সকাল ৭টার সংবাদ
তারিখ ১৬-০১-২০২৫ খ্রি:।
আজকের সংবাদ শিরোনাম:
প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের রিপোর্ট পেশ - আগামী নির্বাচন ঐক্যমত এবং কমিশনগুলোর দেয়া সংস্কার প্রস্তাবের ভিত্তিতে হবে - বললেন ডক্টর মুহাম্মদ ইউনূস।
সংস্কার এজেন্ডা নিয়ে অন্তর্বর্তী সরকার আগামী মাসে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী - বলেছেন পরিবেশ উপদেষ্টা ৷
জুলাইয়ের গণহত্যার বিচার নির্বাচনের আগেই শেষ করা সম্ভব হবে - জানালেন আইন উপদেষ্টা।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ একটি সর্বদলীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ সবাইকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্ট।
১৫ মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস।
বিপিএল ক্রিকেটের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন