এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
আলফ্রেড নোবেলের জন্ম দিন,,,,বাংলাদেশ মহিলা পুলিশ ফেইসবুক থেকে নেওয়া
পৃথিবীর কোন শিক্ষাপ্রতিষ্ঠানেই পড়াশোনা করেননি আলফ্রেড নোবেল। সে হিসেবে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা - শূন্য। অথচ অপ্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তিগত পড়াশোনা করার মাধ্যমে তিনি নিজেকে তৈরি করেছেন। বাবার কারখানায় রাসায়নিক ক্রিয়া-প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে করতে রসায়নের প্রতি আগ্রহ। হতে চেয়েছিলেন কবি। কিন্তু বাবার চাপে পড়ে শিখতে হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং - তাও অপ্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষকের কাছে। কাজ করতে করতেই আবিষ্কার করেছেন ডায়নামাইট। জীবনভোর কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন করেছেন। কিন্তু কোথাও কোন সত্যিকারের বন্ধু ছিল না এই মানুষটির। মনে ভালোবাসা থাকলেও - সত্যিকারের ভালোবাসার মানুষ ছিল না। সারাজীবন গোমড়ামুখেই কাটিয়ে দিয়েছেন এই নিসঙ্গ মানুষটি। ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মেছিলেন আলফ্রেড নোবেল। বেঁচেছিলেন ৬৩ বছর - ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত। মৃত্যুর আগে সারাজীবনের সঞ্চয় দান করে গেছেন জ্ঞান-বিজ্ঞানের সাধকদের স্বীকৃতি দেয়ার জন্য। তাঁর দেয়া অর্থসম্পদের সুদ থেকেই প্রতি বছর নোবেল পুরষ্কার দেয়া হয়। এই মানুষটিকে তাঁর সমসাময়িক মানুষেরা ঘৃণাই করতেন বলা যায় - ডাকতেন মৃত্যুর কারবারি বলে। শতাব্দী পেরিয়ে এখন নোবেল - সারাপৃথিবীর সবচেয়ে সম্মানের বিষয়।
শুভ জন্মদিন আলফ্রেড নোবেল।
- প্রদীপ দেভ
কপি
পেস্ট
রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২৯/১০/২০২২ শনিবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।
(২৯-১০-২০২২)
আজকের শিরোনাম-
* আগামীকাল বসছে একাদশ জাতীয় সংসদের ২০-তম অধিবেশন।
* স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন জার্মানি রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
* বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে বৈদেশিক মুদ্রার কোনো রিজার্ভ ছিল না - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
* ইন্দো-বাংলা প্রেসক্লাব দুই বাংলার সম্পর্ক ও সম্প্রীতিকে আরো জোরদার করতে ভূমিকা রাখবে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
* আগামী বছরের শুরুতেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা - জানালেন শিক্ষামন্ত্রী।
* ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে আবার ইলিশ ধরতে শুরু করেছেন জেলেরা।
* ২৪ ঘণ্টায় দেশে মারা গেছে আরো ৬ জন ডেঙ্গু রোগী - মোট মৃতের সংখ্যা ১৩৪।
* এবং আগামীকাল ব্রিসবেনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ।
গল্পটি বেদনাদায়ক,,,,,বাংলাদেশ মহিলা পুলিশ ফেইসবুক থেকে কপি বা কারা,,,
গল্পটি বেদনাদায়ক। দুপুর আনুমানিক ২.৩০ হবে। রাস্তার পাশের চেনা দোকানে চা খাচ্ছি। একটি মেয়ে, বয়স ২৩ কি ২৪ হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। হাতে একটা স্বচ্ছ ফাইল। ভিতরে কিছু মার্কশিট, সার্টিফিকেট এসব দেখা যাচ্ছে! সারা শরীরে প্রসাধনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদমাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটার কিছু কথোপকথনের ছিটেফোঁটা....
মেয়ে- ভাই, এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে?
দোকানী- হ্যাঁ, ভাত পাবেন, বলুন কি কি খাবেন? ডাল, ডিম, সব্জি, রুই মাছ, পাবদা মাছ, বয়লার মুরগীর মাংস।
মেয়ে- এমনি শুধু ডাল আর ভাত কত ভাই?
দোকানী - ভাত, ডাল, সবজি ৩৫ টাকা।
মেয়ে - আমার সবজি চাই না, আমায় শুধু ভাত আর ডাল দিন!
৩০ টাকায় হয়ে যাবে তো?
দোকানী - আচ্ছা বসুন দিচ্ছি!
এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে।
মেয়ে - " হ্যাঁ মা বলো!
হ্যাঁ ! হ্যাঁ ব্যাংকে ইন্টারভিউ ভালো দিয়েছি! হ্যাঁ খেয়েছি। ভাত মাছ। তুমি ওষুধগুলো খেয়েছ?..... হ্যাঁ আমি ৫ টার ট্রেনটা ধরবো... আচ্ছা ভাইকে টিউশান থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে......আচ্ছা রাখো।"
ফোনটা রেখে কয়েকটা সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকলো..... হয়তো অসুস্থ মা.. স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার সাজানো দিনের ছবিগুলো চোখে ভিড় করছিলো...
দেখে কি রকম যেন একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে এলো... একটা অজানা অচেনা মেয়ের জন্য.. কি যেন বলে এই বয়সটাকে... বালিকার চেয়ে বড়.. যুবতীর চেয়ে ছোট।
নারী স্বাধীনতা কি- ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছে করছিলো, মনে মনে শুভকামনা জানালাম..
এই চাকরির আকালের যুগে হে বালিকা তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায়.. শক্ত মাটিতে নেমে এসেছ যুদ্ধের জন্য, এখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছো.. আর বাকী অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতবে.... এ পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিলো.. যদিও "মেয়ে" তুমি মন জিতে নিলে..
কিন্তু ঘটনাটা আরও বাকী....
দোকানী ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বললো,
আপা আমি ভুল করে সব্জিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন প্লিজ!!
ওই তিরিশ টাকাই দিয়েন।
মেয়ে -কিন্তু আমি তো শুধু ডালভাতই....
দোকানী - আমি একদম ভুলে সব্জিটা দিয়ে ফেলেছি.. আপনি প্লিজ খেয়ে নিন.. তিরিশ টাকায় নেবো আমি...আমার ভুল.. আপনি না খেলে এতোটা খাবার নষ্ট হবে আমার..
ওদের মতো আমিও ভেবেছিলাম নিছকই ভুল...
বিল দেয়ার সময় দোকানদোর কে জিজ্ঞাসা করলাম, ভআই সত্যিই কি ভুল করে সবজিটা দিয়েছেন?
দোকানদার কানের কাছে এসে বললো, "শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে ভাই! এরকম ভুলগুলো করার সুযোগও খুঁজতে হবে:) ওর খুব খিদে পেয়েছে। দেশের বাড়িতে আমারও বোনটার বয়স এরকমই" বলে আবার নির্লিপ্ত মুখে চা, সিগারেট, ভাত, তরকারির রাজ্যে হারিয়ে যায়।
আমি খুঁজে পেলাম না, কার জন্য বেশী ভালো লাগা উচিৎ! মেয়েটা নাকি দোকানদার!!
হয়তো একটা কথা বলা যেতে পারে,
যে যুদ্ধ জিনিসটা বোঝে, সেই যোদ্ধার ঘাম, ক্ষুধার মূল্য দিতে জানে।
কপি
পেস্ট
আহারে জীবব,,,জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে,,,, জাতীয় বিশ্ববিদ্যালয় ফেইসবুক থেকে নেওয়া
রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল।
বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন?
রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?
এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--
রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা।
ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে।
উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
"আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!
জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?
জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে।
এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়! 😢
রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ!
কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে?
আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!
ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!
শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।
আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।
ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে।
শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!
এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই! 😢
লেখাঃ ডাঃ মোঃ সেলিম
নোটঃ পুরাতন পোস্ট থেকে নেওয়া।
Copied.
কপি
পেস্ট
আমার দেখা সেরা দশ,,,,,মোশাররফ করিম ফান করলাম ফেইসবুকে থেকে নেওয়া,,
আমার চোখে সেরা দশ....
🔳 সেরা দশ ধারাবাহিকঃ
১. সাকিন সারিসুরি।
২. হাড়কিপ্টে।
৩. ভবের হাট।
৪. তোমার দোয়ায় ভালো আছি মা।
৫. কবুলিয়ত নামা।
৬. হাউজফুল।
৭. চাঁদের নিজের কোনো আলো নেই।
৮. ৪২০
৯. ঘড় কুটুম।
১০. নাটাইপাড়া বনাম ঘুড্ডি পাড়া।
🔳 সেরা দশ নাটক/টেলিফিল্মঃ
১. যে শহরে টাকা ওড়ে।
২. দেনমোহর।
৩. এখানে তো কোনো ভুল ছিলো না।
৪.বন্ধু আমরা তিনজন।
৫.শেষটা অন্য রকম ছিলো।
৬. জর্দা জামাল।
৭. এ্যাম্বুলেন্স।
৮. মায়ার জালে।
৯.ক্যারাম।
১০.দানব।
🔳 সেরা দশ, সাত পর্বের নাটকঃ
১. সিকান্দার বক্স সিরিজ।
২. এভারেজ আসলাম সিরিজ।
৩. যমজ সিরিজ।
৪. পিন্টু-মিন্টু সিরিজ।
৫. মাহিন সিরিজ।
৬. শান্তনা দে।
৭. বাড়াবাড়ি।
৮.সেই রকম ঝাল,চা,পান,ঘোষ,কাচ্চি,বাকিখোর।
৯.আবুলের ব্রেইন ওয়াশ।
১০.লায়েক চাঁন দ্যা গ্রেট।
🔳 সেরা দশ চলচ্চিত্রঃ
১. টেলিভিশন।
২. জালালের গল্প।
৩. হালদা।
৪. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
৫. দারুচিনি দ্বীপ।
৬. মূখোশ।
৭. কমলা রকেট।
৮. প্রজাপতি।
৯. অজ্ঞাতনামা।
১০. ডিকশনারি।
🔳 সেরা পাঁচ ওয়েব কন্টেন্টঃ
১. মহানগর।
২. আইজ্যাক লিটন।
৩. দৌড়।
৪. অমানুষ।
৫. মনের মানুষ।
🔳 সেরা দশ নাটকের চরিত্রঃ
১. রুইতন।
২. পিন্টু।
৩. ওসি হারুন।
৪. গোল্লা।
৫. ইফতি।
৬. সিকান্দার বক্স।
৭. এভারেজ আসলাম।
৮. জহির।
৯. মন্টু।
১০. ভাসান খাঁ।
🔳 সেরা পাঁচ সহ-শিল্পীঃ
১. ফারুক আহমেদ
২. নুসরাত ইমরোজ তিশা
৩. জামিল হোসেন।
৪. সুমাইয়া শিমু।
৫. তানজিন তিশা।
🔳 সেরা পাঁচ পরিচালকঃ
১. সালাহউদ্দিন লাভলু।
২. মোস্তফা সারোয়ার ফারুকি।
৩. সাগর জাহান।
৪. রেদওয়ান রনি।
৫. হাসান মোরশেদ।
মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক ও সাত পর্বের নাটক বাছাই করা খুবই কঠিন সবগুলোই ভালো লাগে…
কপি
পেস্ট
শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
মুসলমানদের প্রকারভেদ
হুজুরদের দোষ।
১/নামাজ লম্বা পড়ালেও দোষ
২/আস্তে পড়ালেও দোষ।
৩/উচ্চ স্বরে পড়ালেও দোষ
৪/নির্মস্বরে পড়ালেও দোষ
৫/কেরাত লম্বা পড়ালেও দোষ
৬/ছোট পড়ালেও দোষ
৭/আসতে একটু দেরি হলেও দোষ
৮/ভলিউম বাড়িয়ে একটু খবর শোনাও দোষ (কিন্তু তারা ছেলে মেয়ের বিয়ের সময় সাউণ্ড বক্স বাজালে দোষ না)
৯/ভলিউম ছোট করে শোনলেও দোষ।(গোপনে কি যেন শুনতেছে)
১০/মোবাইলে কথা বললেও দোষ।যেন ইমাম সাহেব মেয়েদের সাথে কথা বলতেছে।
১১/ কথা না বললেও দোষ। (হুজুর মা বাবার সাথে কথা বলে না)
১২/হুজুরের ওয়াজ ইন্টারনেটে না থাকলেও দোষ।(হুজুর নরমাল ইমাম তা না হলে হুজুরের ওয়াজ ইন্টারনেটে নেই কেনো)
১৩/থাকলেও দোষ(হুজুর ভাইরাল হতে চাই)
১৪/হুজুর বিয়ে করলেও দোষ (এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে)
১৫/বিয়ে না করলেও দোষ( হুজুর মন মানসিকতা ভালো নেই)
১৬/ হুজুর বাড়ি গেলোও দোষ(বউ পাগলা)
১৭/বাড়ি না গেলোও দোষ (হুজুর বউকে সময় দেইনা)
১৮/হুজুর আস্তে হাঁটলেও দোষ(যেনো বেশি খেয়ে হাটতে পারছেনা)
১৯/হুজুর জোরে জোরে হাঁটলেও দোষ (যেনো কোথাও দাওয়াত পেয়েছে)
২০/হুজুর কথা একটু বেশি বললেও দোষ (হুজুর যেনো বাঁচাল)
২১/হুজুর কথা একটু কম বললেও দোষ (হুজুর যেনো ভূত)
২২/হুজুর কোরআনের হক কথা বললেও দোষ। (হুজুর রাজনীতিক কথা বলে)
২৩/হুজুর কিচ্ছা কাহিনি বললেও দোষ।(হুজুর কোরআন হাদিস জানেনা)
২৪/হুজুর বেতন খোজলেও দোষ (হুজুর এত টাকা কি করে)
২৫/হুজুর স্মার্ট ফোন ব্যবহার করেনা এটাও দোষ (হুজুর কিপটা)
২৬/হুজুর স্মার্ট ফোন ব্যবহার করে এটাও দোষ(হুজুর কেন স্মার্ট ফোন ব্যবহার করবে?)
সব দোষ হুজুরের😪😪😪
#বিঃদ্রঃ- হুজুররা কিন্তু ফেরেশতা না যে তারা ভুল করবেনা।সবারি কিছু না কিছু ভুল আছে।যদি ইমামদের কোন ভুলত্রুটি পান তাহলে তাকে গিয়ে সরাসরি বলুন।এতে আপনার ও তার সম্মান বাড়বে।অন্য কারোর মাধ্যমে বলা এটা অনুচিত।আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুঝ দান করেন,আমিন,,,
Ad friend 🫂 Tawhid Ahsan
কপি
পেস্ট
রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম ২৮/১০/২০২২ শুক্রবার
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।
(২৮-১০-২০২২)
আজকের শিরোনাম-
* আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে - দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - আগামী ২৪ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২২-তম জাতীয় কাউন্সিল।
* জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে - মন্তব্য ওবায়দুল কাদেরের।
* বিএনপি’র শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন ছিলো অথচ বিশ্বচোরদের গলা এখন বড় - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
* ভারতের কলকাতায় আগামীকাল শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।
* সহজে আয়কর রির্টান জমা দেওয়ার সুবিধার্থে আগামী মাস জুড়ে কর সেবা মাস পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড।
* ইউক্রেনে ডার্টি বোমা উৎপাদন বিষয়ে রাশিয়ার অভিযোগ খতিয়ে দেখতে চলতি সপ্তাহে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
* এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপ ক্রিকেটের আজকের দুটি খেলাই বৃষ্টির কারণে পরিত্যক্ত - সিডনীতে আগামীকাল নিউজিল্যান্ডের মোকাবেলা করবে শ্রীলংকা।
সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২৮/১০/২০২২ শুক্রবার
সকাল ৭টার সংবাদ
(২৮-১০-২০২২)
আজকের শিরোনাম-
পায়রা বন্দরকে বিশমানের করে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন - প্রধানমন্ত্রী বললেন, রিজার্ভের অর্থ উন্নয়ন ও জনকল্যাণে ব্যবহার করা হচ্ছে।
বৈস্বিক সংকট বিবেচনা না করে দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক মিথ্যাচারে লিপ্ত বিএনপি - গণমাধ্যমে দেয়া বিবৃতিতে মন্তব্য ওবায়দুল কাদেরের।
কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া বা না দেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের -বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
প্রশ্নপত্র ফাঁস রোধে এগিয়ে আসতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শিক্ষামন্ত্রীর আহবান।
জলবায়ু সহিষ্ণুতার প্রতি সচেতনতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অঙ্গনে নজির স্থাপন করেছে বাংলাদেশ - প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের।
ডার্টি বোমা’ নিয়ে অভিযোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ইউক্রেন সফরের আহবান জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ আফগানিস্তান আয়ারল্যান্ডের এবং স্বাগতিক অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম
১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত দিতে হবে। শুধুমাত্র প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে। এছাড়া নয়। এমনকি তার ক্লাসের কোন মেয়ের সাথেও না।
ডিসেম্বর ১৯২৭, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র ৬ বছর পর। একদিন কোলকাতা থেকে একজন যুবক এলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন। কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সে ঘুরতে বের হলো। তখন কার্জন হল ছিলো বিজ্ঞান ভবন। ঘুরতে ঘুরতে যখন কার্জন হলের সামনে এসে পড়লো তারা, সে যুবক দেখলো দূরে একটা থ্রী কোয়ার্টার হাতার ব্লাউজ আর সুতির শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। সে তার বন্ধুদের জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে? তখন তার বন্ধুরা বলল, এ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী। তখন সেই যুবক বলে, সত্যি? আমি এই মেয়ের সাথে কথা বলব। তখন সে যুবক মেয়েটির সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলে তার বন্ধুরা তাকে বাঁধা দেয়। বলে, না তুমি যেওনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সাথে কথা বলার অনুমতি নেই। তুমি যদি ওর সাথে বিনা অনুমতি ছাড়া কথা বলো তবে তোমার শাস্তি হবে। সেই যুবক বলল, "আমি মানি নাকো কোন বাঁধা, মানি নাকো কোন আইন।"
সেই যুবক হেঁটে হেঁটে গিয়ে সেই মেয়েটির সামনে দাঁড়ালো। তারপর তাকে বলল, আমি শুনেছি আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী। কি নাম আপনার? মেয়েটি মাথা নিচু করে বলল, ফজিলাতুন্নেছা। জিজ্ঞাসা করলো, কোন সাবজেক্টে পড়েন? বলল, গণিতে। গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইলের করোটিয়া। ঢাকায় থাকছেন কোথায়? সিদ্দিকবাজার। এবার যুবক বললেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী, আপনার সাথে কথা বলে আমি খুব আপ্লুত হয়েছি। আজই সন্ধ্যায় আমি আপনার সাথে দেখা করতে আসবো।
মেয়েটি চলে গেলো। এই সব কিছু দূরে দাঁড়িয়ে এসিস্ট্যান্ট প্রক্টর স্যার দেখছিলেন। তার ঠিক তিনদিন পর। ২৯ ডিসেম্বর ১৯২৭, কলা ভবন আর বিজ্ঞান ভবনের নোটিশ বোর্ডে হাতে লেখা বিজ্ঞপ্তি টানিয়ে দেয়া হলো যুবকের নামে। তার নাম লেখা হলো, তার বাবার নাম লেখা হলো এবং বিজ্ঞপ্তিতে বলা হলো, এই যুবকের আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ।
তারপরে এই যুবক আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেননি। সেইদিনের সেই যুবক, বৃদ্ধ বয়সে ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করলেন। যে যুবকটা আর কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করেননি, তার মৃত্যুর পরে তার কবর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
সেই যুবকের নাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
পুনশ্চ: মেয়েটি
ফজিলাতুন্নেসা জোহা,
কবি নজরুল ওনাকে নিয়ে 'বর্ষা বিদায়' কবিতা লেখেন।
লেখাঃইমন খান শাকিল
কপি
পেস্ট
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:।
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ...
-
#কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা: আসল কারণ কোথায়? স্নায়ুর লাইনে ব্যথা: Holistic approach কেন জরুরি- পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা কেন হয়?...
-
✅ কাজের বুয়ার কাহিনীঃ আমাদের বাসার কাজের বুয়া (৫৪) মাসে ১৭ হাজার টাকা আয় করেন। উনি আমাদের বাসায় সকাল ৯ টায় আসার আগে একটা মেসে রুটি বানা...
-
🌿রোগী কী খেতে ভালোবাসে বা অপছন্দ করে — সেখানেও লুকিয়ে থাকতে পারে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ক্লু! 💡 ইচ্ছা–অনিচ্ছার মাধ্যমেই মিলতে পারে সঠি...