প্রয়োজনীয় কিছু টিপস জেনে রাখা ভালো :- ⤵️
🍂 পেঁয়াজু,আলু কিংবা বেগুনির চপ তৈরির বেসনের মিশ্রন বা গোলায় চালের গুড়া অথবা কর্ণ ফ্লাওয়ার দিলে চপ বা পেঁয়াজু মুচমুচে হয়।
🍂 কাপড়ে তেলের দাগ লাগলে দাগের উপর সাদা চক ঘষে তারপর ধুয়ে ফেলুন।তেলের দাগ চলে যাবে।
🍂 ডিম সেদ্ধ করার সময় পানিতে সামান্য বেকিং সোডা দিয়ে দিন।ডিমের খোসা ছাড়ানো সহজ হবে।
🍂 সবজি কাটার বোর্ড সাদা ভিনেগার দিয়ে মুছে নিন।তারপর পেঁয়াজ কাটুন।চোখে জল আসবে না।
🍂 ফ্রিজের ভিতরে ছোট একটা বাটিতে ভিনেগার রেখে দিন।ফ্রিজের দূর্গন্ধ দূর হবে।
🍂 কমলার খোসা ও লবঙ্গ একসাথে জ্বাল দিলে রান্না ঘরের দূর্গন্ধ দূর হবে।
🍂 আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে ছোলা ও ডালে পোকা হওয়া শুরু করে।তাই এগুলোতে শুকনো হলুদ ও নিমপাতা দিয়ে রাখুন।
🍂 রান্নায় কম তেল ব্যবহার করতে চাইলে ননস্টিক প্যানের বিকল্প নেই।রান্নার সময় তেলের বোতল থেকে সরাসরি খাবারে তেল ঢালবেন না।এভাবে তেল বেশি পড়ে যায়।তাই টেবিল চামুচ দিয়ে তেল মেপে খাবারে দিলে তেলের ব্যবহার কমাতে পারবেন।
🍂 দুধ জ্বাল করার আগে হাড়িতে অল্প একটু পানি দিয়ে তারপর দুধ দিয়ে জ্বাল করে নিন।তাহলে আর হাড়ির নিচে লেগে যাবে না।
🍂 মাংস বা ভর্তা দিয়ে খাওয়ার চিতই পিঠা বানাতে আতপ চালের গুড়ার সাথে অর্ধেক পরিমাণ সেদ্ধ চালের গুড়া মিশিয়ে নিলে পিঠা স্বাদের ও হবে,আবার নরমও থাকবে অনেক সময়।
🍂 পাটিসাপটা পিঠা বানাতে চালের গুড়ার সাথে কিছুটা ময়দা,সুজি ও একটি ডিম দিয়ে বেটার বানান।পিঠা ভেঙে যাবে না,বানাতেও ভালো লাগবে,খেতে ও ভালো লাগবে।
🍂 ফ্রিজের ভিতরের আঁশটে গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দিন।
🍂 মাছ কেটে ধুয়ে জল ঝড়িয়ে তাতে লেবুর রস,লবন এবং সামান্য হলুদ গুড়ো মাখিয়ে প্যাকেট করে রাখলে মাছে একদম গন্ধ থাকবে না।
🍂 দা-বটিতে মরিচা পড়লে দা-বটি ভিজিয়ে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিন।একটু সময় নিয়ে ঘষে ধুয়ে নিন।দেখবেন দা বটি নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে।
🍂 ফ্রিজ থেকে মাছ মাংসের প্যাকেট নামিয়ে লবন জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি প্যাকেটের মাছ মাংস ছাড়ানো যাবে।
🍂 ডিমের খোসা ভেঙে গুড়ো করে সেই গুড়ো দিয়ে পোড়া হাঁড়ি পাতিল ঘষে নিলে খুব সহজেই হাঁড়ি পাতিলের পোড়া দাগ উঠে যায়।
🍂 বেসনের বরফি বানানোর সময় এতে সামান্য সুজি মিশিয়ে নিন।এতে বরফি দানাদার ও সুস্বাদু হবে।
🍂 ছোলা ভাটুরে বানানোর সময় ময়দার মধ্যে সামান্য সোডা দিয়ে মাখিয়ে নিলে তা অনেক নরম হবে।
🍂 রান্নাঘরে খুব তেলাপোকার উপদ্রব?রান্না ঘরের সিংকের নিচে এবং কোণা গুলোতে বরিক পাউডার ছড়িয়ে দিন।তেলাপোকা রান্না ঘর ছেড়ে পালাবে।
🍂 পায়েস রান্নার সময় আগে চাল সেদ্ধ করে নিন।তারপর চিনি মেশান।আগে চিনি মিশালে চাল ফুটবে না।
🍂 ছাড়পোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিন তেলের প্রলেপ দিন।
🍂 সিংগাড়ার সেইপ সুন্দর করতে মোটা করে ডো বানান এবং সিংগাড়ার গায়ে ফোসকা পড়া এড়াতে আঁচ কমিয়ে সিংগাড়া ভাজুন।
🍂 তরকারির ঝোল খুব বেশি পাতলা হয়ে গেলে কিছুটা কর্ণ ফ্লাওয়ার পানিতে মিশিয়ে তরকারিতে দিয়ে দিন।ঝোল ঘন হবে,সাথে স্বাদও বাড়বে।
🍂 পেঁয়াজু,কাটলেট,পাকোড়া সহ এ ধরনের খাবার তৈরিতে ময়দার পরিবর্তে ব্যবহার করুন চালের গুড়া।এতে তেল কম শোষণ হবে।
🍂 নিমপাতা সেদ্ধ বা ভেজানো জল দিয়ে ঘর মুছুন।পোকামাকড়ের উপদ্রপ কমবে।নিমপাতা তোষক বা গদির নিচে রাখুন।পোকামাকড় হবে না।
🍂 কাপড় থেকে চা-কফির দাগ তুলতে পেয়ারা থেতো করে মাখিয়ে কিছুক্ষণ পর সাবান লাগিয়ে ধুয়ে নিন।চায়ের দাগ উঠে যাবে।
🍂 তরকারিতে ঝাল বেশি হয়ে গেলে আটা/ময়দার বল বানিয়ে তরকারিতে দিয়ে অল্প আঁচে কিছু সময় জ্বাল দিন।অল্প সময় জ্বাল দেয়ার পর আটার বলগুলো উঠিয়ে নিন।দেখবেন ঝাল অনেকটাই কমে গেছে 😊
#collected
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন