এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১১-০৩-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১১-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা চায় রাশিয়া --- প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাশিয়ান রাষ্ট্রদূতের আগ্রহ প্রকাশ।

চলতি বছরের মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব --- আশাবাদ অর্থ উপদেষ্টার ।

অনুষ্ঠানের মানোন্নয়নের মাধ্যমে বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

চলতি বছর মাথাপিছু ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ দুই হাজার আটশো পাঁচ টাকা নির্ধারণ।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার স্বজনদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

এবং পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে জঙ্গি হামলায় জিম্মি কয়েকশো যাত্রী।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১০-০৩-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১০-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা।


নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন।


আগামী ১৩ই মার্চের মধ্যে মতামত চেয়ে ৬টি সংস্কার কমিশনের সুপারিশ ৩৪টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে --– জানালেন  জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রীয়াজ।


পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলার চার্জশিটে অনুমোদন দিলো দুর্নীতি দমন কমিশন ।


নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু।


প্রায় দেড় হাজার লোকের মৃত্যুর পর বাসার আল আসাদের অনুগতদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিল সিরিয়া।


এবং এবং স্বাধীনতা দিবস আর্চারি প্রতিযোগিতায় ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক লাভ করে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ বিমান বাহিনী।


সোমবার, ১০ মার্চ, ২০২৫

ঋকবেদে বাঁশিকে নাদী এবং তূর্ণব বলে বর্ণনা করা হয়েছে। জাভা আর বালির মন্দির ভাস্কর্যে এই বাঁশীকে, ওয়াংসি নামে অভিহিত করা হয়েছে।,,,,,,,সংগীতজ্ঞ:- হরিপ্রসাদ চৌরসিয়া রাকেশ চৌরাসিয়া রনু মজুমদার

 ঋকবেদে বাঁশিকে নাদী এবং তূর্ণব বলে বর্ণনা করা হয়েছে। জাভা আর বালির মন্দির ভাস্কর্যে এই বাঁশীকে, ওয়াংসি নামে অভিহিত করা হয়েছে। মধ্য ও দক্ষিণ ভারতে, ঠিক এই যন্ত্রের নাম হয়ে যায় নাগোজ়া বা মাত্তিয়ান জোড়ি। আবার খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর বৌদ্ধ স্তূপলেখ-তে পাওয়া যায় কিছু একক আর জোড়া বাঁশির উল্লেখ।


ভারতে ছয় অথবা আট ছিদ্রযুক্ত বাঁশীর নামের নানা আঞ্চলিক রূপভেদ আছে, যেমন – বাঁসুরী, এলূ, কুলাল, কুলালু, কুখল, লিংবাফেনিয়াম, মুরলী, মুর্‌লি, নাদী, নার, পাওয়া, পুল্লঙ্কুঝল, পিল্লন গ্রোবি, পুলঙ্গোলি, বাঁসডান্ডা, বেণুবু ইত্যাদি। 


প্রাচীন ভারতে বাঁশির গঠনেও আঞ্চলিক বৈচিত্র্য দেখা যেতো, যেমন – হিমালয়ের পাদদেশ অঞ্চলে এক ধরনের বাঁশির খোঁজ মিলেছিলো, যার নাম আলগোজ়া। এই যন্ত্রের মধ্যে প্রচুর পর্দা আর একইসাথে দুটো বাঁশি থাকতো, ফলে বাদক অনেক জটিল ধ্বনি সৃষ্টি করতে পারতেন। 


বাংলায় বাঁশি শব্দটি সংস্কৃত শব্দ বংশী থেকে পরিবর্তিত হয়ে এসেছে। আবার ওই বংশী শব্দের উৎপত্তি হয়েছে মূল বংশ (সংস্কৃত: वंश) শব্দ থেকে, যার অর্থ – বাঁশ। বাঁশ (বংশ) দিয়ে তৈরি হতো, সেই কারণে এর নাম বাঁশি। মধ্যযুগীয় কিছু গ্রন্থ অনুযায়ী, বাঁশির বাদককে বংশীকা বলা হতো। 


গঠনের ওপর ভিত্তি করে প্রত্যেক বাঁশিরই শুদ্ধ "সা" (ষড়্‌জ) - এর সাপেক্ষে একটি মাত্রা বা স্কেল থাকে। বাঁশির দৈর্ঘ্য, ভিতরের ব্যাস এবং ছিদ্রের আকার - অবস্থানের প্রকৃতির ওপর মাত্রার বিভিন্নতা নির্ধারিত হয়। তাই বাদক তাঁর পছন্দমতো বাঁশি বেছে, নানা মাত্রায় সুর তৈরি করতে পারেন। 


ছয়টি ছিদ্র দিয়ে সংগীতের সাতটি শুদ্ব স্বর: সা, রে (কর্ণাটকীতে রি), গ, ম, প, ধ ও নি ― সহজেই বাজানো যায়। বাঁশিতে সমস্ত ছিদ্র যখন বন্ধ করা থাকে, তখন তার মূলসুর (প) নির্গত হয়। বাঁশির বদ্ধ প্রান্ত থেকে সবচেয়ে দূরের ছিদ্রটি শুধু খোলা রাখলে, "ধ" সুরটি নির্গত হয়। অনুরূপে ওই ধারেরই দুটো ছিদ্র খুললে "নি", ধারের তিনটি খুললে "সা", চারটে খুলে দিল "রে", পাঁচটি হলে "গ", আর সবগুলি ছিদ্র খুললে "ম" সুর নির্গত হয়।


যে বাঁশিগুলি দৈর্ঘ্যে ছোটো, আর সবগুলি ছিদ্রই প্রায় সমান আকৃতির, সেগুলি সাধারণত G - স্কেলের হয়, আবার তুলনায় লম্বা বাঁশিগুলি C - স্কেলের হয়ে থাকে। বাদক ঠোঁট থেকে বায়ুর বেগ কমিয়ে বা বাড়িয়ে যথাক্রমে মন্দ্র সপ্তক (নিচের সমমেল) অথবা তার সপ্তক (উঁচু সমমেল) সৃষ্টি করতে পারেন।


সংগীতজ্ঞ:-


হরিপ্রসাদ চৌরসিয়া

রাকেশ চৌরাসিয়া

রনু মজুমদার



আজকাল রিল্সের যুগে এরকম লং আর্টিকেল দেখলেই অনেকে পড়তেই চায়না, সেখানে আপনি অতটা পড়েছেন, এটাই অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে, অনেক ধন্যবাদ হার্টফুল ওয়েলকাম আপনাকে। অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক

 বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক


ঢাকা, ৮ মার্চ, ২০২৫: বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।


প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। এই সফরে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।


তিনি জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং কিছুক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক।


ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রকল্পের স্থান ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।


তিনি বলেন, ‘স্টারলিংক বাংলাদেশের শহরে কিংবা প্রান্তিক অঞ্চলে, উত্তর অঞ্চল কিংবা উপকূলে লোডশেডিং কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলামুক্ত রিলায়েবল এবং হাইস্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দেবে। এটি নিরবচ্ছিন্ন সেবা এবং উচ্চমান কোয়ালিটি সার্ভিসের নিশ্চয়তা দিবে। যেহেতু বাংলাদেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি সীমিত এবং প্রান্তিক অঞ্চলগুলোতে এখনো লোডশেডিংয়ের সমস্যা রয়েছে তাই স্টারলিংক আমাদের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ড এবং ডিজিটাল ইকোনমিক ইনিশিয়েটিভগুলোকে বেগবান করবে। আমরা আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সাথে একটা বোধগম্য মডেল বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখব।’


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা মাস্ককে জানান, এই সফরে মাস্ক বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছে।


প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন।


গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে দীর্ঘ টেলিফোন আলাপ হয়, যেখানে তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে স্টারলিংক সেবা বাংলাদেশে চালুর অগ্রগতি নিয়েও আলোচনা করেন তারা।

হালাল চিন্তাধারা ফেইসবুক থেকে নেওয়া

 সাহরি খাচ্ছিলাম। হঠাৎ আমার বাসার বিড়ালটা আমার গা ঘেঁষে বসলো। আমি গ্রাস তোলার আগেই সে ম্যাঁও ম্যাঁও শুরু করে দিলো।

আমি প্রথম গ্রাসটা ওর ছোট থালায় দিলাম। সুন্দর করে চেটেপুটে খেলো। দ্বিতীয়বার আরেকটু দিলাম। এবার সে সম্পূর্ণ খেয়ে শেষ করতে পারেনি। কয়েকটি দানা প্লেটের কোল ঘেঁষে পরে রইল।


আমার খাওয়া শেষ। হাত ধুঁয়ে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতেই বসে রইলাম। কিছুক্ষণ পর দেখি কয়েকটা পিঁপড়া বিড়ালের ছাড়া বিশাল ভাতের দানা কামড়ে ধরেছে। দুটি পিঁপড়ে মিলে একটি ভাতের দানা টেনে নিয়ে যাচ্ছে।


ক্ষণিকের জন্য হারিয়ে গেলাম। এই ভাতের দানাটা ওদের জন্যই বরাদ্দ ছিল। বিড়ালের জন্য যতটুকু বরাদ্দ ছিল ততটুকুুই সে খেয়েছে। আমিও আমার ভাগেরটা পেয়ে গেছি। অথচ এই ভাত কত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার থালায় এসেছে!


আমি যে তরকারি দিয়ে খেলাম, সেখানে ৫ প্রকারের সবজি ছিল। বিভিন্ন জায়গা থেকে সেগুলো এসেছে বাজারে। বাজার থেকে আমার থালায়। যে মাছটি আমি খেলাম, সেটা কত নদী-সরোবর হয়ে, কত জেলের জালকে ফাঁকি দিয়ে আমার প্লেটে এসেছে তা আমি জানিনা।


কি সূক্ষ্ম বণ্টন! ভাবতেই অবাক লাগে। মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করবেন সেটা আমরা জানিনা। যেটাই পাচ্ছি হালাল উপায়ে সেটাই আমার রিজিক। জীবদ্দশায় যা খাবো সবই মহান আল্লাহর পূর্ব নির্ধারিত রিজিকের অংশ। অথচ, কতই না দুশ্চিন্তা করি দুবেলা খাবারের জন্য!


- সংগৃহীত

সকাল ৭ টার সংবাদ  তারিখ ১০-০৩-২০২৫ খ্রি:। 

 সকাল ৭ টার সংবাদ 

তারিখ ১০-০৩-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম:


বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান।


সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ ও মেঘনা নদী রক্ষা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের।


নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার।


যেকোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে - বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জয়ী মার্ক কার্নি – ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর অঙ্গীকার।


দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৯-০৩-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৯-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:…


বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। 

 

সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ ও মেঘনা নদী রক্ষা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।  

 

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের। 

 

নির্যাতিত শিশুকে সিএমএইচে দেখতে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা --- নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ। 

 

বিদ্যমান আইন পরিবর্তন করে নারী নির্যাতন মামলায় তদন্তের সময় নামিয়ে আনা হচ্ছে ১৫ দিনে, ধর্ষণের বিচার সম্পন্ন হবে ৯০ দিনের মধ্যে --- জানালেন আইন উপদেষ্টা।

 

এখন থেকে যেকোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে --- বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 

 

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতে আগামীকাল দোহা যাচ্ছে ইসরাইলি প্রতিনিধি দল। 

 

এবং দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত।

রবিবার, ৯ মার্চ, ২০২৫

সালমা মুহসিনাত আপুর থেকে নেওয়া।

 তব তবি তব তব তবা লী এটি একটি কবিতা, ঈমাম আসমায়ী রহ: এর লেখা। এটার নাম 'صوت صفير البلبل' (সওতু সফীরিল বুলবুলি)। এইটুকু জানা ছিলো। কিন্তু এই কবিতাটি লেখার পেছনে একটি সুন্দর ঘটনা আছে। সেটা আমার জানা ছিলো না। ঘাঁটাঘাঁটি করতে গিয়ে উইকিতে পেয়েছি। ঘটনাটা পড়ে ভালো লাগায় Tajin আপুর সাথে শেয়ার করেছিলাম। উনি গুছিয়ে গল্পটা লিখে দিয়েছেন। আমাদের একা আনন্দ পেতে ইচ্ছা করছিলো না। তাই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে এলাম। 


ঘটনাটা হচ্ছে- 

আব্বাসীয় খলিফা আবু জাফর আল মানসুর অনেক মেধাবী আর চতুর খলিফা ছিলেন, তিনি কবিদের পুরষ্কার থেকে বঞ্চিত করার জন্য এক প্রকার কৌশল অবলম্বন করতেন। তিনি এতটাই মেধাবী ছিলেন যে, যেকোনো কবিতা একবার শুনলেই তিনি মুখস্থ করে ফেলতেন। তার একজন গোলাম ছিল যে দুইবার শুনলে মুখস্থ করতে পারতো আর একজন দাসী ছিল যে তিনবার শুনলে মুখস্থ করতে পারতো। 


তাই যখনই কোনো কবি তার কবিতা শুনাতে আসতো, তখন তিনি (খলীফা) একবার শুনেই মুখস্থ করে ফেলতেন, এবং বলতেন: এই কবিতা তো আমি আগেও শুনেছি। এটা নতুন কোনো কবিতা নয়, সুতরাং তুমি পুরষ্কার পাবে না। 

খলিফা এবং কবি দুইজন দুইবার আবৃত্তি করাতে তার গোলামটাও মুখস্থ করে ফেলে, এবং খলিফার দল ভারী হয়ে যায়। পরবর্তীতে গোলামও যখন আবৃত্তি করে তখন তিনবার শোনায় দাসীটাও মুখস্থ করে ফেলে। এবং বলে, আমিও তো শুনেছি এই কবিতা। এরপর আর কোনো কবিকেই তার নির্ধারিত পুরষ্কার দেয়া হয় না।


একবার খলিফা ঘোষণা করেন, যে ব্যক্তি এমন কবিতা আমাকে শুনাতে পারবে যেটা আমি আগে কখনো শুনিনি (অর্থাৎ, যেটা খলীফা মুখস্থ করতে পারবে না), তাহলে কবিতা যে পাত্রে লেখা হবে সেই পাত্রের ওজনে স্বর্ণমুদ্রা দেয়া হবে কবিকে। 

তখন " الأصمعي" নামক একজন বিখ্যাত কবি বুঝতে পারেন যে, এতে কোনো ধরনের চালাকি রয়েছে। তাই তিনি অত্যন্ত দুর্বোধ্য ভাষায় একটা কবিতা রচনা করেন, যার নাম " صوت صفير البلبل"। এবং নিজে বেদুইনের বেশ ধরে খলিফার দরবারে গিয়ে এই কবিতা শুনান, যা খলিফা কোনোভাবেই মুখস্থ করতে পারেন না। ফলে বাধ্য হয়ে খলিফা তাকে পুরষ্কার দিতে রাজি হন, এবং জিজ্ঞেস করেন, তুমি কোন কাগজে কবিতাটা লিখেছো সেটা দেখাও, ওজন করে আমি তোমাকে স্বর্ণমুদ্রা দিচ্ছি।


তখন কবি বলেন ; আমি কোনো কাগজে লিখিনি কবিতা, বরং একটা বড় পাথরে খোদাই করে লিখেছি যা দশজন সৈন্য বহন করে আনছে। অতঃপর খলিফা সেই পাথরের সমপরিমাণ স্বর্ণমুদ্রা তাকে দান করলো।

একপর্যায়ে কবিকে দেখে খলিফার মন্ত্রি বলে উঠলো: এই কবি নিশ্চয়ই " الأصمعي"

খলিফা বললেন, তুমি সত্যিই الأصمعي?  তুমি তো আমার সাথে প্রতারণা করেছো। আমার স্বর্ণ ফেরত দাও।

তখন আসমায়ী রহ: বললেন, আমি স্বর্ণ ফেরত দিব যদি আপনি আমার শর্ত মানেন। শর্তটা হলো, যত কবি আপনাকে কবিতা শুনাতে আসবে সবার ন্যায্য পুরষ্কার প্রদান করবেন।


এরপর থেকে খলিফা কবিদেরকে ন্যায্য পুরষ্কার দেয়া শুরু করেন।


সালমা মুহসিনাত আপুর থেকে নেওয়া।


সকাল ৭ টার সংবাদ  তারিখ ০৯-০৩-২০২৫ খ্রি:। 

 সকাল ৭ টার সংবাদ 

তারিখ ০৯-০৩-২০২৫ খ্রি:। 


আজকের শিরোনাম:


অগ্রাধিকার ভিত্তিতে চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান ভূমি, বাণিজ্য, এনবিআর ও বিআরটিএ-এর নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ প্রধান উপদেষ্টার।


নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে - আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বললেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস - নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান। 


শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে - জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 


মাগুরায় ধর্ষিত শিশুর উন্নত চিকিৎসা চলছে ঢাকা সিএমএইচ-এ - অভিযুক্ত চারজন গ্রেফতার - শিশুর পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্য নেবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।


পবিত্র রমজান ও ঈদের সময় বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশের সহায়ক হিসেবে নিযুক্ত করা হবে - জানালেন ডিএমপি কমিশনার।


গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবে অনুমোদন দিলো চার ইউরোপীয় দেশ ও ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি।


আজ দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে ভারত।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৮-০৩-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৮-০৩-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


বিশ্বের বিভিন্ন স্থানের মতো আজ দেশে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস --- পাঁচ নারী ও বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা।


নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে --- আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা ---  নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান।


শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে --- জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


মাগুরায় ধর্ষিত শিশুকে সিএমএইচ-এ স্থানান্তর --- অভিযুক্ত চারজন আটক ---  শিশুর পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্য নেবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।


পবিত্র রমজান ও ঈদের সময় বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশ সহায়ক হিসেবে নিযুক্ত করা হবে --- জানালেন ডিএমপি কমিশনার।


সিরিয়ায় সরকারি বাহিনী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩৪০।


এবং তেহরানে এশীয় নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে নিলো বাংলাদেশ।

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...