রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ
তারিখ ২৯-০৯-২০২৬
আজকের সংবাদ শিরোনাম
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন --- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান।
আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির।
অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি --- মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।
সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেয়া হবে --- বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ --- বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক।
বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমসে পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটের সেমি ফাইনালে উঠলো বাংলাদেশ ও শ্রীলংকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন