এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

জেনে রাখা ভাল। শিক্ষনীয়ঃ,,,, ফেইসবুক থেকে নেওয়া,,,,

 জেনে রাখা ভাল।


শিক্ষনীয়ঃ


⭕ ঘটনা - ১


ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !


⭕ ঘটনা - ২


আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !


⭕ ঘটনা - ৩


বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !


⭕ ঘটনা - ৪


বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !


⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!


প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)


সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!


সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।



সেই পুরুষ ই কাপুরষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি,,,, ছেলেনা তুমি ফেইসবুক থেকে নেওয়া

 ১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।

... রবীন্দ্রনাথ ঠাকুর।


২.বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।

...হুমায়ুন আহমেদ।


৩.স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।

...সুনীল গঙ্গোপাধ্যায়।


৪.সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।

...কাজী নজরুল ইসলাম।


৫.প্রতিদিন একবার স্ত্রীকে " আমি তোমাকে ভালোবাসি" বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।

...সত্যজিৎ রায়।


৬.মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।

...মার্ক জুকারবার্গ।


৭. মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।

... ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।


৮.একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।

.......জীবনানন্দ দাশ।


কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর! তাই না?আবার দেখুন,কবিদের নিজেরি প্রেয়সী থাকে না🌸



গ্রাম পরিচিতি- পর্ব-৩ "বেরইল-পলিতা" মাগুরা সদর, মাগুরা।,,,, তাজ আহমেদ ফেইসবুক থেকে

 গ্রাম পরিচিতি-

পর্ব-৩

"বেরইল-পলিতা"

মাগুরা সদর, মাগুরা।


তাজ আহমেদ 

উত্তরা, ঢাকা।


বেরইল-পলিতা একটি সমৃদ্ধ গ্রাম। 

ইতিহাস-ঐতিহ্য ছোট পরিসরে লেখা খুবই কষ্টসাধ্য। তদুপরি, আমি কোন পেশাদার লেখক নয়। মনের সুখেই লিখে থাকি। তত্ত্ব এবং তথ্যে কিছুটা ত্রুটি হতে পারে।

যা মার্জনীয়।


বেরইল নামে আমরা অধিকাংশজন জানি কিংবা গ্রামের পরিচয় দিয়ে থাকি। এমন কি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গাতেই বেরইল নামেই সমধিক পরিচিত এবং লিপিবদ্ধ।

গ্রামটির সঠিক নাম হবে "বেরইল-পলিতা"।


 কয়েকশ বছরের ইতিহাস সমৃদ্ধ গ্রাম এই বেরইল-পলিতা।

শুরুতে বিরুল অতপর বেরুল কালের বিবর্তনে আজ বেরইল-পলিতা নাম ধারণ করেছে। তবে অনেকেই বুরোল বিল হতে বেরইল শব্দটা এসেছে বলেও বলে থাকেন।


এই গ্রামের নামকরণের সঠিক সাল পাওয়া যায়নি, তবে ১৭৫৭ থেকে ১৮০০ সালের কোন এক সময় গ্রামটির নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। 


এক সময় হাসানগঞ্জ নামেও বেরইল-পলিতা কে নামকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। 


শান্ত-নবগঙ্গা তীরের পলি মাটির গন্ধে গড়ে উঠেছে এই জনপদ। আদি থেকেই গ্রামীণ পরিবেশ ছিল খুবই সুখকর এবং শিক্ষা সমৃদ্ধ আধুনিক জনপদ।


বৃটিশ আমলের শেষের দিকেই মূলত গ্রামটি সবথেকে বেশি উন্নয়নের দিকে ধাবিত হতে থাকে।


যার মূল পুরোধা ছিলেন মৌলভী আব্দুল আওয়াল সাহেব।

যিনি বৃটিশ আমলের একদম শেষ সময়ে এই অঞ্চলের এম.এল.এ নির্বাচিত হন।


এছাড়াও......শেখ আব্দুল লতিফ, চান কাজী, আলী মিয়া, খন্দকার উমর আলী, খন্দকার কেরামত সাহেব, আতিয়ার রহমান নান্নু মিয়া, রেজাউল মিয়া, শেখ শফিকুল ইসলাম, খন্দকার মহব্বত আলী, কাজী তোহিদুল ইসলাম (প্লুটো কাজী), কাজী হুকায়েত হোসেন (রোকন কাজী),

অধ্যাপক মীর মাহাবুবুর রহমান,  প্রাক্তন প্রিন্সিপাল (মাগুরা হো শ সো সরকারী কলেজ এবং যশোর এম এম কলেজ)

সাহেবদের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়।


ইতিহাস সমৃদ্ধ এই  গ্রামটিতে ছোট বড় মিলিয়ে কমবেশি ১২ টি বংশের বসবাস আছে।

আদি বাস হিসাবে শিকদার বংশ প্রথম বসবাস শুরু করেন।

অতপর খন্দকার বংশ, মোল্যা বংশ, শেখ,  মির্জা, কাজী, মুন্সি , মিয়া, কাজী২, মোল্যা২, শেখ২, গাজী অত্যন্ত সম্মানিত বংশ হিসাবে বেশ সমাদৃত।


বেরইল পলিতা গ্রামের কাজী মমতাজুল হক এতদঅঞ্চলে প্রথম মুসলিম বি.এ পাশ ব্যক্তি ছিলেন। 

জনাব নাজির আহমেদ মিয়া ১৯২৫ সালে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে মেট্রিকুলেশন পাশ ছিলেন। 

অধ্যাপক মুন্সি ছাদেক আলী,  কাজী হরমুজ উদ্দিন ছিলেন উচ্চ শিক্ষিত। 

কাজী হরমুজ উদ্দিন সেকালে যশোর অঞ্চলের ঋণ শালিশী বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

কাজী নজরুল ইসলাম- নহাটা রাণী পতিত পাবণী মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন। স্কুলের ছেলে মেয়েদের সুন্দর হাতের লেখার জন্য অত্র অঞ্চলে যার সুনাম ছড়িয়ে পড়েছিল।


খন্দকার কেরামত আলী, কাজী তারিকুজ্জামান,  কাজী সাইফুজ্জামান মন্নু স্যার,  কাজী মঞ্জুর, 

ডাঃ হাবিবুর রহমান (লুলু), ডাঃ মুজাহিদুল ইসলাম (প্লেটো),

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানও এই গ্রামের গর্বিত সন্তান।


মন্নু স্যার ছিলেন সেকালের কৃতি ফুটবল প্লেয়ার এবং তদপরবর্তী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক। 

অধ্যাপক ডাঃ হাবিবুর রহমান লুলু আমেরিকা প্রবাসী। যিনি আমেরিকাতে অত্যন্ত প্রসিদ্ধ একজন ডাক্তার। 

ডাঃ কাজী মুজাহিদুল ইসলাম অত্র অঞ্চলের গরীব-মেহনতি মানুষের চিকিৎসা সেবায় অত্যন্ত সু-পরিচিত নাম।

বিভাগীয় জেলা খুলানা'র খালিশপুরে উনার প্রতিষ্ঠিত "খালিশপুর ক্লিনিক" স্বাস্থ্য সেবায় নজীর স্থাপন করে চলেছেন আজও। অসুস্থতাজনিত যেকোন সু-পরামর্শ দেওয়াসহ প্রতিনিয়ত স্বল্পখরচে কখনও বিনামূল্যে এই সেবা উনি দিয়ে থাকেন।

 

বেরইল-পলিতা গ্রামে বৃটিশ আমলে মৌলভী আঃ আওয়াল সাহেবের হাতে প্রতিষ্ঠিত রয়েছে মেয়েদের প্রাথমীক বিদ্যালয়, দারুল হুদা ফাজিল মাদ্রাসা,  গ্লার্লস হাই স্কুলসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব।

অত্যন্ত ক্ষণজন্মা এই মানুষটি মাত্র ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেন।


এছাড়াও অত্র গ্রামে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়। 

১৯৮৭ সালে নাজির আহমেদ ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠাতা   প্রয়াত আতিয়ার রহমান নান্নু মিয়া। যিনি অত্র ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। 

তাছাড়া স্বনামধন্য ব্যবসায়ী হিসাবেও সহোদর চুন্নু মিয়াসহ উনি সু-পরিচিত ছিলেন।

উল্লেখ্য গার্লস স্কুল,  ফাজিল মাদ্রাসা এবং গার্লস প্রায়মারী স্কুল স্থাপিত হয়েছে ১৯৩৭ সালে।


সর্বশেষ গ্রামের শিকদার পাড়াতে মীর মাহাবুবুর রহমান আরেকটি সম্মিলনী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন।


খেলাধুলাতেও রয়েছে বেশ পরিচিতি। প্রায় শত বছ র পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে বেরইল সুন্দরবন ক্লাব। 


বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রয়েছে গৌরব উজ্জ্বল বীরোচিত ইতিহাস এবং ঐতিহ্য; বেরইল-পলিতা গ্রামকে ঘিরে।  বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে এই গ্রামে। 

শহীদ মির্জা আকরাম হোসেন(মুক্তিযুদ্ধ সংগঠক), কাজী সাজ্জাদ হোসেন, কবি কাজী আজাদ,

কাজী কবীর ( দঃ পাড়া),  মির্জা আতিয়ার রহমান,  মির্জা ইউনুস, আঃ হক মিয়া, আঃ হাকিম মিয়া, আতিয়ার রহমান মিয়া, হাফিজার মিয়া, মির্জা আলী হোসেন,  খন্দকার জবের, মুন্সি রাশেদ, নাজির মুন্সি উল্লেখযোগ্য।


 উৎসর্গঃ সদ্য প্রয়াত বেরইল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজবাহার ভাইকে।  শিক্ষা এবং ছাত্র-ছাত্রী বান্ধব জনপ্রিয় শিক্ষক ছিলেন। উনার বিদেহী আত্নার শান্তি কামনা করে শেষ করছি। আমিন। ছুম্মা আমিন।


০১ ফেব্রুয়ারি ২০২৩ ইং।

ফেইসবুক থেকে নেওয়া 




পন্ডশ্রম – শামসুর রাহমান,,,,,, 0ফে

 পন্ডশ্রম

– শামসুর রাহমান


এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।


দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,

কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।

কান গেলে আর মুখের পাড়ায় থাকল কী-হে বল?

কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।


যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরছে চিলে,

পাজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো-কিলে।

সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,  

যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।


মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,

ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভূ।

ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে

কানের খোঁজে মরছ ঘূরে সোনার চিলের পিছে?


নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;

কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।

ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম ?

বৃথাই মাথার ঘাম ফেলছি, পন্ড হল শ্রম।




বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

বিমান চলার সময় ওয়াই-ফাই কীভাবে কাজ করে,,,,,

 বিমান চলার সময় ওয়াই-ফাই কীভাবে কাজ করে


কখনও ভেবেছেন কি ৩৬,০০০ ফুট উঁচুতে থাকা চলন্ত বিমানে কীভাবে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে? বা বিমানে থাকা ওয়াই-ফাই কীভাবে আপনাকে ইন্টারনেটের সাথে যুক্ত রাখে?


বিমানে চলার সময় যাত্রীদেরকে মোবাইল ফোন বা ডিভাইসগুলি এয়ারপ্লেন মোডে রাখতে হয়, নয়ত একেবারে বন্ধ করে দিতে হয়। এটা অনেকের কাছেই বিরক্তিকর।


অনেকের জরুরি কাজে ভূমিতে থাকা অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়। আবার লম্বা বিমান যাত্রায় ইন্টারনেটে অভ্যস্তদের কাছে ইন্টারনেট ছাড়া সময় কাটানো বিরক্তিকর লাগতে পারে। যদি উড়ন্ত বিমানে সব সময় ইন্টারনেট ব্যবহার করা যায়, তা নিঃসন্দেহে দারুণ বিষয়। কিন্তু বিমানে কি ওয়াই-ফাই সুবিধা পাওয়া যায়?


সুখবর হচ্ছে, প্রতিদিন নতুন নতুন এয়ারলাইনস তাদের বিমানে ওয়াই-ফাই সুবিধা চালু করছে যার মাধ্যমে আকাশে থাকা অবস্থায়ও ইন্টারনেট ব্যবহার করা যায়।


কিন্তু মাটি থেকে ৩৬,০০০ ফুট উঁচুতে আকাশে কীভাবে ইন্টারনেট পাওয়া যাচ্ছে? আর ওয়াই-ফাই বলতে এখানে আসলে কী বোঝানো হচ্ছে? এই প্রশ্নের সহজ উত্তরে বলতে হয়: এতদিন আসলে আমরা বিমানে এই ওয়াই-ফাই এর সুবিধা পুরাপুরি কাজে লাগাতে পারিনি। ভবিষ্যতে বিমান ভ্রমণে আপনার কাজে লাগতে পারে এমন কিছু তথ্য জানা যাক।

.


# বিমানে কি ইন্টারনেট ব্যবহার করা যায়?


এই প্রশ্নের উত্তর নির্ভর করছে কোন এয়ারলাইনসে যাচ্ছেন, যাত্রার রুট অর্থাৎ কোথা থেকে যাচ্ছেন এবং আপনাকে বহনকারী বিমানটি কোন মডেলের।


সবকিছু বিবেচনা করে বলা যায় হ্যাঁ, এখন অনেক এয়ারলাইনসের বিমানে ইন্টারনেট চালাতে পারবেন আপনি, ইন ফ্লাইট ওয়াই-ফাই এর সাহায্যে। যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে এখন অনেক এয়ারলাইনসই এই সুবিধা দিচ্ছে। ধীরে ধীরে ওয়াই-ফাই সেবা প্রদানকারী এয়ারলাইনসের সংখ্যা আরো বাড়ছে।


আপনাকে এজন্য এয়ারলাইনসে বুকিং করতে হবে। কিছু অপারেটর সিংগেল ইউজ পাস বা একবার ব্যবহারের জন্য ওয়াই-ফাই এর পাস দেয়। আবার কিছু কোম্পানির কাছ থেকে প্যাকেজও নিতে পারবেন। 


তবে বেশি ব্যান্ডউইথের জন্য বেশি টাকা গুনতে হবে। তবে যদি বিমানে অবস্থানের সময়ে অফিস বা ব্যবসার কাজের মধ্যে থাকতে চান, এতটুকু খরচ করতেই পারেন। নতুবা আপনাকে বই পড়ে, ঘুমিয়ে, নয়ত জানালা দিয়ে বাইরে তাকিয়ে সময় কাটাতে হবে।

.


# বিমানে ওয়াই-ফাই কীভাবে কাজ করে?


বিমানে ওয়াই-ফাই চালানোর জন্য দুই ধরনের অপারেটিং সিস্টেম আছে। একটা হচ্ছে গ্রাউন্ড বেইজড, অর্থাৎ ভূমি থেকে নিয়ন্ত্রিত সিস্টেম বা Air-to-Ground (ATG) Wi-Fi, আর অন্যটি স্যাটেলাইট নিয়ন্ত্রিত সিস্টেম বা Satellite Wi-Fi।


মাটি থেকে আকাশে যে ওয়াই-ফাই কাজ করে তার ধরন অনেকটা মোবাইল ফোন সংযোগের মত। এখানে বিমানের মূল কাঠামোর নিচে থাকা একটা অ্যান্টেনা মোবাইল টাওয়ারের সঙ্গে সার্বক্ষণিক সংযোগ রক্ষা করে চলে। বিমান যখন চলে, তখন এই অ্যান্টেনা একটার পর একটা নিকটবর্তী মোবাইল টাওয়ারের ট্রান্সমিটারের সাথে সংযুক্ত হতে থাকে।


মোবাইল ট্রান্সমিটারের সাথে সক্রিয় যোগাযোগ থাকার কারণে পুরো বিমানই ওয়াই-ফাই হটস্পট হয়ে ওঠে। তখন যাত্রীরা স্বাভাবিক ভাবে ইন্টারনেট ব্যবহার করে তাদের সব কাজ করতে পারে—যেমন ইমেইল পাঠানো, ফোন কল করা এবং সিনেমা স্ট্রিম করা। তবে বিমান যখন বিশাল জলরাশির ওপর দিয়ে যায় তখন এই ব্যবস্থা কাজ করে না। যেমনটা হয় ট্রান্সআটলান্টিক পথে যাওয়ার সময়। তখন তখন বিমানে ইন্টারনেট ব্যবহারের জন্য স্যাটেলাইটের ওপর নির্ভর করতে হয়।


পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান অসংখ্য স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আছে। এসব স্যাটেলাইটের সাহায্য নিয়েই স্যাটেলাইট ওয়াই-ফাই কাজ করে। এই ক্ষেত্রে বিমানের ওপরে থাকা নির্দিষ্ট অ্যান্টেনা দিয়ে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বিমান। বিমান আকাশে ওড়ার সময় সবচেয়ে কাছে যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট খুঁজে পায়, সেটার সঙ্গে বিমানের ওপরে থাকার অ্যান্টেনার যোগাযোগ ঘটে।


স্যাটেলাইট ওয়াই-ফাই দুই ধরনের ব্যান্ডউইথ নিয়ে কাজ করে। ন্যারোব্যান্ড এবং ব্রডব্যান্ড। দুই ধরনের ব্যান্ডউইথেই যাত্রীরা পূর্ণ ইন্টারনেট সেবা পায়, তবে মুভি স্ট্রিম করার জন্য ন্যারোব্যান্ড কম উপযোগী।

.


# কীভাবে বিমানে ওয়াই-ফাই ব্যবহার করবেন? 


বিমানে ওয়াই-ফাই সুবিধা থাকলে সচরাচর এয়ারলাইনস কর্তৃপক্ষ টিকেট কেনার সময়, বিমান ওঠার সময় ও বিমান চলাকালে যাত্রীদের এই সুবিধার কথা জানিয়ে দেয়।


এই সুবিধা ব্যবহার করার জন্য মোবাইল বা ডিভাইসে এয়ারপ্লেন মোড চালু করতে হবে। এরপর ওয়াই-ফাই সেটিংসে গিয়ে In-Flight Wi-Fi খুঁজতে হবে।


তবে বিমানযাত্রায় সব সময় ওয়াই-ফাই সংযোগ যথেষ্ট শক্তিশালী নাও থাকতে পারে। তখন ইন্টারনেটে ঢোকা বা স্ট্রিম করা কঠিন হতে পারে। এছাড়া কিছু বিমানে ওয়াই-ফাই এর জন্য প্রয়োজনীয় অ্যান্টেনা নাও থাকতে পারে।


ভবিষ্যতে বিমানের ওয়াই-ফাই সংযোগ সুবিধা আরও উন্নত হতে যাচ্ছে। এর প্রভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটে আরো বেশি সংখ্যক এয়ারলাইন্স ওয়াই-ফাই চালু করার উদ্যোগ গ্রহণ করছে।

.


# বিমানগুলির কি নিজস্ব ওয়াই-ফাই আছে?


কিছু এয়ারলাইনস নিজস্ব ব্র্যান্ডের ওয়াই-ফাই এর কথা বললেও, আসলে বিষয়টা ঠিক তা নয়। কারণ বিমান চলাকালে ওয়াই-ফাই এর জন্য মোবাইল টাওয়ার বা স্যাটেলাইটের ওপর নির্ভর করতে হয়। যে উৎসটি কাছে থাকে বিমান সেখান থেকে ইন্টারনেট সুবিধা নেয়। বিমান এখানে কেবল হটস্পট হিসাবেই কাজ করে থাকে।

.


# বিমানের ওয়াই-ফাই কি বিনামূল্যে ব্যবহার করা যায়?


এটা নির্ভর করে এয়ারলাইনসের ওপর। কিছু এয়ারলাইনস, যেমন জেটব্লু কর্পোরেশন, ফ্রি ওয়াই-ফাই সেবা দেয়, তারা এটিকে বলে ফ্লাই-ফাই (Fly-Fi)। অন্যদিকে কিছু এয়ারলাইনস নির্দিষ্ট ফি এর বিনিময়ে ওয়াই-ফাই সেবা দিয়ে থাকে। 


অল্প কিছু এয়ারলাইনস তাদের অভ্যন্তরীণ ফ্লাইটে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দেয়। অন্যদিকে কিছু এয়ারলাইনস কেবল টেক্সট করার জন্য ফ্লাইটে ওয়াই-ফাই ব্যবহার করার সুযোগ দেয়।


কিছু এয়ারলাইনস প্রতিবার ফ্লাইটে ওয়াই-ফাই ব্যবহারের জন্য নির্দিষ্ট অংকের টাকা চার্জ করে। আবার কেউ কেউ ফ্রি ওয়াই-ফাই এর পরীক্ষামূলক সেবা দেয়। তাদের উদ্দেশ্য ভবিষ্যতে যাত্রীদের জন্য এই সুবিধা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া।

.


আপনি যদি বিমানযাত্রার সময় উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার করার পরিকল্পনা করে থাকেন, তবে এর ঝুঁকি এবং কীভাবে তা ব্যবহার করতে হয়, এসব বিষয়ে সঠিক ভাবে জেনে নিন। বিমানে থাকার সময়ে সহজে ইন্টারনেট ব্যবহার করা গেলেও কিছু সময় ওয়াই-ফাই বন্ধ করার নির্দেশনাও শুনতে হতে পারে।


আশা করা যাচ্ছে, এক সময় বিমানযাত্রায় ওয়াই-ফাই একটা সাধারণ বিষয় হয়ে উঠবে। তবে বিমানে ওয়াই-ফাই ব্যবহারের নিয়ম, সংযোগ ও ফি এর ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।


#ওয়াইফাই #বিমান #প্রযুক্তি



ফেইসবুক থেকে নেওয়া 


সকাল ৭ টার সংবাদ।  তারিখ:১৬-০১-২০২৪ খ্রি:,,,,,,,,,

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:১৬-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:


এ মাসের ৩০ তারিখ বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।


কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না - নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি - সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ।


জনগণের আস্থা ও বিশ্বাস আছে বলেই ৭ই জানুয়ারির নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়েছে আওয়ামী লীগ -  যৌথসভায় বললেন দলের সভাপতি শেখ হাসিনা ।


দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ -বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।


যারা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে - বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


পুনরায় প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রীসহ আরও কয়েকজন বিদেশী নেতার অভিনন্দন।


ইসরাইল ও হামাসের লড়াই একশো দিন অতিক্রম করার প্রেক্ষাপটে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ।


আজ কলম্বোয় দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করবে স্বাগতিক শ্রীলঙ্কা।

ফেইসবুক থেকে নেওয়া 

 সকাল ৭ টার সংবাদ।  তারিখ:১৫-০১-২০২৪ খ্রি:,,,,,,,,,

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:১৫-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:


যারা অগ্নিসন্ত্রাস করেছে আর যারা হুকুমদাতা, কেউই রেহাই পাবে না - গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় বললেন প্রধানমন্ত্রী - জনকল্যাণের কথা মাথায় রেখে প্রকল্প নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ।


দেশি-বিদেশি চাপ ও ষড়যন্ত্র অতিক্রম করার সাহস রাখে সরকার - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।


নতুন সরকারের গুরুত্বের প্রধান কেন্দ্রবিন্দু হবে অর্থনৈতিক কূটনীতি - বললেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।


দেশের অর্থনীতি এবং আসন্ন রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর।


তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহারকারীদের জবাবদিহি নিশ্চিত করা হবে - বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 


আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইনি কার্যক্রম শুরুর পদক্ষেপে বাংলাদেশের সমর্থন।


রাণী দ্বিতীয় মার্গারেটের উত্তরসূরী হিসেবে ডেনমার্কের সিংহাসনে আরোহণ করলেন রাজা দশম ফ্রেডরিক।


ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে দুই-শূন্যতে সিরিজ জিতলো স্বাগতিক ভারত।

ফেইসবুক থেকে নেওয়া 

তারিখ - ১৪-০১-২০২৪ আজকের সংবাদ শিরোনাম

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ১৪-০১-২০২৪


আজকের সংবাদ শিরোনাম


যারা অগ্নিসন্ত্রাস করেছে আর যারা হুকুমদাতা, কেউই রেহাই পাবে না ——— গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় বললেন প্রধানমন্ত্রী ——— জনকল্যাণের কথা মাথায় রেখে প্রকল্প নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ।


দেশি—বিদেশি চাপ ও ষড়যন্ত্র অতিক্রম করার সাহস রাখে সরকার ——— মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।

 

নতুন সরকারের গুরুত্বের প্রধান কেন্দ্রবিন্দু হবে অর্থনৈতিক কূটনীতি ——— বললেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।


দেশের অর্থনীতি এবং আসন্ন রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর।


তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহারকারীদের জবাবদিহি নিশ্চিত করা হবে ——— বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 


গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার একশো দিন অতিবাহিত ——— নিহত প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি। 


এবং হ্যামিলটনে দ্বিতীয় টি—টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে সিরিজে দুই—শূন্যতে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

ফেইসবুক থেকে নেওয়া 

সকাল ৭ টার সংবাদ।  তারিখ:১৩-০১-২০২৪ খ্রি:,,,,,৷৷

 সকাল ৭ টার সংবাদ। 

তারিখ:১৩-০১-২০২৪ খ্রি:


আজকের শিরোনাম:-…


জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদন - দেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার শেখ হাসিনার।


নতুন সরকারের সামনে রয়েছে তিন চ্যালেঞ্জ-রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক - বলেছেন ওবায়দুল কাদের।


তথ্যের অবাধ স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যমে অসত্য তথ্য প্রকাশ রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জ যাচ্ছেন আজ - স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।


আগামী ৮ই ফেব্রুয়ারি পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে - জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত।


আক্রমণ অব্যাহত রাখলে হুথি গোষ্ঠির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি।


এশিয়ান কাপ ফুটবলে লেবাননকে তিন-শুন্য গোলে হারালো স্বাগতিক কাতার।

ফেইসবুক থেকে নেওয়া 

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ - ১২-০১-২০২৪,,,,,,,

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ - ১২-০১-২০২৪


আজকের সংবাদ শিরোনাম          


জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদন ——— দেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার শেখ হাসিনার। 


নতুন সরকারের সামনে রয়েছে তিন চ্যালেঞ্জ—রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক ———  বলেছেন ওবায়দুল কাদের। 


তথ্যের অবাধ স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যমে অসত্য তথ্য প্রকাশ রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।


 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জ যাচ্ছেন আগামীকাল ——— স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।


ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিমান হামলায় নিহত ৫। 


এবং অকল্যান্ডে টি—টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে পরাজিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

ফেইসবুক থেকে নেওয়া 

চলতি পথে ...(পর্ব:১০৮) নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়।

 চলতি পথে ...(পর্ব:১০৮) নানা সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছে প্রাণবন্ত, শোভাময়। এমনই একটি দৃষ্টিনন্দন শোভাবর্ধক গাছ মেক্সিকান "উইপ...