এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

সূর্য গ্রহণের ,,,,, চ্যানেল 24 ফেইসবুকে থেকে কপি করা

 

বিরল এক আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব, আমিরাতে হবে বিশেষ নামাজ

বিরল এক আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। ইসলামে সূর্যগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি হাদিসও রয়েছে। যখনই সূর্যগ্রহণ দেখা যাবে তখন নামাজ আদায়ের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে।

হাদিসে বলা হয়েছে, সূর্যগ্রহণ আল্লাহ তায়লার নিদর্শন। তাই এসময় ভীত বিহ্বল অবস্থায় নামাজ আদায়ের কথা বলা হয়েছে। সূর্যগ্রহণের সময় নামাজ আদায়ের পাশাপাশি আল্লাহ তায়লার জিকির ও মুনাজাতের কথাও বলা হয়েছে বিভিন্ন হাদিসে।

এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাউমেন্ট জানিয়েছে, মঙ্গলবার আসরের নামাজের পর দেশের সব মসজিদে সূর্যগ্রহণের নামাজ আদায় করা হবে। খবর খালিজ টাইমস’র।

দৈনিক নামাজের সঙ্গে এই নামাজের পার্থক্য রয়েছে। এই নামাজ সাধারণত জামাতের সঙ্গে মসজিদে আদায় করা হয়। তবে ঘরেও আদায় করা যায় এই নামাজ। কুসফ দুই রাকাত।

এদিকে আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটির প্রথম সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। গ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে।

চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।

খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে।

রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।

প্রসঙ্গত, সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ পৃথিবীর সামনে এসে সূর্যকে ঢেকে রেখে দেয়, তখন সূর্যরশ্মি আর পৃথিবীতে পৌঁছায় না। সূর্যগ্রহণ শুধুমাত্র অমাবস্যাতেই হয়।

এইউ

কপি পেস্ট 


৩৯৯ বছর পর দূর্লভ এক খন্ডগ্রাস সূর্য গ্রহণ হতে যাচ্ছে ।


 ★গ্রহণ সময় -- দুপুর ০২ টা ৫৮ মিনিট (শুরু) থেকে 

       সন্ধ্যা ০৭ টা ০১ মিনিট (সমাপ্তি) পর্যন্ত। 

      স্থিতি কাল ঃ-- ০৪ ঘণ্টা ০৩ মিনিট। 

               [বাংলাদেশ সময়ানুযায়ী].


আজ ২৫ শে অক্টোবর ২০২২ ইং, ৭ই কার্তিক ১৪২৯ সন, রোজ মঙ্গলবার বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান এক "খণ্ডগ্রাস সূর্য" গ্রহণ।



কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...