রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ২২-০৫-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
দিনব্যাপী সফরে আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান --- যোগ দিবেন খাল পুনঃখনন কার্যক্রম, নজরুল জন্ম-জয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও সাংগঠনিক সভায়।
চ্যালেঞ্জিং হলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর।
যতো বেশি মানুষের মনে নজরুলের চেতনা জাগরণ করা যাবে, তা ততো বড়ো জাতীয় সম্পদ হয়ে উঠবে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী --- আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা।
ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত কোরবানির পশুর হাট।
হাম ও হামের উপসর্গে ২৪ ঘন্টায় দেশে আরো ১১ শিশুর মৃত্যু।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক --- আলোচনায় অগ্রগতির আভাস দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার টমাস ডুলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন