়াসিক্রিস্টাল। তারপর মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডেও মেলে এদের অস্তিত্ব।


তখন বিজ্ঞানীরা বুঝতে পারলেন কোয়াসিক্রিস্টাল তৈরি হতে হলে অতিজোড়ালো চাপ, তাপ এবং শক দরকার হয় যা সাধারণত পার'মা'ণবিক বিস্ফোরণ, উল্কাপাত বা বজ্রপাতের সময়ই সম্ভব।  


এর পর বিজ্ঞানীরা আরো দুর্লভ লাল ট্রিনিটাইট  নিয়ে গবেষণা করেন। এই লাল ট্রিনিটাইটের মধ্যে তারা একটি ছোট দানায় কোয়াসিক্রিস্টাল খুঁজে পান, যা তৈরি হয়েছিল সিলিকন, তামা, ক্যালসিয়াম এবং লোহার মিশ্রণে। এই কোয়াসিক্রিস্টালের আকৃতি ছিল ২০-পার্শ্বযুক্ত, যা সাধারণ ক্রিস্টালের বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীত!  


এই কোয়াসিক্রিস্টাল কীভাবে তৈরি হয় তা যদি বিজ্ঞানীরা ভালোভাবে বুঝে উঠতে পারেন, তাহলে ভবিষ্যতে পার'মাণ'বিক বিস্ফোরণের প্রভাব বিশ্লেষণে এটি হতে পারে একটি কার্যকর সূচক। এমনকি কোনো দেশ গোপনে পার'মা'ণবিক পরীক্ষা চালালে, সেই অঞ্চলের মাটি বা শিলার মধ্যে কোয়াসিক্রিস্টালের উপস্থিতি বিশ্লেষণ করে ওই বি'স্ফোর'ণের সময় ও তীব্রতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।


লেখা: তাসিনুল সাকিফ

সূত্র: Proceedings of the National Academy of Sciences (PNA

মাউস ইউটোপিয়া" ও মানুষের ভবিষ্যৎ: Universe 25 থেকে পাওয়া শিক্ষা!

 🌌 "মাউস ইউটোপিয়া" ও মানুষের ভবিষ্যৎ: Universe 25 থেকে পাওয়া শিক্ষা!

১৯৬০ ও ৭০–এর দশকে আমেরিকান গবেষক জন বি. ক্যালহুন একটি ব্যতিক্রমী পরীক্ষা চালান, যেটির নাম ছিল *Universe 25*। এটি কোনো জ্যোতির্বিজ্ঞানের অধ্যায় নয়, বরং একটি ছোট জগৎ—ইঁদুরের 🐁 জন্য তৈরি করা এক “স্বর্গ”, যেখানে ছিল অঢেল খাবার, পানি, নিরাপদ আশ্রয় ও কোনো শিকারির ভয় নেই। গবেষণার উদ্দেশ্য ছিল: যদি সবকিছু সহজলভ্য হয়, তাহলে কীভাবে একটি সমাজ গড়ে ওঠে।

প্রথমে কেবল ৮টি ইঁদুর ছাড়া হয় এই "উটোপিয়ায়"। কিছু দিনের মধ্যেই সংখ্যা দ্রুত বাড়তে থাকে—প্রায় প্রতি সপ্তাহেই দ্বিগুণ। সবকিছুই যেন ঠিকঠাক চলছিল। কিন্তু সমস্যা শুরু হলো যখন জনসংখ্যা অতিরিক্ত বেড়ে গেল।


⚠️ অতিরিক্ত শান্তির মাঝে অস্থির পতন

ইঁদুরের সংখ্যা অতিরিক্ত বাড়লেও যখন চারপাশে চাহিদা মেটানোর চিন্তা ছিল না, তখনই সামাজিক কাঠামো ভেঙে পড়তে শুরু করে।

👉 কিছু পুরুষ ইঁদুর অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে ওঠে, এলাকা দখলের জন্য মারামারি করে।

👉 দুর্বল পুরুষেরা আত্মগোপন করে, কারও সঙ্গে মিশতো না।

👉  কিছু মা ইঁদুর কখনো অতিরিক্ত আগ্রাসী হয়ে যেত, কখনো আবার সন্তানদের ফেলে দিত বা মেরে ফেলত।

👉 কিছু ইঁদুর, যাদের ক্যালহুন “The Beautiful Ones” নাম দেন, তারা কারো সঙ্গে মিশতো না—লড়াই করত না, প্রজননেও অংশ নিত না। তারা শুধু নিজের মতো করে থাকত, খেত আর গায়ে লেপটানো পশম পরিষ্কার করত।


ইঁদুরের সমাজে এই পরিস্থিতি ছিল মনস্তাত্ত্বিক ও সামাজিক ভাঙনের এক নিখুঁত প্রতিচ্ছবি। ক্যালহুন যার নাম দেন  “Behavioral Sink”—আচরণগত ধ্বংস।


🧠 গবেষণার আচরণগত পর্যবেক্ষণ 

শুধু সবকিছু সহজলভ্য বা সব চাহিদা মেটালেও সমাজ টিকে না। মানুষের মতো সামাজিক প্রাণীর জন্য দরকার:

➡️উদ্দেশ্য(Purpose),

➡️সংযোগ(Connection),

➡️সংযম(Limits),

➡️অর্থপূর্ণ সম্পর্ক।


যে সমাজে সংগ্রাম নেই, কোন লক্ষ্য নেই—সেখানে ধীরে ধীরে মানুষ (বা ইঁদুর) আত্মকেন্দ্রিক, নিষ্প্রাণ ও নির্জীব হয়ে পড়ে।

গবেষণায়  ইঁদুরদের মধ্যে দেখা গিয়েছিল—সবকিছু পেয়ে গিয়েও তারা জীবনের অর্থ হারিয়ে ফেলে। তাদের আচরণ পরিবর্তিত হয়, সমাজ ভেঙে পড়ে, শেষমেশ পুরো সমাজ নিশ্চিহ্ন হয়ে যায়।


🚶‍♂️ এটা কি মানুষের জন্য এক সতর্ক সংকেত?

যদিও Universe 25 ছিল ইঁদুর জগত নিয়ে, কিন্তু ক্যালহুন গবেষণাটি করেছিলেন মানব সমাজের আচরণ সম্পর্কে ধারণা নেয়ার জন্যই। এটাকে মানব সমাজের জন্য এক প্রতীকী ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।


আজকের পৃথিবীতে যেখানে অনেকেই একাকীত্বে ভোগে, যেখানে সমাজ ভার্চুয়াল হয়ে যাচ্ছে, এবং যেখানে মানুষ শুধু ভোগে ডুবে যাচ্ছে—Universe 25 যেন এক ভবিষ্যতের সতর্ক বার্তা:

👉 যদি সমাজে উদ্দেশ্য হারিয়ে যায়, যদি মানুষ অপরের সঙ্গে সম্পর্ক হারায়, তাহলে প্রযুক্তি বা সম্পদ দিয়ে কিছুই রক্ষা করা সম্ভব নয়।


🕯️স্বপ্ন নয়, সম্পর্ক বাঁচায় সমাজ

মানুষ হয়তো Universe 25–এর মতো এক ইঁদুর সমাজে বাস করছে না, কিন্তু মানব সমাজও আজ অনেকাংশে ভোগবিলাস, আত্মকেন্দ্রিকতা আর বিচ্ছিন্নতায় আক্রান্ত।

তাই সময় এখন প্রশ্ন করার—

👉 জীবনের উদ্দেশ্য কী?

👉সমাজে কোনো ভূমিকা রাখছি কি?

👉পাশে থাকা মানুষগুলোর সঙ্গে সম্পর্ক আছে কি?


খাদ্য নয়, অর্থ নয়—সম্মান, সংযোগ আর অর্থপূর্ণ সম্পর্কই মানুষকে মানুষ করে তোলে।

---

#MRKR

সোমবার, ২১ জুলাই, ২০২৫

মৌমাছির হুল ফুটানো বিষ যে বেশ যন্ত্রণাদায়ক এটা সবারই জানা। কিন্তু সেই বিষেই লুকিয়ে থাকতে পারে ক্যা'ন'সারের বিরুদ্ধে লড়াইয়ের এক সম্ভাবনাময় অস্ত্র।

 মৌমাছির হুল ফুটানো বিষ যে বেশ যন্ত্রণাদায়ক এটা সবারই জানা। কিন্তু সেই বিষেই লুকিয়ে থাকতে পারে ক্যা'ন'সারের বিরুদ্ধে লড়াইয়ের এক সম্ভাবনাময় অস্ত্র।


অস্ট্রেলিয়ার হ্যারি পারকিনস ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের করা এক গবেষণায় দেখা গেছে, মৌমাছির বিষে থাকা মেলিটিন নামক একটি যৌগ মাত্র এক ঘণ্টার মধ্যেই ব্রেস্ট ক্যান'সা'রের কিছু আক্রমণাত্মক কোষ ধ্বংস করতে সক্ষম। অবাক করার বিষয় হলো এই বিষ আশেপাশের সুস্থ কোষগুলোর উপর তেমন ক্ষতিকর প্রভাব ফেলে না।


গবেষণায় বিশেষ করে ট্রিপল-নেগেটিভ এবং এইচইআর ২ পজিটিভ ধরনের ব্রেস্ট ক্যা'ন'সার কোষে মেলিটিনের শক্তিশালী কার্যকারিতা দেখা গেছে। এই দুই ধরনের ক্যা'ন'সার সাধারণত চিকিৎসা প্রতিরোধী এবং মৃ'ত্যু'ঝুঁকি বেশি।


গবেষকদের মতে, মেলিটিন কোষের বাইরের ঝিল্লিতে ছিদ্র তৈরি করে, যার ফলে কোষের ভেতরের কার্যপ্রক্রিয়া দ্রুত ভেঙে পড়ে। শুধু তাই নয়, বিষ প্রয়োগের মাত্র ২০ মিনিটের মধ্যেই এটি ক্যানসার কোষের বৃদ্ধি ও বিভাজনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সংকেত বন্ধ করে দিতে পারে।


এই গবেষণাটি ২০২০ সালে npj Precision Oncology জার্নালে প্রকাশিত হয়। তবে ২৫ এ এসেও মেলিটিন নিয়ে গবেষণা থেমে নেই। কিছু গবেষণায় মেলিটিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। 


তাই ভবিষ্যতের চিকিৎসায় এটি ব্যবহার করতে হলে অবশ্যই এমন প্রযুক্তি দরকার হবে যা সরাসরি টিউমারকে লক্ষ্য করে বিষ প্রয়োগ করতে পারবে। হয়তো একদিন প্রকৃতিরই এই উপাদান ম'র'ণব্যাধির চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে। (বিজ্ঞান্বেষী)


লেখা: তাসিনুল সাকিফ

ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ,,,মুস্তাকীম ফেইসবুক থেকে নেওয়া

 ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ ~ কোয়ান্টাম জগতের সবচেয়ে বিস্ময়কর ধার...