এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ওয়াইফাই রাউটার থেকে অপরিচিত ডিভাইস ব্লক করার সহজ উপায়!

 📶 ওয়াইফাই রাউটার থেকে অপরিচিত ডিভাইস ব্লক করার সহজ উপায়!


আপনার WiFi-তে কখনো অচেনা ডিভাইস যুক্ত হয়ে নেট স্লো করে দিচ্ছে? 😟

তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই তাদের ব্লক করে দিন 👇


🔹 ১. রাউটার লগইন করুন

ব্রাউজারে লিখুন ➤ "192.168.0.1" বা "192.168.1.1"

তারপর ইউজারনেম ও পাসওয়ার্ড দিন (সাধারণত admin / admin)।


🔹 ২. Connected Device দেখুন

“Device List” বা “Attached Devices” অপশনে গিয়ে সব ডিভাইস দেখুন।


🔹 ৩. অপরিচিত ডিভাইস চিহ্নিত করুন

যে ডিভাইসটা আপনার নয় সেটার নাম বা MAC Address কপি করুন।


🔹 ৪. ব্লক করুন বা Blacklist-এ দিন

“Access Control” / “MAC Filtering” সেকশনে গিয়ে সেই MAC Address ব্লক করুন।


🔹 ৫. পাসওয়ার্ড পরিবর্তন করুন 🔐

নতুন শক্তিশালী পাসওয়ার্ড দিন (যেমন: Masum@2025!)


💡 অতিরিক্ত টিপস:

WPA2 বা WPA3 সিকিউরিটি ব্যবহার করুন, আর “Guest Network” চালু থাকলে প্রয়োজনে বন্ধ রাখুন।


#WiFiSecurity #RouterTips #BanglaTech #OnlineSafety #TechTips

আপনার সর্বনাশা ব্যথা-বেদনার আসল "জাদুকর" কে জানেন⁉️ 

 💥😱 আপনার সর্বনাশা ব্যথা-বেদনার আসল "জাদুকর" কে জানেন⁉️ এ তো আপনারই পেট(Gut)! 🤫


ক্রনিক ব্যথা (Chronic Pain) আর পেট—এ এক গুপ্তচক্র, যা আপনার জীবনটাকে নীরবে পঙ্গু করে দিচ্ছে! 🚫💊


🤔 সকালে ঘুম ভাঙার পর থেকে কি আপনার সারা শরীরে ম্যাজম্যাজ করে?


🤔 আপনার Fibromyalgia, Arthritis বা মাইগ্রেন কি কিছুতেই কমছে না?


🤔 কাজের পর বা হঠাৎ করেই কি কাঁধ, কোমর, হাঁটু বা ঘাড়ে অসহ্য ব্যথা?


🤔 ব্যথার ওষুধ, ইঞ্জেকশন, ফিজিওথেরাপি করেও কি পাচ্ছেন না স্থায়ী মুক্তি?


🤔 ডাক্তার বলেছেন "কারণ নেই", অথচ আপনার জীবন চলছে ব্যথার সাথে সমঝোতা করে?


আপনি হয়তো ভাবছেন—"এ তো বয়স  হচ্ছে, Stress, আঘাত আর পেশির টান!" 😔


কিন্তু সত্যিটা হলো, এই সব ব্যথার জন্মস্থান আপনার অঙ্গ-প্রত্যঙ্গ নয়, বরং আপনার পেট (Gut)—যে নীরবে আপনার স্নায়ুতন্ত্রে 'আগুন' লাগিয়ে দিচ্ছে!


🚨 সাবধান! আপনার পেটের ভেতরের সামান্য গণ্ডগোল, শরীরের দূরতম প্রান্তে চরম ব্যথার কারণ হতে পারে! এ হলো সেই ভয়ংকর "Gut-Pain Axis" বা "অন্ত্র-ব্যথা চক্র"!


📕⛩️🗺️ চলুন, আজ আমরা "ব্যথার-শহরের"-গভীরে প্রবেশ করি!


আগের লেখায় আমরা কিডনিকে "ফিল্টার প্ল্যান্ট" বলেছিলাম। এবার ভাবুন—

আপনার মস্তিষ্ক (Brain) হলো শহরের "কন্ট্রোল টাওয়ার", আর অন্ত্র (Gut) হলো "বিদ্যুৎ কেন্দ্র" (Powerhouse) এবং "স্নায়ুর মূল সংযোগস্থল" (Hub of Nerves)।


এবং, অন্ত্রের কোটি কোটি জীবাণু (Gut Microbiome) এই বিদ্যুৎ কেন্দ্রের কর্মী। এই কর্মীরা যখন ভালোভাবে কাজ করে, তখন শরীরে "শান্তি সংকেত" যায়, ব্যথা অনুভুত হয় না।


কিন্তু যখন পেটের ভেতর "ধর্মঘট" শুরু হয়—অর্থাৎ খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় (Dysbiosis) এবং "লিকি গাট" হয়—তখনই কন্ট্রোল টাওয়ারে (মস্তিষ্কে) ভুল সংকেত যাওয়া শুরু করে!🤔


📕⁉️💥 Gut নষ্ট হলে শরীরে ব্যথা-বিষ কীভাবে ছড়ায়? (৪টি মারাত্মক কারণ) 👇


🚩১. লিকি গাট: স্নায়ুতন্ত্রে আগুন লাগানো! 🔥

অন্ত্রের দেয়ালে ছিদ্র হলে (Leaky Gut), বিষাক্ত টক্সিন ও অপাচ্য কণা রক্তে ঢুকে পড়ে। শরীর একে "বহিরাগত শত্রু" ভেবে "প্রদাহের বন্যা" (Inflammation) শুরু করে।


ফলে, এই প্রদাহ রক্তনালী বেয়ে শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছায়, যা পেশি, অস্থিসন্ধি এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। একেই আমরা Arthritis, Fibromyalgia বা মাইগ্রেনের ব্যথা বলি।


🚩২. ইউরেমিক টক্সিন নয়, এখন "নিউরো-টক্সিনের" আক্রমণ! ☠️

খারাপ ব্যাকটেরিয়ারা শুধু কিডনির বিষ (Uremic Toxin) তৈরি করে না, এরা এমন কিছু টক্সিন তৈরি করে যা সরাসরি স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে (যেমন, হিস্টামিন, কিছু বিশেষ Neurotransmitter)।


ফলে, এই বিষাক্ত কেমিক্যালগুলো আপনার ব্যথার থ্রেশহোল্ড (Pain Threshold) কমিয়ে দেয়। সামান্য আঘাত বা চাপকেও শরীর তখন চরম ব্যথা হিসেবে অনুভব করে!


🚩৩. অন্ত্রের 'ব্রেইন': ভুল সিগন্যাল! 📡

আপনার অন্ত্রে প্রচুর স্নায়ু আছে, যা দ্বিতীয় মস্তিষ্ক (Enteric Nervous System) নামে পরিচিত। লিকি গাট বা খারাপ জীবাণুর কারণে এই স্নায়ুগুলো অসুস্থ হয়ে যায় এবং কন্ট্রোল টাওয়ারে (মস্তিষ্কে) ভুল "ব্যথা সংকেত" পাঠায়।


ফলে, আপনার শরীরে যখন কোনো প্রদাহ নাও থাকে, তবুও মস্তিষ্ক ব্যথার সিগন্যাল পেতে থাকে। এটাই ক্রনিক ব্যথার মূল রহস্য!


🚩৪. "সুখ হরমোন" (Serotonin) এর অভাব: 😔

আমাদের প্রায় ৯০% সেরোটোনিন (যা মেজাজ ও ব্যথা নিয়ন্ত্রণ করে) তৈরি হয় পেটে।  পেট অসুস্থ হলে এই হরমোনের উৎপাদন কমে যায়।


ফলে, মেজাজ খারাপ, দুশ্চিন্তা বাড়ে এবং ব্যথার অনুভূতিকে দমিয়ে রাখার ক্ষমতা কমে যায়।


📕✅🧩 ব্যথা-যন্ত্রণা থেকে মুক্তির "পেট-কেন্দ্রিক" ম্যাজিক! 🧙

ব্যথার মলম বা ওষুধ নয়, এবার আপনার চিকিৎসা বা প্রতিরোধের মূল লক্ষ্য হোক পেটের "শান্তি" ফিরিয়ে আনা!


🧩 ধাপ ১: ভাঙা "পেটের গেট" মেরামত ও প্রদাহ দমন 👇

লিকি গাট সারানোর জন্য সেরা "সিমেন্ট" হলো:

-কোলাজেন সমৃদ্ধ খাবার: (Bone Broth/হাড়ের স্যুপ) অন্ত্রের দেয়াল জোড়া লাগায়।

-ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: (চিয়া সিড, -ফ্ল্যাক্স সিড, ছোট মাছ) - প্রদাহ কমায়।

*L-Glutamine: অন্ত্রের কোষের প্রধান খাবার।


🧩 ধাপ ২: "স্নায়ুতন্ত্রের ফ্যান" বন্ধ করুন—বিষ ঢোকা বন্ধ! 👇

বাদ দিন সেই খাবার যা "আগুন" লাগায়:

-গ্লুটেন ও প্রসেসড চিনি: (প্রদাহের মূল হোতা, যা স্নায়ু উত্তেজিত করে)।

-প্রসেসড উদ্ভিদ তেল: (সয়াবিন, সানফ্লাওয়ার তেল)।

-খুব বেশি প্রাণীজ প্রোটিন: (মাছের থেকে অতিরিক্ত মাংস)।


🧩 ধাপ ৩: শহরে "শান্তি সেনা" (Good Bacteria) বাড়ান! 🛡️

অন্ত্রের ভালো জীবাণু বাড়াতে খান:

-প্রচুর ফাইবার: সব ধরনের শাকসবজি (বিশেষ করে ব্রোকলি, পালং শাক)।

-প্রিবায়োটিকস: পেঁয়াজ, রসুন, কাঁচাকলা, ওটস (এগুলো ভালো ব্যাকটেরিয়ার খাদ্য)।

-ফার্মেন্টেড ফুড: ঘরে পাতা টক দই, কেফির, পান্তা ভাত (প্রোবায়োটিকের প্রাকৃতিক উৎস)।


🧩 ধাপ ৪: স্নায়ুতন্ত্রকে রিল্যাক্স দিন! (Stress Management) 🧘

পেট ও মস্তিষ্ক একই "স্নায়ু-চেইন" (Vagus Nerve) দিয়ে যুক্ত। স্ট্রেস কমলে পেট শান্ত হয়।

-গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম (Deep Breathing) ও মেডিটেশন: পেটের স্নায়ুকে শান্ত করে।

-পর্যাপ্ত গভীর ঘুম: রাতে ৭-৮ ঘণ্টা (ঘুমের সময় শরীর সব স্নায়ুকে মেরামত করে)।

হালকা ব্যায়াম/হাঁটা: শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় ও ব্যথা কমায়।


#Natural_Medicine 


💚☘️✨ [স্পেশাল ঘোষণা]

আপনার হজমতন্ত্রের (Gut) স্থায়ী সুস্থতা নিশ্চিত করতে ড. আসাদুল্লাহ'র তত্ত্বাবধানে মিরপুরে প্রতিষ্ঠিত “আসাদ হলিস্টিক হেলথ সেন্টার” প্রাকৃতিক চিকিৎসা ও আধুনিক বিজ্ঞানকে এক ছাতার নিচে এনেছে।

প্রফেসর ড. আসাদুল্লাহ-এর দীর্ঘ গবেষণায় উদ্ভাবিত প্রাকৃতিক ও লাইফস্টাইলভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্রথাগত চিকিৎসার পাশাপাশি পেটের বা হজমের মূল কারণকে লক্ষ্য করে কাজ করে, যা রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে আনতে সাহায্য করছে।

ক্রনিক ব্যথা হলো পেটের অসুস্থতা ও স্নায়ুতন্ত্রের অতিরিক্ত উত্তেজনার একটি প্রকাশ। পেট শান্ত হলে, প্রদাহ কমলে, ব্যথার ওষুধ ছাড়াই শরীর নিজে থেকেই তার "স্বাভাবিক ব্যথা সহন ক্ষমতা" (Natural Pain Tolerance) ফিরে পায়।


📣 আপনার Gut-এর "SOS অ্যালার্ম" শুনুন:

🚩 পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ত্বকে চুলকানি, ক্লান্তি, দুর্বলতা, আর ক্রনিক ব্যথা—এগুলোই হলো পেটের সেই বিপদ সংকেত!


✨🌿 শেষ কথা:

যখনই আপনার পুরোনো ব্যথা ফিরে আসবে, তখন শুধু "আঘাত কিংবা পেশির টান" ভাববেন না। একবার ভাবুন, আপনার পেটের ভেতরকার কোটি কোটি বন্ধু-শত্রুর যুদ্ধের কথা—

কারণ, আপনার সুস্থ, ব্যথামুক্ত জীবনের চাবিকাঠি অন্য কোথাও নয়—আপনার গাট! 👑


আপনার অন্ত্রকে ভালোবাসুন, আপনার শরীর আপনাকে আজীবন সম্মাননায় ভূষিত করবে! ☘️💚


#Natural_Lifestyle 


📚তথ্য গবেষণা ও সংকলনে—©️

#Muhammad_Nasim_Hossain

Consultant | Writer | Coach & Trainer

Natural Lifestyle & Naturopathy Specialist

Asad Holistic Health Center

🏠 05, Road 07, Mirpur-10, Dhaka

WhatsApp: +8801715-163715

Date: 05-Nov, 2025

ভেজাল মুগডাল vs মথ ডাল -----------------------------

 ভেজাল মুগডাল vs মথ ডাল

-----------------------------


---------

মথ ডাল (Moth Bean) এক প্রকারের ডাল বা শস্যদানা, যার বৈজ্ঞানিক নাম হলো ভিগনা অ্যাকোনিটিফোলিয়া (Vigna aconitifolia)। 

এটি সাধারণত ভারতের শুষ্ক ও আধা-শুষ্ক অঞ্চলে চাষ করা হয়। এটিকে ম্যাটকি (Matki), ম্যাট বিন (Mat Bean) বা ডিউ বিন (Dew Bean) নামেও ডাকা হয়।

​এটি পুষ্টিগুণে ভরপুর এবং বিভিন্নভাবে রান্না করা যায়। এটি দিয়ে সুস্বাদু ডাল, সবজি বা অঙ্কুরিত অবস্থায় সালাদও তৈরি করা হয়।


​⚠️ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য:

​সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী মথ ডালের সাথে ক্ষতিকর কৃত্রিম হলুদ রঙ (যেমন টার্ট্রাজিন) মিশিয়ে সেটিকে মুগ ডাল নামে বাজারে বিক্রি করছে বলে জানা গেছে। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আইনত নিষিদ্ধ।

​তাই, মুগ ডাল কেনার সময় অবশ্যই ডালের বিশুদ্ধতা এবং এতে রঙ মেশানো হয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

পিত্তথলিতে পাথর (Gallstones)⁉️

 🤔 পিত্তথলিতে পাথর (Gallstones)⁉️


পেটের ডান দিকে অসহ্য ব্যথা (Biliary Colic)? নাকি হজমের পর টক ঢেকুর আর বুক জ্বালা?

আপনি হয়তো ভাবছেন, "এ তো শুধু গ্যাস্ট্রিক, ফ্যাট কিংবা কোলেস্টেরলের সমস্যা!" 😔


⚠️ কিন্তু আসল "মাস্টারমাইন্ড" কি আপনার পিত্তথলি নিজেই, নাকি সেই পুরনো খলনায়ক—আপনার পেট (Gut)!🤔🥸


ঠিক যেমন অন্যান্য অনেক অঙ্গের ভবিষ্যৎ আপনার পেটে, তেমনি আপনার পিত্তথলি ও Bile-এর স্বাস্থ্যও কিন্তু নিয়ন্ত্রণ করে আপনার অন্ত্র বা Gut! 

এ এক মারাত্মক গোপন চক্র যা আপনার পিত্তথলির (Gallbladder) আসল নিয়ন্ত্রক! 


🚨 পিত্তথলির বিপদ সংকেত: এগুলি কি শুধু গ্যাস্ট্রিক ও ফ্যাটের দোষ?

🔺 ফ্যাট বা তেল জাতীয় খাবার খেলেই কি পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব বা ডান দিকে ব্যথা হয়?

🔺 বারবার ডায়রিয়া বা মলের সাথে ফ্যাট (Fatty Stool) যায়?

🔺 মুখ, জিভ ও নিঃশ্বাসে কি প্রায়ই তেতো বা ধাতব স্বাদ (Metallic Taste) পান?

🔺 ত্বকে কি ঘন ঘন চুলকানি বা হলুদ ভাব (Jaundice) দেখা দিচ্ছে?

🔺 হজমের ওষুধ খাচ্ছেন, কিন্তু পেটের গোলমাল সারছেই না?


যদি উত্তর "হ্যাঁ" হয়, তবে ধরে নিন—আপনার Gut-Gallbladder Axis-এ বড়সড় গোলমাল চলছে!🤔


📕🏙️ "শরীর নামক শহরে" পিত্তথলির ভূমিকা👇

চলুন, আবার আমাদের সেই "শরীর নামক শহরে" ফিরে যাই!


পিত্তথলি (Gallbladder) হলো: শহরের "জৈব ডিটারজেন্ট ট্যাঙ্ক" বা "পিত্তের স্টোরেজ হাউস"। এটি লিভার (শহরের প্রধান রসায়ন গবেষণাগার) থেকে তৈরি হওয়া Bile (পিত্তরস)-কে জমিয়ে রাখে এবং দরকারের সময় ছোট অন্ত্রে (Small Intestine)পাঠায়।


Bile বা পিত্তরসের কাজ: এটি হলো "ফ্যাট ক্লিনার"। এর কাজ হলো ফ্যাটকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা, যাতে শরীর সহজে তাকে হজম করতে পারে এবং ফ্যাট সলিউবল ভিটামিন (A, D, E, K) শোষণ করতে পারে।

কিন্তু সমস্যা হয় তখনই, যখন শহরের "প্রধান কারখানায়" (অন্ত্র) গন্ডগোল বেধে যায়!


🗺️👉 অন্ত্র হলো আপনার পিত্তরসের "রিসাইক্লিং প্ল্যান্ট"। হজমের পর প্রায় ৯০% পিত্তরস আবার অন্ত্র থেকেই রক্তে শোষিত হয়ে লিভারে ফেরত যায় (একেই বলে Enterohepatic Circulation)।

যদি আপনার অন্ত্রের রিসাইক্লিং প্ল্যান্ট (Gut) ময়লা ও খারাপ ব্যাকটেরিয়ায় ভরে যায়, তখনই শুরু হয় বিভিন্ন বিপদ-আপদ!!


📕⃣ Gallstones যেভাবে তৈরি হয়👇

গবেষণায় দেখা যায় যে, Gallstones মূলত তৈরি হয় ৪টি প্রধান কারণে:


1. পিত্তে অতিরিক্ত কোলেস্টেরল জমা হওয়া।

2. পিত্তরসের প্রবাহ ব্যাহত হওয়া।

3. পিত্তথলির সংকোচন-প্রসারণ ঠিকমতো না হওয়া।

4. Gallbladder এর Inflammation।


আর 📍Gut Dysbiosis এই তিনটি কারণের প্রতিটিকেই প্রভাবিত করে —

-এটি bile composition বদলে দেয় (bile acid imbalance),

-mucus layer ও bile flow বাধাগ্রস্ত করে, এবং 

-Gallbladder এ Inflammation তৈরি করে, যা gallbladder-এর গতি কমিয়ে দেয়।


📕💥 Gut–Gallbladder Axis: পর্দার আড়ালের যুদ্ধ ⚔️

পেটে যখন খারাপ ব্যাকটেরিয়ার (Dysbiosis) বাড়াবাড়ি হয়, তখনই পিত্তথলি ও এর সিস্টেমে বিপর্যয় নামে:


১. 🦠 পিত্তরসের জ্যাম (Sludge) ও পাথর তৈরির কারখানা:

খারাপ ব্যাকটেরিয়ারা (Dysbiosis) পিত্তরসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান Bile Acid-কে এমনভাবে বদলে দেয় যে, তা বিষাক্ত ও অকার্যকর হয়ে যায়।

এই পরিবর্তিত পিত্তরস আর ফ্যাটকে ভালোভাবে ভাঙতে পারে না। ফলস্বরূপ, পিত্তথলির ভেতরে সেই ফ্যাট ও কোলেস্টেরল যুক্ত পিত্তরস জমতে শুরু করে, যা একসময় পিত্তপাথর (Gallstones)-এ পরিণত হয়।


২. 🚨 লিকি গাট (Leaky Gut) ও প্রদাহের আগুন:

আপনার অন্ত্র যখন "লিক" হয় (Leaky Gut), তখন ক্ষতিকর টক্সিন ও খারাপ ব্যাকটেরিয়ার অংশ (LPS) রক্তে ঢুকে পড়ে।

এই বিষাক্ত উপাদানগুলো সরাসরি লিভার ও পিত্তথলির সিস্টেমে গিয়ে মারাত্মক প্রদাহ (Inflammation) সৃষ্টি করে।

প্রদাহের কারণে পিত্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং পিত্তথলির স্বাভাবিক সংকোচন-প্রসারণের ক্ষমতা কমে যায়, ফলে পিত্তরস ঠিকমতো বের হতে পারে না।


৩. 💸Bile-এর অভাব ও হজমের বিপর্যয়:

অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়ারা (বিশেষ করে ছোট অন্ত্রে যখন এরা অতিরিক্ত বেড়ে যায় – SIBO) পিত্তরসকে শোষণ করে নষ্ট করে দেয়।

শরীরে পিত্তরসের অভাব হওয়ায় ফ্যাট হজম হয় না। ফলাফল—পেটে গ্যাস, পেট ফাঁপা এবং ডায়রিয়া/ফ্যাটযুক্ত মল।


🌿✅ পিত্তথলি ও হজমকে বাঁচাতে ৫ ধাপের Gut মেরামত!

পিত্তথলির চিকিৎসা বা প্রতিরোধ শুরু হোক পেট (Gut) মেরামত দিয়ে! যখন আপনার Gut সুস্থ হবে, Bile-এর প্রবাহ ও গুণগত মান স্বাভাবিক হবে তখন পাথর তৈরির প্রবণতা কমবে।


🧩 ধাপ ১: "পিত্তরসের ঘাটতি" পূরণ করুন:

প্রথমেই পিত্তরসকে পাতলা ও সক্রিয় করতে হবে।

🔹টক জাতীয় খাবার: খাবার আগে ও খাবারের সাথে লেবুর রস ও টক জাতীয় ফল সবজি খান—এটা Bile-এর প্রবাহকে উদ্দীপিত করে।

🔹বিটারস (Bitters): মেথি শাক, কাঁচা হলুদ বা আদা খান। এগুলো পিত্তথলিকে সঙ্কুচিত করে পিত্তরস নিঃসরণে সাহায্য করে।

🔹পর্যাপ্ত পানি: ডিহাইড্রেশন বা পানিশূন্যতা পিত্তরসকে ঘন করে দেয়। সারাদিন পর্যাপ্ত পানি পান করুন।


🧩 ধাপ ২: খারাপ ব্যাকটেরিয়াকে "শহরের বাইরে" রাখুন 🚫

প্রদাহ ও Bile-এর ক্ষতি করে এমন খাবার বন্ধ করুন।

🔸প্রসেসড ফ্যাট/ট্রান্স ফ্যাট: সয়াবিন তেল, ক্যানোলা তেল ও ভাজাভুজি (এগুলো পিত্তরসকে ঘন করে)।

🔸অতিরিক্ত চিনি: মিষ্টি পানীয়, ডেজার্ট (যা খারাপ ব্যাকটেরিয়ার খাবার)।

🔸অতিরিক্ত প্রাণীজ প্রোটিন: (যা পিত্তথলিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে)।

🔸গ্লুটেন (আটা/ময়দা): লিকি গাট সারানোর জন্য এটি জরুরি।


🧩 ধাপ ৩: অন্ত্রের "পরিচ্ছন্ন কর্মী"র (Good Bacteria) সংখ্যা বাড়ান 🦸

🔹প্রোবায়োটিকস: ঘরে পাতা টক দই, কেফির, পান্তা ভাত (ভালো ব্যাকটেরিয়া Bile-কে সুস্থ রাখে)।

🔹প্রিবায়োটিক ফাইবার: পেঁয়াজ, রসুন, কাঁচাকলা, ওটস (এগুলো ভালো ব্যাকটেরিয়ার খাদ্য)।

🔹সুপার ফুড: বিটরুট (যা লিভার ও পিত্তথলিকে Detox করতে অসাধারণ), শাকসবজি ও ফাইবার।


🧩 ধাপ ৪: "লিকি গেট" (Leaky Gut) মেরামত করুন 💪 লিকি গাট সারানোর জন্য Glutamine-এ ভরা খাবার খান।

🔹Bone Broth (হাড়ের স্যুপ): আপনার অন্ত্রের দেয়ালের মেরামতের জন্য সেরা "সিমেন্ট"।

🔹ওমেগা-৩: ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, ছোট মাছ (প্রদাহ কমাতে অপরিহার্য)।


🧩 ধাপ ৫: হজমের "পাওয়ার হাউস" চালু করুন 🔋

🔹ধীরে ধীরে চিবান: খাবার তাড়াহুড়ো করে নয়, অন্তত ২০ বার চিবিয়ে খান (লালারস Bile-এর কাজ সহজ করে)।

🔹স্ট্রেস কমান: খাওয়ার সময় শান্ত থাকুন। স্ট্রেস বা মানসিক চাপ হজম প্রক্রিয়াকে পুরোপুরি থামিয়ে দেয়!


***☘️এছাড়াও ইতিমধ্যে ১০০ মত পেট সংক্রান্ত পোস্ট গুলো পড়ুন তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন 🌿


📕📢 শেষ কথা: শুধু পিত্তথলি কেটে ফেলা স্থায়ী সমাধান নয়!

পেটের ও পিত্তথলির সমস্যাকে হালকাভাবে নেবেন না। বারবার ব্যথা বা হজমের সমস্যার জন্য কেবল পাথর হওয়া বা পিত্তথলিকে দায়ী করে তা কেটে ফেলাই (Cholecystectomy) চূড়ান্ত সমাধান হওয়া উচিত নয়। 

কারণ, আপনার পেটের মূল সমস্যা (Gut Dysbiosis ও Inflammation) থেকেই যায়!


তাছাড়াও, পিত্তথলি কেটে ফেললে আপনার Bile-এর গুণগত মান বা অন্ত্রের স্বাস্থ্য কিন্তু রাতারাতি পাল্টে যায় না। বরং Bile সরাসরি অন্ত্রে চলে আসায় ডায়রিয়া বা হজমের আরও নতুন সমস্যা দেখা দিতে পারে।

তাই, আপনার লক্ষ্য হওয়া উচিত: Gut মেরামত ও সুস্থ করে পিত্তথলি ও পিত্তরসকে স্বাভাবিক সুস্থ রাখা এবং Bile-এর প্রবাহ স্বাভাবিক করা।


🟩🔑 আপনার করণীয়: এখনই অ্যাকশন নিন!👇

পিত্তথলির সমস্যা মনে করলে, আলট্রাসনোগ্রাফির মাধ্যমে পাথর বা স্ল্যাজ নিশ্চিত হন। যদি আপনার পিত্তথলি এখনও কার্যকর থাকে ও মারাত্মক পর্যায়ে না চলে যায়, তবে:

🍃Gut-First পদ্ধতি শুরু করুন: উপরিউক্ত ৫টি ধাপ মেনে আপনার অন্ত্রের প্রদাহ কমান এবং Bile-এর গুণগত মান উন্নত করুন।


🍃সমন্বিত চিকিৎসার সন্ধান: যদি বারবার সমস্যা ফিরে আসে, তবে শুধু অপারেশন বা ওষুধ না খুঁজে লাইফস্টাইল, ডায়েট এবং ন্যাচারাল মেডিসিনের সমন্বয়ে পিত্তথলির স্বাস্থ্যের মূল কারণকে লক্ষ্য করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।


মনে রাখবেন, সচেতনতা এবং সঠিক জীবনযাত্রার সমন্বয়ই "পিত্তথলির নীরব শত্রু (খারাপ Gut)" থেকে স্থায়ী মুক্তি পাওয়ার একমাত্র পথ! 💚


🟩☘️✨ [স্পেশাল ঘোষণা] 

ড. আসাদুল্লাহ-এর সমন্বিত চিকিৎসা পদ্ধতি

আপনার হজমতন্ত্রের (Gut) স্থায়ী সুস্থতা নিশ্চিত করতে তার তত্ত্বাবধানে মিরপুরে প্রতিষ্ঠিত “আসাদ হলিস্টিক হেলথ সেন্টার” প্রাকৃতিক চিকিৎসা ও আধুনিক বিজ্ঞানকে এক ছাতার নিচে এনেছে।

প্রফেসর ড. আসাদুল্লাহ-এর দীর্ঘ গবেষণায় উদ্ভাবিত প্রাকৃতিক ও লাইফস্টাইলভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্রথাগত চিকিৎসার পাশাপাশি পেটের বা হজমের মূল কারণকে লক্ষ্য করে কাজ করে, যা রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করছে।


যদি আপনি বার বার H. Pylori-র আক্রমণ, গ্যাস্ট্রিক, আলসার, Bile ও পেট সংক্রান্ত সমস্যায় পরেন, তবে একবার হলিস্টিক ও সমন্বিত চিকিৎসা পদ্ধতির সন্ধান করতে পারেন।


"আপনার অন্ত্রকে ভালোবাসুন, আপনার পিত্তথলি আজীবন শান্তিতে থাকবে! ☘️💚")


📚তথ্য গবেষণা ও সংকলনে—©️

#Muhammad_Nasim_Hossain

Consultant | Writer | Coach & Trainer

Natural Lifestyle & Naturopathy Specialist

Asad Holistic Health Center

🏠 05, Road 07, Mirpur-10, Dhaka

WhatsApp: +8801715-163715

Date: 04-Nov, 2025

হোমিওপ্যাথিক ঔষধের শক্তি ও মাত্রা নির্বাচনের সঠিক কৌশল-

 #হোমিওপ্যাথিক ঔষধের শক্তি ও মাত্রা নির্বাচনের সঠিক কৌশল-

(একটি গুরুত্বপূর্ণ পোস্ট — চিকিৎসক ও সচেতন পাঠকের জন্য)


হোমিওপ্যাথিতে সবচেয়ে সূক্ষ্ম ও প্রভাবশালী বিষয় হলো “ঔষধের শক্তি (Potency)” ও “মাত্রা (Dose)”

একই ওষুধ —

🔹 সঠিক শক্তি ও মাত্রায় দিলে রোগ সারায়,

🔹 ভুলভাবে দিলে রোগ জটিলও হয়ে যেতে পারে।


বিষয়টি সহজভাবে-


🧭 ১️⃣ হোমিওপ্যাথিক শক্তি (Potency)-


এটি বোঝায়- ওষুধটি কতবার Dilution ও Succussion করা হয়েছে।

ডাইলিউশন যত বেশি, তত সূক্ষ্ম শক্তি বা ঔষধি শক্তি  বৃদ্ধি পায়।


🔹 প্রধান ৩ ধরণের Potency:-


1. Low Potency, 

2. Medium Potency 

3. High Potency ইত্যাদি। 


1.  Potency (নিম্ন শক্তি) 3X, 6X, 12X, 6C, 12C শারীরিক বা অর্গানিক রোগে; বারবার দেওয়া যায়।


2. Medium Potency (মধ্যম শক্তি) 30C, 200C মানসিক + শারীরিক মিশ্র রোগে (যেমন টেনশনজনিত গ্যাস্ট্রিক)।


3. High Potency (উচ্চ শক্তি) 1M, 10M, 50M, CM গভীর মানসিক বা দীর্ঘস্থায়ী রোগে


⚖️ ২️⃣ শক্তি নির্বাচনের কৌশল-


(ক) রোগের প্রকৃতি অনুযায়ী-


রোগের ধরন প্রযোজ্য শক্তি-

১. তীব্র রোগ (Acute) 6C – 30C

২. দীর্ঘস্থায়ী রোগ (Chronic) 200C – 1M

৩. মানসিক / স্নায়বিক রোগ 1M – 10M

৪. আঘাত / ক্ষত / পুঁজ 6X – 30C

৫. শিশু / দুর্বল রোগী 3X – 30C


(খ) রোগীর গঠন অনুযায়ী-


রোগীর ধরন প্রযোজ্য শক্তি-

১. তরুণ, শক্তপোক্ত 200C – 1M

২. দুর্বল, বৃদ্ধ, শিশু, গর্ভবতী 6X – 30C

৩. সংবেদনশীল / মানসিকভাবে অস্থির 30C – 200C


(গ) রোগের স্থায়িত্ব অনুযায়ী


সময়কাল শক্তি-

নতুন / স্বল্পমেয়াদি 6C – 30C

কয়েক মাস পুরনো 200C

বহু বছরের পুরনো 1M – 10M (বা 50M)


💧 ৩️⃣ মাত্রা (Dose) নির্বাচনের নিয়ম-


🔹 তীব্র রোগে (Acute): প্রতি ১ থেকে ২ ঘণ্টা পর ১ ডোজ, উপসর্গ কমলে ব্যবধান বাড়ান।

🔹 দীর্ঘস্থায়ী রোগে (Chronic): দিনে ১ বার বা সপ্তাহে ১ থেকে ২ বার যথেষ্ট।

🔹 উচ্চ শক্তির ওষুধে: একক ডোজ দিন, কয়েকদিন পর্যবেক্ষণ করুন।

🔹 নিম্ন শক্তির ওষুধে: দিনে ২ থেকে ৩ বার দেওয়া যায়।


⚙️ ৪️⃣ পুনরাবৃত্তি ও পর্যবেক্ষণ-


✅ উপসর্গ কমলে ওষুধ বন্ধ করুন।

✅ নতুন উপসর্গ এলে- পুরনো ওষুধ বন্ধ করে পুনর্মূল্যায়ন করুন।


⚠️ উচ্চ শক্তির ওষুধ ঘন ঘন দিলে “Homoeopathic aggravation” (উপসর্গ সাময়িক বৃদ্ধি) হতে পারে।


🕊️ সারসংক্ষেপে-


নির্দেশনা প্রয়োগ-

নিম্ন শক্তি শারীরিক রোগে, ঘন ঘন ডোজ

মধ্যম শক্তি মানসিক-শারীরিক মিশ্র রোগে

উচ্চ শক্তি গভীর / মানসিক / দীর্ঘস্থায়ী রোগে, একক ডোজে

পর্যবেক্ষণ উপসর্গ উন্নতি দেখা দিলেই বন্ধ করুন।


✨ স্মরণ রাখুন:

হোমিওপ্যাথি সূক্ষ্ম বিজ্ঞান —

“যে ওষুধ সঠিকভাবে প্রয়োগ হয়, সেটাই হয় অলৌকিক চিকিৎসা!” 


ডা. জিয়াউল হক 

মাহিন হোমিও মেডিকেল 

গ্রীনরোড, ঢাকা-১২০৫

01707-956015 


#Homeopathy #Potency #Dose #HolisticHealing #DrZiaulHaque

#FacebookPage #facebookpost

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বিশ্বমানচিত্রে হাস‍্যকর রকমের ক্ষুদ্র একটা দেশ।,,,,,,ফেইসবুক থেকে নেওয়া

 বিশ্বমানচিত্রে হাস‍্যকর রকমের ক্ষুদ্র একটা দেশ।


দরিদ্র, অখ‍্যাত, অনুন্নত। অথচ দূর থেকে দেশটার কথা মনে হলে প্রথমেই যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো, ওইটুকু জায়গার ভেতর কিলবিল করা মানুষগুলো সারাক্ষণ শুধু নিজেরা নিজেরা মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাকবিতণ্ডা করছে। ছোটখাটো গড়নের অপুষ্টিতে ভোগা মানুষগুলো রাজনৈতিক যুক্তিতর্কে ২৪/৭ ব‍্যাপক উত্তেজিত। ফেসফুকের পাতা ভেসে যায় জ্ঞানী জ্ঞানী আলোচনায় - কথার আক্রমন, পাল্টা আক্রমনে। পচ্চুর রাজনীতি বোঝে লোকগুলো।


অথচ এরা ভাবে না যে, আজকে এদের যে সন্তানেরা বইখাতার ব‍্যাগ কাঁধে নিয়ে গুটি গুটি পায়ে স্কুলে যাচ্ছে, তাদের জন্য কি ভয়ংকর এক ভবিষ্যৎ অপেক্ষা করছে সামনে। অথবা এরা বোঝে, কিন্তু কেয়ার করে না। দেশে সম্পদ বলতে তেমন কিছুই নেই। যেটুকু ছিলো, বিদেশে পাচার হয়ে গেছে অনেক আগেই। অর্থনীতি ফাঁপা। শিক্ষার মান লজ্জাজনক রকমের খারাপ। বাতাস-পানি ভয়াবহ রকমের দূষিত। খাবারে বিষাক্ত কেমিক্যাল। সরকারি অফিসের প্রতিটা টেবিলে দুর্নীতি। রাস্তাঘাট মৃত‍্যুফাঁদ। মানুষ অসহিষ্ণু। মনে ক্ষোভের উদ্রেক হলেই রাস্তায় গিয়ে এটা সেটা ভাঙ্গে। এটাই এখানকার ঐতিহ্য। এটাই কালচার। নিজেরা যে বাসে চড়ে অফিসে যায়, সেই বাস ভাঙ্গে। নিজেরা যে ট্রেনে চড়ে, সেই ট্রেনে নিজেরাই আগুন দেয়। এটাই বাস্তব। হা হা হা।


পেটে খাবার নেই, যেটুকু খাবার আছে তাও আবার ভেজাল। অথচ মানুষগুলো বছরের পর বছর ধরে ‘রাজনীতি’ করেই যাচ্ছে ক্লান্তিহীন। যে বিধ্বংসী রাজনীতি দেশটাকে নিয়ে গেছে তলানিতে। পৃথিবীর উন্নত দেশগুলো যখন ৫০ বছর পরের পরিকল্পনা এখনই করছে, তখন এই রূপকথার দেশের রাজা-প্রজারা এখনও পড়ে আছে ৫০ বছর আগের ইতিহাস নিয়ে। কে তাদেরকে স্বাধীনতার ডাক দিয়েছিল, কে সত্যিকারের মুক্তিযোদ্ধা, কে রাজাকার, কে দেশপ্রেমিক, কে ‘র’-এর এজেন্ট, জাতীয় সংগীতে কি দেশের নাম আছে নাকি নাই, মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ নাকি ৩ লাখ - এই সব ‘মহা গুরুত্বপূর্ণ’ ইস‍্যু নিয়ে রাজা-প্রজারা এখনও তুমুল বাগবিতণ্ডায় ব্যস্ত। মারামারি রক্তারক্তি চলছেই, কিন্তু কোনও সমাধান এরা আজ অব্দি বের করতে পারলো না!  সবচেয়ে দুঃখজনক যেটা তা হলো, মানুষ এত দিনেও বুঝলো না যে, এই সব ইস‍্যুর সমাধান কোনওদিনই হবে না বা হতে দেয়া হবে না। রাজনীতিবিদরা এগুলো বেচেই খায়। এগুলোই তাদের রুটি-রুজি।


এই মানুষগুলোর এই উপলব্ধি কি কোনও দিন হবে যে, সবাইকে সবসময়, সবকিছু মানায় না। এত বিভাজন, নিজেদের ভেতর এত তীব্র মতবিরোধ- এইসব অপ্রয়োজনীয় বিলাসিতা। এগুলো এখন না। বিশ্বের অন‍্যান‍্য দেশের মানুষ রাজনীতি নিয়ে এতবেশী মাথা ঘামায় না। ইউরোপের উন্নত দেশগুলোর মানুষেরাও এত রাজনীতি করে না, আমাজনের জংলী মানুষেরাও রাজনীতি করে না। বিশ্বের কোনও সভ্য দেশে ছাত্র রাজনীতি নেই, পেশাভিত্তিক রাজনীতি নেই। রাস্তায় মিছিল, জনসভা, পোস্টার চোখেই পড়ে না বলতে গেলে। দেশের সম্পদ নষ্টের তো প্রশ্নই আসে না। রাজনীতি করে শুধু এই রূপকথার দেশের আধা-সভ‍্য, আধা-জংলীরা।


এরা দলাদলি কোন্দল বাদ দিয়ে কবে জাতি হিসাবে এরা একাট্টা হতে পারবে? আদৌ কি কোনদিন পারবে? অতীত বাদ দিয়ে কি এরা সামনে তাকাতে শিখবে? পেশাদার রাজনীতিবিদরা যে গায়ে মাথায় হাত বুলিয়ে বরং গত অর্ধ শতাব্দী ধরে দেশটার সর্বনাশ করেছে, এবং সুযোগ পেলে সামনেও করবে, এই সত‍্যিটা কি দেশটার হতভাগ্য মানুষগুলো কোনোদিন উপলব্ধি করতে পারবে? নিজেদের সমস্ত কোন্দল ভুলে গিয়ে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য একটা দেশ তৈরি করার তাড়না জন্মাবে বর্তমানের প্রাপ্তবয়স্ক সবার ভেতর - এটা কি আদৌ আর সম্ভব হবে? 


দেশটার তো আর নাই কিছু! কি নিয়ে আর এত হাতাহাতি? দাঁত খোঁচানো বাদ দিয়ে পাছার লুঙ্গি (যেটা অলরেডি খুলে পড়ে গেছে) ঠিক করার হুঁশ কবে হবে এই দেশের মানুষগুলোর? 🤔

শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০১-১১-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০১-১১-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম


এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করবে সরকার।


দীর্ঘ নয় মাস পর পর্যটকদের জন্য আজ থেকে আবার খুলে দেওয়া হল প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।


“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’’ প্রতিপাদ্যে দেশে আজ জাতীয় সমবায় দিবস পালিত।


ইলিশের উৎপাদন বৃদ্ধিতে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণের উপর নিষেধাজ্ঞা --- চলবে আগামী ৩০শে জুন পর্যন্ত।


শেখ হাসিনা ভারতে বসে এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাকে ফিরিয়ে দিতে নতুন দিল্লির প্রতি আহ্বান জানালেন বিএনপি মহাসচিব।


গাজায় যুদ্ধ বিরতি অব্যাহত রাখতে ইস্তাম্বুলে আগামী সোমবার বৈঠকে বসবে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশ।


ভারতের একটি মন্দিরে পদপিষ্ট  হয়ে অন্তত নয় জন তীর্থযাত্রী নিহত।


এবং মুম্বাইয়ে আগামীকাল আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা।

সকাল ৭টার সংবাদ তারিখ : ০১-১১-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০১-১১-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................


* গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক আগামী ১৫ই ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে---নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব 


* ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা পূনর্ব্যক্ত করলো নির্বাচন কমিশন 


* বিএনপি সংস্কার চায় না, এমন মন্তব্য যাদের তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়---বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 


* দীর্ঘ ৯ মাস পর আজ থেকে আবার সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা 


* ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করলো সৌদি  সরকার

 

* ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষার লক্ষ্যে গত মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরার ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা  


* রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ দুইশো ৬১ জন পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি 


* অবৈধ মাদক পরিবহনের সন্দেহে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে কয়েকটি নৌযানে মার্কিন বাহিনীর হামলার নিন্দা জানালেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান


* এবং লাহোরে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে স্বাগতিক পাকিস্তান

বিশ্ববীণা বাংলাদেশ বেতার

 📻 বিশ্ববীণা 🎶

🗓 প্রচার তারিখ: ০১ নভেম্বর ২০২৫ (শনিবার)

🕛 সময়: দুপুর ১২টা - ১২:৫৫ মিনিট


প্রিয় শ্রোতা,

কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বিশ্বের নানা ভাষার গান নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান "বিশ্ববীণা"! আপনাদের সাথে উপস্থাপনায় থাকবো ফাতেমা জেবুন্নেছা মুনিয়া ও খান নজম ই এলাহী।

🎶 আমাদের নতুন সূচনা সঙ্গীত (সিগনেচার টিউন) কেমন লাগলো জানাতে ভুলবেন না! আপনার পছন্দের গানের অনুরোধ বা অনুভূতি জানাতে কমেন্ট করুন এই পোস্টে।

📬 চিঠি পাঠানোর ঠিকানা:

প্রযোজক, বিশ্ববীণা শনিবার, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শের-ই বাংলা নগর, আগারগাও ঢাকা-১২০৭।

📧 ইমেইল: commercialservice1967@yahoo.com

আমাদের অনুষ্ঠান শুনুন:

📻 মিডিয়াম ওয়েভ ৬৩০ কিলোহার্জ

🎧 এফ এম ১০৪ ও ৯০ মেগাহার্জ

🌐 Google Play Store অথবা Apple Store থেকে ইনস্টল করুন Bangladesh Betar অ্যাপ

https://play.google.com/store/apps/details...

বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতারের সাথে থাকুন। ধন্যবাদ!

#BangladeshBetar

#bishwabina

#entertainment 

#music 

#worldmusic 

#বাংলাদেশবেতার 

#বিনোদন 

#বিশ্বসংগীত

২৮ বছরের একজন পুরুষের বীর‍্যজে কোনো শুক্রাণু নেই

 👨‍🦱২৮ বছরের একজন #পুরুষের বীর্যে কোন শুক্রাণু নেই!!!!😭😭

👉জি অবাক হচ্ছেন এটাই সত্যি❓  


🌸 বিয়ের তিন বছর পেরিয়ে গেছে।


🗣️তাদের সম্পর্ক ভালোবাসায় ভরা, কিন্তু একটা শব্দ বারবার ছুরি হয়ে ফিরে আসে “বাচ্চা হয়নি এখনো?”


👉বাহিরের মানুষ হাসে, ঠাট্টা করে,

কেউ আফিয়ার  দিকে তাকায় দোষের চোখে, 

কেউ রহিমকে “কমজোরি” বলে।

অবশেষে পরীক্ষা হলো।

আফিয়ার  সব ঠিক আছে।

রহিমের রিপোর্টে বড় করে লেখা 

Azoospermia: No sperm found. কোন স্পার্ম নেই।!!!


 🗣️আজোসপার্মিয়া মানে কী?

এটা এমন এক অবস্থা, যখন পুরুষের বীর্যে কোনো শুক্রাণু থাকে না।

বাইরে থেকে কেউ বুঝবে না,

চেহারায় কোনো পরিবর্তন থাকে না,

কিন্তু ভিতরে ভিতরে একজন মানুষ ভেঙে পড়ে।


👉কেন হয়:


🌸টেস্টিসে শুক্রাণু তৈরি না হওয়া


🌸শুক্রাণুর রাস্তা বন্ধ থাকা


🌸হরমোনের ভারসাম্য নষ্ট


🌸ইনজুরি, সংক্রমণ, আগের অপারেশন


🌸অতিরিক্ত ধূমপান, নেশা বা মানসিক চাপ


🌸এমনকি জেনেটিক কারণেও


📝চিকিৎসা আছে,  কিন্তু লজ্জা মানুষকে পিছিয়ে দেয়

অনেকেই চিকিৎসা নেয় না “লজ্জায়”।


👉কিন্তু বাস্তব হলো

সার্জারি করে শুক্রাণুর রাস্তা খোলা যায়

 টেস্টিস থেকে সরাসরি শুক্রাণু নিয়ে IVF করা যায়

  হরমোন চিকিৎসায় অনেক সময় শুক্রাণু ফিরে আসে


📋চিকিৎসা সম্ভব,

শুধু সাহস দরকার “ডাক্তারের দরজায় প্রথমবার কড়া নাড়ার সাহস।”

একজন পুরুষ নিজের অপূর্ণতাকেও জয় করতে পারে।


👉করণীয়:-


🌸 STD বা ইনফেকশন হলে দেরি না করে চিকিৎসা।


 🌸নেশা, ধূমপান, অতিরিক্ত তাপ (সনা, ল্যাপটপ কোলে রাখা) এড়ানো।


🌸 মানসিক চাপ কমানো, ঘুম বাড়ানো

 🌸নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

 🌸এবং“নীরব পুরুষ”দের পাশে দাড়ানো।

©©©

Follow me...

Kawsar Khan

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০৩-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: এক মাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, উদ্দী...