বার্তা বিভাগ, বাংলাদেশ বেতার সম্বন্ধে | |
দেশের সর্ববৃহৎ গণমাধ্যম ও একমাত্র সরকারি বেতার সম্প্রচার সংস্থা বাংলাদেশ বেতারের বার্তা বিভাগ আপনাকে স্বাগত জানাচ্ছে।
আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সকল মুক্তিযোদ্ধা তথা দেশের আপামর জনতাকে উদ্দীপনা যোগানো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ ও লালন করে চলেছে বাংলাদেশ বেতারের প্রাণকেন্দ্র এই বার্তা বিভাগ।
এই বিভাগের মূল কর্মতৎপরতা কেন্দ্রীয় বার্তা সংস্থাকে ঘিরে। এছাড়াও রয়েছে মনিটরিং পরিদপ্তর এবং দেশব্যাপী ১৪টি আঞ্চলিক বার্তা সংস্থা। দিনের শুরু থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত প্রতি ঘণ্টায় কেন্দ্রীয় বার্তা সংস্থা থেকে প্রচারিত হয় দেশ-বিদেশের সর্বসাম্প্রতিক খবর, মতামত, প্রতিবেদন, সাক্ষাৎকার, খেলার খবর ও আবহাওয়াবার্তাসহ বিভিন্ন তথ্যমূলক সংবাদ। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, নারী উন্নয়ন, সামাজিক সুরক্ষা, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও মেগা প্রকল্প, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন এবং কোভিড-১৯ মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে বার্তা বিভাগের যাবতীয় পরিবেশনায়। রেডিও সেটে অথবা আপনার মোবাইল ফোনের রেডিওতে এফএম ১০০, ৯২, ১০৪ বা ৮৮.৮ মেগাহার্টসে টিউন করে খুব সহজেই আপনি আমাদের সংবাদ শুনতে পারেন।
তাছাড়া বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে আপনার স্মার্টফোনেও শুনতে পারেন বেতারের সংবাদ। আমাদের সকাল সাতটা এবং রাত সাড়ে আটটার ২০-মিনিটব্যাপী জনপ্রিয় প্রাইমটাইম বুলেটিন দেশের বেসরকারি এফএম রেডিও স্টেশনগুলোও রিলে করছে। বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের সঙ্গে আপনার যোগাযোগকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে এই ফেইসবুক পেইজ, যা আমাদের পরিবেশনাগুলো আপনার সুবিধামত সময়ে উপভোগের সুযোগ করে দিয়েছে। কাজেই, যখন যেখানে যেভাবেই থাকুন না কেন, আপনার প্রয়োজনীয় কাজটি করতে করতেই শুনে নিন দেশ-বিদেশের সর্বশেষ খবর, সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকুন তথ্যপ্রবাহের এই যুগে।
সবসময় আমাদের সঙ্গে থাকতে অনুগ্রহ করে আমাদের ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
Welcome to the official Facebook page of the News Wing of Bangladesh Betar, the country’s largest mass media and the only government radio broadcaster.
The News wing is the heart of Bangladesh Betar, bearing the legacy of Shadhin Bangla Betar Kendra, which played a vital role in inspiring our Liberation Warriors. The wing comprises Central News Organisation, the Monitoring Directorate and several Regional News Organisations across the country. Starting from daybreak, the Central News Organisation of Bangladesh Betar provides you with the latest news from home and abroad, reports, reviews, interviews, sports, weather and other information every hour till almost midnight. Latest topics on politics, economy, trade and commerce, education, health, sports, women development, social safety, various development plans and mega projects of the government, celebration of Mujib Borsho and the Golden Jubilee of Independence, as well as measures to tackle the Covid-19 pandemic are highlighted in these bulletins. You can easily access our news bulletins by tuning to FM 106, 92, 104 or 88.8 Mhz on your listening device. Besides, you can also download the official app of Bangladesh Betar to listen to our news bulletins through your smartphones. Our 20 minute primetime bulletins at 7 am and 8:30 pm are so popular that all the private FM radio stations across the country relay those bulletins for your convenience. And now this Facebook page allows you to enjoy our bulletins at greater ease by keeping you updated round the clock. So wherever you are, whatever you do, or whenever you can, move a step ahead in the age of information by tuning to Bangladesh Betar News while remaining fully engaged in your own work.
Please like and share our Facebook page and the associated YouTube channel.
বার্তা বিভাগ, বাংলাদেশ বেতার
Official Page of Bangladesh Betar News
Only state Owned Radio.