এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

দমা দম মাস্ত কালান্দার " -এর কিছু না জানা ইতিহাস

 " দমা দম মাস্ত কালান্দার " -এর কিছু না জানা ইতিহাস

 

ভূমিকাঃ- - রুনা লাইলার মুখে " দমা দম মাস্ত কালান্দার " নামে কাওয়ালী গানটা শুনেননি এমন কেউ বঙ্গ দেশে আছেন কিনা আমার কিশ্চিৎ সন্দেহ আছে । গানটার মূল উদ্দেশ্য , ইতিহাস বা এই গানের বিন্দুমাত্র অর্থ না জেনেই গানটা অদ্ভুত কারণে অনেকের কাছেই খুব প্রিয় । সম্প্রতি এক চাঁদনী পসর রাতে আবিদ ভাইয়ের মোবাইলে " দমা দম মাস্ত কালান্দার " এর যত ধরণের ভার্সন সবকটা শোনা শেষে গানটা দুই কানের মাঝের গহব্বরে পারদের মত জমে গিয়েছিল । যেখানেই যাই সেইখানেই মাথার ভেতর গানটা বাজতে থাকে । অবশেষে গানটা কান থেকে বের করতে এক নীতি দীর্ঘ গবেষণা করতে হয়েছে । যাইহোক গানটির অর্থ ও ইতিহাস আসলেই চমকপ্রদ । 

.

ইতিহাসঃ- পাকিস্তান আমলে (৫০-৬০ দশকে) সিন্দ অঞ্চলের জামশোর জেলার সেহওয়ান নামক একটি গ্রামে ওসমান মারিন্দি-র মাজার ছিল । অনেকটা লালনের মত । আধ্যাত্মিক গানের চর্চার জন্য জায়গাটা এখনো বিখ্যাত । একদিন সেখানে মরুভূমির মধ্য থেকে উঠে এসে এক জিপসী বালিকা একটি উর্দু গান (পাঞ্জাবী বুনিয়াদী গান) গাইলো আর রেডিও পাকিস্তান গানটি ধারণ করে রাখলো। বালিকাটি যেভাবে সহসা এলো তেমনি সহসাই গায়েবও হয়ে গেলো । বাকিটা ইতিহাস । গানটা হিট হয়ে গেলো ।  বহু বছর পার হয়ে গিয়েছে । পাকিস্তান , ভারত . বাংলাদেশের বহু গায়ক-গায়িকাই গানটি গেয়েছেন । উল্লেখ্য জিপসী বালিকাটিকে পরিচয় খুঁজে পাওয়া যায়নি । তবে এতটুকু জানা যায় , বালিকাটি যে জিপসি বা বানজারান সম্প্রদায়ের অর্ন্তগত তারা রাজস্থান ও গুজরাট এর ফোক গানে অনেক অবদান রেখেছে ও রেখে চলেছে ।

.

গানটির রচয়িতার নাম বা রচনাকাল সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি; তবে এটি সিন্ধ অঞ্চলের সূফী লালবাবা শাহবাজ কালান্দার তথা সৈয়দ মুহাম্মদ উসমান মারওয়ান্দি (১১৪৯-১২৭৪) এর সম্মানে রচিত । যদিও বলা হয়ে থাকে যে এই কাওয়ালিটি আমীর খসরুর মূল প্রার্থনা থেকে নেয়া যেটি পরবর্তিতে বুল্লেহ শাহ পরিমার্জন করেন এবং তাতে তার পীর লালবাবা শাহবাজ কালান্দার-এর স্তুতি যোগ করেন। সৈয়দ মুহাম্মদ উসমান মারওয়ান্দি বা লাল শাহবাজ কালান্দার সিন্ধু , পাকিস্তানের একজন সুফি দার্শনিক-কবি ছিলেন । তিনি সোহরাওয়ার্দিয়া ত্বরিকার অনুসারী ছিলেন । বলে রাখি - সোহরাওয়ারর্দিয়া ত্বরিকা হল সুফি আবুল নাজিব  সোহরাওয়ার্দি‌ কর্তৃক প্রতিষ্ঠিত সুফি তরিকা। এটি সুন্নি ইসলামের অন্তর্গত এবং এতে শাফি মাজহাব মানা হয়। গানের মধ্যে তার ছাপ পাওয়া যায় । এই লালবাবা শাহবাজ কালান্দার হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্য সাধনের জন্য বিশেষ অবদান রেখেছেন।

.

সূফী 'শাহবাজ কালান্দার'-এর অতীন্দ্রবাদ সর্বধর্মের মানুষকেই আকৃষ্ট করেছে। উনাকে 'লাল' নামে ডাকা হতো, কারণ তিনি লাল রঙের পোষাক পরতেন। 'শাহবাজ' বলা হতো কারণ তিনি মহৎ ছিলেন ও 'কালান্দার' বলা হতো কারণ তিনি সূফী সাধক ছিলেন। এছাড়া চিরকুমার সাধু যারা উচ্চ আধ্যাত্মিক স্তরে পৌঁছেছেন তাঁদেরও কালান্দার বলা হয়। 'শাহবাজ কালান্দার'-কে তার ভক্তরা ঝুলেলাল-ও বলতো । বাবা বুল্লে শাহ ও লালবাবা শাহবাজ কালান্দারের ব্যাপক প্রভাব রয়েছে পাঞ্জাবের উভয়  অংশেই। এই অঞ্চলের সূফীবাদে, বিশেষতঃ সঙ্গীতে তাদের ব্যাপক প্রভাব আছে; যেমনটি আছে বাংলাদেশে হাছন রাজা , লালন শাহ্ আর মাইজভান্ডারীর।

.

গানের অর্থঃ  যাইহোক গানটা অর্থ জানিয়ে বিদায় নিই -

.

Ho… Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan

ও লাল পোষাকী! আমাকে চিরকাল রক্ষা কর, ও ঝুলেলাল

Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan

ও লাল পোষাকী! আমাকে চিরকাল ভালো রেখো, ও ঝুলেলাল

Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar

সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার

Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number

ও লাল পোষাকী! বুক ফাটা কালান্দার, আলীই চিরকাল ছিলেন পহেলা নাম্বার

Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar

ও লাল পোষাকী! বুক ফাটা কালান্দার, ও মহৎ শাহবাজ কালান্দার

Ho… Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan

ও লাল পোষাকী! আমাকে চিরকাল রক্ষা কর, ও ঝুলেলাল

Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan

ও লাল পোষাকী! আমাকে চিরকাল ভালো রেখো, ও ঝুলেলাল

Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar

সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার

Ho Laal Meri, Haaye Laal Meri…

ও লাল পোষাকী! হায় লাল পোষাকী!

Ho… Chaar Chiraag Tere Baran Hamesha (x2)

তোমার মাজার চিরকাল চার চেরাগ দ্বারা আলোকিত ছিলো

Char Chiraag Tere Baran Hamesha

তোমার মাজার চিরকাল চার চেরাগ দ্বারা আলোকিত ছিলো

Paanjwaan Ve Palan Aaiyaan Bala Jhoole Laalan

I’ve come here to light the fifth lamp in Your honour, O Jhoolelaal

আমি এসেছি তোমার সম্মানে পঞ্চম চেরাগটি জ্বালাতে, ও ঝুলেলাল

Ho… Paanjwaan Ve Palan

পঞ্চম চেরাগটি জ্বালাতে

Ho… Paanjwaan Ve Palan Aaiyaan Bala Jhoole Laalan

আমি এসেছি তোমার সম্মানে পঞ্চম চেরাগটি জ্বালাতে, ও ঝুলেলাল

Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar

সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার

Ho… Jhanan Jhanan Teri Naubat Baaje (x2)

তোমার ঢোল বাজে (তোমার বীরোচিত নামে)

Jhanan Jhanan Teri Naubat Baaje

ঝানান ঝানান তোমার নহবৎ বাজে

Laal Baje Ghadiyal Bala Jhoole Lalan

ঢোল জোরে জোরে বাজতে থাকুক তোমার গৌরবে, দিন রাত বাজুক, ও ঝুলেলাল

Ho... Laal Baje

ঢোল বাজতে থাকুক

Laal Baje Ghadiyal Bala Jhoole Lalan

ঢোল জোরে জোরে বাজতে থাকুক তোমার গৌরবে, দিন রাত বাজুক, ও ঝুলেলাল

Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar

সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার

Arre Dum Dum Dum Dum Dum Dum Ali Ali (x3)

আমার প্রতিটি নিঃশ্বাসে আছে আলী


কৃতজ্ঞতায় - নেট জগত ও ড. রমিজ

কোন মন্তব্য নেই:

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...