এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

পরিবার_সঞ্চয়পত্র বা Family Savings certificate এর খুঁটিনাটি নিয়ে।

 আজকে কথা বলব 

#পরিবার_সঞ্চয়পত্র বা Family Savings certificate এর খুঁটিনাটি নিয়ে। পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং পোস্টটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন যাতে পরে সহজেই খুঁজে পান। কমেন্টস করতে ভুলবেন না। 


✅সঞ্চয়পত্রের নাম: পরিবার সঞ্চয়পত্র

✅মেয়াদ : ৫ বছর (এটা ফিক্সড)

✅লিমিট: ৪৫ লাখ পর্যন্ত এই সঞ্চয়পত্র করতে পারবেন।


🌈 #এক_লাখ টাকায় কত পাবো: ১ মাস পরপর ৯৪৪ টাকা আপনার সেভিংস একাউন্টে জমা হবে। আপনি যখন খুশি তুলে নিবেন।

🌈#পাঁচ_লাখ ৫ লাখ টাকায় কত পাবো: প্রতি মাসে ৪৭২০ টাকা পাবেন ১ মাস পর পর।

🌈#সাত_লাখ_৫০ হাজার উপরে ইনভেস্ট করলে টাকার পরিমাণ কিছু কমবে। সে হিসেবে প্রতি লাখে ৮৮৫ টাকা করে পাবেন। 

🌈#দশ_লাখ টাকায় কত পাবো: ৮৮৫০ টাকা

🌈#বিশ_লাখ টাকায় পাবো: ১৭৭০০ টাকা 

🌈#ত্রিশ_লাখ টাকায় পাবো: ২৬৫৫০ টাকা। 

🌈#পঁয়তাল্লিশ_লাখ টাকার কত পাবো: ৩৯৮২৫ টাকা। 

🌈#৭_লাখ_৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি লাখে ৯৪৪ টাকা পাওয়া যাবে ১ মাস পর পর। আর ৭.৫০ লাখ থেকে ৪৫ লাখ টাকা পর্যন্ত ৮৮৫ টাকা পাওয়া যাবে ১ মাস পর পর। 

✓উপরে মুনাফা সব ট্যাক্স কাটার পর।আর কোন চার্জ কাটবে না।


✅কীভাবে এই সঞ্চয়পত্র খুলবো? কি কি কাগজপত্র লাগবে:


 ✍️১. #প্রথমে আপনাকে যেকোন ব্যাংকে একটা সেভিংস একাউন্ট ওপেন করতে হবে।

✍️২. এরপর সেই একাউন্টের MICR চেক সংগ্রহ করতে হবে। কারণ সঞ্চয়পত্র করতে চেক লাগবে।

✍️৩. এই সঞ্চয়পত্রের আলাদা ফর্ম আছে। এটা ফিলাপ করতে হবে। ফর্মে নমিনির দুইটা সিংগ্নেচার লাগে। ফর্ম আপনি অনলাইনে , ব্যাংকের যেকোন শাখায়, পোস্ট অফিসে, সঞ্চয় ব্যুরো তে পাবেন। 

✍️৪. গ্রাহকের দুই কপি ছবি, নমিনির ২ কপি ছবি। 

✍️৫. গ্রাহকের nid, নমিনির nid।

✍️৬. ১০ লাখের উপরে হলে ইনকাম ট্যাক্স এর স্লিপ।

✓#কোথায় সঞ্চয়পত্র খোলা যায়: বাংলাদেশের সকল ব্যাংক, পোস্ট অফিসের শাখা গুলো, সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় ব্যুরো তে সঞ্চয়পত্র খুলতে পারবেন।

✓বাংলাদেশ ব্যাংকে খোলা যাবে: বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র সম্পর্কিত সকল কার্যক্রম বন্ধ আছে। তাই বাংলাদেশ ব্যাংকে খোলা যাবে না।


🔥কিছু কমন প্রশ্ন: 

✅মেয়াদ কি বাড়ানো যায়: না, মেয়াদ বাড়ানো বা কমানো যায় না। এটা ফিক্সড।

✅আগের টাকার সাথে যোগ করা যায়?: জি না,  ধরেন আপনার ১০ লাখ টাকার সঞ্চয়পত্র আছে, আরও ২ লাখ এর সাথে যোগ করতে চাচ্ছেন। তাহলে পারবেন না। আলাদা ভাবে আবার আরেকটা ২ লাখ টাকার সঞ্চয়পত্র করতে হবে। 

✅রিনিউ সিস্টেম আছে: জি এটা চাইলে রিনিউ করা যাবে। মেয়াদ শেষ হবার এক সপ্তাহ আগে গিয়ে রিনিউ করবেন। মূল টাকা একাউন্টে চলে আসলে আর রিনিউ করার সুযোগ নেই।

রিনিউ এর পোস্ট আমার পেইজে আছে। দেখে নিয়েন। 

✅টাকা কত মাস পর আসবে: যেদিন সঞ্চয়পত্র একটিভ হবে সেদিন থেকে ঠিক এক মাস পরেই টাকা ঢুকবে। এভাবে ১ মাস পর পর সেভিংস একাউন্টে অটো টাকা ঢুকে যাবে। 

✅কারা করতে পারবেন: এটা শুধুমাত্র মেয়েদের জন্য। তবে যেসকল ছেলেদের বয়স ৬৫ বছরের বেশি তারাও এটা ওপেন করতে পারবে। প্রতিবন্ধীরাও এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।

✅সঞ্চয়পত্র করতে অবশ্যই NID লাগবে। জন্মনিবন্ধন দিয়ে এটা ক্রয় করা যায় না।

✅১৮ বছরের নিচে হলে জন্মনিবন্ধন দিয়ে নমিনি দেয়া যাবে। সেক্ষেত্রে তার পক্ষে একজন প্রত্যয়নকারী/জামিনদাতা দিতে হয়। 

✅এই প্রত্যয়নকারীর এক কপি ছবি, nid কপি লাগবে। ফর্মের নির্ধারিত স্থানে সাক্ষর লাগবে। মোবাইল নম্বরও লাগবে তার। এটা তার নামেই রেজিস্ট্রি হতে হবে।

✅গ্রাহক মারা গেলে কি হবে: গ্রাহক মারা গেলে সব ধরনের সঞ্চয়পত্রই নমিনির নামে চলমান করা যায়। অর্থাৎ নমিনি আবেদন করলে মুনাফার টাকা এবং মূল টাকা নমিনের একাউন্টে যাবে।


সঞ্চয়পত্র ডেস্ক থেকে

সাব্বির আহমেদ মিশু 

ঢাকা, বাংলাদেশ


পোস্ট ভালো লাগলে #শেয়ার করে রেখে দিন। অথবা শেয়ার করে WhatsApp বা মেসেঞ্জার এ সেইভ করে রাখুন। যাতে পরবর্তীতে সহজেই খুঁজে পান। 

কমেন্টস করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা। কোন জিজ্ঞাসা থাকলেও করতে পারেন। 

#sabbir_ahmed_mishu 

#সঞ্চয়পত্র

#family_savings_certificate 

#পরিবার_সঞ্চয়পত্র

কোন মন্তব্য নেই:

আপনি যখন ‘Accept All Cookies’ চাপেন… তখন আসলে কী হারাচ্ছেন জানেন? 

 আপনি যখন ‘Accept All Cookies’ চাপেন… তখন আসলে কী হারাচ্ছেন জানেন? আপনার সার্চ, আপনার লোকেশন, এমনকি আপনার অভ্যাস—সবকিছু জমা হচ্ছে! একটা ক্লি...