এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

প্রেগন্যান্ট মায়েরা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন 

 প্রেগন্যান্ট মায়েরা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন 


গর্ভাবস্থার বিপদ চিহ্নসমূহ:

১. অতিরিক্ত রক্তক্ষরণ (Vaginal Bleeding): যেকোনো সময় যোনিপথে রক্ত যাওয়া বা অতিরিক্ত রক্তপাত হওয়া একটি গুরুতর লক্ষণ, যা গর্ভপাত বা এক্টোপিক প্রেগন্যান্সির কারণ হতে পারে


২. 

তীব্র মাথাব্যথা ও দৃষ্টি ঝাপসা:

 যদি তীব্র মাথাব্যথার সাথে চোখে ঝাপসা দেখা, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হয়, তবে তা প্রি-এক্লাম্পসিয়ার (Preeclampsia) লক্ষণ হতে পারে


৩. 

জ্বর ও দুর্গন্ধযুক্ত স্রাব (Fever & Foul Discharge):

 ৩৮°C (১০০°F) এর বেশি জ্বর, বা যোনিপথে দুর্গন্ধযুক্ত স্রাব সংক্রমণ নির্দেশ করে


৪. 

খিঁচুনি (Convulsions):

 গর্ভাবস্থায় খিঁচুনি হওয়া একটি মারাত্মক লক্ষণ এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়


৫. 

শিশুর নড়াচড়া কমে যাওয়া (Reduced Fetal Movement):

 গর্ভের শিশু স্বাভাবিকের চেয়ে কম নড়াচড়া করলে (যেমন ১২ ঘণ্টায় ১০-১২ বারের কম) তা বিপদের সংকেত


 এর কোনো একটি লক্ষণ দেখা গেলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন।

আমাদের ক্লিনিকেই পেয়ে যাবেন গাইনী এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার।


বিশেষ প্রয়োজনে ইমার্জেন্সি এপয়েন্টমেন্টও দেয়া হয়।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

বায়োকেমিক ১২ টি ঔষধের সংক্ষিপ্ত পরিচয়:

 বায়োকেমিক ১২ টি ঔষধের সংক্ষিপ্ত পরিচয়:


✅ বায়োকেমিক ঔষধ গ্রহণ করলে দেহ রোগমুক্ত হয় । এই ঔষধগুলো সাধারণত পাউডার অথবা ট্যাবলেট রূপে পাওয়া যায় । শক্তির মাত্রা ৩এক্স,৬এক্স,১২এক্স ইত্যাদি ।


✅ ট্যবলেটগুলি সাধারণত ৩/৪টি করে দিনে ৩/৪ বার খেতে হয় । গরম পানিতে গুলে খেলে এর ক্রিয়া ভালভাবে হয় । সম্ভব না হলে চিবিয়েও খাওয়া যায় ।


✅আবার এই ১২টি ঔষিই হোমিওপ্যাথি পদ্ধতিতে শক্তিকৃত করে হোমিওপ্যাথি মতে (সদৃশ্য বিধান) রোগীর দেহে প্রয়োগ করা হয় । সেক্ষেত্রে শক্তির মাত্রা ৩/৬/৩০/২০০/১০০০/১০,০০০/১০০,০০০ এই রকম ।


✅আমরা এই মহা মুল্যবান ১২টি ঔষধের ক্রিয়া আলোচনা করব ।


🟥ক্যালকেরিয়া ফ্লোরঃ 


💠 পরিচয় : ক্যালসিয়াম ফ্লোরাইড,ফ্লোরম্পার ।


🛑  প্রয়োগ ক্ষেত্র – চোখের ছানি, কোমর ব্যথা, মচকা ব্যথা, স্তনে গুটি, দাঁত উঠতে দেরি হওয়া, দাঁতের ক্ষয় ও প্রদাহ, চামড়া ফাটা, সহজেই রক্তপাত, বংশগত সিফিলিস,এ্যাডিনয়েডস ।


🟥 ক্যালকেরিয়া ফসঃ 


💠পরিচয় : ক্যালসিয়াম ফসফেট,ফসফেট অফ লাইম ।


🔸প্রয়োগ ক্ষেত্র – স্নায়ুর দুর্বলতা, মৃগী, অন্ত্রের প্রদাহ, পরিপোষণ বা মেটাবলিজমের ত্রুটি, দাঁত উঠতে দেরি হওয়া, ক্ষয়রোগ, পায়খানার সাথে অভুক্ত দ্রব্য, পেটে বায়ু । ডায়াবেটিস রোগীদের অস্তিভঙ্গ, মস্তিস্কের অবসাদ, ব্রাইটস ডিজিস, রসযুক্ত চর্মরোগ ।


🟥 ক্যালকেরিয়া সালফঃ


💠 পরিচয় : ক্যালসিয়াম সালফেট,জিপসাম, প্লাস্টার অফ প্যারিস ।


🔸প্রয়োগ ক্ষেত্র – ফোঁড়া, কার্বাঙ্কল, পুঁজযুক্ত ব্রণ, পোড়া ঘাঁ, চুলকানি, ফিস্টুলা, গ্রন্থিস্ফীতি, স্নায়বিক দুর্বলতা, জনন ইন্দ্রিয়ের দুর্বলতা, পরিবর্তনশীল মানসিকতা, পায়ের তালুতে জ্বালা-পড়া এবং চুলকানি, অ্যালোপ্যাথিক ঔষধ খাওয়ার পর শারীরিক দুর্বলতা।


🟥 ফেরাম ফসঃ


💠 পরিচয় : ফেরোসো ফেরিক ফসফেট, ফসফেট অফ আয়রণ ।


🔸প্রয়োগ ক্ষেত্র – অ্যানিমিয়া, রক্তপাতের ফলে রক্তাল্পতা, নাড়ীর গতি দ্রুত, মাথার যন্ত্রণা, জিভের প্রদাহ, জিভ লেপাকৃত অথবা রক্তাভ, অক্ষুধা, দেহের ওজন এবং শক্তি কমে যাওয়া, শিশুদের মানসিক ও দৈহিক বল হ্রাস, শীর্নতা, ক্ষুধামান্দ্য ।


🟥 ক্যালি মিউরঃ


💠 পরিচয় : পটাসিয়াম ক্লোরাইড ।


🔸প্রয়োগ ক্ষেত্র – হার্ট এর দুর্বলতা, বুক ধড়ফড় করা, হৃদপিণ্ড বৃদ্ধি পাওয়া, পেরিকাডা©ইটিস, থ্রম্বসিস, গ্রন্থ বৃদ্ধি, ফুসফুস প্রদাহ, নিউমোনিয়া, পিত্ত নিঃসরণ কম হওয়ার ফলে অজীর্ণ , অক্ষুধা, গলক্ষত, লিভারের দুর্বলতা ।


🟥 ক্যালি ফসঃ


💠পরিচয় : পটাসিয়াম ফসফেট ।


🔸প্রয়োগ ক্ষেত্র – মানসিক দুর্বলতা, মানসিক বিপর্যয় , মানসিক অবসাদ, মানসিক কারণে মাথার যন্ত্রণা, মস্তিস্কের দুর্বলতা ও অবসাদ, পেটে বায়ু এবং সে কারণে হৃদপিণ্ডের অপক্রিয়া, দুর্গন্ধযুক্ত পায়খানা, উঠে দাড়ালে মাথা ঘোরা, সেরিব্রাল অ্যানিমিয়া, জননাঙ্গের দুর্বলতা।


🟥 ক্যালি সালফঃ


💠 প্রয়োগ ক্ষেত্র – হাম,বসন্ত , বুকে ঘড়ঘড় শব্দযুক্ত হাঁপানী, বিকালের জ্বর,চর্মের উপর ইহার ক্রিয়া অনেক বেশি,স্রাব আঠালো, সবুজবর্ণ , দুর্গন্ধ যুক্ত, ইহার অভাবে চর্ম থেকে খুশকি উঠে ।


🟥 ম্যাগ ফস

পরিচয় : ম্যাগনেসিয়াম ফসফেট ।


🔸প্রয়োগ ক্ষেত্র – বিভিন্ন প্রকার ব্যথা ও যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, স্নায়ুশূল, স্প্যাজমেডিক পেইন, স্মৃতিশক্তিহীনতা, চিন্তাশক্তির দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, দাঁড়ানো অবস্থায় এবং চলতে চলতে মলত্যাগের ইচ্ছা । এই ঔষধটি স্নায়ুকোষে পুষ্টি জোগায় ।


🟥 ন্যাট্রাম মিউরঃ


💠পরিচয় : সোডিয়াম ক্লোরাইড ।


🔸প্রয়োগ ক্ষেত্র – নুন বেশি খাওয়ার প্রবণতা, কোষ্টকাঠিন্য, মাথা যন্ত্রণা (হাপানি সহ), সর্দি কাশির প্রবণতা, হাঁচি, নাক দিয়ে কাঁচা পানি পড়া, হিস্টিরিয়াম, সংজ্ঞালোপ, টাইফয়েড, জ্বরে প্রলাপ বকা, পেটে শূল বেদনা, লিভারের গোলযোগ, বোধ শক্তির অভাব, ক্রিমি, মস্তিস্কের দুর্বলতা ।


🟥 ন্যাট্রাম ফসঃ


💠 পরিচয় : সোডিয়াম ফসফেট ।


🔸প্রয়োগ ক্ষেত্র – অম্লরোগ, পাকস্থলী এবং অন্ত্রের গোলযোগ, শিশুদের অতিরিক্ত দুধ খাওয়ানোর ফলে ল্যাকটিক এসিড বৃদ্ধি পাওয়া, গনোরিয়া জিভে হালকা প্রলেপ, বুকের বাঁদিকে ব্যথা (নিপ্ল এর নীচে) ডান কাধে বাত জনিত ব্যথা, স্বপ্নদোষ ব্যতিত ধাতুক্ষয়, অপথ্যালমিয়া, কান থেকে রস পড়া ।


🟥 ন্যাট্রাম সালফঃ


💠 পরিচয় : সোডিয়াম সালফেড, প্লবারস সল্ট ।


🔸প্রয়োগ ক্ষেত্র – গ্যাসট্রাইটিস, পেটে বায়ু, পেটে ব্যথা, লিভারের গোলমাল, নখের গোড়ায় প্রদাহ এবং পুজ, অবসাদ, তন্দ্রলুতা, আঁচিল - চোখের চার পাশে, মাথায়, মুখে, বুকে ও মলদ্বারে, নেফ্রাইটিস, মেরুদন্ডে ব্যথা, ঘাড়ে ব্যথা, সেক্রামে ব্যথা ।


১২/ সাইলিসিয়া


💠 পরিচয় : সিলিকা, সিলিসিক অক্সাইড ।


🔹প্রয়োগ ক্ষেত্র – রিকেট, বাতরোগ, প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, মধ্য কানের প্রদাহ, দেহের কোথাও পুঁজ, গেঁটেবাত, কোষ্টকাঠিন্য, অম্ল, অজীর্ণ , পুরানো কাশি ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৪-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৪-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সঙ্গে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি-মিডার সমঝোতা স্মারক স্বাক্ষর --- এই সমঝোতা সমুদ্র সংরক্ষণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় সহায়ক হবে  --- বললেন প্রধান উপদেষ্টা।


নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিল শুনানি শেষ --- ৭৩ টি আপিল মঞ্জুর।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হবে --- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা --- মন্তব্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রীয়াজের।


গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরু --- সাক্ষ্যগ্রহণ ৮ই ফেব্রুয়ারি।


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার জব্দ করা আলামত জুলাই স্মৃতি জাদুঘরে এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর।


থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে অন্তত ৩২ জনের প্রাণহানি।


এবং বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি-২০২৬।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৪-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৪-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

...................................................


১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে --- উচ্চশিক্ষা বিষয়ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সংলাপের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা।

 

২। নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস।   

 

৩। নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিল শুনানী অনুষ্ঠিত হবে আজ।  

 

৪। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে--- নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বললেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

৫। টেকনাফ সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব --- গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার। 

 

৬। শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দের মামলার রায় আগামী দোসরা ফেব্রুয়ারি।  

 

৭। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে লক্ষ্য করে করা আইন বাতিল এবং জব্দ করা সম্পদ ফেরত না দিলে ইসরাইলকে আন্তর্জাতিক বিচার আদালতে নেওয়ার হুঁশিয়ারি জাতিসংঘের।    

 

৮।এবং বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং --- গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৩-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৩-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে --- উচ্চশিক্ষা বিষয়ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সংলাপের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা।


দেশে জ্বালানি খাতের সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করছে সরকার  --- জানালেন অর্থ উপদেষ্টা।  


নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল শুনানী শেষ --  ৫৩টি আপিল মঞ্জুর। 


বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে  --- নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বললেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


টেকনাফ সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব --- গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার। 


শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দের মামলার রায় আগামী দোসরা ফেব্রুয়ারি।  


বিক্ষোভকারীদের প্রতি সকল ধরণের সহিংসতা ও দমন-পীড়ন বন্ধে ইরানের প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের আহ্বান।  


এবং আইসিসি’র সঙ্গে বিসিবি’র ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত --- ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৩-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৩-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম ................................................... 


* বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ করতে জাপানের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান


* পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে চলতি অর্থবছরের জন্য দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ


* অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন অনুসন্ধান কমিশন


* ঢাকায় তিনদিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চ শিক্ষা সম্মেলন শুরু হচ্ছে আজ --- উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 


* নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানী শেষ --৪১টি আপিল মঞ্জুর


* অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে আনসার সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার


* ইরানের সঙ্গে ব্যবসা আছে এমন দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


* এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের নিজ নিজ খেলায় জয়লাভ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১২-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১২-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আরও বেশি বাংলাদেশি কর্মী  নিয়োগ করতে জাপানের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান।


পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে চলতি অর্থবছরের জন্য দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। 


অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন অনুসন্ধান কমিশন।


নির্বাচন কমিশনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানী শেষ --  ৪১টি আপিল মঞ্জুর। 


অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে আনসার সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার।  


মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আইসিটি-১। 


রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার গণহত্যা চালিয়েছে কিনা এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু।  


এবং আজ সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সিলেট টাইটান্সের কাছে রংপুর রাইডার্স ৬ উইকেটে পরাজিত – এখন ঢাকা ক্যাপিটালসের মোকাবেলা করছে রাজশাহী ওয়ারিওর্স।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১২-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১২-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন --- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানালেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান


* আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক---ভোটে সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ।  


* সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত --- ৫৮টি আবেদন বৈধ ঘোষণা  


* রাষ্ট্রক্ষমতার ভার শাসকগোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে গণভোটে সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার


* ওআইসি’র বিশেষ বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ


* ভেনেজুয়ালার কোনো তেল বা অর্থ আর কিউবায় যাবে না--বললেন মার্কিন প্রেসিডেন্ট। 


* এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেসের নিজ নিজ খেলায় জয়লাভ --- আজ মুখোমুখি হবে সিলেট টাইটান্স –রংপুর রাইডার্সের এবং ঢাকা ক্যাপিটালস -রাজশাহী ওয়ারিয়র্সের

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১১-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১১-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন জাতীয় নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন --- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানালেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান।

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক --- ভোটে সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ।  

 

সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত --- ৫৮টি আবেদন বৈধ ঘোষণা।  

 

রাষ্ট্রক্ষমতার ভার শাসকগোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে গণভোটে সংস্কারের পক্ষে ভোট দেয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। 

 

ওআইসি’র বিশেষ বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ।

 

ইরানে চলমান বিক্ষোভ ও সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শতাধিক নিহত --- যুক্তরাষ্ট্র হামলা চালালে মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের।

 

এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্স সাত উইকেটে হারালো রংপুর রাইডার্সকে।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১০-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১০-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হলো আজ --- প্রথম দিনে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ব্যালটের ভোট গণনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নির্বাচন কমিশনের মক ভোটিং কার্যক্রম।


বিগত সরকারের রেখে যাওয়া চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি --- বললেন অর্থ উপদেষ্টা।


ঢাকা ও কক্সবাজারে একযোগে শুরু হলো নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব --- আগামীতে বিভাগীয় শহরগুলোতে চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করতে আয়োজকদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান।


কোনোভাবেই ৫ই আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়া যাবে না, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে হবে --- বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ---বাংলাদেশি ব্যবসায়ীদের ‘ভিসা বন্ড’ থেকে অব্যাহতির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের।


ইরানে চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৬২, সরকার বিরোধী বিক্ষোভকারীরা ওয়াশিংটনকে খুশী করার চেষ্টা করছে --- বললেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী।


এবং আগামীকাল সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্স মোকাবেলা করবে রংপুর রাইডার্সের, ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেসের।

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...