এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সকাল ৭টার ২/৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................

* বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হ্রাস করে ২০ শতাংশে নামালো যুক্তরাষ্ট্র --- শুল্ক আলোচকদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা --- বাণিজ্য উপদেষ্টা বললেন, মার্কিন শুল্ক কমানোয় বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়বে বাংলাদেশের


* শুল্ক কমানোর বিনিময়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনও গোপন চুক্তি করা হয়নি --- আলোচনায় জাতীয় স্বার্থ অগ্রাধিকার পেয়েছে ---- জানালেন বাণিজ্য উপদেষ্টা


* বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাসে কূটনৈতিক সাফল্যের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানালেন বিএনপি মহাসচিব


* ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র ---  ভেরিফাইড ফেসবুকে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা


* রাজধানীতে উদ্বোধন করা হলো জুলাই আর্টওয়ার্ক --- ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে এই আর্টওয়ার্ক --- মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার


* উচ্চ মার্কিন শুল্ক আরোপের ফলে  বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস --- আরো ভালো চুক্তির উপায় খুঁজছে বিভিন্ন দেশ


* এবং  হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০১-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০১-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হ্রাস করে ২০ শতাংশে নামালো যুক্তরাষ্ট্র --- শুল্ক আলোচকদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা --- বাণিজ্য উপদেষ্টা বললেন, মার্কিন শুল্ক কমানোয় বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়বে বাংলাদেশের।


বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাসে কূটনৈতিক সাফল্যের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানালেন বিএনপি মহাসচিব।


রাজধানীতে উদ্বোধন করা হলো জুলাই আর্টওয়ার্ক --- ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে এই আর্টওয়ার্ক --- মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার।


যানবাহন চলাচলের জন্য আগামীকাল খুলে দেওয়া হচ্ছে তিস্তা সেতু  –-- কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সড়ক যোগাযোগ কমে আসবে ১০০ কিলোমিটারের বেশি।


২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৮৩ ফিলিস্তিনি ।


এবং  হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

Win + R কমান্ডগুলোর ব্যবহার শিখুন!

 গবেষণা ও একাডেমিক কাজকে সহজ করতে Win + R কমান্ডগুলোর ব্যবহার শিখুন!


যারা নিয়মিত রিসার্চ বা একাডেমিক কাজে কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের জন্য Windows-এর Win + R (Run command) একটি অত্যন্ত কার্যকর ফিচার। এই কমান্ডগুলো ব্যবহার করে খুব সহজে প্রয়োজনীয় সিস্টেম টুল, ফোল্ডার বা সেটিংস চালু করা যায়। এতে সময় বাঁচে, কাজের গতি বাড়ে এবং গবেষণা বা লেখালেখির কাজ আরও সহজ হয়। নিচে প্রয়োজনীয় কিছু Run কমান্ডের তালিকা তুলে ধরা হলো —


📂 ফাইল ও ইউজার ফোল্ডার

explorer – ফাইল এক্সপ্লোরার চালু করে

%userprofile% – ইউজার প্রোফাইল ফোল্ডার খুলে

%appdata% – ইনস্টল অ্যাপ্লিকেশনের সেটিংস ফোল্ডার

. – বর্তমান ইউজারের হোম ফোল্ডার

.. – Root ইউজার লিস্ট

recent – সম্প্রতি খোলা ফাইল ও ফোল্ডার


📚 ইউটিলিটি টুল

notepad – টেক্সট লেখার জন্য নোটপ্যাড খুলে

write – সাধারণ লেখার জন্য WordPad চালু করে

mspaint / pbrush – ছবি আঁকা বা এডিট করার Paint ওপেন করে

calc – ক্যালকুলেটর চালু করে

snippingtool – স্ক্রিনশট নেওয়ার টুল খুলে

osk – পর্দায় ভিজ্যুয়াল কীবোর্ড চালু করে


🔧 সিস্টেম চেক ও স্পেসিফিকেশন

dxdiag – গ্রাফিক্স, সাউন্ড ও RAM সম্পর্কিত তথ্য

msinfo32 – সিস্টেম কনফিগারেশন

winver – উইন্ডোজের বর্তমান ভার্সন ও বিল্ড নাম্বার

cmd – Command Prompt চালু করে

powershell – PowerShell টার্মিনাল চালু করে


🧹 ক্লিনআপ ও পারফরম্যান্স বুস্ট

cleanmgr – ডিস্ক থেকে অপ্রয়োজনীয় ফাইল মুছে

%temp% / temp – টেম্পোরারি ফোল্ডার খুলে temporary ফাইল ডিলিট করে

prefetch – পুরোনো অ্যাপ লোড ফাইল ক্লিয়ার করে সিস্টেম দ্রুত করে

msconfig – স্টার্টআপ ও বুট কনফিগারেশন 

scandisk – হার্ডড্রাইভ স্ক্যান করে ত্রুটি খুঁজে সমাধান করে

defrag – হার্ডড্রাইভ Defragment করে স্পিড বাড়ায়


⚙️ সেটিংস ও ইউটিলিটি

control – ক্লাসিক কন্ট্রোল প্যানেল খুলে সব সেটিংস এক জায়গায় দেখায়

appwiz.cpl – সফটওয়্যার আনইনস্টল অপশন

services.msc – পিসিতে চালু থাকা সার্ভিসগুলো স্টার্ট/স্টপ ম্যানেজ

taskmgr – Task Manager চালু করে

regedit – সিস্টেমের রেজিস্ট্রি এডিট করার টুল

sysedit – বিভিন্ন সিস্টেম কনফিগারেশন ফাইল একসাথে এডিট করতে দেয়

cliconfg – SQL Server/ODBC নেটওয়ার্ক সেটিংস কনফিগার করার টুল

mobsync – ওয়েব কনটেন্ট অফলাইনে সিঙ্ক বা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়

sfc – সিস্টেম ফাইল স্ক্যান করে ক্ষতিগ্রস্ত ফাইল ঠিক করতে ব্যবহার হয়

hwinfo /ui – HWiNFO সফটওয়্যার থাকলে বিস্তারিত হার্ডওয়্যার তথ্য দেখায়


🌐 নেটওয়ার্ক ও ব্রাউজার

ncpa. cpl – নেটওয়ার্ক কানেকশন (Wi-Fi/LAN) সেটিংস খুলে

inetcpl. cpl – ব্রাউজার ও ইন্টারনেট অপশন কনফিগার

ping google. com – ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা তা যাচাই করে

ftp – FTP সার্ভারে ফাইল আপলোড/ডাউনলোডের জন্য কমান্ড লাইন টুল

chrome – Google Chrome ব্রাউজার চালু করে (ইনস্টল থাকলে)

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

হোমিওপ্যাথিতে চর্মরোগের চিকিৎসার,,,,,,,

 হোমিওপ্যাথিতে চর্মরোগের চিকিৎসার জন্য আলাদা কোন শর্টকাট রাস্তা নাই। রোগের নাম নয় বরং রোগের লক্ষণ এবং রোগের কারণ অনুযায়ী ঔষধ নির্বাচন করে প্রয়োগ করতে হবে। তাহলেই আরোগ্যের আশা করতে পারেন। হ্যাঁ, যে-কোন হোমিও ঔষধেই যে-কোন চর্মরোগ নিরাময় করা সম্ভব যদি সেই ঔষধের সাথে রোগটির লক্ষণ মিলে যায়। তারপরও নীচে কয়েকটি হোমিও ঔষধের ব্যবহার বর্ণনা করা হলো।


#Thuja_occidentalis : একটু মারাত্মক ভয়ঙ্কর ধরনের অধিকাংশ চর্মরোগের একটি মূল কারণ হলো টিকা (বিসিজি, ডিপিটি, এটিএস, পোলিও, হেপাটাইটিস, এটিএস ইত্যাদি) নেওয়া। কাজেই কোন টিকা নেওয়ার দুয়েক মাস থেকে দুয়েক বছরের মধ্যে কোন চর্মরোগ দেখা দিলে প্রথমেই থুজা নামক ঔষধটি উচ্চ শক্তিতে এক মাত্রা দিবেন। বিশেষ করে খুসকির সাথে যাদের শরীরে আঁচিলও আছে, তাদের প্রথমেই সপ্তাহে একমাত্রা করে কয়েক মাত্রা খুজা নেওয়া উচিৎ।


#Arsenicum_album : যে-কোন চর্মরোগের সাথে যদি অস্থিরতা, জ্বালাপোড়া, পেটের অসুখ, রাতের বেলা বৃদ্ধি ইত্যাদি লক্ষণ থাকলে আর্সেনিক দিবেন।


#Kali_sulphuricum : ক্যালি সালফ খুসকির মতো চামড়া ওঠা জাতীয় রোগের একটি শ্রেষ্ট ঔষধ। ক্যালি সালফের আরেকটি প্রধান লক্ষণ হলো হলুদ রঙ। যদি পূঁজের রঙ, প্রস্রাবের রঙ অথবা কফের রঙ হলুদ হয়, তবে যে-কোন রোগে ক্যালি সালফ প্রয়োগে ভাল ফল পাবেন।


#Sepia : তলপেটে বল বা চাকার মতো কিছু একটা আছে মনে হয়, রোগী তলপেটের অঙ্গ-প্রত্যঙ্গ প্রস্রাবের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এই ভয়ে দুই পা দিয়ে চেপে ধরে রাখে, সর্বদা শীতে কাঁপতে থাকে, দুধ সহ্য হয় না, ঘনঘন গর্ভপাত হয়, স্বামী-সন্তান-চাকরি-বাকরির প্রতি আকর্ষণ কমে যায় ইত্যাদি লক্ষণ থাকলে যে-কোন চর্মরোগে সিপিয়া দতে পারেন।


#Sulphur : চর্মরোগের একটি সেরা ঔষধ হলো সালফার যদি তাতে অত্যধিক চুলকানী এবং জ্বালাপোড়া থাকে। এই কারণে রোগীর মধ্যে অন্য কোন ঔষধের লক্ষণ না থাকলে অবশ্যই তার চিকিৎসা প্রথমে সালফার দিয়ে শুরু করা উচিৎ। যাদের চর্মরোগ বেশী বেশী হয়, তাঁদেরকে প্রথমে অবশ্যই দুয়েক মাত্রা সালফার খাওয়াতেই হবে এবং সালফার তাঁর ভেতর থেকে সকল চর্মরোগ বের করে আনবে। পক্ষান্তরে যাদের চর্মরোগ বেশী বেশী হয় এবং শীতকাতর তাঁদেরকে প্রথমে খাওয়াতে হবে সোরিনাম (Psorinum)। সালফারের প্রধান প্রধান লক্ষণ হলো সকাল ১১টার দিকে ভীষণ খিদে পাওয়া, গোসল করা অপছন্দ করে, গরম লাগে বেশী, শরীরে চুলকানী বেশী, হাতের তালু-পায়ের তালু-মাথার তালুতে জ্বালাপোড়া, মাথা গরম কিন্তু পা ঠান্ডা, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে কোন খেয়াল নাই, রোগ বিছানার গরমে বৃদ্ধি পায়, ছেড়া-নোংরা তেনা দেখেও আনন্দিত হয় ইত্যাদি ইত্যাদি।


#Mezereum : মেজেরিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো মাথার থেকে মোটা মোটা চামড়ার মতো চলটা উঠতে থাকে, এগুলোর নীচে আবার পূঁজ জমে থাকে, চুল আঠা দিয়ে জট লেগে থাকে, পূঁজ থেকে এক সময় দুর্গন্ধ ছড়াতে থাকে, চুলকানীর জন্য রাতের ঘুম হারাম হয়ে যায় ইত্যাদি।


#Graphites : গ্র্যাফাইটিসের প্রধান প্রধান লক্ষণ হলো অলসতা, দিনদিন কেবল মোটা হওয়া, মাসিকের রক্তক্ষরণ খুবই কম হওয়া, চর্মরোগ বেশী হওয়া এবং তা থেকে মধুর মতো আঠালো তরল পদার্থ বের হওয়া, ঘনঘন মাথাব্যথা হওয়া, নাক থেকে রক্তক্ষরণ হওয়া, আলো অসহ্য লাগা ইত্যাদি। উপরের লক্ষণগুলোর দু’তিনটিও যদি কোন রোগীর মধ্যে থাকে, তবে গ্র্যাফাইটিস তার চর্মরোগ সারিয়ে দেবে।


#Hepar_sulph ‍ : হিপার সালফের প্রধান প্রধান লক্ষণ হলো এরা সাংঘাতিক সেনসেটিভ (over-sensitiveness), এতই সেনসেটিভ যে রোগাক্রান্ত স্থানে সামান্য স্পর্শও সহ্য করতে পারে না, এমনকি কাপড়ের স্পর্শও না। কেবল মানুষের বা কাপড়ের স্পর্শ নয়, এমনকি ঠান্ডা বাতাসের স্পর্শও সহ্য করতে পারে না। সাথে সাথে শব্দ (গোলমাল) এবং গন্ধও সহ্য করতে পারে না। হিপারের শুধু শরীরই সেনসেটিভ নয়, সাথে সাথে মনও সেনসেটিভ। অর্থাৎ মেজাজ খুবই খিটখিটে। কাটা-ছেড়া-পোড়া ইত্যাদি ঘা/ক্ষত শুকাতে হিপার বেশী ব্যবহৃত হয়ে থাকে। তবে মনে রাখতে হবে যে, হিপারের পূঁজ হয় পাতলা। যেখানে আঠালো পূঁজ বা কষ বের হয়, সেখানে হিপারের বদলে ক্যালি বাইক্রোম (Kali bichromicum) ব্যবহার করতে হবে। সাধারণত ফোঁড়া পাকাতে নিম্নশক্তি এবং ফোঁড়া সারাতে উচ্চশক্তি ব্যবহার করতে হয়।


#Natrum_muriaticum : মুখ সাদাটে এবং ফোলা ফোলা, বেশী বেশী লবণ বা লবণযুক্ত খাবার খায়, কথা শিখতে বা পড়াশোনা শিখতে দেরী হয়, ঋতুস্রাবে রক্তক্ষরণ হয় খুবই অল্প, পা মোটা কিন্তু ঘাড় চিকন, মানসিক আঘাত পাওয়ার পর কোন চর্মরোগ হওয়া ইত্যাদি ইত্যাদি লক্ষণ থাকলে যে-কোন চর্মরোগে নেট্রাম মিউর খেতে পারেন।


#Croton_Tiglium : ক্রোটন টিগ চর্মরোগের একটি সেরা ঔষধ। ইহার প্রধান লক্ষণ হলো চর্মরোগে প্রচুর চুলকানি থাকে কিন্তু জোরে চুলকানো রোগী সহ্য করতে পারে না। কেননা তাতে আরাম না বরং সাংঘাতিক ব্যথা পাওয়া যায়। পক্ষান্তরে হালকা ভাবে চুলকালে অথবা মালিশ করলে রোগী আরাম পায়।


#Rhus_toxicodendron : রাস টক্সের প্রধান প্রধান লক্ষণ হলো প্রচণ্ড অস্থিরতা, রোগী এতই অস্থিরতায় ভোগে যে এক পজিশনে বেশীক্ষণ স্থির থাকতে পারে না, রোগীর শীতভাব এমন বেশী যে তার মনে হয় কেউ যেন বালতি দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ঢালতেছে, নড়াচড়া করলে (অথবা শরীর টিপে দিলে) তার ভালো লাগে অর্থাৎ রোগের কষ্ট কমে যায়।


((পোস্টটা নবীন ডাক্তারদের জন্য লিখিত সুতরাং যাদের অর্গানন অব মেডিসিন, রোগীলিপি, রেপার্টরী,শক্তি মাত্রা সম্পর্কে সঠিক জ্ঞান নেই দয়া করে তাঁরা  মেডিসিনের নাম জেনেই নিজে নিজে সেবন করতে যাবেন না এতে হিতে বিপরীত হবে।))

রবিবার, ৩ আগস্ট, ২০২৫

হোমিওপ্যাথি পড়ার সময় পড়েছেন এলোপ্যাথি থিওরি ভুল, আর এখন এলোপ্যাথি টেস্ট দেখে বলছি হোমিওপ্যাথি তে চিকিৎসা নাই।

 একটা বিষয় খেয়াল করে দেখেন, হোমিওপ্যাথি পড়ার সময় পড়েছেন এলোপ্যাথি থিওরি ভুল, আর এখন এলোপ্যাথি টেস্ট দেখে বলছি হোমিওপ্যাথি তে চিকিৎসা নাই।


যেমন - 

আঁচিল - এলোপ্যাথি সূত্র হল, কোন অনাকাংখিত বৃদ্ধি মানেই ক্যান্সার, তাদের সূত্র অনুসারে হলেও এলপ্যাথি একে ক্যান্সার হিসেবে মানতে নারাজ বরং একে তোয়াক্কাই করে না। কিন্তু হোমিওপ্যাথিতে একে ক্যান্সার হিসেবেই গণ্য করা হয়। এবং হোমিওপ্যাথি চিকিৎসকগণ গণহারে আঁচিল নির্মূল করছেন অত্যন্ত সফলতার সাথে।


টিউমার - এলোপ্যাথিতে বায়োপসি করে - বিনাইন , ম্যালিগনেন্ট নির্ধারণ করে । ননক্যান্সার হলে অপারেশন আর ক্যান্সার হলে অপারেশন ও ক্যামোথেরাপি। এছাড়া অন্য কোন চিকিৎসা নাই। সেখানে হোমিওপ্যাথি চিকিৎসকগণ গণহারে সফলতার সাথে টিউমারর নির্মূল করে চলছেন।


ক্যান্সার - যখন বায়োপসিতে ক্যান্সার সনাক্ত হয়, অপারেশন এবং ক্যামোথেরাপি ছাড়া অন্য কোন চিকিৎসা নাই । সেখানেও অনেক হোমিওপ্যাথি চিকিৎসক রোগিদের চিকিৎসা দিয়ে ক্যামোথেরাপি ছাড়াই রোগি সুস্থ জীবন যাপন করছেন। যেখানে চিকিতসাই নাই, সেখানে ক্যান্সার দূর হল কিনা সেটা বড় কথা নয়, এখানে রোগী ভালো থাকাই সুস্থতা।


--------------------

আমার অভিজ্ঞতা - 

সাধারণত বয়সজনিত কারণে বা বিশেষ কোন কারণে রোগিকে ক্যামোথেরাপি দেয়া সম্ভব না হলে, বাতিল রোগীর  তালিকায় ফেলা হয়। তখন রোগিরা একটু হোমিও খেতে আসে। আবার অনেকে আশেপাশে খোঁজ নিয়ে দেখে যে ক্যামোথেরাপির রোগী বেশী দিন বাঁচে না , তাই হোমিও খেতে আসে। আবার কেউ কেউ খরচ সংকটে হোমিও খেতে আসে।


আগের কথা বাদ, শুধুমাত্র গত কয়েক মাসে আমি ২৫ জন ক্যান্সার রোগী দেখেছি , এর মধ্যে আছে,

ফুসফুস ক্যান্সার,

ভোকাল কর্ড ক্যান্সার,

পাকস্থলী ক্যান্সার,

কোলন ক্যান্সার,

লিভার ক্যান্সার

ওভারী ক্যান্সার,

জরায়ু ক্যান্সার,

স্তন ক্যান্সার,


ব্রেন ক্যান্সার,

ইত্যাদি,

এদের মধ্যে সবগুলো রোগী সুস্থ জীবন যাপন করছেন। 


শুধুমাত্র গত কয়েক মাসে টিউমার রোগী দেখেছি ৯৪ জন, 

সবগুলো টিউমার আরোগ্য লাভ করেছে বা আরোগ্যের পথে আছেন।


আমার সাভার চেম্বারের একজন রোগী জরায়ু ক্যান্সার অপারেশন এর পরে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এর পর ক্যালসিফিকেশন হয়েছে, কেন হয়েছে, এটা লিখতে গেলে অনেক বড় পোস্ট হবে পরে একসময় লিখব। রোগির চিকিৎসা চলছে।


গতবছর, ২ জন ক্যান্সার রোগী - শেষ সময় এসে কিছুটা উপশম হয়েছিল। একাধিক অপারেশন করে ফেইল হয়ে হোমিও তে এসেছিল।


*** এই গরমের মধ্যেও Cold Allergy এর রোগী দেখেছি ১৫০ জন, গত কয়েক মাসে। এদের মধ্যে আছেন, MBBS চিকিৎসক ও পরিবারের সদস্য। 


-------------------

আমার বক্তব্য, হল, এভাবে অনেক চিকিৎসক সফলতা পাচ্ছেন। কেন ? কারণ, তারা একে ক্যান্সার হিসেবে ভয় না পেয়ে হোমিওপ্যাথির দর্শন অনুসারে চিকিৎসা দিচ্ছেন এবং রোগিরা উপায় না পেয়ে ধৈর্য্য ধরে ঔষধ খেয়ে যাচ্ছেন এই ভেবে যে, মরে তো যাবই, মরার আগে একটু খেয়ে দেখি।


তাহলে কি দাড়াল ?

যেই চিকিৎসা এলপ্যাথিতে নাই, সেটা হোমিওপ্যাথিতে সফলতা আছে। 

এই রকম, দূরারোগ্য জ্বর, এজমা, কোল্ড এলার্জি, ব্রেইন স্ট্রোক, ইত্যাদিতে   এলোপ্যাথিতে সাময়িক উপশম ছাড়া আরোগ্যের চিকিৎসা নাই, সেখানে আমি সফলতার সাথে চিকিৎসা দিচ্ছি।

দিনে ৪-৫ বার নেবুলাইজার দিতে হয়, ২ টা ইনহেলার নিতে হয়, এমন যত কষ্টকর এজমা , কোল্ড এলার্জি, টনসিল, সাইনাস, মাইগ্রেন, পলিপ, কানের ইনফেকসন ৬-১০ মাসে সম্পূর্ণ সুস্থ হচ্ছে, তাও আবার সারাজীবনের জন্য। 


তাহলে, বর্তমানে, কিডনি রোগিদের জন্য হোমিওপ্যাথির দর্শন বাদ দিয়ে এলোপ্যাথি টেস্ট রিপোর্ট দেখেই আমরা বলছি, হোমিওপ্যাথিতে এর চিকিৎসা নাই। কেন ? কারণ, এখানে হোমিওপ্যাথির দর্শন বাদ দিয়ে এলোপ্যাথির চশমা দিয়ে দেখা হচ্ছে।


এই বিষয়গুলো নিয়ে আমি আমার ওয়েবসাইটে লিখার পর , আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ কে সঠিক তথ্য বুঝাতে এবং চিকিৎসা দিয়ে আরোগ্য করতে সক্ষম হচ্ছি।  এমন অনেক বিষয় আমি যখন আরো ৬-৭ বছর আগে লিখেছি, তখন আমার পোস্টে নেগেটিভ কমেন্ট করলেও এখন অনেক চিকিৎসক এর প্রোফাইলে সেগুলো স্থান পাচ্ছে যে আপনারা সফল হচ্ছেন, এবং আমার ওয়েবসাইটে দেয়া থিওরি মোতাবেক আপনারা পোস্ট করছেন। এককালে গালি দিলেও এখন আপনারা নিজেরাই এই থিওরি মোতাবেক রেজাল্ট পাচ্ছেন, এটাই আমার সার্থকতা। 


আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আশাকরি, আগামী কয়েকবছর পরেই দেখব, কেউ না কেউ আমার কিডনি থিওরি মোতাবেক সফলতা পাচ্ছেন। আমি মরে গেলেও আমার থিওরি যদি মানুষের কল্যানে লাগে তাতেই অনেক।


পরিশেষে, অনেকেই উলটাপালটা কমেন্ট করবেন যে, আমি আবার কোন দেশের বিজ্ঞানী যে আমার থিওরি। 

উত্তর - আমি কোন বিজ্ঞানী নই। আমার দীর্ঘদিনের লেখাপড়া ও রোগী পর্যবেক্ষণ ও চিকিৎসা অভিজ্ঞতা থেকে  যা অর্জন করেছি চিকিৎসা দর্শন সেটাই আমি আমার ওয়েবসাইটে লিখেছি। না আমার কোন জার্নাল নাই। জার্নালে লিখার যোগ্যতাও নাই। 

একটা প্রমাণ দেই,  সাম্প্রতিক সময়ে - কোল্ড এলার্জি বিষয়ক যে লিখাগুলো হোমিওপাথি চিকিৎসকদের প্রোফাইলে আছে, এই তথ্য টি বাংলা বা ইংরেজী কোন মেডিকেল বইতে নাই। এই চিকিৎসক হয় আমার কন্টেন্ট কপি করেছেন, অথবা তিনি যদি অন্য কোন শিক্ষক থেকে জেনে থাকেন, তাহলে সেই শিক্ষক, আমার কন্টেন্ট কপি করেছেন।


আমার চেম্বারে আগত রোগিরাই আমাকে বলেন যে, ওয়েবসাইটের তথ্য অবিকল বা কিঞ্চিত পরিবর্তন করে অনেক প্রোফাইলে দেখে রোগীরা বিভ্রান্ত হচ্ছেন যে এই লিখা আসলে কার ? কিন্তু পোস্টে সময় দেখা যায় বলেই, তারা পরে বুঝতে পারেন যে, ওয়েব সাইটে আগে লিখা হয়েছে। এই লিখাগুলো ওয়েবসাইটে ২০১৩ -২০১৮ সালের মধ্যে লিখা হয়েছে।


=============


সামারি ঃ 


পোস্টের সামারি হল, 

আমরা যখন হোমিওপ্যাথি লেখাপড়া করি তখন বলা হয়, এলোপ্যাথি থিওরী ভুল এবং হোমিওপ্যাথি থিওরী অনুসারে চিকিৎসা শিখানো হয়।  কিন্তু আমরা চেম্বার দেয়ার পর, হোমিওপ্যাথি থিওরী ভুলে গিয়ে এলোপ্যাথি টেস্ট রিপোর্ট দেখে বলতে থাকি যে, হোমিওপ্যাথি তে চিকিৎসা নাই।

কারণ, আপনি হোমিওপ্যাথি দর্শন ভুলে এলোপ্যাথি দর্শন এ আছেন। তাই চোখ থেকে এলোপ্যাথি চশমা খুলে হোমিওপ্যাথির চশমা পড়তে হবে।


তাই আমি বলতে চাই,

এলোপ্যাথি রিপোর্ট ভয় না করে যেভাবে টিউমার আচিল এর চিকিৎসা দিচ্ছেন হোমিওপ্যাথি দর্শন অনুসারে, ঠিক সেইভাবে অন্যান্য রোগীর চিকিৎসা করুন। আপনি অবশ্যই সফল হবেন। 


জ্বরের রোগী এলোপ্যাথি খেয়ে জ্বর থাকে না কিন্তু নেতিয়ে যায়। আর জ্বরের রোগী হোমিও খেলে জ্বর নিয়েও দাড়িয়ে থাকে। 


=================


নোটঃ ক্লাসে টিচার পড়ানোর সময় দেখবেন কিছু ছাত্র হাসি তামাসা করে কারণ, ওরা ক্লাসের টপিক বা গুরুত্ব কিছুই বুঝে না, তেমনি পোস্টেও এমন কিছু পাঠক থাকবে যারা না বুঝেই হাহা রিয়েক্ট দিবে। এগুলাই স্বাভাবিক। হাতের সব আঙ্গুল সমান না। অনেকে চিকিৎসক হলেও এখনো আচরণের বাচ্চামি দূর হয় নাই, ইমম্যাচিউর :)


===================


ডিসক্লেইমার:

সম্পূর্ণ পোস্টে কোথাও দাবি করা হয় নাই যে, আমি ক্যান্সার ভালো করেছি। সুস্পষ্ট করে বলা হয়েছে যে, ক্যামোথেরাপি দেয়ার মত শারীরিক বা আর্থিক অবস্থা নাই, এমন বাতিল রোগীদের,  হোমিওপ্যাথির মাধ্যমে কিছুটা উপশম দেয়াই সুস্থতা।

শনিবার, ২ আগস্ট, ২০২৫

মোবাইল আসক্তি থেকে হতে পারে যে রোগ : সতর্ক হোন এখনই!

 📱 মোবাইল আসক্তি থেকে হতে পারে যে রোগ : সতর্ক হোন এখনই!


🔰  আধুনিক যুগে মোবাইল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ, বিনোদন, শিক্ষা, এমনকি ব্যবসাও আজ মোবাইল নির্ভর। তবে এই প্রযুক্তির অপব্যবহার বা অতিরিক্ত ব্যবহারই আমাদের ঠেলে দিচ্ছে এক ভয়াবহ আসক্তির দিকে—যার নাম মোবাইল আসক্তি বা স্মার্টফোন অ্যাডিকশন। অনেকে দিনের বড় একটি সময় কাটিয়ে দেন মোবাইল স্ক্রিনে চোখ রেখে। এর পরিণাম শুধু সময় নষ্ট নয়, শরীর ও মানসিক স্বাস্থ্যের উপর ভয়ংকর প্রভাব ফেলে।


⚠️ মোবাইল আসক্তি থেকে হতে পারে যেসব রোগ:

👁️ চোখের রোগ (Digital Eye Strain):

দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখে জ্বালাপোড়া, ঝাপসা দেখা, মাথাব্যথা, চোখ শুকিয়ে যাওয়া ইত্যাদি হতে পারে।


🧠 ঘুমের সমস্যা (Insomnia):

মোবাইল থেকে নিঃসৃত নীল আলো (Blue Light) আমাদের মস্তিষ্কের মেলাটোনিন হরমোনকে বাধা দেয়, যার ফলে ঘুম আসতে দেরি হয় বা ঘুম ভেঙে যায় বারবার।


🧍‍♂️ মেরুদণ্ড ও ঘাড়ের ব্যথা (Text Neck Syndrome):

নিচু হয়ে মোবাইল দেখার ফলে ঘাড়, কাঁধ ও মেরুদণ্ডে ব্যথা হয়। দীর্ঘদিন ধরে এভাবে চললে হাড়ের স্থায়ী ক্ষতি হতে পারে।


🧠 মানসিক রোগ (Anxiety & Depression):

সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজের জীবনের প্রতি অসন্তুষ্টি তৈরি হয়, যা হতাশা, অবসাদ, একাকীত্ব সৃষ্টি করে।


📉 মনোযোগ ও স্মৃতিশক্তির হ্রাস:

অতিরিক্ত স্ক্রলিং ও নোটিফিকেশন মস্তিষ্কে "ডোপামিন রিওয়ার্ড সিস্টেম"কে বিভ্রান্ত করে, ফলে মনোযোগ কমে যায় এবং স্মরণশক্তিও দুর্বল হয়।


👂 কানে সমস্যা (Hearing Loss):

দীর্ঘসময় হেডফোনে উচ্চ শব্দে গান বা ভিডিও শোনা শ্রবণশক্তি নষ্ট করতে পারে।


📱 Nomophobia (No-Mobile-Phobia):

মোবাইল না থাকলে আতঙ্ক, অস্থিরতা, ঘাম, চিন্তা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। এটি এখন একটি মনস্তাত্ত্বিক রোগ হিসেবেই বিবেচিত।


✅ প্রতিকার ও করণীয় টিপস:

⏳ স্ক্রিন টাইম নির্ধারণ করুন: দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করবেন তা ঠিক করে নিন।


📵 নির্দিষ্ট সময় ‘No Phone Zone’ বানান: ঘুমের ১ ঘণ্টা আগে, খাবার সময়, পরিবারের সময় মোবাইল একদম বন্ধ রাখুন।


⏰ স্ক্রিন টাইম মনিটর অ্যাপ ব্যবহার করুন: যেমন—Digital Wellbeing (Android), Screen Time (iPhone)।


📚 বিকল্প অভ্যাস গড়ে তুলুন: বই পড়া, হাঁটাহাঁটি, সৃজনশীল কাজ, পরিবারে সময় কাটানো।


😴 রাতে Blue Light Filter ব্যবহার করুন বা Night Mode চালু করুন।


🔕 অতিরিক্ত নোটিফিকেশন বন্ধ করুন।


🛏️ মোবাইল বিছানা থেকে দূরে রাখুন।


🔚 মোবাইল প্রযুক্তি আমাদের অনেক সুবিধা দিয়েছে, কিন্তু অতিরিক্ত ব্যবহার থেকে জন্ম নিতে পারে মারাত্মক রোগ ও মানসিক বিপর্যয়। তাই এখনই সময় মোবাইলের উপর নির্ভরশীলতা কমিয়ে ভারসাম্যপূর্ণ জীবনযাপনে মনোযোগ দেওয়া।

জীবন সুন্দর প্রযুক্তির ব্যবহারে, কিন্তু ভয়ংকর হয় তার অপব্যবহারে।

📴 চলুন, সময়মতো মোবাইল রেখে জীবনের দিকে ফিরে তাকাই!

ররাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ৩১-অ৭-২০২৫

 রাতরাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ৩১-অ৭-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।


(MUSIC)


২।


আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে --- জানালেন আইন উপদেষ্টা।


(MUSIC)


৩।


প্রাপ্ত ভোটের ভিত্তিতে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পক্ষে মত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।


(MUSIC)


৪।


শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে ৬টি প্লট দুর্নীতির মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু --- সকল অভিযুক্ত পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আদালত।


(MUSIC)


৫।


চলতি অর্থবছরের প্রথমার্ধে কঠোর মুদ্রানীতির ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।


সাড়ে চার বছর পর মিয়ানমার থেকে জরুরি অবস্থা তুলে নিল সামরিক জান্তা  --- আগামী ডিসেম্বরে নির্বাচন।


এবং হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ৩১-অ৭-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।


(MUSIC)


২।


আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে --- জানালেন আইন উপদেষ্টা।


(MUSIC)


৩।


প্রাপ্ত ভোটের ভিত্তিতে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পক্ষে মত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।


(MUSIC)


৪।


শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে ৬টি প্লট দুর্নীতির মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু --- সকল অভিযুক্ত পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আদালত।


(MUSIC)


৫।


চলতি অর্থবছরের প্রথমার্ধে কঠোর মুদ্রানীতির ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।


সাড়ে চার বছর পর মিয়ানমার থেকে জরুরি অবস্থা তুলে নিল সামরিক জান্তা  --- আগামী ডিসেম্বরে নির্বাচন।


এবং হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা।

সকাল ৭ টার সংবাদ  তারিখ ৩১-৭-২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

....................................................

* স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য করণীয় নির্ধারণের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


* আজ জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে --- জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

 

* ৫ই আগস্টকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

* ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্রক্ষমতায় পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে তাই সরকারের  ভুল করার কোনো সুযোগ নেই --- মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

 

* ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর খসড়া সুপারিশ অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

 

* সাময়িক যুদ্ধ বিরতি সত্বেও গতকাল গাজায় অন্তত ৮৬ জন ফিলিস্তিনী হত্যা করেছে ইসরাইলী বাহিনী। 

 

* এবং আজ হারারেতে ত্রি-দেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ৩০-০৭-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য করণীয় নির্ধারণের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে --- জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।


৫ই আগস্টকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্রক্ষমতায় পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে তাই সরকারের কোনো ভুল করার সুযোগ নেই --- মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।


ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর খসড়া সুপারিশ অনুমোদন করেছে নির্বাচন কমিশন।


গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা।


আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ পনেরোটি ইউরোপীয় দেশ।


এবং আগামীকাল হারারেতে ত্রি-দেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ - ২৯-০৭-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ - ২৯-০৭-২০২৫

আজকের সংবাদ শিরোনাম

নতুন করে দেশ গড়তে হবে --- গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার আসতে পারে --- বললেন প্রধান উপদেষ্টা।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংসতা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে --- মন্তব্য আইন উপদেষ্টার।

যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোকে দ্রুতই চূড়ান্ত রূপ দিতে হবে --- বললেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

সংস্কার প্রস্তাবগুলোতে রাজনৈতিক দলগুলোর মতৈক্যকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।

বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে হতে হবে --- মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের।

আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন।

জাতিসংঘ ভিত্তিক খাদ্য নিরাপত্তা সংগঠন বলেছে গাজায় বর্তমানে সবচেয়ে খারাপ দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে --- ইসরাইলি হামলায় ৬২ ফিলিস্তিনি নিহত।

এবং এ.এফ.সি নারী এশিয়া কাপ ফুটবলে ‘বি’ গ্রুপে  বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া।

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...