সকাল ০৭টার বাংলা সংবাদ
তারিখ: ৩০-০৯-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন - উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান।
আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির।
অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি - মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।
সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেওয়া হবে - বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ - বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুই দশকেরও বেশী সময় পর আজ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন