এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

একটি শিক্ষামূলক গল্প,,,,,,,

 ◆একটি শিক্ষামূলক গল্প ◆


একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলো এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিলো। একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বললো- “আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না। আমি তাকে হত্যা করতে চাই, তবে আমি ভয়‌ও পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি দয়া করে এ বিষয়ে সাহায্য করতে পারো, মা?”


মা উত্তর দিলেন- “হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে।”


মেয়ে জিজ্ঞাসা করলো- “কি কাজ মা? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি।”


মা বললেন- “ঠিক আছে, তাহলে শোনো:-


১. তোমাকে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে, যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে।


২. তার কাছে তরুণ এবং আকর্ষণীয়া দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে।


৩. ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ হতে হবে।


৪. তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে; বেশি মনোযোগী হতে হবে, আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে।


৫. প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না, এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায়, তবুও।


৬. তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, সবসময় শান্তি এবং ভালবাসা বজায় রাখতে হবে। যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে।


৭. তার কোন চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না। সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দিবে।”


এরপর মা জিজ্ঞাসা করলেন, “তুমি কি এগুলো সব করতে পারবে?”


মেয়ে জবাব দিল, “হ্যা, আমি পারবো।”


মা বললেন, “ঠিক আছে, তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দিবে; এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে।”


৩০ দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুরে মিনতি করে বললো “মা, এখন আর স্বামীকে হত্যার কোনও ইচ্ছা আমার নেই। আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে। সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী। এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কী করতে পারি? আমাকে সাহায্য কর!”


মা উত্তরে বললেন- “ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না। ঐদিন আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিলো হলুদের গুঁড়া। যা কখনই তার মৃত্যুর কারণ হবে না। সত্যি কথা বলতে কি- তুমি নিজেই ছিলে এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলো।”


শিক্ষা:- সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করা।


সংগৃহীত

সন্তান মিথ্যা বললে কী করবেন? জেনে নিন ৮টি সঠিক উপায়! 

 সন্তান মিথ্যা বললে কী করবেন? জেনে নিন ৮টি সঠিক উপায়! 


সন্তানকে মিথ্যা বলতে দেখা একজন বাবা-মায়ের জন্য চিন্তার কারণ হতে পারে। তবে মনে রাখতে হবে, শিশুদের বেড়ে ওঠার পথে মিথ্যা বলা অনেক সময়ই এক ধরনের স্বাভাবিক আচরণ। এটি হতে পারে শাস্তির ভয়, মনোযোগ পাওয়ার চেষ্টা কিংবা বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য। তাই বিষয়টিকে সঠিকভাবে বোঝা এবং সামলানো জরুরি।

চলুন জেনে নেই, কীভাবে আপনি সন্তানের মিথ্যা বলার প্রতিক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন: 


১.কেন মিথ্যা বলছে, সেটা আগে বোঝার চেষ্টা করুন

শিশুরা জন্মগতভাবে মিথ্যাবাদী নয়। তাই তারা কেন মিথ্যা বলেছে, সেই কারণ খুঁজে বের করা দরকার। অনেক সময় তারা ভয় বা চাপ থেকে মিথ্যা বলে। 


২.খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করুন

আপনার সন্তান যেন জানে, সে তার কথা ভুল হলেও আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে। বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুললে শিশুরা সত্য বলার সাহস পায়। 


৩.রাগ না করে শান্তভাবে প্রতিক্রিয়া দিন

সন্তানকে মিথ্যা বলতে ধরলে হঠাৎ রেগে না গিয়ে শান্ত থেকে কথা বলুন। এতে সে ভয় না পেয়ে নিজের ভুল বুঝতে পারবে। 


৪.কল্পনা আর মিথ্যার পার্থক্য শেখান

শিশুরা অনেক সময় কল্পনার জগতে ডুবে যায়। গল্প বানানো আর ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলার মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করুন। 


৫.সত্য বলার গুরুত্ব বুঝিয়ে দিন

পরিবারে কিছু সহজ নিয়ম তৈরি করুন। যেমন, “আমরা সবসময় সত্য বলি, কারণ এতে সবার উপর বিশ্বাস থাকে।” নিয়মগুলো স্পষ্ট ও সহজভাবে বলুন। 


৬.নিজের আচরণে সততার উদাহরণ দিন

আপনি নিজে যেমন আচরণ করবেন, সন্তান তা-ই শিখবে। তাই নিজের কথাবার্তায় ও কাজের মাধ্যমে সততা দেখান। 


৭.সততা উদযাপন করুন

সন্তান যখন সত্য কথা বলবে। এমনকি যদি সেটা কোনো ভুলের কথা হয়,তখন তাকে প্রশংসা করুন। এতে সে বুঝবে, সত্য বলা ভালো কিছু। 


৮.প্রতিটি ভুল থেকে শেখানোর সুযোগ নিন

শাস্তি না দিয়ে বুঝিয়ে বলুন, মিথ্যার কী পরিণাম হতে পারে। এতে শিশুর দায়িত্ববোধ বাড়ে। 


শিশুর মিথ্যা বলা মানেই সে খারাপ হয়ে যাচ্ছে এমন ভাবার দরকার নেই। ধৈর্য, ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে তাকে সত্যের পথে নিয়ে আসা সম্ভব। মনে রাখবেন, সন্তান মানুষ করার পথটা দীর্ঘ কিন্তু সুন্দর। যেখানে ছোট ছোট প্রতিক্রিয়াও বড় প্রভাব ফেলে।

আপনার ভালোবাসা আর সচেতনতাই তাকে সত্যবাদী মানুষ করে তুলবে। (সংগ্ৰহকৃত)।

মাসে লাখ টাকা আয় করতে চাইলে হাজারটা সেক্রিফাইস করতে হবে 

 মাসে লাখ টাকা আয় করতে চাইলে হাজারটা সেক্রিফাইস করতে হবে 


টাকা অর্জনই একমাত্র সফলতা নয়, তবুও জীবনের প্রয়োজনে টাকার দরকার আছে। মাসে লাখ লাখ টাকা আয় করতে চাইলে, যে সেক্রিফাইস গুলো আপনাকে করতে হবে ঃ


১। আড্ডার সার্কেল ঠিক করতে হবে, প্রতিদিন আপনি কাদের সাথে সময় কাটাবেন? তারা কি ক্যারিয়ার নিয়ে ভাবে নাকি শুধু আড্ডা দিয়ে সময় নষ্ট করে।  

২। আলসেমি শব্দ টা জীবন থেকে ডিলিট করে দিতে হবে অন্তত ৫-৭ টা বছর। যতক্ষণ জেগে থাকবেন ততক্ষন কাজ করতে হবে।  

৩। ঘুমের আরাম বাদ দিয়ে ভোরের সূর্য দেখতে হবে, নির্দিষ্ট সময় ঘুমিয়ে কাজের সময় বাড়াতে হবে।

৪। আগামীকাল করবো, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, আজ এবং এখনই শুরু করতে হবে

৫।  কমফোর্ট ত্যাগ করতে হবে জীবনে অন্তত ৫-৭ টা বছর। আরাম খুঁজলে আপনি কখনো কঠিন পরিশ্রম করতে পারবেন না। কঠিন পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব।  

৬। রাগ ও ইগো এসব ঝেরে ফেলতে হবে বরং জিদ বাড়াতে হবে। রাগ এবং ইগোর ফলে অনেক সুন্দর উদ্যোগ নষ্ট হয়ে যায়।  

৭। কথার জবাব দেবার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে, আপনার কাজ ও সফলতাই সকল কথার জবাব দিয়ে দিবে।   

৮। জীবনে যে কোন পরিস্থিতিতে পজেটিভি থাকতে হবে, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে হবে।

৯।   নিজের ফিটনেস (সুস্থ থাকা) খুবই গুরুত্বপূর্ণ। অনেক বেশী রোজগার করতে হলে প্রতিদিন ১ ঘণ্টা ঝাম ঝরাতে হবে, হেটে অথবা দৌড়ে।  

১০। জিহবা কে নিয়ন্ত্রণ করতে হবে, জাঙ্ক ফুড পরিহার করে পরিমিত খাবার খেতে হবে প্রতিদিন।  

১১। দক্ষতা বাড়ানোর জন্য আরেকটু বেশী লেখাপড়া ও ট্রেনিং করতে হবে।  

১২। যে কোন কাজে বা উদ্যোগে লেগে থাকতে হবে, হাল ছেড়ে দেয়া যাবে না।  

১৩। যে কাজে সফল হতে চান সেই কাজটা প্রতিদিন করতে হবে।           


তৈরি তো আপনি?


আপনি যদি সহজ সহজ কাজ করেন জীবন কঠিন হয়ে যাবে, আর যদি কঠিন সব কাজ করেন জীবন সহজ হয়ে যাবে।

চর্ম রোগের হোমিও ঔষধ (চুলকানি, একজিমা

 চর্ম রোগের হোমিও ঔষধ (চুলকানি, একজিমা)

🍊Graphites 200 – হাতের চেটোর উল্টো পৃষ্টে একজিমা, চামড়া মোটা হয়,ফাটে, আঙ্গুলের চামড়া মোটা হয়, মুখে, কানের পেছনে, চোখের পাতায়, জননেন্দ্রিয়ে ফুস্কুড়ি কিংবা ঘায়ের মতো উদ্ভেদ,তা থেকে মধুর মতো চটচটে রস নিঃসরণ। উদ্ভেদ্গুলি মাছের আঁশের পদার্থ দিয়ে ঢাকা।


🍋Petroleum 30 – ওপরের Graphites এর মতো লক্ষণ তবে উদ্ভেদ গুলি শীতকালে বৃদ্ধি পায় ও গরমকালে আপনাতেই কমে যায়।


🍌Coffea Crud 200 – চর্মরোগে অত্যন্ত চুলকানি, রক্ত পড়ে, জ্বালা করে ও তার জন্যে অনিদ্রা।


🍍Croton Tig 200 – উদ্ভেদ প্রথমে ফোস্কার মতো, পরে পাকে, চুলকানি জলে ও ঠাণ্ডায় বাড়ে।


🥭Dolichos 30 – চামড়ায় কোন প্রকার উদ্ভেদ নেই অথচ ভয়ানক চুলকানি।


🍎Comocladia 30 – চামড়া লালবর্ণ বা চামড়ায় লাল ডোরাডোরা দাগ। ঘামাচির মতো লালবর্ণের ফুস্কুড়ি ও তাতে অধিক চুলকানি।


🍏Psorinum 200 – গায়ের চামড়া দেখতে খুব কদাকার, গায়ে এতো দুর্গন্ধ যে স্নান করলেও গন্ধ যায় না। শরীর একটু গরম হলেই চুলকায়, রক্ত বেরোয় ও নানা রকমের উদ্ভেদ।


🍐Sulpher 6 – চর্মরোগে অত্যন্ত চুলকানি, চুলকানোর সময় মহাসুখ, পরে ভীষণ জ্বালা। গায়ের চামড়া দেখতে খুব কদাকার,অপরিস্কার। চুলকানি রাতে, গরমে ও স্নানে বাড়ে।


🍑Kali Ars 30 – কাপড় খুললেই চুলকানি,আঁশের মতো শল্ক ওঠে, পুরাতন একজিমা – গরমে,চললে, কাপড় খুললে বাড়ে, সোরাসিস।


Sepia 200 – স্ত্রী জননেন্দ্রিয়ে ছোটো ছোটো ফুস্কুড়ি ও তাতে অসহনীয় চুলকানি।


🍒Hepar Sulph 200 – সন্ধিস্থলে ও চামড়ার ভাঁজে রসপূর্ণ উদ্ভেদ ও তাতে অত্যন্ত দুর্গন্ধ ও চুলকানি। গায়ে সামান্য আঁচড় লাগলেই পাকে ও পুঁজ হয়।


🍓Anthrakokali 200 – খোস, প্যাঁচড়ায় অত্যন্ত চুলকানি, ঠোঁট ও অন্য স্থানে ফাটা ক্ষত, পুরাতন দাদ।


🥝Anacardium Occi 30 – চামড়ায় টোপতলা ফোস্কার মতো উদ্ভেদ। পায়ে কড়া, ক্ষত, পায়ের তলা ফাটা।


🥝Antim Crud 30 – চামড়ায় আঁচিলের মতো বা ফোস্কার মতো উদ্ভেদ। ঘারে, মুখে, পিঠে, হাতে, বুকে উদ্ভেদ বেরোয় ও চুলকায়।


🍅Aloe Soc 30 – খোস, প্যাঁচড়া প্রতি বছর শীতকালে দেখা যায়।


🥥Echinacea Q – খোস, প্যাঁচড়া, চুলকানি এবং পারদ ও উপদংশজনিত চর্মরোগের উৎকৃষ্ট ওষুধ।


🥑Urtica Urens 200 – আমবাতে ভয়ানক চুলকানি, জ্বালা ও কাঁটাবেঁধার মতো বেদনা থাকে,রোগি ক্রমাগত হাত বোলায়। হাতের, মুখের, বুকের চামড়া ফোলে, গরম হয়, ফুস্কুড়ি বেরোয়। ঘুমালে ফুস্কুড়ি মিলিয়ে যায় কিন্তু বিছানা থেকে উঠলে আবার বেরোয়।


🍑Bufo Rana 200 – হাতে ও পায়ের তালুতে ফোস্কা্‌, সামান্য আঘাতে ক্ষত হয়,পাকে,মুখে ও গলায় ক্ষত হয়ে ছিদ্র হয়ে যায়, স্তনে কান্সারের মতো ক্ষত।


🍐Acid Chryso 30 – খোস, প্যাঁচড়া, দাদ, সোরাসিস ও নিম্নাঙ্গের একজিমা।


🥔Anagallis 30 – হাতের চেটোয়, হাতে ও আঙ্গুলে চুলকানি।


🥕Arsenic Alb 6 – কপালে ও মাথায় বেশি উদ্ভেদ, খোস প্যাঁচড়ায় অত্যন্ত দুর্গন্ধ।


🌶️Sarsaparilla 30 – গরমকালে শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভেদ, রোগী বেশ দুর্বল ও শীর্ণকায়, হাত পা ফাটা, গায়ের চামড়া কোঁচকান, নখ কুঁচকে ছোটো হয়ে যায়,নখে ক্ষত ও জ্বালা, অণ্ডকোষ ও লিঙ্গে চুলকানি।


এছাড়াও  অসংখ্য মেডিসিন আছে, এখানে মাত্র কয়েকটির কিছু লক্ষন আলোচনা করা হল। রোগীর সার্বিক লক্ষনের উপর নির্ভর করে ঔষধ নির্বাচন করবেন। 


((পোস্টটা নবীন ডাক্তারদের জন্য লিখিত, সর্বসাধারণের জন্য নয়))

আপনার বেতন যদি ৫০,০০০/- এর আশেপাশে হয়, তাহলে আপনাকে একটা মজার জিনিস দেখাই। 

 আপনার বেতন যদি ৫০,০০০/- এর আশেপাশে হয়, তাহলে আপনাকে একটা মজার জিনিস দেখাই। 

২০১১ সালে ডলারের দাম ছিল ৭৭ টাকার আশেপাশে। 

২০২১ সালে সেটা হলো ৮৫ টাকা। 


তার মানে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি ২০১১ সালে বেতন পেতেন ৬৪৯ ডলার (ভগ্নাংশ বাদ দিচ্ছি সব জায়গাতেই)। 

পরবর্তী ১০ বছরে আপনার বেতন যদি ইনক্রিমেন্টে ৫০০ টাকা করেও বাড়ে, তাহলে আপনার বেতন ২০২১-এ ৫৫,০০০ টাকা। মানে ডলারে ৬৪৭ ডলার (২০২১-এ ১ ডলার = ৮৫ টাকা ধরে)।

 

অর্থাৎ, বৈশ্বিক ইনফ্ল্যাশনের সাথে তালমিল রাখতেই আপনাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, এবং সেটা আপনার বেতনকে মোটামুটি সাম্যাবস্থায়ই রেখেছে। যদিও এটা ঠিক প্রসেস না, কারণ এই ১০ বছরে আপনার কাজের মান বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, বাসায় মানুষ বেড়েছে, খরচ বেড়েছে, তাই আপনার বেতনও বাড়া উচিত ছিল। কিন্তু তারপরও তর্কের খাতিরে ধরে নিচ্ছি এই সাম্যাবস্থাটাই অনেক বড় পাওয়া। 

এবার আসুন গত তিন বছরের হিসেবে। ২০২১-এ ৫০,০০০/- বেতনের চাকরী করা একজন মানুষ ২০২৪-এ সর্বোচ্চ ৫১,৫০০/- বেতন পাচ্ছেন। বা একটু বাড়িয়ে ধরলাম ৫২,০০০/- 


২০২১-এ আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বেতন পেতেন ৫৮৮ ডলার। 

২০২৪-এ এসে আপনি বেতন কতো পান জানেন? 


৫২,০০০ ÷ ১২৫ = ৪১৬ ডলার!! 

এই যে আপনার তিন বছরে চাকরীর অভিজ্ঞতা বাড়লো, কাজের মান বৃদ্ধি পেলো, ঘরে খরচ বাড়লো, তাহলে আপনার বেতন কমলো কেন? কেউ জানলো না আপনার বেতন যে কমে গেছে, কারণ, ব্যাংক একাউন্টেতো আগের চেয়ে দেড়-দুই হাজার টাকা বেশি ঢুকছে। কিন্তু বাস্তবে আপনার বেতন কতো? 

----

যেই বেচারা ৫০,০০০/- বেতনের চাকরী করে তার থেকে ১০-১৫ হাজার টাকা জমানোর চিন্তা করতে পারতো ভবিষ্যতের কথা ভেবে, সেই বেচারা এখন জমানোর চিন্তা বা নিজের শখ পূরণের চিন্তা তো দূরের কথা, নিজের পরিবারের বেসিক নীডস পূরণ করতেও হিমশিম খাচ্ছে! 

---

দোষ কাকে দিব জানি না। কেউই জানে না। অথবা জানলেও বলে না। কেউ ১৫ লাখ টাকা দামের ছাগল কিনে ইনস্টাগ্রামে রীলস বানায়। আর কেউ ভাগে কুরবানি দিতে গেলেও ১৫ হাজার টাকা দিতে হিমশিম খাচ্ছে। 

যে সৎভাবে বাঁচতে চায় সে প্রতি রাতে মরতেছে মানসিক প্রেশারে, আর যে অসৎভাবে চলতেছে সে রাজার হালে বেহেশতি সুখ নিচ্ছে! l


জীবন চলে যাচ্ছে। কেউ হিমশিম খেয়ে পার করে দিচ্ছে। কেউ সাদিক এগ্রোর কোটি টাকার গরু খেয়ে পার করে দিচ্ছে। কেউ পুরো দেশ খেয়ে রিসোর্ট-হোটেল বানায়ে বিদেশে বসে পার করে দিচ্ছে। মাঝে আমরা হয়ে যাচ্ছি খাদ্যদ্রব্য!  ওনারা আমাদেরকেই খেয়ে দিচ্ছে! ওই ১৫ লাখ টাকা দামের ছাগলটা আসলে একটা আয়না। ছাগলটা আমরাই!


Pic for attention 🥀

সোমবার, ৭ জুলাই, ২০২৫

Rumex crispus (রিউমেক্স ক্রিসপাস) একটি জনপ্রিয় হোমিওপ্যাথিক ওষুধ, যা মূলত কাশি এবং ত্বকের চুলকানির জন্য ব্যবহৃত হয়। নিচে সহজ ভাষায় এর বিস্তারিত দেওয়া হলো:

 Rumex crispus (রিউমেক্স ক্রিসপাস) একটি জনপ্রিয় হোমিওপ্যাথিক ওষুধ, যা মূলত কাশি এবং ত্বকের চুলকানির জন্য ব্যবহৃত হয়। নিচে সহজ ভাষায় এর বিস্তারিত দেওয়া হলো:


---


🌿 Rumex crispus কীসের জন্য ব্যবহার হয়?


✅ ১. শুষ্ক কাশি (Dry Cough):


গলা চুলকায়, তারপর কাশি আসে।


ঠাণ্ডা বাতাসে কাশি বেড়ে যায়।


রাতে বিছানায় শুলে কাশি বেশি হয়।


গলা পরিষ্কার করার জন্য বারবার খাঁকারি দিতে হয়।


✅ ২. ত্বকের চুলকানি ও র‍্যাশ:


ত্বকে লালচে র‍্যাশ বা চুলকানি হয়, বিশেষ করে খোসা পড়া টাইপ।


চুলকানি বেশি হয় কাপড় খুললে বা ঠাণ্ডা হাওয়ায়।


✅ ৩. গলার সমস্যা:


গলা খুশখুশে হয়ে থাকে, যেন কিছু আটকে আছে।


কথা বললে বা গিললে অস্বস্তি হয়।


📌 সার্বক্ষণিক হোমিওপ্যাথি চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন: 

🏥 Hatiya Homoeo Medicare

👨‍⚕️ Dr. Arif Uddin, BHMS (DU)

📱 01629-478383

শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন।” – রবীন্দ্রনাথ ঠাকুর

 “শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন।” – রবীন্দ্রনাথ ঠাকুর


জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বিখ্যাত উক্তি রয়েছে, যা আজও প্রাসঙ্গিক। তার কিছু উল্লেখযোগ্য উক্তি নিচে দেওয়া হলো: 


"জীবনকে সত্য ও সুন্দরভাবে উপলব্ধি করতে হলে, তাকে শিশিরের মতো হালকাভাবে গ্রহণ করতে হবে।"

"জীবন একটি নদী, যা অবিরাম বয়ে চলেছে, কখনো শান্ত, কখনো উত্তাল।"


"জীবনকে ভালোবাসতে শেখো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো।"


"জীবন যুদ্ধের ময়দান, এখানে টিকে থাকতে হলে সাহস ও আত্মবিশ্বাসের প্রয়োজন।"


"জীবনে কষ্ট আসবেই, তবে সেই কষ্টকে জয় করাই হলো জীবনের সার্থকতা।"


"জীবনকে অর্থপূর্ণ করতে হলে, অপরের জন্য কিছু করতে হবে।"


"শিক্ষাই জীবনকে আলোকিত করে, তাই শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করো।"


"প্রেম ও ভালোবাসাই জীবনের মূল ভিত্তি।"

"নিজের উপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি জীবনে সফল হবে।"


"স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্নই তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।"


এই উক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর জীবনদর্শন ও মানবতাবোধের পরিচয় দেয়। 


জীবনের অর্থ একটি দার্শনিক এবং আত্মিক প্রশ্ন যা সাধারণভাবে জীবন অথবা অস্তিত্ব এসবের তাৎপর্য নিয়ে আলোচনা করে। সম্পর্কিত আরো কিছু প্রশ্ন হচ্ছে, "আমরা এখানে কেন?", "জীবনের উদ্দেশ্য কী?", জীবনের কি আদৌ কোনো উদ্দেশ্য আছে?" সভ্যতার শুরু থেকেই নানা সংস্কৃতি ও আদর্শ দিক থেকে এসব প্রশ্নের বিভিন্ন রকম উত্তর প্রস্তাব করা হয়ে আসছে। জীবনের অর্থ খুঁজতে গিয়ে দর্শন, বিজ্ঞান, অধিবিদ্যা এবং ধর্ম নানা ধরনের মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। একেক জনগোষ্ঠী ও সংস্কৃতির কাছে এই প্রশ্নের উত্তর একেক রকম।

আমরা কোথা থেকে এসেছি? আমরা কে? আমরা কোথায় যাচ্ছি?, 

জীবনের অর্থ বলতে আমরা যা বুঝি তার উৎপত্তি দার্শনিক ও ধর্মীয় আত্মচিন্তা এবং অস্তিত্ব, সামাজিক বন্ধন, চেতনা, সুখ এগুলির বৈজ্ঞানিক অনুসন্ধান থেকে আরো নানা বিষয় এখানে জড়িত, যেমন - সাংকেতিক অর্থ, তত্ত্ববিদ্যা, মূল্যবোধ, উদ্দেশ্য, নৈতিকতা, ভালো ও মন্দ, স্বাধীন ইচ্ছা, একেশ্বর বা বহু ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের ধারণা, আত্মা, পারলৌকিক জীবন ইত্যাদি। বৈজ্ঞানিক অনুসন্ধান এক্ষেত্রে পরীক্ষালব্ধ তথ্যের ব্যাখ্যা দিয়ে জীবনের "কীভাবে" প্রশ্নের উত্তর খোঁজে। সেই সাথে ভালো থাকা এবং নৈতিকতার ধারণা নিয়েও আলোচনা করে। একটি বিকল্প মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করা যায়, "আমার জীবনের অর্থ কী?"


জীবন নিয়ে কিছু উক্তি : 


1. “জীবন হতে পারে চমৎকার, যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকাকড়ি।” – চার্লি চ্যাপলিন


2. “জীবন বাই সাইকেল চালানোর মতো একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে।” – আইনস্টাইন


3. “জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে।” – স্টিফেন হকিং


4. “জীবন সহজ নয়, জটিলও নয়, জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি।” – হুমায়ূন আহমেদ


5. “জীবন বিস্ময়কর হতে পারে, যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয়।” – চার্লি চ্যাপলিন


6. “ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার।” – কাজী নজরুল ইসলাম


7. “জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি জীবনে কোন হাসি ঠাট্টা না থাকতো।” – স্টিফেন হকিং


8. “মধ্যবিত্ত পরিবার গুলি জানে, জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায়।” – জেফ্রি কানাডা


9. “সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু।” – হুমায়ূন আজাদ

শেক্সপিয়র বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না

 শেক্সপিয়র বলে০ছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী! শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকিয়া!


হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই । শুধুই সুযোগের অপেক্ষা।"


সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না.... আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারেকিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক।


তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা ।


তাই অভিবাক সহ সবাইকে এব্যাপারে এখনি বিশেষ ভাবে সতর্ক হওয়া আবশ্যক। নয়তো আমরা ক্রমান্বয়ে ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হব, যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না, তার বাবা-মা কে !


তাই লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে , স্বামী কিংবা স্ত্রী , ভাই কিংবা ছেলে, কাদের সাথে মিশছে ! নিজেকে ও এ বিষয়ে বিশেষ ভাবে সতর্ক রাখতে হবে। কারণ শয়তান সব সময় মানুষের পিছনে লেগে আছে তাকে বিপথগামী করার জন্যে। সঙ্গটাই এই খানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।

একটি ‘ঘুম’ বদলে দিল ইতিহাস! সকালবেলা। আপনি অফিসের তাড়ায় ছুটছেন, আর আপনার ছেলে বা মেয়ে স্কুলব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল।গেট থেকে একটু দূরে গিয়ে সে একবার পেছন ফিরে তাকালো। আপনি হয়তো ব্যস্ত ছিলেন ফোনে কথা বলতে—তাই সেই চোখটা আপনার চোখে পড়েনি।বাচ্চার স্কুল থেকে ফোন এল বলল আপনাকে স্কুলে দেখা করতে। গিয়ে শুনলেন সন্তান ক্লাসে ঘুমিয়ে পড়েছে—এই কথা শুনেই আপনার মনটা হঠাৎ করে ভারী হয়ে যায়।আপনি ভাবেন—সে মনোযোগী নয়। সে হয়তো পিছিয়ে পড়ছে। তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়। কিন্তু যদি বলি, এমনই এক ছাত্র একদিন ক্লাসে ঘুমিয়ে পড়েছিল…আর সেই ঘুমই হয়ে উঠেছিল এক অভূতপূর্ব জাগরণ, শুধুই তাঁর জন্য নয়—সমস্ত পৃথিবীর জন্য? আমরা সবসময় চাই, আমাদের সন্তান যেন সেরা হয়—শ্রেষ্ঠ নম্বর পাক, সবার আগে থাকুক, কেবল ‘পারফেক্ট’ হোক।কিন্তু বাস্তবটা সবসময় অঙ্কের মতো সোজা নয়। আজ আমি আপনাদেরকে এমন একটি সত্যিকারের গল্প বলব—একটি ছেলে, যে একদিন ক্লাসে ঘুমিয়ে পড়েছিল…আর সেই ঘুমই তাকে ইতিহাসের পাতায় নিয়ে গিয়েছিল। ঘটনাটা ১৯৩৯ সালের। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হিমশীতল সকাল। ক্লাসরুমের জানালা দিয়ে আসা আলো ছুঁয়ে যাচ্ছে ছাত্রদের চোখ। প্রফেসর ব্ল্যাকবোর্ডে লিখছেন গণিতের জটিল ছক। তার কথাগুলো ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে... আর এক কোণে বসে থাকা এক তরুণ ছাত্র, জর্জ ডান্টজিগ, চোখের পাতা বন্ধ করে ফেলছে। ক্লান্ত শরীর, ক্লান্ত মন—হয়তো রাতভর গণিতের বই নিয়ে জেগে ছিল, হয়তো জীবন নিয়ে কোনো দ্বিধা। বাকি ছাত্রছাত্রীরা গভীর মনোযোগে প্রফেসরের কথা শুনছে।কেউ খেয়ালও করেনি, এই ছেলে ক্লাসেই ঘুমিয়ে পড়েছে। ক্লাস চলতে থাকে। প্রফেসর বোর্ডে দুটি জটিল গাণিতিক সমস্যা লিখে বলেন, "এই সমস্যাগুলো আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। এগুলো শুধু উদাহরণ হিসেবে দেখালাম।" জর্জ তখনো ঘুমিয়ে। সে শুনল না এই সতর্কতা। ক্লাস শেষে সবাই হইচই করতে করতে বেরিয়ে যায়। তখন জর্জের ঘুম ভাঙে। চোখ মেলে সে দেখে বোর্ডে লেখা দুইটি সমস্যা। তাঁর সরল চিন্তা—“অ্যাঁ! নিশ্চয় হোমওয়ার্ক।” খাতায় লিখে নেয়। কিছু না ভেবে। কোনো প্রশ্ন না করে। বাড়ি ফিরে এক যুদ্ধ শুরু হয়। গণিতের সমস্যা সে এর আগে অনেক করেছে, কিন্তু এই সমস্যাগুলো যেন অন্যরকম।প্রথমে মাথায় ঢুকছে না। সূত্র মিলছে না। কোথাও যেন কিছু বাদ পড়ছে। কিন্তু সে থামে না।কারণ সে জানে না—এই সমস্যাগুলো ‘অসম্ভব’। এই না-জানাটাই হয়ে দাঁড়ায় তাঁর সবচেয়ে বড় শক্তি। সে ভাবছে, “হোমওয়ার্ক তো, মানে নিশ্চয় কোনো সমাধান আছে।” এই বিশ্বাস নিয়েই সে গভীরভাবে পড়তে থাকে। লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটায়। বইয়ের পর বই, থিওরির পর থিওরি। ঘরে ফিরে আবার চেষ্টা। মাঝরাতে উঠে আবার কাগজে আঁকা-আঁকি। বন্ধুরা খেলতে যাচ্ছে—সে যাচ্ছে গণিতের প্যাচ খুলতে। দিনের পর দিন পরিশ্রম করে শেষমেশ সে একটি সমস্যার সমাধানে পৌঁছায়। পরের ক্লাসে, খুশি মনে খাতা জমা দেয় জর্জ। সে ভেবেছে—“এবার ভালো নম্বর পাব। হয়তো একটা ‘A’!”কিন্তু প্রফেসর তো বিস্ময়ে অবাক! “জর্জ! তুমি এটা করেছ কীভাবে? তুমি জানো তো, তুমি কী করেছ?” জর্জ অবাক হয়ে বলে—“এই তো হোমওয়ার্ক ছিল!” প্রফেসর চুপ করে যান কিছুক্ষণ। তারপর বলেন— “জর্জ, এগুলো হোমওয়ার্ক ছিল না। এগুলো ছিল দুইটি অমীমাংসিত গাণিতিক সমস্যা—যা বহু গণিতবিদ বছরের পর বছর ধরে চেষ্টা করেও সমাধান করতে পারেননি। তুমি এর একটি সমাধান করে ফেলেছ!” জর্জ তখনও বিশ্বাস করতে পারছিল না। তাঁর চোখে তখনও সেই সরলতা—যে সরল বিশ্বাস থেকেই এক অসম্ভব সমাধান সম্ভব হয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে বলব:প্রিয় অভিভাবক, আপনি হয়তো ভাবছেন—"আমার ছেলে মনোযোগ দেয় না", "ও খুব ধীর", "পাশের বাচ্চা কত ভালো করে"… কিন্তু আপনি জানেন না, আপনার সন্তানটিও একদিন ইতিহাস গড়ে ফেলতে পারে। হয়তো আজ সে ক্লাসে ঘুমিয়ে পড়েছে, হয়তো সে একবার পরীক্ষায় কম নম্বর পেয়েছে, হয়তো সে অঙ্কে একটু ধীরে এগোচ্ছে… কিন্তু বিশ্বাস করুন, তার মনে যদি থাকে একটি সরল বিশ্বাস,যদি আপনি তাকে ভালোবাসা আর ধৈর্যের সঙ্গে আগলে রাখেন,তাহলে সেই ঘুমন্ত চোখেই লুকিয়ে থাকে এক জাগ্রত ভবিষ্যৎ। সন্তানদের চাপে নয়, বিশ্বাসে বড় করুন তারা পারবে, যদি আপনি বলেন “তুমি পারো।” তারা এগোবে, যদি আপনি বলেন “আমি তোমার পাশে আছি।” তারা ইতিহাস গড়বে, যদি আপনি তাদের উপর ভরসা রাখতে শেখেন। জর্জ ডান্টজিগ আমাদের এই একটি কথাই শিখিয়ে যান—"যদি তুমি না জানো এটি অসম্ভব, তাহলে তুমি সেটি করেই ফেলো।" আজকের মতো ঘুমিয়ে পড়া একটি ঘটনা ।আগামীকাল হয়ে উঠতে পারে একটি অমর অনুপ্রেরণা। যারা পড়বেন অনুরোধ রইল মতামত জানাবেন সংগৃহীত

 একটি ‘ঘুম’ বদলে দিল ইতিহাস!


সকালবেলা। আপনি অফিসের তাড়ায় ছুটছেন, আর আপনার ছেলে বা মেয়ে স্কুলব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল।গেট থেকে একটু দূরে গিয়ে সে একবার পেছন ফিরে তাকালো। আপনি হয়তো ব্যস্ত ছিলেন ফোনে কথা বলতে—তাই সেই চোখটা আপনার চোখে পড়েনি।বাচ্চার স্কুল থেকে ফোন এল বলল আপনাকে স্কুলে দেখা করতে। গিয়ে শুনলেন সন্তান ক্লাসে ঘুমিয়ে পড়েছে—এই কথা শুনেই আপনার  মনটা হঠাৎ করে ভারী হয়ে যায়।আপনি ভাবেন—সে মনোযোগী নয়। সে হয়তো পিছিয়ে পড়ছে। তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়।


কিন্তু যদি বলি, এমনই এক ছাত্র একদিন ক্লাসে ঘুমিয়ে পড়েছিল…আর সেই ঘুমই হয়ে উঠেছিল এক অভূতপূর্ব জাগরণ, শুধুই তাঁর জন্য নয়—সমস্ত পৃথিবীর জন্য?


আমরা সবসময় চাই, আমাদের সন্তান যেন সেরা হয়—শ্রেষ্ঠ নম্বর পাক, সবার আগে থাকুক, কেবল ‘পারফেক্ট’ হোক।কিন্তু বাস্তবটা সবসময় অঙ্কের মতো সোজা নয়।


আজ আমি আপনাদেরকে এমন একটি সত্যিকারের গল্প বলব—একটি ছেলে, যে একদিন ক্লাসে ঘুমিয়ে পড়েছিল…আর সেই ঘুমই তাকে ইতিহাসের পাতায় নিয়ে গিয়েছিল।


ঘটনাটা ১৯৩৯ সালের।


কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হিমশীতল সকাল। ক্লাসরুমের জানালা দিয়ে আসা আলো ছুঁয়ে যাচ্ছে ছাত্রদের চোখ। প্রফেসর ব্ল্যাকবোর্ডে লিখছেন গণিতের জটিল ছক। তার কথাগুলো ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে... আর এক কোণে বসে থাকা এক তরুণ ছাত্র, জর্জ ডান্টজিগ, চোখের পাতা বন্ধ করে ফেলছে। ক্লান্ত শরীর, ক্লান্ত মন—হয়তো রাতভর গণিতের বই নিয়ে জেগে ছিল, হয়তো জীবন নিয়ে কোনো দ্বিধা।


 বাকি ছাত্রছাত্রীরা গভীর মনোযোগে প্রফেসরের কথা শুনছে।কেউ খেয়ালও করেনি, এই ছেলে ক্লাসেই ঘুমিয়ে পড়েছে।


ক্লাস চলতে থাকে। প্রফেসর বোর্ডে দুটি জটিল গাণিতিক সমস্যা লিখে বলেন,

"এই সমস্যাগুলো আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। এগুলো শুধু উদাহরণ হিসেবে দেখালাম।"


জর্জ তখনো ঘুমিয়ে। সে শুনল না এই সতর্কতা।


ক্লাস শেষে সবাই হইচই করতে করতে বেরিয়ে যায়। তখন জর্জের ঘুম ভাঙে। চোখ মেলে সে দেখে বোর্ডে লেখা দুইটি সমস্যা।


তাঁর সরল চিন্তা—“অ্যাঁ! নিশ্চয় হোমওয়ার্ক।”


খাতায় লিখে নেয়। কিছু না ভেবে। কোনো প্রশ্ন না করে।

বাড়ি ফিরে এক যুদ্ধ শুরু হয়।


গণিতের সমস্যা সে এর আগে অনেক করেছে, কিন্তু এই সমস্যাগুলো যেন অন্যরকম।প্রথমে মাথায় ঢুকছে না। সূত্র মিলছে না। কোথাও যেন কিছু বাদ পড়ছে।


কিন্তু সে থামে না।কারণ সে জানে না—এই সমস্যাগুলো ‘অসম্ভব’।

এই না-জানাটাই হয়ে দাঁড়ায় তাঁর সবচেয়ে বড় শক্তি।

সে ভাবছে, “হোমওয়ার্ক তো, মানে নিশ্চয় কোনো সমাধান আছে।”


এই বিশ্বাস নিয়েই সে গভীরভাবে পড়তে থাকে।

লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটায়। বইয়ের পর বই, থিওরির পর থিওরি। ঘরে ফিরে আবার চেষ্টা। মাঝরাতে উঠে আবার কাগজে আঁকা-আঁকি।

বন্ধুরা খেলতে যাচ্ছে—সে যাচ্ছে গণিতের প্যাচ খুলতে।


দিনের পর দিন পরিশ্রম করে শেষমেশ সে একটি সমস্যার সমাধানে পৌঁছায়।


 পরের ক্লাসে, খুশি মনে খাতা জমা দেয় জর্জ।


সে ভেবেছে—“এবার ভালো নম্বর পাব। হয়তো একটা ‘A’!”কিন্তু প্রফেসর তো বিস্ময়ে অবাক!

“জর্জ! তুমি এটা করেছ কীভাবে? তুমি জানো তো, তুমি কী করেছ?”


জর্জ অবাক হয়ে বলে—“এই তো হোমওয়ার্ক ছিল!”

প্রফেসর চুপ করে যান কিছুক্ষণ। তারপর বলেন—

“জর্জ, এগুলো হোমওয়ার্ক ছিল না। এগুলো ছিল দুইটি অমীমাংসিত গাণিতিক সমস্যা—যা বহু গণিতবিদ বছরের পর বছর ধরে চেষ্টা করেও সমাধান করতে পারেননি। তুমি এর একটি সমাধান করে ফেলেছ!”


জর্জ তখনও বিশ্বাস করতে পারছিল না।

তাঁর চোখে তখনও সেই সরলতা—যে সরল বিশ্বাস থেকেই এক অসম্ভব সমাধান সম্ভব হয়েছে।


অভিভাবকদের উদ্দেশ্যে বলব:প্রিয় অভিভাবক, আপনি হয়তো ভাবছেন—"আমার ছেলে মনোযোগ দেয় না", "ও খুব ধীর", "পাশের বাচ্চা কত ভালো করে"…

কিন্তু আপনি জানেন না, আপনার সন্তানটিও একদিন ইতিহাস গড়ে ফেলতে পারে।

হয়তো আজ সে ক্লাসে ঘুমিয়ে পড়েছে,

হয়তো সে একবার পরীক্ষায় কম নম্বর পেয়েছে,

হয়তো সে অঙ্কে একটু ধীরে এগোচ্ছে…


কিন্তু বিশ্বাস করুন, তার মনে যদি থাকে একটি সরল বিশ্বাস,যদি আপনি তাকে ভালোবাসা আর ধৈর্যের সঙ্গে আগলে রাখেন,তাহলে সেই ঘুমন্ত চোখেই লুকিয়ে থাকে এক জাগ্রত ভবিষ্যৎ।


সন্তানদের চাপে নয়, বিশ্বাসে বড় করুন


তারা পারবে, যদি আপনি বলেন “তুমি পারো।”

তারা এগোবে, যদি আপনি বলেন “আমি তোমার পাশে আছি।”

তারা ইতিহাস গড়বে, যদি আপনি তাদের উপর ভরসা রাখতে শেখেন।


জর্জ ডান্টজিগ আমাদের এই একটি কথাই শিখিয়ে যান—"যদি তুমি না জানো এটি অসম্ভব, তাহলে তুমি সেটি করেই ফেলো।"


আজকের মতো ঘুমিয়ে পড়া একটি ঘটনা ।আগামীকাল হয়ে উঠতে পারে একটি অমর অনুপ্রেরণা।


যারা পড়বেন অনুরোধ রইল মতামত জানাবেন


সংগৃহীত

ভুল পথে দ্রুত এগিয়ে যাওয়ার চেয়ে, সঠিক পথে ধীরে এগোনোই শ্রেয়।

 আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে এমন সব হেডলাইন:


👉 “চা বেচে দিনে ১০ হাজার!”

👉 “বেগুনের খেতে মাসে ২ লাখ!”

👉 “চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি!”


এই ধরনের কন্টেন্ট ভাইরাল হয়, মানুষ চমকে ওঠে, অনেকে উৎসাহিত হয়। কিন্তু ভাইরাল হওয়ার পেছনে আছে একটা ফাঁদ — “মোটিভেশন বিক্রি”।


আমার নিজের দেখা একটা ঘটনা বলি।

একজন পরিচিত, আমাদের বয়সী। ভালো একটা কোম্পানিতে চাকরি করতেন, বেতনও খারাপ না। সোশ্যাল মিডিয়ার এই “চটকদার সফলতার গল্পে” বিশ্বাস করে চাকরি ছেড়ে দিলেন। ভাবলেন, “আমিও চা বিক্রি করে লাখপতি হবো।” এখন কষ্টে কাঁদছেন, কারণ বাস্তবতা গল্পের মতো নয়।


---


চাকরি বনাম চা দোকান — একটা বাস্তব হিসাব:


✅ ধরুন, একজন রিকশাচালক।

মাসে ৩০ হাজার টাকা আয় করেন।

একজন এন্ট্রি লেভেল চাকরিজীবী হয়তো পান ১৫ হাজার টাকা।


এ পর্যন্ত ভিউবাজেরা আপনাকে বলবে,

“চাকরি ছেড়ে রিকশা চালান, ইনকাম ডাবল!”


কিন্তু একটু গভীরভাবে ভাবুন:


📌 রিকশাচালক ইনকাম বাড়াতে চাইলে কী করবেন?

— আরও বেশি ঘন্টা চালাতে হবে।

— দিনে ১০ ঘন্টার বদলে ২০ ঘন্টা!

এটা কি সম্ভব? শরীর কি দেবে? বৃষ্টি, রোদ, রোগ — সব সামলে কতদূর?


📌 অথচ একজন চাকরিজীবীর ইনকাম ৪-৫ বছরেই দ্বিগুণ হয়ে যেতে পারে, কোনো ওভারটাইম ছাড়াই।

স্কিল বাড়ে, পদবী বাড়ে, সুযোগ বাড়ে।


---


জীবন মানে শুধু টাকাই না — মানেও লাগে।


একজন চা-দোকানদার যদি প্রতিদিন ১২-১৪ ঘন্টা কেটলি আর কাপ পিরিচ নিয়ে বসে থাকেন, আপনি কি এই জীবন ৩০ বছর চালাতে পারবেন?


সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে সিদ্ধান্ত নিচ্ছেন?


তাহলে ভেবে দেখুন—এটা কি শুধু টাকা না, একটা লাইফস্টাইলও?


---


আপনার কাজটা এক্সপান্ডযোগ্য (expandable) হতে হবে।


👉 ধরুন আপনি এখন একটা ছোট কোম্পানির মার্কেটিংয়ে কাজ করছেন।

কালকে আপনি বড় কোম্পানিতে যাবেন। ক্লায়েন্ট মিট করবেন। পরিচয় হবে হাই-স্কিল মানুষের সাথে। এইসব পরিচয়ই একদিন বড় সুযোগ তৈরি করে দেয়।


অন্যদিকে, আপনি যদি চানাচুর বিক্রি করেন, আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিমওয়ালা।

তাদের চিন্তা শুধু আজকের বিক্রি।

তারা আপনার মতো ভবিষ্যৎ, ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক—এইসব ভাবেন না।


💼 মনে রাখবেন:

Your network is your net-worth.


---


গল্পের পেছনের সত্যটা জানুন।


নিউজ হেডলাইন:

📢 “চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি!”


বাস্তবতা?

বছরে আয় ৩ লাখ টাকা।

মানে, মাসে মাত্র ২৫ হাজার।

এই জন্য আবার নিউজও হয়!


---


শেষ কথাঃ


✅ কোনো কাজ ছোট নয় — এটা ঠিক।

❌ কিন্তু সব কাজ আপনার জন্য ঠিক — এটা না।


আপনার যদি শক্ত প্ল্যান থাকে, বড় লক্ষ্য থাকে, তাহলে অস্থায়ীভাবে কিছু ইনকাম করতে চান, সেটা ঠিক আছে।

কিন্তু এসব “ভাইরাল গল্প” দেখে জীবনভর চানাচুর বেচার সিদ্ধান্ত নেয়া — এটা বাস্তবতা না, এটা ফাঁদ।


নিজের স্কিল বাড়ান।

সঠিক নেটওয়ার্কে থাকুন।

লং টার্ম প্ল্যান রাখুন।


ভুল পথে দ্রুত এগিয়ে যাওয়ার চেয়ে,

সঠিক পথে ধীরে এগোনোই শ্রেয়।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:১২-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:১২-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: রাজনৈতিক পরিচয় নয় অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ বাহিনীকে নির্দে...