এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

শিশুদের ইমার্জেন্সি চিকিৎসা জেনে নিন।

 শিশুদের ইমার্জেন্সি চিকিৎসা জেনে নিন।


শিশুদের ছোটখাটো সমস্যা হলে ঘরে বসে প্রাথমিক চিকিৎসা জানা থাকলে জরুরি সময়ে কাজে লাগে। তবে ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া সবচেয়ে ভালো। 


🛑 জ্বর (Fever)

 👉Drop Napa / Ace / Renova (নাপা / এস / রেনোভা ড্রপ):

ওজন × ৩ ফোঁটা (৬ ঘণ্টা পর পর, প্রয়োজনে ৪ ঘণ্টা পরও)

 👉Syrup Napa / Ace / Renova (নাপা / এস / রেনোভা সিরাপ):

ওজন × ০.২ মিলি (৬ ঘণ্টা পর পর, প্রয়োজনে ৪ ঘণ্টা পরও)দিনে সর্বোচ্চ ৪ বার।

 >Suppository (সাপোজিটরি): জ্বর ১০২°F+ হলে ব্যবহার করা যাবে।


🛑 সর্দি / ঠান্ডা (Cold)

 👉Syrup Tofen / Fenat (টোফেন / ফেনাট সিরাপ):

 >৬ মাস–৩ বছর: ½ চামচ, দিনে ২ বার

 >৩ বছর+: ১ চামচ, দিনে ২ বার


🛑 নাক বন্ধ (Nasal Congestion)

 >Drop Norsol / Solo / Nosomist (নরসোল / সলো / নসোমিস্ট):

প্রতি ছিদ্রে ২ ফোঁটা, ২–৬ ঘণ্টা পর পর

 >Drop Rynex / Xylocon / Oxynex / Afrin 0.025% (রাইনেক্স / জাইলোকন / অক্সিনেক্স / আফরিন):

২ ফোঁটা করে, দিনে ২–৩ বার, সর্বোচ্চ ৫ দিন


🛑 কফযুক্ত কাশি (Productive Cough)

 Syrup Ambrox / Ambolyt / Boxol (অ্যামব্রক্স / অ্যামবোলাইট / বক্সল সিরাপ):

 •>২–৫ বছর: ½–১ চামচ, দিনে ৩ বার

 •>৫–১০ বছর: ১–১.৫ চামচ, দিনে ৩ বার

 

👉Drop Ambrox / Ambolyt (অ্যামব্রক্স / অ্যামবোলাইট ড্রপ):

 •>০–৬ মাস: ০.৫ মিলি, দিনে ২ বার

 •>৬–১২ মাস: ১ মিলি, দিনে ২ বার

 •>১–২ বছর: ১.২৫ মিলি, দিনে ২ বার


🛑 শুকনো কাশি (Dry Cough)

 👉Drop Mirakof / Miraten / Bukof (মিরাকফ / মিরাটেন / বুকফ ড্রপ):

 •>২–১২ মাস: ০.৫ মিলি, দিনে ৩–৪ বার

 •>২–৩ বছর: ১ মিলি, দিনে ৩–৪ বার

 

👉Syrup Mirakof / Miraten / Bukof (মিরাকফ / মিরাটেন / বুকফ সিরাপ):

 •>৩–৬ বছর: ১ চামচ, দিনে ৩ বার

 •>৬–১২ বছর: ২ চামচ, দিনে ৩ বার


🛑 কোষ্ঠকাঠিন্য (Constipation)

 •>Syrup Sopilax / Avolac (সপিলাক্স / এভোলাক সিরাপ):

প্রতি ৪ কেজিতে ১ মিলি, রাতে খাওয়াবেন


🛑 ডায়রিয়া (Diarrhea)

 •>Syrup Zinc (জিঙ্ক সিরাপ): প্রতি ১০ কেজিতে ১ চামচ, দিনে ২ বার, ১০–১৪ দিন

 •>ORS (ওআরএস): পাতলা পায়খানার পর অল্প অল্প করে খাওয়াবেন


🛑 অরুচি (Loss of Appetite)

 >Syrup Bicozin I (বাইকোজিন আই সিরাপ):

 >০–১২ মাস: ½ চামচ, দিনে ১ বার (১ মাস)

 >১ বছর+: ১–২ চামচ, দিনে ১ বার (১ মাস)


👉 এগুলো শুধু প্রাথমিক চিকিৎসা। সমস্যা না কমলে অবশ্যই ডাক্তারের কাছে যান।


মোহাম্মদ জনী 

চিকিৎসক ও জনস্বাস্থ্য গবেষক

ডায়াবেটিস সহ নানান রোগের মহৌষধ এই শাক, জেনে নিন আরও উপকারিতা !,,,Health tips ফেইসবুক নেওয়া

 ডায়াবেটিস সহ নানান রোগের মহৌষধ এই শাক, জেনে নিন আরও উপকারিতা !

বাংলাদেশের গ্রামীণ জনপদে সহজলভ্য এক ভেষজ শাক হলো উষনি শাক । গ্রামীণ হাটবাজারে এটি সহজেই পাওয়া যায় । পুষ্টিগুণ ও ঔষধি গুণের কারণে উষনি শাক এখন শহুরে বাজারেও জনপ্রিয় হয়ে উঠছে । এটি একটি গুল্মজাতীয় ওষুধি উদ্ভিদ । ফুল, পাতা, শিকড় সব অংশেই রয়েছে নানা উপকার ।


✅ পুষ্টিগুণ : উষনি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’, ‘সি’, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে । এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সতেজ রাখতে সহায়তা করে ।


এই শাকে যেসব ওষুধি গুণাগুণ আছে তা দেখে নেওয়া যাক...


✅ দাঁতের ব্যথা : এই শাকের ফুল মুখে নিয়ে কিছুক্ষণ চিবালে দাঁতের ব্যথা উপশম হয় ।


✅ শ্বাসকষ্ট ও অ্যালার্জি : এজমা, অ্যালার্জি ও বাতের ব্যথায় উপকারী । নিয়মিত খেলে উপশম হয় ।


✅ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে : উচ্চ রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ।


✅ স্ট্রোক ও ক্যান্সার প্রতিরোধে : শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে স্ট্রোক ও ক্যান্সারের ঝুঁকি কমায় ।


✅ ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংসকারী : ফ্লু, যক্ষ্মা, দাদসহ সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকরী ।


✅ অ্যান্টি-এজিং ও প্রসাধনী গুণ : ত্বকের বয়সের ছাপ কমাতে এবং উজ্জ্বলতা বাড়াতে ব্যবহৃত হয় প্রসাধনীতেও ।


✅ চুলের যত্নে অনন্য : এই শাক দিয়ে তৈরি তেল বা রস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় । চুলের গোড়া মজবুত হয় । খুশকি ও মাথার ত্বকের সমস্যা দূর হয় ও অকালে চুল পাকা রোধ হয় । সেই সাথে চুলের উজ্জ্বলতা বাড়ে । 


✅ নাকের সমস্যা সমাধানে : পাতার রস নাকে দিলে অনেক উপকার পাওয়া যায় ।


🔹 নাক বন্ধ হওয়া


🔹 নাক দিয়ে পানি পড়া


🔹 অতিরিক্ত হাঁচি


🔹 নাকের মাংস (পলিপাস) । 


মাথাব্যথা সম্পূর্ণ ভালো হয় ইনশাআল্লাহ ।


✅ রুচি ও ওজন বৃদ্ধিতে সহায়ক : রান্না করে খেলে খাবারে রুচি বাড়ে, ওজনও বৃদ্ধি পায় শরীর স্থায়ী ভাবে মোটা হয় ।


✅ চর্মরোগ ও চুলকানিতে উপকারী : শরীরের যে কোনো চুলকানি, দাদ, একজিমা ও চর্মরোগে পাতার রস খুব উপকার দেয় ।


✅ ফিস্টুলা ও মলদ্বারের গুটিতে ব্যবহার : পাতার রস ও সরিষার তেল মিশিয়ে লাগালে ফিস্টুলা ও গুটি সম্পূর্ণ ভালো হয় ।


💜 ওষুধি গুণাগুণ :


✅ জ্বর ও সর্দি-কাশিতে উপকারী :  উষনি শাক শরীর ঠান্ডা রাখে এবং জ্বর-সর্দিতে দ্রুত আরোগ্য দেয় ।


✅ হজম শক্তি বৃদ্ধি করে : নিয়মিত খেলে গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যা কমে যায় ।


✅ রক্ত পরিষ্কার করে : শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে ।


✅ চর্মরোগে কার্যকর : বিভিন্ন ত্বকের সমস্যায় উষনি শাক ভেষজ ওষুধের মতো কাজ করে ।


✅ রক্তশূন্যতা দূর করে : আয়রনসমৃদ্ধ হওয়ায় এটি অ্যানিমিয়া রোগীদের জন্য উপকারী ।


☑️ ব্যবহারের উপায় :


🔹 শাকের মতো রান্না করে খাওয়া যায়


🔹 পাতার রস নাকে ব্যবহার


🔹 রস ও তেল মিশিয়ে বাহ্যিকভাবে ব্যবহার


🔹 তেল তৈরি করে মাথায় ব্যবহার ।


এই গাছকে বলা হয় “ইলেকট্রিক প্ল্যান্ট” কারণ এর পাতা ছুঁলে ঝাঁকি মতো অনুভূতি হয় । প্রাচীন ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছের ব্যবহার বহুদিনের ।


 ☑️ চিকিৎসক পরামর্শ :  প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসায় উষনি শাককে গুরুত্বপূর্ণ ভেষজ হিসেবে উল্লেখ করা হয়েছে । তবে যেকোনো ভেষজ শাক নিয়মিত ওষুধ হিসেবে খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ।


সূত্র : আরটিভি

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

স্বামী -কে শায়েস্তা করতে চাইলে কোর্ট-কাচারীর দরকার নেই.

 স্বামী -কে শায়েস্তা করতে চাইলে কোর্ট-কাচারীর দরকার নেই...🙂

প্রথমে নিজেই চেষ্টা করবেন...😁

আমি কিছু tested তরিকা বলে দিচ্ছি...🙃 

কাজে লাগিয়ে দেখুন😆


১️⃣   ঝগড়ার পর এক কাপড়ে বের হবেন না একদম!

একঘন্টা সময় নিয়ে আরামে ব্যাগ গুছাবেন...⏳👜

আর হ্যাঁ, ব্যাগে টিভির রিমোট 📺,, গাড়ির চাবি 🚗, বাড়ির চাবি 🏠, ফ্রিজের চাবি 🧊—সব চাবি গচ্ছিত করবেন!মটর সাইকেলের চাবি নিতে ভুলিয়েন না😒


২️⃣ প্রানপ্রিয় Husband-এর মোবাইল 📱, মানিব্যাগ 💵, ঘরের কোণায় কোণায় রাখা যত টাকা-কড়ি আছে সব যত্ন করে নিয়ে নিন...🕵️‍♀️

(কয়েন বক্সও যেন বাদ না যায়!)সব নিয়ে নিবেন


৩️⃣ রান্না ঘরে ঢুকে ফিল্টার খালি করুন 🚰।

চাল, ডাল, আটা, ময়দা, সুজি, চায়ের পাতা ☕, জলের বোতল, এমনকি বাসি পাউরুটি 🍞 পর্যন্ত লুকিয়ে তালাবদ্ধ করে ফেলুন।যাতে খুজে পেলেও 

রান্না  করে খেতে না পারে😉


৪️⃣   জল খাওয়ার সব গ্লাস, কাপ, প্লেট সরিয়ে রাখুন 🍽️।

কারণ পিপাসায় নাকাল হবেন তিনি, আর কিছু খুঁজেও পাবেন না! 😜 পানি খাওয়ার পুরো বন্দোবস্ত বন্ধ করে রাখুন


৫️⃣   যদি Husband সিগারেট খান 🚬, তাহলে সিগারেটের প্যাকেট আর লাইটার 🔥ও উদ্ধার করে ফেলবেন! কারন সে প্রচুর টেনশনে সিগা*রেট খেতে চাইবে


৬️⃣   সবথেকে গুরুতর কাজ!! 🚨

আপনার জামা-কাপড় লাগবে না...

কিন্তু তার লুঙ্গি, স্যান্ডো, গেঞ্জি থেকে শুরু করে পরার মতো একটাও কাপড় রাখবেন না! 👕🩳

(ছেঁড়া-ফাটা হলেও না!) জাংগিয়া গামছা কিচ্ছু না।


৭️⃣   সব শেষে — Husband-এর একটা ছবি নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে মেইন দরজার সামনে ফেলে রাখুন...🖼️✂️

কোনো দয়া নয়! ❌

 না থাক এটা ছিড়তে মায়া লাগবে প্রয়োজন নেই!


৮️⃣   এবং, নিজের একটা ঝকঝকে হাসির ছবি 📸 সুন্দরভাবে রুমে এমনভাবে রাখুন যাতে বারবার তার চোখে পড়ে! 😁✨ হ্যাঁ একদম খুব সুন্দর একেবারে সিঙ্গেল একটা ছবি।


Husband সাহেব যখন নিঃস্ব হয়ে চারদিকে তাকাবেন, তখন বুঝবেন "আপনি" শুধু প্রেয়সী নন, লাইফলাইনও ছিলেন...😉 বেডা আর করবি ঝগড়াঝাটি অশান্তি

😄

এই পোস্টে শুধুমাত্র বিনোদনের জন্য করা কেউ সিরিয়াসলি নিবেন না

লেখাটি ফেসবুক সংগৃহীত


#post #photo #pictureoftheday #fannypost #published

কত বছর বয়সে শিশুকে আলাদা করবেন

 💜💮বর্তমানে আমাদের পরিবারে এখনো অনেক জায়গায় দেখা যায়—শিশুরা মা–বাবার সঙ্গে একই ঘরে বা একই বিছানায় ঘুমায়। প্রথম দিকে এটা প্রয়োজনীয় হলেও বয়স বাড়ার সাথে সাথে শিশুকে আলাদা ঘরে দেওয়া কেন জরুরি, তা অনেকেই জানেন না।


👶 ০–৬ মাস:


নবজাতককে মায়ের খুব কাছেই রাখতে হয়।

বুকের দুধ খাওয়ানো, ডায়াপার বদলানো, সারাক্ষণ যত্ন—সবকিছু মায়ের হাতের নাগালে থাকতে হবে।

👉 তাই এই সময়ে শিশুকে আলাদা করা একেবারেই উচিত নয়।

---


👶 ৬ মাস – ২ বছর:

এই বয়সে শিশু ধীরে ধীরে রুটিন তৈরি করে।

তবে এখনো মা–বাবার কাছাকাছি থাকাটা নিরাপদ।

👉 আলাদা কট বা ছোট বিছানা ব্যবহার করা যেতে পারে, কিন্তু মায়ের ঘরের ভেতরেই রাখা ভালো।


---


👦 ২–৩ বছর:


শিশু কথা বলা, হাঁটা, খেলা—এসব শিখে যায়।

ধীরে ধীরে স্বাধীনতা ও নিজের জায়গার প্রয়োজন অনুভব করে।

👉 এসময় থেকে আলাদা ছোট বিছানা দেওয়া শুরু করা যায়।

---


👦 ৪–৬ বছর:


শিশু মানসিক ও সামাজিকভাবে অনেকটা পরিপক্ক হয়।


সে বুঝতে শেখে—“এটা আমার ঘর, এটা আমার জিনিস।”

👉 এই বয়সে আলাদা রুমে ঘুমানোর অভ্যাস করানো সবচেয়ে ভালো।

---


👦 ৭ বছর বা তার বেশি:


বিশেষজ্ঞরা বলেন, ৭ বছর বয়স পার হলে শিশুকে অবশ্যই আলাদা ঘরে রাখা উচিত।

কারণ, এসময় থেকে শিশু তার গোপনীয়তা (privacy) ও ব্যক্তিত্ব গড়ে তোলে।

👉 একই ঘরে মা–বাবার ব্যক্তিগত জীবনেও তখন অস্বস্তি তৈরি হতে পারে।

---


🌿 কেন শিশুকে আলাদা করতে হবে?


1. স্বাধীনতা তৈরি হয় – শিশুর নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে।

2. আত্মবিশ্বাস বাড়ে – আলাদা ঘরে ঘুমালে সাহসী হয়।

3. গোপনীয়তা শেখে – বড় হওয়ার সাথে সাথে privacy বোঝা জরুরি।

4. শৃঙ্খলা তৈরি হয় – নিজের ঘর গুছানো ও নিজের জিনিসপত্র সামলানো শেখে।

5. মা–বাবার সম্পর্ক সুস্থ থাকে – দাম্পত্য জীবনে ব্যক্তিগত পরিসর (personal space) বজায় থাকে।

---


🚨 দেরি করলে কী ক্ষতি?


শিশু অতি নির্ভরশীল হয়ে যায়।

আত্মবিশ্বাস কমে যায়।

বাবা–মায়ের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়।

ভবিষ্যতে decision making-এ দুর্বল হয়ে পড়ে।

---


✅ শেষ কথা:


👉 জন্মের পর প্রথম কয়েক বছর মা–বাবার কাছে থাকাটা জরুরি।

👉 তবে ৪–৬ বছরের মধ্যে ধীরে ধীরে আলাদা রুমে অভ্যস্ত করানো সবচেয়ে ভালো সময়।

👉 এতে শিশুর স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব—সবকিছু ইতিবাচকভাবে গড়ে ওঠে।

হোমিওপ্যাথিতে জ্বর চিকিৎসা সংক্ষিপ্ত বর্ণনা:

 হোমিওপ্যাথিতে জ্বর চিকিৎসা

সংক্ষিপ্ত বর্ণনা:

* অ্যাকোনাইট নেপিলাস:

১। হঠাৎ আক্রমণ (বিশেষত: প্রচন্ড গরম, প্রচন্ড শীত বা শুষ্ক বাতাসে রোগের আক্রমণ)

২। একটানা প্রকৃতির জ্বর (ওঠানামা করে না)

৩। প্রচুর পিপাসা, অস্থিরতা, মৃত্যু ভয়, ঘর্মহীন।

* পালসেটিলা: তৃষ্ণাহীনতা, মুখ তিতা, মাথায় পানি চায়, বাতাস চায়, পরিবর্তনশীলতা, হাত- পায়ে জ্বালা, শিশু বুকের দুধ খেতে চায় না।

* রাসটক্সঃ শরীর ব্যথা বেদনা করে, শীত করে, পানি খায়, বাতাস চায় না, অস্থিরতা বেশী, রাত্রে বৃদ্ধি, জিহ্বা ত্রিকোনাকার লাল। 

* ব্রাইওনিয়া: চুপ-চাপ থাকে, পায়খানা কষা, অনেকক্ষণ পরে বেশী পানি খায়, রাত ৯টায় বৃদ্ধি।

* জেলসিমিয়াম: মাথা ভার বোধ, ঘুম ঘুম ভাব, পিপাসাহীন (যখন দক্ষিণের বাতাস বায় তখন জেলসের সময়)।

* বেলেডোনা: চোখ মুখ লাল হয়ে যায়, হঠাৎ যায় হঠাৎ আসে, জ্বর অবস্থায় শরীর হঠাৎ কাপ দিয়ে উঠে।

* আর্সেনিকাম অ্যালবাম: মধ্য দিবা, মধ্য রাত্রে বৃদ্ধি। মাথায় ঠান্ডা চায় শরীরে গরম চায়। প্রচুর পানি পিপাসা একটু-একটু করে পান করে ও পানি পান মাত্রই বমি। মৃত্যুভয়।

* নেট্রাম মিউরিয়েটিকাম: সকাল ১০টা থেকে ১১টায় জ্বর আসে, কোষ্টবদ্ধতা, লবন প্রিয়, তীব্র পিপাসা, জনসম্মুখে প্রস্রাব করতে পারে না।

* ইউপেটোরিয়াম পার্ফোলিয়েটাম: হাড়ে প্রচন্ড ব্যথা,, পিত্ত বমি, সকাল ৭-৯ টার মাঝে জ্বর আসে।

বিঃদ্রঃ শুধু উপরের ঔষধ গুলো জ্বরের জন্য এমনটা নয়, লক্ষণ অনুসারে যে কোন ঔষধ আসতে পারে। সঠিক ঔষধ নির্বাচনে সাহায্য করবেঃ

* জ্বরের শীত অবস্থায় পিপাসা আর পিপাসার জন্য পানি খাইলে বমি- আসোনিক/ স্যানিকুলা।

* জ্বরের শীত অবস্থায় পিপাসা আর পিপাসার জন্য পানি খাইলে শীত বাড়ে ও বমি হয়- ইউপেটোরিয়াম।

* জ্বরের শীত অবস্থায় পিপাসা আর পিপাসার জন্য পানি খাওয়া মাত্র কম্পন-ক্যাপসিকাম।

* জ্বরের শীত অবস্থায় পিপাসা কিন্তু উত্তাপ বা অন্য কোন অবস্থায় পিপাসার লেশমাত্র থাকে না- ইগ্নেশিয়া।


=ভালো লাগলে শেয়ার করুন=


Dr. Md Nurul Afsar

Follow and stay with me

#homeopathy 

#homeopathytreatment 

#homeopathicmedicine

সকাল সাতটার সংবাদ শিরোনাম ০৫/০৯/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদন


* আইসিটি আইনের মামলায় চার্জশিটভুক্ত অভিযুক্তরা জনপ্রতিনিধি হতে পারবেন না, করতে পারবেন না সরকারি চাকরিও--জানালেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব


* প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি


* সংসদীয় আসনের সীমানা পুন:নির্ধারণ করে নির্বাচন কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ


* আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা চাইলো নির্বাচন কমিশন


* ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামির খালাসের রায় আপিল বিভাগে বহাল


* ২৬টি পশ্চিমা মিত্রদেশের ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিক অঙ্গীকার।


* এবং ভারতের বিহারে এশিয়া কাপ পুরুষ হকি টুর্নামেন্টে কাজাখস্তানকে পাঁচ-এক গোলে হারিয়েছে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৩-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০৩-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


সুনীল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা --- বললেন, মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠবে নতুন শহর।

 

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস-এপিএইচআর-এর ।

 

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন --- নির্বাচনে অংশ নিতে পারবেন না পলাতক আসামিরা।

 

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো প্রার্থী বা দলের প্রতি পক্ষপাতদুষ্ট হলে তাকে প্রত্যাহার করে বিচারের আওতায় আনা হবে --- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের হুঁশিয়ারি।  

 

ডাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ ৩০শে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট --- ফলে ৯ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না।  

 

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ত্রাণকর্মীসহ ৪১ জন নিহত।

 

ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রগামী একটি নৌযানে হামলা চালিয়ে ১১ মাদক কারবারিকে হত্যা করেছে মার্কিন বাহিনী --- জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   

 

এবং সিলেটে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশের মোকাবেলা করছে নেদারল্যান্ডস।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ০৩/০৯/২০২৫

 আজকের শিরোনাম

...........................................


* নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে আরো সাত রাজনৈতিক দল এবং এক সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত --- ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে – পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা।


* অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিয়ে   হাইকোর্টের রায় --- বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ।


* গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে – বললেন আইন উপদেষ্টা।           


* শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা শীঘ্রই শেষ হবে ---  আশাবাদ শিক্ষা উপদেষ্টার।


* দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।     


* গাজা দখলের অভিযানে ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে হাজার হাজার সংরক্ষিত সৈন্য যোগদান শুরু করেছে।        


* আফগানিস্তানে প্রাণঘাতি ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার চারশো অতিক্রম করলো --- ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের আবারো আঘাত।                   


* এবং আজ সিলেটে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ০২-০৯-২০২৫ো

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ০২-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে সাত রাজনৈতিক দল এবং এক সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত।

 

অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিয়ে   হাইকোর্টের রায় --- বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ।

 

গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুালন-৩ গঠন করা হতে পারে – বললেন আইন উপদেষ্টা।

 

শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা শীঘ্রই শেষ হবে ---  আশাবাদ শিক্ষা উপদেষ্টার।

 

গাজা জুড়ে ইসরাইলি হামলায় আজ ৭৩ ফিলিস্তিনি নিহত --- অনাহারে আরও ১৩ জনের মৃত্যু।

 

আফগানিস্তানে প্রাণঘাতি ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার চারশো ছাড়ালো।

 

এবং আগামীকাল সিলেটে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ০২/০৯/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ --- অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস। 


* বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আজ আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মুহাম্মদ ইউনূস। 

 

* ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পেছানোর কোনো সুযোগ নেই --- বললেন আইন উপদেষ্টা।

 

* সকলের সহযোগিতায় দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব --- মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার।

 

* জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবে --- দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

 

* ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ চেম্বার আদালতে স্থগিত --- নির্বাচনী কার্যক্রম চলতে বাধা নেই।

 

* গাজায় ইসরাইলের যুদ্ধকে সুস্পষ্ট গণহত্যা বলে শীর্ষ বিশেষজ্ঞদের আনুষ্ঠানিক ঘোষণা।


* এবং সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে দুই-শূন্যতে এগিয়ে গেলো বাংলাদেশ।

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...