এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

স্নায়ু আঘাত ও কাটা-ছেঁড়ার শ্রেষ্ঠ ঔষধ

 Hypericum (Hypericum Perforatum)  হোমিওপ্যাথিতে ইউজ হওয়া একটি মেডিসিন। 

দুর্দানতো কার্যকরী, বিশেষ করে স্নায়ুর আঘাতজনিত রোগে।


তাহলে চলেন ওষুধটি নিয়ে একটু বিস্তারিত জেনে আসি,, 


🌿 Hypericum – স্নায়ু আঘাত ও কাটা-ছেঁড়ার শ্রেষ্ঠ ঔষধ


✅ উৎস (Source):

এই ঔষধটি তৈরি হয় Hypericum Perforatum নামক উদ্ভিদ থেকে। এটি St. John’s Wort নামে সুপরিচিত।


☑️ বর্ণনা (Description):

একটি বুনো, হলুদ ফুলবিশিষ্ট উদ্ভিদ, যার পাতায় সূক্ষ্ম ফুটো রয়েছে — আলোতে পাতাগুলোকে ছিদ্রযুক্ত মনে হয়, এজন্য এর নাম "Perforatum"।


✔️ প্রাপ্তি স্থান (Habitat):

মূলত ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার উঁচু ও পাহাড়ি এলাকায় এটি জন্মায়।


✅ প্রস্তুত প্রণালী (Preparation):

তাজা উদ্ভিদ সংগ্রহ করে, হোমিওপ্যাথিক নিয়মে মাদার টিংচার (Q) তৈরি করা হয়। এটি থেকে বিভিন্ন পটেন্সি প্রস্তুত হয়।


✔️পরীক্ষাকারীর নাম (Prover):

প্রথম পরীক্ষা ও প্রমাণ করেন Dr. Hahnemann এবং পরবর্তীতে Dr. Hughes ও Dr. Farrington।


🩺 প্রধান ব্যবহার ও উপসর্গসমূহ (Key Indications)

🔹 স্নায়ু সংবেদনশীল অংশে কাটা বা ছেঁড়ার ক্ষত

🔹 সেলাইয়ের পর প্রচণ্ড যন্ত্রণা (post-surgical nerve pain)

🔹 আঙুল কেটে গেলে, পেরেক বা কাঁটা বিঁধলে

🔹 মেরুদণ্ড বা পিঠে আঘাত

🔹 দাঁত তোলার পর স্নায়বেদনা

🔹 পোকা কামড়, বিশেষ করে স্নায়ুপ্রভাব ফেলে এমন ক্ষেত্রে

🔹 Tetanus-এর আশঙ্কা থাকলে

🔹 শিশুদের মাথায় আঘাত (Head Injury with shock)

🔹 পায়খানার রাস্তায় ব্যথাযুক্ত ফিশার বা হেমোরয়েড


🧠 মানসিক বৈশিষ্ট্য (Mental Traits)

🔸 সহজেই ভয় পায়

🔸 অতিরিক্ত সংবেদনশীল

🔸 মাথায় আঘাত পেলে দুঃস্বপ্ন, ভয়, মুডসুইং 

                        ~ সংগৃহীত ~

বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) কীভাবে মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে সে বিষয়ে কিছু পরিষ্কার ধারণা পাওয়া যায়। 

 বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) কীভাবে মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে সে বিষয়ে কিছু পরিষ্কার ধারণা পাওয়া যায়। এটি মূলত পুরোনো হাতে আঁকা জরিপ পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সমাধান।


---


জরিপটি কিভাবে করা হবে


1. স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তি


উচ্চ রেজোলিউশনের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে জমির সীমানা ও ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হবে।


যেখানে প্রয়োজন হবে সেখানে ড্রোন উড়িয়ে আকাশ থেকে ছবি ও ভিডিও তোলা হবে।


2. গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন (GCP)


মাঠে নির্দিষ্ট কিছু পয়েন্টে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বসানো হবে।


এগুলো GPS/GNSS প্রযুক্তির মাধ্যমে সঠিক স্থানাঙ্ক (coordinates) নির্ধারণ করবে।


এই ডেটা স্যাটেলাইট/ড্রোন থেকে প্রাপ্ত ছবির সঙ্গে মিলিয়ে অতি নিখুঁত মানচিত্র তৈরি করা হবে।


3. ডিজিটাল মাপজোখ


আধুনিক ইলেকট্রনিক টোটাল স্টেশন (ETS) ও জিপিএস ডিভাইস ব্যবহার করে জমির দৈর্ঘ্য-প্রস্থ, কোণ ইত্যাদি মাপা হবে।


এর ফলে হাতে আঁকা চিত্রের মতো ভুল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।


4. কম্পিউটারাইজড রেকর্ড তৈরি


মাঠ পর্যায়ের তথ্য সরাসরি ডিজিটাল ফরম্যাটে রেকর্ড করা হবে।


প্রতিটি প্লটের জন্য অনন্য শনাক্তকরণ নম্বর (Unique ID) তৈরি হবে।


জমির মালিক, খতিয়ান ও মৌজা মানচিত্র একসাথে একটি অনলাইন সিস্টেমে সংযুক্ত করা হবে।


---


মাঠ পর্যায়ে জমি পরিমাপের ধাপসমূহ


1. ঘোষণা ও নোটিশ


ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে আগে থেকেই জরিপের তারিখ ও প্রয়োজনীয় কাগজপত্র (খতিয়ান, রেকর্ড, দলিল) জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে।


2. জমি মালিকদের উপস্থিতি


জরিপের দিন মাঠকর্মীরা জমি পরিমাপ করতে গেলে মালিক বা প্রতিনিধি উপস্থিত থাকতে হবে।


মালিক সীমানা দেখিয়ে দেবেন।


3. পরিমাপের কাজ


ETS বা জিপিএস ডিভাইস ব্যবহার করে প্রতিটি জমির দৈর্ঘ্য, প্রস্থ, কোণ পরিমাপ করা হবে।


একই সাথে স্যাটেলাইট/ড্রোন ইমেজের সঙ্গে এই ডেটা মিলিয়ে নেওয়া হবে।


4. খসড়া মানচিত্র ও খতিয়ান প্রস্তুত


মাঠপর্যায়ের মাপজোখের ভিত্তিতে ডিজিটাল খসড়া মানচিত্র ও খতিয়ান তৈরি হবে।


এগুলো মালিকদের সামনে প্রকাশ করে আপত্তি/ভুল থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হবে।


5. চূড়ান্ত রেকর্ড


সব আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত রেকর্ড ও মৌজা ম্যাপ প্রকাশ করা হবে।


এগুলো পরে অনলাইনে পাওয়া যাবে।


---


মূল সুবিধা


ভুল বা দ্বন্দ্ব কমবে।


দ্রুত রেকর্ড পাওয়া যাবে।


দলিল-খতিয়ান অনলাইনে যাচাই করা যাবে।


ভূমি সংক্রান্ত জটিলতা কমে যাবে।


--- #নামজারি #দাখিলা #খতিয়ান #জমি #বিডিএস #জরিপ

Calcarea carb/ক্যালকেরিয়া কার্ব -Flair Fatty Flaby 

 Calcarea carb/ক্যালকেরিয়া কার্ব -Flair Fatty Flaby 

কম- ✍🏻✍🏻

১) দেরিতে হাঁটতে শেখে 

২) শরীরে ক্যালসিয়াম কম থাকে। হারে পুষ্টি কম।

৩) সাহস কম। 

৪) দাঁত দেরিতে গজায়। 

৫) রিকেট বা রক্তাল্পতা দেখা যায়। 

৬) ক্ষয়প্রবণতা এবং টিউবারকিউলোসিস

৭) মনোযোগ কম আগ্রহ কম স্মৃতিশক্তি কম

৮) গতি কম। একটুখানি কাজ করবে আবার বসে পড়বে, রেস্ট নেবে। 

৯) খরচ করবে কম। 

১০) সূর্যের তাপ সহ্য হয় কম

১১) স্নানে আগ্রহ কম।

বেশি - ✍🏻✍🏻

১) মেজাজ বেশি একগুয়ে বেশি 

২) পেট বড় পা ঠান্ডা 

৩) মাথার পিছন দিক ঘামে বেশি 

৪) খিটখিটে মেজাজ 

৫) গলার গ্ল্যান্ড ফুল 

৬) ক্ষয় বেশি 

৭) নিরাপত্তাহীনতাবে বেশি 

৮) ধার্মিক বেশি 

৯) চিন্তা করে বেশি 

১০) লবণ মাটি  দুধ খেলে পেটের সমস্যা বাড়ে 

১১) মাসিক বেশি ঘনঘন বেশি পরিমাণে হয় 

১২) খুব ভীতু প্রকৃতির 

১৩) শরীর ঢিলে ঢালা প্রকৃতির 

১৪)****পায়খানা কষা হলে বেশি সুস্থ বোধ করে।*****

১৫) লবণ পছন্দ করে, মাটি খায়।

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না

 🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না


!

একটা কথা বলি —

আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ধ্বংস করছি।

আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো —

আমরা জানিও না, কিভাবে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি, মনসংযোগ… সব শেষ হয়ে যাচ্ছে!


👇 জানো কী কী জিনিস আমাদের ব্রেন শেষ করে দিচ্ছে?


1️⃣ অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া –

ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে করে আমরা মস্তিষ্কের ফোকাস পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতেছি।

বুকের ভেতর মরে যাচ্ছে স্বপ্ন…


2️⃣ ঘুম না হওয়া –

রাত জেগে ফোন, গেম, সিরিজ…

এইসবই ব্রেনকে বিষ খাওয়ানোর মতো।

ঘুম ছাড়া ব্রেন "সফটওয়্যার ক্র্যাশ" হয়ে যায়!


3️⃣ একসাথে অনেক কিছু করার চেষ্টা (Multitasking) –

আমরা ভাবি আমরা স্মার্ট…

আসলে আমরা আমাদের ব্রেনকে গাধার মতো ব্যবহার করছি।

ব্রেন একসাথে সব হ্যান্ডেল করতে পারে না, ধীরে ধীরে বিপর্যস্ত হয়।


4️⃣ নেগেটিভ চিন্তা আর স্ট্রেস –

"আমি কিছুই পারি না",

"আমার কিছু হবে না" —

এই কথাগুলো ব্রেনকে ধ্বংস করে, ভেতর থেকে।


5️⃣ অস্বাস্থ্যকর খাবার আর জলের অভাব –

হ্যাঁ, খেয়াল করো —

মগজটা তৈরি হয়েছে ৭০% জল দিয়ে।

জল না খেলে ও ভুল খাবার খেলে ব্রেন শুকিয়ে যেতে থাকে… সত্যি!


---


🙇‍♂️ আর শেষে একটা কথা…

ব্রেন যদি শেষ হয়ে যায়, জীবন আর কিছুই না!

তাই এখনই সাবধান হও।

নিজের মস্তিষ্কটাকে বাঁচাও, না হলে জীবনে কিছুই থাকবে না — শুধু একটা ফাঁকা খোলস… 😔


#ব্রেন #ভয়ানক_সত্য

মোবাইল নেটওয়ার্ক জেনারেশন (২জি থেকে ৫জি)

 মোবাইল নেটওয়ার্ক জেনারেশন (২জি থেকে ৫জি)


🟢 ২জি (2G)


পরিচিতি: ২জি হলো ডিজিটাল প্রযুক্তির উপর ভিত্তিক দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক। analogue সিগন্যালের পরিবর্তে এটি ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে। প্রথম বাণিজ্যিক ২জি সেবা চালু হয় ১৯৯১ সালে ফিনল্যান্ডের Radiolinja-এর মাধ্যমে।


প্রযুক্তিগত বৈশিষ্ট্য: ভয়েস কল ও SMS-সহ সীমিত মাত্রার ডেটা সেবা (যেমন ই-মেইল, ব্রাউজিং) চালানো যায়। পরবর্তীতে GPRS (২.৫জি) এবং EDGE (২.৭৫জি) দ্বারা ডেটা স্পিড বৃদ্ধি পায় (নিয়ত ২জি-র সর্বোচ্চ গতি ৩৮৪ কিবি/সে পর্যন্ত)।


ব্যবহার: মূলত ভয়েস ফোন কল ও টেক্সট ম্যাসেজের জন্য ব্যবহৃত, নিরাপত্তার জন্য এনক্রিপশন, স্পেক্ট্রামের আরও কার্যকর ব্যবহার সুবিধা দেয়।


বর্তমানে অবস্থা: বিশ্বজুড়ে ১ম জেনারেশন (১জি) বন্ধ করে ২জি চালু হয়। যদিও এখন অনেক দেশে নতুন নেটওয়ার্ক এসেছে, ২জি এখনও অনেক জায়গায় ফিচার ফোন এবং IoT ডিভাইসে ব্যাকআপ হিসেবে চালু আছে।


বাংলাদেশে: বাংলাদেশের মোবাইল যাত্রা শুরু হয় ১৯৯০-এর দশকের মধ্যভাগে, যখন গ্রামীনফোন ও রবি GSM (২জি) সেবা চালু করে। এতে ভয়েস কল ও SMS ব্যাপক জনপ্রিয় হয়। গ্রামীনফোন বাংলাদেশে প্রথম ২জি (GSM) চালু করার কোম্পানি।


২.৫জি (2.5G) – GPRS


পরিচিতি: ২.৫জি একটি মধ্যবর্তী জেনারেশন, যেখানে ২জির নেটওয়ার্কে প্যাকেট-ভিত্তিক ডেটা সেবা যোগ করা হয়। সাধারণত GPRS নামে পরিচিত।


প্রবর্তন: এটি মূলত ২০০০-এর দশকের শুরুর দিকে চালু হয়। ২.৫জি-তে ডাটা প্যাকেট-ভিত্তিতে ট্রান্সমিট হয়, ফলে সর্বদা অন সংযোগ (always-on) ইন্টারনেট সম্ভব হয়।


গতি: তাত্ত্বিক সর্বোচ্চ ~৪০ কিলোবিট/সেকেন্ড (৪ kB/s)।


ব্যবহার: মোবাইল ই-মেইল, সাধারণ ওয়েব ব্রাউজিং ইত্যাদি চালু করতে সহায়তা করে। ২জি তুলনায় গতি অনেক বেড়ে যায়, তবে আধুনিক মানের ব্রডব্যান্ড নয়।


বর্তমানে অবস্থা: প্রাথমিক ২জি নেটওয়ার্কের সঙ্গে বিশ্বজুড়ে ২.৫জি-ও ব্যবহার করা হয়। অনেক উন্নত দেশে এখন ২.৫জি-ও ধীরে ধীরে বাদ দেয়া হচ্ছে, কিন্তু পিছিয়ে থাকা অঞ্চলে এখনও বিদ্যমান।


বাংলাদেশে: রবি (একটেল) বাংলাদেশের প্রথম অপারেটর যারা দেশেই GPRS (২.৫জি) সেবা চালু করে। গ্রামীনফোন ও অন্যান্য অপারেটরও পরবর্তীতে ২.৫জি সেবা দিয়েছে।


২.৭৫জি (2.75G) – EDGE


পরিচিতি: ২.৭৫জি হল ২.৫জির আরও উন্নত ভার্সন, যাকে EDGE (Enhanced Data rates for GSM Evolution) বা EGPRS বলে। এতে ৮PSK মডুলেশন ব্যবহার করে ডেটা ক্যাপাসিটি অনেক বেড়ে যায়।


প্রবর্তন: প্রথম deploy হয় ২০০৩ সালে (AT&T, USA)।


গতি: তাত্ত্বিক সর্বোচ্চ ~৩৮৪ কিলোবিট/সেকেন্ড (৪৮ কিলোবাইট/সে)।


ব্যবহার: মূলত ২জির ডেটা গতি দ্বিগুণ করার জন্য এবং ব্রডব্যান্ডের পূর্বসূরির মতো সেবা প্রদানের জন্য। যদিও এখনকার 3G/4G-এর তুলনায় অনেক ধীর, তখনকার দিনে মোবাইল ব্রাউজিং ও ই-মেইল ইত্যাদি চালানোর জন্য কাজে লাগত।


বর্তমানে অবস্থা: উন্নত দেশে 3G-এর আগমনের পর EDGE সেবা কমে এসেছে; তবে অনেক দেশে এখনও 2G/3G নেটওয়ার্কে ব্যাকআপ হিসেবে চালু।


বাংলাদেশে: বাংলাদেশে শুরু থেকেই রবি ও গ্রামীনফোনের নেটওয়ার্কে EDGE সেবা চালু আছে। (উল্লেখযোগ্য যে, রবি তাদের নেটওয়ার্কে ২.৭৫জি পর্যন্ত উন্নয়ন করেছিলো আর টেলিটক 2.9G পর্যন্ত চালু করেছিলো যা অনেকের অজানা)


২.৮৭৫জি (Evolved EDGE / EDGE Evolution) — এটা EDGE-এর উন্নত সংস্করণ, সাধারণত অনানুষ্ঠানিকভাবে 2.875G বলা হয়। Evolved EDGE ল্যাটেন্সি কমায় (Transmission Time Interval 20 ms → 10 ms), ডুয়াল-ক্যারিয়ার ও উচ্চ-অর্ডার মডুলেশন (16QAM/32QAM) এবং টার্বো-কোড ব্যবহার করে; তাত্ত্বিক শীর্ষগতিই ~1 Mbit/s পর্যন্ত উঠতে পারে (বাস্তবে সাধারণত ~৬০০ kbps পর্যন্ত দেখা গেছে)। এটি মূলত 2G/EDGE নেটওয়ার্কগুলোর late-stage আপগ্রেড ছিল, কিন্তু 3G/4G দ্রুত প্রচলিত হওয়ায় ব্যাপকভাবে ডিপ্লয় হয়নি। একমাত্র টেলিটক এটা ডিপ্লয় করেছিলো৷ 


🟢 ৩.৫জি (3.5G) – HSPA/HSPA+


পরিচিতি: ৩জি (টিডিএমএ/উএমটিএস) পরবর্তী উন্নত পর্যায়ের ব্যবস্থা, সাধারণত HSPA (High Speed Packet Access) নামে পরিচিত। ৩.৫জি বলতে HSDPA/HSPA+ প্রভৃতি নিয়ে বোঝানো হয়।


প্রবর্তন: ৩জি চালুর পর (২০০০-এর দশকের মাঝামাঝি) HSPA এসেছে; HSPA+ পরবর্তী। ৩জি নেটওয়ার্কে আপগ্রেড হয়ে ৩.৫জি তৈরি হয়েছে।


গতি: সাধারণত কয়েক মেগাবিট/সেকেন্ড থেকে HSPA+ তে ~৪২ মেগাবিট/সেকেন্ড পর্যন্ত (তাত্ত্বিক)। বাস্তব স্পিড নির্ভর করে নেটওয়ার্ক ও পরিবেশের উপর।


ব্যবহার: গতিশীল মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট (ভিডিও কল, ফেসবুক, ব্রাউজিং) এবং মোবাইল টেলিভিশন পরিষেবায় ব্যবহৃত। ৩জি’র তুলনায় ডাউনলোড আপলোড দ্বিগুণ বা অনেকগুণ বাড়ায়।


বর্তমানে অবস্থা: অনেক দেশে ৪জি চলে আসায় ৩.৫জি পিছিয়ে এসেছে, তবে এখনো বহু জায়গায় কাজ করছে। ৩জি নেটওয়ার্ক বহু দেশে 99%-এর অধিক কভারেজ দেয়।


বাংলাদেশে: ২০১৩ সালে পথমে Teletalk ৩জি সেবা দেয়। বাংলাদেশে ২০১৪ সালে গ্রামীনফোন ও রবি ৩জি সেবা চালু করে। একই সময় রবি ঢাকায় ৩.৫জি (HSPA) পর্যন্ত নেটওয়ার্ক চালু করে। পরবর্তীতে Banglalink ও Airtel 3G সেবা দেয়৷ এর ফলে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রবি নিজস্বভাবে ৩.৫জি প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে দেশেই প্রথম HSPA সেবা দেয়।


🟢 ৪.৫জি (4.5G) – LTE-এডভান্সড


পরিচিতি: সাধারণভাবে ৪জি বলতে LTE-নেটওয়ার্ককেই বোঝায়। আর ৪.৫জি হল LTE-এর উন্নত সংস্করণ (LTE Advanced/Pro), যেখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, মাল্টি-অ্যান্টেনা (MIMO), আরও বেশি ব্যান্ডউইডথ ইত্যাদি থাকায় গতি ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়।


প্রবর্তন: বিশ্বব্যাপী প্রথম LTE (4G) চালু হয় প্রায় ২০১০ সালের কাছাকাছি। ITU-এর IMT-Advanced স্পেসিফিকেশনে ৪জির জন্য ১০০ মেগাবিট/সে (গাড়ি গতিতে) থেকে ১ গিগাবিট/সে (স্থির অবস্থায়) পর্যন্ত ডেটা রেট ডিফাইন করা ছিল। পরবর্তীতে উন্নত ৪জি (4.5G) বাজারে আসে, যার মাধ্যমে তাত্ত্বিক স্পিড ১ Gbps পেরিয়ে যায়।


গতি: ITU অনুযায়ী ১০০ মেগাবিট/সে (গাড়ি/ট্রেনে) ও ১ গিগাবিট/সে (চলমান বা ভিন্ন)। বাস্তবে LTE-A-তে একাধিক ব্যান্ড একত্রিত করে ১ গিগাবিট/সে-র বেশি স্পিড পাওয়া যায়।


ব্যবহার: উচ্চ-গতি মোবাইল ব্রডব্যান্ড, এইচডি ভিডিও স্ট্রিমিং, ভার্চুয়াল রিয়ালিটি, IoT ডিভাইস কানেকশন ইত্যাদিতে ব্যবহৃত। ৪জির তুলনায় আরও কম ল্যাটেন্সি ও বেশি ডিভাইস সংযোগের সুবিধা দেয়।


বর্তমানে কোথায়: এখন বিশ্বজুড়ে ৪জির অনেক ফ্রিকোয়েন্সি LTE-A পর্যন্ত উন্নত হয়েছে। উদাহরণ: দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশে LTE-A (4.5G) পাওয়া যায়। বেশিরভাগ উন্নত মোবাইল অপারেটর এখন VoLTE (Voice over LTE) সেবা দিয়ে থাকে, যা 4.5G নেটওয়ার্কের সুবিধার একটি দিক।


বাংলাদেশে: বাংলাদেশে ৪জি সেবা আনুষ্ঠানিকভাবে ১৯ ফেব্রুয়ারি ২০১৮-এ চালু হয়। এরপর থেকে দেশজুড়ে দ্রুত বিস্তার পায়; ২০২৫ নাগাদ প্রায় পুরো দেশে ৪জি কাভারেজ নিশ্চিত হয়েছে। রবি এই সময়ে শুরু থেকেই তাদের নেটওয়ার্কে 4.5G সক্ষমতা নিয়ে কাজ করেছে। বিশেষ করে রবি তাদের 4.5G নেটওয়ার্কে ভয়েস ওভার LTE (VoLTE) সেবা চালু করেছে সবার আগে। সাথে এয়ারটেলও সেই বেনিফিট পেয়েছে 4G+ নামেই শুরু থেকে এডভান্সড নেটওয়ার্ক (4.5G) দিতে পেরে। 


🟢 ৫জি (5G)


পরিচিতি: ৫জি হল মোবাইল নেটওয়ার্কের পঞ্চম প্রজন্ম। ৪জির তুলনায় ৫জি অনেক বেশি গতি, অতি-নিম্ন ল্যাটেন্সি এবং একযোগে হাজার হাজার ডিভাইস সংযোগের ক্ষমতা দেয়। এটি মূলত উচ্চ ফ্রিকোয়েন্সি (মিলিমিটার-ওয়েভ) ব্যান্ডও ব্যবহার করতে পারে।


প্রবর্তন: প্রথম বাণিজ্যিক ৫জি সেবা চালু হয় আনুমানিক ২০১৯-২০২০ সালের দিকে (দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র থেকে শুরু)। ভারতে ১ অক্টোবর ২০২২-এ প্রথম বাণিজ্যিকভাবে ৫জি চালু হয়।


গতি: তাত্ত্বিক পীক স্পিড ~১০ গিগাবিট/সেকেন্ড, বাস্তবে অনেক শত মেগাবিট থেকে গিগাবিট পাওয়া যাচ্ছে। ল্যাটেন্সি ~১ মিলিসেকেন্ড পর্যন্ত, প্রায় রিয়েল-টাইম যোগাযোগ সম্ভব করে।


ব্যবহার: IoT (ইন্টারনেট অফ থিংস), স্মার্ট সিটি, স্বয়ংচালিত গাড়ি, রিমোট সার্জারি, ভার্চুয়াল/অগমেন্টেড রিয়ালিটি, শিল্প-অটোমেশন ইত্যাদিতে ব্যবহৃত হচ্ছে। সহজভাবে বলা যায়, যেখানে প্রচুর ডিভাইস একসঙ্গে সংযুক্ত থাকবে বা অত্যন্ত দ্রুত ডেটা দরকার সেখানে ৫জি প্রয়োজন।


বর্তমানে কোথায়: বিশ্বজুড়ে ৫০টিরও বেশি দেশে ৫জি চালু হয়েছে বা চালু হচ্ছে। উদাহরণস্বরূপ, ভারতসহ অনেক এশীয় দেশ ২০২২-২৩ থেকে ৫জি দিচ্ছে। গ্লোবালি Q1 2025-এ ৫জি সাবস্ক্রিপশন ২.৪ বিলিয়ন ছাড়িয়েছে। উন্নত দেশগুলোতে শহরে ৫জি সুবিধা দেয়া হচ্ছে; গ্রামীণ এলাকায় ৪জি-ই এখনও প্রবল।


বাংলাদেশে: বাংলাদেশ সরকার ও অপারেটররা ৫জি’র জন্য প্রস্তুতি নিচ্ছিল। সীমিতভাবে সেপ্টেম্বর ২০২৫ থেকে রবি ও গ্রামীনফোন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বিভাগীয় শহরে ৫জি সেবা চালু করে। রবি প্রথম দফায় সাতটি এলাকায় ৫জি চালু করে, এর পর গ্রামীনফোন সকল বিভাগীয় শহরেই সেবা চালু করার ঘোষণা দেয়। বর্তমানে ৫জি সেবার আওয়াশিদ্রণ্য এলাকায় সীমাবদ্ধ, ধাপে ধাপে বাড়ছে।


৫.৫জি (5G-অ্যাডভান্সড / 5.5G)


পরিচিতি: ৫জি-অ্যাডভান্সড বা ৫.৫জি হচ্ছে ৫জি প্রযুক্তির আপগ্রেড সংস্করণ। ৩জিপিপি রিলিজ-১৮ (জানুয়ারি ২০২৩) এ ৫জি-অ্যাডভান্সডের ধারনা প্রবর্তিত হয়। এটিকে “৫.৫জি” নামেও ডাকা হয়।


উন্নয়ন: এই সিস্টেমে ৫জি ভিত্তিক প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় – যেমন উন্নত মাল্টি-অ্যান্টেনা (Massive MIMO), AI-ভিত্তিক অপ্টিমাইজেশন, আরও বেশি ব্যান্ডউইডথ ইত্যাদি। Nokia মহল অনুসারে ৫.৫জি দেড় গুণ বেশি ডেটা রেট দিতে পারবে।


গতি: Nokia’র প্রত্যাশা ৫জি-র তুলনায় ~২০% বেশি ডেটা গতি। উদাহরণস্বরূপ, ৫জি-তে যদি ১০ গিগাবিট/সে পাওয়া যায়, তাহলে ৫.৫জি ~১২–১৩ গিগাবিট/সে করতে পারে।


ব্যবহার: মবাইল-এআই, উন্নত ভিড়-সম্পন্ন এলাকায় উচ্চ-গতি, আরও বড় IoT সাপোর্ট, এআর/ভিআর ইত্যাদির পরবর্তী ধাপ। উদাহরণস্বরূপ, ভার্চুয়াল রিয়ালিটি গেম ও রিয়েল-টাইম ক্লাউড কনটেন্টের জন্য প্রয়োজন হবে ৫.৫জি মতো উচ্চ বান্ডউইডথ।


বর্তমানে কোথায়: এখনো পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে; পরবর্তী কয়েক বছরে বাণিজ্যিকভাবে আনতে কাজ চলছে। ৩জিপিপি পরিকল্পনা অনুযায়ী ৬জি গবেষণায় যাওয়ার আগে ৫.৫জি (রিলিজ ১৮) সময় মত স্ট্যান্ডার্ড পাবে। বাংলাদেশে এখনো এই পর্যায়ের সেবা চালু হয়নি।


সূত্র: উক্ত তথ্যগুলো ইন্টারনেটের বিভিন্ন স্বীকৃত উৎস থেকে সংগৃহীত হয়েছে।


#TelecomEnthusiastsBangladesh #MobileNetworkGenerations #2gto5g

অভাবের মর্যাদা

 অভাবের মর্যাদা


রাতে অন্ধকার ঘনিয়েছে। মাটির ঘরে ছোট্ট প্রদীপটা টিমটিম করে জ্বলছে। বাইরে হালকা বৃষ্টি, টিনের চাল থেকে টুপটাপ শব্দ হচ্ছে। শীতের রাত, কিন্তু সেই ঘরে নেই কোনো মোটা কম্বল, নেই নরম বিছানা। একটি পুরনো খেজুরপাতার মাদুর আর তার ওপর পাতলা চাদর।


গরীব পিতা আবদুল মালেক নিজের সন্তান রাফিকে কাছে টেনে নিয়ে বললেন—


“বাবা, আজ তোকে একটা গল্প শোনাবো। এটা কোনো রূপকথা নয়, একেবারে সত্যি গল্প। এই গল্প শুনে তুই বুঝবি, অভাব কষ্টের হলেও এর ভেতরেই মর্যাদা লুকিয়ে আছে।”


রাফি অবাক চোখে বাবার দিকে তাকালো।


---


গল্পের শুরু


“অনেক বছর আগে, আমার বয়স তখন তোর চেয়েও কম। আমাদের বাড়িতে একদিন ভাত রান্না করার মতোও চাল ছিল না। মা চুপচাপ আমাদের জন্য ভাতের বদলে লাল লবণ দিয়ে গরম পানি খাওয়াতেন। আমরা ভেবেই নিতাম এটা নাকি এক ধরনের স্যুপ। পেট ভরে যেত না, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আমরা কোনো অভিযোগ করতাম না।


আমার বাবার হাতে কোনো কাজ থাকত না। সকাল থেকে সন্ধ্যা তিনি খেতমজুরের খোঁজে ঘুরতেন। অনেক সময় ফেরত আসতেন খালি হাতে। তখন মা আমাদের বলতেন—

‘অভাব লজ্জার নয়, চুরি করলে লজ্জা। অভাব সহ্য করতে পারলে তোর মাথা কখনো নিচু হবে না।’


সেই কথা আজও আমার মনে গেঁথে আছে।


একদিন এক ধনী লোক আমাদের বাড়িতে এলেন। তিনি আমাকে বললেন, ‘তুই আমার বাগানে কাজ করবি, কিন্তু শর্ত হলো, বাগানের ফল যদি তোর চোখে পড়ে, তুই চুরি করে খেতে পারবি না।’


আমি তখন ক্ষুধায় কাতর, দুইদিন ভাত খাইনি। তবু বাবার শিক্ষা মনে রেখে ফলের দিকে তাকিয়েও খাইনি। ধনী লোকটা দেখে অবাক হলো। পরে সে আমাকে ডেকে বলল,

‘তুই অভাবী হলেও সততা ধরে রেখেছিস। আমি তোকে আমার দোকানে কাজ দেবো।’


সেই সততার কারণেই আমি ধীরে ধীরে একটু দাঁড়াতে পেরেছিলাম।”


---


সন্তানের চোখ ভিজে যায়


মালেক থেমে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন—


“বাবা, আমরা গরীব, এটা ঠিক। আমাদের ঘরে হয়তো বিলাসিতা নেই। কিন্তু এই অভাব আমাদের শিখিয়েছে মানুষ কিভাবে সৎ থাকতে হয়, কিভাবে অল্পতে খুশি থাকতে হয়। মনে রাখিস, বিলাসিতা মানুষকে অলস আর অকৃতজ্ঞ করে দেয়। কিন্তু অভাব মানুষকে পরিশ্রমী, ধৈর্যশীল আর মর্যাদাবান বানায়।


তুই যখন বড় হবি, তখন হয়তো ধনী হবি। কিন্তু যেন কোনোদিন অভাবের মর্যাদা ভুলে না যাস। অল্প খাবার থাকলেও যদি তা ঘামের টাকায় আসে, তবে সেটা রাজকীয় ভোজের চেয়েও বেশি সম্মানের।”


রাফির চোখে পানি জমে গেল। সে বাবার গলা জড়িয়ে ধরে বলল—


“বাবা, আমি বুঝেছি। আমি কোনোদিন বিলাসিতার লোভ করব না। আমি অভাবকে মর্যাদা হিসেবে দেখব।”


---


গল্পের শেষ


বাইরে বৃষ্টি তখনো ঝরছে, কিন্তু ঘরের ভেতরে আলোটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। অভাবের ভেতরেও সেই পরিবারের হৃদয়ে জন্ম নিল এক অমূল্য সম্পদ— সততা, পরিশ্রম আর মর্যাদার শিক্ষা।


---


 এই গল্প পড়লে বোঝা যায়, অভাব কখনো অভিশাপ নয়, বরং মানুষের চরিত্রকে সবচেয়ে সুন্দরভাবে গড়ে তোলে।

নখ দেখে কিভাবে বুঝবেন আপনার  কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে?

 নখ দেখে কিভাবে বুঝবেন আপনার 

কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে?



আমাদের নখ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, শরীরের ভেতরের গোপন রোগেরও বার্তা বহন করে। অনেক সময় ডাক্তারি পরীক্ষা করার আগেই নখ দেখে কিছু রোগের সম্ভাবনা বোঝা যায়। আসুন দেখে নেই—


🔹 সাদা নখ (White Nails)

👉 জন্ডিস

👉 লিভারের সমস্যা

👉 রক্তস্বল্পতা


🔹 হলুদ নখ (Yellow Nails)

👉 ফুসফুসের রোগ

👉 ডায়াবেটিস বা সোরিয়াসিস

👉 থাইরয়েড রোগ


🔹 নীলচে নখ (Bluish Nails)

👉 হৃদরোগ

👉 ফুসফুসের বাতাসের সমস্যা (Emphysema)


🔹 ফ্যাকাশে নখ (Pale Nails)

👉 রক্তস্বল্পতা

👉 হৃদযন্ত্র দুর্বলতা

👉 লিভারের রোগ

👉 অপুষ্টি


🔹 নখের নিচে কালো দাগ (Dark Lines)

👉 মেলানোমা (এক ধরনের মারাত্মক ত্বকের ক্যান্সার)


🔹 বিউ’স লাইনস (Beau’s Lines)

👉 দীর্ঘস্থায়ী রোগের ইঙ্গিত


🔹 টেরির লাইনস (Terry’s Lines)

👉 লিভার ফেইলিওর

👉 সিরোসিস

👉 ডায়াবেটিস

👉 হৃদযন্ত্রের দুর্বলতা

👉 হাইপারথাইরয়েডিজম


মনে রাখবেন, নখের এসব পরিবর্তন কোনো রোগের সম্ভাবনা জানায়, তবে নিশ্চিত রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ।


---


ডাঃ তানভীর আহমেদ

(ডিএইচএমএস ঢাকা)

রিলে এক ধরনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক সুইচ।

 রিলে (Relay) হলো একটি বৈদ্যুতিক যন্ত্র, যা ছোট একটি বৈদ্যুতিক সিগন্যাল দ্বারা বড় বৈদ্যুতিক সার্কিট চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয়। সহজভাবে বলতে গেলে, রিলে এক ধরনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক সুইচ।


রিলের কার্যপ্রণালী ধাপে ধাপে:


1. কয়েল (Coil) সক্রিয়করণ

রিলের ভিতরে একটি ইলেক্ট্রোম্যাগনেটিক কয়েল থাকে। যখন কয়েলে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এটি একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে।


2. আর্মেচার (Armature) আকর্ষণ

কয়েলের চৌম্বক ক্ষেত্র ধাতব আর্মেচারকে আকর্ষণ করে। আর্মেচার মূলত একটি ছোট লিভার, যা স্প্রিং-এর সাহায্যে নির্দিষ্ট অবস্থানে থাকে।


3. কন্টাক্ট পরিবর্তন

আর্মেচার নড়ে গেলে রিলের কন্টাক্ট (Switching contact) পরিবর্তন হয়।


Normally Open (NO) কন্টাক্ট বন্ধ হয়ে সার্কিট সম্পূর্ণ করে।


Normally Closed (NC) কন্টাক্ট খুলে যায় এবং সার্কিট ভেঙে দেয়।


4. লোড নিয়ন্ত্রণ

এই কন্টাক্টের মাধ্যমে বড় ভোল্টেজ বা কারেন্টের সার্কিট চালু/বন্ধ করা যায়। অর্থাৎ, ছোট কারেন্ট দিয়ে বড় লোড (মোটর, লাইট, যন্ত্রপাতি ইত্যাদি) নিয়ন্ত্রণ সম্ভব হয়।


5. ডি-এনার্জাইজড অবস্থা

কয়েলের বিদ্যুৎ কেটে গেলে চৌম্বক ক্ষেত্র নষ্ট হয়। তখন আর্মেচার স্প্রিং-এর সাহায্যে আবার আগের অবস্থায় ফিরে যায় এবং কন্টাক্ট তাদের মূল অবস্থানে চলে আসে।


---


👉 সংক্ষেপে:

রিলে কাজ করে Electromagnetism এর মাধ্যমে। কয়েল বিদ্যুতায়িত হলে চৌম্বক শক্তি তৈরি হয়, যা মেকানিক্যাল কন্টাক্ট পরিবর্তন করে সার্কিটকে চালু বা বন্ধ করে।


(এই পোস্টটি যদি ভালো লাগে এবং এরকম পোস্ট যদি আপনি আরো পেতে চান তাহলে আমাকে ফলো করুন)

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

কাজী নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন, তখন বেচারার সমস্যা ছিল এই যে মোল্লারা তাঁকে ডাকতেন কাফের, এবং হিন্দুরা বলতো যবন। যেহেতু তিনি বিলেত ফেরত ছিলেন না, তাই বিদ্বানরা তাঁর প্রাতিষ্ঠানিক পড়ালেখার দৌড় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতো। 

 কাজী নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন, তখন বেচারার সমস্যা ছিল এই যে মোল্লারা তাঁকে ডাকতেন কাফের, এবং হিন্দুরা বলতো যবন। যেহেতু তিনি বিলেত ফেরত ছিলেন না, তাই বিদ্বানরা তাঁর প্রাতিষ্ঠানিক পড়ালেখার দৌড় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতো। 

পুরুষেরা গালি দিত, তিনি নাকি প্রচন্ড নারীঘেঁষা, এবং নারীরা তাঁকে জ্ঞান করতো নারী বিদ্বেষী হিসেবে। 

তাঁর কবিতায় উর্দু ফার্সি শব্দের ছড়াছড়ি ছিল, ছিল অস্ত্রের ঝনঝনানি, তাই পন্ডিতরা তাঁকে নিয়ে করতেন সমালোচনা, "শনিবারের চিঠিতে" চলতো হাসাহাসি। 

শুধু এই না, ইংরেজরা যে তাঁকে জেলে ভরে দিত, সেটাতো আমরা সবাই জানি, কিন্তু যারা স্বরাজ আন্দোলন করতেন, তাঁরাও যে ধরে নিতেন কবি কাজী একজন পাজি, যে স্বরাজেতে নিমরাজি, এইটা কয়জন জানেন? 

মোট কথা, তখনকার যুগে, সেই সমাজে যত রকমের উপগোত্র ছিল, সবাই ছিল এই কবির উপর খ্যাপা। সবাই তাঁর দোষ ধরতেন, গালাগালি করে দূরে ঠেলে দিতেন।  

তারপরে তিনি হলেন বাংলাদেশের জাতীয় কবি। জীবিতাবস্থায় যে সম্মান আর ভালবাসা তাঁর প্রাপ্য ছিল, বোধশক্তি হারানো ও দৈহিক মৃত্যুর পরে সেটা পেলেন।  

তবে সমস্যা এখনও দূর হয়নি। দৃশ্য উল্টে গেছে, তবু লেন্সের ফোকাস জুম আউট করলে বুঝা যায়, মূল চিত্র পাল্টে যায়নি। 

সে যুগে নাস্তিকরা তাঁকে আস্তিক বলে গালাগাল করলেও বর্তমান নাস্তিকরা দাবি করে নজরুল ছিলেন ধর্মবিদ্বেষী। আমি নিশ্চিত করে বলতে পারি, যে লোক জিন্দেগীতে নজরুলের একটি কবিতাও পড়েনি, সে তাঁরই কবিতার এক দুইলাইন কোট করে বলে, এই যে দেখুন, নজরুল এই যুগে জন্মালে কোপ খেতেন। উদাহরণ, 

"বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে

বিবি-তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা ও হাদিস চষে!"

কিংবা, 

"মূর্খরা সব শোনো,

মানুষ এনেছে গ্রন্থ; গ্রন্থ আনেনি মানুষ কোনো।" 

প্রথম উক্তিটি কবির "খালেদ" কবিতা থেকে নেয়া। "খালেদ" মানে আমাদের মুসলিমদের অতি প্রিয় খালিদ বিন ওয়ালিদ (রাঃ), সাহাবী, ইসলামের ইতিহাসের সর্বকালের সর্বসেরা জেনারেল, বিশ্ব বিজয়ী বীর। যাকে নবী (সঃ) ভালবেসে নাম দিয়েছিলেন "আল্লাহর তরবারি।" এই কবিতাটি সেই মহাবীরের প্রতি একজন "সিপাহী" কবির শ্রদ্ধার্ঘ্য। পুরো কবিতা পড়লে যে লোক দাবি করছিল/করে/করবে যে নজরুল ধর্মবিদ্বেষী কিংবা নাস্তিক, সেই একই লোক বলবে, "এই কবিতো জঙ্গি! জিহাদের ডাক দেয়! তরবারি হাতে শহীদ হতে চায়!"

দ্বিতীয় কবিতাটি কবির "মানুষ" কবিতা থেকে নেয়া। বিশ্ব সাহিত্য রত্নভাণ্ডারে এমন হীরা কোহিনূর দ্বিতীয়টি আছে কিনা কে জানে! সাতদিন ধরে ক্ষুধার্ত এক ভুখারীর আর্তনাদ এই কবিতার চরণে ফুটে উঠেছে। একবার শুধু পড়ে দেখুন। যদি "মানুষ" হয়ে থাকেন, আগামী হাজার বছর পরেও এই কবিতা পাঠককে মানসিকভাবে ভীষণ নাড়া দিবে, আবেগ ছিন্নভিন্ন করে দিবে, চোখের বাঁধে বিস্ফোরণ ঘটাবে। উপরে উল্লেখিত চরণগুলির ঠিক পরের লাইনগুলোই পড়ুন, 

"আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ

কৃষ্ণ বুদ্ধ নানক কবির,  —বিশ্বের সম্পদ,

আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে

তাঁদেরি রক্ত কম-বেশী করে প্রতি ধমনীতে বাজে।

আমরা তাদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ।

কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ

হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,

আমিই কি জানি কে জানে কে আছে 

            আমাতে মহামহিম।" 

এরপর শুধু পড়তে থাকুন, এবং অবাক হয়ে ভাববেন এ কি লিখে গেলেন কবি! আমরা কেন কখনও এইভাবে ভেবে দেখিনা! কবিতাটিতে নবীজির এক বিখ্যাত হাদিসের উল্লেখ আছে, কবি বলছেন, "তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়/ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!" এটুকু পড়ে আস্তিক লোকে গালাগালি করতে পারে শুনে। বলে কি ব্যাটা! দুনিয়ার সব মন্দির মসজিদ গির্জা নাকি একটি মানুষের ক্ষুদ্র দেহের সমান নয়!

কিন্তু সুনান ইবনে মাজায় বর্ণিত হাদিস বলে, এই যে মহাপবিত্র কাবা ঘর, যার সমকক্ষ পবিত্র আর কিছুই নয় মুসলিমদের কাছে, সেটিও মানুষের প্রাণের তুলনায়, জান মালের তুলনায় সমকক্ষ নয়। মূল ভাব হলো, একটি মানুষকে অকারনে হত্যা করা, তাঁর জানমালের ক্ষতি করা, তাঁকে কষ্ট দেয়া, তাঁর নিরাপত্তা বিঘ্ন ঘটানো, কাবা ঘরে হামলার চাইতেও গর্হিত কাজ।

মূর্খেরা তর্ক করতে পারে, নবীজি বলেছেন "মুমিনের প্রাণ/জান/মাল" আপনি বা নজরুল কেন বললেন, "মানুষ"? 

তা এই মূর্খ কি এই তর্ক করার আগে এই প্রশ্নের উত্তর দিবে, কে মুমিন, কে মুনাফেক ইত্যাদি বিচারের দায়িত্ব কি আল্লাহ একে দিয়েছেন? সে কি মানুষের অন্তরে কি আছে জেনে বুঝে ফেলেছে? 

যদি আমরা এই সহজ সত্যটাই বুঝতাম! 

এবং তা বুঝিনা বলেই কবিতাটি শুরু হয় দুই ভন্ডের ভণ্ডামি দিয়ে, মন্দিরের পূজারী ও মসজিদের মোল্লা, একজন ক্ষুধার্তকে তাড়িয়ে দিয়ে ভজনালয়ের দরজায় তালা ঝুলিয়ে শিরনি/প্রসাদ নিয়ে বাড়ি চলে যায়। খোদার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে লাথি দিয়ে এরাই দাবি করে এরা খোদার আপনজন!

মোট কথা, যারা দাবি করে নজরুল নাস্তিক ছিলেন, ধর্মবিদ্বেষী ছিলেন, এরা জীবনেও তাঁর লেখা পড়েনি। পড়েনি তাঁর লেখা ইসলামী গজল, গান, কবিতাগুলো। পড়েনি তাঁর "এক আল্লাহ জিন্দাবাদ" "অনাগত" সহ অসংখ্য কবিতা। নজরুল সমস্ত জীবন আরাধনা করে গেছেন "শহীদ" হবার মধ্য দিয়ে পৃথিবী ছাড়তে, এই কথা অস্বীকার করবে কিভাবে? "আমপারা কাব্য" নামে কুরআন শরীফের শেষ অধ্যায়টি যে এই কবি আস্ত তর্জমা করে ফেলেছেন, এবং এজন্য তাঁকে প্রচন্ড পরিশ্রম করে একই সাথে আরবি ও ফার্সি ভাষা শিখতে হয়েছে, তা এরা জানেই না। 

এবং এ সূত্র ধরেই একবার এক মোল্লা আমাকে বললেন, "নজরুলের রেফারেন্স নেয়া উচিৎ না। তাঁর ঈমানের ঠিক নাই।"

আমি বলেছিলাম, "তাহলে উনার সমপর্যায়ে বাংলা সাহিত্যে ইসলামী লেখা কেউ লিখেছেন কিনা আমাকে জানান। একশো বছর পেরিয়ে গেল, বাংলার এত এত মুসলিম সাহিত্যিক "রমজানের ঐ রোজার শেষে" বা "তোরা দেখে যা আমিনা মায়ের কোলে" কিংবা "ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ" গানগুলোর বিকল্প তৈরী করতে পারলো না, আর আপনারা ফতোয়া দিয়ে দিচ্ছেন তাঁর ঈমানের ঠিক নাই?"

নজরুলের জীবনকালে সংখ্যাগরিষ্ঠ মুসলিমেরই এই ধারণা ছিল। তাঁর কাব্যে দেবদেবীর নাম উল্লেখ করা হয়, কাজেই তিনি মুমিন হতেই পারেন না। তাছাড়া বিয়েও করেছেন হিন্দুকে। এখন আবার উল্টো দৃশ্য। লোকজন দাবি করেন তিনি এক্সক্লুসিভলি ইসলামের কবি। এরপক্ষে রেফারেন্সের অভাব নেই। আগেই বলেছি, তাঁর পর্যায়ে ইসলামিক কবিতা বাংলার কোন বাপের ব্যাটা সাহিত্যিক লিখতে পারেনি, পারবেও না। সেই ভাষা, সেই অলংকারই গত হয়েছে বহুদিন হলো। তবে ওরা যেটা ভুল করে তা হচ্ছে, নজরুলের আরও অন্যান্য সাহিত্যকর্মকে তাঁরা ঢেকে রাখেন। "আনন্দময়ীর আগমন" "শ্যামা সংগীত" ইত্যাদি থেকে নজরুলকে বিচ্ছিন্ন করে ফেলেন। তিনি যে হিন্দু রমণী বিয়ে করেছিলেন, সেটাও চেপে যান। এইটাওতো আরেক পর্যায়ের এক্সট্রিমিজম। 

ধর্ম থেকে সরে রাজনীতিতে আসা যাক। 

এই কথা আমরা সবাই জানি যে নজরুল ছিলেন ইংরেজদের জুলুম বিরোধী। কিন্তু এও সত্য, একই সাথে তিনি স্বরাজীদেরও চাঁদা আদায়ের বিরোধী ছিলেন। বিশেষ করে ভারতে যেখানে কোটি কোটি মানুষ না খেয়ে মরছে, সেখানে "স্বরাজ এনে দেব" - প্রতিশ্রুতি দিয়ে এদের কাছ থেকেই টাকা তুলে নেয়া নজরুল সমর্থন করতেন না। তিনি নিজে দেখেছেন ক্ষুধার্ত মা তাঁর শিশুদের না খাইয়ে সেই টাকা তুলে দিয়েছেন নেতাদের হাতে। তিনি দেখেছেন বাড়িতে ছেলের লাশ ঢেকে রেখে মা গিয়েছেন ভিক্ষা করতে। এইসব দৃশ্য তিনি নিতে পারতেন না। রক্তে বিদ্রোহী সৈনিক হলেও, একজন বীর যোদ্ধা হলেও, তিনিইতো ছিলেন একজন প্রেমিক কবি। মানব প্রেমকে নিজের আত্মা থেকে বিচ্ছিন্ন করবেন কিভাবে? তাঁর নিজের ভাষায়, "বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।" (আমার কৈফিয়ৎ)

সাহিত্যিকরা তাঁর কবিতা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো। মর্মাহত হয়ে তিনি প্রেমের গান/গজল লেখা শুরু করেন। এই সময়ে তাঁর পাশে এসে দাঁড়ান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই বলেন, "ঈশ্বর তোমাকে তলোয়ার দিয়েছেন যুদ্ধ লড়তে, আর তুমি কিনা তা দিয়ে দাড়ি কামানো শুরু করে দিলে?" 

গুরুর স্নেহে কবি আবারও তাঁর মনোবল খুঁজে পান। তাঁর হাত ধরে আবারও ঝলসে উঠে তলোয়ার। কণ্ঠ পায় নিপীড়িতের আর্তনাদ। 

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কবি কাজী নজরুল ইসলামের আসল পরিচয়টা তবে কি? তিনি বিদ্রোহী? তিনি প্রেমিক? তিনি আস্তিক? তিনি নাস্তিক? স্বদেশী? বিদেশির গোলাম? তিনি কী?

উত্তরটা তিনিই দিয়েছেন "রাজবন্দীর জবানবন্দি"তে। যেখানে তিনি বলেন তাঁর ভগবান হচ্ছে "ন্যায়।" তিনি ন্যায়ের পক্ষে কণ্ঠ তুলে গেছেন, তিনি অন্যায়ের বিরোধিতা করে গেছেন। তিনি বিশ্বাস করেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি যা বলেন, তা তাঁর হয়ে ভগবান/ঈশ্বর/খোদা তাঁকে দিয়ে বলান। তিনি বিশ্বাস করেন অন্যায়ের প্রতিবাদ করে আসামির কাঠগড়ায় তাঁকে যখন দাঁড়াতে হয়, তাঁর পেছনে পরমকরুনাময় ঠিক সেভাবেই থাকেন যেভাবে তিনি ছিলেন যীশু বা গান্ধীর সময়ে। 

নজরুল কোন মহান সাহিত্যকর্ম, সাহিত্যের সেবা, মহাকাব্য রচনা, কিংবা সাহিত্য জগতে নিজের নাম চিরস্থায়ী করার উদ্দেশ্যে কলম ধরেননি। তিনি বলেছেন, ওটা তাঁরাই করুক, যারা সুখে শান্তিতে থাকেন। তাঁর সাহিত্যিক জীবনের ব্রত ছিল একটিই, অন্যায়ের প্রতিবাদ, ন্যায়ের পক্ষে অবস্থান এবং জালিমের সর্বনাশ ঘটানো। কাজী নজরুল ইসলামকে তাই বিশেষ কোন বিশেষণে বিশেষায়িত না করে এইভাবেই গ্রহণ করতে শিখুন। তিনি আমাদের জাতীয় কবি, তাই দোহাই লাগে, নজরুল রচনাবলী একবার হলেও পড়ুন। ভাবুন। এতে লাভ ভিন্ন ক্ষতি হবে না। 

নাস্তিক বলে আমরা ছাগল পুষি, ছাগলের রাখাল বলে আমাদের তারা ডাকে "ছাখাল।" 

প্রিয়তম কবি কাজী নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছি, এবং তাঁর সাহিত্যকর্মের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লিখে দিতে পারি, আসানসোলের দুখু মিয়া যদি পৃথিবীতে না আসতেন, তবে সম্পদশালী বাংলা সাহিত্য তাঁর বিপুলাংশের ঐশ্বর্য্য, স্বর্ণ রৌপ্য মনিমুক্তা ভান্ডার হতে বঞ্চিত হতো নিশ্চিত।

৩০টি হোমিও ঔষধ ও মানসিক লক্ষণ (Mind Symptoms with Hashtags)

 🔹 ৩০টি হোমিও ঔষধ ও মানসিক লক্ষণ (Mind Symptoms with Hashtags)


1. #AconitumNapellus – হঠাৎ ভয়, মৃত্যুভয়, অস্থিরতা; আতঙ্কে ঘুম ভাঙে, বিপদ আসছে মনে হয়।


2. #ArgentumNitricum – তাড়াহুড়ো, পরীক্ষা বা ভ্রমণের আগে ভয়; উচ্চতা ও ভিড়ভাট্টার ভয়, ভুল করার প্রবণতা।


3. #ArsenicumAlbum – ভয়, উদ্বেগ, মৃত্যুভয়, একা থাকতে চায় না; ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা, পরিষ্কার-পরিচ্ছন্নতার বাড়তি খেয়াল।


4. #AurumMetallicum – গভীর দুঃখ, আত্মহত্যার প্রবণতা; ব্যর্থতায় হতাশা, দায়িত্ববোধ প্রবল, গম্ভীর ভাব।


5. #Belladonna – উত্তেজিত, হঠাৎ রাগ, কল্পনায় ভীতি; ভয়াবহ কল্পনা, হঠাৎ হাসি-কান্না, চোখ লাল হয়ে যাওয়া।


6. #BryoniaAlba – চুপচাপ থাকতে চায়, বিরক্ত করলে রেগে যায়; টাকাপয়সার চিন্তা, একা থাকতে ভালোবাসে।


7. #CalcareaCarbonica – ভীরু, সহজে ভয় পায়, দুশ্চিন্তাগ্রস্ত; অন্ধকারে ভয়, দায়িত্বে ভেঙে পড়ে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা।


8. #Causticum – ন্যায়বোধ প্রবল, অন্যের কষ্টে কাঁদে; অবিচারের প্রতিবাদ করে, আবেগপ্রবণ, মানবতাবোধ প্রবল।


9. #Chamomilla – খিটখিটে, অসহনশীল; সামান্য কষ্টে চিৎকার, শিশুসুলভ কান্না, সান্ত্বনা মানে না।


10. #Gelsemium – ভীরু, দুর্বল, পরীক্ষার ভয়; দায়িত্ব এড়িয়ে যায়, ভয়ে কাঁপুনি শুরু হয়।


11. #IgnatiaAmara – শোক, হতাশা, কান্না চেপে রাখা; অভিমানী, একা কাঁদে, ভালোবাসায় আঘাতে ভেঙে পড়ে।


12. #KaliPhosphoricum – মানসিক অবসাদ, দুর্বলতা, উদ্বেগ; পড়াশোনায় ক্লান্তি, ভীরু, ছোট কারণে আতঙ্ক।


13. #Lachesis – ঈর্ষা, বাচাল, সন্দেহপ্রবণ; অতিরিক্ত কথা বলা, অবিশ্বাস, আধিপত্য বিস্তার করে।


14. #Lycopodium – আত্মবিশ্বাসহীনতা, লাজুক; ঘরে সাহসী বাইরে দুর্বল, বড়লোকদের সামনে কাঁপুনি।


15. #NatrumMuriaticum – দুঃখ চাপা রাখা, একা কাঁদা; পুরানো স্মৃতিতে ডুবে থাকা, সংবেদনশীল, সহানুভূতি নিতে চায় না।


16. #NuxVomica – খিটখিটে, অস্থির, অল্পতেই রাগ; কাজের প্রতি আসক্ত, জেদি, সহ্যশক্তি কম।


17. #Phosphorus – খোলামেলা, বন্ধুবৎসল, সহজে ভয় পায়; বজ্রপাত, অন্ধকার বা একা থাকার ভয়, স্নেহপ্রবণ।


18. #Platina – গর্বিত, অহংকারী, অন্যকে ছোট মনে করে; শ্রেষ্ঠত্ব বোধ, অবজ্ঞাপূর্ণ আচরণ, যৌনকল্পনায় ডুবে থাকা।


19. #Pulsatilla – লাজুক, কান্নাকাটি, সহানুভূতি চায়; অভিমানী, নির্ভরশীল, একা থাকতে ভয় পায়।


20. #Sepia – উদাসীন, ভালোবাসাহীন, পরিবারে অনাগ্রহ; কাজের প্রতি অনিচ্ছা, মানসিক ক্লান্তি, উদাসীনতা বাড়ে।


21. #AnacardiumOrientale – দ্বৈত মানসিকতা, সন্দেহপ্রবণ; মনে হয় মাথায় দুইটা সত্তা আছে, রাগী, অপমান ভুলতে পারে না।


22. #ApisMellifica – খিটখিটে, অধৈর্য, কাঁদো কাঁদো ভাব; সান্ত্বনা মানে না, ঈর্ষাপরায়ণ, ছোট ঘটনায় কষ্ট পায়।


23. #BarytaCarbonica – অপরিণত মনের মতো, লাজুক; আত্মবিশ্বাস কম, বুদ্ধি দুর্বল, মানুষের সামনে সংকোচ।


24. #ConiumMaculatum – বিষণ্ণ, একা থাকতে ভালোবাসে; পুরানো স্মৃতিতে ডুবে থাকে, সামাজিকতা কম।


25. #HeparSulphur – রাগান্বিত, প্রতিহিংসাপরায়ণ; সামান্য কষ্ট সহ্য করতে পারে না, অপমানকে বড় করে নেয়।


26. #Hyoscyamus – সন্দেহ, ঈর্ষা, অশ্লীল কথা বলে; অশালীন অঙ্গভঙ্গি, উন্মত্ত হাসি, অতিরিক্ত সন্দেহবাতিক।


27. #Iodium – অস্থির, বিরক্ত, কাজ ছাড়া থাকতে পারে না; ক্রোধী, তাড়াহুড়ো, শান্ত থাকতে অক্ষম।


28. #MercuriusSolubilis – দ্বিধা-দ্বন্দ্ব, ভীরু; সিদ্ধান্ত নিতে পারে না, উদ্বেগপ্রবণ, ভয় পায়।


29. #NitricAcid – রাগান্বিত, প্রতিহিংসাপরায়ণ; খুঁতখুঁতে, ক্ষুদ্রমনা, শত্রুতা ধরে রাখে।


30. #Opium – আনন্দময়, ভয় বা দুঃখ অনুভব করে না; অচেতন, গাফিলতিপূর্ণ, বাস্তবতা থেকে দূরে থাকে।


#Homeopathy #MindSymptoms #HomeoMedicine #HolisticHealing #DrAshokeDas #HomeopathicTreatment #HomeopathyBangla #HealthAwareness #NaturalHealing #HomeopathicMind

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...