এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৩-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৩-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


দিনব্যাপী বরিশাল সফরে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী -– গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন –- ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান।


জনগণ পাশে থাকলে কোনো বাধাই দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না –ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি -– নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য কর্মীদের সব ধরণের ছুটি বাতিল।


টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দাঁড়িয়েছে দুইশো মেগাওয়াটে।


কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।


 হরমুজ প্রণালির ওপর ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ের নিয়ন্ত্রণ দাবি -- মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি –- সংঘাতের পরিণতি হবে ভয়াবহ – সতর্কতা জাতিসংঘের।


 ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু আগামীকাল রাতে -– প্রথমটিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ১৩-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ১৩-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী।


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ তারেক রহমানের।


মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি।


দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত - ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত এক কোটি পাঁচ লাখ টাকা ও দুই হাজার ৫০ মেট্রিকটন চাল বরাদ্দ।


প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন - জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


থাইল্যান্ডের ব্যাংককে একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু।


উইম্বলডন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জাভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন ইতালির ইয়ানিক সিনার।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১২-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১২-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের।

 


পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গৃহীত দুটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর।

 


মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি।


প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন --- জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 


দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত --- ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত এক কোটি পাঁচ লাখ টাকা ও দুই হাজার ৫০ মেট্রিকটন চাল বরাদ্দ। 

 


 কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল --- প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।  


 বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র্যাং কিংয়ের শীর্ষে উঠল ইংল্যান্ড।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ:১১-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ:১১-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


মানসম্মত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গিই পারে স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে --- ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও, চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা --- বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।


বৃষ্টি কমে যাওয়ায় চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি --- বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনী --- আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।


বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করবে সরকার --- জানালেন কৃষিমন্ত্রী।


শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি মানবিকতা ও নৈতিকতা শিক্ষা দেয়ার ওপর গুরুত্বারোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


ভিয়েতনামে একটি দ্বীপের কাছে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু।


ফিফা বিশ্বকাপে আজ রাত তিনটায় নরওয়ে- ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল সাতটায় আর্জেন্টিনা- সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।


 হারারেতে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১০-০৭-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১০-০৭-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি পদক্ষেপ গ্রহণ --- রাখছেন পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ-খবর।

 


 


উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম অঞ্চলে দুই কোটি ১৫ লাখ টাকার অনুদান বরাদ্দ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারির সব ধরনের ছুটি বাতিল, জেলা প্রশাসকের কার্যালয়ে কন্টোল রুম চালু।  

 


 


বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।

 


 


রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


 


শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর --- জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

 


 


পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্যসহ নিহত অন্তত ১৭ ।  

 


 ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাত একটায় বেলজিয়ামের মোকাবেলা করবে স্পেন।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৯-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় তিন প্রতিষ্ঠান, তিন ব্যক্তিকে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী --দেশকে সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা।


সংবিধানের পঞ্চদশ সংশোধনী রায় আংশিক বাতিল করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল – আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে – জানালেন আইন মন্ত্রী।


আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা নিয়েছে সরকার – সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ --- যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব।


টানা ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবান ও কক্সবাজারে সাত জনের প্রাণহানি ।


সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ।


বিশ্বকাপ ফুটবলে প্রথম কোয়ার্টার ফাইনালে রাত ২ টায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।


 হারারেতে ২৪৮ রানের জয়ের লক্ষ্যে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এখন ব্যাট করছে বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:০৯-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ:০৯-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার - সংসদে জানালেন প্রধানমন্ত্রী।


কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ধসে ৮ জনের প্রাণহানি - ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন তারেক রহমান।


সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আজ।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূতের সাক্ষাৎ - ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কাঠামো প্রণয়নের উপর গুরুত্বারোপ।


ইরানের ওপর ফের হামলা যুক্তরাষ্ট্রের।


ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।


আজ হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার -– সংসদে জানালেন প্রধানমন্ত্রী।


দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর – বললেন তারেক রহমান।


কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে পাহাড়ধসে ৮ জনের প্রাণহানি – ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।


সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল।


তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাত -- ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্বারোপ।


যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা – দু’দেশের মধ্যকার যুদ্ধবিরতী চুক্তি এখন অকার্যকর -- মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের।


 আগামীকাল হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ ।

চলতি পথে... বাংলার চেনা পাখি সাদা বক আমাদের দেশের অতি পরিচিত ও সুন্দর একটি পাখি

 চলতি পথে...


বাংলার চেনা পাখি সাদা বক আমাদের দেশের অতি পরিচিত ও সুন্দর একটি পাখি। গ্রামবাংলার খাল-বিল, পুকুরপাড়, ধানক্ষেত ও জলাভূমিতে এদের বেশি দেখা যায়। সাদা রঙের পালক, লম্বা গলা, সরু পা এবং ধারালো ঠোঁটের জন্য পাখিটি সহজেই নজর কাড়ে।


বক সাধারণত মাছ, ব্যাঙ, পোকামাকড় ও ছোট জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। ধানক্ষেতে কৃষকের লাঙলের পাশে পাশে হাঁটতে দেখা যায়, কারণ মাটি খোঁড়ার সময় বের হওয়া পোকামাকড় এদের খাবার হয়। তাই বক শুধু সুন্দর পাখি নয়, কৃষি পরিবেশেরও উপকারী অংশ।


সাদা বক শান্ত স্বভাবের পাখি। এরা ধীরে ধীরে হাঁটে এবং সুযোগ বুঝে দ্রুত ঠোঁট দিয়ে শিকার ধরে। বিকেলের দিকে অনেক সময় দল বেঁধে গাছের ডালে বসে থাকতে দেখা যায়। বাংলার প্রকৃতিতে সাদা বক এক পরিচ্ছন্ন, কোমল ও শান্ত সৌন্দর্যের প্রতীক।


অথচ আমাদের প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে এসব বক এখন আর তেমন চোখে পড়ে না। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বকসহ সব দেশীয় পাখিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে মানুষের জীবনও সুন্দর থাকবে।


ভিডিও: কাজী আনোয়ার কামাল, নরসিংদী জেলা সংবাদদাতা

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ০৮-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী - পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের।


প্রশ্নপত্র ও ডিজিটাল জালিয়াতি রোধে পাবলিক পরীক্ষা (অপরাধ) সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস।


অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


স্থানীয় সরকার নির্বাচনের রোড ম্যাপ তৈরি - আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা - জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার - জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী।


বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।


হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আঘাতের জবাবে ইরানের উপর পাল্টা আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র।


ফিফা বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত জয়ে শেষ আটে স্থান করে নিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...