🛑 ঈদের ছুটিতে যাত্রা পথে যে পাঁচটি ঔষধ হতে পারে আপনার সফর সঙ্গী 🛑
আসসালামু আলাইকুম বন্ধুরা,
ঈদের ছুটিতে বাড়ির চেনা টানে রওনা হওয়ার আনন্দই আলাদা! তবে যাত্রাপথের ঝক্কি-ঝামেলা আর ঈদের খাওয়া-দাওয়ার আনন্দ যেন মাটি না হয়, সেজন্য আপনার ব্যাগের ছোট্ট একটি কোণায় জায়গা করে নিয়েছে পাঁচজন বিশ্বস্ত বন্ধু—বেলাডোনা, আর্নিকা, আর্সেনিক অ্যালবাম, রাস টক্স এবং নাক্স ভূমিকা।
চলুন, এই পাঁচ বন্ধুর একটি ছোটগল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক ভ্রমণের পথে এরা কীভাবে আপনার ছায়াসঙ্গী হয়ে উঠবে:
চলুন শুনে আসি ঈদের সফরে নাড়ির টানের শিকড়ের পথে যাওয়ার সময় পাঁচ বন্ধুর কার্যকারিতার গল্প গুলোঃ
১. বেলাডোনা (Belladonna): দ্য ইমার্জেন্সি গার্ড
বাস বা ট্রেনের জানালা দিয়ে হঠাৎ আসা চৈত্র-বৈশাখের তপ্ত রোদ কিংবা এসি বগির তীব্র ঠান্ডা—যেকোনো একটা লেগে মাথাটা দপদপ করে চেপে ধরল, চোখ-মুখ লাল হয়ে জ্বরভাব চলে এলো। ঠিক তখনই ব্যাগ থেকে মুচকি হেসে বেরিয়ে আসবে বেলাডোনা। সে যেন এক অতন্দ্র প্রহরী, হঠাৎ তেড়ে আসা তীব্র ঝড় আর উত্তাপকে এক তুড়িতে শান্ত করে দিতে তার জুড়ি নেই।
২. আর্নিকা মন্টানা (Arnica Montana): ক্লান্তি ও আঘাতের সারথি ঈদের সময়ে বাসে-ট্রেনে বাদুড়ঝোলা ভিড়, আর স্টেশনে কুলি না পেয়ে ভারী ট্রাঙ্কটা নিজেকেই টেনে নিয়ে যেতে হলো। ফলে সারা শরীরে ছ্যাঁদা-ব্যাটানো ব্যথা, মনে হচ্ছে কেউ যেন লাঠি দিয়ে পিটিয়েছে! আপনার এই পেশির ক্লান্তি আর মচকানো ব্যথার কষ্ট দূর করতে এগিয়ে আসবে আর্নিকা। সে এসে বলবে—"ভয় নেই, শরীর সতেজ করার দায়িত্ব আমার।"
৩. আর্সেনিক অ্যালবাম (Arsenic Album): ফুড সেফটি অফিসার যাত্রাপথে ফেরিঘাট কিংবা হাইওয়ের পাশের হোটেল থেকে ঝাল-মসলাদার বিরিয়ানি বা বাসি কিছু খেয়েই পেটটা কেমন আইঢাই করে উঠল? সাথে বমি বমি ভাব, পাতলা পায়খানা আর অস্থিরতা? ঠিক এই চরম বিপদে আপনার ঢাল হয়ে দাঁড়াবে আর্সেনিক। পেটের ভেতরের বিষাক্ত অবাধ্যতাকে শান্ত করে সে আপনাকে দেবে পরম স্বস্তি।
৪. রাস টক্স (Rhus Tox): জার্নির জড়তা কাটানোর বন্ধু
ঘন্টার পর ঘন্টা বাসের সিটে একভাবে বসে থাকতে থাকতে কোমর আর হাত-পা একদম জ্যাম হয়ে গেছে। নামার সময় সোজা হয়ে দাঁড়ানোই যাচ্ছে না, প্রথম কয়েক পা হাঁটতেই তীব্র কষ্ট! আপনার এই আড়ষ্টতা কাটাতে ম্যাজিকের মতো কাজ করবে রাস টক্স। একটু নড়াচড়া আর হাঁটাচলা করলেই যে ব্যথা কমে আসে, তাকে নিমেষেই দূর করে আপনার পায়ে আবার ঈদের আনন্দ ফিরিয়ে দেবে সে।
৫. নাক্স ভূমিকা (Nux Vomica): ঈদের ভোজের মুশকিল আসান
অবশেষে বাড়ি পৌঁছানো হলো! মা-ভাবীদের হাতের গরুর মাংস, পোলাও, পায়েস আর মিষ্টির যেন মেলা বসে গেছে। লোভ সামলাতে না পেরে একটু বেশিই খাওয়া হয়ে গেল। ফলশ্রুতিতে—বুক জ্বালাপোড়া, টক ঢেকুর, পেট ভারী হয়ে থাকা আর কোষ্ঠকাঠিন্যের অস্বস্তি। ঈদের রাতের এই গ্যাস্ট্রিকের রাজত্ব এক নিমেষে খতম করতে হাজির হবে নাক্স ভূমিকা। অতিরিক্ত খাওয়া আর অনিয়মের সব ধকল সামলে সকালের সকালটাকে করে তুলবে একদম ফুরফুরে।
সুতরাং যারা ঈদের সময় বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার আগে এই পাঁচটি ঔষধের ৩০ বা ২০০ শক্তির কিছু গ্লোবিউলস বা বড়ি একটা ছোট বক্সে গুছিয়ে নিন। বিপদে-আপদে এরা আপনার এবং আপনার পরিবারের জন্য চমৎকার প্রাথমিক প্রতিষেধক হিসেবে কাজ করবে।
সকলকে অগ্রিম বাড়ি যাওয়ার শুভেচ্ছা রইল।
✏️Thanked by✏️
Dr. Md. Saiful Islam
D.H.M.S (Dhaka)
Town sri pur, Debhata, Satkhira
Mob: 01712970717
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন