মিরাজের রাতে আমাদের প্রিয় নবী (সাঃ) যখন হযরত জিব্রাইল (আঃ)-এর সাথে হাঁটছিলেন তখন হৃদয় জুড়ানো সুঘ্রাণ পাচ্ছিলেন। কী মন মাতানো সেই ঘ্রাণ! রাসূল (সাঃ) অবাক হলেন এবং জিব্রাইল (আঃ)-কে জিজ্ঞেস করলেন- ‘হে জিব্রাইল, আমি নাকে কিসের সুঘ্রাণ অনুভব করছি’?
তখন জিব্রাইল (আঃ) বললেন- ’ইয়া রাসুলুল্লাহ, এই সুঘ্রাণ ফেরাউনের দা*সী*র ক*ব*র থেকে আসছে’। মহানবী (সাঃ) তখন জিব্রাইল (আঃ)-কে জিজ্ঞেস করলেন, ‘ফেরাউনের দা*সী*র ক*ব*র থেকে এমন সুঘ্রাণ আসার কারণ কী, হে জিব্রাইল’?
তখন জিব্রাইল (আঃ) বললেন- ’একদিন ফেরাউনের দা*সী ফেরাউন কন্যার চুল আঁচড়ে দিচ্ছিলেন, হঠাৎ তাঁর হাত থেকে চিরুনি পড়ে গেলো। চিরুনিটি তোলার সময় দা*সী আনমনে বলে উঠলেন- ‘বিসমিল্লাহ্’ বা আল্লাহর নামে।
তখন ফেরাউন কন্যা জিজ্ঞাস করলো- ‘এই কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছো নিশ্চয়’?
দা*সী উত্তর দিলেন- ‘না, আমি বলেছি আল্লাহ্! যিনি আমার প্রভু, তোমার বাবার প্রভু, জান্নাতের প্রভু, সারা জাহানের প্রভু’।
ফেরাউন কন্যা বললো- ‘তুমি যা বলেছো তা কি আমি আমার পিতাকে জানাবো’? নির্ভয়ে দা*সী উত্তর দিলেন- ‘হ্যাঁ, জানাও’! কথাটি যখন জা*লিম*দের মধ্যে নি*কৃ*ষ্ট জা*লি*ম ফেরাউনের কানে গেলো, তখন সে দা*সী*কে দরবারে তলব করলো।
দা*সী তার দরবারে গেলেন। তখন ফেরাউন তার উপদেষ্টাদের সাথে তার দরবারে বসেছিল। তাচ্ছিল্যের সুরে সে দা*সী*কে জিজ্ঞেস করলো- ‘হে আমার দা*সী, তোমার প্রভু কে’? সাথে সাথে দা*সী*র নির্লিপ্ত উত্তর- ’আল্লাহ্, তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু’! দাসীর এমন উত্তর শুনে ফেরাউন ক্রো*ধ মাখানো অট্টহাসিতে ফে*টে পড়লো এবং বললো- ‘যাও, বাড়ি যাও’।
পরদিন ফেরাউন সেই দা*সী ও তাঁর সন্তানদের দরবারে হাজির করার জন্য রক্ষীদের পাঠালো।
যখন দা*সী*কে দরবারে হাজির করা হলো তখন তিনি দেখলেন, ফেরাউন একটি বড় কড়াইয়ের পাশে পায়চারী করছে। ইবনে কাতির (রাঃ) এই কড়াইকে বর্ণনা করে বলেছেন- ’এটি এমন বিশাল একটি কড়াই যেখানে অনায়াসেই বিশাল সাইজের একটি গরু ঠাঁই পাবে’।
তিনি আরও বলেছেন- ‘সেই কড়াইতে তেল ঠগ-বগ করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে দা*উ দা*উ করে আ*গু*ন জ্ব*লছি*ল’। সন্তানসহ হাজির করানোর পর ফেরাউন দাসীকে বললো- ’ওহে দা*সী, এবার বল তোর প্রভু কে’? এবারও দাসী ভয়হীন উত্তর- ‘আল্লাহ্, যিনি আমার প্রভু এবং তোমারও প্রভু’। এ কথা শুনে ফেরাউনের আদেশে রক্ষীরা তার বড় সন্তানকে ফু*ট*ন্ত তেলে নি*ক্ষে*প করলো।
মা মা চিৎকার করতে করতে দা*সী*র ছেলেটি উত্তপ্ত তেলে নিমিষেই গ*লে গেলো। এই দৃশ্য দেখে জা*লি*ম কা*ফি*রের দল হো হো করে হাসতে লাগলো। প্রথম সন্তানকে মে*রে ফেলার পর ফেরাউন আবারও জিজ্ঞেস করলো- ‘হে আমার দা*সী, তোমার প্রভু কে’? দাসী আবারও বললেন,’আল্লাহ্’!
এই কথা বলার সাথে সাথে রক্ষীরা তাঁর অন্য সন্তানকেও ফু*ট*ন্ত তেলে নি*ক্ষে*প করলো। সাথে সাথে সেও সিদ্ধ হয়ে তেলের সাথে মিলিয়ে গেলো। তারপর ফেরাউন আবারও জানতে চাইলো- ‘তোমার প্রভু কে’? চোখের সামনে সদ্য দুই সন্তান হা*রা*নো দা*সী একটুও বিচলিত না হয়ে এবারও উত্তর দিলেন-’আল্লাহ, যিনি আমারও প্রভু, তোরও প্রভু’।
এবার রক্ষীরা দাসীর দু*ধে*র শিশুটিকে তেলে নি*ক্ষে*প করার জন্য ঝুলিয়ে রাখলো, ঠিক তখনই দেখা গেলো আল্লাহ্র কুদরত। ছোট্ট শিশুটি বলে উঠলো- ’চিন্তু করো না মা, আমরা জান্নাতে আছি’!
দা*সী এবার আরো জোর গলায় চিৎকার করে বলে উঠলেন, ‘আল্লাহ্ ! তিনি আমারও প্রভু, তোরও প্রভু’। এরপর সেই দা*সী*কেও ফু*ট*ন্ত তেলে নি*ক্ষে*প করা হলো। দা*সী*র অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান। আর এমন কঠিন ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্যেই তাঁকে এমন মর্যাদা প্রদান করা হয়েছে, সুবহানাল্লাহ…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন