সকাল ০৭টার বাংলা সংবাদ
তারিখ: ০৪-০৭-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আজ রাজধানীতে - প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কৃষি, বাণিজ্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করবে সরকার - জানালেন বাণিজ্যমন্ত্রী।
রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার ওপর - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার - জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
শক্তিশালী হচ্ছে ‘এল নিনো’ - বিশ্বের অনেক অঞ্চলে আগামী কয়েক মাসে তীব্র তাপদাহ, খরা, অনাবৃষ্টির সতর্কতা জাতিসংঘের।
ফিফা বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা এবং অষ্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে মিশর শেষ ১৬ তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন