রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১৫-০২-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, এবার দেশ গড়ার পালা --- জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন --- শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জাতিসংঘের।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে --- জানালেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রধান ও কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারপার্সন।
গণভোটে সংস্কার ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে দেশবাসী, বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর --- মন্তব্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রীয়াজের।
নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় অন্তত ৩০ জন নিহত।
এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও শ্রীলংকার বিভিন্ন ভেন্যুতে ভারত-পাকিস্তানের, নেপাল-ওয়েস্ট ইন্ডিজের এবং নামিবিয়া-যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে।4৪r5৩r
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন