এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন

 "রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন?"


অনেকেই জানেন না কোন রোগ হলে কোন ডাক্তার দেখাতে হবে। এখানে সহজভাবে রোগ ও ডাক্তার অনুযায়ী গাইডলাইন দেওয়া হলো 


সাধারণ সমস্যা


জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা, ডায়রিয়া → মেডিসিন ডাক্তার / জেনারেল ফিজিশিয়ান


শিশুর অসুখ (০–১৪ বছর বয়স) → পেডিয়াট্রিশিয়ান (শিশুরোগ বিশেষজ্ঞ)


বয়সজনিত সাধারণ সমস্যা (বৃদ্ধদের) → জেরিয়াট্রিশিয়ান


অঙ্গভিত্তিক রোগ

হৃদরোগ, বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক → কার্ডিওলজিস্ট (হৃদরোগ বিশেষজ্ঞ)


শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস সমস্যা, কাশি দীর্ঘদিন ধরে → পালমোনোলজিস্ট (ফুসফুস বিশেষজ্ঞ)


পেট ব্যথা, গ্যাস্ট্রিক, লিভার, কিডনি বা হজম সমস্যা → গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট (পেট/লিভার বিশেষজ্ঞ)


কিডনি রোগ, প্রস্রাবের সমস্যা, ডায়ালাইসিস → নেফ্রোলজিস্ট (কিডনি বিশেষজ্ঞ)


হাড়, জয়েন্ট ব্যথা, আর্থ্রাইটিস, ভাঙা হাড় → অর্থোপেডিক সার্জন


চোখের সমস্যা, কম দেখা, ছানি, চশমা লাগবে কিনা → অপথ্যালমোলজিস্ট (চক্ষু বিশেষজ্ঞ)


কান, নাক, গলা ব্যথা, শ্রবণ সমস্যা, টনসিল → ইএনটি ডাক্তার


দাঁত, মাড়ি ব্যথা, দাঁত ওঠানো/সেট করা → ডেন্টিস্ট (দন্ত চিকিৎসক)


 বিশেষ রোগ


ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন সমস্যা → এন্ডোক্রাইনোলজিস্ট (হরমোন বিশেষজ্ঞ)


ত্বকের সমস্যা, একজিমা, চুল পড়া, ব্রণ, এলার্জি → ডার্মাটোলজিস্ট (ত্বক বিশেষজ্ঞ)


মস্তিষ্ক, স্নায়ু, মাথা ব্যথা, খিঁচুনি, স্ট্রোক → নিউরোলজিস্ট (স্নায়ু বিশেষজ্ঞ)


মানসিক চাপ, ডিপ্রেশন, ঘুমের সমস্যা → সাইকিয়াট্রিস্ট (মানসিক রোগ বিশেষজ্ঞ)


ক্যান্সার, টিউমার → অঙ্কোলজিস্ট (ক্যান্সার বিশেষজ্ঞ)


মহিলা রোগ (পিরিয়ড সমস্যা, গর্ভধারণ, ডেলিভারি) → গাইনোকোলজিস্ট


প্রসবের সময় বাচ্চা বের করার অপারেশন → অবসটেট্রিশিয়ান


চর্ম যৌন রোগ, এইডস, যৌন সমস্যা → ভেনেরিওলজিস্ট / চর্ম ও যৌন বিশেষজ্ঞ


সার্জারি


অ্যাপেন্ডিক্স, গলস্টোন, টিউমার অপারেশন → জেনারেল সার্জন


ব্রেইন টিউমার, মাথায় আঘাত, মস্তিষ্ক অপারেশন → নিউরোসার্জন


হৃদযন্ত্রের বাইপাস, হার্ট সার্জারি → কার্ডিয়াক সার্জন


প্লাস্টিক সার্জারি, পোড়া জায়গার চিকিৎসা → প্লাস্টিক সার্জন


চোখের অপারেশন (ছানি/লেজার ইত্যাদি) → অকুলার সার্জন


প্রথমে যদি নিশ্চিত না হন → জেনারেল ফিজিশিয়ান/মেডিসিন ডাক্তার দেখান, উনি সঠিক স্পেশালিস্টে রেফার করবেন।


সব সময় রোগ অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তার বেছে নিন, এতে সঠিক চিকিৎসা দ্রুত পাওয়া যায়।

একটু খেয়াল করুন—সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কি করেন?

 একটু খেয়াল করুন—সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কি করেন?


নাহ, দাঁত ব্রাশ না। আপনার আঙুল টাচ করে ফোনে। নোটিফিকেশন আসে, চোখ চকচক করে ওঠে। মাথায় একটা হালকা আনন্দের ভাব।


এটাই ডোপামিন।

একটা ছোট্ট ‘হিট’।

মস্তিষ্ক বলে, “ভালো লাগছে, আবার করো!”


কিন্তু আপনি কি জানেন, এই ‘ভালো লাগা’টা আসলে একটা কন্ট্রোলড ডিজাইন?

এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর অ্যালগরিদম আপনাকে না জেনে একটা ট্র্যাপে ফেলে রাখে।


টিকটক কেন ননস্টপ প্লে করে?

ইনস্টাগ্রাম কেন “Scroll End” বলে কিছু নেই?

Facebook কেন “Memories” দেখায়?


এইসব কিছুই—পিওর সায়েন্স অব মেন্টাল হ্যাকিং।


আপনি আর কন্ট্রোলে নেই।

আপনার মস্তিষ্ক এখন প্ল্যাটফর্মগুলোর হাতে রিমোট কন্ট্রোল।


২০ মিনিটের জন্য সব অফ। শুধু নিজের সাথে কানেক্টেড থাকবো।

দেখলাম— একবার শুরু করলেই, সময়, ফোকাস, পিস—সব ফিরে আসে।


আপনার জন্য আমার রোডম্যাপ:


🧭 ১. প্রতিদিন ১৫ /২০  মিনিট “Digital Pause” নিন।

🧭 ২. ফোনে স্ক্রিন টাইম আলার্ম সেট করুন।

🧭 ৩. দিনে ৩০ মিনিট “No Dopamine Hour” চালু করুন।

🧭 ৪. রাতে ঘুমানোর ৩০ মিনিট আগে সব নোটিফিকেশন বন্ধ করুন।


শুরুতে কঠিন লাগবে। মস্তিষ্ক বিদ্রোহ করবে। শরীর ‘ফেক আনন্দ’ খুঁজবে। কি 

কিন্তু মনে রাখবেন— আপনি রোবট না।


আমি এই নিয়মগুলো ফলো করে নিজের প্রোডাক্টিভিটি কয়েকগুন গুণ বাড়িয়েছি,

আর স্ট্রেস ৭০% কমিয়েছি।


আমার এক ট্রেইনি ছিল—প্রতিদিন গড়ে প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা স্ক্রল করতো। আজ সে একটা স্টার্টআপ চালাচ্ছে, কারণ এখন ওর ‘mind’ ওর নিজের কন্ট্রোলে।


ভাবুন তো— আপনি সকালবেলা উঠে ডিভাইস নয়, নিজের লাইফের ওপর কন্ট্রোল নিয়ে দিন শুরু করছেন। মন শান্ত, মাথা ক্লিয়ার,, আর কাজ শেষ হচ্ছে ঠিক সময়মতো।


এটাই হতে পারে আপনার নতুন সুপার পাওয়ার।


আজ যদি আপনি সিদ্ধান্ত না নেন—আগামীকালও অন্য কেউ আপনার মাথা দিয়ে আয় করবে। আপনার সময়টাই তাদের বিজনেস মডেল।


এখন সিদ্ধান্ত আপনার—


আপনি "Device" কন্ট্রোল করবেন,

নাকি "Device" আপনাকে কন্ট্রোল করবে?


©

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ

 বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—

“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ


আমি আজ বেরিয়ে যাচ্ছি। আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম।”

কথা বলতে বলতে তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল। তখন একজন প্রফেসর তাকে জিজ্ঞেস করলেন—

“তোমার গর্বিত হওয়ার কারণ কী?”

জবাবে ছেলেটি বলল—

“কমলাপুর রেলস্টেশনের পাশে একচালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যান, আমি তখন খুব ছোট। আমাকে বড় করে মানুষ করার জন্য আমার মা দিনের বেলায় ভিক্ষা করতেন আর রাতে এক বাসায় ঝির কাজ করতেন। আমি ওই বস্তিরই স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম।

মায়ের একার রোজগারে সংসার চলত না, তাই আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে বাদাম নিয়ে ঘুরে বেড়ানোর সময় কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকা কাগজ কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম। আমি যখন তৃতীয় শ্রেণিতে ভর্তি হই, বস্তির স্কুলে সর্বোচ্চ নম্বর পাই।

আমার পড়াশোনার আগ্রহ দেখে একজন ভদ্রলোক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ সেই ভদ্রলোকের জন্যই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।

আজ আর আমার মা বেঁচে নেই। বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতাম—‘মা, তোমার বাদাম বিক্রি করা ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছে।’ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তিনি তো আর নেই।

তবুও আমার একটাই পরিচয়—আমি বস্তির ছেলে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না।”

কথা শেষ করে আবারও চোখ মুছলেন ছেলেটি।


#Thebogura #BUET

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

Bangladesh Weather Observation Team- BWOT ((ফেইসবুক থেকে নেওয়া)) আপডেট : ২০ অগাস্ট ২০২৫, রাত ১০:৩০ টা

 ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় " স্পিড "


নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব,  দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলা গুলোতে বেশি প্রভাব ফেলতে পারে, ফলে ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিচু এলাকা সাময়িক প্লাবিত হতে পারে। 


এটি একটি আংশিক বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয় সারাদেশে সক্রিয় হতে পারবেনা। তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে।  এবং এই বৃষ্টি বলয় টি দেশের প্রায় ৬০ শতাংশ এলাকায় বেশ বৃষ্টি ঘটাতে পারে। 


এটি চলতি বছরের ১১ তম বৃষ্টি বলয় ও ৭ তম মৌসূমী বৃষ্টি বলয়। 


সর্বাধিক সক্রিয়ঃ খুলনা > বরিশাল ও চট্টগ্রাম বিভাগ (বিশেষ করে এই সকল বিভাগের যত দক্ষিণে তত বেশি সক্রিয়)


মাঝারি সক্রিয় : ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ 

কম সক্রিয় : রাজশাহী ও রংপুর বিভাগ। 


নাম :  শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় "স্পিড"। 

টাইপ : আংশিক বৃষ্টি বলয়। 


কাভারেজ : দেশের প্রায় ৬০ শতাংশ এলাকা। 

ধরন : মৌসূমী বৃষ্টি বলয়

সময়কাল : ২১ শে অগাস্ট হতে ২৫ শে অগাস্ট ২০২৫। 

সর্বাধিক সক্রিয়: ২২ টু ২৪ শে অগাস্ট। 


কালবৈশাখী : নেই

বজ্রপাত :  প্রায় স্বাভাবিক 

বন্যা : দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে। 


একটানা বর্ষন : আছে বেশি সক্রিয় এলাকায়

সিস্টেম : স্থল সার্কুলেশন/লঘুচাপ থাকতে পারে। 

ঝড় :  এই বৃষ্টি বলয়ে দেশের উপর বড় কোন ঝড়ের সম্ভাবনা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর, উপকূল ও বৃষ্টিবাহী এলাকায়। 


সাগর : বেশিরভাগ সময়েই সাগর বেশ উত্তাল  থাকতে পারে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সার্কুলেশন/লঘুচাপ ও বায়ুচাপের তারতম্যের কারনে। 


পাহাড় ধসঃ এসময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধ্বসের বেশ আশঙ্কা রয়েছে। বিশেষ করে বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায়। 


নোট : বৃষ্টিবলয় " স্পিড " চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বৃষ্টি বলয় "স্পিড" এ অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী, ঝাঁকে ঝাকেও হতে পারে বেশ কিছু এলাকায়। 


*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০-৬০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে। 


এই বৃষ্টি বলয় টি ২১ শে অগাস্ট দেশের উপকূলীয় এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে ও আগামি ২৫ শে অগাস্ট খুলনা বিভাগের উপকূলীয় এলাকা দিয়েই দেশ ত্যাগ করতে পারে। 


বৃষ্টিবলয় স্পিড  চলাকালীন সময়ে দেশের আবহাওয়া দক্ষিণ ও উপকূলীয় অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যপসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। এবং উত্তর ও উত্তর মধ্য অঞ্চলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে মাঝে মাঝেই। 


"স্পিড"  চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।


স্পিড এর বৈশিষ্ট্য : অধিক সক্রিয় এলাকায় খুবই জোরে মুসলধারে বৃষ্টি ও অল্প সময়ে অধিক বৃষ্টি হতে পারে। এবং অধিকাংশ বৃষ্টিপাত মধ্যরাত হতে দুপুরের মধ্যে হতে পারে। 


নোট : স্পিড যেহেতু আংশিক বৃষ্টি বলয়, সুতরাং স্পিড চলাকালীন সময়ে দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত বা বৃষ্টি একেবারে না ও হতে পারে। 


নোট: বৃষ্টি বলয় চালু হওয়া মানে একসাথে সকল এলাকায় বৃষ্টিপাত নয়। মূলত এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সক্রিয় এলাকায় পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কম সক্রিয় এলাকায় বৃষ্টিপাত হলেও তা পর্যায়ক্রমে ও কম হতে পারে। 


মেঘের অভিমুখ: শুরুতে দক্ষিন পশ্চিম থেকে  উত্তর-পুর্ব দিকে। তারপর এরপর অধিকাংশ এলাকায় পশ্চিম  হতে পুর্ব দিকে। তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে। 


আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় "স্পিড" চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৫ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।


ঢাকা ৮৫-১৩০ মিলিমিটার, গড়ে ৩দিন

খুলনা ১০০-৩০০ মিলিমিটার গড়ে ৪ দিন

বরিশাল ১৫০-৩০০ মিলিমিটার গড়ে ৫ দিন

সিলেট ৮০-১৪০ মিলিমিটার গড়ে ৩ দিন

ময়মনসিংহ ৯০-১২০ মিলিমিটার গড়ে ৩ দিন

রাজশাহী ৬০-৮০ মিলিমিটার গড়ে ২ দিন

রংপুর ৫৫-১২০ মিলিমিটার গড়ে ২ দিন

চট্টগ্রাম  ১০০-৩৬০ মিলিমিটার গড়ে ৫ দিন।


আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় স্পিড এ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।


বরিশাল বিভাগ

==========

বরিশাল 150

ভোলা উত্তর 180

ভোলা দক্ষিণ 300

বরগুনা 300

ঝালকাঠি 165

পটুয়াখালী উত্তর 250

পটুয়াখালী দক্ষিণ 300

পিরোজপুর উত্তর 160

পিরোজপুর দক্ষিণ 250

—————————

চট্টগ্রাম বিভাগ

==========

বান্দরবন উত্তর 220

বান্দরবন দক্ষিণ 275

ব্রাহ্মণবাড়িয়া 85

চাঁদপুর 130

চট্টগ্রাম উত্তর 225

চট্টগ্রাম দক্ষিণ 275

কুমিল্লা উত্তর 100

কুমিল্লা দক্ষিণ 150

কক্সবাজার উত্তর 340

কক্সবাজার দক্ষিণ 360

ফেনী 225

খাগড়াছড়ি উত্তর 115

খাগড়াছড়ি দক্ষিণ 160

লক্ষ্মীপুর 200

নোয়াখালী উত্তর 225

নোয়াখালী দক্ষিণ 300

রাঙামাটি উত্তর 115

রাঙামাটি দক্ষিণ 200

—————————

ঢাকা বিভাগ

===========

ঢাকা 85

ফরিদপুর 105

গাজীপুর 90

গোপালগঞ্জ 130

কিশোরগঞ্জ 80

মাদারীপুর 100

মানিকগঞ্জ 85

মুন্সীগঞ্জ 96

নারায়ণগঞ্জ 105

নরসিংদী 85

রাজবাড়ী 95

শরীয়তপুর 100

টাঙ্গাইল 90

——————–

ময়মনসিংহ বিভাগ

=============

জামালপুর 90

ময়মনসিংহ উত্তর 110

ময়মনসিংহ দক্ষিণ 90

নেত্রকোনা 120

শেরপুর 100

—————————


খুলনা বিভাগ

============

বাগেরহাট উত্তর 180

বাগেরহাট দক্ষিণ 280

চুয়াডাঙ্গা 110

যশোর 130

ঝিনাইদহ  115

খুলনা উত্তর 185

খুলনা দক্ষিণ  290

কুষ্টিয়া 75

মাগুরা 100

মেহেরপুর 95

নড়াইল 120

সাতক্ষীরা উত্তর 190

সাতক্ষীরা দক্ষিণ 300

—————————

রাজশাহী বিভাগ

============

বগুড়া 60

জয়পুরহাট 55

নওগাঁ 65

নাটোর 65

নবাবগঞ্জ 75

পাবনা 70

রাজশাহী 75

সিরাজগঞ্জ 80

—————————

রংপুর বিভাগ

=============

দিনাজপুর 65

গাইবান্ধা 55

কুড়িগ্রাম 75

লালমনিরহাট 85

নীলফামারী 90

পঞ্চগড় 120

রংপুর 65

ঠাকুরগাঁও 80

—————————

সিলেট বিভাগ

============

হবিগঞ্জ 80

মৌলভীবাজার 85

সুনামগঞ্জ 140

সিলেট 135

—————————

পশ্চিমবঙ্গ

==========

উত্তর ২৪ পরগণা 180

দক্ষিণ ২৪ পরগণা 300

কলকাতা 250

দিঘা 275

মেদিনীপুর 285

বাঁকুড়া 190

পুরুলিয়া 200

বর্ধমান 160

আসানসোল 170

বহরমপুর 95

মালদা 75

রায়গঞ্জ 75

ইসলামপুর 120

শিলিগুড়ি 150

দার্জিলিং 155

জলপাইগুড়ি 150

কোচবিহার 150

—————————

ওড়িশা

==========

উত্তর উড়িষ্যা 140

পূর্ব-মধ্য  উড়িষ্যা 40

—————————

ঝাড়খণ্ড

==========

উত্তর ঝাড়খণ্ড 150

দক্ষিণ ঝাড়খণ্ড 190

জামশেদপুর 270

রাঁচি 250

দুমকা 100

—————————

বিহার

========

দক্ষিণ বিহার 95

পূর্ব বিহার 75

উত্তর বিহার 80

—————————

নেপাল

মধ্য নেপাল 100

দক্ষিণ পূর্ব নেপাল 120

—————————

ভুটান

পশ্চিম ভুটান 70

মধ্য ভুটান 68

পূর্ব ভুটান 65

—————————

আসাম

পশ্চিম আসাম 145

মধ্য আসাম 55

পূর্ব আসাম 90

দক্ষিণ আসাম 85

—————————


অন্যান্য

===========

চেরাপুঞ্জি 220

মধ্য মেঘালয় 55

দক্ষিণ পূর্ব অরুণাচল 85

মধ্য ত্রিপুরা 150

ত্রিপুরা-মিজোরান সীমান্ত 85

মণিপুর 75

নাগাল্যান্ড 65

উত্তর মিজোরাম 85

দক্ষিণ মিজোরাম 150

———————–

মিয়ানমার

===========

উত্তর চিন 110

দক্ষিণ চিন 150

মধ্য সাগাইং 140

উত্তর রাখাইন 360

মাগওয়ে 30

-----------------------

বৃষ্টি বলয় এর পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:

*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।


নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় "স্পিড" এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।


পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)


[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]


*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।

এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।


ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT

আপডেট : ২০ অগাস্ট ২০২৫, রাত ১০:৩০ টা

বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 ২৫ হাজার টাকায় কিছু লাভজনক ব্যবসার যা করতে পারবে নারী-পুরুষ উভয়েই 

 ২৫ হাজার টাকায় কিছু লাভজনক ব্যবসার যা করতে পারবে নারী-পুরুষ উভয়েই 


১. হস্তশিল্প বা ক্রাফট ব্যবসা: হাতে তৈরি জিনিসপত্র যেমন - অলঙ্কার, স্যুভেনিয়ার, ঘর সাজানোর জিনিস ইত্যাদি তৈরি ও বিক্রি করা। 


২. প্রিন্টেড টি-শার্ট ব্যবসা: বিভিন্ন ডিজাইন দিয়ে টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বা স্থানীয়ভাবে বিক্রি করা। 


৩. মোবাইল ফোন এক্সেসরিজ: সাশ্রয়ী মূল্যের মোবাইল ফোন চার্জার, হেডফোন, কাভার ইত্যাদি বিক্রি করা। 


৪. ফেসবুক পেইজ পরিচালনা ও ডিজিটাল মার্কেটিং: ছোট ব্যবসার জন্য ফেসবুক পেইজ পরিচালনা ও ডিজিটাল মার্কেটিং করে আয় করা যায়। 


৫. কফি শপ বা কফি কর্ণার: অল্প পরিসরে কফি ও হালকা স্ন্যাকস বিক্রি করে কফি শপ শুরু করা যায়। 


৬. কাস্টমাইজড মগ ও গিফট আইটেম: বিভিন্ন ডিজাইন দিয়ে মগ, টি-শার্ট, বা অন্যান্য গিফট আইটেম কাস্টমাইজড করে বিক্রি করা। 


৭. অনলাইন ফুড ডেলিভারি: হোমমেড খাবার বা স্ন্যাকস অনলাইনে বিক্রি করা। 


৮. হেয়ার কেয়ার বা বিউটি প্রোডাক্টস: অল্প পুঁজিতে বিভিন্ন হেয়ার কেয়ার ও বিউটি প্রোডাক্টস অনলাইনে বা ছোট পরিসরে বিক্রি করা। 


৯. অনলাইন পোশাকের ব্যবসা: অল্প পুঁজিতে বিভিন্ন ধরনের পোশাক অনলাইনে বিক্রি করা। 


১০. হ্যান্ডমেড জুয়েলারি বা গহনা তৈরি: হাতে তৈরি গহনা, যেমন - নেকলেস, কানের দুল, ব্রেসলেট ইত্যাদি তৈরি করে বিক্রি করা। 


১১. পুরনো বা ব্যবহৃত জিনিসপত্রের অনলাইন বেচা-কেনা: পুরনো বা ব্যবহৃত জিনিসপত্র যেমন - বই, জামাকাপড়, খেলনা ইত্যাদি অনলাইনে বিক্রি করা। 


১২. ফাস্ট ফুড কর্ণার: অল্প পরিসরে ফাস্ট ফুড যেমন - বার্গার, স্যান্ডউইচ, নুডলস ইত্যাদি বিক্রি করা। 


১৩. স্টেশনারি সামগ্রীর ব্যবসা: কলম, পেন্সিল, খাতা, কাগজ ইত্যাদি স্টেশনারি সামগ্রী বিক্রি করা। 


১৪. খেলনার দোকান: শিশুদের জন্য খেলনা, খেলার সামগ্রী বিক্রি করা। 


১৫. ফ্যাশন হাউজ: অল্প পুঁজিতে নিজের ডিজাইন 

করা পোশাক বা এক্সেসরিজ বিক্রি করা। 


১৬. মা ও শিশু পণ্যের দোকান: শিশুদের পোশাক, খেলনা, বেবি কেয়ার সামগ্রী ইত্যাদি বিক্রি করা। 


১৭. ফটোগ্রাফি ব্যবসা: অল্প খরচে ফটোগ্রাফি ব্যবসা শুরু করা যেতে পারে। 


১৮. সুগন্ধি তেল বিক্রয়: বিভিন্ন ধরনের সুগন্ধি তেল তৈরি ও বিক্রি করা। 


১৯. পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবসা: ঘর পরিষ্কার করা বা লন্ড্রি বিষয়ক ব্যবসা শুরু করা যেতে পারে। 


২০. মোবাইল ফোন সার্ভিসিং: মোবাইল ফোন সারানোর প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসা শুরু করা যেতে পারে। 


২১. ইভেন্ট ম্যানেজমেন্ট: ছোটখাটো ইভেন্ট বা পার্টি আয়োজনের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা শুরু করা যেতে পারে। 


২২. গ্রাফিক্স ডিজাইন: গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইনে বিভিন্ন কোম্পানির জন্য কাজ করা যেতে পারে। 


২৩. ওয়েবসাইট ডেভেলপমেন্ট: ওয়েবসাইট তৈরি করা বা ওয়েবসাইট মেইনটেইন করার কাজ করে আয় করা যেতে পারে। 


২৪. কন্টেন্ট রাইটিং: বিভিন্ন বিষয়ের উপর কন্টেন্ট লিখে আয় করা যায়। 


২৫. অনলাইন টিউশন: অনলাইনে বিভিন্ন বিষয় পড়িয়ে আয় করা যায়। 


এই ২৫টি ব্যবসার আইডিয়া থেকে আপনি বেছে নিন আপনার ব্যবসাটি।


ধন্যবাদ

মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই

 মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই


দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেলো! মলিন মুখে বললাম,

- বাবা, ভিতরে আসো!

বাবা ভিতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বললো

- “এই নে, তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি!”

কিছুটা অবাক হয়ে বললাম

- তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য ৬০ কিলোমিটার পথ জার্নি করে এসেছো? 

বাবা হেসে বললো,

- “তোর মা রান্না করেছে। তোকে না দিয়ে কিভাবে খাই মা? তাই নিয়ে চলে আসলাম!”


রুমের ভেতর থেকে ড্রয়িংরুমের দিকে আসতে আসতে আমার শ্বাশুড়ি বললো,

- “বউ মা, কে এসেছে?”

বাবা আমার শ্বাশুড়িকে দেখে বললো

- “কেমন আছেন বেয়ান সাব?” 


শ্বাশুড়ি বাবার কথার কোন উত্তর না দিয়ে আবার রুমের ভেতর চলে গেলো! বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্তই হয় বেশি!

হুটহাট করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে শ্বশুড়বাড়ির লোকজন বিরক্ত হবে এটাই স্বাভাবিক! অথচ আমার অবুঝ বাবা সেটা বুঝে না। কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়ে বাসায় হাজির হবেই! 

বাবাকে বললাম,

- যাও বাবা, ভেতরের রুমে আপাতত বিশ্রাম নাও, তারপর দুপুরে খাওয়া-দাওয়া করে চলে যেও।

বাবা কিছুটা অবাক হয়ে বললো

- “মা, আজকেই কি চলে যেতে হবে? তোদের বাসায় একটা দিন থাকি?”

কোনরকম কান্না চেপে রেখে চোখ-মুখ শক্ত করে বললাম,

- না বাবা, তোমার থাকতে হবে না! দুপুরের খাওয়ার পরই চলে যাবে! 


কথাটা বলে আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম। কতোটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাসায় একটা দিন রাখতে চায় না, সেটা কেউ বুঝবে না!

শ্বাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম

- মা, ফ্রীজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি? বাবা দুপুরে খেয়েই চলে যাবে।

শ্বাশুড়ি রাগী চোখে আমার দিকে তাকিয়ে বললো

- “এতো মেহমানদারি করতে হবে না! তোমার বাপ তো প্রতি কয়েকদিন পর পরেই আসে! তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি? যা আছে তা দিয়েই খাইয়ে বিদায় করো! লোকটার লাজ লজ্জা বলতে কিছুই নেই। কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে পড়ে ভালো-মন্দ খাওয়ার জন্য!”

শ্বাশুড়ির কাছে হাত জোর করে মিনতি করে বললাম,

- মা, আল্লাহর দোহাই লাগে, এভাবে বলবেন না! পাশের রুমে আমার বাবা আছে, শুনলে কষ্ট পাবে। কথাটা বলে আমি চলে আসলাম… 


শুধু যে আমার শ্বাশুড়ি বাবাকে অপমান করে তা না। আমার স্বামীও করে। একবার আমার স্বামী বাবাকে বাজারের ব্যাগ দিয়ে বলেছিল,

- “বাসায় তো বসেই আছেন। যান বাজারটা করে নিয়ে আসুন!”

মেয়ের জামাই শ্বশুরকে বলেছে বাজার করে নিয়ে আসুন! এটা যে কতোটা অপমানজনক আমার বাবা সেটা বুঝতে পারেনি! উনি ব্যাগ নিয়ে হাসিমুখে বাজার করতে চলে গিয়েছিল!


রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছে। আমাকে দেখে হাসিমুখে বললো,

- “দেখলি সাকিব আবার সেঞ্চুরি করেছে। ছেলেটার ভেতর দম আছে! দেখিস সামনে আরো ভালো কিছু করবে।”

আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার বাবা তো এমন ছিল না। নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতো না। সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেলো কেন! 


দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটের দিকে বাড়িয়ে দিবো, তখন শ্বাশুড়ি এসে বললো

- “তুমি জানো না, মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না। কোন হিসাবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছো?”

বাবা তখন শুধু তারকারীর ঝোল মেখে খেতে খেতে বললো

- “তুই এতো ভালো রান্না করিস কিভাবে? বাড়ি গেলে তোর মাকে একদিন শেখাবি। ২৫ বছর ধরে সংসার করছে, অথচ রান্নাটা ভালো করে শিখতে পারেনি!” 

আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম

- আল্লাহ কি তোমাকে একটু লাজ লজ্জা দেয়নি। এতো অপমানের পরেও কয়দিন পর পর মেয়ের শ্বশুড়বাড়ি এসে হাজির হও। তুমি যদি আমার ভালো চাও, তাহলে এই বাড়িতে আর এসো না! 


বাবা সেদিন আমাকে আর কিছুই বলেনি। শুধু যাবার সময় আমার মাথায় হাত বুলিয়ে হাসিমুখে চলে গিয়েছিল… 


সেদিনের পর বাবা আর কখনো আমার শ্বশুরবাড়ি আসেনি। মাঝখানে আমার শ্বাশুড়ি অসুস্থ হলো, স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো, বাবাই সব টাকা দিয়েছে কিন্তু বাসায় আসেনি!

একদিন শ্বাশুড়ি আমাকে বললো,

- “বেয়ান মশাই তো আর আসে না!”

আমি হেসে বললাম

- “মেয়ের বাসায় এসে কি করবে? মেয়ে তো তাকে একবেলা মাছের মাথা দিয়ে খাওয়াতে পারতো না। তরকারির ঝোল দিয়েই ভাত খেতে হতো। তাই হয়তো আর আসে না!” 

স্বামী একবার বললো,

- “বাবাকে বলো একবার বাসায় আসতে!”

একথা শুনে স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম,

- “কেন! বাজার করার লোক আছে তো! শুধু শুধু আরেকজন লোক বাসায় আনার দরকার কি? শ্বাশুড়ি কিংবা স্বামী সেদিন কিছু বলতে পারেনি। শুধু মাথা নিচু করে ছিল…


২ বছর পর…

আমি মেয়ের মা হয়েছি। কিন্তু মেয়ের প্রতি আমার চেয়ে আমার স্বামীর দরদ বেশি! মেয়ে রাতে যতোক্ষণ সজাগ থাকে, ততোক্ষণ মেয়েকে কোলে নিয়ে হাঁটে!।মেয়ে ঘুমালে মেয়ের মুখের কাছে মুখ নিয়ে নিঃশ্বাসের শব্দ শুনে! মেয়ে যেদিন আধো আধো গলায় বাবা বলে ডেকেছিল, সেদিন আমার স্বামী খুশিতে বাচ্চাদের মতো কান্না করে দিয়েছিল!

 

একদিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমাকে আমার স্বামী বললো,

- “আমার মেয়েকে আমি বিয়ে দিবো না! সারাজীবন আমার কাছে রাখবো। মেয়েকে ছাড়া আমি থাকতেই পারবো না”!


আমি তখন স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম

- “আমার বাবাও হয়তো ঠিক এভাবে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল আমাকে বিয়ে দিবে না। আমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু মেয়ে মানুষ বলে কথা। বিয়ে তো দিতেই হবে। মেয়েকে বিয়ে দিলো। মেয়ের বাসায় এসে প্রতিবার অপমানিত হয়ে যেতো, তবুও আবার আসতো!”


কথাগুলো শুনে আমার স্বামী যখন নিরব হয়ে রইলো তাখন আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম,

 - তোমারা আমার বাবাকে যতোটা বেশরম ভেবেছিলে, বিশ্বাস করো আমার বাবা এমন বেশরম না! উনি সবই বুঝতো, তবুও না বুঝার অভিনয় করতো। একমাত্র মেয়ে ছিলাম তো, তাই মেয়েকে দেখার জন্য বাবার হৃদয়টা কাঁদতো। তাই কয়েকদিন পর পর এসে পড়তো।

 

রাতে কান্নাকাটি করে কখন ঘুমিয়েছি জানি না। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী ল্যাগেজ গুছিয়ে তৈরি হয়ে বসে আছে! 

অবাক হয়ে বললাম,

- কোথাও যাবে নাকি?

স্বামী মেয়ের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখেও মুখে হাসি নিয়ে বললো,

- “মেয়ের বাবা যেহেতু হয়েছি, সেহেতু শ্বুশুরের কাছে গিয়ে নির্লজ্জ হবার ট্রেনিং নিতে হবে! কারণ একদিন আমাকেও হয়তো অনেক অপমান সহ্য করতে হবে, যেমনটা আমি আমার শ্বশুরকে করেছি। মেয়ের বাবাদের তো আবার লজ্জা থাকতে নেই!” 


আমি আমার স্বামীকে কিছু বলতে পারছিলাম না। শুধু দেখছিলাম আর ভাবছিলাম, মেয়ের বাবা হবার পর নিজের করা ভুলের জন্য কতোটা অনুতপ্ত হলে একটা ত্রিশোর্ধ মানুষ বাচ্চার মতো কান্নাকাটি করে! 

আজকের পর থেকে স্বামীর প্রতি আমার কোন অভিযোগ নেই…


(সংগৃহীত) 


#facebookviral2025 #viralpost2025 #foryoupageシforyou #foryouシ #awereness #hilights #follower #viralinformation #information

আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে নিচের নীতিগুলো মেনে চলুন!

 

আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে নিচের নীতিগুলো মেনে চলুন!

১। ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না।

২। প্রাপ্ত বয়স্ক কোন ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে, তুমি আমার বউ হবে? এটা কখনোই প্রস্রয় দিবেন না

৩। আপনার কন্যাকে কখনোই কোন ব্যক্তির কোলে বসতে দিবেন না, সে যেই হোকনা কেন।

৪। কখনো কারো বাড়িতে একা যেতে দিবেন না।

৫। যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায়, আপনি লখ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে।

৬। সময় সময় আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্টোরি চেক করুণ, যে সে গুগলে কি সার্চ করছে।

৭। নিজের সন্তানকে সর্বনিন্ম ২ টি ফোন নাম্বার মনে রাখতে বলবেন, এবং আপনি নিজেও মনে রাখবেন।

৮। পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুণ এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন।

৯। কোন খারাপ ধরনের চলচিত্র দেখতে না দিয়ে সব সময় প্রেরনাদায়ক ছবি দেখার জন্য, সন্তানকে উৎসাহিত করুণ।

১০। কোন রকম জাংকফুড বা ফাষ্টফুড খাওয়ানোর অভ্যাস করাবেন না। স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান।

১১। কোন প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয়, সেই দিকে খেয়াল রাখুন।

১২। আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোন ধরনের নেশা করা থেকে বিরত থাকুন, এমনকি ধুমপান!

১৩। সাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্য সন্তানকে জোড় করবেন না।

১৪। একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার সন্তান বিশেষ কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কি না।

১৫। আপনার মেয়েকে পুরষ আছে এমন কোন বাড়িতে খেলতে যেতে দিবেন না।

১৬। নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরন করে, ফ্রি হবার চেষ্টা করবেন।

১৭। নিজের বাড়িতে লাঠি জাতীয় কোন বস্তু অবশ্যই রাখুন, এবং আপনার সন্তানকে কোন ফাকা যায়গায় বা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন, যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে।

১৮। পারিবারিক কোন অনুষ্টানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান, এতে তার মানুষিক বিকাশ ঘটবে।

১৯। মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স 15-18। এই বয়সের মধ্যেই মেয়ে বিয়ে দেয়ার জন্য নিজে মানুষিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুণ।

২০। আপনার কন্যা সন্তানের বয়স কত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পোষ্টটি বেশি করে শেয়ার করে দিন!
,,,,,,,,,,,,
❤️ কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ

১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।

২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।

৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।

৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে,কি খেলছে,কার সাথে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।

৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।

৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।

৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।

৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।

৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।

১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন সন্তানের বাবাও আছে।  (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।

১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।

১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।

১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।


১৪.আপনার সন্তান কে দ্বীনি ও নৈতিক শিক্ষা দিন।

আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা।

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

লেখালেখির দক্ষতা বাড়ানোর ৫টি প্রমাণিত উপায়

 লেখালেখির দক্ষতা বাড়ানোর ৫টি প্রমাণিত উপায়


লেখালেখি আমাদের দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে রিমোট (দূরবর্তী) কাজের চল বেড়ে যাওয়ার পর, লেখালেখির গুরুত্ব আরও বেড়ে গেছে। আগে যেসব কথাবার্তা আমরা সামনাসামনি বলতাম, এখন সেগুলিও আমরা ইমেইল বা চ্যাট অ্যাপে বলি।


তাই লেখার ভঙ্গি ভাল না হলে, সেটি অফিসের কাজের প্রডাক্টিভিটি কমিয়ে দিতে পারে। তখন সহকর্মীদের সঙ্গে বোঝাপড়ায় সমস্যা হতে পারে, এমনকি কাজের রুটিনও বিঘ্নিত হতে পারে।


লেখার গুরুত্ব শুধু একজনকে বোঝানোর জন্য নয়। আপনি কীভাবে লিখছেন সেটা সরাসরি প্রভাব ফেলে মানুষ আপনার লেখা কীভাবে গ্রহণ করছে এবং আপনার বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে তার উপর। অফিসের কাজ হোক বা বাইরের কাজ—আপনার লেখার হাতকে আরও শক্তিশালী করতে নিচে ৫টি সহজ ও কার্যকর উপায় দেওয়া হল।


১. পড়ুন


আপনি যখন পড়েন, তখন আপনি দেখেন কীভাবে অন্য মানুষ ভাষা, গল্প বলার কৌশল, বাক্য গঠনের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করছে। আপনি যত বেশি পড়বেন, তত বেশি এগুলি নিজের মধ্যে গ্রহণ করতে পারবেন।


তবে পড়ার কাজ শুধু এই কৌশলগুলি শেখা নয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত পড়লে সেটা আমাদের সহানুভূতিশীল করে তোলে, যেটা অন্য মানুষের অনুভূতি বুঝতে সাহায্য করে। আর ভাল লেখার অন্যতম মূল দিকই হলো, আপনি কাদের জন্য লিখছেন এবং কীভাবে আপনি তাদের প্রভাবিত করতে চান—এই বিষয়গুলি বোঝা।


বিশেষ করে গল্প লেখকদের জন্য এটা খুব দরকার, যাতে তারা চরিত্র তৈরি করতে পারে এবং সেই চরিত্রের ভেতরে ঢুকে ভাবতে পারে।


কিন্তু আপনি যদি শুধু একটা ইমেইলও লিখেন, সেই ক্ষেত্রেও পড়া আপনাকে চিন্তা করতে শেখাবে যে কোন শব্দ বা ভাবনা পাঠকের সঙ্গে সবচেয়ে বেশি মিলবে।


তাহলে কী পড়বেন?


অনেকে বলেন, "যা পারেন, তার সবই পড়ুন!" ক্লাসিক সাহিত্য হোক বা নিউজ লেটারে আসা বিজ্ঞাপন—সব কিছু থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন।


তবে এমনভাবে পড়া সবসময় সম্ভব নয়, বিশেষ করে আপনার যদি সময় কম থাকে। তাই পড়ার ক্ষেত্রে একটা ভারসাম্য রাখুন: যেসব বই পড়ে আপনি আনন্দ পান, সেগুলি পড়ুন; আপনার পেশা বা কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ে পড়ুন।


মাঝে মাঝে এমন কিছু পড়ুন যেটা আপনি সাধারণত পড়েন না। এতে করে নতুন দৃষ্টিভঙ্গি ও কৌশল শিখতে পারবেন। এইভাবে পড়া আপনাকে শুধু লেখায় নয়, চিন্তাতেও আরও শক্তিশালী করে তুলবে।


পড়ার সময় ভাল বাক্য, ভাল শব্দচয়ন বা লেখার ব্যতিক্রমী ধরন চোখে পড়লে নোট করে রাখুন। 


২. বিশ্লেষণ করুন 


আপনি অনেক কিছুই শিখবেন কেবল নিয়মিত পড়ার মাধ্যমে। তবে আরও ভাল ফল পেতে হলে আপনি যা পড়ছেন তা নিয়ে সচেতনভাবে ভাবতেও হবে।


তবে দুশ্চিন্তা করবেন না। আপনাকে স্কুলের বইয়ের রিপোর্টের মত লেখার প্রতিটি রূপক বা প্রতীকের বিশ্লেষণ করতে হবে না। বিষয়টা বেশ সহজেই করা যায়, তবে আপনাকে কিছু প্রশ্ন করতে হবে।


যেমন ধরুন—লেখক কী ধরনের ভাষা ব্যবহার করেছে? আনুষ্ঠানিক নাকি সহজ-সাধারণ? বাক্যগুলি ছোট না বড়?


লেখাটা কি সহজে বুঝতে পেরেছেন, নাকি কোথাও কোথাও গুলিয়ে ফেলেছেন? কোনো একটি বাক্য বা অনুচ্ছেদ কি খুব ভাল লেগেছে? কেন লেগেছে?


এই প্রশ্নগুলির উত্তর খোঁজার সময় লেখাটির প্রভাব সম্পর্কে ভাবুন।


ধরুন, একটা ব্লগ পোস্ট পড়ে আপনার মনে হল অনেক জ্ঞানলাভ করেছেন, আর নিজের কাজেও উৎসাহ অনুভব করলেন। ভাবুন, ঠিক কী কারণে এমনটা হল? লেখক কি কোনো নির্দিষ্ট ধরনের ভাষা ব্যবহার করেছেন নাকি বিষয়গুলি খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন?


এর বিপরীতে, এমন কোনো লেখা কি আপনি পড়েছেন যেটা আপনার মধ্যে বিরক্তি এনেছে বা বিভ্রান্ত করেছে? তাহলে দুইটি লেখার মধ্যে তুলনা করুন, এখানে একজন লেখক কী করেছেন, যা অন্যজন করেননি?


এমন বিশ্লেষণ শুধু গল্প বা প্রবন্ধে সীমাবদ্ধ না, ইমেইলের মত অফিসিয়াল লেখার ক্ষেত্রেও করা যায়।


ধরুন, অফিসে কারো পাঠানো ইমেইল পড়তে আপনার সব সময় ভাল লাগে। আবার এমন কারও ইমেইল আছে, যেটা পড়তে আপনার বিরক্ত লাগে। তাদের লেখার ধরন খেয়াল করুন—কোনো নির্দিষ্ট শব্দ, বাক্যগঠন বা ভঙ্গি কি আছে যা আপনাকে এই অনুভূতি দিচ্ছে?


এইভাবে নিয়মিত বিশ্লেষণ করলে আপনি লেখার সূক্ষ্ম দিকগুলি আরও ভালভাবে ধরতে পারবেন, যা আপনি নিজের লেখায় কাজে লাগাতে পারবেন।


মাঝে মাঝে নিজের লেখা পড়েও একই প্রশ্ন করুন, যেমন লেখার কোন অংশটি পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনটা দুর্বল? এভাবে লেখা বিশ্লেষণ করার অভ্যাস গড়ে তুললে আরও দ্রুত উন্নতি করা সম্ভব।


৩. অনুকরণ করুন 


কেউ যদি কোনো দক্ষতা ভালভাবে শিখতে চায়, তাহলে সে প্রথমে একজন বিশেষজ্ঞকে দেখে। তারপর তার কাজ বিশ্লেষণ করে। এরপর সেই কাজকে অনুকরণ করে নিজের মধ্যে গ্রহণ করে। কিন্তু লেখার ক্ষেত্রে অনেকেই এই ধাপটি এড়িয়ে যান। কারণ লেখকেরা সাধারণত ভয় পায় যে পাছে অন্যের লেখার নকল বলে মনে হয়। কিংবা এতে যদি নিজের লেখার স্টাইল হারিয়ে যায়।


একটু ভাবুন, সবাই যখন বাদ্যযন্ত্র শেখে, তখন তো অন্যের সুরই বাজায়। নিজের তৈরি করা সুর তো বাজায় না। তাহলে লেখার ক্ষেত্রেও এই কৌশল কেন নয়?


শেক্সপিয়ার বা ভনেগাটের মত লেখকদের অনুকরণ করা কঠিন মনে হলেও চেষ্টা করাটাই হল শেখার চাবিকাঠি। চাইলে আপনি "কপিওয়ার্ক" অনুশীলন করতে পারেন। প্রথমে পছন্দের লেখার কিছু অংশ হুবহু কাগজে লিখে ফেলুন। এতে লেখার ছন্দ, গঠন ও শব্দ বাছাইয়ের বিষয়গুলি আপনার মধ্যে গভীরভাবে গেঁথে যাবে।


কারো লেখার ধরন হুবহু নকল করে লেখার সময়, আপনি কেবল বইয়ে পড়া তত্ত্ব নয়, বরং কীভাবে লেখক বিষয়গুলিকে বাস্তবে প্রয়োগ করেছে, সেটা বুঝতে পারেন। এতে আপনি তাদের কৌশলের এমন কিছু দিক খুঁজে পাবেন, যা হয়ত আগে আপনার চোখে পড়েনি।


তবে হ্যাঁ, অনুকরণ করার অভ্যাস ব্যক্তিগত অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ রাখা ভাল। আপনার বস বা সহকর্মীর লেখার স্টাইল হুবহু অনুকরণ করে তাদের ইমেইলে পাঠালে সেটা স্বাভাবিক লাগবে না। এর বদলে প্রথমে একজন লেখকের মত হুবহু লেখার চেষ্টা করুন। 


এরপর আরেকটা ভার্সন লিখুন, যেখানে আপনি নিজের মত করে ওই স্টাইল ব্যবহার করছেন। এইভাবে ধীরে ধীরে আপনি অন্যের টেকনিক নিজের মত করে মিশিয়ে ফেলবেন। আর আপনি যদি একাধিক লেখক বা লেখার ধরন অনুকরণ করেন, তাহলে আপনার নিজস্ব লেখার স্টাইল গড়ে উঠবে, কাউকে বেশি বেশি নকল করার ভয় থাকবে না, আপনি বিভিন্ন কৌশল ও ভাল অভ্যাস শিখতে পারবেন।


লেখায় অনুকরণ মানেই নকল নয়। এটি শেখার একটি চমৎকার ধাপ, যা আপনার লেখার গুণগত মান অনেক বাড়িয়ে দিতে পারে।


৪. সচেতন হোন  


লেখার সময় কিছু মৌলিক বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি। লেখার পরই ভুল খুঁজে পাওয়া কঠিন হতে পারে। তাই একবার লেখা শেষ হলে কিছুক্ষণ বিরতি দিন, তারপর আবার পড়ে দেখুন। এ সময় আপনার নিজের চোখেই অনেক দুর্বল জায়গা ধরা পড়বে।


আপনি যখন লিখতে বসেন (এমনকি যখন আপনি নিজের লেখা সম্পাদনা করেন), তখন নিচের বিষয়গুলি মাথায় রাখলে আপনার লেখা আরও পরিষ্কার ও কার্যকর হবে:


• আপনি কার উদ্দেশ্য লিখছেন, আর কেনইবা লিখছেন: এই প্রশ্নের উত্তর জানলে আপনি ঠিক করতে পারবেন, আপনার লেখার বিষয়বস্তু কী হবে, লেখা কীভাবে সাজাবেন এবং লেখার ভাষা ও টোন কেমন হবে?


• খেয়াল করুন বাক্যের দৈর্ঘ্য ও গঠন কেমন হচ্ছে: সব সময় একই ধরনের বাক্য ব্যবহার করলে পাঠক বিরক্ত হয়ে যেতে পারে। বড় বাক্য আর ছোট বাক্য মিশিয়ে লিখুন, যাতে লেখাটি পড়তে আরও প্রাণবন্ত লাগে এবং পাঠক যাতে সহজে আপনার বক্তব্য বুঝতে পারে।


• অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে চলুন: যেমন: “সত্যি বলতে,” “আমার মতে,” “খুব,” “আসলে”—এই ধরনের শব্দ যতটা সম্ভব কম ব্যবহার করুন। এতে আপনার বক্তব্য আরও জোরালো হবে।


• অতিরিক্ত বাজওয়ার্ড (চলতি শব্দ), জার্গন বা ক্লিশে ব্যবহার করবেন না: যদি ব্যবহার করতেই হয় তাহলে বুঝে-শুনে করুন। আপনি কী বলতে চাইছেন, পাঠক সেটা পরিষ্কারভাবে বুঝতে পারছে কিনা, সেখানে গুরুত্ব দিন।


৫. অনুশীলন করুন  


অন্য যেকোনো বিষয়ে দক্ষতা আনতে হলে আপনাকে যেমন নিয়মিত চর্চা করতে হয়, লেখালেখির ক্ষেত্রেও তাই করতে হবে।


নিয়মিত অনুশীলনের ফলে আপনি কেবল উন্নতি করবেন না, লেখার কিছু কৌশল এমনভাবে শিখবেন যে, সেটা আপনার মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসবে।


অনেকেই বলেন, লেখার উন্নতির জন্য “লেখার অভ্যাস” গড়ে তুলতে। এর মানে হল, নিয়মিত একটা নির্দিষ্ট সময় লেখালেখির জন্য আলাদা রাখা।


আপনি চাইলে “ফ্রি রাইটিং” করতে পারেন। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় (যেমন ১০ মিনিট) ধরে মনে যা আসে তাই লিখে যাবেন, ভুল করা নিয়ে বিন্দুমাত্র ভাববেন না। এছাড়া ৩০ দিনের রাইটিং চ্যালেঞ্জ বা প্রতিদিনের চিন্তা নিয়ে জার্নাল লেখার মত অনুশীলনও কাজে লাগিয়ে দেখতে পারেন।


এই ৫টি পরামর্শ ব্যবহার করে লেখালিখি চর্চার জন্য একটা চমৎকার শুরু করতে পারেন।

.


বাড়তি কিছু পরামর্শ


১. আপনি চাইলে প্রতিদিন নতুন ৫টি শব্দ শিখে সেগুলি দিয়ে বাক্য তৈরি করতে পারেন। পাশাপাশি থিসেরাস/শব্দকোষ ব্যবহার করে একই অর্থের বিকল্প শব্দগুলি শিখতে পারেন। এটা আপনার লেখাকে আরও প্রাণবন্ত ও মসৃণ করবে।


২. লেখালেখিতে সবচেয়ে বেশি উন্নতি করা যায় ফিডব্যাক নেওয়ার মাধ্যমে। লেখার পর বন্ধু বা সহকর্মীদের দেখান এবং তাদের মতামত নিন। কোথায় অস্পষ্টতা রয়ে গেছে, কোন অংশ কীভাবে আরও ভাল করা যেত, এসব জানার চেষ্টা করুন। পরবর্তীতে সেই পরামর্শগুলি কাজে লাগান।


৩. ইমেইল, প্রতিবেদন, ব্লগ পোস্ট কিংবা সামাজিক মাধ্যমের লেখা—প্রতিটি মাধ্যমের বার্তাই ভিন্ন হতে পারে। তাই মাধ্যম অনুযায়ী আপনার লেখার টোন, ভাষা ও গঠন আলাদা করে নিতে হবে। যেমন, অফিসিয়াল ইমেইল হবে আনুষ্ঠানিক ও সংক্ষিপ্ত;  ব্লগ পোস্ট হতে পারে বেশি ব্যক্তিগত ও বর্ণনামূলক; সামাজিক মাধ্যম পোস্ট সাধারণত হয় সংক্ষিপ্ত, বন্ধুসুলভ ও সহজবোধ্য।


৪. লেখা শুরু করার আগে কয়েক মিনিট ধ্যান করে মনোযোগ বাড়াতে পারেন। এছাড়া লেখার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারেন। এ সময় অবশ্যই মোবাইল বা এ ধরনের যে কোন বিঘ্নকারী জিনিস দূরে রাখতে হবে। লেখার মাঝখানে বিরতি নিতে পারেন, এতে মন সতেজ থাকে।


৫. আপনি যেই মাধ্যমে লিখুন না কেন, সেখানকার উপযুক্ত স্টাইল বজায় রাখা হলে সেই মাধ্যমের পাঠকদের প্রতি সম্মান দেখানো হয়। আরে এটা আপনার বার্তা স্পষ্ট করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়।

.


ভাল লেখক হতে হলে আগে ভাল পাঠক ও চিন্তাশীল মানুষ হতে হবে। ভাল-মন্দ সব রকম লেখা পড়ুন, বিশ্লেষণ করুন, অনুকরণ করুন, সচেতনভাবে লিখুন আর নিয়মিত অনুশীলন করুন।


ধৈর্য ধরে এগোলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে সামান্য কিছু শব্দ দিয়ে আপনি কত অসাধারণ কিছু গড়ে তুলতে পারছেন। 


#লেখা #দক্ষতা #অনুশীলন

মনিরামপুরের সকল গ্রামের নাম। আপনার গ্রাম কোনটি? আমার শ্যামকুড়,,, ফেইসবুক থেকে নেওয়া

 মনিরামপুরের সকল গ্রামের নাম। আপনার গ্রাম কোনটি?

আমার শ্যামকুড়,,,


১নং রোহিতা ইউনিয়ন


১ স্বরনপুর

২ পটি

৩ বাসুদেবপুর

৪ পলাশী

৫ এড়েন্দা

৬ রাজবাড়িয়া

৭ জলকর রোহিতা 

৮ রোহিতা

৯ বাগডোব

১০ নোয়াপাড়া

১১ কোদলাপাড়া

১২ কাশিমপুর

১৩ সরশকাটি

১৪ মুড়াগাছা

১৫ সালামতপুর

১৬ গাংগুলিয়া।


২নং কাশিমনগর ইউনিয়ন


১। নাদড়া

২। নেবুগাতী 

৩।  ইত্যা

৪।  শিরালী মদনপুর 

৫।  মাথুরাপুর 

৬।  হুমাতলা

৭। কাশিমনগর

৮। সুনরা

৯। কুলিপাশা

১০। খোজালীপুর

১১। আর্জুয়া গয়েশপুর


৩ নং ভোজগাতি ইউনিয়ন


১। মাল্লোডাঙ্গা

২। পাথালিয়া 

৩। দোনার 

৪। জামজামি 

৫। ভােজগাতি 

৬। কন্দপুর 

৭। চালকীডাঙ্গা 

৮। হরেরগাতি

৯।  দেলুয়াবাটী 

১০। টুনিয়াঘারা


৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন


১। জয়পুর 

২। ব্রাহ্মনডাঙ্গা 

৩। বলিয়ানপুর 

৪। উত্তরপাড়া 

৫। বারপাড়া 

৬। ভবানীপুর 

৭। ঢাকুরিয়া 

৮। সুবলকাটি  

৯। ব্রম্মপুর 

১০। চম্পাকোনা 

১১। করেরাইল

১২। তারুয়াপাড়া 

১৩। লাউকুন্ডা 

১৪। প্রতাপকাটি 


৫ নং হরিদাসকাঠি ইউনিয়ন


১। সমশকাটি 

২। হরিদাসকাঠি

৩। নলঘােনা 

৪। কাটাখালী

৫। কুমারশিঙ্গা

৬। পাঁচবাড়ীয়া  

৭। নেবুগাতী 

৮। দিগঙ্গা 

৯। কুচলিয়া

১০। চান্দুয়া 

১১।  শ্রীপুর

১২। ভােমরদহ 

১৩।  হাজরাইল 

১৪। মধুপুর

১৫। বাহাদুরপুর

১৬। হোগলাডাঙ্গা


৬ নং মনিরামপুর ইউনিয়ন


১। বাকোশপোল

২। ফতেয়াবাদ

৩। জালঝাড়া

৪। খদ্দগাংড়া

৫। শোলাকুড় 

৬। দেবিদাসপুর

৭। হাজরাকাটি

৮। পাতন

৯। সোনাডাঙ্গা


৭ নং খেদাপাড়া ইউনিয়ন


১.খেদাপাড়া

২.দিঘীরপাড়

৩.বসন্তপুর

৪.রঘুনাথপুর

৫.মামুদকাটি

৬.যোগীপোল

৭.মাঝিয়ালী

৮.কৃষ্ণবাটি

৯.কাশিপুর

১০.গালদা

১১.কদমবাড়িয়া

১২.খড়িঞ্চী

১৩.হেলাঞ্চী

১৪.টেংরামারী

১৫.চাঁদপুর

১৬.জালালপুর 

১৭.গরীবপুর


৮ নং হরিহরনগর ইউনিয়ন


০১। পাঁচপোতা 

০২। মুক্তারপুর 

০৩। কায়েমকোলা 

০৪। মধুপুর 

০৫। বড় চেৎলা 

০৬। বিনোদ কাঠি 

০৭। তেতুলিয়া 

০৮। গোপ মহল মদনপুর 

০৯। কোলা 

১০। এনায়েতপুর 

১১। হরিহরনগর 

১২। ডুমুরখালী 

১৩। শৈলী 

১৪। খাটুরা 

১৫। মদনপুর 

১৬। মহাতাব নগর 

১৭। গোয়ালবাড়ি 

১৮। তাজপুর 

১৯। রম্নপাসপুর


৯ নং ঝাপা ইউনিয়ন


১। ষােলখাদা 

২। মল্লিকপুর

৩। কমলপুর 

৪। জোকা 

৫। দোদাডিয়া 

৬। খালিয়া

৭। চন্ডিপুর 

৮। মনােহরপুর 

৯। হানুয়ার 

১০। ঝাঁপা


১০ নং মশ্মিমনগর ইউনিয়ন


১। কিসমত চাকলা 

২। চাকলা 

৩। সমসের বাগ

৪। কাঁঠালতলা 

৫। মশ্বিমনগর

৬। পাড়খাজুরা 

৭। হাকিমপুর

৮। হাজরাকাটি

৯। ভরতপুর

১০। রামপুর 

১১। নোয়ালী

১২। মশ্মিমনগর

১৩। লক্ষ্মীকান্তপুর


১১নং চালুয়াহাটি ইউনিয়ন


১। রসুলপুর

২। হরিশপুর

৩। ত্রিপুরাপুর 

৪। বাজে চালুয়া হাটি 

৫। হয়াতপুর 

৬। রামপুর

৭। মােবারকপুর 

৮। ইচানী 

৯। রামনাথপুর

১০। পানিছত্র 

১১। ঘিবা 

১২। গােপিকান্তপুর  

১৩। রত্নেশ্বরপুর 

১৪। সিংহের খাজুরা 

১৫। চালুয়া হাটী

১৬।  আটঘরা

১৭। গৌরিপুর 

১৮। রতনদিয়া

১৯। লক্ষনপুর


১২নং শ্যামকুড় ইউনিয়ন


১। সুন্দলপুর 

২। ধলিগাতী

৩। তেঘরী 

৪। জামলা 

৫। রামনগর 

৬। আগরহাটী

৭। লাউড়ী 

৮। হালসা 

৯। পাড়দিয়া

১০। ঘুঘুরাইল 

১১। শ্যামকুড় 

১২। হাসাডাঙ্গা 

১৩। আমিনপুর

১৪। চিনাটোলা

১৫। নাগাের ঘােপ

১৬। দুর্গাপুর 

১৭। মুজগুন্নি 

১৮। সৈয়দ মামুদপুর 

১৯।  বাঙ্গালীপুর 


১৩ নং খানপুর ইউনিয়ন


 ১। ভরতপুর 

২। ফেদাইপুর 

৩। ঘুঘুদহ

৪। গােপালপুর 

৫। খানপুর

৬। বালিয়াডাঙ্গা

৭। মাছনা

৮। গোবিন্দপুর

৯। মকমতলা

১০। তেঁতুলিয়া


১৪ নং দূর্বাডাংগা ইউনিয়ন


১। বাটবিলা 

২। হরিনা 

৩।  বাজিতপুর 

৪। বার ঘরিয়া

৫। পাড়ালা

৬। কামিনীডাঙ্গা 

৭। কুশারীকোনা

৮। খাটুয়াডাঙ্গা 

৯। কাজিয়াড়া 

১০। দত্তকোনা 

১১। নারিকেল বাড়ীয়া

১২। কোনাকোলা 

১৩। বিপ্রকোনা

১৪। শ্যামনগর 

১৫। আসাননগর 

১৬। কুশখালী 

১৭। ঝিকরডাঙ্গা

১৮। দূর্বাডাংগা


১৫নং কুলটিয়া ইউনিয়ন


১। বাজে কুলটিয়া

২। হাট গাছা 

৩। সুজাতপুর 

৪। কুলটিয়া 

৫। আলীপুর 

৬। পােড়াডাঙ্গা 

৭। ডাঙ্গা মহিষদিয়া

৮।  আর সিঙ্গাড়ী

৯। গাবর ডাঙ্গা 

১০। আম্রঝুটা 

১১। সাত গাতী 

১২। পাড়িয়ালি

১৩। দহাকুলা 

১৪। বাগডাঙ্গা

১৫। লখাইডাঙ্গা

১৬। পদ্মনাথপুর


১৬নং নেহালপুর ইউনিয়ন


১। নেহালপুর

২। বালিধা

৩। পাচাকড়ি


১৭ নং মনোহরপুর ইউনিয়ন


১। কপালিয়া

২। ভবানীপুর 

৩। রোজিপুর

৪। মনােহরপুর

৫। খাকুন্দি 


মণিরামপুর পৌরসভা


০১ হাকোবা

০২ গাংড়া, 

০৩ জয়নগর, 

০৪ মহাদেবপুর

০৫ দুর্গাপুর, 

০৬ তাহেরপুর

০৭ জুড়ানপুর 

০৮ বিজয়রামপুর

০৯ মোহনপুর

১০ কামালপুর, 

১১ মোহনপুর

১২ বিজয়রামপুর

বাসায় রাখুন জরুরি ১২টি প্রয়োজনীয় ওষুধ

 বাসায় রাখুন জরুরি ১২টি প্রয়োজনীয় ওষুধ

মুহূর্তের মধ্যে যেকোনো হঠাৎ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার জন্য এগুলো কাজে লাগতে পারে।


1. Sergel 20 mg – গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে সেবন করুন।


2. Viset 50 mg – যেকোনো পেটব্যথা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথা হলে ভরা পেটে খাবেন।


3. Napa Extend – জ্বর বা ব্যথা হলে সেবন করুন। (প্রেগন্যান্ট হলে কেবল Napa খাবেন)


4. Ecosprin 75 mg – বুকে চাপ বা তীব্র ব্যথা হলে একসাথে ৪টি ট্যাবলেট খাবেন।


5. Flazyl 400 mg – পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।


6. Tufnil 200 mg – প্রচণ্ড মাথাব্যথা হলে খাবেন, ইমার্জেন্সিতে কার্যকর।


7. Tory 120 mg – দাঁতের ব্যথা হলে খাবেন।


8. Rupa 10 mg বা Fexo 120 mg – সর্দি, ঠান্ডা, কাশি বা অ্যালার্জিতে খাবেন।


9. Emistat 8 mg – বমি বা বমি বমি ভাব হলে খাবেন।


10. Tenoloc 50 mg বা Amdocal 5 mg – হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে খাবেন।


11. Viodin 10% – কাঁটা-ছেঁড়া, রক্তপাত বন্ধ ও জীবাণুমুক্ত করার জন্য।


12. Burna Cream – আগুনে বা গরম পানিতে ছ্যাঁকা লাগলে ত্বক শুকাতে ও ঠান্ডা রাখতে সাহায্য করে।


💡 সতর্কতা:


যেকোনো ব্যথার ওষুধ খাবার আগে অবশ্যই ভরা পেটে খাবেন।


এগুলো প্রাথমিক চিকিৎসার জন্য; প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...