রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ২৬-১২-২০২৫ খ্রি:।
আজকের শিরোনাম:
দীর্ঘ ১৮ বছর পর বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই --- জানিয়েছে নির্বাচন কমিশন
তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে --- বললেন দলের মহাসচিব
সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী --- বলেছেন দলের আমির * চাঁদপুরে মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে চারজন নিহত --- দুর্ঘটনায় হতাহতদের জন্য অনুদান ঘোষণা সরকারের
সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ছয়জন
এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টির পর্দা উঠলো আজ --- উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারালো রাজশাহী ওয়ারিয়র্স
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন