এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৫ নভেম্বর, ২০২২

সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১১/০৫ শনিবার

 সকাল ৭ টার সংবাদ। তারিখ: ০৫-১১-২০২২ খ্রি:।


আজকের শিরোনাম:


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস - প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসের উদ্বোধন করে জাতীয় সমবায় পুরস্কার প্রদান করবেন। 


বিএনপি যেভাবে আন্দোলনের নামে বাড়াবাড়ি করছে, তাতে তাদের আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশকে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়তা করছে - যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ‘নিউজউইক’-এ এক নিবন্ধে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ ভর্তি পরীক্ষা ব্যবস্থার আওতায় আসার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের শিল্প ও কৃষিখাতে এসেছে ব্যাপক ইতিবাচক পরিবর্তন।


মূল্যহ্রাসে সহায়তা করতে উৎপাদন বৃদ্ধির জন্য তেল উৎপাদনকারী দেশগুলোর প্রতি জি-সেভেনের আহবান।


এবং ঢাকায় সাফ অনুর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ - সিডনিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র খেলায় আজ শ্রীলংকার মুখোমুখী হবে ইংল্যান্ড।

https://knowledge-hill.blogspot.com/2022/11/blog-post_56.html

প্রেম শুধু কাঁদায় না , প্রেম বাঁচায়ও ... শুধু মানুষদুটোকে খাঁটি হতে হয় ,

একটা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মায়া , হাজার দুঃসময় আর কঠিন মুহূর্তেও যে সম্পর্কগুলোর মায়া কেটে যায় না একমাত্র সেগুলোকেই প্রেম বলা চলে ... আসলে জীবনের পরিস্থিতি কখনোই সোজা সরলরেখায় চলে না , সম্পর্কটাও জীবনেরই একটা অংশ , তাই সেখানেও যে সবটা মধুর হবে এমন আশা করাই অন্যায় ... কিন্তু চরম কঠিন মুহূর্তেও যখন দুটো মানুষ একসাথে থাকে , একসাথে লড়াই করে , সুখের মতো করে দুঃখগুলোকেও হাসিমুখে ভাগ করে নেয় , তখন সেটা হয় সংসার ... তারজন্য অবশ্যই চাই দুটো মানুষের সদিচ্ছা ... সিঁথিতে সিঁদুর দিলেই সব পুরুষ যেমন স্বামী হতে পারে না , ঠিক তেমনই সিঁদুর পড়ে নিলেই সব মেয়ে স্ত্রী হয়ে যায় না ... সব ঘর সংসার হয় না ... আবার কোনোটা না করেও একটা সংসার হয় , ঘর হয় , প্রেম হয় , আর দায়িত্ববোধই আসলে মানুষকে স্বামী স্ত্রী করে তোলে ... 


সব্যসাচী আর ঐন্দ্রিলা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ... মজনু তো লায়লার জন্য নিজের প্রাণ দিয়ে শ্রেষ্ঠ প্রেমিক তকমা পেয়েছিলেন ... আর সব্যসাচী প্রেমিকার জীবনে প্রাণ এনেছিলেন নিজের ভালোবাসা ছোঁয়ায় ... এটা তো আরো দামি , কারণ মৃত্যু তো কখনোই কোনো প্রেমের প্রতিদান হতে পারে না ... বাঁচানোটাই প্রেম , বাঁচতে শেখানো টাই ভালোবাসা ... কঠিন মুহূর্তে হাসানোটা প্রেম , আর প্রেমিকের হাসিমুখ দেখে নিজের কষ্ট লঘু হয়ে যাওয়াটা ভালোবাসা ... আসলে প্রেম জিনিসটাই অনেকটা বোকা বোকা , কিন্তু যে প্রেম আসলে যতোটা সহজ সে প্রেম ততোটাই দামী ... 


জীবনের প্রেম আসলে কবিতা কিংবা সিনেমার মতো হয় না , এখানে ভিলেনের সাথে লড়াই করে নায়িকাকে পেতে হয় না নায়কের ... কিন্তু এখানেও লড়তে হয় , এখানে পরিস্থিতির সাথে লড়তে হয় , প্রতিনিয়ত লড়তে হয় , দুজনকেই একসাথে লড়তে হয় ... এখানে কঠিন পরিস্থিতিই সবচেয়ে বড়ো ভিলেন , হাসিমুখে তাকে হারাতে হয় , একসাথে হারাতে হয় ... ওরা দুজন হাতে হাত রেখে মৃত্যুর সাথে লড়াই করে এসেছে , মেয়েটা মৃত্যুকে হারিয়ে এসেছে ... ওদের আত্মবিশ্বাস আর প্রেম ওদের লড়াইতে সবসময় শক্তি হয়ে ওদের সাথে ছিলো ... 


আমরা যারা জীবনের ছোটো ছোটো মুহূর্ততে ছেড়ে যাওয়ার কথা ভাবি , একা একটু বেশি ভালো থাকার লোভে অপরদিকের মানুষটাকে ছুঁড়ে ফেলে দিই , তাদের চোখ খুলে দিক সব্যসাচী আর ঐন্দ্রিলারা ... প্রেম শুধু কাঁদায় না , প্রেম বাঁচায়ও ... শুধু মানুষদুটোকে খাঁটি হতে হয় , গো ভেজাল মানুষ আসলে ভেজাল খাবারের চেয়েও বিষাক্ত ...❤


লেখা ~ গৌরব চক্রবর্তী

ছবি ~ সব্যসাচী চৌধুরী এবং ঐন্দ্রিলা শর্মা 


কপি
পেস্ট

অল্পদিনে গাড়ি চালানো শিখুন নিজের বেকারত্ব দূর করুন



 অল্পদিনে গাড়ি চালানো শিখুন নিজের বেকারত্ব দূর করুন

 নিজে ভালো কিছু করুন অন্যকে উৎসাহিত করুন


রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার সময় ফুয়েল ট্যাংক পরীক্ষা করে নিন। পর্যাপ্ত জ্বালানি না থাকলে আপনার প্রথম গন্তব্য হোক ফুয়েল পাম্প। গাড়ির চাকায় হাওয়া আছে কি না, পরীক্ষা করে নিন। রেডিয়েটর আর ব্যাটারিতে পানি আছে কি না দেখে নিন। অবশ্যই গাড়িতে পানি রাখবেন, সেটি নিজে পান করার জন্যই হোক আর রেডিয়েটরে ঢালার জন্যই হোক। সব বাতি পরীক্ষা করে নিন, হাই বিম জ্বলে থাকলে তা বন্ধ করুন। 

লম্বা ভ্রমণের আগে কিছু খেয়ে নিন। খালি পেটে কিংবা অতিরিক্ত ভরা পেটে গাড়ি চালানো উচিত নয়। গাড়ির সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখুন। এসব কাগজপত্র এমন কোথাও রাখবেন, যেন যেকোনো প্রয়োজনে তা সহজেই খুঁজে পাওয়া যায়। বাইরে দুই পাশের আয়না এমনভাবে ঠিক করে নিন, যেন পেছনে ১৮০ ডিগ্রি পর্যন্ত আপনি দেখতে পারেন। রিয়ার ভিউ মিররও এমনভাবে সেট করে নিন, যেন ঘাড় বেশি না ঘুরিয়েই তা দেখতে পান। গাড়ির পেছনের গ্লাসে এমন কিছু না লাগানোই ভালো, যা রিয়ার ভিউ আয়নার দৃষ্টি ব্যাহত করতে পারে। যদি আপনি চোখে চশমা ব্যবহার করেন, তাহলে আন্টি-রিফ্লেক্টিভ গ্লাস ব্যবহার করুন। এতে দূরের জিনিস দেখতে এবং অতিরিক্ত আলোতে সমস্যা হবে না।

কপি

পেস্ট 

ইন রিপোর্ট কি?

ইন রিপোর্ট কি?


আমরা বিভিন্ন পোস্টে এই শব্দটি (ইন রিপোর্ট) ব্যবহার করে থাকি।অমুক ট্রেন অমুক ট্রেনের ইন রিপোর্টে অমুক স্টেশন ছেড়ে গেল।আসলে এই "ইন রিপোর্ট" বলতে কি বুঝায়!


প্রথমে দুটো স্টেশনের নাম লিখি।

১.চিলাহাটি 

২.ডোমার


ধরুন দুটো ট্রেন একই দিকে যাবে।ট্রেন দুটোর নাম যথাক্রমে সীমান্ত এবং নীলসাগর এক্সপ্রেস।ধরে নিন সীমান্ত এক্সপ্রেস লেট আছে।চিলাহাটি স্টেশনে দুটো ট্রেনের ছাড়ার সময় এক হয়ে গেছে (সীমান্ত লেটের কারণে)।এখন কন্ট্রোল সীমান্ত এক্সপ্রেসকে আগে চিলাহাটি ছাড়ার অনুমতি দিল।এদিকে নীলসাগর এক্সপ্রেস অনট্রেন হয়ে দাঁড়িয়ে আছে।সীমান্ত এক্সপ্রেস যতক্ষন পর্যন্ত ডোমার স্টেশনে ইন (প্রবেশ) করবেনা,ততক্ষণ পর্যন্ত নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি ছাড়তে পারবেনা।সীমান্ত এক্সপ্রেস ডোমার ইন হওয়া মাত্র চিলাহাটি স্টেশনে ইন রিপোর্টের নিউজ যাবে।ঠিক তখন চিলাহাটি স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেসকে ছাড়ার অনুমতি দেওয়া হবে।এই প্রক্রিয়াই হচ্ছে ইন রিপোর্ট। 


একটি ট্রেন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম না করা পর্যন্ত পেছনের ট্রেন উক্ত স্টেশন ত্যাগ করতে পারবেনা।যেমন- ঢাকা স্টেশনে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে।একটি ছেড়ে গেল।এই ট্রেনটি তেজগাঁও অতিক্রম না করা পর্যন্ত পরের ট্রেন ঢাকা ছাড়তে পারবেনা।এটাই হচ্ছে ইন রিপোর্ট। 


পোস্ট ক্রেডিট - ফিরোজ খান ভাই / ছবি- মাহমুদউল্লাহ তাজিম

কপি

পেস্ট 

ইংলিশ মজা ফেইসবুক থেকে নেওয়া

প্রতিদিন ব্যবহৃত ছোট কিছু ইংরেজি বাক্য !!!

যেগুলো অনেকেই তাদের কথার মাঝে হরহামেশাই ব্যবহার করে, চাইলে তুমিও ব্যবহার করতে পারো |

1. এটা কি করে সম্ভব?

=How is this possible?

2. সত্যিই কি তাই?

=Is it really so?

3. এটা হওয়ার কথা ছিল না |

=It wasn't meant to be at all.

4. যা হওয়ার তা হয়েছে |

=It’s real what it’s.

5. এমনটা আমি ভাবি নি |

=I didn't think so.

6. আমার কথা শোনো |

=Listen to me.

7. একটু স্থির হয়ে বসো |

=Sit at rest.

8. অবশ্যই, এটি সম্ভব |

=Of course, it’s possible.

9. ব্যাপারটি নিঃসন্দেহে প্রশংসনীয় |

=The matter is certainly admirable.

10. চালিয়ে যাও |

=Carry on.

11. তোমার সাহস দেখে আমি হতবাক |

=I am astonished at your audacity.

12. একই কথা বারবার বলো না |

=Don't say the same thing over and over again.

13. বুঝে শুনে কথা বলা |

=Speak/Talk with logic.

14. সময় থাকতে সাবধান হও |

=Be careful considering on time.

15. সে এক কথার মানুষ |

=He is a man of word.

English_Moja 

কপি
পেস্ট

ঢাকা ভাঙ্গা সেকশনের ৮২ কিলোমিটারের মধ্যে স্টীল ট্রাস ব্রীজ রয়েছে মোট ৬ টি৷ সেগুলোর বিস্তারিত আপডেট...

 ঢাকা ভাঙ্গা সেকশনের ৮২ কিলোমিটারের মধ্যে স্টীল ট্রাস ব্রীজ রয়েছে মোট ৬ টি৷ সেগুলোর বিস্তারিত আপডেট...


১। বুড়িগঙ্গা রেলসেতু, ৪০০ মিটার (এ রেলসেতুর স্টীল ট্রাস স্প্যানগুলো ইন্সটলেশন সম্পন্ন হয়েছে। এখন কংক্রিট ঢালাই কাজ বাকী রয়েছে) 

২। ধলেশ্বরী শাখা রেলসেতু ১, ৩০০মি. ( কাজ শেষ)  

৩। ধলেশ্বরী শাখা রেলসেতু ২, ৩০০ মি. ( কাজ শেষ)  

৪। ধলেশ্বরী মূল রেলসেতু,  ৫০০ মি. ( ৬ টি খুঁটির ৫ টি সম্পন্ন, সর্বশেষটির পিয়ার ক্যাপ এর কাজ চলমান।  ৫ টি স্প্যানের ৩ টির কাজ শেষ,  ৪র্থ টির কাজ চলমান৷)

৫। ভায়াডাক্ট ২ এর ১৪-১৫ নং খুঁটির ৮১ মি. স্প্যানটি (কাজ শেষ) 

৬। আড়িয়াল খাঁ রেলসেতু,  ৬০৯ মি. ( কাজ শেষ)


ছবিতেঃ বুড়িগঙ্গা রেলসেতু - ০১/১১/২০২২


পোস্ট ক্রেডিট - ফরহাদ হোসেন জীবন ভাই

কপি
পেস্ট

দাওয়াত_ও_তাবলীগ চাচা মেসবাহ উদ্দিন ফেইসবুক থেকে নেওয়া

 দাওয়াত_ও_তাবলীগ! 

দাউদ কিম। বিশ্বের তুমুল জনপ্রিয়

ইউটিউবার। 

কয়েক মিলিয়ন মানুষ ফলো করেন

দক্ষিণ কোরিয়ার এই সেলিব্রিটিকে!


কয়েক বছর আগে তিনি ইসলাম গ্রহণ

করেছেন, এ সংবাদ হয়তো অনেকেই

জানেন।

তবে যে সংবাদটি হয়তো অনেকেই

জানেন না, তা হলো, তিনি যার মাধ্যমে

ইসলামের ছায়াতলে এসেছেন, তিনি

একজন বাংলাদেশি আলেম। 

দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ

হয়েছেন।

মাওলানা মোমতাজুল হক সাহেব।

দাওয়াত ও তাবলীগের মেহনতের 

সঙ্গে জুড়তেন। এখন দক্ষিণ 

কোরিয়ায় মসজিদের খিদমতের

পাশাপাশি সর্বাত্মকভাবে ইসলামের

দাওয়াত দিয়ে যাচ্ছেন নিরন্তর। 

এছাড়াও ওনার হাতে আরো কোরিয়ান

নাগরিক ইসলাম গ্রহণ করেছেন!

তাবলীগের সাথী, দেওবন্দের প্রদ্বীপ 

এই মহান মানুষটির হায়াতে আল্লাহ্

বরকত দিন। আমিন।।

©

-মোহতারাম আব্দুল্লাহ আল ফারুক

সাহেব হাফিযাহুল্লাহ্ 🌹

কপি
পেস্ট

মোশাররফ করিম ফান পেইজ থেকে নেওয়া

দেশের গুণী অভিনয় শিল্পী মোশাররফ করিমের সাথে নির্মাতা সঞ্জয় সমদ্দারের প্রথম কাজ 'যে শহরে টাকা ওড়ে' । 

২০২০ সালে টেলিফিল্মটি টিভি ও ইউটিউবে প্রচার হওয়ার পরপর দর্শকের আলোচনায় উঠে আসে। সে সময় কিংবা ঐ বছরের অন্যতম আলোচিত ও প্রশংসিতও বলা যায়। সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখি হয় কাজটি নিয়ে। জীবন ঘনিষ্ঠ গল্প, অসাধারণ স্ক্রিনপ্লে ও মোশাররফ করিমের উচ্চমার্গীয় অভিনয়ে টেলিফিল্মটি খুব সহজেই দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। অনেকেই এটাকে সঞ্জয় সমদ্দারের বেস্ট নির্মাণও বলে থাকেন। 


এরপর মোশাররফ করিম ও সঞ্জয় সমদ্দার 'অমানুষ' ওয়েব ফিল্মে জুটি হয়ে কাজ করেন। 'অমানুষ' যেনো ছাড়িয়ে যায় এই জুটির প্রথম কাজটিকেও! 'অমানুষ' -এর গল্প ও অভিনয় দর্শকদের কাঁদায়। প্রথম দুই কন্টেন্টের মতো তুমুল আলোচিত না হলেও 'মনের মানুষ' দর্শকের প্রশংসা পায় ঠিকই। 


'যে শহরে টাকা ওড়ে', 'অমানুষ', 'মনের মানুষ' -এর পর এবার এই জুটি আবারও দর্শকের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন। 'দাগ' এই জুটির চতুর্থ কাজ। ওয়েব ফিল্মটি আগামী ১০ নভেম্বর রিলিজ হবে ওটিটি প্লাটফর্ম চরকি'তে। 

ফিল্মটি সম্পর্কে সঞ্জয় সমদ্দার বলেন, 'সবসময় আমি গল্প বলার ক্ষেত্রে সৎ থাকি। এ জন্য হয়তো দর্শক পছন্দ করে। দাগ-এ গল্পের মেরিট, ‘ম্যান ভার্সেস সোসাইটি’। 


'দাগ' ফিল্মে মোশাররফ করিমকে দেখা যাবে ওসি আলমগীর চরিত্রে। একটি শিশুকে ঘিরেই 'দাগ' -এর গল্প সাজানো হয়। 

আশা করছি আবারও দুর্দান্ত একটি কাজ পেতে চলেছি। ওয়েব ফিল্মটির জন্য শুভ কামনা রইল। 

কপি
পেস্ট

train cleaning

আজ (০৪/১১/২০২২) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এক নাগাড়ে ৮ ঘন্টা রাজশাহী ওয়াশপিটে সাধারণ কর্মচারী ও ক্লীনারদের সাথে কাটালাম। আজকে বনলতার রেকটির সাপ্তাহিক চেকিং ও পরিস্কার পরিচ্ছন্নতার সিডিউল ছিল। বাইরে থেকে এই ওয়াশিং কাজটি সোজা মনে হলেও, ভালো ভাবে করতে গেলে, এটা নিঃসন্দেহে একটি কষ্টসাধ্য কাজ। আমি গিয়েই ঘোষনা দিলাম রেকের সমস্ত ফ্যান খুলে ওয়াশ করতে হবে। কিন্তু লোক আছে মাত্র ৪ জন। সিইই কে বলে বিশ্রাম রত আরোও ৬ জনকে যোগ করে শক্তি বাড়ালাম। কেউ খাওয়ার নাম করে বিকেল ২ টায় কেটে না পরে,সেজন্য ৩০ জনের খাওয়ার ব্যবস্থা করা হলো। আমার খাবারটা পাশের এক স্টাফের বাসা থেকে (শুধু শাখ ও ডিম) এনে ওয়াশিং রত ট্রেনের মধ্যেই খেয়ে নিলাম। বিকেল ৪ টায় সিইই এবং অতিঃ সিসিএস আমার সাথে মিলিত হলো। পর্যায় ক্রমে ২১০ টি ফ্যান খোলা,সাবান দিয়ে ধোয়া, পুনরায় স্থাপন এবং সাথে সাথে ক্লিনার দিয়ে কোচের ছাদ,ফ্লোর ও সিটগুলো পরিস্কার করা হচ্ছিল। এরমধ্যে এক গ্ৰুপ ধোলাই করা সিট কভার ও জানালায় পর্দা লাগিয়ে দিলো। আজকের পরিচ্ছন্নতা নিঃসন্দেহে চমৎকার হয়েছে। আমি পরিচ্ছন্নতার কাজে অংশগ্ৰহনকারী সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এ রেকটি ধুমকেতু এক্সপ্রেসে ব্যবহার করা হবে। আপনি ইচ্ছে করলে পরিচ্ছন্নতার ব্যপারে আমার পেজে আপনার মূল্যবান মতামত দিতে পারেন।


© General Manager-West Bangladesh RailwayToday (04/11/2022) from 10 am to 6 pm I spent 8 hours in Rajshahi washpit with general staff and cleaners. Today was the weekly checking and cleaning schedule of the Banaltar rake. While this washing task may seem simple from the outside, if done properly, it is undoubtedly a difficult task. I went and announced that all the fans of the rake should be opened and washed. But there are only 4 people. I increased the strength by adding 6 more people who were resting as CEE. No one eats at 2 pm, so 30 people have been arranged to eat. I brought my food from a nearby staff house (only greens and eggs) and ate it in the washing train. At 4 pm CEE and CCS met me. 210 fans were gradually opened, washed with soap, re-installed and simultaneously the roof, floor and seats of the coach were being cleaned with cleaner. Among them, a group washed seat covers and attached curtains to the windows. Today's cleaning was definitely excellent. I sincerely thank all the members who participated in the clean-up. Today this rake will be used by Dhumketu Express. If you want you can give your valuable feedback on my page about cleanliness.


 © General Manager-West Bangladesh Railway 

শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

তাবলীগ জামাতের প্রকার

যারা ইসলামের জন্যে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবী রাসুলগন ও তার সাহাবাগন শহিদ হন। তারা মার খেলেন, জীবন দিলেন রক্ত দিলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য।

নিজ পরিবার সংসার সম্পদ এমন কি নিজ দেশ সব ছেড়েছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য..।।। 


আর আমরা ও আমাদের দ্বীন প্রচারকগন তারা আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমাদের ডিমান্ড অনুযায়ী আগে টাকা ও আমাদের সুবিধাদি আলোচনা বিবেচনা ঠিক করে তারপর ওয়াজের তারিখ দেই। যেখানে আল্লাহর দ্বীনের কথা, তার বড়ত্বের কথা, নবী রাসুল সাহাবাদের কোরবানির কথা বলা হবে.... মানুষ যাতে দ্বীনের পথে ফিরে আসে।


সেই সময়ের দাওয়াত আর এই সময়ের দাওয়াতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যায় কি...???


সেই সময়ের দাওয়াতের জন্য আল্লাহর দেয়া নিজেদের জান মাল সময় সবই ব্যয় করতো। আর এখন আল্লাহর দেয়া জান মাল সময়ের বেচাকেনা হয়, দ্বীনের প্রচারের জন্য....😢


বর্তমানে দাওয়াতের তাবলীগের মেহনতে কি আগের সেই কোরবানি করা মেহনতের সাদৃশ্য দেখতে পারা যায়..???


এই দাওয়াতে তাবলীগের কাজকে আজ দেশের দ্বীন প্রচারকগন নানা বাধাঁর,জটিলতা সৃষ্টি করছেন। মুসলমানের একজনের সাথে আরকজনের মধ্যে বিরোধ তৈরী করে, তারা আল্লাহর কোন নৈকট্য পাবেন তা তারাই ভালো জানেন.....

আমার তো শুধু কষ্ট হয় এতো বছর এক সাথে চলা দ্বীনের দাওয়াতের মেহনতের সাথী আমার আজ এই সব বিরোধী কর্মকান্ডে দুরে সরে গেছে...

এই সবের জন্য যারা দায়ী, যাদের সামর্থ্য থাকা সত্বেও বসে এর শুরাহা করছে না, তারা সবাই এর জন্য দায়ী ও উপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে.....😢

পারভেজ...

কপি
পেস্ট

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...