রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১৮-০১-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
আসন্ন সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষ হলো আজ।
পুলিশ কোনও রাজনৈতিক দলের রক্ষক নয়, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের সেবা করা ও আইনের শাসন সমুন্নত রাখা --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোন ধরনের শঙ্কা নেই --- নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল ---যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দুই দিনব্যাপী কর্মসূচির ঘোষণা বিএনপি’র।
ক্ষমতায় গেলে ২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বিভাগ গঠন করবে বিএনপি --- বললেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক হুমকির সমালোচনা করলো যুক্তরাজ্যসহ আটটি ইউরোপীয় দেশ।
এবং মিরপুরে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে হারালো রংপুর রাইডার্স --- এখন চট্টগ্রাম রয়্যালসের মোকাবেলা করছে ঢাকা ক্যাপিটাল্স।