আজ থেকে ৬ বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের পর সব ভালো চললেও আমি সহবাসে অক্ষম ছিলাম। ওরকম টাইমিং আমার ছিল না। তাই আমার স্ত্রীও আমার উপর সন্তুষ্ট ছিল না। সন্তুষ্ট না থাকলেও ভালোবাসার কোনো কমতি রাখে নি। সে যা চাইতে তাই তাকে দিতাম। যেখানে নিয়ে যেতে বলতো সেখানেই নিয়ে যেতাম। বলতে গেলে তার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছিলাম। আমার পরিবারও তাকে খুব পছন্দ করতো। ১ বছর পর আমাদের একটি সন্তান হয়। কিন্তু শারীরিক চাহিদা পূরন না হওয়ার কারনে সে অনেক খিট খিটে মেজাজের হয়ে গিয়েছিল। সে প্রতিদনই আমাকে এই বিষয় নিয়ে খোটা দিত। আমার তখন অনেক খারাপ লাগলেও তাকে কিছু বলতাম না। এভাবে চলার পর। সে তার পরিবার আর আমার পরিবারকে এ বিষয়ে জানায় এবং আমাকে ডিভোর্স এর জন্য জোরাজোরি করে। কারণ সে আর পারছিলোনা। কিন্তু পরিবার ডিভোর্স না দিয়ে ধৈর্য ধরতে বলে ও চিকিৎসা করাতে বলে। পরবর্তীতে অনেক চিকিৎসা করার পরেও কোনো লাভ হয়নি। তারপর সে অনিচ্ছা সত্ত্বেও আরেকজনের সাথে পরকীয়ায় জরিয়ে পরে। প্রায় ১.৫ বছর এ সম্পর্কের পর সে সরাসরি আমাকে ডিভোর্স দেয়। এবং এতে তার পরিবারে সম্মতিও ছিল। আমিও তাকে আর জোর করিনি। কারণ আমি একজন মেয়ের হোক নষ্ট করতে পারবো না। সে সন্তানকে আমার কাছে রেখে চলে যায়। কিন্তু খারাপ লাগার বিষয় হচ্ছে সে একবারের জন্যেও তার সন্তামকে দেখতে আসেনি। তার কিছুদিন পর সে তার পরকীয়া বিয়ে করে। বিয়ে করার পর জানতে পারে তার ২য় স্বামীর আরেকজন স্ত্রী আছে। সে তখন এই বিষয়ে রাগারাগি করলে নাকি তারা তার উপর হাত তুলে। তারপর থেকেই সে অনিচ্ছা সত্ত্বেও তার সাথে সংসার করে যায়। সংসার এর বেশিরভাগ কাজই তাকে দিয়ে নাকি করাতো। কিছু এদিক ওদিক হলেই নাকি গালি গালাজ করতো। এমন কি তাকে নাকি ডিভোর্সি বলে গালি গালাজ ও করতো। এভাবে ২ বছর সংসার করার পর তার আবারও ডিভোর্স হয়। ২য় ডিভোর্স হবার সে নাকি মানসিক ভাবে খুবই ভেঙে পরে। তার কিছু মাস পর সে আবারও আমার সাথে যোগাযোগ করে। এবং আমার সাথে সংসার করতে চায়। সে খুব কান্নাকাটি করে আর আমার কাছে ক্ষমা চায়। সে বলে এত ভালো সংসার থাকার সত্ত্বেও শুধুমাত্র শারীরিক চাহিদার লোভে আমাকে ফেলে চলে যায়। তাই সে সে আবার আমার কাছে আসতে চায়। সে তার সন্তানকে দেখতে চায়। কিন্তু আমি তাকে নিষেধ করে দেই। আমি বলি এই তিন বছরে তো একবারো আমার সন্তানকে দেখতে আসনি। তাহলে এখন আসতে আ
চাইছো কেনো। তার পরিবারও আমাদের সাথে যোগাযোগ করে। কিন্তু আমরা তাদেরকে না বলে দেই। আচ্ছা আমরা কি ঠিক কাজ করেছি??? আমাদের কি তাকে আবার নিয়ে আসা উচিত হবে???? আমি তাকে আর সয্য করে পারি না। আর আমরা সামনে মাসে পুরো পরিবার আমি আমার সন্তান আমার বাবা মা ছোট ভাই সিঙ্গাপুর চলে যাচ্ছি একেবারের জন্য। আমার কি উচিত হবে তাকে আবার নিজের কাছে নিয়ে আসা??? সে তার সন্তানকে আবার দেখতে চাইছে। এখন আমার কি করা উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন