এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

সকাল ৭ টার সংবাদ। তারিখ:০৬-০১-২০২৪ খ্রি: ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:০৬-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:-…


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল - আজ মধ্যরাত থেকে কয়েক ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা।


শান্তিপূর্ণ উপায়ে সংসদ নির্বাচন সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত আইন-শৃংখলা বাহিনী - নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কমনওয়েলথ প্রতিনিধি দলের সন্তোষ প্রকাশ।


কমনওয়েলথ এবং ওআইসির পর্যবেক্ষকরা অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন পর্যবেক্ষণের সঠিক চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন - আশা প্রকাশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ।


নির্বাচনকে ঘিরে বিএনপির নৈরাজ্যের পরিকল্পনা আগের মতো এবারও ভেস্তে যাবে - বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।


রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত - প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক ।


চলতি বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণের বিষয়ে শুনানি করবে দেশটির সুপ্রিম কোর্ট।


আজ কলম্বোতে প্রথম এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি জিম্বাবুয়ে।

ফেইসবুক থেকে নেওয়া 

অথচ বর্তমানে অধিকাংশই এই নাপাক প্রাণীটাকে গৃহপালিত বানিয়ে ফেলছে। 

 অথচ বর্তমানে অধিকাংশই এই নাপাক প্রাণীটাকে গৃহপালিত বানিয়ে ফেলছে। 


ছবিতে যাকে দেখছেন তিনি আগ্রাবাদ সিডিএ বায়তুল আমিন জামে মসজিদের দীর্ঘদিনের খতিব এবং ইমাম।ছোট একটা বাচ্চা কুকুর আঁচড় দিয়েছিলো।আঁচড় টা নরমাল ছিলো তাই তিনি এতোটা পাত্তা দেয় নাই বিষয় টা।রেবিস হওয়ার পর ডাক্তারা ৪৮ ঘন্টা সময় দিয়েছিলো কিন্তু তিনি তার আগেই মারা গেছেন।তার মৃত্যু আমি সরাসরি দেখেছি কি ভয়ানক মৃত্যু।রেবিস রোগী মৃত্যুর আগে পাগলের মত আচরণ করে তখন ডাক্তাররা বুজে যায়।।সে দিন এই ইমাম সাহেব যখন শেষ পর্যায়ে তখন দেখলাম নার্স রা রুম থেকে সবাইকে বের করে দিয়েছে,আর রুম কে তালা মেরে দিয়েছে,কারন শেষ মুহূর্তে তারা পাগল হয়ে যায় সামনে যাকে পাবে তাকে কামড় বা আঁচড় দিবে,এই রোগী যাকে কামড় দিবে তারও মৃত্যু ১০০০% নিশ্চিত হয়ে যাবে।।দরজা তালা মেরে দেওয়ার পর বাঁচার জন্য কি করলো,কত চাইলো রুম থেকে বের হতে,রুমের ভিতর দৌড়া,দৌড়ি করতে লাগলো আর শুধু ধাক্কা খাচ্ছিলো দেওয়াল আর চৌকির সাথে,এটা দেখে তাদের আত্নীয়রা নার্সদের থেকে অনুমতি চাইলো দরজা খুলে তাকে একটু ধরে রাখবে যাথে ধাক্কা না খাই।কিন্তু নার্সরা অনুমতি দিলো না,তারা বললো তিনি আর ১০/১৫ মিনিটের মধ্যে মারা যাবে অপেক্ষা করুন,ওনার জন্য তো আমরা আপনাদের মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না।একটা দেশি মুরগী জবাই দেওয়ার পর মুরগী যেভাবে চটপট চটপট করে মৃত্যু হয় জলাতঙ্ক রোগীর মৃত্যু একদম সেম ভাবে হয়।।।

১৪০০শ বছর আগে আমাদের প্রিয় নবী বলে গিয়েছেন কুকুর নাপাক প্রানী।।১৪০০ বছর পর মেডিকেল সায়েন্স বলছে জলাতঙ্ক ভেকসিন করা নাই ঐ ধরনের কুকুরকে আপনি হাত দিয়ে স্পর্শ করলে আপনারও হয়ে যেথে পারে জলাতঙ্ক,কুকুর স্পর্শ করে আমরা যদি আমাদের শরীর চুলকায় বা আমাকের শরীরের কোন ক্ষত স্থানে সে হাত লেগে যায় তাহলেও রিক্স থাকে জলাতঙ্কের,রেবিস ভাইরাস রক্তের মাধ্যম আমাদের শরীরে প্রবেশ করে না,রেবিস ভাইরাস আমাদের চামড়ার নিচে যে সাদা একটা চর্বির আস্তর থাকে সেই চর্বি থেকে মাথায় চলে যায়,প্রথমে আমাদের ব্রেন আক্রমন করে ব্রেন ইনজুরি করে দেয়,পরে আস্তে আস্তে আমাদের গলাতে নামতে শুরু করে,আমাদের গলার যে নার্ভ থাকে সে নার্ভকে ধ্বংস করে দেয়,গলার নার্ভের মাধ্যমে আমরা পানি খেয়ে থাকি বা অন্যন্য খাবার খেয়ে থাকি।নার্ভ যখন পুরাপুরি বিকল হয়ে যায় তখন এই রোগী গলা দিয়ে কোন পানি বা খাবার খেতে পারবে না,গলাতে কিছু গেলেই তার শ্বাস বন্ধ হয়ে যাবে কারন যেই নার্ভ খাবার গিলতে সাহায্য করে তা আর কাজ করছে না,তাই সে পানির পিপাসায় একটা সময় মারা যায়।।তারা পানি দেখলেই ভয় পাই কারন পানি গলায় গেলে সে আর শ্বাস নিতে পারে না, যদি আপনি জলাতঙ্ক ভেকসিন না নিয়ে থাকেন।আমাদের একটা ভুল ধারনা আছে,আমরা মনে করি কুকুর কামড়ালে বা আছড় দিলে রেবিস ভেকসিন দিতে হয়,মেডিকেল সায়েন্স বলছে,কুকুরের লালা তে সবচেয়ে বেশি জলাতঙ্ক ভাইরাস রেবিস থাকে,কুকুর তার জিহবা দিয়ে তার শরীল চাটে,এই চাটার কারনে কুকুরের পুরা শরীলে রেবিস জীবানু থাকার রিক্স থাকে মনে রাখবেন যদি দেখেন কুকুরের শরীল পানি ধারা ভেজা সে ভেজা কুরুর আপনার হাত স্পর্শ হয় বা পায়ে স্পর্শ হয় তাহলে সাথে সাথে এই স্থান কাপড় কাঁচা সাবান নিয়ে ১৫ মিনিট ওয়াশ করবেন।।তাই সকলে কুকুর থেকে সাবধানে থাকবেন।কুকুর আপনার শরীল স্পর্শ করলে সাথে সাথে ১৫ মিনিট কাপড়কাচার সাবান দিয়ে পরিষ্কার করবেন। তারপর বেরিস ভেকসিন দিয়ে দিবেন,আর রেবিস ভেকসিন কখনো সরকারি মেডিকেল ছাড়া অন্য যায়গায়  দিবেন না,যে কোন টিকা সরকারি মেডিকেল ছাড়া অন্য যায়গায়  দিবেন না,আমরা অনেকে ফার্মেসিতে ভেকসিন বা টিকা দিয়ে থাকি এটা উচিত না,একজন ফার্মেসির কাজ ঔষধ বিক্রি করা টিকা দেওয়া না,ভেকসিন দেওয়ার নিয়মই তারা জানে না,,রেভিস ভেকসিন নিদিষ্ট তাপমাত্রায় রাখা লাগে না হয় সেই ভেকসিন কাজ করবে না  ,।মেডিকেল সায়েন্স বলছে ৯৯ % জলাতঙ্ক রোগ ছড়ায় কুকুর।।বিড়ালেরও জলাতঙ্ক হয় যদি সেই বিড়াল কুকুরের কামড় খায় বা কুকুর যে যায়গায় খাবার খাই একই যায়গায় বিড়াল মুখ দেয় তাহলে সে বিড়ালও জলাতঙ্কে আক্রান্ত হয়।তাই বিড়ালের কামড় বা বিড়ালের আচড় বা বিড়াল আপনার পা চেটে দিয়েছে তাহলেও আপনাকে ভেকসিন দিতে হবে।একবার আপনার শরীলে রেবিস ভাইরাস ঢুকে গেলে নিশ্চিত মৃত্যু, কারন জলাতঙ্ক রোগের কোন চিকিৎসা নাই।আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।।। জলাতঙ্ক রোগীর মৃত্যু হয় অনেক কষ্টদায়ক ভাবে।।২/৩ টা জলাতঙ্ক রোগীর মৃত্যু নিজ চোখে দেখার পর আমি শপথ নিয়েছি এই বিষয়ে আমি সবাইকে সতর্ক করবো।।

আমার পোষ্টটা সবাই শেয়ার করবেন যাথে সবাই একটু সতর্ক হয়।রেবিস ভেকসিন সকল টপিক্যাল সরকারি হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়।কেউ যদি কখনো কুকুরের আক্রমণে আক্রান্ত হন আমার সাথে যোগাযোগ করবেন,ইনশাআল্লাহ আমি আমৃত্যু সবাইকে সাহায্য করবো,আমি চাইনা এই করুণ মৃত্যু আর কোন ব্যক্তির হোক।।কুকুরের আক্রমণের ২৪ ঘন্টার মধ্যে ভেকসিন দিতেই হবে।আপনারা ইউটিউবে জলাতঙ্ক রোগী দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন এই রোগ কতটা ভয়াবহ।আমরা রাস্তার কুকুরকে পাত্তাই দি না সবাই দয়া করে একটু সচেতন হয়।।


Cltd


বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

সকাল ৭ টার সংবাদ।  তারিখ:০৬-০১-২০২৪ খ্রি: ফেইসবুক থেকে নেওয়া

সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:০৬-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:-…


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল - আজ মধ্যরাত থেকে কয়েক ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা।


শান্তিপূর্ণ উপায়ে সংসদ নির্বাচন সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত আইন-শৃংখলা বাহিনী - নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কমনওয়েলথ প্রতিনিধি দলের সন্তোষ প্রকাশ।


কমনওয়েলথ এবং ওআইসির পর্যবেক্ষকরা অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন পর্যবেক্ষণের সঠিক চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন - আশা প্রকাশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ।


নির্বাচনকে ঘিরে বিএনপির নৈরাজ্যের পরিকল্পনা আগের মতো এবারও ভেস্তে যাবে - বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।


রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত - প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক ।


চলতি বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণের বিষয়ে শুনানি করবে দেশটির সুপ্রিম কোর্ট।


আজ কলম্বোতে প্রথম এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি জিম্বাবুয়ে।

ফেইসবুক থেকে নেওয়া 

সকাল ৭ টার সংবাদ।  তারিখ:০৫-০১-২০২৪ খ্রি: ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:০৫-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:-…


আজ সকাল ৮টায় শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান - নির্বাচন বিষয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে সাংবাদিকদের প্রতি প্রধান নির্বাচন কমিশনারের আহ্বান।


আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বেতার ও টেলিভিশনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণে দেশের উন্নয়নকে টেকসই করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান।


নারায়ণগঞ্জে জনসভায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে বললেন শেখ হাসিনা।


শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করেন না - বাংলাদেশ ছাত্রলীগের ৭৬-তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


বিএনপির নির্বাচন প্রতিহত করার ঘোষণা জনগণ প্রত্যাখ্যান করায় তারা এখন পিছু হটেছে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


দক্ষিণ গাজার একটি বাড়িতে ইসরাইলি হামলায় শিশুসহ অন্তত ১২ জন নিহত।


 সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া।

ফেইসবুক থেকে নেওয়া 

মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

রাত  ৮টা ৩০ এর সংবাদ তারিখ - ০৪-০১-২০২৪ ফেইসবুক থেকে নেওয়া

 রাত ৮টা ৩০ এর সংবাদ


তারিখ - ০৪-০১-২০২৪


আগামীকাল সকাল ৮টায় শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান ———— নির্বাচন বিষয়ে সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করে সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে সাংবাদিকদের প্রতি প্রধান নির্বাচন কমিশনারের আহ্বান। 

 

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বেতার ও টেলিভিশনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি   শেখ হাসিনার ভাষণ ——— দেশের উন্নয়নকে টেকসই করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান। 

 

নারায়ণগঞ্জে জনসভায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে বললেন শেখ হাসিনা।

 

শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করেন না ——— বাংলাদেশ ছাত্রলীগের ৭৬—তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

 বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা জনগণ প্রত্যাখ্যান করায় তারা এখন পিছু হটেছে ——— মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 

গাজার বাসিন্দাদের অন্যদেশে স্থানান্তরের ব্যাপারে ইসরাইলের বিবৃতিতে জাতিসংঘের গভীর উদ্বেগ ।

 

এবং এক—এক এ শেষ হলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজ।

ফেইসবুক থেকে নেওয়া 

সকাল ৭ টার সংবাদ।  তারিখ:০৩-০১-২০২৪ খ্রি: ফেইসবুক থেকে নেওয়া

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:০৩-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:-


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আজ থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী।


নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ নির্বাচন কমিশনের।


সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নয়ন করেনি, নৌকা ক্ষমতায় এলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় - ফরিদপুরে জনসভায় বললেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিএনপি যত সন্ত্রাসী কর্মকাণ্ডই চালাক, দ্বাদশ সংসদ নির্বাচন বন্ধ হবে না - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


ডক্টর মুহাম্মদ ইউনূসকে  দণ্ডিত করেছে আদালত, এখানে সরকার কোনো পক্ষ নয় - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় শীর্ষ হামাস নেতা সালেহ আল আরুরিসহ অন্তত ৬ জন নিহত।


সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে এখন ব্যাটিং করছে পাকিস্তান।

ফেইসবুক থেকে নেওয়া 

রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

Time সময় নিয়ে কথা ): ♻️

 Time (সময় নিয়ে ৩৩ টা কথা):♻️

১) এখন কয়টা বাজে? - What is the time now?

২) পৌঁনে সাতটা - Quarter to seven.

৩) সাড়ে সাতটা - It's half past seven.

৪) আপনার ঘড়িতে ক'টা বাজে? - What is the time by your watch?

৫) সময় কত বলতে পার? - Can you tell the time?

৬) আটটা বাজতে দশ মিনিট কম - It's ten minutes to eight.

৭) আটটা বেজে দশ মিনিট- It's ten minutes past eight.

৮) তুমি ক'টার সময় ওঠ? - When do you wake up?

৯) আমি রোজ সকাল সাড়ে ছ'টার সময় উঠি - I wake/get up every morning at half past six.

১০) তোমার বোন ক'টার সময় নাস্তা খায়? - When dose your sister have her breakfast?

১১) সে আটটা নাগাদ নাস্তা খায় - She takes her breakfast at about 8 O'Clock.

১২) আমার সময় নেই/আমার হাতে সময় নেই - I don't have time


পড়া শেষে Done লিখতে ভুলবেন না।

ফেইসবুক থেকে নেওয়া 

কফি হাউস’’ ___গৌরি প্রসন্ন মজুমদার (শিল্পী- মান্না দে) ফেইসবুক থেকে নেওয়া

 ‘‘কফি হাউস’’

___গৌরি প্রসন্ন মজুমদার (শিল্পী- মান্না দে)


কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই

আজ আর নেই।

কোথায় হারিয়ে গেল

সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই ।

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে

নেই তারা আজ কোন খবরে,

গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা ঘুমিয়ে

আছে যে আজ কবরে,

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে,

শেষে পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে 

জীবন করেনি তাকে ক্ষমা হায় ।

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখ্ পতি স্বামী তার

 হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে

গাড়ীবাড়ী সবকিছু দামী তার।

আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল

বিজ্ঞাপনের ছবি আঁকতো

আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে

ডিসুজাটা বসে শুধু থাকতো ।

একটা টেবিলে সেই তিন চার ঘন্টা

চারমিনারটা ঠোঁটে জ্বলতো

কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়

এই নিয়ে তর্কটা চলতো,

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম,

চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে

সাড়ে সাতটায় ঠিক উঠতাম।

কবি কবি চেহারা কাঁধেতেঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা 

একটা কবিতা তার হোল না কোথাও ছাপা

 পেলনা সে প্রতিভার দামটা 

অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে

 রমা রায় অভিনয় করতো 

কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ

কি লিখেছে তাই শুধু পড়তো ।

সেই সাত জন নেই আজ

টেবিলটা তবু আছে সতটা পেয়ালা

অজোও খালি নেই 

একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে 

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কত জন এল গেলো কতজনই আস

কফি হাউসটা শুধু থেকে যায় ।

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল

সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই ।

ফেইসবুক থেকে নেওয়া 

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

ক"র গল্প ফেইসবুক থেকে নেওয়া

 "ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা। সত্যিই অসাধারণ দক্ষতা।  🙏🏻


পুরোটা পরে দেখুন খুব ভালো লাগবে আপনাদের। 


কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত। 

কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।

কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল"?


কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন। 


কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, _"কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে"?_


কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, _"কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"।_


সংগৃহীত

ফেইসবুক থেকে নেওয়া 

বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

থার্টি ফার্স্ট নাইট রম্য_গল্প😃 ফেইসবুক থেকে নেওয়া রেহানা_পুতুল 

 #থার্টি_ফার্স্ট_নাইট #রম্য_গল্প😃

কলমে #রেহানা_পুতুল 

বছরের শেষরাইত আজকে।বহুত বিতিকিচ্ছিরি কইরা কুলসুম বিবিকে বিছানায় আনলাম। নইলে নাতিপুতি,বউ,পোলা,সংসার সামলিয়ে প্রতিদিন সে ঘুমাইতে আসে রাইত বারোটার পরে। মানে একদিন শেষ  কইরা আরেকদিনের শুরুতে। আমি দরজা বন্ধ করতে গেলেই কুলসুম বিবি হালকা ঝাঁঝে চেঁচিয়ে উঠে কইলো,


এই আফনের হইছে কি? দুয়ারে সিটকিনি দ্যান ক্যা?


আমি নরম গলায় কইলাম,


আইজ তোমার একদিন কি আমার শ্যাষদিন বউ।


চড়ুই পাখির আণ্ডার মতন সে তার আণ্ডামার্কা চোখের সাইজকে আরো বৃহৎ করে কইলো,


আজিব তো! কি হইছে?


আমি শুরু করলাম আমার দুঃখের বয়ান। দেখো খোকার মা, বিয়ের পর থেইকা আইজ অবধি তোমারে কাছে পাইতে আমার যুদ্ধ করা লাগছে। আমি যদি কোন ফেমাস ব্যক্তি হইতাম। এইটা নিয়া কাগজে কলমে লিখালিখি হইতো। তোমারেও সাংবাদিকের তোপের মুখে পড়তে হইতো। নানান প্রশ্নের উত্তর না দিয়া সারতানা তুমি। 


কুলসুম বিবি গোলগোল চোখে আমার দিকে চাইয়া কইলো,

কি জিগাইতো হেরা আমারে? ফাউল কনকর।


কি জিগাইতো? তারা জিলাপির মতন পেঁচায়া পেঁচায়া ধরতো তোমারে? কইতো,

 আপনার কি অপছন্দের বিয়ে উনার সাথে? 


আপনি স্বইচ্ছায় কখনো উনাকে টাচ করতে দেননা কেন?


আপনি আলাদা বিছানায় ঘুমান কেন? এতে আপনার গুনাহ হচ্ছে জানেন না?


 অন্তরঙ্গ রিলেশনে এত অনীহা কেন আপনার দিক হতে? নাকি মানসিক দূরত্ব ও রয়েছে আপনার পক্ষ হতে? 


 উনি সবসময় ভিলেনের মতো জোর করে আপনার থেকে ভালোবাসা আদায় করতে হয় কেন?


সমস্যাটা আসলে কার? আপনার উনার স্পর্শ ভালোলাগে না? নাকি উনি যুবক বয়সের মতো অতিরিক্ত রোমাঞ্চ  করতে চায় আপনার সঙ্গে? কোনটা? 


থামেন কইলাম, বলে মৃদু ধমক দিলো হেতি আমারে। আমি কইলাম থামাথামির কাম নাই আইজ। আমি এখন তোমার সাংবাদিক। জবাব চাই। না দিলে রক্ষা নাই।

আইচ্ছা খোকার মা, এই আন্ধার রাইতের আসমানরে সাক্ষী কইরা কওতো, 

আমি কি জোর কইরা সাদি করছি তোমারে? 


কুলসুম বিবি চুপ মাইরা আছে। মুখে কোন বুলি ফুটে না। তখন অভিমানে, জিদ্দে, আমার বুক ভাইঙা আসে। আমি কইতে লাগলাম ,  


তুমি নানান অজুহাতে বিয়ার চল্লিশ বছর পার কইরা দিলা। সাদির পর কইতা,

 আমি বালিকা। নরম গাল আমার।আপনের শলার মত দাঁড়ি আমার গালে লাগলে ব্যথা পাই। গাল লাল হয়।সকালে সবাই নানান কথা কয়।আমার শরম লাগে।

👉#রাইটার #রেহানা_পুতুল পেইজে আপনার পছন্দের সব গল্প পেতে প্লিজ ফলো ও লাইক দিয়ে রাখুন।🙏


এই ভুয়া ছুতোয় পাঁচ বছর খাইলা। সবার বালিকা বয়েস শেষ  হয় উনিশে। আর তোমার শেষ হইছে তেইশে। 

মাইনা নিলাম।কারণ তোমার কচি অঙ্গখানি বুকে চাইপা ধরলেও বেশ আরাম পাইতাম। মনে হইতো হাজীর বিরিয়ানি আর কুমিল্লার রসমলাই খাইতাছি।


তারপর শুরু করলা, 

বাচ্চাদের নিয়া রাইত জাগি।ওদের যত্ন নিতে নিতে আমি ক্লান্ত। দয়া কইরা দূরে থাকেন। 


মাইনা নিলাম। কারণ সন্তানদের এতটুকু অযত্ন হউক তা আমিও চাইনাই। তাদের ভালোথাকাটাই আমার ভালো থাকা। এইভাবে আরো কয়েক বছর পার হইলো।


তারা যখন আলাদা শোয়ার মত বড় হইলো।তখন দুজনেই রুমের দরজা খোলা রাখতাম। কারণ তারা যদি রাত জাইগা ভয় পায়।তারা ঘুমালে তোমারে ধরতে গেলে বলতে, 


ওরা এসে পড়বে। এতবছর পর আর কিসের চুমাচুমি,জড়াজড়ি? দুধের স্বাদ ঘোলে মেটাইবার সুযোগও দাওনি।


আমার যৌবনকাল বৃথা যাওয়ার জন্য তুমিই দায়ী। তবুও মাইনা নিলাম।


 তোমার গলার স্বর তো নয়।যেন মাইক। ধরতে গেলেই চিল্লাইয়া উঠতে। তখন তারা এসো বলত,

কি হইছে আম্মু?আব্বু ঝগড়া করে তোমার সাথে?


তোমার নিরবতায় তারা বুঝে নিতো তাই। এভাবেই নানাভাবেই আমাকে বাঁশ দিয়ে আসছো। নিরবে মাইনা নিতাম। কারণ আমি শান্ত আর শান্তিপ্রিয় মানুষ।


তারপর তারা বড় হওয়ার পর বলতে, 


আপনি এত্ত বেশরম ক্যান?বিয়ের এত বছর হইছে,তবুও বউকে ধরতে চান।বদস্বভাব বদলান। কি ভাববে তারা? 


হুহ।চুপ থাকতাম ছেলেমেয়ে শুনবে বলে।এরপর তাদের বিয়ে হলো। তখন বলতে,


আমার শরীরে নানা রোগ দেখা দিয়েছে। এসব পিরিত এখন আর ভালো লাগেনা। ছেলে বউ এখন রঙ ঢঙ করবো। সেইখানে আপনে এমন করা মানায়? আক্কেল থাকা লাগে। 


মাইনা নিলাম সম্মানের দিকে তাকাইয়া।


তারপর শুরু হইলো তোমার আরও শত বাহানা। নাতি হইছে। খেয়াল রাখা লাগে। আর আলাদা ঘুমাইতে এই ছুতায়,

আপনে ঘুমাইলে এত জোরে নাক ডাকেন,মনে হয় গ্রামে আমাদের উত্তর পুকুরপাড়ে কেউ করাত দিয়া বাঁশ কাটতাছে।


তোমার নানা বাহানার জাঁতাকলে আমার জীবনের রঙ্গরসের অনুভূতিগুলার কোরবানি হইছে। আইজ মানামানি নাই। একবছর গত হইলো মানে আমার মরনের সময় ঘনায়া আসছে। আমাদের খানদানে সব পুরুষ বউদের আগে মইরা যায়। বেশী আয়ু পায়না।


আইজ তোমার মাক্ষনের মতন গালে চুমা খামুই বলে, কুলসুম বিবিরে ঝাপটাইয়া ধরলাম। মূহুর্তেই হেতি ছোবল মারা সাপের মত ফোঁসফোঁস করতে করতে, 

আআআ...এইটা মাইনষের হাত না লোহা?ছাড়েন কইলাম।


নাতি নাতনিরা দৌড়ে আইসা দরজা ধাক্কা দিতে লাগল। আমি খুইলা দিলাম। তারা চোখ বড় বড় করে জানতে চাইলো,


দাদু কি হইছে? দিদা এমন চিল্লালো কেন?


কুলসুম বিবি চুপ হয়ে আছে। ছেলের বউ এসে ও জানতে চাইলো,

বাবা কোন সমস্যা?


আমি লজ্জায় মরে গেলাম। নিজের বউর দিকে কড়মড় কইরা চাইয়া, 

মনে মনে কইলাম,

বছরের শেষ রাইতেও একটু সুখ পাইতে দিলানা। জীবন আমার প্যাড়াময়। বিরহময়।


খানিকবাদে দেখি একি খোদার কুদরতি। কুলসুম বিবি আমার বুকের সাথে ল্যাপ্টাইয়া আছে। তাকে জড়াইয়া ধইরা কইলাম,


স্বামী স্ত্রীর ভালোবাসার নিদিষ্ট কোন সময় নাই।বয়স নাই। শরম নাই।

সে তারাবাত্তির লাহান একখান ঝলক মারা হাসি দিলো। আমি মনে মনে কইলাম, 

যাক এই মাঝবয়সে আইসা কুলসুম বিবি বুঝল কিছু। আমার বিরহ জীবনের অবসান ঘটিলো বুঝি। 


সঙ্গীর সঙ্গে চলতে জাইনলে, তার আবেগময় ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া-পাওয়ার গুরুত্ব দিলে, সকল মাইনষের জীবনটা আসলেই বহুত আনন্দময় ও বহুত শান্তিময় হবে। 

সবাইকে #হ্যাপি নিউ ইয়ার ২০২৪🙋‍♀️💚🥀

কপি পেস্ট 

চলতি পথে ...(পর্ব:১০৮) নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়।

 চলতি পথে ...(পর্ব:১০৮) নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়। এমনই একটি দৃষ্টিনন্দন শোভাবর্ধক গাছ মেক্সিকান "উইপ...