এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৪-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৪-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সঙ্গে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি-মিডার সমঝোতা স্মারক স্বাক্ষর --- এই সমঝোতা সমুদ্র সংরক্ষণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় সহায়ক হবে  --- বললেন প্রধান উপদেষ্টা।


নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিল শুনানি শেষ --- ৭৩ টি আপিল মঞ্জুর।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হবে --- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা --- মন্তব্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রীয়াজের।


গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরু --- সাক্ষ্যগ্রহণ ৮ই ফেব্রুয়ারি।


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার জব্দ করা আলামত জুলাই স্মৃতি জাদুঘরে এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর।


থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে অন্তত ৩২ জনের প্রাণহানি।


এবং বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি-২০২৬।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৪-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৪-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

...................................................


১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে --- উচ্চশিক্ষা বিষয়ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সংলাপের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা।

 

২। নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস।   

 

৩। নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিল শুনানী অনুষ্ঠিত হবে আজ।  

 

৪। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে--- নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বললেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

৫। টেকনাফ সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব --- গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার। 

 

৬। শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দের মামলার রায় আগামী দোসরা ফেব্রুয়ারি।  

 

৭। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে লক্ষ্য করে করা আইন বাতিল এবং জব্দ করা সম্পদ ফেরত না দিলে ইসরাইলকে আন্তর্জাতিক বিচার আদালতে নেওয়ার হুঁশিয়ারি জাতিসংঘের।    

 

৮।এবং বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং --- গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৩-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৩-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে --- উচ্চশিক্ষা বিষয়ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সংলাপের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা।


দেশে জ্বালানি খাতের সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করছে সরকার  --- জানালেন অর্থ উপদেষ্টা।  


নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল শুনানী শেষ --  ৫৩টি আপিল মঞ্জুর। 


বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে  --- নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বললেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


টেকনাফ সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব --- গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার। 


শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দের মামলার রায় আগামী দোসরা ফেব্রুয়ারি।  


বিক্ষোভকারীদের প্রতি সকল ধরণের সহিংসতা ও দমন-পীড়ন বন্ধে ইরানের প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের আহ্বান।  


এবং আইসিসি’র সঙ্গে বিসিবি’র ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত --- ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৩-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৩-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম ................................................... 


* বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ করতে জাপানের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান


* পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে চলতি অর্থবছরের জন্য দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ


* অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন অনুসন্ধান কমিশন


* ঢাকায় তিনদিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চ শিক্ষা সম্মেলন শুরু হচ্ছে আজ --- উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 


* নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানী শেষ --৪১টি আপিল মঞ্জুর


* অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে আনসার সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার


* ইরানের সঙ্গে ব্যবসা আছে এমন দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


* এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের নিজ নিজ খেলায় জয়লাভ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১২-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১২-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আরও বেশি বাংলাদেশি কর্মী  নিয়োগ করতে জাপানের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান।


পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে চলতি অর্থবছরের জন্য দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। 


অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন অনুসন্ধান কমিশন।


নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানী শেষ --  ৪১টি আপিল মঞ্জুর। 


অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে আনসার সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার।  


মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আইসিটি-১। 


রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার গণহত্যা চালিয়েছে কিনা এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু।  


এবং আজ সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সিলেট টাইটান্সের কাছে রংপুর রাইডার্স ৬ উইকেটে পরাজিত – এখন ঢাকা ক্যাপিটালসের মোকাবেলা করছে রাজশাহী ওয়ারিওর্স।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১২-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১২-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন --- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানালেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান


* আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক---ভোটে সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ।  


* সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত --- ৫৮টি আবেদন বৈধ ঘোষণা  


* রাষ্ট্রক্ষমতার ভার শাসকগোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে গণভোটে সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার


* ওআইসি’র বিশেষ বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ


* ভেনেজুয়ালার কোনো তেল বা অর্থ আর কিউবায় যাবে না--বললেন মার্কিন প্রেসিডেন্ট। 


* এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেসের নিজ নিজ খেলায় জয়লাভ --- আজ মুখোমুখি হবে সিলেট টাইটান্স –রংপুর রাইডার্সের এবং ঢাকা ক্যাপিটালস -রাজশাহী ওয়ারিয়র্সের

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১১-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১১-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন জাতীয় নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন --- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানালেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান।

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক --- ভোটে সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ।  

 

সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত --- ৫৮টি আবেদন বৈধ ঘোষণা।  

 

রাষ্ট্রক্ষমতার ভার শাসকগোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে গণভোটে সংস্কারের পক্ষে ভোট দেয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। 

 

ওআইসি’র বিশেষ বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ।

 

ইরানে চলমান বিক্ষোভ ও সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শতাধিক নিহত --- যুক্তরাষ্ট্র হামলা চালালে মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের।

 

এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্স সাত উইকেটে হারালো রংপুর রাইডার্সকে।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১০-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১০-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হলো আজ --- প্রথম দিনে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ব্যালটের ভোট গণনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নির্বাচন কমিশনের মক ভোটিং কার্যক্রম।


বিগত সরকারের রেখে যাওয়া চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি --- বললেন অর্থ উপদেষ্টা।


ঢাকা ও কক্সবাজারে একযোগে শুরু হলো নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব --- আগামীতে বিভাগীয় শহরগুলোতে চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করতে আয়োজকদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান।


কোনোভাবেই ৫ই আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়া যাবে না, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে হবে --- বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ---বাংলাদেশি ব্যবসায়ীদের ‘ভিসা বন্ড’ থেকে অব্যাহতির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের।


ইরানে চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৬২, সরকার বিরোধী বিক্ষোভকারীরা ওয়াশিংটনকে খুশী করার চেষ্টা করছে --- বললেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী।


এবং আগামীকাল সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্স মোকাবেলা করবে রংপুর রাইডার্সের, ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেসের।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১০-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১০-০১-২০২৬


আজকের শিরোনাম

........................................


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ছয়শো ৪৫টি আপিল আবেদন দাখিল --- আজ থেকে  আপিল শুনানি শুরু, চলবে ১৮ই জানুয়ারি পর্যন্ত। 


* জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে --- দিনাজপুরে ভোটের গাড়ির প্রচারণায় বললেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা 


* নির্বাচনের জন্য প্রাসঙ্গিক এমন ছয়টি কমিশনের প্রস্তাব নিয়েই জুলাই সনদ তৈরি করেছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা 


* জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সকল উদ্যোগ নেওয়া  হয়েছে --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব 


* বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান --- দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির  সভায় সিদ্ধান্ত  


* নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত --- জানালেন বিএনপি মহাসচিব 


* কুর্দী যোদ্ধারা অস্ত্র বিরতি প্রত্যাখানের পর কুর্দী নিয়ন্ত্রিত আলেপ্পোয় নতুন করে হামলা শুরু সিরীয় সেনাবাহিনীর। 


* এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম রয়্যালস ও  নোয়াখালী এক্সপ্রেসের নিজ নিজ খেলায় জয়লাভ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৯-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন ছিলো আজ --- আগামীকাল থেকে  আপিল শুনানি শুরু, চলবে ১৮ই জানুয়ারি পর্যন্ত।


 


জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে --- দিনাজপুরে ভোটের গাড়ির প্রচারণায় বললেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। 


 


নির্বাচনের জন্য প্রাসঙ্গিক এমন ছয়টি কমিশনের প্রস্তাব নিয়েই জুলাই সনদ তৈরি করেছে সরকার --- জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


 


 জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সকল উদ্যোগ নেওয়া  হয়েছে --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


 


যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শুল্ক বিশ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ --- বিবেচনার আশ্বাস মার্কিন বাণিজ্য প্রতিনিধির।


 


উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ --- আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

 


  ইরানে চলমান গণবিক্ষোভের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।


 


 সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্সকে দুই উইকেটে হারালো চট্টগ্রাম রয়্যাল্স --- নোয়াখালী এক্সপ্রেসের মোকাবেলা করছে রংপুর রাইডার্স।

চলতি পথে ...(পর্ব:১০৮) নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়।

 চলতি পথে ...(পর্ব:১০৮) নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়। এমনই একটি দৃষ্টিনন্দন শোভাবর্ধক গাছ মেক্সিকান "উইপ...