এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

আমাদের ছাদ বাগানে একদিন

আমাদের ছাদবাগান এর একদিন


‌‌এখানে আমার শাশুড়ি নানান রকমের ফল ও ফুল গাছের বাগান করেছেন।

পুরো বাড়ির যত গাছ সবকিছুই আমার শাশুড়ির নিজের হাতে লাগানো। মানুষের নানান রকমের শখ আহ্লাদ থাকে। আমার শাশুড়ির শখ হলো বাগান করা, 

এমন কোন‌ গাছ নেই যে, উনি এ বাড়িতে রোপণ করেন নি। আমরা প্রতিবার আমাদের মোহনপুর এর গ্রামের বাড়িতে যাই আর অবাক হয়ে যাই, তার নানান রকমের নতুন নতুন গাছের বাগান দেখে, কখনো স্ট্রবেরী, কখনো মে ফুল গাছ, কখনো বিদেশি লাল ডাব, কখনো লিচু ফল, কখনো আতা ফল, কখনো আমড়া, কখনো ১২ মাসের আম গাছ, কখনো নানান রকমের রং বেরঙের ফুল গাছ । এসব গাছ উনি নানান নার্সারি থেকে সংগ্রহ করেন, মাঝে মাঝে বৃক্ষমেলা থেকেও নানান রকমের ফল ও ফুল গাছের কালেকশন করেন। গাছের প্রতি উনার এরকম ভালোবাসা দেখতে সত্যি ভালো লাগে। আমি যতবার মোহনপুর যাই, সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুরে ঘুরে আমার শাশুড়ির নতুন নতুন গাছের কালেকশন দেখি আর মুগ্ধ হই, মাঝে মাঝে উনিও পরম উৎসাহের সাথে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়িতে কোন গাছ এ কোন ফল হলো, ফুল হলো তা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আর এই দিন ছিল,‌ কোরবানির ঈদের পরদিন, সকালবেলা মা গাছে পানি দিতে উঠলেন আর বললেন একটা ঝুড়ি নিয়ে উঠতে, আমরাও ছাদে উঠলাম আর এক এক করে আতা ফল, করমচা, লেবু, বোম্বাই মরিচ, আমড়া, চেরি পেয়ারা, কাজী পেয়ারা পেরে ঝুড়ি ভরলাম। সে এক অন্য রকম অনুভুতি 😍 😍 😍

   আমার শাশুড়ির এরকম বাগানবিলাসী মনোভাব এর জন্য আমরাও প্রকৃতিকে খুব কাছে থেকে দেখতে পারি, অনেক রকমারী ফল এর স্বাদ নিতে পারি। 

ছোটবেলায় আমার দাদি বাড়িতে এমন‌ অনেক স্মৃতি ছিল আমার দাদির সাথে, আমার দাদিও এমন বাগান করেন,‌ আমরা‌ ছোটবেলায় আমের দিন এ দাদি বাড়িতে যেতাম আর দুপুরবেলা ছাদে কাঁচা মরিচ আর লবন নিয়ে উঠতাম, ছাদ থেকে আম পেড়ে আম ভর্তা বানিয়ে খেতাম। আমার শাশুড়ির বাগান দেখে আমার ছোটবেলায় আমার দাদির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। সবাই দোয়া করবেন যেন আল্লাহ উনাদের সবাইকে সুস্থ রাখেন। 

কপি
পেস্ট

কোন মন্তব্য নেই:

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...