এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৯ নভেম্বর, ২০২২

একজন বোন। বিয়ের মাত্র এক বছর পর ডিভোর্স হয়ে যায়,,,,,,ন ও হাদিসের আলো ফেইসবুক থেকে নেওয়া

একজন বোন। বিয়ের মাত্র এক বছর পর ডিভোর্স হয়ে যায়। আমাদের সমাজে একজন মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানে তো তাকে জীবিত অবস্থায় মৃত ঘোষনা করে দেয়া। চারিদিকের খোঁচা আর তাচ্ছিল্যের দৃষ্টিই তাকে তিলে তিলে মেরে ফেলে।

.

কিন্তু আমার বন্ধুর এই বড় বোন ছিলেন একদমই ব্যতিক্রম। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়াটাই তার দ্বীনের পথে আসার কারন হলো। মডার্ন লাইফ লিড করা এই আপু নিকাব ছাড়া আর বের হতেন না। শুরু করলেন কুরআন শুদ্ধকরন, এরপর হিফয করা।

.

বয়স হয়ে যাওয়ার পর কুরআন হিফয করা সোজা কথা নয়। এক লাইন মুখস্থ হলে দুই লাইন ভুলে যায়। কিন্তু হাল ছাড়েন নি তিনি। প্রায় ছয় বছরে শেষ হয় তার হিফয।

.

পুনরায় বিয়ের প্রস্তাব আসতো। কিন্তু কথাবার্তা পাকাপোক্ত হওয়ার আগেই ভেঙে যেত। বারবার এভাবে হতে হতে না হওয়া একটা মেয়ের জন্য কতটা কষ্টের এটা একজন ভুক্তোভুগি ছাড়া আর কারো বোঝার কথা না। কিন্তু এই বোন ছিলেন এ ব্যপারেও ব্যতিক্রম। প্রতিবারই তার মনে হত নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য আরও উত্তম কাউকে রেখেছেন।

.

যেদিন তার হিফয শেষ হয়, সেদিন বা তার দু এক দিন পর তার জন্য একটি প্রস্তাব আসে। মদিনাতে থাকে ছেলে। হাফিয আলিম। অবিবাহিত হওয়া সত্বেও কোন একটি কারনে সে বিধবা বা ডিভোর্সি মেয়ে খুজছিলো। (কারনটা আমার ঠিক মনে নেই)

.

আলহামদুলিল্লাহ দীর্ঘ ছয় সাত বছরের এই একাকিত্বের কষ্ট অবশেষে শেষ হয়। বিয়ে হয় তার এই মদীনাবাসি বাঙালীর সাথে। দম আটকে আসা পরিবেশ থেকে তিনি উঠে আসেন এক জান্নাতী পরিবেশে। আজ তিনি তিন সন্তানের মা। এক মেয়ে, দুই ছেলে। গতকাল তার বড় মেয়ে হিফয শেষ করলো। হাফিযার মেয়ে হাফিযা।

.

ঘটনাটি বলার উদ্দেশ্য এটা নয় যে, সবার লাইফে এমনটিই ঘটবে। বরং এর চেয়েও ভাল কিছু ঘটতে পারে। যখন সব পথ বন্ধ হয়ে যায়, যখন মনে হয় আর কোন ভাবেই কোন কিছু হওয়া সম্ভব নয়, আপনার রবের ক্ষমতা সেই অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম।তিনি যদি কাঁদান, তাহলে তিনিই হাসাবেন। তিনি যদি কিছু নিয়ে যান, তাহলে এর থেকে উত্তম কিছু তিনিই দিয়ে দিবেন।

.

বিপদ বা কষ্ট, দু:খ বা দুর্দশা তাই একজন মুমিনকে দুর্বল করতে পারে না। হয় না সে অশান্ত অস্থির। বরং তার ঈমান আরও বৃদ্ধি পায়, তার অন্তর থাকে পূর্বের তুলনায় আরও শান্ত, তাওয়াক্কুলে ভরপুর।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

.

লেখাঃ রিযওয়ানুল কবির সানিন (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!) 

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...