এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

সিলিং ফ্যানে তিনটি পাখা কেন থাকে,,,, আশরাফুল আলম নোবেল পাট ওয়ারি,,,,,,,

সিলিং ফ্যানে তিনটি পাখা কেন থাকে?

_____________________________♦


সিলিং ফ্যান বা ছাদ পাখা ৩, ৪ বা ৫ ব্লেডবিশিষ্ট হতে পারে। ভারতীয় উপমহাদেশে বছরের অধিকাংশ সময় গরম থাকে বিধায় ৩ ব্লেড বিশিষ্ট ছাদ পাখা ব্যবহৃত হয় বেশি। ৩ ব্লেড বিশিষ্ট পাখা হাল্কা হয়, উচ্চ গতিতে ঘুরতে পারে ও অধিক বাতাস সঞ্চালনে সহায়ক এবং বিদ্যুৎ সাশ্রয়ী হয়। 


তাপগতিয় বিদ্যার[থার্মোডাইনামিক্স)] ব্যাখ্যায় এর কারণ ছোট করে বললে বলা যায় যে, ব্লেড বা পাখা বাতাসের তাপমাত্রা কমাতে পারে না। কিন্তু আমরা জানি যে ৩টি ব্লেড বিশিষ্ট পাখা হাল্কা হওয়ায় উচ্চ গতিতে ঘুরতে পারে ও অধিক বাতাস সঞ্চালন করতে পারে। পাখার এ বৈশিষ্ট্যসমূহ শরীরের ঘামকে দ্রুত বাষ্পে রুপান্তর করতে সাহায্য করে, ফলে আমরা শরীরকে ঠান্ডা অনুভব করি। কারণ যখনি আমরা পাখা দিয়ে বাতাস করি তখন আর কিছুই ঘটে না গায়ের আশপাশে থাকা গরম বাতাসগুলো সরে যায় আর নতুন অনুত্তপ্ত বাতাস শরীরের সংস্পর্শে আসে। আর অনুতপ্ত ঠাণ্ডা বাতাস শরীরের কাছে এলে আবার শরীর তার থেকে তাপ ত্যাগ করতে পারে। এরকম তাপ ত্যাগ করার মাধ্যমেই আমরা ঠাণ্ডা অনুভব করি। শরীরের ভিতরের তাপ ও বাতাসের তাপের মাঝে তাপের আদান প্রদান ঘটে।


বিশেষ করে আমেরিকা বা কানাডায় শীত প্রধান দেশ বা অঞ্চল গুলোতে ৪ বা ৫ ব্লেডবিশিষ্ট ছাদ পাখা ব্যবহৃত হয়। সেগুলো ওজনে তুলনামূলক ভারী, বিদ্যুৎ বেশী ব্যয় করে ও তা খুবই ধীর গতির হয়। সে পাখাগুলো কক্ষের AC বা Heater এর বাতাস বা তাপ পুরো কক্ষে ছড়িয়ে দেয়ার কাজ করে।


Areodynamic concept, Most efficient & economic concept এর কারণে সিলিং ফ্যানের ৩টি ব্লেড। ফ্যান যখন বাতাস দেয় তখন তার পেছন থেকে বাতাস টেনে আনে। তিনের অধিক ব্লেড হলে এই টেনে আনা(inlet) বাতাসের পরিমাণ কমে যায়। সে কারণেই আমাদের দেশে ৩ ব্লেড বিশিষ্ট পাখা ব্যবহৃত হয়। তবে চার ব্লেড বিশিষ্ট পাখাও অনেক সৌখিন ব্যক্তির বাসায় দেখা যায়, সেগুলো ব্যবহৃত হয় মূলতঃ ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য। 


সুধাংশু কুমার সরকার। 

ডিরেক্টর , বাংলাদেশ ব্যাংক ۔۔

The Central Bank Of Bangladesh

কপি

পেস্ট 

কোন মন্তব্য নেই:

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ...